'Abasa

আবাসা: 33

80:33
টেক্সট কপি
80 আবাসা 'Abasa · 42 আয়াত عبس

মূল আরবি

فَإِذَا جَآءَتِ ٱلصَّآخَّةُ

English Translations

Sahih International

But when there comes the Deafening Blast

Muhsin Khan

Then, when there comes As-Sakhkhah (the Day of Resurrection's second blowing of Trumpet),

Taqi Usmani

So when the Deafening Noise will occur,

Abul Ala Maududi

But when the deafening cry shall be sounded

Pickthall

But when the Shout cometh

Yusuf Ali

At length, when there comes the Deafening Noise,-

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

অবশেষে যখন কান-ফাটানো শব্দ আসবে;

রাওয়াই আল-বায়ান

অতঃপর যখন বিকট আওয়াজ* আসবে, *কিয়ামত দিবসের আওয়ায।

শাইখ মুজিবুর রহমান

যখন ঐ ধ্বংস ধ্বনি এসে পড়বে;

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

অতঃপর যখন তীক্ষ্ন আওয়াজ আসবে,

ফাতহুল মাজীদ

যখন ঐ বিকট ধ্বনি এসে পড়বে;

মুখতাসার

৩৩. অতঃপর যখন শ্রবণশক্তি হরণকারী দ্বিতীয় শিঙ্গাধ্বনি এসে পড়বে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

৩৩-৪২ নং আয়াতের তাফসীরহযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, (আরবি) কিয়ামতের একটি নাম। এ নামের কারণ এই যে, কিয়ামতের শিংগার আওয়াজ ও শোরগোলে কানের পর্দা ফেটে যাবে। সেদিন মানুষ তার নিকটাত্মীয়দেরকে দেখবে কিন্তু তাদেরকে দেখে পালিয়ে যাবে। কেউ কারো কোন কাজে আসবে না। স্বামী তার স্ত্রীকে দেখে বলবেঃ আমি পৃথিবীতে তোমার সাথে কিরূপ ব্যবহার করেছিলাম? স্ত্রী উত্তরে বলবেঃ নিঃসন্দেহে আপনি আমার সাথে খুবই ভাল ব্যবহার করেছিলেন। আমাকে খুবই ভালবাসতেন। এ কথা শুনে স্বামী বলবেঃ আজ আমার একটি মাত্র পুণ্যের প্রয়োজন, তাহলেই আমি আজকের এই মহা বিপদ থেকে মুক্তি পেতে পারি।

ঐ একটি পুণ্য তুমি আমাকে দাও। স্ত্রী বলবেঃ আপনি তো সামান্য জিনিসই চেয়েছেন, কিন্তু আমি যে অক্ষম! আজ পুণ্যের আমার নিজেরই একান্ত প্রয়োজন। আশংকা করছি আমিও বিপদে পড়ি না কি? কাজেই পুণ্য দেয়া সম্ভব নয়। পুত্র পিতার সাথে দেখা করে একই রকম আবেদন-নিবেদন জানাবে এবং একই রকম জবাব পাবে। সহীহ্ হাদীসে শাফাআত প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ বড় বড় পয়গাম্বরদের কাছে জনগণ শাফাআতের জন্যে আবেদন জানাবে, কিন্তু তাঁদের প্রত্যেকেই বলবেনঃ “ইয়া নাফসী, ইয়া নাফসী!' এমনকি হ্যরত ঈসা রুহুল্লাহ্ (আঃ) পর্যন্ত বলবেনঃ আজ আল্লাহ্ তা'আলার কাছে নিজের প্রাণ ছাড়া অন্য কারো জন্যে আমি কিছুই বলবো না।

এমনকি যার গর্ভ থেকে আমি ভূমিষ্ট হয়েছি সেই মা জননী হযরত মরিয়ম (আঃ)-এর জন্যেও কিছু বলবো না। মোটকথা, বন্ধু বন্ধুর কাছ থেকে, আত্মীয় আত্মীয়ের কাছ থেকে মুখ ফিরিয়ে চলে যাবে। প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত ও বিব্রত থাকবে। অন্যের প্রতি কেউ ক্ষেপ করবে না। রাসূলুল্লাহ্ (সঃ) বলেনঃ “তোমরা নগ্নপদে, নগ্নদেহে খত্নাবিহীন অবস্থায় আল্লাহ্র কাছে জমায়েত হবে।” এ কথা শুনে তার এক স্ত্রী বলেনঃ “হে আল্লাহ্র রাসূল (সঃ)! তাহলে তো অন্যের লজ্জাস্থানের প্রতি চোখ পড়বে!” রাসূলুল্লাহ্ বললেন! ঐ মহা প্রলয়ের দিনে সব মানুষ এতো ব্যস্ত থাকবে যে, অন্যের প্রতি তাকানোর সুযোগ কারো থাকবে না।” (এ হাদীসটি ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন)কোন কোন বর্ণনায় আছে যে, অতঃপর আল্লাহর নবী (সঃ) (আরবি) আয়াতটি তিলাওয়াত করেন।অন্য এক বর্ণনায় উল্লেখ আছে যে, রাসূলুল্লাহ (সঃ)-এর ঐ স্ত্রী ছিলেন হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ)।

