Al-Mursalat

আল-মুরসালাত: 41

77:41
টেক্সট কপি
77 আল-মুরসালাত Al-Mursalat · 50 আয়াত المرسلات

মূল আরবি

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى ظِلَـٰلٍ وَعُيُونٍ

English Translations

Sahih International

Indeed, the righteous will be among shades and springs

Muhsin Khan

Verily, the Muttaqun (pious - see V. 2:2) shall be amidst shades and springs.

Taqi Usmani

Of course, the God-fearing will be amid shades and streams,

Abul Ala Maududi

Behold, today the God-fearing will be amidst shades and springs,

Pickthall

Lo! those who kept their duty are amid shade and fountains,

Yusuf Ali

As to the Righteous, they shall be amidst (cool) shades and springs (of water).

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

মুত্তাকীরা থাকবে ছায়া আর ঝর্ণাধারার মাঝে,

রাওয়াই আল-বায়ান

নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়া ও ঝর্ণাবহুল স্থানে,

শাইখ মুজিবুর রহমান

মুত্তাকীরা থাকবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

নিশ্চয় মুত্তাকীরা থাকবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে,

ফাতহুল মাজীদ

মুত্তাকীরা থাকবে সুশীতল ছায়ায় ও ঝর্ণাবহুল স্থানে।

মুখতাসার

৪১. অবশ্যই আল্লাহর আদেশ-নিষেধ মান্যকারী মুত্তাকীরা সে দিন ঘনীভূত বৃক্ষরাজির ছায়া ও প্রবাহিত মিঠা পানির ঝর্নায় অবস্থান করবে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

৪১-৫০ নং আয়াতের তাফসীর উপরে অসৎ লোকদের শাস্তির বর্ণনা দেয়া হয়েছে, এখন এখানে সৎকর্মশীলদের পুরস্কারের বর্ণনা দেয়া হচ্ছে। যারা মুত্তাকী ও পরহেযগার ছিল, আল্লাহর ইবাদত-বন্দেগীতে সদা লিপ্ত থাকতো, ফারায়েয ও ওয়াজেবাতের পাবন্দ থাকতো, আল্লাহর নাফরমানী ও হারাম কার্যাবলী হতে বেঁচে থাকতো, তারা কিয়ামতের দিন জান্নাতে থাকবে। এখানে নানা প্রকারের নহর জারী রয়েছে। পাপী ও অপরাধীরা কালো ও দুর্গন্ধময় ধূম্রের মধ্যে পরিবেষ্টিত থাকবে। আর পুণ্যবানরা জান্নাতের ঘন, ঠাণ্ডা ও পরিপূর্ণ ছায়ায় আরামে শুয়ে থাকবে। তাদের সামনে দিয়ে নির্মল প্রস্রবণ প্রবাহিত হবে।

বিভিন্ন প্রকারের ফল-ফলাদি ও তরি-তরকারী বিদ্যমান থাকবে যেটা খাবার মন চাইবে খেতে পারবে। কোন বাধা প্রতিবন্ধকতা থাকবে না। না কমে যাবার ভয় থাকবে, না ধ্বংস, না শেষ হয়ে যাবার আশংকা থাকবে। তারপর উৎসাহ বাড়াবার জন্যে ও মনের খুশী বৃদ্ধি করার উদ্দেশ্যে আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা বার বার বলবেনঃ হে আমার প্রিয় বান্দারা! হে জান্নাত বাসীরা! তোমরা মনের আনন্দে তৃপ্তির সাথে পানাহার করতে থাকো। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। হ্যাঁ, তবে মিথ্যা আরোপকারীদের জন্যে আজ বড়ই দুর্ভোগ!এরপর অবিশ্বাসকারীদেরকে ধমকের সুরে বলা হচ্ছেঃ তোমরা পানাহার কর ও ভোগ করে নাও অল্প কিছু দিন, তোমরা তো অপরাধী।

সুতরাং সত্বরই এসব নিয়ামত শেষ ও ধ্বংস হয়ে যাবে এবং তোমাদেরকে মৃত্যুর ঘাটে অবতরণ করতে হবে। অতঃপর পরিণামে তোমরা জাহান্নামেই যাবে। তোমাদের দুষ্কর্ম ও অন্যায় কার্যকলাপের শাস্তি আল্লাহ তা'আলার নিকট তৈরী রয়েছে। পাপীরা তাঁর দৃষ্টির অন্তরালে নেই। যারা কিয়ামতকে বিশ্বাস করে না, তাঁর নবী (সঃ)-কে মানে না এবং তাঁর ওহীকে অবিশ্বাস করে, তারা কিয়ামতের দিন কঠিন ক্ষতিগ্রস্ত হবে। তাদের জন্যে বড়ই দুর্ভোগ! যেমন অন্য জায়গায় আল্লাহ পাক বলেনঃ (আরবি)অর্থাৎ “অল্প কিছুদিন আমি তাদেরকে সুখ ভোগ করতে দিবো, অতঃপর তাদেরকে আমি কঠিন শাস্তির দিকে আসতে বাধ্য করবো” (৩১:২৪) অন্য এক জায়গায় আল্লাহ্ পাক বলেনঃ (আরবী)অর্থাৎ “নিশ্চয়ই যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তারা সফলকাম হয়।

