Al-An'am

আল-আনআম: 69

6:69

আরবি

وَمَا عَلَى ٱلَّذِينَ يَتَّقُونَ مِنْ حِسَابِهِم مِّن شَىْءٍ وَلَـٰكِن ذِكْرَىٰ لَعَلَّهُمْ يَتَّقُونَ

English Translations

Sahih International

And those who fear Allāh are not held accountable for them [i.e., the disbelievers] at all, but [only for] a reminder - that perhaps they will fear Him.

Muhsin Khan

Those who fear Allah, keep their duty to Him and avoid evil are not responsible for them (the disbelievers) in any case, but (their duty) is to remind them, that they may avoid that (mockery at the Quran). [The order of this Verse was cancelled (abrogated) by the Verse 4:140].

Taqi Usmani

Those who fear Allah are not responsible for any (evil) act in the account of these (infidels), except for advising them, so that they may be careful.

Abul Ala Maududi

For those who are God-fearing are by no means accountable for the others except that it is their duty to adinonish them; maybe then, they will shun evil.

Pickthall

Those who ward off (evil) are not accountable for them in aught, but the Reminder (must be given them) that haply they (too) may ward off (evil).

Yusuf Ali

On their account no responsibility falls on the righteous, but (their duty) is to remind them, that they may (learn to) fear Allah.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

তাদের কোন কাজের হিসেব দেয়ার দায়-দায়িত্ব মুত্তাকীদের উপর নেই। কিন্তু উপদেশ দেয়া কর্তব্য যাতে ওরাও তাকওয়া অবলম্বন করে।

রাওয়াই আল-বায়ান

আর যারা তাকওয়া অবলম্বন করে, যালিমদের কোন হিসেব তাদের উপর নেই। কিন্তু (তাদের কর্তব্য হচ্ছে) উপদেশ দেয়া, যাতে তারা তাকওয়া অবলম্বন করে।

শাইখ মুজিবুর রহমান

ওদের যখন বিচার হবে তখন মুত্তাকীদের উপর এর কোন প্রভাব পরবেনা, কিন্তু ওদেরকে উপদেশ প্রদানের জন্য তাদের উপর দায়িত্ব রয়েছে, হয়তো বা উপদেশের ফলে ওরা পাপাচার হতে বেঁচে থাকতে পারবে।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর তাদের কাজের জবাবদিহির দায়িত্ব, যারা তাকওয়া অবলম্বন করে তাদের নয়। তবে উপদেশ দেয়া তাদের কর্তব্য, যাতে তারাও তাকওয়া অবলম্বন করে।

ফাতহুল মাজীদ

তাদের কোন কর্মের জবাবদিহির দায়িত্ব মুত্তাকিদের ওপর নয়। তবে উপদেশ দেয়া তাদের কর্তব্য যাতে তারাও তাক্বওয়া অবলম্বন করে।

মুখতাসার

৬৯. যারা আল্লাহর আদেশ-নিষেধ মেনে কেবল তাঁকেই ভয় করে এ জালিমদের বিষয়ে তাদেরকে কোন হিসাবই দিতে হবে না। তবে তাদের কর্তব্য হবে অসৎ কাজে লিপ্ত হওয়া থেকে ওদেরকে নিষেধ করা। যাতে তারা আল্লাহর আদেশ-নিষেধ মেনে কেবল তাঁকেই ভয় করতে শিখে।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

6:66

তাফসীর আবু বকর যাকারিয়া

আর তাদের [১] কাজের জবাবদিহির দায়িত্ব, যারা তাকওয়া অবলম্বন করে তাদের নয়। তবে উপদেশ দেয়া তাদের কর্তব্য, যাতে তারাও তাকওয়া অবলম্বন করে।

[১] অর্থাৎ পূর্বোক্ত আয়াতে বর্ণিত লোকেরা যালিম। কিন্তু তাদের হিসাব-নিকাশ ও তাদের শাস্তি বিধান করা সাধারণ মুমিন মুত্তাকীদের কাজ নয়। তারা তাদেরকে কেবল নসীহত ও হক কথা জানিয়ে দেয়ার কাজই করবে। যাতে তারা বাতিল পথ পরিহার করে এবং তাকওয়ার পথ অবলম্বন করে। [মুয়াসসার] কিন্তু যদি তাদেরকে নসীহত করলে ক্ষতির পরিমাণ বেশী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন তাও পরিত্যাগ করতে হবে। [সা'দী]