Adh-Dhariyat
আয-যারিয়াত: 9
আরবি
يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ
English Translations
Deluded away from it [i.e., the Qur’ān] is he who is deluded.
Turned aside therefrom (i.e. from Muhammad SAW and the Quran) is he who is turned aside (by the Decree and Preordainment of Allah).
Turned away from this (Qur’ān) is the one who is turned away (totally from the truth.)
though only those who are averse to the Truth will turn away from (believing in it).
He is made to turn away from it who is (himself) averse.
Through which are deluded (away from the Truth) such as would be deluded.
বাংলা অনুবাদ
যারা সেই (সত্য) মানতে ভুল করে তারাই গুমরাহ।
যে পথভ্রষ্ট হয়েছে তাকেই তা থেকে ফিরিয়ে নেয়া হয়েছে।
যে ব্যক্তি সত্যভ্রষ্ট সে’ই তা পরিত্যাগ করে।
ফিরিয়ে রাখা হয় তা থেকে যে ফিরে থাকে।
যে ব্যক্তি সত্যভ্রষ্ট সে তা পরিত্যাগ করে
৯. কুরআন ও নবীর উপর ঈমান আনা থেকে কেবল তাকেই বারণ করা হয় যাকে আল্লাহর ইলমে বারণ করা হয়েছে। যেহেতু আল্লাহ জানেন যে, সে ঈমান আনবে না। ফলে তাকে হিদায়েতের তাওফীক প্রদান করা হবে না।
তাফসীর
51:1
ফিরিয়ে রাখা হয় তা থেকে যে ফিরে থাকে [১]।
[১] أفك এর শাব্দিক অর্থ মুখ ফেরানো। এ আয়াতের কয়েকটি অর্থ হতে পারে। (এক) এই সর্বনাম দ্বারা কুরআন ও রাসূলকে বোঝানো হয়েছে। অর্থ এই যে, কুরআন ও রাসূল থেকে সেই হতভাগাই মুখ ফেরায়, যার জন্যে বঞ্চনা অবধারিত হয়ে গেছে। [তাবারী] (দুই) এই সর্বনাম দ্বারা পূর্বের আয়াত বোঝানো হয়েছে; অর্থাৎ এরূপ বিভিন্ন উক্তি বলা থেকে সে ব্যক্তিকেই মুখ ফিরিয়ে রাখা হয়েছে, যাকে আল্লাহ তা'আলা রক্ষা করেছেন এবং তৌফিক দিয়েছেন। [ফাতহুল কাদীর]
