জ্ঞানকোষ প্রবন্ধ

ইসলাম অনুসারে বীর্য নির্গত হয় কোথা থেকে?

প্রকাশিত: আগস্ট 26, 2024 · লেখক: আসিফ মহিউদ্দীন · 14 মিনিট পড়া

ভূমিকা

ইসলামের বিশ্বাস অনুসারে, বীর্য উৎপন্ন হয় মেরুদণ্ড এবং বক্ষ পাঁজরের মধ্য থেকে [1] । এটি একটি অত্যন্ত পুরনো বিশ্বাস যা প্রাচীনকালে মানুষের মধ্যে প্রচলিত ছিল, কিন্তু আধুনিক বিজ্ঞানের আলোকে এটি সম্পূর্ণভাবে ভুল এবং ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। আসলে, মানবদেহে বীর্যের উৎপত্তি ও সঞ্চালন একটি জটিল প্রক্রিয়া যা প্রধানত টেস্টিস বা অণ্ডকোষ এবং প্রোস্টেট গ্রন্থির সাথে সম্পর্কিত। বীর্য উৎপন্ন হয় পুরুষের টেস্টিসে, যেখানে শুক্রাণু তৈরি হয়, এবং প্রোস্টেট গ্রন্থি ও সেমিনাল ভেসিকল থেকে নির্গত বিভিন্ন তরল মিলে বীর্য তৈরি হয়। মেরুদণ্ড এবং বক্ষ পাঁজরের সাথে বীর্য উৎপাদনের কোনো সম্পর্ক নেই।

প্রাচীনকালে শারীরবৃত্তীয় জ্ঞান সীমিত থাকায় মানুষের এমন ভুল ধারণা ছিল। তবে আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞান স্পষ্টভাবে প্রমাণ করেছে যে, বীর্য উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটি মেরুদণ্ড বা পাঁজরের সাথে কোনোভাবেই প্রত্যক্ষভাবে সম্পর্কিত নয়। আধুনিক বিজ্ঞান অনুসারে, পুরুষের প্রজনন প্রক্রিয়া সম্পূর্ণভাবে তার প্রজনন অঙ্গের সাথে যুক্ত। টেস্টিস বা অণ্ডকোষ হচ্ছে প্রধান উৎপাদন কেন্দ্র যেখানে স্পার্মাটোজেনেসিসের মাধ্যমে শুক্রাণু তৈরি হয় এবং সেটি সম্পূর্ণ একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করে পুরুষ হরমোন টেস্টোস্টেরন। শুক্রাণু তৈরির পর এগুলো এপিডিডাইমিস নামক একটি অংশে জমা হয় এবং পরে প্রোস্টেট ও সেমিনাল ভেসিকলের সাথে মিশে বীর্য তৈরি হয়, যা পরবর্তীতে শরীর থেকে নির্গত হয়।


প্রাচীন গ্রিক ও অন্যান্য সভ্যতার প্রভাব

কোরআনের এই বর্ণনাটি কোনো অলৌকিক বা নতুন তথ্য নয়; বরং এটি সপ্তম শতাব্দীর আরবে প্রচলিত তৎকালীন চিকিৎসা শাস্ত্র ও দর্শনের একটি প্রতিফলন। প্রাচীন গ্রিক চিকিৎসাবিদ এবং দার্শনিকরা কয়েকশ বছর আগেই বীর্যের উৎস সম্পর্কে এই ধরনের ভ্রান্ত ধারণা পোষণ করতেন, যা পরবর্তীতে অনুবাদ এবং বাণিজ্যের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছিল।

টাইমলাইন: প্রাচীন চিকিৎসাবিজ্ঞানের ভ্রান্তি ও বীর্যের ইতিহাস
হিপোক্রেটিস
খ্রিস্টপূর্ব ৪৬০-৩৭০

চিকিৎসাবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত হিপোক্রেটিস “Pangenesis” তত্ত্বে বিশ্বাসী ছিলেন। তিনি মনে করতেন বীর্য কোনো নির্দিষ্ট অঙ্গের নয়, বরং শরীরের প্রতিটি কোষ বা অংশ থেকে সংগৃহীত একটি নির্যাস। তাঁর মতে, উত্তেজনা সৃষ্টি হলে এই ‘তরল’ সারা শরীর থেকে সংগৃহীত হয়ে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে জননাঙ্গে পৌঁছায়। বিশেষ করে তিনি বিশ্বাস করতেন যে মেরুদণ্ডের মজ্জা (Spinal marrow) এবং কিডনির মধ্যবর্তী অঞ্চলটি এই বীর্য পরিবহনের প্রধান পথ।

হিপোক্রেটিস, On the Nature of the Child, অধ্যায় ২; এবং On Generation
অ্যারিস্টটল
খ্রিস্টপূর্ব ৩৮৪-৩২২

দার্শনিক অ্যারিস্টটল হিপোক্রেটিসের তত্ত্বকে কিছুটা সংশোধন করে বলেন যে, বীর্য হলো রক্তের সবচেয়ে বিশুদ্ধ এবং পরিশোধিত রূপ। তিনি বিশ্বাস করতেন, শরীরের মৌলিক তাপের (Vital heat) মাধ্যমে রক্ত মেরুদণ্ডের নিকটবর্তী প্রধান রক্তনালীগুলোতে উত্তপ্ত হয়ে সাদা বীর্যে রূপান্তরিত হয়। তাঁর কাছে মেরুদণ্ড ও পিঠের এলাকাটি ছিল শরীরের ‘উত্তাপ কেন্দ্র’, তাই তিনি বীর্যের উৎস হিসেবে এই ঊর্ধ্বাংশকেই (Backbone region) চিহ্নিত করেছিলেন।

