Adh-Dhariyat

আয-যারিয়াত: 18

51:18
51 আয-যারিয়াত Adh-Dhariyat · 60 আয়াত الذاريات

আরবি

وَبِٱلْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ

English Translations

Sahih International

And in the hours before dawn they would ask forgiveness,

Muhsin Khan

And in the hours before dawn, they were (found) asking (Allah) for forgiveness,

Taqi Usmani

and in the hours before dawn they used to pray for forgiveness,

Abul Ala Maududi

and would ask for forgiveness at dawn,

Pickthall

And ere the dawning of each day would seek forgiveness,

Yusuf Ali

And in the hour of early dawn, they (were found) praying for Forgiveness;

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আর তারা রাত্রির শেষ প্রহরে ক্ষমা প্রার্থনা করত।

রাওয়াই আল-বায়ান

আর রাতের শেষ প্রহরে এরা ক্ষমা চাওয়ায় রত থাকত।

শাইখ মুজিবুর রহমান

রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত,

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত,

ফাতহুল মাজীদ

রাত্রির শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত।

মুখতাসার

১৮. আর রাতের শেষ ভাগে আল্লাহর নিকট তাদের পাপ মার্জনার জন্য প্রার্থনা করতো।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

51:15

তাফসীর আবু বকর যাকারিয়া

আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত [১],

[১] অর্থাৎ মুমিন মুত্তাকীগণ রাত্রির শেষ প্রহরে গোনাহের কারণে ক্ষমাপ্রার্থনা করে। তারা রাতের একটি উল্লেখযোগ্য অংশ আল্লাহর ইবাদাতে ব্যয় করতো এবং এরপরও রাতের শেষাংশে আপন প্রভুর কাছে এই বলে ক্ষমা প্রার্থনা করতো যে, আপনার যতটুকু ইবাদাত বন্দেগী করা আমাদের কর্তব্য ছিল তা করতে আমাদের ত্রুটি হয়েছে। [ইবনে কাসীর]

রাতের শেষ প্রহরে ক্ষমাপ্রার্থনা করার ফয়ীলতা অন্য এক আয়াতেও বর্ণিত হয়েছেঃ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ [সূরা আলে ইমরান :১৭] হাদীসে বর্ণিত আছে যে, আল্লাহ তা'আলা প্রত্যেক রাত্রির শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন। তখন তিনি ঘোষণা করেনঃ কোন তওবাকারী আছে কি, যার তওবা আমি কবুল করব? কোন ক্ষমাপ্রার্থনাকারী আছে কি, যাকে আমি ক্ষমা করব? [বুখারী: ১১৪৫, ৬৩২১, ৭৪৯৪ মুসলিম: ৭৫৮]