দুনিয়ায় তারা সামান্য কয়েক দিন সুখ ভোগ করবে মাত্র, অতঃপর আমার নিকটই তাদের প্রত্যাবর্তন স্থল। তাদের কুফরীর কারণে আমি তাদেরকে কঠিন শাস্তির স্বাদ গ্রহণ করাবো।” (১০:৬৯-৭০) এরপর মহা মহিমান্বিত আল্লাহ বলেনঃ এই অজ্ঞ অস্বীকারকারীদেরকে যখন বলা হয়ঃ তোমরা আল্লাহর সামনে নত হয়ে যাও, জামাআতের সাথে নামায আদায় কর, তখন তা হতেও তারা বিমুখ হয়ে যায় এবং ওটাকে ঘৃণার চক্ষে দেখে ও অহংকারের সাথে অস্বীকার করে বসে। এই মিথ্যা আরোপকারীদের জন্যে কিয়ামতের দিন বড়ই দুর্ভোগ ও বিপদ রয়েছে।এরপর মহান আল্লাহ্ বলেনঃ এ লোকগুলো যখন এই পাক কালামের উপর ঈমান আনয়ন করছে না তখন আর কোন্ কালামের উপর তারা বিশ্বাস স্থাপন করবে!

যেমন অন্য জায়গায় আল্লাহ পাক বলেনঃ (আরবি)অর্থাৎ তারা আল্লাহর উপর ও তার আয়াতসমূহের উপর যখন ঈমান আনছে তখন আর কোন্ কালামের উপর তারা ঈমান আনয়ন করবে!” (৪৫:৬)মুসনাদে ইবনে আবী হাতিমে হযরত আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে। যে, রাসূলুল্লাহ্ (সঃ) বলেছেন, যে ব্যক্তি (আরবি) সূরাটি পাঠ করবে এবং (আরবি)-এ আয়াতটিও পড়বে তখন সে যেন বলেঃ (আরবি) অর্থাৎ “আমি আল্লাহর উপর এবং তিনি যা অবতীর্ণ করেছেন তার উপর ঈমান এনেছি”। এ হাদীসটি সূরা কিয়ামাহর তাফসীরে গত হয়েছে।

তাফসীর আবু বকর যাকারিয়া

নিশ্চয় মুত্তাকীরা [১] থাকবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে,

‘দ্বিতীয় রুকূ’

[১] মুত্তাকী শব্দ বলে এখানে সেসব লোকদের বুঝানো হয়েছে যারা আখেরাতকে মিথ্যা বলে অস্বীকার করা থেকে বিরত থেকেছে এবং আখেরাতকে মেনে নিয়ে এ বিশ্বাসে জীবন যাপন করেছে যে, আখেরাতে আমাদেরকে নিজেদের কথাবার্তা, কাজ-কর্ম এবং স্বভাব চরিত্র ও কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। তাই কথাবার্তা, কাজ-কর্মে সত্যবাদিতার প্রমাণ রেখেছে এবং তারা ফরয ও ওয়াজিব সঠিক মত আদায় করেছে। [দেখুন, সা‘দী]

তাফসীর আল-কুরতুবী

[সূরা আল-মুরসালাত (৭৭): আয়াত ৪১ থেকে ৪৫] পূর্ণ পৃষ্ঠা

"তাদের উপর এমন কোনো ফয়সালা দেওয়া হবে না যে তারা মারা যাবে" [ফাতির: ৩৬] - এখানে শব্দটি নসব (subjunctive) অবস্থায় পঠিত এবং এর সকল পাঠই সঠিক। অনুরূপ উদাহরণ হলো: "কে সেই ব্যক্তি যে আল্লাহকে উত্তম ঋণ প্রদান করবে, ফলে তিনি তার জন্য তা বহুগুণ বৃদ্ধি করে দেবেন" [আল-বাকারা: ২৪৫] - যা নসব এবং রাফ’ (nominative) উভয় পাঠেই বর্ণিত হয়েছে। ‌‌[সূরা আল-মুরসালাত (৭৭): আয়াত ৩৮ থেকে ৪০]এটি ফয়সালার দিন; আমি তোমাদের এবং পূর্ববর্তীদের একত্রিত করেছি (৩৮)। সুতরাং যদি তোমাদের কোনো কৌশল থাকে, তবে আমার বিরুদ্ধে সেই কৌশল প্রয়োগ করো (৩৯)। সেদিন অস্বীকারকারীদের জন্য দুর্ভোগ!

