Yunus
ইউনুস: 55
10 ইউনুস Yunus · 109 আয়াত يونس
আরবি
أَلَآ إِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۗ أَلَآ إِنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ وَلَـٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
English Translations
Unquestionably, to Allāh belongs whatever is in the heavens and the earth. Unquestionably, the promise of Allāh is truth, but most of them do not know.
No doubt, surely, all that is in the heavens and the earth belongs to Allah. No doubt, surely, Allah's Promise is true. But most of them know not.
Look! To Allah belongs all that is in the heavens and the earth. Look! Allah’s promise is certainly true, but most of them do not know.
Indeed all that is in the heavens and the earth belongs to Allah. And most certainly Allah's promise will be fulfilled, though most men are not aware.
Lo! verily all that is in the heavens and the earth is Allah's. Lo! verily Allah's promise is true. But most of them know not.
Is it not (the case) that to Allah belongeth whatever is in the heavens and on earth? Is it not (the case) that Allah's promise is assuredly true? Yet most of them understand not.
বাংলা অনুবাদ
জেনে রেখ, আসমানসমূহ আর যমীনে যা কিছু আছে সবই আল্লাহর। জেনে রেখ, আল্লাহর ওয়া‘দা সত্য, কিন্তু অধিকাংশ মানুষ (এ সকল বিষয়) জানে না।
জেনে রাখ, নিশ্চয় আসমানসমূহ ও যমীনে যা আছে, তা আল্লাহরই। জেনে রাখ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
সাবধান! আসমানসমূহে এবং যমীনে যা কিছু আছে তা সবই আল্লাহর; সাবধান! আল্লাহর অঙ্গীকার সত্য, কিন্তু অধিকাংশ লোকই বিশ্বাস করেনা।
জেনে রাখ! আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তা আল্লাহ্রই। জেনে রাখ! আল্লাহ্র প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
সাবধান! আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই। সাবধান! আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই অবগত নয়।
৫৫. কেবল আল্লাহর জন্যই আকাশ ও জমিনের সবকিছুর মালিকানা। কাফিরদেরকে শাস্তি দেয়ার আল্লাহর কৃত ওয়াদা অবশ্যম্ভাবী। তাতে কোন সন্দেহ নেই। তবে তাদের অধিকাংশই তা জানে না। বরং তারা তা নিয়ে সন্দেহ করে।
তাফসীর
৫৫-৫৬ নং আয়াতের তাফসীর: আল্লাহ তাআলা সংবাদ দিচ্ছেন যে, তিনিই আকাশসমূহের ও পৃথিবীর মালিক। তার অঙ্গীকার অবশ্য অবশ্যই পূর্ণ হবে। তিনিই জীবন দান করে থাকেন এবং তিনিই মৃত্যু ঘটিয়ে থাকেন। তারই কাছে সকলকে প্রত্যাবর্তন করতে হবে। তিনি এর উপর পূর্ণ ক্ষমতাবান যে, সমুদ্রে, প্রান্তরে এবং বিশ্বের সর্বত্র তাদের মাটি হয়ে যাওয়া দেহের প্রতিটি অণু পরমাণুকে পুনরায় একত্রিত করবেন এবং জীবিত দেহ তৈরী করবেন।
জেনে রাখ! আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তা আল্লাহ্রই। জেনে রাখ! আল্লাহ্র প্রতিশ্রুতি সত্য, কিন্তু তাদের অধিকাংশই জানে না।
