Ya-Sin

ইয়া-সীন: 83

36:83
36 ইয়া-সীন Ya-Sin · 83 আয়াত يس

আরবি

فَسُبْحَـٰنَ ٱلَّذِى بِيَدِهِۦ مَلَكُوتُ كُلِّ شَىْءٍ وَإِلَيْهِ تُرْجَعُونَ

English Translations

Sahih International

So exalted is He in whose hand is the realm of all things, and to Him you will be returned.

Muhsin Khan

So Glorified is He and Exalted above all that they associate with Him, and in Whose Hands is the dominion of all things, and to Him you shall be returned.

Taqi Usmani

So, pure (from every fault) is the One in whose hand is the dominion of all things. And towards Him you are to be returned.

Abul Ala Maududi

Holy is He Who has full control over everything, and to Him you shall all be recalled.

Pickthall

Therefor Glory be to Him in Whose hand is the dominion over all things! Unto Him ye will be brought back.

Yusuf Ali

So glory to Him in Whose hands is the dominion of all things: and to Him will ye be all brought back.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

কাজেই পবিত্র ও মহান তিনি যাঁর হাতে সব কিছুর সর্বময় কর্তৃত্ব, আর তাঁর কাছেই তোমাদের (সকলকে) ফিরিয়ে আনা হবে।

রাওয়াই আল-বায়ান

অতএব পবিত্র মহান তিনি, যার হাতে রয়েছে সকল কিছুর রাজত্ব এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে।

শাইখ মুজিবুর রহমান

অতএব পবিত্র ও মহান তিনি যাঁর হাতে রয়েছে প্রত্যেক বিষয়ের সার্বভৌম ক্ষমতা এবং তাঁর নিকট তোমরা প্রত্যাবর্তিত হবে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

অতএব, পবিত্র ও মহান তিনি, যাঁর হাতেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব; আর তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে।

ফাতহুল মাজীদ

অতএব পবিত্র তিনি, যাঁর হাতে রয়েছে সর্ববিষয়ের সর্বময় ক্ষমতা এবং তাঁরই নিকট তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে।

মুখতাসার

৮৩. অতএব আল্লাহ মুশরিকদের পক্ষ থেকে তাঁর প্রতি আরোপিত অপারগতার অপবাদ থেকে মুক্ত। বরং তাঁর হাতেই সকল কিছুর আধিপত্য। তিনি ইচ্ছামত সেগুলোকে পরিচালনা করেন। আর তাঁর হাতে রয়েছে সকল কিছুর চাবি। তোমরা পরকালে কেবল তাঁর দিকেই প্রত্যাবর্তন করবে। অতঃপর তিনি তোমাদেরকে প্রতিদান দিবেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

36:81

তাফসীর আবু বকর যাকারিয়া

অতএব পবিত্র ও মহান তিনি, যাঁর হাতেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব; আর তাঁরই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে [১]।

[১] অনুরূপবর্ণনা পবিত্র কুরআনের অন্যান্য সূরায় এসেছে, [যেমন: সূরা আল-মুমিনুন: ৮৮, সূরা আল-মুলক: ১] এখানে আল্লাহ্ তা'আলা তাঁর নিজ সত্তাকে পবিত্র ও ঐশ্বর্যমণ্ডিত এবং সমস্ত ক্ষমতা যে তাঁরই হাতে সে ঘোষণা দিয়ে বান্দাকে আখেরাতের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করাচ্ছেন যে, তাঁর কাছেই সবাইকে ফিরে যেতে হবে তখন তিনি সবাইকে তার কাজ ও কথার সঠিক প্রতিফল প্ৰদান করবেন। আয়াতে ব্যবহৃত ملكوت এবং ملك একই অর্থবোধক। যার অর্থ ক্ষমতা, চাবিকাঠি ইত্যাদি। তবে ملكوت এর পরিধি ব্যাপক। [দেখুন- ইবন কাসীর]