Yunus
ইউনুস: 76
10 ইউনুস Yunus · 109 আয়াত يونس
মূল আরবি
فَلَمَّا جَآءَهُمُ ٱلْحَقُّ مِنْ عِندِنَا قَالُوٓا۟ إِنَّ هَـٰذَا لَسِحْرٌ مُّبِينٌ
English Translations
So when there came to them the truth from Us, they said, "Indeed, this is obvious magic."
So when came to them the truth from Us, they said: "This is indeed clear magic."
So, when Truth came to them from Us, they said, “It is certainly a clear magic.”
And when truth came to them from Us, they said: 'Indeed this is plain sorcery.
And when the Truth from Our presence came unto them, they said: Lo! this is mere magic.
When the Truth did come to them from Us, they said: "This is indeed evident sorcery!"
বাংলা অনুবাদ
অতঃপর আমার নিকট থেকে যখন তাদের কাছে প্রকৃত সত্য এসে পড়ল, তখন তারা বলল, ‘‘এটা তো অবশ্যই সুস্পষ্ট যাদু’’।
অতঃপর যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য এল, তারা বলল, ‘নিশ্চয় এটি সুস্পষ্ট যাদু’।
অতঃপর যখন তাদের প্রতি আমার সন্নিধান হতে প্রমাণ পৌঁছল তখন তারা বলতে লাগল, নিশ্চয়ই এটা সুস্পষ্ট যাদু।
অতঃপর যখন তাদের কাছে আমাদের নিকট থেকে সত্য আসল তখন তারা বলল, ‘এটা তো নিশ্চয়ই স্পষ্ট জাদু।’
অতঃপর যখন তাদের নিকট আমার পক্ষ থেকে সত্য আসল তখন তারা বলল: ‘এটা তো নিশ্চয়ই স্পষ্ট জাদু।’
৭৬. যখন ফির‘আউন ও তার বংশের বড়দের নিকট মূসা ও হারূন (আলাইহিমাস-সালাম) আনীত দ্বীন এসে গেলো তখন তারা মূসা (আলাইহিস-সালাম) আনীত বিধানকে সত্য বুঝায় এমন সকল নিদর্শনের ব্যাপারে বললো: এটি মূলতঃ সুস্পষ্ট যাদু মাত্র। তা কোনভাবেই সত্য নয়।
তাফসীর
10:75
অতঃপর যখন তাদের কাছে আমাদের নিকট থেকে সত্য আসল তখন তারা বলল, ‘এটা তো নিশ্চয়ই স্পষ্ট জাদু [১]।
[১] অর্থাৎ মূসার বাণী শুনে তারা সেই একই কথা বলেছিল যা মক্কার কাফেররা বলেছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা শুনে। কাফেররা বলেছিল, "এ ব্যক্তি তো পাক্কা জাদুকর " [সূরা ইউনুস; ২, অনুরূপ দেখুন, সূরা ছোয়াদ ৪] মূসা ও হারূন আলাইহিমাসসালামের দায়িত্ব তা-ই ছিল যা কুরআনের দৃষ্টিতে সকল নবীর নবুওয়াতের উদ্দেশ্য ছিল এবং সূরা নাযিআতে যে সম্পর্কে পরিষ্কারভাবে বর্ণনা করে বলে দেয়া হয়েছেঃ “ফিরআউনের কাছে যান, কারণ সে সীমা অতিক্রম করে গেছে এবং তাকে বলেন, তুমি কি নিজেকে শুধরে নেবার জন্য তৈরী আছো? আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাবো তুমি কি তাঁকে ভয় করবে?" [১৭-১৯] কিন্তু ফির’আউন ও তার রাজ্যের প্রধানগণ এ দাওয়াত গ্রহণ করেনি।
[সূরা ইউনুস (১০): আয়াত ৭৬ থেকে ৭৭] পূর্ণ পৃষ্ঠা
