জ্ঞানকোষ প্রবন্ধ

আয়িশার শিশুবিবাহের ধর্মতাত্ত্বিক প্রতিরক্ষা: বয়স, বয়ঃসন্ধি ও সম্মতির ঐতিহাসিক বিশ্লেষণ

প্রকাশিত: এপ্রিল 25, 2024 · লেখক: আসিফ মহিউদ্দীন · 169 মিনিট পড়া

সারসংক্ষেপ

মুহাম্মদের সঙ্গে আয়িশার বিবাহের প্রচলিত ইসলামি বর্ণনা অত্যন্ত স্পষ্ট: বিবাহের সময় আয়িশার বয়স ছিল ছয় বছর এবং নয় বছর বয়সে মুহাম্মদ তার সঙ্গে দাম্পত্য ও যৌনজীবন শুরু করেন। এই তথ্য সহিহ বুখারি ও সহিহ মুসলিমের একাধিক বর্ণনায় সংরক্ষিত এবং আয়িশার নিজের নামেই বর্ণিত। আধুনিক সময়ে নয় বছরের একটি শিশুর সঙ্গে পঞ্চাশোর্ধ্ব একজন পুরুষের যৌন দাম্পত্যের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হওয়ায় এই বর্ণনাকে রক্ষার জন্য একের পর এক ভিন্ন ধরনের প্রতিরক্ষা হাজির করা হয়েছে। কখনো সরাসরি বয়সই বদলে দিয়ে বলা হয়, আয়িশা আসলে আঠারো বা উনিশ বছরের ছিলেন; কখনো নয় বছর স্বীকার করেও দাবি করা হয়, তিনি তখন পূর্ণবয়স্ক নারী হয়ে গিয়েছিলেন; কখনো বলা হয় প্রাচীনকালে কিংবা গরম আরবের আবহাওয়ায় মেয়েরা সাত-নয় বছরেই দ্রুত পরিণত হতো। আবার বলা হয়, চৌদ্দশ বছর আগে পৃথিবীর সব সমাজেই শিশুবিবাহ স্বাভাবিক ছিল, ফলে মুহাম্মদের কাজকে আলাদাভাবে সমালোচনা করা ইতিহাসবিরোধী বা প্রেজেন্টিজম (Presentism)। উল্লেখ্য, বর্তমান যুগের মূল্যবোধ, চিন্তাধারা, জ্ঞান এবং নৈতিকতার আলোতে অতীতের কোনো ঐতিহাসিক ঘটনা বা চরিত্রকে বিচার করার প্রবণতাকে প্রেজেন্টিজম বলে। ইতিহাসবিদরা এটিকে একটি ভুল বা পক্ষপাত (Bias) হিসেবে দেখেন, কারণ এতে অতীতের বাস্তব পরিস্থিতি বা প্রেক্ষাপটকে অবমূল্যায়ন করা হয়।

এই প্রতিরক্ষার সঙ্গে আরও কিছু দাবি নিয়মিত যুক্ত হয়। আয়িশা নাকি নয় বছরে ঋতুমতী হয়েছিলেন; সহিহ বুখারির একটি হাদিসে নাকি তিনি নিজের বয়ঃসন্ধিতে পৌঁছানোর কথা বলেছেন; আবু দাউদের একটি বর্ণনায় নাকি তার ঋতুস্রাবের সরাসরি উল্লেখ আছে; আয়িশার নামে প্রচলিত “নয় বছরে মেয়ে মহিলা হয়ে যায়” বক্তব্য নাকি নয় বছর বয়সেই পূর্ণ প্রাপ্তবয়স্কতার প্রমাণ। কোরআনের সূরা তালাকের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের ইদ্দতসংক্রান্ত ব্যাখ্যা এড়াতে আবার বলা হয়, আয়াতে ব্যবহৃত নিসা শব্দটি শুধু প্রাপ্তবয়স্ক নারীদের বোঝায়। নাবালিকা অবস্থায় পিতা বিবাহ দিলেও মেয়েটি বড় হয়ে সহজেই বিবাহ বাতিল করতে পারত—এমন দাবিও করা হয়। এই প্রতিটি দাবিই আলাদা আলাদা দলিলের ওপর দাঁড়িয়ে আছে এবং সেগুলোর অনেকগুলো মূল আরবি পাঠ, হাদিসের সনদ, প্রচলিত ইসলামি ফিকহ কিংবা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্যের সঙ্গে সাংঘর্ষিক।

