Yunus
ইউনুস: 67
10 ইউনুস Yunus · 109 আয়াত يونس
আরবি
هُوَ ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلَّيْلَ لِتَسْكُنُوا۟ فِيهِ وَٱلنَّهَارَ مُبْصِرًا ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّقَوْمٍ يَسْمَعُونَ
English Translations
It is He who made for you the night to rest therein and the day, giving sight. Indeed in that are signs for a people who listen.
He it is Who has appointed for you the night that you may rest therein, and the day to make things visible (to you). Verily, in this are Ayat (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.) for a people who listen (i.e. those who think deeply).
He is the One who made for you the night, so that you may have rest in it, and (made) the day to see. Indeed, there are signs therein for a people who listen.
It is Allah alone Who has made the night that you may rest in it, and has made the day light-giving. Surely in that there are signs for those who give heed (to the call of the Messenger).
He it is Who hath appointed for you the night that ye should rest therein and the day giving sight. Lo! herein verily are portents for a folk that heed.
He it is That hath made you the night that ye may rest therein, and the day to make things visible (to you). Verily in this are signs for those who listen (to His Message).
বাংলা অনুবাদ
তিনিই তোমাদের জন্য রাত বানিয়েছেন যেন তোমরা তাতে শান্তি লাভ করতে পার, আর দিন সৃষ্টি করেছেন (সব কিছু) দেখার জন্য। অবশ্যই এতে নিদর্শন আছে ঐ সম্প্রদায়ের জন্য যারা (মনোযোগ দিয়ে) শোনে।
তিনিই সে সত্তা, যিনি তোমাদের জন্য রাতকে সৃষ্টি করেছেন, যেন তোমরা তাতে বিশ্রাম নাও এবং দিনকে করেছেন আলোকময়। নিশ্চয় এতে রয়েছে নিদর্শনাবলি এমন কওমের জন্য যারা শুনে।
তিনি এমন যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন, যেন তোমরা তাতে স্বস্তি লাভ কর। আর দিনকেও এভাবে সৃষ্টি করেছেন যে, তা হচ্ছে দেখাশোনার উপকরণ। ওতে (তাওহীদের) প্রমাণসমূহ রয়েছে তাদের জন্য যারা শোনে।
তিনিই তৈরী করেছেন তোমাদের জন্য রাত, যেন তোমরা বিশ্রাম করতে পার এবং দেখার জন্য দিন। যে সম্প্রদায় কথা শুনে নিশ্চয় তাদের জন্য এতে আছে অনেক নিদর্শন।
তিনিই সৃষ্টি করেছেন তোমাদের জন্য রাত্রি, যেন তাতে তোমরা বিশ্রাম করতে পার এবং দিবস সৃষ্টি করেছেন দেখার জন্য। যে সম্প্রদায় কথা শোনে নিশ্চয়ই তাদের জন্য এতে আছে নিদর্শন।
৬৭. হে মানুষ! তিনিই এককভাবে তোমাদের জন্য রাত সৃষ্টি করেছেন যাতে তোমরা কর্ম ও ক্লান্তি থেকে কিছুটা হলেও আরাম পেতে পারো এবং তিনি দিনকে সৃষ্টি করেছেন আলোকিত করে যেন তোমরা নিজেদের জীবিকার জন্য যা লাভজনক তার পেছনে প্রচেষ্টা চালাতে পারো। নিশ্চয়ই যারা শিক্ষা ও সত্য গ্রহণের জন্য শুনে তাদের জন্য এতে রয়েছে প্রচুর সুস্পষ্ট প্রমাণ।
তাফসীর
10:65
তিনিই তৈরী করেছেন তোমাদের জন্য রাত, যেন তোমরা বিশ্রাম করতে পার এবং দেখার জন্য দিন। যে সম্প্রদায় কথা শুনে নিশ্চয় তাদের জন্য এতে আছে অনেক নিদর্শন।
