Al-Kahf

আল-কাহফ: 68

18:68
18 আল-কাহফ Al-Kahf · 110 আয়াত الكهف

আরবি

وَكَيْفَ تَصْبِرُ عَلَىٰ مَا لَمْ تُحِطْ بِهِۦ خُبْرًا

English Translations

Sahih International

And how can you have patience for what you do not encompass in knowledge?"

Muhsin Khan

"And how can you have patience about a thing which you know not?"

Taqi Usmani

And how would you keep patient over something your comprehension cannot grasp?”

Abul Ala Maududi

For how can you patiently bear with something you cannot encompass in your knowledge?"

Pickthall

How canst thou bear with that whereof thou canst not compass any knowledge?

Yusuf Ali

"And how canst thou have patience about things about which thy understanding is not complete?"

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আপনি কীভাবে সে বিষয়ে ধৈর্য ধারণ করবেন যা আপনার জ্ঞানের আয়ত্বের বাইরে?’

রাওয়াই আল-বায়ান

‘আপনি তাতে কীভাবে ধৈর্য ধরবেন, যে সম্পর্কে আপনি জানেন না’?

শাইখ মুজিবুর রহমান

যে বিষয় তোমার জ্ঞানায়ত্ত নয় সে বিষয়ে তুমি ধৈর্য ধারণ করবে কেমন করে?

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

যে বিষয় আপনার জ্ঞানায়ত্ত নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে ?’

ফাতহুল মাজীদ

যে বিষয় আপনার জ্ঞানায়ত্ত নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে?’

মুখতাসার

৬৮. আপনি কিভাবেই বা ধৈর্য ধরবেন এমন কর্মকাণ্ডগুলো দেখে যা শুদ্ধ হওয়ার ব্যাপারটি আপনি জানেন না। কারণ, আপনি তখন সে ব্যাপারে আপনার জ্ঞান অনুযায়ীই ফায়সালা করবেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

18:66

তাফসীর আবু বকর যাকারিয়া

যে বিষয় আপনার জ্ঞানায়ত্ত নয় সে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করবেন কেমন করে [১] ?’

[১] খাদির ‘আলাইহিস সালাম মূসা “আলাইহিস সালাম-কে বললেনঃ আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। আসল তথ্য যখন আপনার জানা নেই, তখন ধৈর্য ধরবেনই বা কেমন করে? উদ্দেশ্য এই যে, আমি যে জ্ঞান লাভ করেছি, তা আপনার জ্ঞান থেকে ভিন্ন ধরণের। তাই আমার কাজকর্ম আপনার কাছে আপত্তিকর ঠেকবে। আসল তথ্য আপনাকে না বলা পর্যন্ত আপনি নিজের কর্তব্যের খাতিরে আপত্তি করবেন। [ইবন কাসীর]