Al-Qasas

আল-কাসাস: 84

28:84
28 আল-কাসাস Al-Qasas · 88 আয়াত القصص

আরবি

مَن جَآءَ بِٱلْحَسَنَةِ فَلَهُۥ خَيْرٌ مِّنْهَا ۖ وَمَن جَآءَ بِٱلسَّيِّئَةِ فَلَا يُجْزَى ٱلَّذِينَ عَمِلُوا۟ ٱلسَّيِّـَٔاتِ إِلَّا مَا كَانُوا۟ يَعْمَلُونَ

English Translations

Sahih International

Whoever comes [on the Day of Judgement] with a good deed will have better than it; and whoever comes with an evil deed - then those who did evil deeds will not be recompensed except [as much as] what they used to do.

Muhsin Khan

Whosoever brings good (Islamic Monotheism along with righteous deeds), he shall have the better thereof, and whosoever brings evil (polytheism along with evil deeds) then, those who do evil deeds will only be requited for what they used to do.

Taqi Usmani

Whoever brings good deed shall have better than it, and whoever brings evil deed, then those who commit evils shall not be punished except for what they used to do.

Abul Ala Maududi

He who shall bring a good deed shall be rewarded with what is better. But those who bring evil deeds shall not be requited more than their deeds.

Pickthall

Whoso bringeth a good deed, he will have better than the same; while as for him who bringeth an ill-deed, those who do ill-deeds will be requited only what they did.

Yusuf Ali

If any does good, the reward to him is better than his deed; but if any does evil, the doers of evil are only punished (to the extent) of their deeds.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

যে কেউ সৎকর্ম নিয়ে হাজির হবে তার জন্য আছে আরো উত্তম প্রতিদান। আর যে মন্দ কাজ নিয়ে হাজির হবে তাহলে যারা মন্দকর্ম করে তাদেরকে তাদের কাজ অনুপাতেই শাস্তি দেয়া হবে।

রাওয়াই আল-বায়ান

কেউ পূণ্য নিয়ে আসলে তার জন্য থাকবে তা থেকে উত্তম প্রতিদান। আর কেউ পাপ নিয়ে আসলে তবে যারা মন্দকর্ম করেছে তাদের শুধু তারই প্রতিদান দেওয়া হবে যা তারা করেছে।

শাইখ মুজিবুর রহমান

কেহ যদি সৎ কাজ করে তাহলে সে তার কাজ অপেক্ষা উত্তম ফল পাবে, আর যে মন্দ কাজ করে সেতো শাস্তি পাবে শুধু তার কাজ অনুপাতে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

যে কেউ সৎকাজ নিয়ে উপস্থিত হয় তার জন্য রয়েছে তার চেয়েও উত্তম ফল, আর যে মন্দকাজ নিয়ে উপস্থিত হয় তবে যারা মন্দকাজ করে তাদেরকে শুধু তারা যা করেছে তারই শাস্তি দেয়া হবে।

ফাতহুল মাজীদ

যে কেউ সৎ কর্ম নিয়ে উপস্থিত হবে তার জন্য রয়েছে তা অপেক্ষা উত্তম প্রতিদান, আর যে মন্দকর্ম নিয়ে উপস্থিত হবে তাদেরকে তারা যা করেছে তারই শাস্তি দেয়া হবে।

মুখতাসার

৮৪. বস্তুতঃ যে ব্যক্তি কিয়ামতের দিন কোন নেক কাজ তথা সালাত, যাকাত ও রোযা ইত্যাদি নিয়ে হাজির হবে তাকে সেই নেকির চেয়ে আরো উত্তম প্রতিদান দেয়া হবে। তথা তার নেকিকে দশ গুণে রূপান্তরিত করা হবে। আর যে ব্যক্তি কোন অপকর্ম তথা কুফরি, সুদ, ব্যভিচার ইত্যাদি নিয়ে হাজির হবে তার মতো অপকর্মকারীদেরকে শুধু তাদের কর্মের সমানই প্রতিদান দেয়া হবে। তাতে কোন ধরনের বাড়তি করা হবে না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

28:83

তাফসীর আবু বকর যাকারিয়া

যে কেউ সৎকাজ নিয়ে উপস্থিত হয় তার জন্য রয়েছে তার চেয়েও উত্তম ফল, আর যে মন্দকাজ নিয়ে উপস্থিত হয় তবে যারা মন্দকাজ করে তাদেরকে শুধু তারা যা করেছে তারই শাস্তি দেয়া হবে।