Al-An'am

আল-আনআম: 78

6:78

আরবি

فَلَمَّا رَءَا ٱلشَّمْسَ بَازِغَةً قَالَ هَـٰذَا رَبِّى هَـٰذَآ أَكْبَرُ ۖ فَلَمَّآ أَفَلَتْ قَالَ يَـٰقَوْمِ إِنِّى بَرِىٓءٌ مِّمَّا تُشْرِكُونَ

English Translations

Sahih International

And when he saw the sun rising, he said, "This is my lord; this is greater." But when it set, he said, "O my people, indeed I am free from what you associate with Allāh.

Muhsin Khan

When he saw the sun rising up, he said: "This is my lord. This is greater." But when it set, he said: "O my people! I am indeed free from all that you join as partners in worship with Allah.

Taqi Usmani

Thereafter, when he saw the sun rising, he said, “This is my Lord. This is greater.” Again, when it vanished, he said, “O my people, I disown whatever you associate with Allah

Abul Ala Maududi

Then when he beheld the sun rising, he said: 'This is my Lord. This is the greatest of all.' Then, when it went down, he said: 'O my people! Most certainly I am quit of those whom you associate with Allah in His divinity.

Pickthall

And when he saw the sun uprising, he cried: This is my Lord! This is greater! And when it set he exclaimed: O my people! Lo! I am free from all that ye associate (with Him).

Yusuf Ali

When he saw the sun rising in splendour, he said: "This is my Lord; this is the greatest (of all)." But when the sun set, he said: "O my people! I am indeed free from your (guilt) of giving partners to Allah.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

অতঃপর যখন সে সূর্যকে অতি উজ্জ্বল হয়ে উদিত হতে দেখল তখন বলল, এটাই হচ্ছে আমার প্রতিপালক, এটাই হচ্ছে সব থেকে বড়। অতঃপর যখন তা অস্তমিত হল তখন সে বলল, হে আমার জাতির লোকেরা! তোমরা যেগুলোকে (আল্লাহর) অংশীদার স্থির কর সেগুলোর সাথে আমার কোন সম্পর্ক নেই।

রাওয়াই আল-বায়ান

অতঃপর যখন সে সূর্য উজ্জ্বলরূপে উদীয়মান দেখল, বলল, ‘এ আমার রব, এ সবচেয়ে বড়’। পরে যখন তা ডুবে গেল, তখন সে বলল, ‘হে আমার কওম, তোমরা যা শরীক কর, নিশ্চয় আমি তা থেকে মুক্ত’।

শাইখ মুজিবুর রহমান

অতঃপর যখন সে সূর্যকে উদ্ভাসিত দেখতে পেল তখন সে বললঃ এটিই আমার রাব্ব! এটি বৃহত্তর। অতঃপর যখন ওটা ডুবে গেল তখন বললঃ হে আমার সম্প্রদায়! তোমাদের শিরকের সাথে আমার আদৌ কোন সম্পর্ক নেই, আমি মুক্ত।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

‘অতঃপর যখন তিনি সূর্যকে দীপ্তিমানরূপে উঠতে দেখলেন তখন বললেন, ‘এটা আমার রব, এটা সবচেয়ে বড়।’ যখন এটাও অস্তমিল হল, তখন তিনি বললেন, হে আমার সম্প্রদায়! তোমারা যাকে আল্লাহ্‌র শরীক কর তার সাথে আমার কোনো সংশ্রব নেই।

ফাতহুল মাজীদ

অতঃপর যখন সে সূর্যকে দীপ্তিময়রূপে উদয় হতে দেখল তখন বলল: ‘এটা আমার প্রতিপালক, এটা সবচেয়ে বড়।’ যখন এটাও অস্তমিত হল, তখন সে বলল: ‘হে আমার সম্প্রদায়! তোমরা যাকে প্রতিপালকের সাথে শরীক কর তার সাথে আমার কোন সম্পর্ক নেই।

মুখতাসার

৭৮. আবার সূর্য উদিত হতে দেখে তিনি বললেন: এ উদিত বস্তুটি আমার প্রতিপালক। এ উদিত বস্তুটি অন্যান্য নক্ষত্র ও চন্দ্র থেকে বড়। তাও অদৃশ্য হয়ে গেলে তিনি বললেন: হে আমার সম্প্রদায়! আল্লাহর সাথে তোমাদের শরীক থেকে আমি সম্পূর্ণরূপে মুক্ত।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

6:74

তাফসীর আবু বকর যাকারিয়া

‘অতঃপর যখন তিনি সূর্যকে দীপ্তিমানরূপে উঠতে দেখলেন তখন বললেন, ‘এটা আমার রব, এটা সবচেয়ে বড়।’ যখন এটাও অস্তমিল হল, তখন তিনি বললেন, হে আমার সম্প্রদায় ! তোমারা যাকে আল্লাহ্‌র শরীক কর তার সাথে আমার কোন সংশ্রব নেই।