Al-Kahf

আল-কাহফ: 2

18:2
18 আল-কাহফ Al-Kahf · 110 আয়াত الكهف

আরবি

قَيِّمًا لِّيُنذِرَ بَأْسًا شَدِيدًا مِّن لَّدُنْهُ وَيُبَشِّرَ ٱلْمُؤْمِنِينَ ٱلَّذِينَ يَعْمَلُونَ ٱلصَّـٰلِحَـٰتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا

English Translations

Sahih International

[He has made it] straight, to warn of severe punishment from Him and to give good tidings to the believers who do righteous deeds that they will have a good reward [i.e., Paradise]

Muhsin Khan

(He has made it) Straight to give warning (to the disbelievers) of a severe punishment from Him, and to give glad tidings to the believers (in the Oneness of Allah Islamic Monotheism), who work righteous deeds, that they shall have a fair reward (i.e. Paradise).

Taqi Usmani

a straightforward Book to warn of a severe punishment from Him, and to give the good news to the believers, who do righteous deeds, that they will have an excellent reward (Paradise)

Abul Ala Maududi

an unerringly Straight Book, meant to warn of a stern punishment from Allah, and to proclaim, to those who believe and work righteous deeds, the tiding that theirs shall be a good reward

Pickthall

(But hath made it) straight, to give warning of stern punishment from Him, and to bring unto the believers who do good works the news that theirs will be a fair reward,

Yusuf Ali

(He hath made it) Straight (and Clear) in order that He may warn (the godless) of a terrible Punishment from Him, and that He may give Glad Tidings to the Believers who work righteous deeds, that they shall have a goodly Reward,

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

(তিনি সেটাকে করেছেন) সত্য, স্পষ্ট ও অকাট্য তাঁর কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য। আর যারা সৎকাজ করে সেই মু’মিনদেরকে সুসংবাদ দেয়ার জন্য যে, তাদের জন্য আছে উত্তম প্রতিফল।

রাওয়াই আল-বায়ান

সরলরূপে, যাতে সে তাঁর পক্ষ থেকে কঠিন আযাব সম্পর্কে সতর্ক করে এবং সুসংবাদ দেয়, সেসব মুমিনকে, যারা সৎকর্ম করে, নিশ্চয় তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান।

শাইখ মুজিবুর রহমান

একে করেছেন সুপ্রতিষ্ঠিত তাঁর কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং বিশ্বাসীগণ, যারা সৎকাজ করে তাদেরকে এই সুসংবাদ দেয়ার জন্য যে, তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার –

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

সরলরূপে, তাঁর কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং মুমিনগণ যারা সৎকাজ করে, তাদেরকে এ সুসংবাদ দেয়ার জন্য যে, তাদের জন্য আছে উত্তম পুরস্কার,

ফাতহুল মাজীদ

একে করেছেন সুপ্রতিষ্ঠিত তাঁর কঠিন শাস্তি‎ সম্পর্কে সতর্ক করার জন্য আর মু’মিনগণ, যারা সৎকর্ম করে তাদেরকে এ সুসংবাদ দেয়ার জন্য যে, তাদের জন্য আছে উত্তম পুরস্কার,

মুখতাসার

২. বরং তিনি সেটিকে করেছেন এমন সরল ও সঠিক যাতে কোন দ্বনদ্ব ও সংঘর্ষ নেই। যাতে তিনি কাফিরদেরকে আল্লাহর পক্ষ থেকে এমন মর্মন্তুদ শাস্তির ভয় দেখাতে পারেন যা মূলতঃ তাদের জন্যই অপেক্ষা করছে এবং তিনি যেন নেক আমলকারী মু’মিনদেরকে এ সুসংবাদও দিতে পারেন যে, তাদের জন্য রয়েছে এমন উত্তম প্রতিদান যার তুলনা আর কোন প্রতিদানই হতে পারে না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

18:1

তাফসীর আবু বকর যাকারিয়া

সরলরূপে [১], তাঁর কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং মুমিনগণ যারা সৎকাজ করে , তাদেরকে এ সুসংবাদ দেয়ার জন্য যে, তাদের জন্য আছে উত্তম পুরস্কার,

[১] এমন সরল ও সহজরুপে যে তাতে নেই কোন স্ববিরোধিতা। [মুয়াসসার]