An-Nahl

আন-নাহল: 40

16:40
16 আন-নাহল An-Nahl · 128 আয়াত النحل

আরবি

إِنَّمَا قَوْلُنَا لِشَىْءٍ إِذَآ أَرَدْنَـٰهُ أَن نَّقُولَ لَهُۥ كُن فَيَكُونُ

English Translations

Sahih International

Indeed, Our word to a thing when We intend it is but that We say to it, "Be," and it is.

Muhsin Khan

Verily! Our Word unto a thing when We intend it, is only that We say unto it: "Be!" and it is.

Taqi Usmani

Whenever We intend to do something, We do no more than say to it, “Be,” and it comes to be.

Abul Ala Maududi

(As for the possibility of resurrection, bear in mind that) whenever We do will something, We have to do no more than say: "Be", and it is.

Pickthall

And Our word unto a thing, when We intend it, is only that We say unto it: Be! and it is.

Yusuf Ali

For to anything which We have willed, We but say the word, "Be", and it is.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

কোন বিষয়ে আমি ইচ্ছে করলে বলি, ‘হয়ে যাও’, ফলে তা হয়ে যায়।

রাওয়াই আল-বায়ান

যখন আমি কোন কিছুর ইচ্ছা করি, তখন আমার কথা হয় কেবল এই বলা যে, ‘হও’, ফলে তা হয়ে যায়।

শাইখ মুজিবুর রহমান

আমি কোন কিছু ইচ্ছা করলে সেই বিষয়ে আমার কথা শুধু এই যে, আমি বলি ‘হও,’ ফলে তা হয়ে যায়।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আমরা কোনো কিছুর ইচ্ছে করলে সে বিষয়ে আমাদের কথা তো শুধু এই যে, আমরা বলি, ‘হও’; ফলে তা হয়ে যায়।

ফাতহুল মাজীদ

আমি কোন কিছু করার ইচ্ছা করলে সে বিষয়ে আমার কথা কেবল এই যে, আমি বলি: ‘হয়ে যাও; ফলে তা হয়ে যায়।’

মুখতাসার

৪০. আমি যখন মৃতদেরকে জীবিত করা এবং তাদের পুনরুত্থানের ইচ্ছা করি তখন কেউ আমাকে তা করতে বাধা দিতে পারে না। বস্তুতঃ আমি যখন কোন কিছু সৃষ্টির ইচ্ছা করি তখন আমি সেটিকে বলি, হয়ে যাও তখন তা অবশ্যম্ভাবীরূপে হয়ে যায়।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

16:38

তাফসীর আবু বকর যাকারিয়া

আমরা কোন কিছুর ইচ্ছে করলে সে বিষয়ে আমাদের কথা তো শুধু এই যে, আমরা বলি, ‘হও’; ফলে তা হয়ে যায় [১]।

[১] অর্থাৎ লোকেরা মনে করে, মরার পর মানুষকে পুনর্বার সৃষ্টি করা এবং সামনের পেছনের সমগ্র মানব-কুলকে একই সঙ্গে পুনরুজ্জীবিত করা বড়ই কঠিন কাজ। অথচ আল্লাহর ক্ষমতা অসীম। নিজের কোন সংকল্প পূর্ণ করার জন্য তাঁর কোন সাজসরঞ্জাম, উপায়-উপকরণ ও পরিবেশের আনুকুল্যের প্রয়োজন হয় না। তাঁর প্রত্যেকটি ইচ্ছা শুধুমাত্র তাঁর নির্দেশেই পূর্ণ হয়। বর্তমানে যে দুনিয়ার অস্তিত্ব দেখা যাচ্ছে, এটিও নিছক হুকুম থেকেই অস্তিত্ব লাভ করেছে এবং অন্য দুনিয়াটিও মুহুর্তকালের মধ্যে শুধুমাত্র একটি হুকুমেই জন্ম লাভ করবে। যখন তিনি হও" বলবেন তখনি তা হয়ে যাবে। যেমন অন্য আয়াতে বলেছেন, “আর আমাদের আদেশ তো কেবল একটি কথা, চোখের পলকের মত " [সূরা আল-কামারঃ ৫০][দেখুন, ইবন কাসীর; ফাতহুল কাদীর]