Al-An'am
আল-আনআম: 23
6 আল-আনআম Al-An'am · 165 আয়াত الأنعام
মূল আরবি
ثُمَّ لَمْ تَكُن فِتْنَتُهُمْ إِلَّآ أَن قَالُوا۟ وَٱللَّهِ رَبِّنَا مَا كُنَّا مُشْرِكِينَ
English Translations
Then there will be no [excuse upon] examination except they will say, "By Allāh, our Lord, we were not those who associated."
There will then be (left) no Fitnah (excuses or statements or arguments) for them but to say: "By Allah, our Lord, we were not those who joined others in worship with Allah."
Then, they will have no other mischievous move but that they will say, “By Allah, our Lord, we ascribed no partners to Allah.”
Then they will be able to play no mischief but will say (falsely): 'By Allah, our Lord, we associated none (with You in Your divinity).'
Then will they have no contention save that they will say: By Allah, our Lord, we never were idolaters.
There will then be (left) no subterfuge for them but to say: "By Allah our Lord, we were not those who joined gods with Allah."
বাংলা অনুবাদ
তখন তারা এ কথা বলা ছাড়া আর কোন ফিতনা সৃষ্টি করতে পারবে না যে, আমাদের প্রতিপালক আল্লাহর কসম! আমরা মুশরিক ছিলাম না।
অতঃপর তাদের পরীক্ষার জবাব শুধু এ হবে যে, তারপর তারা বলবে, ‘আমাদের রব আল্লাহর কসম! আমরা মুশরিক ছিলাম না’।
তখন তাদের এ কথা বলা ব্যতীত আর কোন কথা বলার থাকবেনা, তারা বলবেঃ আল্লাহর শপথ, হে আমাদের রাব্ব! আমরা মুশরিক ছিলামনা।
তারপর তাদের এ ছাড়া বলার অন্য কোনো অজুহাত থাকবে না, ‘আমাদের রব আল্লাহ্র শপথ! আমারা তো মুশরিকই ছিলাম না।
অতঃপর (যখন তাদের শরীকদের সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হবে তখন) তাদের এটা ছাড়া বলার অন্য কোন অজুহাত থাকবে না- হে ‘আমাদের প্রতিপালক আল্লাহর শপথ! আমরা তো মুশরিকই ছিলাম না।’
২৩. এ পরীক্ষার পর তাদের আর কোন কৈফিয়ত থাকবে না। বরং তারা নিজেদের মা’বূদগুলো থেকে তাদের নিষ্কৃতির ঘোষণা দিয়ে তারা মিথ্যার সূরে বলবে: আল্লাহর কসম! হে আমাদের প্রভু! আমরা দুনিয়াতে আপনার সাথে শিরক করি নি। বরং আমরা আপনার প্রতি একত্ববাদী মু’মিন ছিলাম।
তাফসীর
6:22
তারপর তাদের এ ছাড়া বলার অন্য কোন অজুহাত থাকবে না, ‘আমাদের রব আল্লাহ্র শপথ! আমারা তো মুশরিকই ছিলাম না [১]
[১] এ আয়াতে তাদের উত্তরকে (فِتْنَةُ) শব্দে ব্যক্ত করা হয়েছে। এ শব্দটি কয়েকটি অর্থে ব্যবহৃত হয়। পরীক্ষার অর্থেও ব্যবহৃত হয়। তখন আয়াতের অর্থ হবে, তাদের পরীক্ষায় তারা উপরোক্ত উত্তর দিবে। এ অর্থে তাদের পরীক্ষার উত্তরকেই পরীক্ষা বলা হয়েছে। আবার শব্দটির অন্য অর্থ হতে পারে, তাদের ফিতনার শাস্তি। তখন ফিতনা অর্থ কুফর ও শির্ক। অর্থাৎ তাদের কুফর ও শির্কের শাস্তি তাই হবে যা উপরে বর্ণিত হয়েছে। কাতাদা বলেন, এখানে ফিতনা বলে তাদের ওযর আপত্তি পেশ করাকে বোঝানো হয়েছে। [কুরতুবী] তাছাড়া ফিতনা শব্দটি কারো প্রতি আসক্ত হয়ে পড়ার অর্থেও ব্যবহৃত হয়।
