Maryam
মারইয়াম: 67
19 মারইয়াম Maryam · 98 আয়াত مريم
মূল আরবি
أَوَلَا يَذْكُرُ ٱلْإِنسَـٰنُ أَنَّا خَلَقْنَـٰهُ مِن قَبْلُ وَلَمْ يَكُ شَيْـًٔا
English Translations
Does man not remember that We created him before, while he was nothing?
Does not man remember that We created him before, while he was nothing?
Does not the man remember that We created him before, when he was nothing?
Does man not remember that We created him before when he was nothing?
Doth not man remember that We created him before, when he was naught?
But does not man call to mind that We created him before out of nothing?
বাংলা অনুবাদ
মানুষ কি স্মরণ করে না যে, আমি পূর্বে তাকে সৃষ্টি করেছি আর সে তখন কিছুই ছিল না।
মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি অথচ সে কিছুই ছিল না?
মানুষ কি স্মরণ করেনা যে, আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিলনা?
মানুষ কি স্মরণ করে না যে, আমরা তাকে আগে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না?
মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে পূর্বে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না?
৬৭. এ পুনরুত্থান অস্বীকারকারী কি এ কথা স্মরণ করে না যে, আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি। তখন সে কিছুই ছিলো না?! তাই সে প্রথম সৃষ্টি দ্বারা দ্বিতীয় সৃষ্টির প্রমাণ গ্রহন করুক। যদিও দ্বিতীয় সৃষ্টি অত্যন্ত সোজা ও সহজ।
তাফসীর
19:66
মানুষ কি স্মরণ করে না যে, আমরা তাকে আগে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না [১] ?
[১] কাফের মুশরিকদের ভ্রান্তির মূল হলো, পুনরুত্থানে অস্বীকার। তারা মৃত্যুর পর পুনর্জীবিত হবে এ ধরনের বিশ্বাস কেউ করলে আশ্চর্যবোধ করত। অন্যত্র মহান আল্লাহ বলেন: “যদি আপনি বিস্মিত হন, তবে বিস্ময়ের বিষয় ওদের কথা: ‘মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নূতন জীবন লাভ করব?” [সূরা আর-রাদ: ৫] আল্লাহ তা'আলা এ আয়াতে প্ৰথমবার জীবন দেয়া যেমন তাঁর জন্য সহজ ছিল দ্বিতীয়বার জীবন দেয়া তাঁর জন্য আরো সহজ হবে এটা প্রমাণ করতে চেয়েছেন। মানুষ কেন এটা মনে করে না যে, এক সময় তার কোন অস্তিত্বই ছিল না, আল্লাহ তাকে অস্তিত্বে এনেছেন। তারপর সে অস্তিত্বকে বিনাশ করে আবার তাকে তৈরী করা প্রথমবারের চেয়ে অনেক সহজ কাজ।
মহান আল্লাহ বলেন: “তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, তারপর তিনি এটাকে সৃষ্টি করবেন পুনর্বার; এটা তাঁর জন্য অতি সহজ।” [সূরা আর-রূম: ২৭] আল্লাহ তা'আলা আরো বলেন: “মানুষ কি দেখে না যে, আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে? অথচ পরে সে হয়ে পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী। আর সে আমার সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টি কথা ভুলে যায়। সে বলে, “কে অস্থিতে প্ৰাণ সঞ্চার করবে যখন তা পচে গলে যাবে? বলুন, ‘তাতে প্ৰাণ সঞ্চার করবেন। তিনিই যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত।” [সূরা ইয়াসীন: ৭৭-৭৯] হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: "মহান আল্লাহ বলেন: আদম সন্তান আমার উপর মিথ্যাচার করে অথচ মিথ্যাচার করা তার জন্য কখনও উচিত নয়।
অনুরূপভাবে আদম সন্তান আমাকে কষ্ট দেয় অথচ আমাকে কষ্ট দেয়া তার জন্য অগ্রহণযোগ্য কাজ। তার মিথ্যাচার হলো সে বলে: প্রথম যেভাবে আমাকে সৃষ্টি করেছে সেভাবে আল্লাহ আমাকে পুনর্বার সৃষ্টি করবে না। অথচ আমার কাছে প্রথমবারের সৃষ্টি যেমন সহজ পুনর্বার সৃষ্টিও তেমনি সহজ। আর সে আমাকে কষ্ট দেয় একথা বলে যে, আমার সন্তান রয়েছে। অথচ আমি হলাম। এমন একক অমুখাপেক্ষী সত্ত্বা যিনি কোন সন্তান জন্ম দেননি, কেউ তাকে জম্মও দেয়নি এবং তার সমকক্ষও কেউ নেই। ' [বুখারী: ৪৯৭৪]