অ্যারিস্টটল, On the Generation of Animals, বই ১, অধ্যায় ১৭-১৮
ক্লডিয়াস গ্যালেন
১৩০-২১০ খ্রিস্টাব্দ

গ্যালেন ছিলেন প্রাচীন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী চিকিৎসাবিজ্ঞানী। তিনি দাবি করেন, বীর্য কেবল রক্ত নয়, বরং তা রক্ত ও স্নায়বিক শক্তির (Pneuma) সংমিশ্রণ। গ্যালেন স্পষ্টভাবে ব্যবচ্ছেদ করে দেখানোর চেষ্টা করেন যে, বীর্যবাহী নালীগুলো (Vessels) মেরুদণ্ড এবং পঞ্জরাস্থির (Ribs) মধ্যবর্তী প্রধান ধমনী ও শিরা থেকে উৎপন্ন হয়। তাঁর এই “Retro-peritoneal” বা মেরুদণ্ড-সংলগ্ন উৎপত্তি তত্ত্বটিই পরবর্তী হাজার বছর ধরে চিকিৎসাবিজ্ঞানে আধিপত্য বিস্তার করেছিল।

গ্যালেন, On the Usefulness of the Parts of the Body, বই ১৪
সপ্তম শতাব্দী: কোরআনিক প্রতিফলন
৬১০-৬৩২ খ্রিস্টাব্দ

তৎকালীন আরবে গ্রিক ও সিরীয় চিকিৎসাবিদ্যার ব্যাপক প্রভাব ছিল। বিশেষ করে গ্যালেনের তত্ত্বগুলো আরবের হাকীমদের কাছে ছিল অকাট্য সত্য। কোরআনের সূরা আত-তারিকের ৭ নম্বর আয়াতে যখন বলা হয়— “যা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য থেকে” — তখন তা মূলত গ্যালেনীয় বিজ্ঞানের সেই সময়কার সুপ্রতিষ্ঠিত ভুল ধারণারই একটি আক্ষরিক অনুকরণ। আধুনিক অ্যানাটমি প্রমাণ করেছে যে বীর্য অণ্ডকোষে তৈরি হয় এবং এর সাথে মেরুদণ্ড বা পাঁজরের কোনো গাঠনিক সম্পর্ক নেই।

আধুনিক অ্যানাটমি ও হিস্ট্রি অফ মেডিসিন পর্যালোচনা

প্রাচীন গ্রিক চিকিৎসকদের এই ভুল ধারণার একটি যৌক্তিক কারণ ছিল—পর্যবেক্ষণমূলক সীমাবদ্ধতা। তারা যখন মৃতদেহ ব্যবচ্ছেদ করত, তখন তারা দেখতে পেত যে প্রধান ধমনী ও রক্তবাহী নালীগুলো মেরুদণ্ড বরাবর নিচে নেমে এসেছে। তারা ভুলবশত মনে করেছিল যে, অণ্ডকোষের দিকে যাওয়া নালীগুলো সরাসরি মেরুদণ্ড ও পাঁজরের সংযোগস্থল থেকে বীর্য বা বীর্যের উপাদান সংগ্রহ করে।

গ্যালেনের এই ভুল তত্ত্বটিই সিরীয় খ্রিষ্টান অনুবাদকদের মাধ্যমে সপ্তম শতাব্দীর আরবে পৌঁছেছিল। মুহাম্মদের সমসাময়িক বিখ্যাত আরব চিকিৎসক হারিস বিন কালদাহ পারস্যের জুনদিশাপুর একাডেমিতে এই গ্রিক চিকিৎসাবিদ্যাই অধ্যয়ন করেছিলেন। ফলে কোরআনের লেখক যখন বীর্যের বর্ণনা দিচ্ছিলেন, তখন তিনি নিজের চারপাশের প্রচলিত ‘বিজ্ঞান’ থেকেই তথ্যটি গ্রহণ করেছিলেন, যা প্রকৃতপক্ষে কয়েকশ বছরের পুরনো ভুল গ্রিক তত্ত্ব ছিল। এটিই প্রমাণ করে যে, কোরআনের তথ্যটি কোনো ঈশ্বরদত্ত অলৌকিক জ্ঞান নয়, বরং তৎকালীন মানবীয় জ্ঞানের সীমাবদ্ধতার ফসল।


