An-Najm

আন-নাজম: 1

53:1
টেক্সট কপি
53 আন-নাজম An-Najm · 62 আয়াত النجم

মূল আরবি

وَٱلنَّجْمِ إِذَا هَوَىٰ

English Translations

Sahih International

By the star when it descends,

Muhsin Khan

By the star when it goes down, (or vanishes).

Taqi Usmani

By the star when it goes down to set,

Abul Ala Maududi

By the star when it sets:

Pickthall

By the Star when it setteth,

Yusuf Ali

By the Star when it goes down,-

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

শপথ তারকার যখন তা অস্ত যায়,

রাওয়াই আল-বায়ান

কসম নক্ষত্রের, যখন তা অস্ত যায়।

শাইখ মুজিবুর রহমান

শপথ নক্ষত্রের, যখন ওটা হয় অস্তমিত,

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

শপথ নক্ষত্রের, যখন তা হয় অস্তমিত,

ফাতহুল মাজীদ

শপথ তারকারাজির, যখন তা অস্তমিত হয়,

মুখতাসার

১. মহান আল্লাহ তারকা যখন পতিত হয় তখনকার শপথ করেছেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

সহীহ বুখারী শরীফে হযরত আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে যে, সিজদা বিশিষ্ট সর্বপ্রথম যে সূরাটি অবতীর্ণ হয় তা হলো এই আন্ নাজম সূরা। নবী (সঃ) সিজদা করেন এবং তার পিছনে যত সাহাবী (রাঃ) ছিলেন সবাই সিজদা করেন। শুধু একটি লোক তার মুষ্টির মধ্যে মাটি নিয়ে ওরই উপর সিজদা করে। হযরত আবদুল্লাহ (রাঃ) বলেনঃ “আমি দেখি যে, এরপর ঐ লোকটি কুফরীর অবস্থাতেই মারা যায়। ঐ লোকটি ছিল উমাইয়া ইবনে খালফ।” কিন্তু এতে জটিলতা রয়েছে। তা এই যে, অন্য রিওয়াইয়াতে ঐ লোকটি উৎবা ইবনে রাবীআ নামে বর্ণিত হয়েছে। ১-৪ নং আয়াতের তাফসীর: হযরত শা'বী (রঃ) বলেন যে, সৃষ্টিকর্তা তার সৃষ্টবস্তুর যেটার ইচ্ছা সেটারই কসম খেতে পারেন, কিন্তু সৃষ্টজীব তার সৃষ্টিকর্তা ছাড়া আর কারো কসম খেতে পারে না।” (এটা ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন)নক্ষত্রের অস্তমিত হওয়া দ্বারা ফজরের সময় সারিয়া তারকার অস্তমিত হওয়া বুঝানো হয়েছে।

কারো কারো মতে এর দ্বারা যুহরা নামক তারকা উদ্দেশ্য। যহ্হাক (রঃ) বলেন যে, এর দ্বারা উদ্দেশ্য হলো ওটা ঝরে গিয়ে শয়তানের দিকে ধাবিত হওয়া। এ উক্তিটির ভাল ব্যাখ্যা হতে পারে। মুজাহিদ (রঃ) বলেন যে, এই বাক্যটির তাফসীর হলোঃ শপথ কুরআনের যখন তা অবতীর্ণ হয়। এই আয়াতটি হলো আল্লাহ তা'আলার নিম্নের উক্তিগুলোর মতইঃ (আরবী) অর্থাৎ “আমি শপথ করছি নক্ষত্ররাজির অস্তাচলের, অবশ্যই এটা এক মহা শপথ, যদি তোমরা জানতে। নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন, যা আছে সুরক্ষিত কিতাবে, যারা পূত পবিত্র তারা ব্যতীত অন্য কেউ তা স্পর্শ করে না। এটা জগত সমূহের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ।” (৫৬:৭৫-৮০)তারপর যে বিষয়ের উপর শপথ করেছেন তার বর্ণনা দেয়া হচ্ছে যে, নবী (সঃ) পুণ্য, সততা ও হিদায়াতের উপর রয়েছেন।