এ অর্থের উদ্দেশ্য এই যে, এরা পৃথিবীতে এসব মূর্তি ও স্বহস্ত নির্মিত উপাস্যদের প্রতি আসক্ত ছিল, স্বীয় অর্থ-সম্পদ এদের জন্যই উৎসর্গ করত। কিন্তু আজ সব ভালবাসা ও আসক্তি নিঃশেষ হয়ে গেছে এবং এ ছাড়া তাদের মুখে কোন উত্তর যোগাচ্ছে না। কাজেই তাদের থেকে নির্লিপ্ত ও বিচ্ছিন্ন হওয়ারই দাবী করে বসল। [বাগভী]
তাদের উত্তরে একটি বিস্ময়কর বিষয় এই যে, কেয়ামতের ভয়াবহ ও লোমহর্ষক দৃশ্যাবলী এবং রাববুল আলামীন-এর শক্তি-সামর্থের অভাবনীয় ঘটনাবলী দেখার পর তারা কোন সাহসে রাববুল আলামীন-এর সামনে দাড়িয়ে এমন নির্জলা মিথ্যা বলবে! তাও এমন বলিষ্ঠ চিত্তে যে, আল্লাহর মহান সত্তার কসম খেয়ে বলবে যে, আমরা মুশরিক ছিলাম না। অধিকাংশ মুফাসসিরগণ এর উত্তরে বলেনঃ তাদের এ উক্তি বিবেক-বুদ্ধি ও পরিণামদৰ্শিতার উপর ভিত্তিশীল নয়, বরং ভয়ের আতিশয্যে হতবুদ্ধিতার আবেশে মুখে যা এসেছে, তাই বলেছে। কিন্তু হাশরের সাধারণ ঘটনাবলী ও অবস্থা চিন্তা করলে এ কথাও বলা যায় যে, আল্লাহ্ তাআলা তাদের পূর্ণ অবস্থা দৃষ্টির সামনে আনার জন্য এ শক্তিও দিয়েছেন যে, তারা পৃথিবীর মত অবাধ ও মুক্ত পরিবেশে যা ইচ্ছা বলুক- যাতে কুফর ও শির্কের সাথে সাথে তাদের এ দোষটিও হাশরবাসীদের জানা হয়ে যায় যে, তারা মিথ্যা ভাষণে অদ্বিতীয় পটু, এহেন ভয়াবহ পরিস্থিতিতেও তারা মিথ্যা বলতে দ্বিধা করে না।
কুরআনুল কারমের অপর এক আয়াতে বলা হয়েছে যে, কাফিররা হাশরের মাঠে "আল্লাহর সাথে শপথ করে মিথ্যা বলবে, যেমন আজ মুসলিমদের সামনে মিথ্যা শপথ করে থাকে” দেখুন, [সূরা আল-মুজাদালাহ: ১৮], সুতরাং বোঝা গেল যে, তারা স্বয়ং রাববুল আলামীন-এর সামনেও মিথ্যা কসম খেতে দ্বিধা করবে না। হাশরের ময়দানে যখন তারা কসম খেয়ে নিজ নিজ শির্ক ও কুফরী অস্বীকার করবে, তখন সর্বশক্তিমান আল্লাহ তা'আলা তাদের মুখে মোহর এঁটে তাদের অঙ্গ-প্রত্যঙ্গ ও হস্ত-পদকে নির্দেশ দিবেন যে, তোমরা সাক্ষ্য দাও, তারা কি করত। তখন প্রমাণিত হবে যে, আমাদের হস্ত-পদ, চক্ষু-কর্ণ -এরা সবাই ছিল আল্লাহ তা'আলার গুপ্ত পুলিশ।
তারা সব কাজকর্ম একটি একটি করে সামনে তুলে ধরবে। এ সম্পর্কেই সূরা ইয়াসীনে বলা হয়েছেঃ “আমি আজ এদের মুখে মোহর মেরে দেব, এদের হাত কথা বলবে আমার সাথে এবং এদের পা সাক্ষ্য দেবে এদের কৃতকর্মের"। [ ইয়াসীনঃ ৬৫] এহেন ক্ষমতা প্রত্যক্ষ করার পর আর কেউ কোন তথ্য গোপনে ও মিথ্যা ভাষণে দুঃসাহসী হবে না। অন্য আয়াতে বলা হয়েছেঃ (وَلَا يَكْتُمُوْنَ اللّٰهَ حَدِيْثًا) অর্থাৎ আর তারা আল্লাহ হতে কোন কথাই গোপন করতে পারবে না"। [সূরা আন-নিসাঃ ৪২] আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা-এর মতে এর অর্থ এই যে, প্রথমে তারা খুব মিথ্যা বলবে এবং মিথ্যা শপথ করবে, কিন্তু স্বয়ং তাদের হস্ত-পদ যখন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, তখন কেউ ভুল কথা বলতে সাহসী হবে না।
