Al-An'am

আল-আনআম: 58

6:58

আরবি

قُل لَّوْ أَنَّ عِندِى مَا تَسْتَعْجِلُونَ بِهِۦ لَقُضِىَ ٱلْأَمْرُ بَيْنِى وَبَيْنَكُمْ ۗ وَٱللَّهُ أَعْلَمُ بِٱلظَّـٰلِمِينَ

English Translations

Sahih International

Say, "If I had that for which you are impatient, the matter would have been decided between me and you, but Allāh is most knowing of the wrongdoers."

Muhsin Khan

Say: "If I had that which you are asking for impatiently (the torment), the matter would have been settled at once between me and you, but Allah knows best the Zalimun (polytheists and wrong-doers, etc.)."

Taqi Usmani

Say, “If what you demand to be hastened were up to me, the matter between me and you would have been over. Allah well knows who the wrongdoers are.

Abul Ala Maududi

Say: 'If what you demand so hastily were in my power, the matter between me and you would have been long decided. But Allah knows best how to judge the wrong-doers.

Pickthall

Say: If I had that for which ye are impatient, then would the case (ere this) have been decided between me and you. Allah is Best Aware of the wrong-doers.

Yusuf Ali

Say: "If what ye would see hastened were in my power, the matter would be settled at once between you and me. But Allah knoweth best those who do wrong."

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

বল, তোমরা যা তাড়াতাড়ি চাচ্ছ তা যদি আমার কাছে থাকত তাহলে আমার আর তোমাদের মধ্যে যে ব্যাপার তার ফায়সালা হয়ে যেত, অন্যায়কারীদের সম্পর্কে আল্লাহ খুবভাবেই অবহিত।

রাওয়াই আল-বায়ান

বল, ‘তোমরা যা নিয়ে তাড়াহুড়া করছ, তা যদি আমার কাছে থাকত, অবশ্যই আমার ও তোমাদের মাঝে বিষয়টির মীমাংসা হয়ে যেত। আর আল্লাহ যালিমদের ব্যাপারে অধিক জ্ঞাত’।

শাইখ মুজিবুর রহমান

তুমি বলঃ তোমরা যে বস্তুটি তাড়াতাড়ি পেতে চাও তা যদি আমার এখতিয়ারভুক্ত থাকতো তাহলেতো আমার ও তোমাদের মধ্যে চূড়ান্ত ফাইসালা অনেক আগেই হয়ে যেত, যালিমদেরকে আল্লাহ খুব ভাল করেই জানেন।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

বলুন, ‘তোমারা যা খুব তাড়াতাড়ি পেতে চাও তা যদি আমার কাছে থাকত, তবে আমার ও তোমাদের মধ্যে তো ফয়সালা হয়েই যেত। আর আল্লাহ্‌ যালিমদের ব্যাপারে অধিক অবগত।’

ফাতহুল মাজীদ

বল:‎ ‘তোমরা যা সত্বর চাইছ তা যদি আমার নিকট থাকত তবে আমার ও তোমাদের মধ্যকার ব্যাপারে তো ফায়সালাই হয়ে যেতে এবং আল্লাহ জালিমদের সম্বন্ধে সবিশেষ অবহিত।’

মুখতাসার

৫৮. হে রাসূল! আপনি তাদেরকে বলে দিন: তোমাদের দ্রুত কামনা করা আযাব দেয়া আমার আওতাধীন থাকলে আমি তা তোমাদের নিকট অবশ্যই নাযিল করতাম। তখন আমার ও তোমাদের মধ্যকার ব্যাপারটির চূড়ান্ত ফায়সালা হয়ে যেতো। মূলতঃ আল্লাহ তা‘আলা যালিমদের কতটুকু ছাড় দিবেন ও কখন শাস্তি দিবেন সে সম্পর্কে তিনি বেশি জানেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

6:55

তাফসীর আবু বকর যাকারিয়া

বলুন, ‘তোমারা যা খুব তাড়াতাড়ি পেতে চাও তা যদি আমার কাছে থাকত , তবে আমার ও তোমাদের মধ্যে তো ফয়সালা হয়েই যেত। আর আল্লাহ্‌ যালিমদের ব্যাপারে অধিক অবগত।’