Al-An'am
আল-আনআম: 101
6 আল-আনআম Al-An'am · 165 আয়াত الأنعام
আরবি
بَدِيعُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ أَنَّىٰ يَكُونُ لَهُۥ وَلَدٌ وَلَمْ تَكُن لَّهُۥ صَـٰحِبَةٌ ۖ وَخَلَقَ كُلَّ شَىْءٍ ۖ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ
English Translations
[He is] Originator of the heavens and the earth. How could He have a son when He does not have a companion [i.e., wife] and He created all things? And He is, of all things, Knowing.
He is the Originator of the heavens and the earth. How can He have children when He has no wife? He created all things and He is the All-Knower of everything.
(He is) the Originator of the heavens and the earth. How can He have a son when He never had a wife? He created everything, and He knows everything.
He is the Originator of the heavens and the earth. How can He have a son when He has had no mate? And He has created everything and He has full knowledge of all things.
The Originator of the heavens and the earth! How can He have a child, when there is for Him no consort, when He created all things and is Aware of all things?
To Him is due the primal origin of the heavens and the earth: How can He have a son when He hath no consort? He created all things, and He hath full knowledge of all things.
বাংলা অনুবাদ
তিনি আকাশমন্ডলী ও যমীনের উদ্ভাবক, কীভাবে তাঁর সন্তান হতে পারে যেহেতু তাঁর কোন সঙ্গীণীই নেই, সব কিছু তো তিনিই সৃষ্টি করেছেন, আর প্রতিটি জিনিস সম্পর্কে তিনি পূর্ণ জ্ঞান রাখেন।
তিনিই আল্লাহ, তোমাদের রব। তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তিনি প্রতিটি জিনিসের স্রষ্টা। সুতরাং তোমরা তাঁর ইবাদাত কর। আর তিনি প্রতিটি জিনিসের উপর তত্ত্বাবধায়ক।
তিনি আসমান ও যমীনের স্রষ্টা; তাঁর সন্তান হবে কি করে? অথচ তাঁর জীবন সঙ্গিনীই কেহ নেই। তিনিই প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন, প্রত্যেকটি জিনিস সম্পর্কে তাঁর ভাল রুপে জ্ঞান রয়েছে।
তিনি আসমান ও যমীনের স্রষ্টা, তাঁর সন্তান হবে কিভাবে ? তাঁর তো কোনো সঙ্গিনী নেই। আর তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেক বস্তু সম্বদ্ধে তিনি সবিশেষ অবগত।
তিনি আসমান ও জমিনের স্রষ্টা, তাঁর সন্তান হবে কিরূপে? অথচ তাঁর তো কোন স্ত্রী নেই। তিনিই তো সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেক বস্তু সম্বন্ধে তিনিই সবিশেষ অবহিত।
১০১. তিনি পূর্ব নমুনা ছাড়াই আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন। কী করে তাঁর সন্তান হতে পারে; অথচ তাঁর কোন স্ত্রী নেই?! তিনি সকল বস্তুর স্রষ্টা। তাই তিনিই সকল কিছু জানেন। তাঁর নিকট কোন কিছুই গোপন নয়।
তাফসীর
আল্লাহ তাআলাই হচ্ছেন আসমান ও যমীনের উদ্ভাবক ও সৃষ্টিকর্তা। এ দু’টো সৃষ্টি করার সময় কোন নমুনা তাঁর সামনে ছিল না। বিদ্আতকে বিদ্আত বলার কারণ এই যে, প্রাচীন যুগে এর কোন নবীর থাকে না। মানুষ কোন আমলকে নিজের পক্ষ থেকে আবিষ্কার করে নিয়ে ওকে পুণ্যের কাজ মনে করে থাকে। আল্লাহ পাক বলেনঃ আল্লাহর সন্তান হবে কিরূপে? তার তো জীবন সঙ্গিনী নেই। সন্তান তো দু'টি অনুরূপ জিনিসের মাধ্যমে জন্মলাভ করে থাকে। আর আল্লাহর অনুরূপ তো কেউই নেই। যেমন তিনি বলেনঃ (আরবী) অর্থাৎ “তারা বলে যে, রহমান (আল্লাহ) সন্তান বানিয়ে নিয়েছেন, এটা তোমরা বড়ই মিথ্যা কথা বলছো!” (১৯:৮৮-৮৯)।তিনিই তো সবকিছু সৃষ্টি করেছেন। অতএব, তাঁরই সৃষ্ট কিরূপে তাঁর স্ত্রী হতে পারে? তার কোন নযীর নেই। এতদসত্ত্বেও তার নীর হয়ে সন্তান কিরূপে আসতে পারে? আল্লাহর সত্তা এসব থেকে সম্পূর্ণরূপে পবিত্র।
তিনি আসমান ও যমীনের স্রষ্টা ,তাঁর সন্তান হবে কিভাবে ? তাঁর তো কোন সঙ্গিনী নেই।আর তিনি সবকিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেক বস্তু সম্বদ্ধে তিনি সবিশেষ অবগত।
তেরতম রুকু’
