Al-An'am

আল-আনআম: 13

6:13

আরবি

۞ وَلَهُۥ مَا سَكَنَ فِى ٱلَّيْلِ وَٱلنَّهَارِ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

English Translations

Sahih International

And to Him belongs that which reposes by night and by day, and He is the Hearing, the Knowing.

Muhsin Khan

And to Him belongs whatsoever exists in the night and the day, and He is the All-Hearing, the All-Knowing."

Taqi Usmani

To Him belongs all that dwells in the night and the day. He is All-Hearing, All-Knowing.

Abul Ala Maududi

And to Him belongs all that dwells in the night and the day. He is All-Hearing, All-Knowing.

Pickthall

Unto Him belongeth whatsoever resteth in the night and the day. He is the Hearer, the Knower.

Yusuf Ali

To him belongeth all that dwelleth (or lurketh) in the night and the day. For he is the one who heareth and knoweth all things."

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

রাতে (অন্ধকারে) আর দিনে (আলোয়) যা বাস করে তা তাঁরই, তিনি হলেন সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

রাওয়াই আল-বায়ান

যা কিছু রাতে ও দিনে স্থিত হয় তা তাঁরই। আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

শাইখ মুজিবুর রহমান

রাতের অন্ধকারে এবং দিনের আলোয় যা কিছু বসবাস করে ও বর্তমান রয়েছে তা সব কিছুই আল্লাহর। তিনি সব কিছুই শোনেন ও জানেন।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর রাত ও দিনে যা কিছু স্থিত হয়, তা তাঁরইএবং তিনি সবকিছু শুনেন, সবকিছু জানেন।

ফাতহুল মাজীদ

রাত ও দিনে যা কিছু থাকে তা তাঁরই এবং তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

মুখতাসার

১৩. দিন ও রাতের স্থিতিশীল সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তা‘আলাই। তিনি তাদের সব কথা শুনেন ও তাদের সকল কাজ সম্পর্কে জানেন। তাই তিনি অচিরেই তাদেরকে সেগুলোর প্রতিদান দিবেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

6:12

তাফসীর আবু বকর যাকারিয়া

আর রাত ও দিনে যা কিছু স্থিত হয়,তা তাঁরই [১]এবং তিনি সবকিছু শুনেন,সবকিছু জানেন।

[১] এখানে (سُكُون) অর্থ (اِستَقَرَّ) অবস্থান করা; অর্থাৎ পৃথিবীর দিবা-রাত্রিতে যা কিছু অবস্থিত আছে, তা সবই আল্লাহর তাবারী অথবা এর অর্থ - (سُكُون و حَرْكَت) এ এর সমষ্টি। অর্থাৎ (مَا سَكَنَ ومَاتَحَرَّكَ) (স্থাবর ও অস্থাবর)। আয়াতে শুধু (سُكُون) উল্লেখ করা হয়েছে। কেননা, এর বিপরীত (حَرْكَت) আপনা-আপনিই বুঝা যায়। অথবা (سَكَنَ) অর্থ যাবতীয় সৃষ্টি। অর্থাৎ যাবতীয় সৃষ্টির মালিকানা আল্লাহরই। [কুরতুবী]