Ad-Dukhan
আদ-দুখান: 1
মূল আরবি
حمٓ
English Translations
Ḥā, Meem.
Ha-Mim. [These letters are one of the miracles of the Quran and none but Allah (Alone) knows their meanings].
Hā Mīm .
Ha'. Mim.
Ha. Mim.
Ha-Mim.
বাংলা অনুবাদ
হা-মীম।
হা-মীম।
হা মীম।
হা - মীম।
হা-মীম
১. হা-মীম, এ সব যুক্তাক্ষরের অর্থের ব্যাপারে আলোচনা সূরা বাকারার শুরুতে করা হয়েছে।
তাফসীর
হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি রাত্রে সূরায়ে হা-মীম আদ দুখান পাঠ করে, সকাল পর্যন্ত তার জন্যে সত্তর হাজার ফেরেশতা ক্ষমা প্রার্থনা করতে থাকেন।" (এ হাদীসটি ইমাম তিরমিযী (রঃ) বর্ণনা করেছেন। হাদীসটি গারীব। এর আমর ইবনে খুশউম নামক একজন বর্ণনাকারী দুর্বল। ইমাম বুখারী (রঃ) তাকে মুনকারুল হাদীস বলেছেন)হযরত আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি হা-মীম আদ দুখান জুমআর রাত্রে পাঠ করে তার গুনাহ মাফ করে দেয়া হয়।” (এ হাদীসটিও ইমাম তিরমিযী বর্ণনা করেছেন।
এটাও গারীব হাদীস। এর আবুল মিকদাম হিশাম নামক একজন বর্ণনাকারী দুর্বল এবং দ্বিতীয় বর্ণনাকারী হাসানের হযরত আবু হুরাইরা (রাঃ) হতে শোনা সাব্যস্ত নয়)হযরত যায়েদ ইবনে হারেসা (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) একদা ইবনে সাইয়াদের সামনে সূরায়ে দুখানকে নিজের অন্তরে গোপন রেখে তাকে জিজ্ঞেস করেনঃ “আমার অন্তরে কি আছে বল তো?” উত্তরে সে বললোঃ (আরবী) রয়েছে।” তখন রাসূলুল্লাহ (সঃ) তাকে বলেনঃ “তুমি ধ্বংস হও। তুমি ব্যর্থ মনোরথ হয়েছে। আল্লাহ যা চান তাই হয়। অতঃপর তিনি সেখান হতে ফিরে আসেন।” (এ হাদীসটি মুসনাদে বাযযারে বর্ণিত হয়েছে) ১-৮ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা বলেন যে, এই কুরআন কারীমকে তিনি কল্যাণময় রাত্রিতে অর্থাৎ কদরের রাত্রিতে অবতীর্ণ করেন।
যেমন তিনি বলেছেনঃ (আরবী) অর্থাৎ “আমি এটা অবতীর্ণ করেছি মহিমান্বিত রজনীতে।”(৯৭:১) অন্য জায়গায় রয়েছেঃ (আরবী) অর্থাৎ “ঐ রমযান মাস যাতে কুরআন অবতীর্ণ করা হয়।”(২:১৮৫) সূরায়ে বাকারায় এর তাফসীর গত হয়েছে। সুতরাং এখানে পুনরাবৃত্তি নিষ্প্রয়োজন।কোন কোন লোক এ কথাও বলেছেন যে, যে মুবারক রজনীতে কুরআন কারীম অবতীর্ণ হয় তা হলো শাবান মাসের পঞ্চদশ তম রাত্রি। কিন্তু এটা সরাসরি কষ্টকর উক্তি। কেননা, কুরআনের স্পষ্ট ও পরিষ্কার কথা দ্বারা কুরআনের রমযান মাসে নাযিল হওয়া সাব্যস্ত হয়েছে। আর যে হাদীসে বর্ণিত হয়েছে যে, শা'বান মাসে পরবর্তী শা'বান মাস পর্যন্ত সমস্ত কাজ নির্ধারণ করে দেয়া হয়, এমনকি বিবাহ হওয়া, সন্তান হওয়া এবং মৃত্যু বরণ করাও নির্ধারিত হয়ে যায়, ঐ হাদীসটি মুরসাল।