তিনি সত্যের অনুসারী। তিনি অজ্ঞতা বশতঃ কোন ভুল পথে পরিচালিত নন বা জেনে শুনে কোন বক্র পথের পথিক নন। পথভ্রষ্ট খৃষ্টান এবং জেনে শুনে সত্যের বিরুদ্ধাচরণকারী ইয়াহুদীদের মত চরিত্র তাঁর নয়। তাঁর জ্ঞান পরিপূর্ণ, ইলম অনুযায়ী তাঁর আমল, তাঁর পথ সোজা ও সরল, তিনি আযীমুশ্মান শরীয়তের আইন রচয়িতা এবং তিনি সত্য মধ্যম পথের উপর দণ্ডায়মান। তাঁর কোন কথা ও আদেশ তার প্রবৃত্তি ও ব্যক্তিগত স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে হয় না। বরং আল্লাহ তা'আলা তাঁকে যে বিষয়ের তাবলীগের হুকুম করেন তা-ই তিনি তার মুখ দিয়ে বের করেন। সেখান হতে যা কিছু বলা হয় সেটাই তার মুখে উচ্চারিত হয়।

আল্লাহর কথা ও হুকুমের কম বেশী করা হতে তাঁর কালাম পবিত্র। হযরত আবূ উমামা (রাঃ) হতে বর্ণিত আছে যে, তিনি রাসূলুল্লাহ (সঃ)-কে বলতে শুনেছেনঃ “নবী নয় এই রূপ একজন লোকের শাফাআতের দ্বারা দু’টি গোত্র বা দু'টি গোত্রের মধ্যে একটি গোত্রের সংখ্যার সমান লোক জান্নাতে যাবে। গোত্র দুটি হলো রাবীআহ ও মুযার।” তাঁর একথা শুনে একটি লোক তাকে জিজ্ঞেস করলোঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! রাবীআহ কি মুযারের অন্তর্ভুক্ত নয়?” উত্তরে তিনি বলেনঃ “আমি তো ওটাই বলছি যা আমি বলেছি।” (এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) স্বীয় মুসনাদে বর্ণনা করেছেন)হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সঃ) হতে যা শুনতাম তা লিখে নিতাম।

অতঃপর কুরায়েশরা আমাকে এ কাজ করতে নিষেধ করে বললোঃ “তুমি তো রাসূলুল্লাহ (সঃ) হতে যা শুনছো তার সবই লিখে নিচ্ছ, অথচ তিনি তো একজন মানুষ। তিনি কখনো কখনো ক্রোধের বশবর্তী হয়ে কিছু বলে ফেলেন?” আমি তখন লিখা হতে বিরত থাকলাম এবং রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট এটা উল্লেখ করলাম। রাসূলুল্লাহ (সঃ) তখন আমাকে বললেনঃ “তুমি আমার কথাগুলো লিখতে থাকো। আল্লাহর শপথ! সত্য কথা ছাড়া আমার মুখ দিয়ে অন্য কোন কথা বের হয় না।” (এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ), ইমাম আবু দাঊদ (রঃ) এবং ইমাম ইবনে আবি শায়বা (রঃ) বর্ণনা করেছেন)হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ তা'আলার পক্ষ হতে আমি তোমাদেরকে যে খবর দিয়ে থাকি তাতে কোন সন্দেহ থাকতে পারে না।” (এ হাদীসটি হাফিয আবু বকর আল বাযযার (রঃ) বর্ণনা করেছেন)হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমি সত্য ছাড়া কিছু বলি না।” তখন কোন একজন সাহাবী তাঁকে বললেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)!