মহা বিচারপতির আদালতে সম্পূর্ণ মুক্ত পরিবেশে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দেয়া হবে। পৃথিবীতে যেভাবে সে মিথ্যা বলত, তখনো তার মিথ্যা বলার এ ক্ষমতা ছিনিয়ে নেয়া হবে না। কেননা, সর্বশক্তিমান আল্লাহ তার মিথ্যার আবরণ স্বয়ং তার হস্তপদের সাক্ষ্য দ্বার উন্মোচিত করে দেবেন। ফলে তারা কোন কিছুই গোপন করতে সমর্থ হবে না। [তাবারী; কুরতুবী; ইবন কাসীর]
মৃত্যুর পর কবরে মুনকীর-নকীর ফিরিশতাদ্বয়ের সামনে প্রথম পরীক্ষা হবে। এ পরীক্ষা সম্পর্কে হাদীসে বলা হয়েছেঃ মুনকীর-নকীর যখন কাফেরকে জিজ্ঞেস করবে,
(مَنْ رَبُّكَ، وَمَا دِيْنُكَ وَمَنْ نَبِيُّكَ)
অর্থাৎ তোমার রব কে, তোমার দ্বীন কি? তোমার নবী কে? কাফের বলবেঃ
(هَاهْ هَاهْ لَا اَدْرِيْ)
অর্থাৎ, হায়! হায়!! আমি কিছুই জানি না! এর বিপরীতে মুমিন বলবে, আমার রব আল্লাহ, আমার দ্বীন ইসলাম এবং আমার নবী মুহাম্মাদ। [আবু দাউদ: ৪৭৫৩]
এতে বুঝা যায় যে, এ পরীক্ষায় কেউ মিথ্যা বলার ধৃষ্টতা দেখাতে পারবে না। নতুবা কাফেরও মুমিনের ন্যায় উত্তর দিতে পারতো। কারণ এই যে, এখানে পরীক্ষক হচ্ছেন ফিরিশতা। তারা অদৃশ্য বিষয় জ্ঞাত নয় এবং তারা হস্তপদের সাক্ষ্যও গ্রহণ করতে অক্ষম। এখানে মিথ্য বলার ক্ষমতা মানুষকে দেয়া হলে ফিরিশ্তা তার উত্তর অনুযায়ীই কাজ করতো, ফলে পরীক্ষার উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যেত। হাশরের পরীক্ষা এরূপ নয়। সেখানে প্রশ্ন ও উত্তর সরাসরি সর্বজ্ঞ, সর্বজ্ঞাত ও সর্বশক্তিমানের সাথে হবে। সেখানে কেউ মিথ্যা বললেও তা কার্যকরী হবে না। হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তা'আলা বান্দার সাথে হাশরের মাঠের সাক্ষাতে বলবেন, হে অমুক!
আমি কি তোমাকে সম্মানিত করিনি? তোমাকে নেতা বানাইনি? তোমাকে বিয়ে-শাদী দেইনি? তোমার জন্য ঘোড়া উট করায়ত্ত্ব করে দেইনি? তোমাকে নেতৃত্ব দিতে ও আরামে ঘুরতে ফিরতে দেইনি। তখন সে বলবে, হ্যাঁ, তখন আল্লাহ বলবেন, তুমি কি বিশ্বাস করতে যে, আমার সাথে তোমার সাক্ষাত হবে? সে বলবে, না। তখন তিনি বলবেন, আজ আমি তোমাকে ছেড়ে যাব যেমন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে। তারপর দ্বিতীয় ব্যক্তির সাথে অনুরূপ করবেন, সেও তা বলবে আর আল্লাহ তা'আলাও তদ্রুপ উত্তর করবেন। তারপর তৃতীয় ব্যক্তিকে অনুরূপ বলবেন, সে বলবে, হে রব! আমি আপনার উপর, আপনার কিতাবের উপর ও আপনার রাসূলের উপর ঈমান এনেছিলাম, সালাত ও রোযা আদায় করেছিলাম, দান করেছিলাম এবং যত পারে প্রশংসা করবে।