মেরুদণ্ডের ভূমিকা

এ প্রক্রিয়ায় মেরুদণ্ডের কোনো ভূমিকা নেই। মেরুদণ্ডের কাজ হলো স্নায়ু সিস্টেমের নিয়ন্ত্রণ, যা শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের কর্মক্ষমতা নিয়ন্ত্রণ করে; এটি কোনোভাবেই বীর্য উৎপন্ন করে না বা এর উৎপাদনে ভূমিকা রাখে না। পাঁজরের মূল কাজ হচ্ছে ফুসফুস এবং হৃদপিণ্ডের সুরক্ষা দেওয়া, শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ায় সাহায্য করা। সুতরাং, কোরআনে বীর্য উৎপাদনের স্থান সম্পর্কে যে বর্ণনা দেওয়া হয়েছে, তা সরাসরি বৈজ্ঞানিক প্রমাণের সঙ্গে সাংঘর্ষিক। প্রাচীনকালে মানুষের শারীরবৃত্তীয় জ্ঞানের অভাব এবং পর্যবেক্ষণমূলক সীমাবদ্ধতার কারণে এ ধরনের ধারণা প্রচলিত হয়েছিল, যা কুসংস্কার এবং ভ্রান্তি দ্বারা প্রভাবিত ছিল। তবে আজকের যুগে বৈজ্ঞানিক গবেষণা ও অগ্রগতির মাধ্যমে এসব ভ্রান্তি দূর হয়েছে এবং বীর্য উৎপাদনের সঠিক প্রক্রিয়া স্পষ্টভাবে জানা গেছে।

এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে, আধুনিক চিকিৎসাবিজ্ঞান বিশেষত অ্যান্ড্রোলজি (পুরুষের প্রজনন বিজ্ঞান) বিষয়ক গবেষণায় দেখা যায় যে, স্পার্মের উৎপাদন ও সঞ্চালন পুরোপুরি প্রজনন অঙ্গের উপর নির্ভরশীল, যা কোনোভাবেই কোরআনে বর্ণিত মেরুদণ্ড বা বক্ষ পাঁজরের সাথে সম্পর্কিত নয়। এসব তথ্য স্পষ্টভাবে প্রমাণ করে যে, কোরআনে বর্ণিত ধারণাটি একটি ভুল তথ্য এবং প্রাচীনকালের কুসংস্কারের প্রতিফলন। তাই এই প্রাচীন ও ভুল ধারণার বিরুদ্ধে সচেতন হওয়া এবং বৈজ্ঞানিক প্রমাণ ও আধুনিক চিকিৎসাবিজ্ঞানের উপর নির্ভর করা অত্যন্ত জরুরি। এটি শুধু ধর্মীয় কুসংস্কার দূর করবে না, বরং মানুষের শারীরবৃত্তীয় প্রকৃতি সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনে সহায়ক হবে।

তারপরেও যারা অন্ধভাবে বিশ্বাস করেন যে, বীর্য মেরুদণ্ড ও বক্ষ পাঁজরের মধ্য থেকে নির্গত হয়, তাদের অণ্ডকোষ সার্জারি করে কেটে ফেলে আমরা একটি পরীক্ষা চালাতে পারি, দেখা যাক তাদের মেরুদণ্ড ও বক্ষ পাঁজর থেকে বীর্য উৎপন্ন হয় কিনা! তারা সন্তান জন্ম দিতে পারেন কিনা, এবং স্বাভাবিক যৌন জীবন যাপন করতে পারেন কিনা!


কোরআনের আয়াত ও তাফসীর

সূরা আত-তারিক, আয়াত ৫
So let man observe from what he was created.
— Saheeh International
So let man consider from what he is created.
— M. Pickthall
অতঃপর মানুষ চিন্তা করে দেখুক কোন জিনিস থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।
— Taisirul Quran
সুতরাং মানুষের চিন্তা করা উচিত যে, তাকে কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে।
— Sheikh Mujibur Rahman
অতএব মানুষের চিন্তা করে দেখা উচিৎ, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে ?
— Rawai Al-bayan
অতএব, মানুষ যেন চিন্তা করে দেখে তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে [১]!
— Dr. Abu Bakr Muhammad Zakaria
সূরা আত-তারিক, আয়াত ৬
He was created from a fluid, ejected,
— Saheeh International
He is created from a gushing fluid
— M. Pickthall
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে বের হয়ে আসা পানি থেকে।
— Taisirul Quran
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্খলিত পানি হতে,
— Sheikh Mujibur Rahman
তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি থেকে।
— Rawai Al-bayan
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে স্থলিত পানি হতে [১],
— Dr. Abu Bakr Muhammad Zakaria
সূরা আত-তারিক, আয়াত ৭
Emerging from between the backbone and the ribs.
— Saheeh International
That issued from between the loins and ribs.
— M. Pickthall
যা বের হয় শিরদাঁড়া ও পাঁজরের মাঝখান থেকে।
— Taisirul Quran
এটা নির্গত হয় পৃষ্ঠদেশ ও পঞ্জরাস্থির মধ্য হতে।
— Sheikh Mujibur Rahman
যা বের হয় মেরুদন্ড ও বুকের হাঁড়ের মধ্য থেকে।
— Rawai Al-bayan
এটা নিৰ্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্য থেকে [১]।
— Dr. Abu Bakr Muhammad Zakaria


তাফসীরে ইবনে কাসির

ইবন কাসিরের তাফসিরে খুব পরিষ্কারভাবেই বিষয়টি তুলে ধরা হয়েছে। আসুন পড়ি, [2]