আপনি তো আমাদের সাথে রসিকতাও করে থাকেন?” উত্তরে তিনি বললেনঃ “তখনও আমি সত্য কথাই বলে থাকি (রসিকতার সময়েও আমার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয় না)।” (এ হাদীসটি ইমাম আহমাদ (রঃ) বর্ণনা করেছেন)

তাফসীর আবু বকর যাকারিয়া

শপথ নক্ষত্রের, যখন তা হয় অস্তমিত [১],

সূরা সম্পর্কিত তথ্যঃ

মুফাসসিরগণ সূরা আন-নাজমের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। যেমন, সূরা আন-নাজম প্রথম সূরা; যা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় ঘোষণা করেন [আততাহরীর ওয়াত তানওয়ীর]। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই সূরাতেই সর্বপ্রথম সেজদার আয়াত নাযিল হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তেলাওয়াতের সেজদা করেন। মুসলিম ও কাফের সবাই এই সেজদায় শরীক হয়েছিল। কেবল এক অহংকারী ব্যক্তি সে সেজদা করেনি। সে এক মুষ্টি মাটি তুলে কপালে লাগিয়ে বলল, ব্যস এতটুকুই যথেষ্ট। আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেনঃ আমি সেই ব্যক্তিকে কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে দেখেছি। সে ছিল উমাইয়া ইবন খালাফ। [বুখারী: ১০৬৭, ১০৭০, মুসলিম: ৫৭৬]

ত্বাবরানীর বর্ণনায় এ কাফেরকে ওলীদ ইবনে মুগীরা বলে উল্লেখ করা হয়েছে। [মুজামুল কাবীর: ৯/৩৪, হাদীস ৮৩১৬] অনুরূপভাবে এই সূরার শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সত্য নবী হওয়া এবং তার প্রতি অবতীর্ণ ওহীতে সন্দেহ ও সংশয়ের অবকাশ না থাকার কথা বর্ণিত হয়েছে। ত্বাবরানীর বর্ণনায় এ কাফেরকে ওলীদ ইবনে মুগীরা বলে উল্লেখ করা হয়েছে। [মুজামুল কাবীর: ৯/৩৪, হাদীস ৮৩১৬]

--------------------

[১] নক্ষত্ৰমাত্রকেই نجم বলা হয় এবং বহুবচন نجوم [ইরাবুল কুরআন]। কখনও এই শব্দটি কয়েকটি নক্ষত্রের সমষ্টি সপ্তর্ষিমণ্ডলের অর্থেও ব্যবহৃত হয়। এই আয়াতেও কেউ কেউ নজমের তফসীর “সুরাইয়া” অৰ্থাৎ সপ্তর্ষিমণ্ডল দ্বারা করেছেন। সুদ্দী বলেন, এর অর্থ শুক্রগ্রহ। [কুরতুবী] هوى শব্দটি পতিত হওয়ার অর্থে ব্যবহৃত হয়। নক্ষত্রের পতিত হওয়ার মানে অস্তমিত হওয়া। এই আয়াতে আল্লাহ তা’আলা নক্ষত্রের কসম খেয়ে বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওহী সত্য, বিশুদ্ধ ও সন্দেহ-সংশয়ের ঊর্ধ্বে। [আদওয়াউল বায়ান, সা’দী]

তাফসীর আল-কুরতুবী

[সূরা আন-নাজম (৫৩): আয়াত ১ থেকে ১০] পূর্ণ পৃষ্ঠা

পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। ‌‌[সূরা আন-নাজম (৫৩): আয়াত ১ থেকে ১০]পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে।শপথ নক্ষত্রের, যখন তা অস্তমিত হয় (১) তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হননি এবং বিপথগামীও হননি (২) আর তিনি নিজের প্রবৃত্তি থেকে কথা বলেন না (৩) এটি তো কেবল ওহী, যা তাঁর প্রতি প্রত্যাদেশ করা হয় (৪)তাঁকে শিক্ষা দিয়েছেন এক মহাশক্তিধর (৫) যিনি পরম প্রজ্ঞাসম্পন্ন, অতঃপর তিনি স্থির হলেন (৬) যখন তিনি ছিলেন ঊর্ধ্ব দিগন্তে (৭) অতঃপর তিনি নিকটবর্তী হলেন এবং ঝুলে পড়লেন (৮) ফলে তাঁদের মধ্যে দুই ধনুকের ব্যবধান রইল অথবা তারও কম (৯)তখন আল্লাহ তাঁর দাসের প্রতি যা ওহী করার ছিল তা ওহী করলেন (১০)মহান আল্লাহর বাণী: (শপথ নক্ষত্রের, যখন তা অস্তমিত হয়) ইবনে আব্বাস ও মুজাহিদ (রহ.) বলেন: (শপথ নক্ষত্রের, যখন তা অস্তমিত হয়) এর অর্থ হলো সুরাইয়া নক্ষত্রপুঞ্জ, যখন তা ভোরের বেলা ডুবে যায়।