তখন তাকে বলা হবে এখানে তাহলে (অপেক্ষা কর)। তারপর তাকে বলা হবে, এখন তোমার উপর সাক্ষ্য উত্থাপন করা হবে। সে তখন তার মনে চিন্তা করবে, সেটা আবার কে যে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে? তখন তার মুখে মোহর মেরে দেয়া হবে, আর তার উরু, মাংস ও অস্থিকে কথা বলতে নির্দেশ দেয়া হবে, ফলে তার উরু, মাংস ও অস্থি তার আমল সম্পর্কে বলবে ... [মুসলিম: ২৯৬৮] কোন কোন মুফাসসিরের মতে, যারা মিথ্যা কসম খেয়ে মিথ্যা শির্ককে অস্বীকার করবে, তারা হলো সেসব লোক, যারা কোন সৃষ্টজীবকে খোলাখুলি আল্লাহ কিংবা আল্লাহর প্রতিনিধি না বলেও আল্লাহর সব ক্ষমতা সৃষ্টজীবে বন্টন করে দিয়েছিল।
তারা নিজেদেরকে মুশরিক মনে করতো না। তাই হাশরের ময়দানেও কসম খেয়ে বলবে যে, তারা মুশরিক ছিল না। [ফাতহুল কাদীর] কিন্তু কসম খাওয়া সত্বেও আল্লাহ্ তা'আলা তাদেরকে লাঞ্ছিত করবেন।
[سورة الأنعام (6): آية 23] পূর্ণ পৃষ্ঠা
মহান আল্লাহ তাআলার বাণী: (আর তার চেয়ে বড় জালেম আর কে) এটি একটি মুক্তাদা ও খবর (উদ্দেশ্য ও বিধেয়), অর্থাৎ তার চেয়ে বড় জালেম আর কেউ নেই; (যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা আরোপ করে) অর্থাৎ আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে, (অথবা তাঁর আয়াতসমূহকে অস্বীকার করে) এর দ্বারা কুরআন ও মুজিজাসমূহকে বোঝানো হয়েছে। (নিশ্চয়ই জালেমরা সফলকাম হবে না) বলা হয়েছে যে: এর অর্থ হলো তারা দুনিয়াতে সফল হবে না। অতঃপর একটি নতুন বাক্য শুরু করে তিনি বলেন: "এবং যেদিন আমি তাদের সকলকে একত্রিত করব" যা "স্মরণ করো সেই দিনকে যেদিন আমি তাদের সকলকে একত্রিত করব" এই অর্থে ব্যবহৃত হয়েছে।
আরও বলা হয়েছে যে: এর অর্থ হলো জালেমরা দুনিয়াতে সফল হবে না এবং যেদিন তাদের একত্রিত করা হবে সেদিনও নয়। এই ব্যাখ্যা অনুযায়ী "জালেমরা" শব্দের ওপর থামা (ওয়াকফ করা) যাবে না, কারণ এটি পরবর্তী অংশের সাথে সংযুক্ত। এবং কেউ কেউ বলেন: এটি পরবর্তী অংশের সাথে সংশ্লিষ্ট, যা হলো (লক্ষ্য করো)—অর্থাৎ লক্ষ্য করো তারা সেদিন কীভাবে মিথ্যা বলেছিল যেদিন আমি তাদের একত্রিত করব; অর্থাৎ যেদিন আমি তাদের একত্রিত করব সেদিন তারা কীভাবে মিথ্যা বলবে? (অতঃপর আমি মুশরিকদের বলব: তোমাদের সেই শরিকরা কোথায়?) এটি তাদের লাঞ্ছিত করার জন্য প্রশ্ন, কোনো কিছু প্রকাশ করার জন্য নয় «১»।
(যাদের সম্পর্কে তোমরা ধারণা করতে) অর্থাৎ তোমাদের ধারণা অনুযায়ী তারা আল্লাহর কাছে তোমাদের জন্য সুপারিশকারী হবে এবং তারা তোমাদের আল্লাহর নিকটবর্তী করে দেবে। এটি তাদের জন্য একটি তিরস্কার। ইবনে আব্বাস (রা.) বলেছেন: কুরআনে বর্ণিত প্রতিটি 'যাম' বা ধারণা হচ্ছে মিথ্যা। [সুরা আল-আনআম (৬): আয়াত ২৩]অতঃপর তাদের পরীক্ষার কোনো উত্তরই ছিল না এ কথা বলা ছাড়া যে, "আমাদের প্রতিপালক আল্লাহর কসম! আমরা মুশরিক ছিলাম না।" (২৩)মহান আল্লাহর বাণী: (অতঃপর তাদের ফিতনা ছিল না)—ফিতনা অর্থ হলো পরীক্ষা। অর্থাৎ যখন এই প্রশ্নের মাধ্যমে তাদের পরীক্ষা করা হলো এবং তারা প্রকৃত সত্য প্রত্যক্ষ করল এবং সত্য গোপন করার কোনো অজুহাত অবশিষ্ট রইল না «২», তখন তাদের জবাব এ ছাড়া আর কিছুই ছিল না।