পুরুষের পৃষ্ঠদেশ ও স্ত্রীর বক্ষস্থলের হাড় হইতে নির্গত বীর্যকে আমি জমাট বাধা রক্তে পরিণত করিয়াছি। فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً অতঃপর ঐ জমাট বাধা রক্তকে আমি মাংশপিণ্ডে পরিণত করিয়াছি। অবশ্য এই সময় ইহাতে কোন মানবকৃতি থাকে না।
فَخَلَقْنَا الْمُضْغَةَ عَظَمًا অতঃপর মাংশপিণ্ডকে আমি হাড্ডিতে রূপান্তরিত করিয়াছি। অর্থাৎ উহাকে আকৃতি দান করিয়াছি। মাথা, হাত, পা হাড্ডি ও শিরা উপশিরা সৃষ্টি করিয়াছি। কোন কোন ক্বারী এখানে فَخَلَقْنَا الْمُضْغَةَ عَظَمًا পড়িয়াছেন। হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, আয়াতে উল্লেখিত হাড্ডি দ্বারা মেরুদণ্ড বুঝান হইয়াছে। সহীহ বুখারী শরীফে আবয যিনাদ (র)-এর হাদীস আরজ (র)-এর সূত্রে হযরত আবূ হুরায়রা (রা) হইতে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (সা) ইরশাদ করিয়াছেন: كُلَّ جَسَد بَنِي آدَمَ يَبْلِى إِلَّا عَجَبُ الذَّنْبِ مِنْهُ خُلِقَ وَفِيهِ يُرَكَّبُ .
মৃত্যুর পরে মানুষের শরীরের সকল অংশই পঁচিয়া যাইবে কিন্তু তাহার মেরুদণ্ড পঁচিবেনা। সর্বপ্রথম উহাই সৃষ্টি করা হইয়াছে এবং পুনরায় উহার সহিতই তাহার শরীরের অন্যান্য অঙ্গ প্রতঙ্গ সংযোগ করা হইবে।
মহান আল্লাহর বাণী:
فَكَسَوْنَا الْعِظَمَ لَحْمًا অতঃপর ঐ সকল হাড্ডি সমুহের সহিত আমি গো জড়াইয়া দেই যেন উহা দ্বারা ঢাকা থাকে এবং উহা অধিক শক্তিশালী হয়। ثُمَّ انْشَأَنْهُ خَلْقًا أَخَرْ অর্থাৎ ইহার পর আমি উহাতে রূহ্ দান করিয়াছি। ফলে উহা নড়িতে শুরু করিয়াছে এবং শ্রবণ শক্তি, দর্শন শক্তি ও জ্ঞান বিবেক ও চেতনার শক্তি সম্পন্ন একটি পৃথক সৃষ্টিতে পরিণত হইয়াছে।
মহান আল্লাহর বাণী:
فَتَبْرَكَ اللَّهُ أَحْسَنُ الْخَلِقِينَ
সুতরাং সেই আল্লাহ্ কত মহামহিমান্বিত যিনি সর্বোত্তম স্রষ্টা।
ইব্‌ন আবূ হাতিম (র) বলেন, আলী ইবন হুসাইন (র)……… হযরত আলী (রা) হইতে বর্ণিত তিনি বলেন, মাতৃগর্ভে বীর্য চার মাস অবস্থান করিবার পর আল্লাহ্ তা’আলা উহার নিকট একজন ফিরিস্তা প্রেরণ করেন। অতঃপর তিনি তিনটি অন্ধকারে উহাতে রূহ্ ফুঁকিয়া দেন। ثُمَّ انْشَأْنُهُ خَلْقًا أَخَرْ দ্বারা ইহাই বুঝান হইয়াছে। অর্থাৎ অতঃপর আমি উহাতে রূহ্ ফুকিয়া দেই। হযরত আবু সাঈদ খুদরী (রা) হইতেও আয়াতের এই অর্থ বর্ণিত হইয়াছে। হযরত ইব্‌ন আব্বাস (রা) বলেন, ثُمَّ انْشَأ خَلْقًا أَخَرْ এর অর্থ হইল ثُمَّ نَفَخْنَا فِيْهِ الرُّوْحُ আমি উহাতে রূহ দান করিয়াছি। মুজাহিদ, ইকরিমাহ, শা’বী হাসান, আবুল আলীয়াহ, যাহ্হাক, রাবী ইব্‌ন আনাস, সুদ্দী

বীর্য

তাফসীরে মাযহারী

এবারে আসুন এই আয়াতটির তাফসীর থেকে জেনে নিই, এখানে আসলে কী বোঝানো হয়েছে [3]

এরপরের আয়াতে (৭) বলা হয়েছে- ‘এটা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থির মধ্যে থেকে’। এখানে ‘সুল্ক’ অর্থ পৃষ্ঠ, মেরুদণ্ড। ‘সুরাহ’ তাঁর অভিধানে লিখেছেন, ‘সুল্ক’ অর্থ সুদৃঢ়। পিঠ বা মেরুদণ্ডকে ‘সুলব’ বলা হয় এই দৃঢ়তার কারণেই।
‘কামুস’ অভিধানে উল্লেখ করা হয়েছে, ‘তারাইব’ অর্থ বক্ষস্থিত অস্থি, অথবা ওই সকল অস্থি, যেগুলো মিলিত হয়েছে কণ্ঠদেশের অস্থির সঙ্গে। কিংবা ওই হাড়, যা অবস্থিত কণ্ঠের হাড় ও বুকের মাঝখানে, বা বুকের দু’পাশের চারটি করে পঞ্জরাস্থি। অথবা দুই হাত, দুই পা ও চক্ষুযুগল। কিংবা হাসুলি ব্যবহৃত হওয়ার স্থান। বায়যাবী তাঁর তাফসীরে লিখেছেন, চতুর্থ পর্যায়ের পরিপাকের পর সর্বোন্নত স্তরের অণু থেকে প্রস্তুত হয় ‘নুত্বফা’ বা শুক্ররেণু, নির্গত হয় অঙ্গ-প্রত্যঙ্গগুলি থেকে খিঁচে খিঁচে। সে কারণেই এর দ্বারা পরিগঠিত হয় অনুরূপ অঙ্গ-প্রত্যঙ্গ। অণ্ডকোষ দু’টোর সূক্ষ্ম তন্ত্রীসমূহ শুক্ররেণুর অবস্থানস্থল। শুক্র সৃষ্টিতে সবচেয়ে বেশী সহায়তা করে মস্তিষ্ক। তাই অত্যধিক সহবাস ডেকে আনে মস্তিষ্ক-দৌর্বল্য। আর দ্বিতীয় দফায় মগজ শুক্রসৃষ্টিতে সময় নেয়। তখন তার অবস্থানস্থল হয় মেরুদণ্ড। তাই এখানে বলা
হয়েছে- এটা নির্গত হয় মেরুদণ্ড ও পঞ্জরাস্থি থেকে।

