Al-Ma'arij

আল-মাআরিজ: 40

70:40
70 আল-মাআরিজ Al-Ma'arij · 44 আয়াত المعارج

আরবি

فَلَآ أُقْسِمُ بِرَبِّ ٱلْمَشَـٰرِقِ وَٱلْمَغَـٰرِبِ إِنَّا لَقَـٰدِرُونَ

English Translations

Sahih International

So I swear by the Lord of [all] risings and settings that indeed We are able

Muhsin Khan

So I swear by the Lord of all [the three hundred and sixty (360)] points of sunrise and sunset in the east and the west that surely We are Able

Taqi Usmani

So, I swear by the Lord of the points of sunrise and those of sunset, We are powerful

Abul Ala Maududi

I swear by the Lord of the easts and the wests that We have the power

Pickthall

But nay! I swear by the Lord of the rising-places and the setting-places of the planets that We verily are Able

Yusuf Ali

Now I do call to witness the Lord of all points in the East and the West that We can certainly-

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আমি শপথ করছি উদয়স্থানসমূহের ও অস্তাচলসমূহের রব্বের-আমি অবশ্যই সক্ষম,

রাওয়াই আল-বায়ান

অতএব, আমি উদয়স্থল ও অস্তাচলসমূহের রবের কসম করছি যে, আমি অবশ্যই সক্ষম!

শাইখ মুজিবুর রহমান

আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলের অধিপতির! নিশ্চয়ই আমি সক্ষম –

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

অতএব, আমি শপথ করছি উদয়াচলসমূহ এবং অস্তাচলসমূহের রবের – অবশ্যই আমরা সক্ষম

ফাতহুল মাজীদ

আমি শপথ করছি উদয়াচল ও অস্তাচলের প্রতিপালকের- নিশ্চয়ই আমি সক্ষম-

মুখতাসার

৪০. আল্লাহ চন্দ্র ও সূর্যের উদয় এবং অস্তাচলের প্রতিপালকের কসম খেয়ে বলছেন, অবশ্যই আমি সক্ষম।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

70:36

তাফসীর আবু বকর যাকারিয়া

অতএব আমি শপথ করছি উদয়াচলসমূহ এবং অস্তাচলসমূহের রবের – অবশ্যই আমরা সক্ষম [১]

[১] এখানে মহান আল্লাহ নিজেই নিজের সত্তার শপথ করেছেন। “উদয়াচলসমূহ ও অস্তাচলসমূহ” এ শব্দ ব্যবহারের কারণ হলো, গোটা বছরের আবর্তন কালে সূর্য প্রতিদিনই একটি নতুন কোণ থেকে উদিত হয় এবং একটি নতুন কোণে অস্ত যায়। তাছাড়াও ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে সূর্য ভিন্ন ভিন্ন সময়ে ক্রমাগত উদিত ও অস্তমিত হতে থাকে। এ হিসেবে সূর্যের উদয় হওয়ার ও অস্ত যাওয়ার স্থান একটি নয়, অনেক। আরেক হিসেবে উত্তর ও দক্ষিণ দিকের তুলনায় একটি দিক হলো পুর্ব এবং আরেকটি দিক হলো পশ্চিম। তাই কোন কোন আয়াতে مشرق ও مغرب শব্দ একবচন ব্যবহৃত হয়েছে। [সূরা আশ- শু‘আরা: ২৮, ও সূরা আল-মুয্যাম্মিল: ১৯] আরেক বিচারে পৃথিবীর দু‘টি উদয়াচল এবং দু‘টি অস্তাচল আছে। কারণ পৃথিবীর এক গোলার্ধে যখন সূর্য অস্ত যায় তখন অপর গোলার্ধে উদিত হয়। এ কারণে কোন কোন আয়াতে বলা হয়েছে مشرقين ও مغربين [সূরা আর-রাহমান: ১৭] [দেখুন: আদ্ওয়াউল বায়ান]