Al-Ma'idah

আল-মায়িদা: 99

5:99
5 আল-মায়িদা Al-Ma'idah · 120 আয়াত المائدة

আরবি

مَّا عَلَى ٱلرَّسُولِ إِلَّا ٱلْبَلَـٰغُ ۗ وَٱللَّهُ يَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا تَكْتُمُونَ

English Translations

Sahih International

Not upon the Messenger is [responsibility] except [for] notification. And Allāh knows whatever you reveal and whatever you conceal.

Muhsin Khan

The Messenger's duty [i.e. Our Messenger Muhammad SAW whom We have sent to you, (O mankind)] is but to convey (the Message). And Allah knows all that you reveal and all that you conceal.

Taqi Usmani

The duty of Our Messenger is only to convey the Message. Allah knows what you disclose and what you conceal.

Abul Ala Maududi

The Messenger is bound only to deliver the message, whereafter Allah knows well all that you disclose and all that you conceal.

Pickthall

The duty of the messenger is only to convey (the message). Allah knoweth what ye proclaim and what ye hide.

Yusuf Ali

The Messenger's duty is but to proclaim (the message). But Allah knoweth all that ye reveal and ye conceal.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

(আল্লাহর বাণী) পৌঁছে দেয়া ছাড়া রসূলের উপর দায়িত্ব নেই। তোমরা যা প্রকাশ কর আর গোপন কর, আল্লাহ তা জানেন।

রাওয়াই আল-বায়ান

প্রচার ব্যতীত রাসূলের কোন দায়িত্ব নেই। আর তোমরা যা প্রকাশ কর এবং যা গোপন কর আল্লাহ তা জানেন।

শাইখ মুজিবুর রহমান

রাসূলের দায়িত্ব শুধু পৌঁছে দেয়া মাত্র; আর তোমরা যা কিছু প্রকাশ কর এবং যা কিছু গোপন কর তা সবকিছুই আল্লাহ জানেন।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

প্রচার করাই শুধু রাসূলের কর্তব্য। আর তোরমা যা প্রকাশ কর ও গোপন রাখ আল্লাহ তা জানেন।

ফাতহুল মাজীদ

প্রচার করাই কেবল রাসূলের কর্তব্য। আর তোমরা যা প্রকাশ কর ও গোপন রাখ আল্লাহ তা জানেন।

মুখতাসার

৯৯. রাসূলের দায়িত্ব হলো কেবল আল্লাহ তা‘আলার আদেশ পৌঁছে দেয়া। মানুষকে হিদায়েতের তাওফীক দেয়া নয়। এটা একমাত্র আল্লাহ তা‘আলারই এখতিয়ারে। বস্তুতঃ আল্লাহ তা‘আলা তোমাদের প্রকাশ্য ও গোপন হিদায়েত ও ভ্রষ্টতা সবই জানেন। তাই তিনি তোমাদেরকে শিগগির এর প্রতিদান দিবেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

5:96

তাফসীর আবু বকর যাকারিয়া

প্রচার করাই শুধু রাসূলের কর্তব্য। আর তোরমা যা প্রকাশ কর ও গোপন রাখ আল্লাহ তা জানেন [১]।

[১] আলোচ্য আয়াতে বলা হয়েছে, ‘আমার রাসূলের দায়িত্ব এতটুকই যে, তিনি আমার নির্দেশাবলী মানুষের কাছে পৌঁছে দিবেন’। এরপর তা মানা না মানার লাভ ক্ষতি তারাই ভোগ করবে; তারা না মানলে আমার রাসূলের কোন ক্ষতি নেই। এ কথাও জেনো যে, আল্লাহতা'আলাকে ধোঁকা দেয়া যাবে না। তিনি তোমাদের প্রকাশ্য ও গোপন কাজ সম্পর্কে ওয়াকিফহাল। তিনি তোমাদের আমলের প্রকৃত অবস্থা জেনে সেটা অনুসারে তোমাদেরকে এর প্রতিফল দিবেন। [সা’দী]