বীর্য 1

অর্থাৎ আমরা বুঝতে পারি, কোরআন অনুসারে, বীর্য উৎপন্ন হয় মেরুদণ্ড এবং বক্ষ পাঁজরের মধ্য থেকে। কিন্তু আসলেই কী তা? আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান একে একেবারেই সমর্থন করে না। আসুন একটি ছবি দেখি,

বীর্য 3

ভিডিওর মাধ্যমে পুরো বিষয়

আসুন ভিডিওটিতে দেখি, পুরুষের বীর্য আসলে কোথা থেকে উৎপন্ন হয়-


রূপকের মানসিক কসরত ও এড হক ফ্যালাসি

যখন কোনো ধর্মীয় দাবি, ভবিষ্যদ্বাণী বা বক্তব্য তার স্বাভাবিক অর্থে (plain reading) বাস্তবতার সাথে মেলে না, তখন প্রায়শই “এটা আসলে রূপক”, “এলেগরি”, “ভিন্ন স্তরের অর্থ”, “ছোট সংস্করণ”, “ব্যক্তিগত প্রেক্ষিতভিত্তিক” বা “আধ্যাত্মিক অর্থে”—এই জাতীয় ব্যাখ্যা এনে তাকে বাঁচানোর চেষ্টা করা হয়। এই ব্যাখ্যাগুলো সাধারণত শুরুতে বলা হয় না; বরং ফলাফল জানার পরে ব্যর্থতার চাপ তৈরি হওয়ার পরে যোগ করা হয়। ফলে মূল বক্তব্যের স্পষ্ট অর্থ, সময়-সীমা এবং শর্তগুলোকে পাশ কাটিয়ে নতুন অর্থ বসানো হয়—যা যুক্তিগতভাবে এড হক ফ্যালাসি (ad hoc fallacy) বা “পরবর্তী রক্ষাকবচ ব্যাখ্যা” হিসেবে পরিচিত।

এড হক ফ্যালাসি কী? এটি ঘটে যখন কোনো দাবি দুর্বল বা ভুল প্রমাণিত হওয়ার মুখে পড়লে, তাকে রক্ষা করার জন্য নতুন শর্ত, নতুন অর্থ বা নতুন ব্যাখ্যা যোগ করা হয়—যেগুলো (১) মূল বক্তব্য থেকে স্বাভাবিকভাবে উদ্ভূত হয় না, (২) স্বাধীন প্রমাণে দাঁড়ায় না, এবং (৩) দাবিটিকে এমনভাবে অস্পষ্ট করে যে আর তা ফালসিফাই করা কঠিন হয়ে পড়ে। ফলে দাবিটি আর পরীক্ষাযোগ্য থাকে না; এটি যেকোনো ফলাফলের সাথে “মিলিয়ে” নেওয়া যায়।

অনেকে “রূপক”কে স্বয়ংক্রিয়ভাবে গ্রহণযোগ্য মনে করেন, কারণ সাহিত্যে বা প্রাচীন গ্রন্থে রূপকের ব্যবহার আছে। কিন্তু যুক্তিতর্কে প্রশ্নটি ভিন্ন: এই রূপক-ব্যাখ্যা কি মূল বক্তব্যের ভাষা, কাঠামো, সময়-ইঙ্গিত এবং শ্রোতার স্বাভাবিক প্রত্যাশা থেকে যুক্তিযুক্তভাবে বের হয়? নাকি এটি কেবল ব্যর্থতা সামাল দিতে পরে যোগ করা হয়েছে? যদি দ্বিতীয়টি হয়, তাহলে “রূপক” আর সত্যিকারের ব্যাখ্যা নয়—এটি যুক্তিগত ফাঁকি হয়ে দাঁড়ায়।


এড হক উদ্ধার-ব্যাখ্যার সাধারণ কায়দা

অর্থ-স্থানান্তর (Meaning Shift)

মূল বক্তব্যে যখন সুনির্দিষ্ট কোনো দাবি (যেমন “X ঘটবে”) করা হয় এবং বাস্তবে তা না ঘটে, তখন দাবিদার দাবি করেন যে “X বলতে আসলে Y বোঝানো হয়েছিল”। অথচ বক্তব্যের শুরুতে বা স্বাভাবিক পাঠে Y-এর কোনো ইঙ্গিত থাকে না। এটি মূলত একটি ব্যর্থ দাবিকে নতুন কোনো অর্থ আরোপ করে টিকিয়ে রাখার একটি ভাষাগত কারসাজি, যা সত্য অনুসন্ধানের পথকে রুদ্ধ করে দেয়।

