Al-An'am

আল-আনআম: 134

6:134

আরবি

إِنَّ مَا تُوعَدُونَ لَـَٔاتٍ ۖ وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ

English Translations

Sahih International

Indeed, what you are promised is coming, and you will not cause failure [to Allāh].

Muhsin Khan

Surely, that which you are promised will verily come to pass, and you cannot escape (from the Punishment of Allah).

Taqi Usmani

Surely what you are promised is bound to come, and you cannot frustrate (it).

Abul Ala Maududi

Surely what you have been promised shall come to pass; and you do not have the power to frustrate (Allah).

Pickthall

Lo! that which ye are promised will surely come to pass, and ye cannot escape.

Yusuf Ali

All that hath been promised unto you will come to pass: nor can ye frustrate it (in the least bit).

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

যা ঘটবে বলে তোমাদেরকে ওয়াদা দেয়া হয়েছে তা ঘটবেই, তা ব্যর্থ করে দেয়ার ক্ষমতা তোমাদের নেই।

রাওয়াই আল-বায়ান

নিশ্চয় তোমাদেরকে যে ওয়াদা দেয়া হচ্ছে, তা অবশ্যই আসবে এবং (এ ব্যাপারে তাঁকে) তোমরা অক্ষম করতে পারবে না।

শাইখ মুজিবুর রহমান

তোমাদের নিকট যে বিষয় সম্পর্কে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা অবশ্যম্ভাবী, তোমরা আল্লাহকে অক্ষম ও দুর্বল করতে পারবেনা।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

নিশ্চয় তোমাদের সাথে যা ওয়াদা করা হচ্ছে তা অবশ্যই আসবে এবং তোমরা তা ব্যর্থ করতে পারবে না।

ফাতহুল মাজীদ

তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে তা বাস্তবায়ন হবেই, তোমরা তা ব্যর্থ করতে পারবে না।

মুখতাসার

১৩৪. হে কাফিররা! তোমাদের সাথে পুনরুত্থান, হাশরের মাঠে উপস্থিত করণ এবং হিসাব ও ওয়াদাকৃত শাস্তি আসা অবশ্যম্ভাবী। তোমরা প্রতিপালক থেকে কখনো পালাতে পারবে না। তিনি কপালের কেশগুচ্ছ ধরে তোমাদেরকে কঠিন শাস্তি দিবেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

6:133

তাফসীর আবু বকর যাকারিয়া

নিশ্চয় তোমাদের সাথে যা ওয়াদা করা হচ্ছে তা অবশ্যই আসবে এবং তোমরা তা ব্যর্থ করতে পারবে না [১]।

[১] এ আয়াতে আল্লাহ তা'আলার অমুখাপেক্ষী হওয়া, করুণাময় হওয়া এবং সর্বশক্তির অধিকরী হওয়ার কথা উল্লেখ করার পর অবাধ্য ও নির্দেশ অমান্যকারীদেরকে হুশিয়ার করা হয়েছে যে, আল্লাহ তা’আলা তোমাদেরকে যে শাস্তির ভয় প্রদর্শন করেছেন, তা অবশ্যই আগমণ করবে এবং তোমরা সব একত্রিত হয়েও আল্লাহর সে আযাব প্রতিরোধ করতে পারবে না।