(৪০)মহান আল্লাহর বাণী: "এটি ফয়সালার দিন" অর্থাৎ তাদের বলা হবে, এটি সেই দিন যাতে সৃষ্টিজগতের মাঝে ফয়সালা করা হবে, ফলে সত্যপন্থী ও মিথ্যাবাদীদের পার্থক্য প্রকাশিত হয়ে পড়বে। "আমি তোমাদের এবং পূর্ববর্তীদের একত্রিত করেছি" ইবনে আব্বাস (রা.) বলেন: তিনি মুহাম্মদ (সা.)-কে অস্বীকারকারীদের এবং তাঁর পূর্ববর্তী নবীগণকে অস্বীকারকারীদের একত্রিত করেছেন। যাহহাক তাঁর থেকে এটি বর্ণনা করেছেন। "(সুতরাং যদি তোমাদের কোনো কৌশল থাকে)" অর্থাৎ ধ্বংস থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকে, "(তবে আমার বিরুদ্ধে সেই কৌশল প্রয়োগ করো)" অর্থাৎ তোমরা নিজেদের জন্য কোনো ফন্দি আঁটো এবং আমার মোকাবিলা করো, কিন্তু তোমরা তা করতে পারবে না।

আরও বলা হয়েছে: এর অর্থ হলো, যদি তোমাদের কোনো কৌশল থাকে অর্থাৎ যদি যুদ্ধ করার সামর্থ্য থাকে, তবে "(আমার বিরুদ্ধে কৌশল করো)" অর্থাৎ আমার সাথে যুদ্ধ করো। যাহহাক ইবনে আব্বাস (রা.) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তিনি বলেন: এর উদ্দেশ্য হলো, তোমরা দুনিয়াতে মুহাম্মদ (সা.)-এর বিরুদ্ধে যুদ্ধ করতে এবং আমার বিরুদ্ধে লড়াই করতে, সুতরাং আজ পারলে আমার বিরুদ্ধে যুদ্ধ করো। কেউ কেউ বলেন: এর অর্থ হলো, তোমরা দুনিয়াতে পাপাচার করতে, অথচ এখন তোমরা তা থেকে এবং নিজেদের রক্ষা করা থেকে অক্ষম হয়ে পড়েছ। আবার বলা হয়েছে: এটি নবী (সা.)-এর উক্তি, সেক্ষেত্রে এটি হূদ (আ.)-এর সেই বাণীর মতো হবে: "সুতরাং তোমরা সবাই মিলে আমার বিরুদ্ধে কৌশল অবলম্বন করো এবং আমাকে বিন্দুমাত্র অবকাশ দিও না" [হূদ: ৫৫]।

‌‌[সূরা আল-মুরসালাত (৭৭): আয়াত ৪১ থেকে ৪৫]নিশ্চয়ই মুত্তাকীরা থাকবে ছায়ায় এবং ঝর্ণাধারায় (৪১), এবং তাদের পছন্দনীয় ফলমূলের মাঝে (৪২)। (তাদের বলা হবে) তোমরা যা আমল করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার করো (৪৩)। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি (৪৪)। সেদিন অস্বীকারকারীদের জন্য দুর্ভোগ! (৪৫)মহান আল্লাহর বাণী: "(নিশ্চয়ই মুত্তাকীরা থাকবে ছায়ায় এবং ঝর্ণাধারায়)" এখানে মুত্তাকীরা ভবিষ্যতে (পরকালে) কী অবস্থায় উপনীত হবে সে সম্পর্কে সংবাদ দেওয়া হয়েছে। আর এখানে 'ছায়া' বলতে বৃক্ষরাজি এবং প্রসাদের ছায়াকে বোঝানো হয়েছে, যা সেই (জাহান্নামীদের জন্য বর্ণিত) তিন শাখা বিশিষ্ট ধোঁয়ার ছায়ার বিপরীত।

সূরা ইয়াসিনে রয়েছে: "তারা এবং তাদের স্ত্রীরা ছায়াঘন পরিবেশে সুশোভিত আসনে হেলান দিয়ে বসবে" [ইয়াসিন: ৫৬]। "(এবং তাদের পছন্দনীয় ফলমূলের মাঝে)" অর্থাৎ যা তারা আকাঙ্ক্ষা করবে। সাধারণ কিরাআত বা পাঠ হলো 'জ়িলাল'। তবে আল-আ'রাজ, যুহরী এবং তালহা 'জ়ুলাল' পাঠ করেছেন, যা 'জ়ুল্লাত' (ছাউনি) শব্দের বহুবচন, অর্থাৎ...(১). দেখুন: খণ্ড ১৫, পৃষ্ঠা ৪৪।