এরূপ হাদীস দ্বারা কুরআন কারীমের স্পষ্ট কথার বিরোধিতা করা যায় না।আল্লাহ পাক বলেনঃ “আমি তো সতর্ককারী অর্থাৎ আমি মানুষকে ভাল ও মন্দ এবং পাপ ও পুণ্য সম্পর্কে অবহিতকারী, যাতে তাদের উপর যুক্তিপ্রমাণ। সাব্যস্ত হয়ে যায় এবং তারা শরীয়তের জ্ঞান লাভ করতে পারে। এই রজনীতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। অর্থাৎ লাওহে মাহফুয হতে লেখক ফেরেশতাদের দায়িত্বে অর্পণ করা হয়। সারা বছরের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় যেমন বয়স, জীবিকা ইত্যাদি স্থিরীকৃত হয়। (আরবী) শব্দের অর্থ হলো মুহকাম বা মযবূত, যার পরিবর্তন নেই। সবই আল্লাহর নির্দেশক্রমে হয়ে থাকে।
তিনি রাসূল প্রেরণ করে থাকেন যেন তারা তাঁর নিদর্শনাবলী তার বান্দাদেরকে শুনিয়ে দেন, যেগুলোর তারা খুবই প্রয়োজন বোধ করে।এটা জগতসমূহের প্রতিপালক আল্লাহর অনুগ্রহ স্বরূপ। তিনি তো সর্বশ্রোতা, সর্বজ্ঞ যিনি আকাশমণ্ডলী, পৃথিবী এবং এগুলোর মধ্যস্থিত সবকিছুরই প্রতিপালক এবং সবকিছুরই অধিকর্তা। সবারই সৃষ্টিকর্তা তিনিই। মানুষ যদি বিশ্বাসী হয় তবে তাদের বিশ্বাসযোগ্য যথেষ্ট কারণ বিদ্যমান রয়েছে।মহান আল্লাহ বলেনঃ তিনিই একমাত্র মাবুদ। তিনি ছাড়া অন্য কোন মাবুদ নেই। তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটিয়ে থাকেন। তিনিই তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রতিপালক।এ আয়াতটি আল্লাহ তাআলার নিম্নের উক্তির মতঃ (আরবী) অর্থাৎ “(হে নবী সঃ)!
তুমি ঘোষণা করে দাও- হে লোক সকল! আমি তোমাদের সবারই নিকট ঐ আল্লাহর রাসূল রূপে প্রেরিত হয়েছি যার রাজত্ব হচ্ছে আকাশমণ্ডলী ও পৃথিবীব্যাপী, তিনি ছাড়া কোন মাবুদ নেই। তিনিই জীবন দান করেন এবং তিনিই মৃত্যু ঘটিয়ে থাকেন।”(৭:১৫৮)।
হা - মীম।
[সূরা আদ-দুখান (৪৪): আয়াত ১ থেকে ৩] পূর্ণ পৃষ্ঠা
"তারা যা করে" (ইয়া অক্ষরযোগে) পাঠ অনুযায়ী এটি মহান আল্লাহর পক্ষ থেকে তাঁর নবীর প্রতি একটি সতর্কবার্তামূলক সংবাদ। নাফি এবং ইবনে আমির "তোমরা জানতে পারবে" (তা অক্ষরযোগে) পড়েছেন, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মুশরিকদের প্রতি সতর্কবার্তামূলক সম্বোধন। আর "সালাম" শব্দটি "আলাইকুম" উহ্য থাকার কারণে পেশ (রাফ') হয়েছে, এটি আল-ফাররা বলেছেন। এর অর্থ হলো সালামের মাধ্যমে তাদের বিদায় জানানোর নির্দেশ, তিনি এটিকে তাদের জন্য অভিবাদন হিসেবে গণ্য করেননি—এটি আন-নাক্কাশ বর্ণনা করেছেন। শুআইব ইবনুল হাবহাব বর্ণনা করেছেন যে, আল্লাহ তাআলা তাঁকে শিখিয়েছেন কীভাবে তাদের সালাম দিতে হয়।