বয়ঃসন্ধি, শারীরিক পরিপক্বতা, মানসিক পরিপক্বতা এবং যৌনসম্পর্কে স্বাধীন ও অবহিত সম্মতি একই বিষয় নয়। একটি শিশুর ঋতুস্রাব শুরু হলেও সে প্রাপ্তবয়স্ক মানুষের সমান বিচারবোধ, সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা কিংবা যৌনসম্পর্কের ঝুঁকি অনুধাবনের সক্ষমতা অর্জন করে না। শিশুবিবাহের ক্ষেত্রে এই মৌলিক পার্থক্য, শারীরিক ও মানসিক ঝুঁকি এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য বিস্তারিতভাবে শিশুবিবাহ, বয়ঃসন্ধি ও প্রাপ্তবয়স্কতা: সংজ্ঞা, সম্মতি এবং স্বাস্থ্যঝুঁকি প্রবন্ধে আলোচনা করা হয়েছে। ফলে আয়িশার ক্ষেত্রে ঋতুস্রাবের কোনো প্রমাণ পাওয়া গেলেও সেটি নয় বছরের শিশুকে প্রাপ্তবয়স্ক যৌনসঙ্গীতে রূপান্তর করত না; আর বাস্তবে তার নয় বছর বয়সে ঋতুস্রাব হয়েছিল—এমন সরাসরি সহিহ দলিলও পাওয়া যায় না।

আরেকটি বহুল ব্যবহৃত প্রতিরক্ষা হলো—আয়িশা পরবর্তী জীবনে মুহাম্মদের বিরুদ্ধে শিশুবিবাহ বা যৌনসম্পর্কের অভিযোগ করেননি, বরং তাকে ভালোবেসেছেন, তার সঙ্গেই থেকেছেন এবং এক পর্যায়ে বিচ্ছেদের সুযোগ পেয়েও মুহাম্মদকেই বেছে নিয়েছেন। কিন্তু একজন প্রাপ্তবয়স্ক নারীর পরবর্তী আবেগ, ধর্মবিশ্বাস, আনুগত্য বা বৈবাহিক সিদ্ধান্ত নয় বছরের শিশুর পূর্ববর্তী সক্ষম সম্মতি সৃষ্টি করতে পারে না। অভিযোগ না করাও সম্মতির প্রমাণ নয়। আয়িশার পারিবারিক অবস্থান, আবু বকরের আচরণ, মুহাম্মদের ধর্মীয় ও রাজনৈতিক কর্তৃত্ব, তার পিতা-মাতার অবস্থান, মুহাম্মদের মৃত্যুর পর আয়িশার পুনর্বিবাহ নিষিদ্ধ হওয়া এবং আয়িশার নিজের অসন্তোষ ও তির্যক মন্তব্য—এসব বিষয় বিস্তারিতভাবে আয়িশা কেন প্রতিবাদ করেননি? নীরবতা কি সম্মতির প্রমাণ? প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে।

ইসলামি আইন নিয়েও একই ধরনের বিভ্রান্তি তৈরি করা হয়। বলা হয়, পিতা নাবালিকা মেয়েকে বিবাহ দিলেও মেয়ে বয়ঃসন্ধির পরে চাইলে বিবাহ বাতিল করে দিতে পারে। কিন্তু ইসলামি ফিকহে এই অধিকার সব নাবালিকা বিবাহের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয়; বিশেষ করে পিতা বা পিতামহের সম্পাদিত বিবাহের ক্ষেত্রে বিধান ভিন্ন। আয়িশার বিবাহকেই বহু ফকিহ এমন বিবাহের দলিল হিসেবে ব্যবহার করেছেন যেখানে পরবর্তীকালে স্বয়ংক্রিয়ভাবে বিবাহ বাতিলের অধিকার তৈরি হয় না। কোরআন, তাফসির ও ফিকহে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিবাহের বৈধতার দলিলগুলো একত্রে পাওয়া যাবে কোরআনে শিশুবিবাহের বৈধতা প্রবন্ধে।

রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শেখ মুজিবুর রহমান কিংবা অন্য কোনো ঐতিহাসিক ব্যক্তির বাল্যবিবাহের উদাহরণও মুহাম্মদের কাজের পক্ষে নৈতিক প্রমাণ নয়। কোনো কাজ বহু মানুষের দ্বারা সংঘটিত হয়েছে বলে কাজটির নৈতিক চরিত্র বদলে যায় না। তাছাড়া এসব ঘটনার বয়স, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, পারিবারিক ভূমিকা এবং দাম্পত্য শুরু হওয়ার পরিস্থিতি এক নয়। একইভাবে মুহাম্মদের প্রাপ্তবয়স্ক স্ত্রী থাকার তথ্য নয় বছরের আয়িশার সঙ্গে যৌনসম্পর্কের ঘটনাকে বাতিল করে না। শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের প্রতি যৌন আকর্ষণ একই ব্যক্তির মধ্যে থাকতে পারে—পেডোফিলিয়া-সংক্রান্ত চিকিৎসা ও গবেষণার শ্রেণিবিন্যাসে এই অ-একচেটিয়া ধরন বহুদিন ধরেই স্বীকৃত।


ভূমিকা

আয়িশার শিশুবিবাহের পক্ষে আধুনিক প্রতিরক্ষাগুলোর সবচেয়ে লক্ষণীয় বৈশিষ্ট্য হলো, এগুলো একটি সুসংহত ব্যাখ্যার পরিবর্তে পরপর তৈরি করা কয়েকটি পালানোর পথের মতো কাজ করে। প্রথমে বলা হয়, আয়িশার বয়স ছয় ও নয় ছিল না; তিনি আঠারো বা উনিশ বছরের ছিলেন। সহিহ বুখারি ও সহিহ মুসলিমের সরাসরি বর্ণনার সামনে এই দাবি টিকতে না পারলে বলা হয়, বয়স নয় হলেও সমস্যা নেই, কারণ তিনি তখন বয়ঃসন্ধিতে পৌঁছে পূর্ণবয়স্ক নারী হয়ে গিয়েছিলেন। আয়িশার ঋতুস্রাব বা পূর্ণ শারীরিক পরিপক্বতার সরাসরি দলিল চাওয়া হলে সহিহ বুখারির একটি আরবি শব্দের ভুল ইংরেজি অনুবাদ, আবু দাউদের বর্ণনার একটি সমস্যাযুক্ত অনুবাদ কিংবা সনদহীন “নয় বছরে মেয়ে মহিলা” বক্তব্য হাজির করা হয়। এগুলোর দুর্বলতা ধরা পড়লে আরবের গরম আবহাওয়া এবং প্রাচীন যুগে মেয়েদের দ্রুত বড় হয়ে যাওয়ার গল্প সামনে আসে।

বৈজ্ঞানিক তথ্য যখন দেখায় যে উন্নত পুষ্টি ও স্বাস্থ্যব্যবস্থার কারণে আধুনিক মেয়েদেরই বহু জনগোষ্ঠীতে আগের প্রজন্মের তুলনায় কম বয়সে বয়ঃসন্ধি শুরু হচ্ছে, তখন যুক্তি সরে যায় ইতিহাসের দিকে—“চৌদ্দশ বছর আগে সবাই এমন করত।” কিন্তু প্রাচীন বিশ্বের আইন ও বিবাহপ্রথা পর্যালোচনা করলে দেখা যায়, সব সমাজে নয় বছরের শিশুর সঙ্গে প্রাপ্তবয়স্ক পুরুষের দাম্পত্যকে একরকম স্বাভাবিক বা আইনগতভাবে বৈধ মনে করা হতো না। তখন রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র বা শেখ মুজিবের বাল্যবিবাহের উদাহরণ সামনে আনা হয়। অথচ এক ব্যক্তির ভুল আরেক ব্যক্তির একই ধরনের কাজকে নৈতিক করে না; তার ওপর এসব ঘটনার বয়স, সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি এবং পারিবারিক পরিস্থিতিও এক নয়।

