Maryam

মারইয়াম: 36

19:36
19 মারইয়াম Maryam · 98 আয়াত مريم

আরবি

وَإِنَّ ٱللَّهَ رَبِّى وَرَبُّكُمْ فَٱعْبُدُوهُ ۚ هَـٰذَا صِرَٰطٌ مُّسْتَقِيمٌ

English Translations

Sahih International

[Jesus said], "And indeed, Allāh is my Lord and your Lord, so worship Him. That is a straight path."

Muhsin Khan

['Iesa (Jesus) said]: "And verily Allah is my Lord and your Lord. So worship Him (Alone). That is the Straight Path. (Allah's Religion of Islamic Monotheism which He did ordain for all of His Prophets)." [Tafsir At-Tabari]

Taqi Usmani

And (O Prophet, say to the people,) “Allah is surely my Lord and your Lord. So, worship Him. This is the straight path.”

Abul Ala Maududi

(Jesus had said): "Indeed Allah is my Lord and your Lord, so serve Him alone. This is the Straight Way."

Pickthall

And lo! Allah is my Lord and your Lord. So serve Him. That is the right path.

Yusuf Ali

Verily Allah is my Lord and your Lord: Him therefore serve ye: this is a Way that is straight.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আল্লাহ্ই আমার ও তোমাদের প্রতিপালক, কাজেই তোমরা তাঁরই ‘ইবাদাত কর, এটাই সরল সুদৃঢ় পথ।

রাওয়াই আল-বায়ান

আর নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব। সুতরাং তোমরা তাঁর ইবাদাত কর। এটাই সরল পথ।

শাইখ মুজিবুর রহমান

আল্লাহই আমার রাব্ব এবং তোমাদের রাব্ব। সুতরাং তাঁর ইবাদাত কর, এটাই সরল পথ।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর নিশ্চয়ই আল্লাহ্ আমার রব ও তোমাদের রব; কাজেই তোমরা তাঁর ইবাদাত কর, এটাই সরল পথ।

ফাতহুল মাজীদ

আল্লাহই আমার প্রতিপালক ও তোমাদের প্রতিপালক; সুতরাং তোমরা তাঁর ইবাদত কর‎, এটাই সরল পথ।

মুখতাসার

৩৬. নিশ্চয়ই আল্লাহ তা‘আলা আমার ও তোমাদের সকলেরই প্রতিপালক। তাই তোমরা এককভাবে তাঁর খাঁটি ইবাদাত করবে। বস্তুতঃ আমি যা তোমাদের জন্য উল্লেখ করেছি তাই সঠিক পথ। যা আল্লাহর সন্তুষ্টির দিকে পৌঁছিয়ে দিবে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

19:34

তাফসীর আবু বকর যাকারিয়া

আর নিশ্চয়ই আল্লাহ্ আমার রব ও তোমাদের রব ; কাজেই তোমরা তাঁর ইবাদাত কর, এটাই সরল পথ [১]।

[১] এখানে জানানো হয়েছে যে, ঈসা আলাইহিস সালামের দাওয়াতেও তাই ছিল যা অন্য নবীগণ এনেছিলেন। তিনি এছাড়া আর কিছুই শিখাননি যে কেবলমাত্ৰ এক আল্লাহর ইবাদত তথা দাসত্ব করতে হবে। সুতরাং, নবীদের সবার দাওয়াতী মিশন একটাই। আর তা হচ্ছে, তার ও অন্যান্য সবার রব। এভাবে তিনি বনী ইসরাঈলকে আল্লাহর ইবাদতের প্রতি আহবান জানিয়েছিলেন। [ইবন কাসীর]