হযরত আয়েশা (রাঃ) রাসূলুল্লাহ্ (সঃ)-কে বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমার পিতা-মাতা আপনার প্রতি নিবেদিত হোক! আমি আপনাকে একটি কথা জিজ্ঞেস করছি, আপনি তার উত্তর দিন।” রাসূলুল্লাহ্ (সঃ) বললেনঃ “জানা থাকলে অবশ্যই উত্তর দিবো।” হযরত আয়েশা (রাঃ) তখন জিজ্ঞেস করলেনঃ “মানুষের হাশর কিভাবে হবে?” রাসূলুল্লাহ্ (সঃ) উত্তর দিলেনঃ আল্লাহর নবী (সঃ) উত্তর দিলেনঃ “নগ্নপায়ে ও নগ্নদেহে।” কিছুক্ষণ পর হযরত আয়েশা জিজ্ঞেস করলেনঃ “মহিলারাও কি ঐ অবস্থায় থাকবে?” রাসূলুল্লাহ্ (সঃ) উত্তরে বললেনঃ “হ্যা।” এ কথা শুনে উম্মুল মুমিনীন দুঃখ করতে লাগলেন।

তখন আল্লাহর নবী (সঃ) বললেনঃ “হে আয়েশা (রাঃ)! এই আয়াতটি শোননা, তারপর পোশাক পরিধান করা না করা নিয়ে তোমার কোন আফসোস বা দুঃখ থাকবে না।” হযরত আয়েশা (রাঃ) জিজ্ঞেস করলেনঃ “কোন্ আয়াত?” জবাবে রাসূলুল্লাহ্ (সাঃ) (আরবি)-এ আয়াতটি পাঠ করলেন। অন্য এক বর্ণনায় উম্মুল মুমিনীন হযরত সাওদা (রাঃ) -এর জিজ্ঞেস করার কথা উল্লিখিত হয়েছে। সব মানুষ নগ্নপায়ে, নগ্নদেহে খত্নাবিহীন অবস্থায় হাশরের মাঠে সমবেত হবে। কেউ কান পর্যন্ত ঘামের মধ্যে ডুবে যাবে, কারো মুখ পর্যন্ত ঘাম পৌছবে তারপর রাসূলুল্লাহ্ (সাঃ) এই আয়াত তিলাওয়াত করেন।এরপর আল্লাহ্ তা'আলা বলেনঃ সেখানে লোকদের দুটি দল হবে।

এক দলের চেহারা আনন্দে চমকাতে থাকবে। তাদের মন নিশ্চিন্ত ও পরিতৃপ্ত থাকবে। তাদের মুখমণ্ডল সুদর্শন এবং উজ্জ্বল হয়ে উঠবে। তারা হবে জান্নাতি দল। আর একটি দল হবে জাহান্নামীদের। তাদের চেহারা মসিলিপ্ত, কালিমাময় ও মলিন থাকবে। হাদীস শরীফে আছে যে, তাদের ঘাম হবে তাদের জন্যে লাগামের মত। তারা ধূলি-মলিন অবস্থায় পড়ে থাকবে। এরা সেই দল যাদের মনে কুফরী ছিল এবং আমল ছিল পাপে পরিপূর্ণ। যেমন অন্য এক জায়গায় আল্লাহ্ তা'আলা বলেনঃ (আরবি) অর্থাৎ “তারা জন্ম দিতে থাকবে শুধু দুষ্কৃতিকারী কাফির।” (৭১:২৭)

তাফসীর আবু বকর যাকারিয়া

অতঃপর যখন তীক্ষ্ন আওয়াজ আসবে [১] ,

[১] আয়াতে বর্ণিত الصاخة শব্দটির মূল অর্থ হলো, ‘এমন কঠোর ডাক যার ফলে মানুষ শ্রবণশক্তি হারিয়ে ফেলে।’ এখানে কিয়ামতের দ্বিতীয় শিংগাধ্বনির কথা বলা হয়েছে। যা পুনরুত্থানের শিঙ্গায় ফুঁক দেয়া বোঝায়। এই বিকট আওয়ায বুলন্দ হবার সাথে সাথেই মরা মানুষেরা জীবিত হয়ে উঠবে এবং কেয়ামতের মাঠে উপস্থিত হবে। [মুয়াসসার, জালালাইন]