[সূরা ইউনুস (১০): আয়াত ৭৫]অতঃপর আমি তাদের পরে মূসা ও হারুনকে আমার নিদর্শনাবলীসহ ফিরআউন ও তার পারিষদবর্গের কাছে পাঠিয়েছিলাম; কিন্তু তারা অহংকার করেছিল এবং তারা ছিল এক অপরাধী জাতি। (৭৫)মহান আল্লাহর বাণী: (অতঃপর আমি তাদের পরে পাঠিয়েছিলাম) অর্থাৎ রাসুলগণ ও উম্মতগণের পরে। (মূসা ও হারুনকে ফিরআউন ও তার পারিষদবর্গের কাছে) অর্থাৎ তার কওমের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কাছে। (আমার নিদর্শনাবলীসহ) এর দ্বারা উদ্দেশ্য হলো নয়টি নিদর্শন, যা ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে (১)। (অতঃপর তারা অহংকার করেছিল) অর্থাৎ সত্যের বিমুখতায়। (এবং তারা ছিল এক অপরাধী জাতি) অর্থাৎ মুশরিক।
[সূরা ইউনুস (১০): আয়াত ৭৬ থেকে ৭৭]অতঃপর যখন আমার পক্ষ থেকে তাদের কাছে সত্য আসলো, তখন তারা বলল, নিশ্চয়ই এটি এক সুস্পষ্ট জাদু। (৭৬) মূসা বললেন, তোমাদের কাছে যখন সত্য আসলো তখন কি তোমরা তার সম্পর্কে এরূপ বলছো? এটি কি জাদু? অথচ জাদুকরেরা সফল হয় না। (৭৭)মহান আল্লাহর বাণী: (অতঃপর যখন আমার পক্ষ থেকে তাদের কাছে সত্য আসলো) এর দ্বারা ফিরআউন ও তার কওমকে বোঝানো হয়েছে। (তারা বলল, নিশ্চয়ই এটি এক সুস্পষ্ট জাদু) তারা মোজেজাসমূহকে জাদুর ওপর আরোপ করেছিল। মূসা তাদের বললেন: (তোমাদের কাছে যখন সত্য আসলো তখন কি তোমরা তার সম্পর্কে এরূপ বলছো?
এটি কি জাদু?) বলা হয়েছে: এখানে বাক্যে কিছু অংশ উহ্য আছে, যার অর্থ হলো: তোমরা কি সত্যের ব্যাপারে বলছো যে এটি জাদু? সুতরাং "তোমরা কি বলছো" এটি হলো একটি অস্বীকৃতিমূলক প্রশ্ন, আর তাদের উক্তিটি উহ্য রয়েছে যা হলো "এটি জাদু"। এরপর তিনি (মূসা) নিজের পক্ষ থেকে পুনরায় অস্বীকৃতি জানিয়ে বললেন: "এটি কি জাদু!" সুতরাং তিনি তাদের প্রথম উক্তিটি বাদ দিয়ে দ্বিতীয়টি দ্বারা সংক্ষেপ করেছেন এবং ফিরআউন ও তার পারিষদবর্গের প্রতিবাদ জানিয়েছেন। আল-আখফাশ বলেন: এটি তাদেরই উক্তি, আর আলিফ (প্রশ্নবোধক চিহ্ন) তাদের উক্তির বর্ণনা হিসেবে যুক্ত হয়েছে, কারণ তারা বলেছিল "এটি কি জাদু?" এরপর তাদের বলা হলো: তোমাদের কাছে যখন সত্য আসলো তখন কি তোমরা তার সম্পর্কে এরূপ বলছো "এটি কি জাদু?" এটি হাসান (বসরী) থেকেও বর্ণিত হয়েছে।
(অথচ জাদুকরেরা সফল হয় না) অর্থাৎ যে ব্যক্তি জাদু নিয়ে আসে সে সফল হয় না। [সূরা ইউনুস (১০): আয়াত ৭৮]তারা বলল, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যে, আমাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে দেবে যাতে আমরা আমাদের পিতৃপুরুষদের পেয়েছি এবং যাতে এই যমীনে তোমাদের দুজনের আধিপত্য প্রতিষ্ঠিত হয়? আমরা তোমাদের দুজনের প্রতি ঈমান আনব না। (৭৮)(১). দেখুন ২য় খণ্ড, ৩০ পৃষ্ঠা এবং ৭ম খণ্ড, ২৬৭ পৃষ্ঠা।
