Al-Muddaththir
আল-মুদ্দাসসির: 38
মূল আরবি
كُلُّ نَفْسٍۭ بِمَا كَسَبَتْ رَهِينَةٌ
English Translations
Every soul, for what it has earned, will be retained
Every person is a pledge for what he has earned,
Everyone will be detained (in the Hell) because of what he did,
Each one is a hostage to one's deeds,
Every soul is a pledge for its own deeds;
Every soul will be (held) in pledge for its deeds.
বাংলা অনুবাদ
প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।
প্রতিটি প্রাণ নিজ অর্জনের কারণে দায়বদ্ধ।
প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ।
প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ,
প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের কাছে দায়বদ্ধ,
৩৮. বস্তুতঃ প্রত্যেকটি ব্যক্তিসত্তা নিজ আমলের কাছেই দায়বদ্ধ। ফলে হয় তাকে তার আমল ধ্বংস করবে। আর না হয় তাকে তার আমল ধ্বংসের হাত থেকে মুক্ত করবে।
তাফসীর
৩৮-৫৬ নং আয়াতের তাফসীর আল্লাহ তা’আলা বলেন যে, কিয়ামতের দিন প্রত্যেককেই তার আমলের উপর পাকড়াও করা হবে। কিন্তু যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে তারা স্বর্গোদ্যানে শান্তিতে বসে থাকবে। তারা জাহান্নামীদেরকে নিকৃষ্ট শাস্তির মধ্যে দেখে তাদেরকে বলবেঃ কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে? তারা উত্তরে বলবেঃ আমরা আমাদের প্রতিপালকের ইবাদত করিনি এবং তাঁর সৃষ্টজীবের সাথে সদ্ব্যবহার করিনি। অজ্ঞতা বশতঃ আমাদের মুখে যা এসেছে তা-ই বলেছি। যেখানেই কাউকেও প্রতিবাদ করতে দেখেছি সেখানেই আমরা তাদের সঙ্গে হয়ে গেছি এবং কিয়ামতকেও অস্বীকার করেছি।
শেষ পর্যন্ত আমাদের মৃত্যু হয়ে গেছে। এখানে দ্বারা মৃত্যুকে বুঝানো হয়েছে। যেমন, নিম্নের আয়াতেও মৃত্যু অর্থে শব্দটি ব্যবহৃত হয়েছেঃ (আরবি)অর্থাৎ “মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকবে।" (১৫:৯৯) হযরত উসমান ইবনে মাযউন (রাঃ)-এর মৃত্যু সম্পৰ্কীয় হাদীসেও শব্দটি মৃত্যু অর্থে ব্যবহৃত হতে দেখা যায়। রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ (আরবি) অর্থাৎ “তার প্রতিপালকের পক্ষ হতে তার নিকট মৃত্যু এসে গেছে।”মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ ফলে সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন কাজে আসবে না। কেননা, শাফাআতের পাত্রের ব্যাপারেই শুধু শাফাআত ফলদায়ক হয়ে থাকে।