গোলপোস্ট সরানো (Moving the Goalposts)

যুক্তির মানদণ্ড বা প্রমাণের শর্ত বারবার বদলে দেওয়াকে গোলপোস্ট সরানো বলে। কোনো দাবি যখন তার প্রাথমিক ও স্পষ্ট মানদণ্ডে ভুল প্রমাণিত হয়, তখন নতুন এবং অস্পষ্ট কোনো শর্ত সামনে আনা হয়। যা আগে পরিমাপযোগ্য ছিল, তাকে রহস্যময় বা আধ্যাত্মিক ব্যাখ্যায় রূপান্তরিত করে ফেলা হয় যাতে তাকে আর কোনোভাবে যৌক্তিকভাবে খণ্ডন করা না যায়।

বিশেষ শর্ত যোগ (Auxiliary Assumptions)

একটি ভেঙে পড়া তত্ত্বকে খণ্ডন থেকে বাঁচাতে সম্পূর্ণ নতুন এবং স্বাধীন প্রমাণহীন কিছু শর্ত যোগ করা। যেমন— “এটি শুধু বিশেষ পরিস্থিতিতে ঘটবে” বা “কেবল বিশেষ গোষ্ঠীর জন্য প্রযোজ্য”। এই শর্তগুলো মূল বক্তব্যের অংশ ছিল না, বরং অমিল দেখা দেওয়ার পর দাবিটিকে ‘উদ্ধার’ করার জন্য তড়িঘড়ি করে আমদানি করা হয়। এই পদ্ধতিটি দাবিকে অবৈজ্ঞানিক করে তোলে।

সিলেক্টিভ পাঠ (Selective Reading)

বক্তব্যের যেসব অংশ (যেমন নির্দিষ্ট সময়সীমা বা কঠিন শর্ত) বাস্তবতার সাথে সাংঘর্ষিক, সেগুলোকে কৌশলে এড়িয়ে গিয়ে কেবল সুবিধাজনক অংশগুলো নিয়ে ব্যাখ্যা দাঁড় করানো। এটি তথ্যের সামগ্রিকতাকে অস্বীকার করে কেবল খণ্ডিত সত্য বা রূপক ব্যাখ্যাকে বড় করে দেখানোর একটি অপচেষ্টা। এর মাধ্যমে একটি অস্পষ্ট বার্তাকে যেকোনো পরিস্থিতিতে ‘সফল’ বলে চালিয়ে দেওয়া সহজ হয়।

অব্যর্থতার পূর্বধারণা (Infallibility)

এই মনস্তত্ত্বের মূলে রয়েছে এই বিশ্বাস যে মূল বক্তব্যটি কোনোভাবেই ভুল হতে পারে না। ফলে বাস্তবে যখন বক্তব্যের সাথে চূড়ান্ত অমিল দেখা দেয়, তখন মূল উৎসকে ত্রুটিপূর্ণ না বলে শ্রোতার ‘বোঝা ভুল’ বা ‘জ্ঞানের অভাব’ হিসেবে চালিয়ে দেওয়া হয়। এটি যুক্তির বদলে অন্ধ আনুগত্যের বহিঃপ্রকাশ, যেখানে সত্যের চেয়ে বিশ্বাসকে রক্ষা করাই মুখ্য হয়ে দাঁড়ায়।


বাস্তব উদাহরণসমূহ

ভবিষ্যদ্বাণী ও অর্থ-সংকোচন

ঘটনা: কেউ বললেন, “আগামী বছর পৃথিবীব্যাপী মহাপ্লাবন হবে।” বছর শেষে কেবল কয়েকটি অঞ্চলে স্বাভাবিক বন্যা হলে দাবি করা হলো, “পৃথিবী বলতে আমি আসলে ওই অঞ্চলই বুঝিয়েছিলাম” বা “এটি আসলে পাপের রূপক বন্যা”।

বিশ্লেষণ: এখানে মূল বক্তব্যে “পৃথিবীব্যাপী” শব্দটি স্পষ্ট ও সুনির্দিষ্ট ছিল। ব্যর্থতার পর দাবিটিকে রক্ষা করতে ‘গোলপোস্ট সরানো’ এবং ‘অর্থ-স্থানান্তর’ করা হয়েছে। যদি শুরুতেই রূপক বা সীমিত অর্থ উদ্দেশ্য হতো, তবে ভাষা সেভাবেই ব্যবহৃত হতো। এটি একটি ক্লাসিক এড হক উদ্ধার-ব্যাখ্যা।
রাজনৈতিক প্রতিশ্রুতি ও গোলপোস্ট সরানো

ঘটনা: একজন নেতা বললেন, “আমি ক্ষমতায় এলে বেকারত্ব শূন্যের কোঠায় নামাব।” ক্ষমতায় আসার পর বেকারত্ব সামান্য কমলে দাবি করা হলো, “আসলে আমি বুঝিয়েছিলাম যে বেকারত্ব অনেক কমবে” বা “এটি মানুষের মনের বেকারত্ব দূর করার রূপক ছিল”।