এরপর প্রতিরক্ষাটি প্রায়ই আয়িশার পরবর্তী জীবনের দিকে চলে যায়। বলা হয়, তিনি তো কখনো মুহাম্মদের বিরুদ্ধে ধর্ষণ বা নির্যাতনের অভিযোগ করেননি; বরং তাকে ভালোবেসেছেন, তার মৃত্যু পর্যন্ত তার স্ত্রী ছিলেন এবং পরবর্তী জীবনেও তার স্মৃতি ও হাদিস প্রচার করেছেন। এই যুক্তি নয় বছর বয়সে কী ঘটেছিল সেই প্রশ্নের উত্তর নয়। একজন শিশু যে সম্পর্কের মধ্যে প্রাপ্তবয়স্কদের সিদ্ধান্তে প্রবেশ করেছে, বহু বছর পরে সেই সম্পর্ককে সে কীভাবে বুঝেছে বা গ্রহণ করেছে তা শিশুকালে তার স্বাধীন ও অবহিত সম্মতি ছিল কি না নির্ধারণ করে না। পরবর্তী ভালোবাসা অতীতের সম্মতি সৃষ্টি করে না, পরবর্তী আনুগত্য শিশুকালের সিদ্ধান্তগ্রহণের ক্ষমতা বাড়িয়ে দেয় না, আর অভিযোগের অনুপস্থিতি কোনো ঘটনার নৈতিক বৈধতার সনদ নয়।

কোরআন ও ইসলামি ফিকহ নিয়েও একই ধরনের নতুন ব্যাখ্যা তৈরি হয়েছে। সূরা তালাকের চার নম্বর আয়াতে ঋতুস্রাব শুরু হয়নি এমন নারীর ইদ্দত উল্লেখ থাকা সত্ত্বেও বলা হয়, নিসা শব্দটি নাকি শুধু প্রাপ্তবয়স্ক নারী বোঝায়, তাই এখানে কোনো অপ্রাপ্তবয়স্ক মেয়ের কথা থাকতে পারে না। অথচ শতাব্দীর পর শতাব্দী ধরে প্রধান তাফসিরকার ও ফকিহরা এই আয়াতকে অল্পবয়সের কারণে ঋতুস্রাব শুরু হয়নি এমন মেয়েদের ক্ষেত্রেও প্রয়োগ করেছেন। একইভাবে “খিয়ারুল বুলুগ” শব্দটি এমনভাবে উপস্থাপন করা হয় যেন ইসলামে কোনো নাবালিকার ওপর অভিভাবকের দেওয়া বিবাহ কখনো স্থায়ীভাবে বাধ্যতামূলক হতে পারে না। অথচ প্রাচীন ফিকহ নিজেই পিতা বা পিতামহের দেওয়া বিবাহ এবং অন্য অভিভাবকের দেওয়া বিবাহের মধ্যে পার্থক্য করেছে এবং আয়িশার ঘটনাকে নাবালিকা কন্যার পিতৃসম্পাদিত বিবাহের গুরুত্বপূর্ণ নজির হিসেবে ব্যবহার করেছে।

