Al-Qasas

আল-কাসাস: 40

28:40
28 আল-কাসাস Al-Qasas · 88 আয়াত القصص

আরবি

فَأَخَذْنَـٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذْنَـٰهُمْ فِى ٱلْيَمِّ ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلظَّـٰلِمِينَ

English Translations

Sahih International

So We took him and his soldiers and threw them into the sea. So see how was the end of the wrongdoers.

Muhsin Khan

So We seized him and his hosts, and We threw them all into the sea (and drowned them). So behold (O Muhammad SAW) what was the end of the Zalimun [wrong-doers, polytheists and those who disbelieved in the Oneness of their Lord (Allah), or rejected the advice of His Messenger Musa (Moses)].

Taqi Usmani

So We seized him and his hosts and threw them into the sea. Look then, how was the fate of the wrongdoers.

Abul Ala Maududi

Eventually We seized him and his hosts and We flung them into the sea. So do see the end of the wrong-doers!

Pickthall

Therefor We seized him and his hosts, and abandoned them unto the sea. Behold the nature of the consequence for evil-doers!

Yusuf Ali

So We seized him and his hosts, and We flung them into the sea: Now behold what was the end of those who did wrong!

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

কাজেই আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম, অতঃপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। এখন দেখ, যালিমদের পরিণতি কী হয়েছিল।

রাওয়াই আল-বায়ান

অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম, তারপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব, দেখ যালিমদের পরিণাম কিরূপ হয়েছিল?

শাইখ মুজিবুর রহমান

অতএব আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। দেখ, যালিমদের পরিণাম কি হয়ে থাকে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

অতঃপর আমরা তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সাগরে নিক্ষেপ করলাম। সুতরাং দেখুন, যালিমদের পরিণাম কিরূপ হয়েছিল!

ফাতহুল মাজীদ

অতএব আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। দেখ, জালিমদের পরিণাম কেমন ছিল।

মুখতাসার

৪০. অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করে সাগরে ফেলে ডুবিয়ে সবাইকে একত্রে ধ্বংস করেছি। হে রাসূল! আপনি চিন্তা করে দেখুন, কেমন ছিলো যালিমদের শেষ পরিণতি। বস্তুতঃ তাদের শেষ পরিণতিই ছিলো ধ্বংস।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

28:38

তাফসীর আবু বকর যাকারিয়া

অতঃপর আমরা তাকে ও তার বাহিনীকে পাকড়াও করলাম এবং তাদেরকে সাগরে নিক্ষেপ করলাম। সুতরাং দেখুন, যালিমদের পরিণাম কিরূপ হয়েছিল!