Yusuf

ইউসুফ: 11

12:11
12 ইউসুফ Yusuf · 111 আয়াত يوسف

আরবি

قَالُوا۟ يَـٰٓأَبَانَا مَا لَكَ لَا تَأْمَ۫نَّا عَلَىٰ يُوسُفَ وَإِنَّا لَهُۥ لَنَـٰصِحُونَ

English Translations

Sahih International

They said, "O our father, why do you not entrust us with Joseph while indeed, we are to him sincere counselors?

Muhsin Khan

They said: "O our father! Why do you not trust us with Yusuf (Joseph), - when we are indeed his well-wishers?"

Taqi Usmani

They said (to Ya‘qūb), “Our father, why is it that you do not trust us about Yūsuf, while we are his well-wishers indeed.

Abul Ala Maududi

After so deciding they said to their father: "Why is it that you do not trust us regarding Joseph although we are his true well-wishers?"

Pickthall

They said: O our father! Why wilt thou not trust us with Joseph, when lo! we are good friends to him?

Yusuf Ali

They said: "O our father! why dost thou not trust us with Joseph,- seeing we are indeed his sincere well-wishers?

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তারা বলল, ‘হে আমাদের আব্বাজান! কী ব্যাপার, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না কেন, অথচ আমরা অবশ্যই তার কল্যাণকামী।

রাওয়াই আল-বায়ান

তারা বলল, ‘হে আমাদের পিতা, কী হল আপনার, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করছেন না, অথচ আমরাই তার হিতাকাঙ্ক্ষী’?

শাইখ মুজিবুর রহমান

তারা বললঃ হে আমাদের পিতা! ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে অবিশ্বাস করছেন কেন, যদিও আমরা তার হিতাকাংখী?

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

তারা বলল, ‘হে আমাদের পিতা! আপনার কি হলো যে, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করছেন না, অথচ আমরা তো তার শুভাকাঙ্ক্ষী?

ফাতহুল মাজীদ

তারা বলল: ‘হে আমাদের পিতা! ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বাস করছেন না কেন, অথচ আমরা তো তার কল্যাণকামী?

মুখতাসার

১১. যখন তারা ইউসুফকে দূরে সরিয়ে দেয়ার ব্যাপারে একমত হয়ে গেল তখন তারা নিজেদের পিতা ইয়কূব (আলাইস-সালাম) কে বলল: ওহে আমাদের পিতা! আপনার কী হল যে, আপনি ইউসুফের ব্যাপারে আমাদেরকে ভরসাস্থল মনে করছেন না? আমরা তার প্রতি অবশ্যই দয়ালু, যা তাকে ক্ষতিগ্রস্ত করবে আমরা তাকে তা থেকে রক্ষা করব, সে আপনার কাছে নিরাপদে ফিরে আসা পর্যন্ত তার হেফাজত ও যত্ন নেয়াসহ আমরা অবশ্যই তার কল্যাণকামী, সুতরাং কি এমন আছে যা তাকে আমাদের সাথে পাঠাতে বাধা দিচ্ছে?

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

১১-১২ নং আয়াতের তাফসীর বড় ভাই রাওভীলের পরামর্শক্রমে ইউসুফকে (আঃ) নিয়ে গিয়ে কুপে ফেলে দেয়ার উপর স্থির সিদ্ধান্তে উপণীত হয়ে তাঁরা তাঁদের পিতার কাছে আসলেন এবং বললেনঃ “আব্বাজান! ইউসুফের (আঃ) ব্যাপারে আপনি আমাদেরকে বিশ্বস্ত মনে করেন না, এর কারণ কি? অথচ আমরা তো তার ভাই! আমরা ছাড়া তার অধিক শুভাকাঙ্খী আর কে হতে পারে?” (আরবী) ও (আরবী) এর অন্য পঠন (আরবী) ও (আরবী) এরূপও রয়েছে। হযরত ইবনু আব্বাস (রাঃ) বলেন যে, এর অর্থ হচ্ছেঃ ছুটাছুটি করা ও আনন্দ উপভোগ করা। কাতাদা’ (রঃ), যহ্‌হাক (রঃ), সুদ্দী (রঃ) প্রভৃতি গুরুজনও এরূপই বলেছেন।(আরবী) তাঁরা তাঁদের পিতাকে বললেনঃ আমরা পুরো মাত্রায় তার রক্ষণাবেক্ষণ করবো। সুতরাং আপনার চিন্তার কোন কারণ নেই।

তাফসীর আবু বকর যাকারিয়া

তারা বলল, ‘হে আমাদের পিতা! আপনার কি হলো যে, ইউসুফের ব্যাপারে আপনি আমাদেরকে নিরাপদ মনে করছেন না, অথচ আমরা তো তার শুভাকাঙ্ক্ষী?