কিন্তু যার প্রাণটিও কুফরীর উপরই বের হয়েছে তার জন্যে সুপারিশ কি করে ফলদায়ক হতে পারে? সে চিরতরে হাবিয়াহ জাহান্নামে জ্বলতে থাকবে।এরপর প্রবল পরাক্রান্ত আল্লাহ বলেনঃ তাদের কী হয়েছে যে, তারা উপদেশ হতে মুখ ফিরিয়ে নেয়? তারা যেমন ভীত-এস্ত গর্দভ যা সিংহের সম্মুখ হতে পলায়নপর। ফারসী ভাষায় যাকে (আরবি) বলে, আরবী ভাষায় তাকে (আরবি) বা সিংহ। বলে। আর হাবশী ভাষায় তাকে (আরবি) বলা হয়।এরপর ইরশাদ হচ্ছেঃ বস্তুতঃ তাদের প্রত্যেকেই কামনা করে যে, তাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেয়া হোক। যেমন অন্য জায়গায় রয়েছেঃ (আরবি)অর্থাৎ “যখন তাদের নিকট কোন নিদর্শন আসে তখন তারা বলেঃ আল্লাহর রাসূলদেরকে যা দেয়া হয়েছে আমাদেরকে তা না দেয়া পর্যন্ত আমরা কখনো বিশ্বাস করবো না।
আল্লাহ রিসালাতের ভার কার উপর অর্পণ করবেন তা তিনিই ভাল জানেন।" (৬:১২৪)হযরত কাতাদাহ (রঃ) হতে বর্ণিত আছে যে, এর ভাবার্থ এও হতে পারেঃ তারা চায় যে, তাদেরকে বিনা আমলেই ছেড়ে দেয়া হোক।মহান আল্লাহ বলেনঃ প্রকৃত কারণ এই যে, তারা আখিরাতের ভয় পোষণ করে না। কারণ কিয়ামত যে সংঘটিত হবে এ বিশ্বাসই তাদের নেই। সুতরাং যেটাকে তারা বিশ্বাসই করে না সেটাকে ভয় করবে কি করে?মহান আল্লাহ বলেনঃ প্রকৃত কথা এই যে, কুরআনই সকলের জন্যে উপদেশ বাণী। অতএব, যার ইচ্ছা সে এটা হতে উপদেশ গ্রহণ করুক। তবে আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে কেউ উপদেশ গ্রহণ করবে না। যেমন আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা অন্য জায়গায় বলেনঃ (আরবি) অর্থাৎ “তোমরা ইচ্ছা করবে না যদি না আল্লাহ ইচ্ছা করেন।" (৭৬:৩০) অর্থাৎ তোমাদের চাওয়া আল্লাহর চাওয়ার উপর নির্ভরশীল।পরিশেষে মহামহিমান্বিত আল্লাহ বলেনঃ একমাত্র তিনিই (আল্লাহই) ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করার অধিকারী।মুসনাদে আহমাদে হযরত আনাস ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) (আরবি)-এ আয়াতটি পাঠ করে বলেন, আল্লাহ তা'আলা বলেনঃ “একমাত্র আমিই ভয়ের যোগ্য, সুতরাং একমাত্র আমাকেই ভয় করতে হবে এবং আমার সাথে অন্য কাউকেও শরীক করা চলবে না।
যে ব্যক্তি আমার সাথে শরীক করা হতে বেঁচে গেল সে আমার ক্ষমা প্রাপ্তির যোগ্য হয়ে গেল।” (এ হাদীসটি ইমাম তিরমিযী (রঃ), ইমাম ইবনে মাজাহ (রঃ) এবং ইমাম নাসাঈও (রঃ) বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিযী (রঃ) এটাকে হাসান গারীব বলেছেন)
প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের দায়ে আবদ্ধ [১] ,
[১] رَهِيْنَةٌ এর অর্থ এখানে প্রত্যেকের আটক ও বন্দী হওয়া। ঋণের পরিবর্তে বন্ধকী দ্রব্য যেমন মহাজনের হাতে আটক থাকে-মালিক তাকে কোন কাজে লাগাতে পারে না, তেমনি কেয়ামতের দিন প্রত্যেকেই তার গোনাহের বিনিময়ে আটক ও বন্দী থাকবে। কিন্তু, আসহাবুল-ইয়ামীন’ তথা ডানদিকের সৎলোকগণ এ থেকে মুক্ত থাকবে। [দেখুন, ফাতহুল কাদীর]
[সূরা আল-মুদ্দাসসির (৭৪): আয়াত ৩২ থেকে ৪৮] পূর্ণ পৃষ্ঠা