তাফসীর আল-কুরতুবী

[সূরা আবাসা (৮০): আয়াত ৩৩ থেকে ৪২] পূর্ণ পৃষ্ঠা

ইবনে আব্বাস এবং ইবনে আবি তালহা থেকেও বর্ণিত হয়েছে: ‘আল-আব’ (الأَبُّ) হলো সজীব ও তাজা ফলমূল। যাহহাক বলেন: এটি বিশেষভাবে ডুমুর ফল। এটি ইবনে আব্বাস থেকেও বর্ণিত হয়েছে। কবি বলেছেন:“তাদের জন্য এমন কোনো চারণভূমি নেই যেখানে গবাদি পশু বিচরণ করতে পারে… অথচ তাদের নিকট ‘আল-আব’ (তৃণলতা) পর্যাপ্ত পরিমাণে রয়েছে।”কালবী বলেন: ফলমূল ব্যতীত অন্য সকল উদ্ভিদই হলো ‘আল-আব’। আবার বলা হয়েছে: ‘আল-ফাকিহাহ’ হলো তাজা ফলমূল, আর ‘আল-আব’ হলো তার শুষ্ক অংশ। ইব্রাহিম আত-তাইমি বলেন: আবু বকর সিদ্দিক (রা.)-কে ‘আল-ফাকিহাহ’ এবং ‘আল-আব’-এর ব্যাখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন: “কোন আকাশ আমাকে ছায়া দেবে এবং কোন জমিন আমাকে বহন করবে, যদি আমি আল্লাহর কিতাব সম্পর্কে এমন কিছু বলি যা আমি জানি না?” আনাস (রা.) বলেন: আমি উমর ইবনুল খাত্তাব (রা.)-কে এই আয়াতটি পাঠ করতে শুনেছি, অতঃপর তিনি বললেন: “এসবই তো আমরা চিনেছি, কিন্তু ‘আল-আব’ কী?” তারপর তিনি হাতে থাকা লাঠিটি উপরে তুলে বললেন: “আল্লাহর কসম!

এটি হলো অনর্থক পাণ্ডিত্য প্রদর্শন (তাকাল্লুফ)। হে উমরের মায়ের সন্তান! ‘আল-আব’ কী তা যদি তুমি না জানো, তবে তোমার কোনো ক্ষতি নেই।” তারপর তিনি বললেন: “এই কিতাব থেকে যা তোমাদের জন্য স্পষ্ট করা হয়েছে তা অনুসরণ করো, আর যা স্পষ্ট নয় তা ছেড়ে দাও।” নবী করীম (সা.) থেকে বর্ণিত হয়েছে যে, তিনি বলেছেন: [তোমাদের সাতটি স্তর থেকে সৃষ্টি করা হয়েছে এবং সাতটি উৎস থেকে তোমাদের রিযিক প্রদান করা হয়েছে, সুতরাং তোমরা সাতটি অঙ্গের ওপর আল্লাহর উদ্দেশ্যে সিজদা করো]। ‘সাতটি স্তর থেকে সৃষ্টি’ বলতে তিনি বুঝিয়েছেন বীর্য, অতঃপর জমাট রক্ত, অতঃপর মাংসপিণ্ড [সূরা হজ: ৫]—আয়াতের শেষ পর্যন্ত।

আর ‘সাতটি উৎস থেকে রিযিক’ বলতে আল্লাহ তাআলার বাণী: ‘অতঃপর আমি তাতে উৎপন্ন করেছি শস্য, আঙুর...’ থেকে ‘ফলমূল’ (ফাকিহাহ) পর্যন্ত বুঝিয়েছেন; অতঃপর তিনি বলেছেন ‘এবং তৃণলতা’ (আব)। এটি প্রমাণ করে যে, এটি আদম সন্তানের সরাসরি খাদ্য নয়, বরং এটি গবাদি পশুর জন্য নির্দিষ্ট। আর আল্লাহই ভালো জানেন। ‘তোমাদের ভোগের জন্য’ (মাতাআন লাকুম) শব্দটি এখানে তাকিদসূচক ক্রিয়ামূল (মাসদার মুআক্কিদ) হিসেবে নসব (জবর) প্রাপ্ত হয়েছে, কারণ এই বস্তুসমূহের উৎপাদন সকল প্রাণীর জন্যই জীবনোপকরণের ব্যবস্থা। এটি আল্লাহ তাআলা কর্তৃক মৃতদের কবর থেকে পুনরুত্থানের জন্য প্রদত্ত একটি দৃষ্টান্ত, যেমন শস্য ধ্বংস হওয়ার পর পুনরায় অঙ্কুরিত হয়; যা ইতিপূর্বে বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে।

এর মধ্যে তাঁর প্রদত্ত নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের বিষয়ও নিহিত রয়েছে, যা আগেও একাধিক স্থানে অতিক্রান্ত হয়েছে। ‌‌[সূরা আবাসা (৮০): আয়াত ৩৩ থেকে ৪২]অতঃপর যখন সেই কর্ণবিদারক মহানাদ আসবে (৩৩), যেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে (৩৪), এবং তার মা ও তার বাবা থেকে (৩৫), এবং তার স্ত্রী ও তার সন্তান থেকে (৩৬), সেদিন তাদের প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যা তাকে অন্য সবার থেকে বিমুখ করে রাখবে (৩৭)।সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল (৩৮), সহাস্য ও সুসংবাদপ্রাপ্ত (৩৯)। এবং সেদিন অনেক মুখমণ্ডলের ওপর ধুলোবালি লেগে থাকবে (৪০), কালিমা তাকে আচ্ছন্ন করে রাখবে (৪১)।

তারাই হলো কাফের ও পাপাচারীর দল (৪২)।(১) আস-সাওয়াম এবং আস-সাইমাহ: উট, বকরি ও অন্যান্য চারণভূমিতে বিচরণশীল গবাদি পশু।