Al-Mursalat

আল-মুরসালাত: 23

77:23
77 আল-মুরসালাত Al-Mursalat · 50 আয়াত المرسلات

আরবি

فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَـٰدِرُونَ

English Translations

Sahih International

And We determined [it], and excellent [are We] to determine.

Muhsin Khan

So We did measure, and We are the Best to measure (the things).

Taqi Usmani

Thus We did (all this with perfect) measure; so We are the best to measure.

Abul Ala Maududi

See that We had the power to do so. Great indeed is Our power to do what We will.

Pickthall

Thus We arranged. How excellent is Our arranging!

Yusuf Ali

For We do determine (according to need); for We are the best to determine (things).

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

অতঃপর আমি তাকে গঠন করেছি সুসামঞ্জস্যপূর্ণরূপে, আমি কতই না উত্তম ক্ষমতার অধিকারী!

রাওয়াই আল-বায়ান

অতঃপর আমি পরিমাপ করেছি। আর আমিই উত্তম পরিমাপকারী।

শাইখ মুজিবুর রহমান

আমি এটাকে গঠন করেছি পরিমিতভাবে, আমি কত নিপুণ স্রষ্টা।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

অতঃপর আমরা পরিমাপ করেছি, সুতরাং আমরা কত নিপুণ পরিমাপকারী!

ফাতহুল মাজীদ

আমি একে গঠন করেছি পরিমিতভাবে, অতএব আমি কতই নিপুণ নিরূপণকারী।

মুখতাসার

২৩. অতঃপর আমি শিশুর বৈশিষ্ট্য, পরিমাণ ও বর্ণ ইত্যাদি নির্ধারণ করলাম। আর আমিই এ সব করতে সর্বোত্তম ক্ষমতাধর।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

77:16

তাফসীর আবু বকর যাকারিয়া

অতঃপর আমরা পরিমাপ করেছি, সুতরাং আমরা কত নিপুণ পরিমাপকারী [১] !

[১] এটা মৃত্যুর পরের জীবনের সম্ভাব্যতার স্পষ্ট প্রমাণ। আল্লাহ্ তা‘আলার এ বাণীর অর্থ হলো, যখন আমি নগণ্য এক ফোটা বীর্য থেকে সূচনা করে তোমাকে পূর্ণাঙ্গ একজন মানুষ বানাতে সক্ষম হয়েছি তখন পুনরায় তোমাদের অন্য কোনভাবে সৃষ্টি করতে সক্ষম হবো না কেন? আমার যে সৃষ্টি কর্মের ফলশ্রুতিতে তুমি আজ জীবিত ও বর্তমান তা একথা প্রমাণ করে যে, আমি অসীম ক্ষমতার অধিকারী। আমি এমন অক্ষম নই যে, একবার সৃষ্টি করার পর তোমাদেরকে পুনরায় আর সৃষ্টি করতে পারবো না। [আত-তাহরীর ওয়াত তানওয়ীর]