(এ কথা বলা ছাড়া যে, "আমাদের প্রতিপালক আল্লাহর কসম! আমরা মুশরিক ছিলাম না") মুমিনদের প্রতি আল্লাহর ক্ষমা ও মার্জনা দেখে তারা শিরক থেকে দায়মুক্তি ঘোষণা করবে এবং তা অস্বীকার করবে। ইবনে আব্বাস (রা.) বলেন: মহান আল্লাহ একনিষ্ঠ তাওহীদবাদীদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং কোনো গুনাহই তাঁর কাছে ক্ষমা করার ক্ষেত্রে বড় নয়। মুশরিকরা যখন তা দেখবে, তখন তারা বলবে, 'আমাদের প্রতিপালক তো গুনাহ ক্ষমা করেন কিন্তু শিরক ক্ষমা করেন না; তাই চলো আমরা বলি যে আমরা গুনাহগার ছিলাম কিন্তু মুশরিক ছিলাম না।' তখন মহান আল্লাহ বলবেন: 'যেহেতু তারা শিরক গোপন করেছে, তাই তাদের মুখের ওপর মোহর মেরে দাও।' অতঃপর তাদের মুখে মোহর মেরে দেওয়া হবে এবং তাদের হাত কথা বলবে ও তাদের পা সাক্ষী দেবে তারা যা উপার্জন করত সে বিষয়ে।
সেই মুহূর্তে মুশরিকরা বুঝতে পারবে যে, আল্লাহর কাছে কোনো কথাই গোপন করা যায় না। আর এটাই মহান আল্লাহর সেই বাণী: "সেদিন কাফেররা এবং যারা রাসুলের অবাধ্য হয়েছিল তারা কামনা করবে যে, যদি তাদের নিয়ে মাটি সমান হয়ে যেত! আর তারা আল্লাহর কাছে কোনো কথাই গোপন করতে পারবে না।" [আন-নিসা: ৪২] «৩»। আবু ইসহাক আল-যাজ্জাজ বলেন: এই আয়াতের ব্যাখ্যা অত্যন্ত সূক্ষ্ম। মহান আল্লাহ মুশরিকদের কাহিনী এবং তাদের শিরকের কারণে তাদের পরীক্ষার কথা জানিয়েছেন। অতঃপর তিনি সংবাদ দিয়েছেন যে, তারা যখন প্রকৃত সত্য প্রত্যক্ষ করল তখন শিরক অস্বীকার করা ছাড়া তাদের আর কোনো ফিতনা (বা উত্তর) ছিল না।
ভাষার অলংকারে এর দৃষ্টান্ত হলো এমন—তুমি দেখলে যে একজন মানুষ কোনো পথভ্রষ্ট ব্যক্তিকে ভালোবাসছে, কিন্তু যখন সে বিপদে পড়ল...(১). 'কাফ' পাণ্ডুলিপিতে রয়েছে: স্পষ্ট করার জন্য নয়।(২). 'হা', 'বা', 'জিম' ও 'আইন' পাণ্ডুলিপিতে রয়েছে: দাবিগুলো।(৩). দেখুন: খণ্ড ৫, পৃষ্ঠা ১৯৮।
মতভেদতিনি বললেন: সে বিষয়ে তোমার কাছে যা যা পরস্পরবিরোধী মনে হয়েছে, তা পেশ করো।তিনি বললেন: আমি আল্লাহকে বলতে শুনেছি, (অতঃপর তাদের পরীক্ষার পরিণাম এছাড়া আর কিছু হবে না যে, তারা বলবে: ‘আমাদের রব আল্লাহর শপথ! আমরা মুশরিক ছিলাম না’) (সূরা আল-আন’আম, আয়াত ২৩)। আবার তিনি বলেছেন, এবং তারা আল্লাহর কাছে কোনো কথা গোপন করতে পারবে না
অথচ তারা তো গোপন করল। আবার আমি তাকে বলতে শুনেছি, (সেদিন তাদের মধ্যে কোনো বংশীয় সম্পর্ক থাকবে না এবং তারা একে অপরের খোঁজ নেবে না) (সূরা আল-মুমিনুন, আয়াত ১০১)। পুনরায় তিনি বলেছেন, (এবং তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে) (সূরা আস-সাফফাত, আয়াত ২৭)।