[সূরা মারইয়াম (১৯): আয়াত ৬৬ থেকে ৭২] পূর্ণ পৃষ্ঠা
[সূরা মারইয়াম (১৯): আয়াত ৬৬ থেকে ৭২]আর মানুষ বলে, "আমি যখন মারা যাব, তখন কি আমাকে জীবন্ত অবস্থায় পুনরুত্থিত করা হবে?" (৬৬) মানুষ কি স্মরণ করে না যে, আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না? (৬৭) সুতরাং আপনার প্রতিপালকের শপথ! আমি অবশ্যই তাদেরকে এবং শয়তানদেরকে একত্র করব, অতঃপর আমি অবশ্যই তাদেরকে জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় উপস্থিত করব। (৬৮) অতঃপর আমি প্রত্যেক দল থেকে তাদের মধ্য হতে পরম করুণাময়ের বিরুদ্ধে বিদ্রোহে যে সবচেয়ে বেশি কঠোর ছিল তাকে টেনে বের করব। (৬৯) তারপর আমিই ভালো জানি তাদের মধ্যে কে জাহান্নামে দগ্ধ হওয়ার অধিক যোগ্য।
(৭০)আর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে সেখানে পৌঁছাবে না; এটি তোমার প্রতিপালকের এক অনিবার্য ফয়সালা। (৭১) এরপর আমি মুত্তাকীদেরকে নাজাত দেব এবং যালিমদেরকে সেখানে নতজানু অবস্থায় ছেড়ে দেব। (৭২)মহান আল্লাহর বাণী: (আর মানুষ বলে: আমি যখন মারা যাব, তখন কি আমাকে জীবন্ত অবস্থায় বের করা হবে?) এখানে 'মানুষ' বলতে উবাই ইবনে খালাফকে বোঝানো হয়েছে; সে কিছু জরাজীর্ণ হাড় খুঁজে পায় এবং তা নিজের হাত দিয়ে চূর্ণবিচূর্ণ করে বলে: "মুহাম্মাদ দাবি করে যে মৃত্যুর পর আমাদের পুনরুত্থিত করা হবে।" কালবী এটি বলেছেন এবং ওয়াহিদী, সা'লাবী ও কুশায়রী এটি উল্লেখ করেছেন।
মাহদাবী বলেছেন: এটি ওয়ালীদ ইবনুল মুগীরা এবং তার সঙ্গীদের সম্পর্কে অবতীর্ণ হয়েছে এবং এটি ইবনে আব্বাসের মত। "অবশ্যই আমাকে জীবন্ত বের করা হবে" বাক্যে 'লাম' বর্ণটি দৃঢ়তা প্রদানের জন্য ব্যবহৃত হয়েছে। বিষয়টি এমন যেন তাকে বলা হয়েছিল: "যখন তুমি মারা যাবে তখন অবশ্যই তোমাকে জীবন্ত পুনরুত্থিত করা হবে", তখন সে এর উত্তরে অস্বীকার করে বলেছিল, "আমি যখন মারা যাব তখন কি অবশ্যই আমাকে জীবন্ত বের করা হবে?!" সে এটি অস্বীকারকারী হিসেবে বলেছিল, তাই উত্তরে 'লাম' এসেছে যেমনটি পূর্বের দাবিতে ছিল। যদি সে নতুন করে কথা শুরু করত তবে 'লাম' আসত না, কারণ এটি দৃঢ়তা ও ইতিবাচকতার জন্য ব্যবহৃত হয়, অথচ সে পুনরুত্থান অস্বীকারকারী।
ইবনে যাকওয়ান "যখন আমি মারা যাব" বাক্যটি সংবাদবাচক হিসেবে পাঠ করেছেন এবং অবশিষ্ট কারীগণ তাদের স্ব-স্ব নিয়ম অনুযায়ী প্রশ্নবোধক হিসেবে হামযাহ যোগে পাঠ করেছেন। হাসান এবং আবু হাইওয়াহ "অবশ্যই আমাকে জীবন্ত বের করা হবে" বাক্যটি উপহাসচ্ছলে পাঠ করেছেন, কারণ তারা পুনরুত্থানে বিশ্বাস করত না। আর এখানে 'মানুষ' বলতে কাফিরকে বোঝানো হয়েছে। মহান আল্লাহর বাণী: (মানুষ কি স্মরণ করে না) অর্থাৎ এই উক্তিটি যে ব্যক্তি বলছে সে কি স্মরণ করে না (যে আমি তাকে এর আগে সৃষ্টি করেছি) অর্থাৎ তার এই প্রশ্ন ও উক্তির আগে (এবং সে কিছুই ছিল না)। সুতরাং পুনসৃষ্টি তো প্রথমবার সৃষ্টির মতোই, তবে কেন সে তাতে বিরোধিতা করে?
আসিম ব্যতীত কুফাবাসীগণ, মক্কাবাসীগণ, আবু আমর এবং আবু জাফর "আওয়া লা ইয়াযযাক্কারু" (দ্বিত্বসহ) পাঠ করেছেন। শায়বাহ, নাফে' এবং আসিম "আওয়া লা ইয়াযকুরু" (হালকাভাবে) পাঠ করেছেন। পছন্দনীয় হলো তাশদীদ বা দ্বিত্বসহ পাঠ করা, যার মূল হলো "ইয়াতাযাক্কারু"; মহান আল্লাহর বাণী "কেবলমাত্র বিবেকবানরাই উপদেশ গ্রহণ করে" এবং এর সমজাতীয় অন্যান্য আয়াতের কারণে। উবাই-এর কিরাআতে এটি "আওয়া লা ইয়াতাযাক্কারু" বর্ণিত আছে, যা মূলত ব্যাখ্যামূলক কিরাআত, কারণ এটি মুসহাফের লিখনশৈলীর পরিপন্থী। নাহহাস বলেন: "ইয়াতাযাক্কারু" অর্থ হলো চিন্তা-ভাবনা করা এবং "ইয়াযকুরু" অর্থ হলো সচেতন হওয়া ও জানা।(১).
দেখুন খণ্ড ১৫, পৃষ্ঠা ৩৪০।