আর আল্লাহই সর্বজ্ঞ। [সূরা আদ-দুখান-এর তাফসীর]সূরা আদ-দুখান সর্বসম্মতভাবে মক্কী সূরা, তবে মহান আল্লাহর এই বাণী ব্যতীত: "নিশ্চয় আমি আযাব সামান্য সময়ের জন্য সরিয়ে দেব" [দুখান: ১৫]। এটি সাতান্নটি আয়াত বিশিষ্ট। মতান্তরে ঊনষাটটি। মুসনাদে দারেমীতে আবু রাফে থেকে বর্ণিত, তিনি বলেন: (যে ব্যক্তি জুমার রাতে সূরা আদ-দুখান পাঠ করবে, সে ক্ষমাপ্রাপ্ত অবস্থায় সকালে উপনীত হবে এবং হুর-ঈনের সাথে তার বিয়ে দেওয়া হবে)। আস-সালাবী এটি আবু হুরায়রা (রা.)-এর সূত্রে মারফু হিসেবে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: (যে ব্যক্তি জুমার রাতে সূরা আদ-দুখান পাঠ করবে, সে ক্ষমাপ্রাপ্ত অবস্থায় সকালে উপনীত হবে)।
আবু হুরায়রা (রা.) থেকে অন্য শব্দে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: (যে ব্যক্তি কোনো রাতে সূরা আদ-দুখান পাঠ করবে, সত্তর হাজার ফেরেশতা তার জন্য ক্ষমা প্রার্থনা করতে করতে সকালে উপনীত হবে)। আর আবু উমামাহ (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: (যে ব্যক্তি জুমার রাতে অথবা জুমার দিনে হা-মীম আদ-দুখান পাঠ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন)।পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে [সূরা আদ-দুখান (৪৪): আয়াত ১ থেকে ৩]পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামেহা-মীম (১) শপথ স্পষ্ট কিতাবের (২) নিশ্চয় আমি এটি এক বরকতময় রাতে অবতীর্ণ করেছি; নিশ্চয় আমি সতর্ককারী (৩)যদি "হা-মীম"কে শপথের উত্তর ধরা হয়, তবে "স্পষ্ট" (আল-মুবীন) শব্দের নিকট বাক্য পূর্ণ হবে, এরপর "নিশ্চয় আমি এটি অবতীর্ণ করেছি" থেকে নতুন বাক্য শুরু হবে।
আর যদি "নিশ্চয় আমি সতর্ককারী" অংশটিকে শপথের উত্তর ধরা হয়—যে শপথ "কিতাব" শব্দের মাধ্যমে করা হয়েছে—তবে আপনি "সতর্ককারী" শব্দের ওপর থামবেন এবং "তাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয়" থেকে শুরু করবেন। কেউ কেউ বলেছেন: শপথের উত্তর হলো "নিশ্চয় আমি এটি অবতীর্ণ করেছি", তবে কোনো কোনো ব্যাকরণবিদ একে অস্বীকার করেছেন এই যুক্তিতে যে, এটি শপথকৃত বিষয়ের (মুকসাম বিহি) বিশেষণ হিসেবে এসেছে, আর শপথকৃত বিষয়ের বিশেষণ শপথের উত্তর হতে পারে না। আর "আমি এটি অবতীর্ণ করেছি" বাক্যের সর্বনামটি...(১). আয়াত ১৫