তিনি আরও বলেছেন, (তোমরা কি সেই সত্তাকেই অস্বীকার করছ, যিনি পৃথিবীকে দুই দিনে সৃষ্টি করেছেন) (সূরা ফুসসিলাত, আয়াত ৯) ‘অনুগত হয়ে এলাম’ বাক্যটি পর্যন্ত। এই আয়াতে তিনি আসমান সৃষ্টির আগে জমিন সৃষ্টির কথা উল্লেখ করেছেন। আবার অন্য আয়াতে বলেছেন, (আকাশ, যা তিনি নির্মাণ করেছেন) (সূরা আন-নাজিআত, আয়াত ২৭)। তারপর বলেছেন, (আর এর পরে পৃথিবীকে তিনি বিস্তৃত করেছেন) (সূরা আন-নাজিআত, আয়াত ৩০)। ফলে এই আয়াতে তিনি জমিন সৃষ্টির আগে আসমান সৃষ্টির কথা উল্লেখ করেছেন। আর আমি তাকে বলতে শুনি, (আল্লাহ ছিলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়), (আল্লাহ ছিলেন পরম ক্ষমাশীল, পরম দয়ালু), (আল্লাহ ছিলেন সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা); যেন এগুলো আগে ছিল কিন্তু এখন সেই অবস্থা অতিক্রান্ত হয়েছে।অন্য এক বর্ণনায় এসেছে, (আল্লাহ ছিলেন)—এই বাক্যের তাৎপর্য কী?ইবনে আব্বাস (রাযি.) বললেন: তাঁর বাণী—(অতঃপর তাদের পরীক্ষার পরিণাম এছাড়া আর কিছু হবে না যে, তারা বলবে: ‘আমাদের রব আল্লাহর শপথ!
আমরা মুশরিক ছিলাম না’) (সূরা আল-আন’আম, আয়াত ২৩)—এর ব্যাখ্যা হলো, কিয়ামতের দিন যখন তারা দেখবে যে আল্লাহ ইসলাম অনুসারীদের ক্ষমা করছেন এবং পাপসমূহ মোচন করছেন কিন্তু শিরক ক্ষমা করছেন না, আর কোনো পাপ ক্ষমা করা তাঁর জন্য অসম্ভব নয়, তখন মুশরিকরা ক্ষমার আশায় তাদের শিরকের কথা অস্বীকার করবে এবং বলবে: ‘আমাদের রব আল্লাহর শপথ! আমরা মুশরিক ছিলাম না।’ তখন আল্লাহ তাদের মুখে মোহর মেরে দেবেন এবং তাদের হাত ও পা তারা যা করত সে বিষয়ে সাক্ষ্য দেবে। সেই মুহূর্তেই কাফেররা কামনা করবে যে যদি মাটি তাদের সাথে মিশে সমতল হয়ে যেত, আর তারা আল্লাহর কাছে কোনো কথা গোপন করতে পারবে না।আর তাঁর বাণী—(সেদিন তাদের মধ্যে কোনো বংশীয় সম্পর্ক থাকবে না এবং তারা একে অপরের খোঁজ নেবে না) (সূরা আল-মুমিনুন, আয়াত ১০১)—এটি প্রথম শিঙায় ফুৎকারের সময়কার অবস্থা, (আর যখন শিঙায় ফুৎকার দেওয়া হবে, তখন আসমান ও জমিনে যারা আছে সবাই সংজ্ঞাহীন হয়ে পড়বে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত) (সূরা আয-যুমার, আয়াত ৬৮)।
সেই সময় তাদের মধ্যে কোনো বংশীয় সম্পর্ক থাকবে না এবং তারা একে অপরের খোঁজ নেবে না। (অতঃপর যখন পুনরায় ফুৎকার দেওয়া হবে, তখনই তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে) (সূরা আয-যুমার, আয়াত ৬৮) এবং তখন (তারা একে অপরের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদ করবে) (সূরা আস-সাফফাত, আয়াত ২৭)।আর তাঁর বাণী—(পৃথিবীকে দুই দিনে সৃষ্টি করেছেন) (সূরা ফুসসিলাত, আয়াত ৯)—এর বিষয় হলো, পৃথিবী আসমানের পূর্বেই সৃষ্টি করা হয়েছে।
