Yunus

ইউনুস: 95

10:95
10 ইউনুস Yunus · 109 আয়াত يونس

আরবি

وَلَا تَكُونَنَّ مِنَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِ ٱللَّهِ فَتَكُونَ مِنَ ٱلْخَـٰسِرِينَ

English Translations

Sahih International

And never be of those who deny the signs of Allāh and [thus] be among the losers.

Muhsin Khan

And be not one of those who belie the Ayat (proofs, evidences, verses, lessons, signs, revelations, etc.) of Allah, for then you shall be one of the losers.

Taqi Usmani

And never be among those who have rejected Our signs, lest you should be among the losers.

Abul Ala Maududi

or reject the signs of Allah as false, for then you shall be among those who will be in utter loss.

Pickthall

And be not thou of those who deny the revelations of Allah, for then wert thou of the losers.

Yusuf Ali

Nor be of those who reject the signs of Allah, or thou shalt be of those who perish.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আর তুমি কক্ষনো তাদের মধ্যে শামিল হয়ো না যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যে জেনে অমান্য করে, তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।

রাওয়াই আল-বায়ান

আর তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ো না, যারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করেছে। তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।

শাইখ মুজিবুর রহমান

আর ঐ সব লোকেরও অন্তর্ভুক্ত হয়োনা যারা আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যেন তুমি ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত না হও।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

এবং যারা আল্লাহ্‌র আয়াতসমূহে মিথ্যারোপ করেছে আপনি কখনো তাদের অন্তর্ভুক্ত হবেন না- তাহলে আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন।

ফাতহুল মাজীদ

এবং যারা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করেছে তুমি কখনও তাদের অন্তর্ভুক্ত হয়ো না তাহলে তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।

মুখতাসার

৯৫. আপনি ওদের অন্তর্ভুক্ত হবেন না যারা আল্লাহর দলীল ও প্রমাণাদিকে অস্বীকার করে। ফলে আপনি সেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন যারা কুফরির দরুন নিজেদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে উপনীত করে নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সকল সতর্কতা সন্দেহ ও মিথ্যারোপের ভয়ানকতা বর্ণনার জন্য। নতুবা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে এ জাতীয় কিছু বের হওয়া থেকে তিনি অবশ্যই পবিত্র।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

10:94

তাফসীর আবু বকর যাকারিয়া

এবং যারা আল্লাহ্‌র আয়াতসমূহে মিথ্যারোপ করেছে আপনি কখনো তাদের অন্তর্ভুক্ত হবেন না- তাহলে আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন।