Al-Qasas

আল-কাসাস: 10

28:10
টেক্সট কপি
28 আল-কাসাস Al-Qasas · 88 আয়াত القصص

মূল আরবি

وَأَصْبَحَ فُؤَادُ أُمِّ مُوسَىٰ فَـٰرِغًا ۖ إِن كَادَتْ لَتُبْدِى بِهِۦ لَوْلَآ أَن رَّبَطْنَا عَلَىٰ قَلْبِهَا لِتَكُونَ مِنَ ٱلْمُؤْمِنِينَ

English Translations

Sahih International

And the heart of Moses' mother became empty [of all else]. She was about to disclose [the matter concerning] him had We not bound fast her heart that she would be of the believers.

Muhsin Khan

And the heart of the mother of Musa (Moses) became empty [from every thought, except the thought of Musa (Moses)]. She was very near to disclose his (case, i.e. the child is her son), had We not strengthened her heart (with Faith), so that she might remain as one of the believers.

Taqi Usmani

And the heart of the mother of Mūsā became restless; indeed she was about to disclose this (the real facts about Mūsā), had We not strengthened her heart to remain among those who have firm belief (in Allah’s promise).

Abul Ala Maududi

On the other hand, the heart of Moses' mother was sorely distressed. Had We not strengthened her heart that she might have full faith (in Our promise), she would have disclosed the secret.

Pickthall

And the heart of the mother of Moses became void, and she would have betrayed him if We had not fortified her heart, that she might be of the believers.

Yusuf Ali

But there came to be a void in the heart of the mother of Moses: She was going almost to disclose his (case), had We not strengthened her heart (with faith), so that she might remain a (firm) believer.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

মূসার মায়ের অন্তর বিচলিত হয়ে উঠল। সে তো তার পরিচয় প্রকাশ করেই ফেলত যদি না আমি তার চিত্তকে দৃঢ় করতাম যাতে সে আস্থাশীল হয়।

রাওয়াই আল-বায়ান

আর মূসার মায়ের অন্তর বিচলিত হয়ে উঠেছিল। সে তো তার পরিচয় প্রকাশ করেই দিত, যদি আমি তার অন্তরকে দৃঢ় করে না দিতাম, যাতে সে আস্থাশীলদের অন্তর্ভুক্ত হয়।

শাইখ মুজিবুর রহমান

মূসা-জননীর হৃদয় অস্থির হয়ে পড়েছিল; যাতে সে আস্থাশীল হয় তজ্জন্য আমি তার হৃদয়কে দৃঢ় করে না দিলে সে তার পরিচয়তো প্রকাশ করেই দিত।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর মূসা-জননীর হৃদয় অস্থির হয়ে পড়েছিল। যাতে সে আস্থাশীল হয় সে জন্য আমরা তার হৃদয়কে দৃঢ় করে না দিলে সে তার পরিচয় তো প্ৰকাশ করেই দিত।

ফাতহুল মাজীদ

মূসার মায়ের মন অস্থির হয়ে গিয়েছিল। যাতে সে আস্থাশীল হয় তার জন্য আমি তার মনকে দৃঢ় করে না দিলে সে তার পরিচয় তো প্রকাশ করেই দিত।

মুখতাসার

১০. মূসা (আলাইহিস-সালাম) এর মায়ের অন্তর দুনিয়ার সকল বিষয় থেকে খালি হয়ে কেবল তার বিষয়কে নিয়েই চিন্তা করতো। তিনি তখন ধৈর্য ধরতে পারছিলেন না। এমনকি তাকে বেশি ভালোবাসার দরুন সে যে তাঁর সন্তান তা প্রকাশ করার উপক্রম হলো। আমি তাঁর অন্তরকে স্থির ও তাঁকে ধৈর্যশালিনী বানালাম। যাতে তিনি নিজের প্রতিপালকের উপর নির্ভরশীল ও তাঁর ফায়সালার উপর ধৈর্যশীল মু’মিনদের অন্তর্ভুক্ত হতে পারেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

১০-১৩ নং আয়াতের তাফসীরআল্লাহ তা'আলা বলেন যে, হযরত মূসা (আঃ)-এর মা যখন তাকে বাসের মধ্যে রেখে ফিরাউনের লোকজনের ভয়ে সমুদ্রে ভাসিয়ে দেন এবং অত্যন্ত অস্থির হয়ে পড়েন, আর আল্লাহর রাসূল (আঃ) ও তাঁর কলিজার টুকরা হযরত মূসা (আঃ)-এর চিন্তা ছাড়া অন্য কোন খেয়াল তার অন্তরে জেগেই উঠেনি, ঐ সময় যদি মহান আল্লাহ তাঁর অন্তরকে দৃঢ় না করতেন তবে ধৈর্যহারা হয়ে গোপন রহস্য তিনি প্রকাশ করে ফেলতেন যে, এই ভাবে তাঁর পুত্র ধ্বংস হয়ে গেছে। কিন্তু মহামহিমান্বিত আল্লাহ তার হৃদয়কে দৃঢ় করে দেন এবং তার মনে দৃঢ় বিশ্বাস জন্মিয়ে দেন যে, তাঁর পুত্রকে অবশ্যই তিনি ফিরে পাবেন।

হযরত মূসা (আঃ)-এর মাতা তাঁর বড় কন্যাকে বলেনঃ “হে আমার প্রিয় কন্যা! তুমি এই বাসের প্রতি দৃষ্টি রেখে সমুদ্রের তীর ধরে চলে যাও। পরিণাম কি হয় দেখা যাক? পরে তুমি আমাকে খবর জানাবে।”মায়ের কথামত হযরত মূসা (আঃ)-এর বোনটি দুর হতে বাকসের দিকে দৃষ্টি রেখে সমুদ্রের তীর ধরে চলতে থাকলেন। কিন্তু এমন আনমনাভাবে তিনি চলতে লাগলেন যে, তিনি যে বাটির দিকে খেয়াল রেখে চলছেন তা কেউ টেরও পেলো না। যখন বাক্সটি ফিরাউনের প্রাসাদের নিকট পৌছলো এবং দাসীরা তা উঠিয়ে নিয়ে অন্দর মহলে প্রবেশ করলো তখন কি ঘটে তা জানবার আশায় তিনি বাইরে দাঁড়িয়ে রইলেন।

সেখানে এই ঘটলো যে, যখন হযরত আসিয়া (রাঃ) ফিরাউনকে হযরত মূসা (আঃ)-এর হত্যার আদেশ জারী করা হতে বিরত রাখলেন এবং শিশু হযরত মূসা (আঃ)-কে লালন-পালনের দায়িত্ব গ্রহণ করলেন তখন শাহী মহলে যতগুলো ধাত্রী ছিল সবকেই শিশুটি দেয়া হলো এবং সবাই অতি আদরের সাথে শিশুটিকে দুধ পান করাতে চাইলো। কিন্তু আল্লাহ পাকের নির্দেশক্রমে শিশু হযরত মূসা (আঃ) কারো দুধ এক ঢাকেও পান করলেন না। অবশেষে হযরত আসিয়া শিশুটিকে তাঁর দাসীদের হাতে দিয়ে তাদেরকে বাইরে পাঠালেন যে, তারা যেন ধাত্রী অনুসন্ধান করে এবং শিশুটি যার দুধ পান করবে তাকে যেন তার কাছে নিয়ে যায়।বিশ্ব জগতের প্রতিপালকের ইচ্ছা ছিল এটাই যে, তাঁর নবী (আঃ) যেন স্বীয় মাতা ছাড়া আর কারো দুধ পান না করেন এবং এতে বড় যৌক্তিতা এই ছিল যে, এই বাহানায় যেন হযরত মূসা (আঃ) তাঁর মাতার নিকট পৌঁছতে পারেন।

দাসীরা শিশু হযরত মূসা (আঃ)-কে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। তাঁর বোন তাকে চিনে নেন। কিন্তু তিনি তাদের কাছে কিছুই প্রকাশ করলেন না এবং তারাও কিছু বুঝতে পারলো না। তাঁর মাতা প্রথমে খুবই অস্থির ও উদ্বিগ্ন ছিলেন বটে, কিন্তু পরে মহান আল্লাহ তাঁকে ধৈর্য ও স্থিরতা দান করেছিলেন। ফলে তিনি নীরব ও শান্তই ছিলেন। হযরত মূসা (আঃ)-এর বোন দাসীদেরকে জিজ্ঞেস করলেনঃ “তোমরা এতো ব্যতিব্যস্ত ও উদ্বিগ্ন কেন?” তারা উত্তরে বললোঃ “এই শিশুটি কারো দুধ পান করছে না। তাই আমরা এমন এক ধাত্রীর খোজে বেরিয়েছি যার দুধ এ শিশু পান করবে। তাদের একথা শুনে হযরত মূসা (আঃ)-এর বোন তাদেরকে বললেনঃ “তোমরা বললে আমি একজন ধাত্রীর খোঁজ দিতে পারি।

সম্ভবতঃ এ শিশু তার দুধ পান করবে এবং সে একে উত্তমরূপে লালন-পালন করবে ও এর শুভাকাঙিক্ষনী হবে।” তাঁর এ কথা শুনে ঐ দাসীদের মনে কিছু সন্দেহ জাগলো যে, এ মেয়েটি শিশুটির পিতা-মাতার খবর রাখে, সুতরাং তারা তাঁকে গ্রেফতার করে জিজ্ঞেস করলোঃ “তুমি কি করে জানলে যে, ঐ মহিলাটি এ শিশুর লালন-পালনের দায়িত্ব নেবে ও এর শুভাকাক্ষিনী হবে?” তিনি তৎক্ষণাৎ জবাব দিলেনঃ “সুবহানাল্লাহ! কে এটা চাইবে না যে, শাহী দরবারে তার সম্মান হোক এবং পুরস্কার ও দানের খাতিরে কে এই শিশুর প্রতি সহানুভূতি না দেখাবে?” তাঁর এ জবাবে তারাও বুঝে নিলো যে, তাদের পূর্ব ধারণা ভুল ছিল, মেয়েটি সঠিক কথাই বলেছে।

সুতরাং তারা তাকে ছেড়ে দিয়ে বললোঃ “আচ্ছা, তাহলে চলো, ঐ ধাত্রীটির বাড়ী আমাদেরকে দেখিয়ে দাও।” তিনি তখন তাদেরকে নিয়ে তাদের বাড়ী গেলেন এবং তাঁর মাতার দিকে ইশারা করে বললেনঃ “একে দিয়ে দাও।” সরকারী লোকেরা শিশুটি তাঁকে প্রদান করলে তিনি তার দুধ পান করতে শুরু করলেন। সাথে সাথে এ খবর হযরত আসিয়া (রাঃ)-এর নিকট পৌঁছিয়ে দেয়া হলো। এ খবর শুনে তিনি তো আনন্দে আটখানা হয়ে গেলেন। তাঁকে তিনি তাঁর প্রাসাদে ডেকে নেন এবং বহু কিছু পুরস্কার দেন। কিন্তু তিনি জানতেন না যে, তিনিই শিশুটির মা। তিনি তাঁকে পুরস্কৃত করলেন শুধু এই কারণে যে, শিশুটি তার দুধ পান করেছে।

হযরত আসিয়া (রাঃ) হযরত মূসা (আঃ)-এর মায়ের উপর অত্যন্ত খুশী হন এবং তাঁকে তাঁর রাজপ্রাসাদে থেকেই শিশুটিকে দুধ পান করাবার জন্যে অনুরোধ করেন। উত্তরে হযরত মূসা (আঃ)-এর মা বলেনঃ “এটা আমার পক্ষে। সম্ভব নয়। কেননা, আমার ছেলে মেয়ে ও স্বামী রয়েছে। আমি বরং শিশুটিকে আমার নিজ বাড়ীতেই দুধ পান করাবো, তারপর আপনার নিকট পাঠিয়ে দেবো।” শেষে এটাই মীমাংসিত হয় এবং ফিরাউনের স্ত্রী হযরত আসিয়াও (রাঃ) এতে সম্মত হয়ে যান। সুতরাং হযরত মূসা (আঃ)-এর মাতার ভয় নিরাপত্তায়, দারিদ্র ঐশ্বর্যে, লাঞ্ছনা সম্মানে এবং ক্ষুধা পরিতৃপ্তি বা স্বচ্ছলতায় পরিবর্তিত হয়।

দৈনিক তিনি বেতন ও পুরস্কার পেতে থাকলেন এবং পেতে লাগলেন খাদ্য ও পরিধেয় বস্ত্র শাহী দরবার থেকে। আর সবচেয়ে বড় সুযোগ তিনি এই পেলেন যে, নিজের ছেলেকে নিজেরই ক্রোড়ে লালন-পালন করতে থাকলেন। একই রাত্রে বা একই দিনে অথবা এক দিন রাত্রির পরেই পরম করুণাময় আল্লাহ তাঁর কষ্ট ও বিপদকে সুখ ও আরামে পরিবর্তিত করলেন। এ জন্যেই হাদীসে এসেছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি নিজের কাজকর্ম করে এবং তাতে আল্লাহর ভয় ও আমার সুন্নাতের প্রতি লক্ষ্য রাখে তার উপমা হযরত মূসা (আঃ)-এর মায়ের মত। তিনি নিজের ছেলেকেই দুধ পান করাতেন, আবার মজুরীও পেতেন।”আল্লাহর সত্তা অতি পবিত্র।

তাঁরই হাতে সমস্ত কাজ। তিনি যা চান তা হয় এবং যা চান না তা কখনো হয় না। অবশ্য এমন প্রতিটি লোকের সাহায্য করেন। যে তার উপর ভরসা করে। তার নির্দেশাবলী পালনকারীর সহায়ক তিনিই। তিনি তাঁর সৎ বান্দাদের বিপদের সময় এগিয়ে আসেন এবং তাদের বিপদ দূর করে দেন। তাদের সংকীর্ণতাকে তিনি প্রশস্ততা ও স্বচ্ছলতায় পরিবর্তিত করেন এবং দুঃখের পরে সুখ দিয়ে থাকেন। কাজেই কতই না মহান তিনি! আমরা তাঁর মহিমা ও পবিত্রতা ঘোষণা করছি।এরপর মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ অতঃপর আমি তাকে তার জননীর নিকট ফিরিয়ে দিলাম যাতে তার দ্বারা তার চক্ষু জুড়ায় এবং সে দুঃখ না করে, আর যেন বুঝতে পারে যে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য।

সে যেন এটা বিশ্বাস করে নেয় যে, সে অবশ্যই নবী ও রাসূলদের অন্তর্ভুক্ত হবে।হযরত মূসা (আঃ)-এর মাতা মনের সুখে স্বীয় সন্তানের লালন-পালনে নিমগ্ন হলেন এবং এমনিভাবে তিনি লালিত-পালিত হলেন যেমনিভাবে একজন উচ্চমানের রাসূলকে লালন-পালন করা উচিত। কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহ তা'আলার নিপুণতা এবং তাঁর আনুগত্যের শুভ পরিণাম সম্পর্কে কোন জ্ঞান রাখে। তাই তো আল্লাহ পাক বলেনঃ কিন্তু মানুষই এটা জানে না। তারা শুধু বাহ্যিক লাভ-লোকসানের প্রতিই দৃষ্টি দিয়ে থাকে এবং দুনিয়ার প্রতিই আকৃষ্ট হয়ে পরকালকে পরিত্যাগ করে। তারা এটা অনুধাবন করে না যে, যেটা তারা খারাপ মনে করছে সেটাই হয়তো তাদের জন্যে উত্তম।

পক্ষান্তরে যেটাকে তারা। ভাল মনে করছে সেটাই হয়তো তাদের জন্যে খারাপ। তারা একটা কাজকে খারাপ মনে করছে, কিন্তু মহা ক্ষমতাবান আল্লাহ কি উপকার তাতে লুক্কায়িত রেখেছেন তার কোন খবরই তারা রাখে না।

তাফসীর আবু বকর যাকারিয়া

আর মূসা-জননীর হৃদয় অস্থির হয়ে পড়েছিল। যাতে সে আস্থাশীল হয় সে জন্য আমরা তার হৃদয়কে দৃঢ় করে না দিলে সে তার পরিচয় তো প্ৰকাশ করেই দিত।

তাফসীর আল-কুরতুবী

[সূরা আল-কাসাস (২৮): আয়াত ১০ থেকে ১৪] পূর্ণ পৃষ্ঠা

যখন তিনি তাকে অবহিত করলেন, তখন ফেরাউনের মনে তৎক্ষণাৎ এই ধারণা উদয় হলো যে, শিশুটি বনী ইসরাঈলের অন্তর্ভুক্ত এবং তাকে হত্যার হাত থেকে রক্ষা করার উদ্দেশ্যেই এমনটি করা হয়েছে। তখন সে বলল: "জল্লাদদের আমার কাছে নিয়ে আসো।" তখন তার স্ত্রী সেই কথা বললেন যা ইতিপূর্বে বর্ণিত হয়েছে (অর্থাৎ: সে আমার ও তোমার চোখের শীতলতা)। ফেরাউন তখন বলল: "আমার জন্য নয় (সে চোখের শীতলতা হবে না)।" নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "ফেরাউন যদি 'হ্যাঁ' বলত, তবে সে মূসার ওপর ঈমান আনত এবং সে (মূসা) তার জন্যও চোখের শীতলতা হতো।" আস-সুদ্দী বলেন: বরং তিনি তাকে লালন-পালন করলেন যতক্ষণ না সে চলাফেরা করতে শিখল।

