Ya-Sin

ইয়া-সীন: 28

36:28
36 ইয়া-সীন Ya-Sin · 83 আয়াত يس

আরবি

۞ وَمَآ أَنزَلْنَا عَلَىٰ قَوْمِهِۦ مِنۢ بَعْدِهِۦ مِن جُندٍ مِّنَ ٱلسَّمَآءِ وَمَا كُنَّا مُنزِلِينَ

English Translations

Sahih International

And We did not send down upon his people after him any soldiers from the heaven, nor would We have done so.

Muhsin Khan

And We sent not against his people after him a host from heaven, nor do We send (such a thing).

Taqi Usmani

And We did not send down to his people any army from the heavens after him, nor were We (in need) to send down.

Abul Ala Maududi

After him, We did not send down any hosts from the heaven; We stood in no need to send down any host.

Pickthall

We sent not down against his people after him a host from heaven, nor do We ever send.

Yusuf Ali

And We sent not down against his People, after him, any hosts from heaven, nor was it needful for Us so to do.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আমি তার মৃত্যুর পর তার জাতির বিরুদ্ধে আসমান থেকে কোন সৈন্যবাহিনী পাঠাইনি, আর তা পাঠানোর আমার কোন দরকারও ছিল না।

রাওয়াই আল-বায়ান

আর আমি তার (মৃত্যুর) পর তার কওমের বিরুদ্ধে আসমান থেকে কোন সৈন্য পাঠাইনি। আর তা পাঠানোর কোন দরকারও আমার ছিল না।

শাইখ মুজিবুর রহমান

আমি তার মৃত্যুর পর তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হতে কোন বাহিনী প্রেরণ করিনি এবং প্রেরণের প্রয়োজনও ছিলনা।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর আমরা তার পরে তার সম্প্রদায়ের বিরুদ্ধে আসমান থেকে কোনো বাহিনী পাঠাইনি এবং পাঠানোরও ছিলাম না।

ফাতহুল মাজীদ

আমি তার মুত্যৃর পরে তার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হতে কোন বাহিনী প্রেরণ করিনি এবং আমি প্রেরণকারীও ছিলাম না।

মুখতাসার

২৮. যে জাতি তাকে হত্যা করেছে তাদেরকে ধ্বংস করার জন্য আমি আসমান থেকে কোন ফিরিশতা বাহিনী প্রেরণ করতে বাধ্য হইনি। কেননা, তাদের বিষয়টি আমার নিকট তদপেক্ষা সহজতর। আমি স্থির করেছি যে, তাদের ধ্বংস হবে আসমান থেকে একটি বিকট শব্দের মাধ্যমে। তাতে শাস্তির ফিরিশতা অবতরণের কোন প্রয়োজন হবে না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

36:26

তাফসীর আবু বকর যাকারিয়া

আর আমরা তার পরে তার সম্প্রদায়ের বিরুদ্ধে আসমান থেকে কোন বাহিনী পাঠাইনি এবং পাঠাবারও ছিলাম না [১]।

[১] কাতাদাহ বলেন, অর্থাৎ তাদের জন্য আর কোন কথা বা কোন প্রকার তিরস্কার আসমান থেকে করা হয়নি। বরং সাথে সাথেই তাদের জন্য আযাবের পরোয়ানা নাযিল হয়ে গিয়েছিল। আর সেটা ছিল এক বিকট শব্দ, যা তাদের নিরব নিথরে পরিণত করল। [তাবারী]