আরবরা সুরাইয়াকেই 'নাজম' (নক্ষত্র) নামে অভিহিত করে, যদিও তা সংখ্যাগত দিক থেকে অনেকগুলো নক্ষত্রের সমষ্টি। বলা হয়ে থাকে যে, এটি সাতটি নক্ষত্র, যার মধ্যে ছয়টি দৃশ্যমান এবং একটি গোপন বা অস্পষ্ট, যার মাধ্যমে মানুষ তাদের দৃষ্টিশক্তি পরীক্ষা করে। কাজী আয়াজ (রহ.) এর ‘আশ-শিফা’ গ্রন্থে বর্ণিত হয়েছে যে, নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সুরাইয়া নক্ষত্রপুঞ্জে এগারোটি নক্ষত্র দেখতে পেতেন। মুজাহিদ থেকে আরও বর্ণিত হয়েছে যে, এর অর্থ হলো কুরআন যখন নাযিল হয়; কারণ কুরআন কিস্তিতে কিস্তিতে (নুজুম) নাযিল হতো। ইমাম ফাররা (রহ.)-ও এই মত ব্যক্ত করেছেন।

মুজাহিদ থেকে আরও বর্ণিত আছে: এর দ্বারা আকাশের সকল নক্ষত্রকে বোঝানো হয়েছে যখন সেগুলো অস্তমিত হয়। এটি হাসান বসরী (রহ.)-এর মত; তিনি বলেন: আল্লাহ নক্ষত্ররাজির শপথ করেছেন যখন সেগুলো অদৃশ্য হয়ে যায়। একবচন শব্দ দ্বারা বহুবচন অর্থ প্রকাশ করা আরবী ভাষায় অসম্ভব নয়, যেমন কবি আল-রাঈ বলেছেন:অতঃপর সে অস্থির জলাশয়ের পাশে নক্ষত্র গণনা করে রাত কাটাল... ভক্ষণকারীদের হাতে তার চর্বি দ্রুত নিঃশেষ হয়ে যায়।এবং উমর ইবনে আবি রাবিআ বলেছেন:আকাশের নক্ষত্ররাজির মধ্যে সুরাইয়াই সবচেয়ে সুন্দর... আর জমিনের বুকে সুরাইয়া (জনৈকা নারী) নারী জাতির অলংকার।হাসান বসরী (রহ.) আরও বলেন: নক্ষত্র বলতে কিয়ামতের দিন নক্ষত্রসমূহের খসে পড়াকে বোঝানো হয়েছে।

সুদ্দী (রহ.) বলেন: এখানে নক্ষত্র বলতে ‘শুক্র গ্রহ’ (যুহরাহ) বোঝানো হয়েছে, কারণ আরবদের একটি দল এর পূজা করত। কেউ কেউ বলেন: এর দ্বারা সেই উল্কাপিন্ডকে বোঝানো হয়েছে যা দিয়ে শয়তানদের বিতাড়ন করা হয়। এর কারণ হলো, মহান আল্লাহ যখন মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে রাসূল হিসেবে পাঠাতে চাইলেন, তখন তাঁর জন্মের পূর্বে নক্ষত্র খসে পড়ার ঘটনা প্রচুর বেড়ে গিয়েছিল। এতে অধিকাংশ আরব আতঙ্কিত হয়ে পড়ল এবং তারা তাদের এক অন্ধ গণকের কাছে ছুটে গেল, যে তাদের নানা ঘটনার সংবাদ দিত। তারা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে সে বলল: তোমরা বারোটি রাশির দিকে লক্ষ্য করো, যদি সেগুলো খসে পড়ে...(১).

পাণ্ডুলিপি ‘যা’ এবং ‘লাম’-এ ‘মিনহা’ শব্দটি অতিরিক্তসহ ‘ওয়া ওয়াহিদুন মিনহা’ (তাদের একটি) রয়েছে।