Al-Kahf

আল-কাহফ: 12

18:12
18 আল-কাহফ Al-Kahf · 110 আয়াত الكهف

আরবি

ثُمَّ بَعَثْنَـٰهُمْ لِنَعْلَمَ أَىُّ ٱلْحِزْبَيْنِ أَحْصَىٰ لِمَا لَبِثُوٓا۟ أَمَدًا

English Translations

Sahih International

Then We awakened them that We might show which of the two factions was most precise in calculating what [extent] they had remained in time.

Muhsin Khan

Then We raised them up (from their sleep), that We might test which of the two parties was best at calculating the time period that they had tarried.

Taqi Usmani

Thereafter We raised them up, so that We know which of the two groups had better calculated the period in which they remained (sleeping).

Abul Ala Maududi

and then roused them so that We might see which of the two parties could best tell the length of their stay.

Pickthall

And afterward We raised them up that We might know which of the two parties would best calculate the time that they had tarried.

Yusuf Ali

Then We roused them, in order to test which of the two parties was best at calculating the term of years they had tarried!

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

পরে তাদেরকে জাগ্রত করলাম এটা জানার জন্য যে, (গুহাবাসীরা আর যাদের যুগে তারা জাগ্রত হয়েছিল সে যুগের লোকেরা এ) দু’টি দলের মধ্যে কোনটি তাদের অবস্থানকালের সঠিক হিসাব করতে পারে।

রাওয়াই আল-বায়ান

তারপর আমি তাদেরকে জাগালাম, যাতে আমি জানতে পারি, যতটুকু সময় তারা অবস্থান করেছিল, দু’দলের মধ্যে* কে তা অধিক নির্ণয়কারী। * গুহায় অবস্থান কাল নিয়ে দু’টি দল হয়েছিল। একদল বলেছিল, আমরা অবস্থান করেছি এক দিন অথবা এক দিনের কিছু কম সময়; অন্যদল বলেছিল, দীর্ঘ সময়।

শাইখ মুজিবুর রহমান

পরে আমি তাদেরকে জাগরিত করলাম এটা জানার জন্য যে, দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থিতি কাল সঠিকভাবে নির্ণয় করতে পারে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

পড়ে আমরা তাদেরকে জাগিয়ে দিলাম জানার জন্য যে, দু’দলের মধ্যে কোনটি? তাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে।

ফাতহুল মাজীদ

পরে আমি তাদেরকে জাগ্রত করলাম জানার জন্য যে, দু’ দলের মধ্যে কোন্টি তাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে।

মুখতাসার

১২. তাদের দীর্ঘ ঘুমের পর আমি আবার তাদেরকে জাগিয়ে দিয়েছি যাতে আমি এ কথা প্রকাশ্যভাবে জানতে পারি যে, তাদের গুহায় অবস্থানের সময় সম্পর্কে পরস্পর বিরোধী দু’ দলের কোন্ দলটি এ সময়ের সঠিক পরিমাণ সম্পর্কে অধিক ভালো জানে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

18:9

তাফসীর আবু বকর যাকারিয়া

পড়ে আমরা তাদেরকে জাগিয়ে দিলাম জানার জন্য যে, দু’দলের মধ্যে কোনটি? [১] তাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে।

[১] অর্থাৎ মতবিরোধে লিপ্ত দু'টি দলের মধ্যে কারা তাদের অবস্থানকাল সম্পর্কে সঠিক তথ্য দিতে পারে। এখানে জানা অর্থ, প্রকাশ করা। [ফাতহুল কাদীর[