Adh-Dhariyat

আয-যারিয়াত: 23

51:23
51 আয-যারিয়াত Adh-Dhariyat · 60 আয়াত الذاريات

আরবি

فَوَرَبِّ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ إِنَّهُۥ لَحَقٌّ مِّثْلَ مَآ أَنَّكُمْ تَنطِقُونَ

English Translations

Sahih International

Then by the Lord of the heaven and earth, indeed, it is truth - just as [sure as] it is that you are speaking.

Muhsin Khan

Then, by the Lord of the heaven and the earth, it is the truth (i.e. what has been promised to you), just as it is the truth that you can speak.

Taqi Usmani

So, by the Lord of the heavens and the earth, it (the Day of Recompense) is a reality, as sure as the fact that you (can) speak.

Abul Ala Maududi

So, by the Lord of the heaven and the earth, this is certainly true, as true as the fact of your speaking.

Pickthall

And by the Lord of the heavens and the earth, it is the truth, even as (it is true) that ye speak.

Yusuf Ali

Then, by the Lord of heaven and earth, this is the very Truth, as much as the fact that ye can speak intelligently to each other.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আকাশ ও যমীনের প্রতিপালকের শপথ! এ সব অবশ্যই সত্য, এমনই দৃঢ় সত্য যেমন তোমরা (যে কথাবার্তা) বলে থাক (সেই কথাবার্তা বলার ব্যাপারটা যেমন নিঃসন্দেহে সত্য)।

রাওয়াই আল-বায়ান

অতএব আসমান ও যমীনের রবের কসম, তোমরা যে কথা বলে থাক তার মতই এটি সত্য।

শাইখ মুজিবুর রহমান

আকাশ ও পৃথিবীর রবের শপথ! অবশ্যই তোমাদের বাক স্ফুর্তির মতই এ সব সত্য।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

অতএব, আসমান ও যমীনের রবের শপথ ! নিশ্চয় তোমরা যে কথা বলে থাক তার মতই এটি সত্য।

ফাতহুল মাজীদ

আকাশ ও পৃথিবীর প্রতিপালকের শপথ! অবশ্যই একথা তোমাদের কথোপকথনের মতই সত্য।

মুখতাসার

২৩. আসমান ও যমীনের প্রতিপালকের শপথ! অবশ্যই পুনরুত্থান সত্য; তাতে কোনরূপ সন্দেহ নেই। যেমন তোমাদের কথা বলার সময় কথা বলতে কোনরূপ সন্দেহ থাকে না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

51:15

তাফসীর আবু বকর যাকারিয়া

অতএব আসমান ও যমীনের রবের শপথ ! নিশ্চয় তোমরা যে কথা বলে থাক তার মতই এটি সত্য [১]।

[১] অর্থাৎ তোমরা যেমন নিজেদের কথাবার্তা বলার মাধ্যমে কোন সন্দেহ কর না, কেয়ামতের আগমনও তেমনি সুস্পষ্ট ও সন্দেহমুক্ত, এতে সন্দেহ ও সংশয়ের কোন অবকাশ নেই। দেখাশোনা, আস্বাদন করা, স্পর্শ করা ও ঘ্রাণ লওয়ার সাথে সম্পর্কযুক্ত অনুভূত বিষয়সমূহের মধ্য থেকে এখানে বিশেষভাবে কথা বলাকে মনোনীত করার কারণ সম্ভবত এই যে, উপরোক্ত অনুভূত বিষয়সমূহের মধ্যে মাঝে মাঝে রোগ-ব্যাধি ইত্যাদির কারণে ধোঁকা হয়ে যায়। দেখা ও শোনার মধ্যে পার্থক্য হওয়া সুবিদিত। অসুস্থ অবস্থায় মাঝে মাঝে মুখের স্বাদ নষ্ট হয়ে মিষ্ট বস্তুও তিক্ত লাগে, কিন্তু বাকশক্তিতে কখনও কোন ধোঁকা ও ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা নেই। [কুরতুবী:ইবন কাসীর]