এমন এমন মাধ্যমে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করলেন যে তিনি হয়তো কোনো শয়তান হবেন, ফলে তিনি বললেন: (হে জিবরীল, আপনি কি তাকে চেনেন?)। তিনি উত্তর দিলেন: তিনি একজন ফেরেশতা, আর আপনার রবের সকল ফেরেশতাকে আমি চিনি না। আওযাঈ (র.) বলেন: মূসা (আ.) বলেছিলেন: "হে আমার রব, আসমানে কারা আছে? তিনি বললেন: আমার ফেরেশতারা। তিনি বললেন: হে আমার রব, তাদের সংখ্যা কত? তিনি বললেন: বারো «১» টি গোত্র। তিনি বললেন: প্রতিটি গোত্রের সংখ্যা কত? তিনি বললেন: মাটির কণার সংখ্যার সমান।" ছালাবী (র.) এই উভয় বর্ণনা উল্লেখ করেছেন। তিরমিযীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে: (আকাশ চড়চড় শব্দ করছে «২» আর চড়চড় শব্দ করাই তার জন্য সমীচীন, কারণ তাতে চার আঙুল পরিমাণ জায়গাও নেই যেখানে কোনো না কোনো ফেরেশতা আল্লাহর উদ্দেশ্যে সিজদাবনত হয়ে নিজের কপাল ঠেকিয়ে রাখেনি)।
মহান আল্লাহর বাণী: (আর এটি তো মানুষের জন্য উপদেশ বৈ নয়) অর্থাৎ নিদর্শনাবলি, দলিল-প্রমাণ এবং কুরআন। বলা হয়েছে: (আর এটি নয়) অর্থাৎ এই আগুন যা হলো সাকার, তা উপদেশ বা শিক্ষা ছাড়া আর কিছুই নয় (মানুষের জন্য) অর্থাৎ সৃষ্টিজগতর জন্য। আরও বলা হয়েছে: দুনিয়ার আগুন হলো আখিরাতের আগুনের স্মারক; এটি যাযজাজ (র.) বলেছেন। কেউ কেউ বলেন: অর্থাৎ এই সংখ্যা মানুষের জন্য উপদেশস্বরূপ যাতে তারা শিক্ষা গ্রহণ করে এবং মহান আল্লাহর কুদরতের পূর্ণতা সম্পর্কে জানতে পারে, আর এটিও যে তাঁর কোনো সাহায্যকারী বা সহযোগীর প্রয়োজন নেই। এই মতানুসারে মহান আল্লাহর বাণী 'আর এটি নয়'-এর সর্বনামটি 'বাহিনী'র দিকে প্রত্যাবর্তন করেছে, কারণ এটিই নিকটতম উল্লেখকৃত বিষয়।
[সূরা আল-মুদ্দাসসির (৭৪): আয়াত ৩২ থেকে ৪৮]কখনও নয়, চাঁদের শপথ (৩২) এবং রাতের শপথ যখন তার অবসান ঘটে (৩৩) এবং সুবহের শপথ যখন তা উদ্ভাসিত হয় (৩৪) নিশ্চয়ই তা এক গুরুতর বিষয় (৩৫) মানুষের জন্য সতর্ককারী (৩৬)তোমাদের মধ্যে যে চায় অগ্রগামী হতে অথবা পিছিয়ে থাকতে (৩৭) প্রত্যেক আত্মা তার অর্জিত আমলের দায়ে দায়বদ্ধ (৩৮) তবে ডানদিকের লোকগণ ব্যতীত (৩৯) তারা জান্নাতসমূহে থাকবে এবং একে অপরকে জিজ্ঞাসা করবে (৪০) অপরাধীদের সম্পর্কে (৪১)"কিসে তোমাদের সাকারে (জাহান্নামে) নিক্ষেপ করল?" (৪২) তারা বলবে, "আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না" (৪৩) "এবং আমরা অভাবগ্রস্তদের অন্নদান করতাম না" (৪৪) "এবং আমরা অনর্থক আলাপকারীদের সাথে মত্ত থাকতাম" (৪৫) "এবং আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম" (৪৬)"যতক্ষণ না আমাদের কাছে নিশ্চিত বিশ্বাস (মৃত্যু) আসলো" (৪৭) অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না (৪৮)(১).
মূল পাণ্ডুলিপিতে এভাবেই আছে। তবে সঠিক হলো: বারো।(২). আল-অতীত: হাওদার (উটের জিনের) শব্দ। উটের শব্দ ও তাদের ডাককেও অতীত বলা হয়। অর্থাৎ এতে ফেরেশতাদের আধিক্য আকাশকে এতই ভারাক্রান্ত করেছে যে তা শব্দ করছে। এটি ফেরেশতাদের সংখ্যাধিক্যের ঘোষণা প্রদানের জন্য একটি উপমা বা রূপক, যদিও সেখানে কোনো বাস্তব শব্দ নেই। (আন-নিহায়াহ)।
