Yunus

ইউনুস: 89

10:89
10 ইউনুস Yunus · 109 আয়াত يونس

আরবি

قَالَ قَدْ أُجِيبَت دَّعْوَتُكُمَا فَٱسْتَقِيمَا وَلَا تَتَّبِعَآنِّ سَبِيلَ ٱلَّذِينَ لَا يَعْلَمُونَ

English Translations

Sahih International

[Allāh] said, "Your supplication has been answered." So remain on a right course and follow not the way of those who do not know."

Muhsin Khan

Allah said: "Verily, the invocation of you both is accepted. So you both keep to the Straight Way (i.e. keep on doing good deeds and preaching Allah's Message with patience), and follow not the path of those who know not (the truth i.e. to believe in the Oneness of Allah, and also to believe in the Reward of Allah: Paradise, etc.)."

Taqi Usmani

Allah said, “The prayer of the two of you has been granted; so stand firm, and never follow the way of the ignorant.”

Abul Ala Maududi

Allah responded: 'The prayer of the two of you is accepted. So keep steadfast, and do not follow the path of the ignorant.

Pickthall

He said: Your prayer is heard. Do ye twain keep to the straight path, and follow not the road of those who have no knowledge.

Yusuf Ali

Allah said: "Accepted is your prayer (O Moses and Aaron)! So stand ye straight, and follow not the path of those who know not."

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আল্লাহ তা‘আলা জবাব দিলেন, ‘‘তোমাদের দু’জনের দু‘আ কবূল করা হল, কাজেই তোমরা মজবুত হয়ে থাক, আর তোমরা কক্ষনো তাদের পথ অনুসরণ করো না যারা কিছুই জানে না।

রাওয়াই আল-বায়ান

তিনি বললেন, ‘তোমাদের দো‘আ কবূল করা হয়েছে। সুতরাং তোমরা দৃঢ় থাক এবং যারা জানে না তাদের পথ অনুসরণ করো না’।

শাইখ মুজিবুর রহমান

তিনি (আল্লাহ) বললেনঃ তোমাদের উভয়ের দু‘আ কবূল করা হল। অতএব তোমরা দৃঢ় থেক এবং তাদের পথ অনুসরণ করনা যাদের জ্ঞান নেই।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তিনি বললেন, ‘আপনাদের দুজনের দো’আ কবূল হল, কাজেই আপনারা দৃঢ় থাকুন এবং আপনারা কখনো যারা জানে না তাদের পথ অনুসরণ করবেন না।’

ফাতহুল মাজীদ

তিনি বললেন: ‘তোমাদের দু’জনের দু‘আ কবূল করা হল, সুতরাং তোমরা দৃঢ় থাক এবং তোমরা কখনও অজ্ঞদের পথ অনুসরণ কর না।’

মুখতাসার

৮৯. আল্লাহ তা‘আলা বলেন, হে মূসা ও হারূন! আমি ফিরআউন ও তার সম্প্রদায়ের সম্মানী লোকদের ব্যাপারে তোমাদের বদদু‘আ কবুল করা হয়েছে। তাই তোমরা নিজেদের ধর্মের উপর অটল থাকো। উপরন্তু যে মূর্খরা সত্যের পথ সম্পর্কে জানে না তাদের পথের অনুসরণ করতে গিয়ে এ পথ থেকে সরে যেয়ো না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

10:88

তাফসীর আবু বকর যাকারিয়া

তিনি বললেন, ‘আপনাদের দুজনের দো’আ কবূল হল, কাজেই আপনারা দৃঢ় থাকুন [১] এবং আপনারা কখনো যারা জানে না তাদের পথ অনুসরণ করবেন না।’

[১] দো’আর উপর দৃঢ় থাকার অর্থ হচ্ছে, উদ্দেশ্য হাসিলের জন্য তাড়াতাড়ি না করা। আর তাড়াতাড়ি তখনই করবে না যখন মনে প্রশান্তি আসবে। আর প্রশাস্তি তখনই আসবে যখন গায়েবী ব্যাপারে যা প্রকাশ পাবে তাতে উত্তমভাবে সন্তুষ্টি লাভ হবে। [কুরতুবী]