Al-Ma'idah

আল-মায়িদা: 43

5:43
5 আল-মায়িদা Al-Ma'idah · 120 আয়াত المائدة

আরবি

وَكَيْفَ يُحَكِّمُونَكَ وَعِندَهُمُ ٱلتَّوْرَىٰةُ فِيهَا حُكْمُ ٱللَّهِ ثُمَّ يَتَوَلَّوْنَ مِنۢ بَعْدِ ذَٰلِكَ ۚ وَمَآ أُو۟لَـٰٓئِكَ بِٱلْمُؤْمِنِينَ

English Translations

Sahih International

But how is it that they come to you for judgement while they have the Torah, in which is the judgement of Allāh? Then they turn away, [even] after that; but those are not [in fact] believers.

Muhsin Khan

But how do they come to you for decision while they have the Taurat (Torah), in which is the (plain) Decision of Allah; yet even after that, they turn away. For they are not (really) believers.

Taqi Usmani

How do they ask you to judge while the Torah is with them, having the ruling of Allah? Still, they turn away, after all that. They are no believers.

Abul Ala Maududi

Yet how will they appoint you a judge when they have the Torah with them, wherein there is Allah's judgement - and still they turn away from it? The fact is, they are not believers.

Pickthall

How come they unto thee for judgment when they have the Torah, wherein Allah hath delivered judgment (for them)? Yet even after that they turn away. Such (folk) are not believers.

Yusuf Ali

But why do they come to thee for decision, when they have (their own) law before them?- therein is the (plain) command of Allah; yet even after that, they would turn away. For they are not (really) People of Faith.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

এরা তোমাকে কীভাবে বিচারক মানতে পারে যখন তাদের মাঝেই তাওরাত বিদ্যমান আছে, তার ভিতর আল্লাহর বিধান আছে, এর পরেও তারা মুখ ফিরিয়ে নেয়, বস্তুত তারা মু’মিনই নয়।

রাওয়াই আল-বায়ান

আর কীভাবে তারা তোমাকে ফয়সালাকারী বানায়? অথচ তাদের কাছে রয়েছে তাওরাত, যাতে আছে আল্লাহর বিধান, তা সত্ত্বেও তারা এরপর মুখ ফিরিয়ে নেয় এবং তারা মুমিনও নয়।

শাইখ মুজিবুর রহমান

আর তারা কিরূপে তোমাকে মীমাংসাকারী বানিয়ে নিচ্ছে? অথচ তাদের কাছে তাওরাত রয়েছে, যাতে আল্লাহর বিধান বিদ্যমান! অতঃপর তারা (তোমার মীমাংসা হতে) ফিরে যায়, আর তারা কখনও বিশ্বাসী নয়।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর তারা আপনার উপর কিভাবে বিচার ভার ন্যস্ত করবে অথচ তাদের কাছে রয়েছে তাওরাত যাতে রয়েছে আল্লাহর বিধান? তা সত্ত্বেও তারা এরপর মুখ ফিরিয়ে নেয় এবং তারা মুমিন নয়।

ফাতহুল মাজীদ

তারা কিভাবে তোমার ওপর বিচারের ভার অর্পণ করবে অথচ তাদের কাছে রয়েছে তাওরাত? তাতে আছে আল্লাহর নির্দেশ। তারপরেও যারা পেছনে মুখ ফিরিয়ে নেয় তারা কখনও মু’মিন নয়।

মুখতাসার

৪৩. বস্তুতঃ তাদের ব্যাপারটি খুবই আশ্চর্যজনক। তারা আপনার সাথে কুফরি করে। আবার তাদের মন মতো বিচার পেতে তারাই আপনার নিকট বিচারপ্রার্থী হয়। অথচ তাদের নিকটই রয়েছে তাওরাত যার উপর তারা ঈমান আনার দাবি করে আর তাতেই রয়েছে আল্লাহর বিধান। আবার আপনার ফায়সালা তাদের মন মতো না হলে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। অতএব তারা দু’ অপরাধই একত্রে করলো: তাদের কিতাবে থাকা ফায়সালার সাথে কুফরি এবং আপনার ফায়সালা থেকে মুখ ফিরিয়ে নেয়া। তাদের এ কর্মকাণ্ড বস্তুতঃ মু’মিনদের কর্মকাণ্ড নয়। তাই তারা আসলেই আপনাতে ও আপনার আনীত বিধানে ঈমান আনয়নকারী নয়।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

5:41

তাফসীর আবু বকর যাকারিয়া

আর তারা আপনার উপর কিভাবে বিচার ভার ন্যস্ত করবে অথচ তাদের কাছে রয়েছে তাওরাত যাতে রয়েছে আল্লাহর বিধান? তা সত্ত্বেও তারা এরপর মুখ ফিরিয়ে নেয় এবং তারা মুমিন নয়।