বিশ্লেষণ: “শূন্যের কোঠায়” একটি পরিমাপযোগ্য (Measurable) গাণিতিক দাবি ছিল। পরে তাকে অস্পষ্ট ও গুণগত (Qualitative) তত্ত্বে রূপান্তর করা হয়েছে। এই প্রক্রিয়ায় পরীক্ষার মানদণ্ড বদলে দিয়ে দাবিটিকে ভুল প্রমাণিত হওয়া থেকে বাঁচানো হয়েছে।
সময়সীমা ও সিলেক্টিভ পাঠ

ঘটনা: একজন বিশ্লেষক বললেন, “এই স্টকের দাম আগামী ছয় মাসে দ্বিগুণ হবে।” ছয় মাস পর দাম না বাড়লে দাবি করা হলো, “আসলে ছয় মাস বলতে আমি দীর্ঘ সময়কাল বুঝিয়েছিলাম” বা “দ্বিগুণ বলতে মূল্যের স্রেফ বৃদ্ধি বুঝিয়েছিলাম”।

বিশ্লেষণ: সময়সীমা এবং ফলাফল উভয়ই এখানে সুনির্দিষ্ট ছিল। পরে ‘সিলেক্টিভ পাঠ’ এবং ‘বিশেষ শর্ত’ যোগ করে ছয় মাসকে অনির্দিষ্ট সময়ে প্রসারিত করা হয়েছে। এটি প্রমাণ করে যে বিশ্লেষকের মূল দাবিটি কোনো তথ্যের ওপর নয়, বরং একটি আন্দাজের ওপর ভিত্তি করে ছিল।
অস্পষ্টতা ও অব্যর্থতার বিভ্রম

ঘটনা: নস্ট্রাদামাস স্টাইলে বলা হলো, “আগামী বছর আগুনের পাখি আকাশ থেকে নামবে।” কোনো বিমান দুর্ঘটনা ঘটলে বা উল্কাপাত হলে বলা হয় ভবিষ্যদ্বাণী মিলেছে। যদি কিছুই না ঘটে, তবে অন্য কোনো আগ্নেয়গিরি বা যুদ্ধের সাথে তা মেলানো হয়।

বিশ্লেষণ: এই ধরনের দাবির মূল শক্তি হলো এর ‘অস্পষ্টতা’। অস্পষ্টতা থেকেই এড হক ব্যাখ্যা তৈরি করা সবচেয়ে সহজ হয়, কারণ একে যেকোনো ঘটনার সাথে খাপ খাওয়ানো যায়। এটি দাবিকে চিরকাল “সত্য” দেখায় কিন্তু কোনো প্রকৃত ভবিষ্যদ্বাণী ক্ষমতা বা বৈজ্ঞানিক ভিত্তি প্রমাণ করে না।

কেন এটি যুক্তিগতভাবে গুরুতর সমস্যা?

যেকোনো নির্ভরযোগ্য দাবি বা জ্ঞানের জন্য তিনটি জিনিস অপরিহার্য: (১) স্পষ্ট অর্থ, (২) স্পষ্ট পরীক্ষার মানদণ্ড (ফালসিফায়েবিলিটি), (৩) ব্যর্থতার সম্ভাবনা স্বীকার করা। এড হক ব্যাখ্যা এই তিনটিকেই ধ্বংস করে। ফলে দাবিটি আর “ভুল হতে পারে” এই ঝুঁকি নেয় না—এটি সবসময় “সত্য” থাকে, কিন্তু কোনো নতুন তথ্য দেয় না। এটি যুক্তির পরিবর্তে মানসিক সান্ত্বনা দেয়।

যদি কোনো দাবি সত্যিই শক্তিশালী প্রমাণ বা যুক্তির উপর দাঁড়িয়ে থাকে, তাহলে বারবার অর্থ পরিবর্তন বা উদ্ধার-ব্যাখ্যার প্রয়োজন কেন? এই প্রশ্নটিই এড হক ফ্যালাসির মূল দুর্বলতা প্রকাশ করে।


ডায়াগ্রাম: “না মেলা” থেকে “উদ্ধার-ব্যাখ্যা” — এড হক সাইকেল
ব্যবহারবিধি: এটি একটি সাধারণ বিশ্লেষণী ফ্রেমওয়ার্ক। যেকোনো দাবি বিশ্লেষণ করতে “মূল পাঠ”, “পর্যবেক্ষণ” এবং “পরবর্তী ব্যাখ্যা” আলাদা করে দেখুন।
মূল দাবি/পাঠ যাচাই/পর্যবেক্ষণ অমিল/চাপ উদ্ধার-ব্যাখ্যা (Ad Hoc) ফলাফল
ধাপ ১ মূল দাবি/স্বাভাবিক পাঠ
বক্তব্যটি সাধারণ শ্রোতার কাছে যে অর্থ দেয়—বিশেষ করে সময়-ইঙ্গিত ও প্রত্যাশিত ফলাফল।
চেকলিস্ট: অর্থ স্পষ্ট? সময়-সীমা আছে?
ধাপ ২ বাস্তবতার পরীক্ষা
বাস্তবে কী ঘটলো? মূল প্রত্যাশিত অর্থে দাবিটি পূরণ হলো কি না।
চেকলিস্ট: পর্যবেক্ষণ কী?
ধাপ ৩ অমিল/ব্যাখ্যাগত চাপ
না মিললে চাপ তৈরি হয়—“তাহলে দাবিটি কীভাবে সত্য থাকবে?”
বিকল্প: সংশোধন নাকি নতুন ব্যাখ্যা?
ধাপ ৪ উদ্ধার-ব্যাখ্যা (Ad Hoc)
নতুন শর্ত যোগ: “রূপক”, “ভিন্ন স্তর”, বা “শর্তসাপেক্ষ” ব্যাখ্যা।
রেড ফ্ল্যাগ: ব্যাখ্যা কি আগে ছিল?
ধাপ ৫ ফলাফল: দাবি অধরা
দাবি আর ভুল প্রমাণ করা যায় না; এটি পরীক্ষাযোগ্যতা হারায়।
নীতি: “বোঝা ভুল” → নতুন অর্থই সত্য।

