Al-Muddaththir

আল-মুদ্দাসসির: 56

74:56
74 আল-মুদ্দাসসির Al-Muddaththir · 56 আয়াত المدثر

আরবি

وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ

English Translations

Sahih International

And they will not remember except that Allāh wills. He is worthy of fear and adequate for [granting] forgiveness.

Muhsin Khan

And they will not receive admonition unless Allah wills; He (Allah) is the One, deserving that mankind should be afraid of, and should be dutiful to Him, and should not take any Ilah (God) along with Him, and He is the One Who forgives (sins).

Taqi Usmani

And they will not take advice unless Allah so wills. He is worthy to be feared, and worthy to forgive.

Abul Ala Maududi

But they will not benefit from it unless Allah Himself so wills. He is worthy to be feared; and He is worthy to forgive (those that fear Him).

Pickthall

And they will not heed unless Allah willeth (it). He is the fount of fear. He is the fount of Mercy.

Yusuf Ali

But none will keep it in remembrance except as Allah wills: He is the Lord of Righteousness, and the Lord of Forgiveness.

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

আল্লাহর ইচ্ছে ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করবে না, তিনিই ভয়ের যোগ্য, তিনিই ক্ষমা করার অধিকারী।

রাওয়াই আল-বায়ান

আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।

শাইখ মুজিবুর রহমান

আল্লাহর ইচ্ছা ছাড়া কেহ উপদেশ গ্রহণ করবেনা, একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করার অধিকারী।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

আর আল্লাহর ইচ্ছে ছাড়া কেউ উপদেশ গ্ৰহণ করতে পারে না; তিনিই যোগ্য যে, একমাত্র তাঁরই তাকওয়া অবলম্বন করা হবে, আর তিনিই ক্ষমা করার অধিকারী।

ফাতহুল মাজীদ

আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে কেউ উপদেশ গ্রহণ করবে না একমাত্র তিনিই ভয়ের যোগ্য এবং তিনিই ক্ষমা করার অধিকারী।

মুখতাসার

৫৬. বস্তুতঃ আল্লাহর ইচ্ছা ব্যতীত তারা উপদেশ গ্রহণ করতে পারবে না। তিনিই সেই উপযুক্ত সত্তা যার আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে তাঁকে ভয় করা হয় এবং বান্দারা তাঁর নিকট তাওবা করলে তিনি তাদেরকে ক্ষমা করেন।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

74:38

তাফসীর আবু বকর যাকারিয়া

আর আল্লাহ্র ইচ্ছে ছাড়া কেউ উপদেশ গ্ৰহণ করতে পারে না; তিনিই যোগ্য যে, একমাত্র তাঁরই তাকওয়া অবলম্বন করা হবে, আর তিনিই ক্ষমা করার অধিকারী [১]।

[১] আল্লাহ্ তা‘আলা اهْلُ التَّقُوٰى এই অর্থে যে, একমাত্র তারই তাকওয়া অবলম্বন করা যায়। তিনি ব্যতীত আর কারও তাকওয়া অবলম্বন করতে বলা যায় না। একমাত্র তাঁকেই ভয় করা এবং তাঁর নাফরমানী থেকেই বেঁচে থাকা জরুরী। আর وَاَهْلُ الْمَغْفِرَةِ হওয়ার উদ্দেশ্য এই যে, তিনিই অপরাধী গোনাহ্গারের অপরাধ ও গোনাহ্ যখন ইচ্ছা ক্ষমা করে দেন। অন্য কেউ এরূপ উচ্চমনা হতে পারে না। [দেখুন, ইবন কাসীর]