ফেরাউন তার মধ্যে তেজস্বিতা দেখতে পেল এবং তাকে বনী ইসরাঈলের বংশোদ্ভূত বলে সন্দেহ করল। সে তাকে নিজের হাতে তুলে নিল, তখন মূসা হাত বাড়িয়ে ফেরাউনের দাড়ি টেনে ধরলেন। ফেরাউন তখন তাকে হত্যা করার সংকল্প করল। সেই মুহূর্তে তার স্ত্রী তাকে এই কথা বলে সম্বোধন করলেন এবং তার জন্য ইয়াকুত পাথর ও জ্বলন্ত কয়লার মাধ্যমে পরীক্ষা নিলেন। এতে তাঁর জিহ্বা পুড়ে গেল এবং সেই জড়তা রয়ে গেল যা পূর্বে "ত্বহা" সূরার আলোচনায় বর্ণিত হয়েছে। আল-ফাররা বলেন: আমি মুহাম্মদ ইবনে মারওয়ানকে—যাকে আস-সুদ্দী বলা হয়—বলতে শুনেছি, তিনি আল-কালবী হতে, তিনি আবু সালিহ হতে এবং তিনি ইবনে আব্বাস হতে বর্ণনা করেন যে, তিনি (আসিয়া) বলেছিলেন: "সে আমার ও তোমার চোখের শীতলতা, তাকে হত্যা করো না।" আল-ফাররা বলেন: এটি একটি ব্যাকরণগত ত্রুটি (লাহন)।

ইবনে আল-আম্বারী বলেন: একে ব্যাকরণগত ভুল হিসেবে গণ্য করা হয়েছে এই কারণে যে, বাক্যটি যদি এমন হতো তবে তা 'নুন' সহকারে 'তাকতুলুনাহু' হতো; কারণ ভবিষ্যৎকালীন ক্রিয়া (মুদারি) ততক্ষণ পর্যন্ত মারফু বা পেশযুক্ত থাকে যতক্ষণ না তার ওপর নসব বা জজম প্রদানকারী কোনো অব্যয় প্রবেশ করে। সুতরাং এখানে 'নুন' হচ্ছে রাফ'-এর চিহ্ন। আল-ফাররা বলেন: আব্দুল্লাহ ইবনে মাসউদের কিরাত এই মতটি প্রত্যাখ্যান করার ক্ষেত্রে তোমাকে সমর্থন জোগাবে, সেখানে রয়েছে: "এবং ফেরাউনের স্ত্রী বলল, তাকে হত্যা করো না, সে আমার ও তোমার জন্য চোখের শীতলতা," যেখানে "তাকে হত্যা করো না" অংশটিকে আগে আনা হয়েছে।

‌‌[সূরা আল-কাসাস (২৮): আয়াত ১০ থেকে ১৪]মূসা-জননীর হৃদয় শূন্য হয়ে পড়ল। যদি আমি তাঁর হৃদয়কে সুদৃঢ় না করতাম যাতে তিনি বিশ্বাসীদের অন্তর্ভুক্ত থাকেন, তবে তিনি তাঁর পরিচয় প্রায় প্রকাশ করেই দিতেন। (১০) তিনি মূসার বোনকে বললেন, "তার পিছু নাও।" সে দূর থেকে তাকে প্রত্যক্ষ করল, অথচ তারা তা উপলব্ধি করতে পারেনি। (১১) আমি পূর্ব থেকেই ধাত্রীদের (দুগ্ধপান) তার জন্য নিষিদ্ধ করে দিয়েছিলাম। তখন সে (মূসার বোন) বলল, "আমি কি তোমাদেরকে এমন এক পরিবারের সন্ধান দেব যারা তোমাদের হয়ে তার লালন-পালন করবে এবং তারা হবে তার হিতাকাঙ্ক্ষী?" (১২) অতঃপর আমি তাকে তার জননীর নিকট ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং তিনি দুঃখিত না হন এবং যাতে তিনি জানতে পারেন যে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য; কিন্তু তাদের অধিকাংশ তা জানে না।

(১৩) যখন সে পূর্ণ যৌবনে পদার্পণ করল এবং সুসংহত হলো, তখন আমি তাকে প্রজ্ঞা ও জ্ঞান দান করলাম। এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি। (১৪)(১). দ্রষ্টব্য: ১১শ খণ্ড, ১৯২ পৃষ্ঠা এবং পরবর্তী অংশ, প্রথম বা দ্বিতীয় সংস্করণ।