উপসংহার

এই আলোচনার কেন্দ্রীয় সমস্যা হলো—কোরআনের বর্ণনাটি “সৃষ্টি-উপাদান” সম্পর্কে হলেও ভাষাটি খুবই স্পষ্ট ও শারীরবৃত্তীয় ইঙ্গিতপূর্ণ: “সবেগে বের হওয়া পানি”—এবং “যা বের হয় শিরদাঁড়া ও পাঁজরের মাঝখান থেকে”। সাধারণভাবে পাঠ করলেই বোঝা যায়, এখানে একটি নির্দিষ্ট শারীরিক উৎসস্থলের কথা বলা হয়েছে। কিন্তু আধুনিক অ্যানাটমি ও অ্যান্ড্রোলজি দেখায়—শুক্রাণু তৈরি হয় টেস্টিসে, পরিণত/সংরক্ষিত হয় এপিডিডাইমিসে, এবং সেমিনাল ভেসিকল ও প্রোস্টেটসহ অন্যান্য গ্রন্থির নিঃসরণ মিলে বীর্য গঠিত হয়—এগুলো মেরুদণ্ড বা বক্ষ-পাঁজরের “মাঝখান” থেকে উৎপন্ন/নির্গত হয় না। সুতরাং টেক্সটকে আক্ষরিকভাবে নিলে এটি আধুনিক শারীরবৃত্তীয় বাস্তবতার সাথে সরাসরি সাংঘর্ষিক।

এখন এই আয়াতকে “সঠিক প্রমাণ” করার উদ্দেশ্যে যদি বলা হয়—“মেরুদণ্ড-পাঁজর” মানে আসলে কিডনি-অ্যাড্রিনাল অঞ্চল, বা ভ্রূণের উৎসস্থান, বা ‘পুরুষ-নারী উভয়ের পানি’, বা ‘মেরুদণ্ডের স্নায়ু-নিয়ন্ত্রণ’, কিংবা “এটা রূপক”—তাহলে এগুলো যুক্তিগতভাবে এড হক উদ্ধার-ব্যাখ্যা হবে। কারণ এই অতিরিক্ত শর্ত/অর্থগুলো শুরুতে বলা হয়নি; শুরুতে পাঠ করলে স্বাভাবিকভাবেই যে ধারণা দাঁড়ায়, তা হলো একটি শারীরিক উৎসস্থান—আর “মিলানোর” প্রয়োজন দেখা দেওয়ার পরেই এই নতুন অর্থগুলো ঢোকানো হয়। অর্থাৎ ব্যাখ্যাগুলো স্বাধীন প্রমাণের ওপর দাঁড়িয়ে আসে না; আসে অমিল ঢাকার তাগিদে। ফলাফল হিসেবে দাবিটি আর পরীক্ষাযোগ্য থাকে না—প্রতিবার সমস্যা ধরা পড়লেই অর্থ বদলে “ঠিক” করে নেওয়া যায়।

তাই ন্যায্য সিদ্ধান্ত হলোঃ কোরআনের এই বক্তব্যকে যদি বৈজ্ঞানিক তথ্য হিসেবে দাঁড় করাতে চাওয়া হয়, তাহলে তা আজকের প্রজননবিজ্ঞানের মৌলিক জ্ঞানের সাথে মেলে না। আর যদি একে “প্রতীক/রূপক” বলে টিকিয়ে রাখতে হয়, তাহলে সেই রূপকতার কাঠামো শুরু থেকেই টেক্সটে স্পষ্ট থাকা উচিত ছিল—পরে যোগ করা উদ্ধার-ব্যাখ্যায় নয়। বাস্তব প্রমাণ ও যুক্তিবিচারে, এখানে যা দেখা যায় তা হলো প্রাচীন শারীরবৃত্তীয় ধারণার প্রতিফলন—এবং আধুনিক জ্ঞানের সামনে পড়ে তাকে বাঁচাতে পরবর্তী ব্যাখ্যাগত কসরত।


তথ্যসূত্রঃ
  1. সূরা আত-তারিক, আয়াত ৫-৭ ↩︎
  2. তাফসীরে ইবনে কাসীর, ইসলামিক ফাউন্ডেশন, সপ্তম খণ্ড, পৃষ্ঠা ৫২৬ ↩︎
  3. তাফসীরে মাযহারী, খণ্ড ১২, পৃষ্ঠা ৪২৮ ↩︎

About This Article

Genre: Semi-Academic Skeptical Analysis

Epistemic Position: Scientific Skepticism and Secular Humanist Ethics

This article belongs to the skeptical-rationalist analytical tradition of Shongshoy.com.

Its purpose is evidence-based critical examination of religious, philosophical, moral, and historical claims.

Leave a comment

Your email will not be published.