Yusuf

ইউসুফ: 94

12:94
12 ইউসুফ Yusuf · 111 আয়াত يوسف

আরবি

وَلَمَّا فَصَلَتِ ٱلْعِيرُ قَالَ أَبُوهُمْ إِنِّى لَأَجِدُ رِيحَ يُوسُفَ ۖ لَوْلَآ أَن تُفَنِّدُونِ

English Translations

Sahih International

And when the caravan departed [from Egypt], their father said, "Indeed, I find the smell of Joseph [and would say that he was alive] if you did not think me weakened in mind."

Muhsin Khan

And when the caravan departed, their father said: "I do indeed feel the smell of Yusuf (Joseph), if only you think me not a dotard (a person who has weakness of mind because of old age)."

Taqi Usmani

And when the caravan set out (from Egypt), their father (Ya‘qūb) said (in Canaan), “I sense the fragrance of Yūsuf, if you do not take me to be senile.”

Abul Ala Maududi

And as the caravan set out (from Egypt), their father said (in Canaan): "Indeed I smell the fragrance of Joseph. I say so although you may think that I am doting."

Pickthall

When the caravan departed their father had said: Truly I am conscious of the breath of Joseph, though ye call me dotard.

Yusuf Ali

When the caravan left (Egypt), their father said: "I do indeed scent the presence of Joseph: Nay, think me not a dotard."

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

যাত্রীদল যখন (মিসর থেকে) বেরিয়ে পড়ল এমন সময়ে তাদের পিতা (বাড়ীর লোকজনকে) বলল, ‘তোমরা আমাকে বয়োবৃদ্ধ দিশেহারা মনে না করলে (তোমরা জেনে রাখ) আমি অবশ্যই ইউসুফের ঘ্রাণ পাচ্ছি।’

রাওয়াই আল-বায়ান

আর যখন কাফেলা বের হল, তাদের পিতা বলল, ‘নিশ্চয় আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি, যদি তোমরা আমাকে নির্বোধবৃদ্ধ মনে না কর’।

শাইখ মুজিবুর রহমান

অতঃপর যাত্রীদল যখন বের হয়ে পড়ল তখন তাদের পিতা বললঃ তোমরা যদি আমাকে অপ্রকৃতিস্থ মনে না কর তাহলে বলিঃ আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর যখন যাত্রীদল বের হয়ে পড়ল তখন তাদের পিতা বললেন, ‘তোমরা যদি আমাকে বৃদ্ধ-অপ্রকৃতস্থ মনে না কর তবে বলি, আমি ইউসুফের ঘ্ৰাণ পাচ্ছি।’

ফাতহুল মাজীদ

অতঃপর যাত্রীদল যখন বের হয়ে পড়ল তখন তাদের পিতা বলল: ‘তোমরা যদি আমাকে বোকা মনে না কর‎ তবে বলি, নিশ্চয়ই‎ আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি।’

মুখতাসার

৯৪. যখন কাফেলাটি মিশর থেকে রওয়ানা করে সেখানকার জনপদ অতিক্রম করলো তখন ইয়া’কুব (আলাইহিস-সালাম) তাঁর ছেলেসন্তান ও তাঁর কাছে থাকা লোকদেরকে বললেন: তোমরা যদি আমাকে মূর্খ ও বয়োবৃদ্ধির দরুন এমন কথা না বলো যে, এ একজন বুড়ো দিশেহারা, যা জানে না তাই বলে তাহলে আমি বলবো: আমি সত্যিই ইউসুফের ঘ্রাণ পাচ্ছি।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

12:93

তাফসীর আবু বকর যাকারিয়া

আর যখন যাত্রীদল বের হয়ে পড়ল তখন তাদের পিতা বললেন, ‘তোমরা যদি আমাকে বৃদ্ধ-অপ্রকৃতস্থ মনে না কর তবে বলি, আমি ইউসুফের ঘ্ৰাণ পাচ্ছি [১]।’

[১] অর্থাৎ কাফেলা শহর থেকে বের হতেই ইয়াকূব ‘আলাইহিস্ সালাম নিকটস্থ লোকদেরকে বললেনঃ তোমরা যদি আমাকে বোকা না মনে কর, তবে আমি বলছি যে, আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। মিসর থেকে কেনান পর্যন্ত ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহুমার বর্ণনা অনুযায়ী আট দিনের দূরত্ব ছিল। [তাবারী] হাসান বসরীর বর্ণনা মতে দশ দিনের, অপর বর্ণনায় একমাসের রাস্তা ছিল। [কুরতুবী] ইবন জুরাইজ বলেন, আশি ফারসাখের রাস্তা ছিল। [ইবন কাসীর]