Yusuf

ইউসুফ: 57

12:57
12 ইউসুফ Yusuf · 111 আয়াত يوسف

আরবি

وَلَأَجْرُ ٱلْـَٔاخِرَةِ خَيْرٌ لِّلَّذِينَ ءَامَنُوا۟ وَكَانُوا۟ يَتَّقُونَ

English Translations

Sahih International

And the reward of the Hereafter is better for those who believed and were fearing Allāh.

Muhsin Khan

And verily, the reward of the Hereafter is better for those who believe and used to fear Allah and keep their duty to Him (by abstaining from all kinds of sins and evil deeds and by performing all kinds of righteous good deeds).

Taqi Usmani

And the reward of the Hereafter is surely better for those who believe and constantly observe taqwā.

Abul Ala Maududi

Surely the reward of the Hereafter is better for those who believe and act in a God-fearing way.

Pickthall

And the reward of the Hereafter is better, for those who believe and ward off (evil).

Yusuf Ali

But verily the reward of the Hereafter is the best, for those who believe, and are constant in righteousness.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আর আখেরাতের কর্মফল তাদের জন্য অবশ্যই উত্তম যারা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে কাজ করতে থাকে।

রাওয়াই আল-বায়ান

আর যারা ঈমান আনে ও তাকওয়া অবলম্বন করে, তাদের জন্য আখিরাতের প্রতিদানই উত্তম।

শাইখ মুজিবুর রহমান

যারা মু’মিন ও মুত্তাকী তাদের পরকালের পুরস্কারই উত্তম।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের পুরস্কারই উত্তম।

ফাতহুল মাজীদ

যারা মু’মিন এবং মুত্তাকী তাদের আখিরাতের পুরস্কারই উত্তম।

মুখতাসার

৫৭. বস্তুতঃ যে আল্লাহতে বিশ্বাসী এবং যে তাঁর আদেশ-নিষেধ মেনে একমাত্র তাঁকেই ভয় করে তার জন্য আল্লাহ তা‘আলা পরকালে যে প্রতিদান তৈরি করে রেখেছেন তা দুনিয়ার প্রতিদানের চেয়ে অনেক উত্তম।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

12:56

তাফসীর আবু বকর যাকারিয়া

আর যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের পুরস্কারই উত্তম [১]।

[১] অর্থাৎ আখেরাতের প্রতিদান ও সওয়াব তাদের জন্য দুনিয়ার নেয়ামতের চাইতে বহুগুণে শ্রেষ্ঠ, যারা ঈমানদার এবং যারা তাকওয়া অবলম্বন করে। এখানে এ মর্মে সতর্ক করে দেয়া হয়েছে যে, আল্লাহ্ তাঁর বান্দার জন্য আখেরাতে যা সঞ্চিত রেখেছেন তা পার্থিব রাষ্ট্রক্ষমতা ও কর্তৃত্ব লাভ করা থেকে উত্তম। [ইবন কাসীর] কেননা, দুনিয়ার যাবতীয় সম্পদ ধ্বংসশীল, আর আখেরাতের সম্পদ চিরস্থায়ী। [কুরতুবী] সুতরাং জেনে রাখতে হবে যে, আল্লাহ্ আখেরাতে যে পুরষ্কার দেবেন সেটিই সর্বোত্তম প্রতিদান এবং সেই প্রতিদানটিই মুমিনের কাংখিত হওয়া উচিত।