Maryam

মারইয়াম: 63

19:63
19 মারইয়াম Maryam · 98 আয়াত مريم

আরবি

تِلْكَ ٱلْجَنَّةُ ٱلَّتِى نُورِثُ مِنْ عِبَادِنَا مَن كَانَ تَقِيًّا

English Translations

Sahih International

That is Paradise, which We give as inheritance to those of Our servants who were fearing of Allāh.

Muhsin Khan

Such is the Paradise which We shall give as an inheritance to those of Our slaves who have been Al-Muttaqun (pious and righteous persons - See V. 2:2).

Taqi Usmani

That is the Paradise We will give as inheritance to those of Our servants who have been God-fearing.

Abul Ala Maududi

Such is the Paradise which We shall cause those of Our servants who have been God-fearing to inherit.

Pickthall

Such is the Garden which We cause the devout among Our bondmen to inherit.

Yusuf Ali

Such is the Garden which We give as an inheritance to those of Our servants who guard against Evil.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

এই হল সেই জান্নাত আমি যার উত্তরাধিকারী করব আমার বান্দাহদের মধ্যে মুত্তাকীদেরকে।

রাওয়াই আল-বায়ান

সেই জান্নাত, আমি যার উত্তরাধিকারী বানাব আমার বান্দাদের মধ্যে তাদেরকে যারা মুত্তাকী।

শাইখ মুজিবুর রহমান

এই সেই জান্নাত, যার অধিকারী করব আমি আমার বান্দাদের মধ্যে মুত্তাকীদেরকে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

এ সে জান্নাত, যার অধিকারী করব আমরা আমাদের বান্দাদের মধ্যে মুত্তাকীদেরকে।

ফাতহুল মাজীদ

এ সেই জান্নাত, যার অধিকারী বানাবো আমার বান্দাদের মধ্যে মুত্তাকীদেরকে।

মুখতাসার

৬৩. এ সকল বৈশিষ্ট্যমণ্ডিত জান্নাত আমি আমার আদেশ-নিষেধ মানা বান্দাদেরকে উত্তরাধিকার হিসেবে দেবো।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

19:61

তাফসীর আবু বকর যাকারিয়া

এ সে জান্নাত, যার অধিকারী করব আমরা আমাদের বান্দাদের মধ্যে মুত্তাকীদেরকে। [১]

[১] তাকওয়ার অধিকারীদের জন্যই জান্নাত, তারাই জান্নাতের ওয়ারিশ হবে একথা এখানে যেমন বলা হয়েছে কুরআনের অন্যত্রও তা বলা হয়েছে, সূরা আল-মুমিনূনের প্রারম্ভে মুমিনদের গুণাগুণ বৰ্ণনা করে শেষে বলা হয়েছে: "তারাই হবে অধিকারী---অধিকারী হবে ফিরদাওসের যাতে তারা স্থায়ী হবে। [১০-১১] আরো এসেছে, ‘তোমরা তীব্র গতিতে চল নিজেদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং সে জান্নাতের দিকে যার বিস্তৃতি আকাশ ও পৃথিবীর সমান, যা প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকীদের জন্য।’ [সূরা আলে ইমরান: ১৩৩] অন্যত্র বলা হয়েছে, ‘আর যারা তাদের প্রতিপালকের তাকওয়া অবলম্বন করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে।' [সূরা আয-যুমার: ৭৩]