এই সবকিছুর মধ্যে মূল ঘটনাটি প্রায়ই আড়ালে চলে যায়। প্রচলিত সহিহ ইসলামি বর্ণনা অনুসারে মুহাম্মদ যখন আয়িশাকে বিবাহ করেন, তখন তার বয়স ছিল ছয় বছর; নয় বছর বয়সে তাকে মুহাম্মদের কাছে পাঠানো হয় এবং দাম্পত্য শুরু হয়। আয়িশার নিজের বর্ণনায় তিনি তখন বান্ধবীদের সঙ্গে দোলনায় খেলছিলেন; তার মা তাকে ডেকে নিয়ে গেলে তিনি জানতেন না মা তাকে দিয়ে কী করতে চাইছেন; এরপর প্রাপ্তবয়স্ক নারীরা তাকে প্রস্তুত করে মুহাম্মদের কাছে হস্তান্তর করেন। এই ঘটনাক্রমের মধ্যে নয় বছরের শিশুর স্বাধীন সিদ্ধান্ত, আসন্ন দাম্পত্য সম্পর্কে অবহিত সম্মতি কিংবা বিবাহ ও যৌনসম্পর্ক প্রত্যাখ্যানের কোনো বর্ণনা নেই।

তাই আলোচনার প্রতিটি দাবি তার নিজের প্রমাণের ভিত্তিতে বিচার করতে হবে। বয়সের প্রশ্নের উত্তর বয়সসংক্রান্ত হাদিস দিয়ে; বয়ঃসন্ধির প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট শারীরবৃত্তীয় তথ্য ও হাদিস দিয়ে; আরবি শব্দের অর্থ আরবি পাঠ ও অভিধান দিয়ে; ইতিহাসের দাবি ঐতিহাসিক আইন ও সামাজিক তথ্য দিয়ে; আর সম্মতির প্রশ্ন বয়স, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং ক্ষমতার সম্পর্ক দিয়ে বিচার করতে হবে। একটি দাবি ভুল প্রমাণিত হলে অন্য প্রসঙ্গ তুলে সেটিকে উদ্ধার করা যায় না। সহিহ হাদিস যদি ছয় ও নয় বছর বলে, তাহলে রবীন্দ্রনাথের বিবাহ সেই বয়স বদলায় না; আয়িশা পরবর্তী জীবনে মুহাম্মদকে ভালোবাসলে তাতে নয় বছর বয়সে তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরিবর্তিত হয় না; আর কোনো শিশুর ঋতুস্রাব শুরু হওয়া তাকে প্রাপ্তবয়স্ক মানুষের সমান যৌন সম্মতির ক্ষমতা দেয় না।

আয়িশার শিশুবিবাহের পক্ষে ব্যবহৃত প্রতিটি প্রধান প্রতিরক্ষা তাই একই জায়গায় পরীক্ষা করা প্রয়োজন—আয়িশার বয়স আঠারো বা উনিশ ছিল কি না, নয় বছর বয়সে তার বয়ঃসন্ধির কোনো প্রমাণ আছে কি না, “নয় বছরে মেয়ে মহিলা” বক্তব্যটি সহিহ কি না, আবু দাউদের বর্ণনায় আদৌ ঋতুস্রাবের কথা আছে কি না, প্রাচীনকালে মেয়েরা সত্যিই আধুনিক মেয়েদের চেয়ে দ্রুত পরিণত হতো কি না, গরম আবহাওয়ার দাবির কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কি না, সব প্রাচীন সমাজে নয় বছরের শিশুবিবাহ স্বাভাবিক ছিল কি না, অন্য ঐতিহাসিক ব্যক্তিদের বাল্যবিবাহ মুহাম্মদের কাজকে নৈতিক করে কি না, নিসা শব্দ দিয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বাদ দেয়া যায় কি না, বয়ঃসন্ধির পরে আয়িশা বিবাহ বাতিল করতে পারতেন কি না, তার পরবর্তী ভালোবাসা ও নীরবতা শিশুকালের সম্মতির প্রমাণ কি না এবং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের “পেডোফিলিয়া” শব্দকে কেন্দ্র করে তৈরি যুক্তিগুলো আসলে কী প্রমাণ করে। এই প্রশ্নগুলোর উত্তর একসঙ্গে রাখলেই আয়িশার শিশুবিবাহকে ঘিরে তৈরি আধুনিক প্রতিরক্ষার সম্পূর্ণ কাঠামোটি স্পষ্ট হয়।


আয়িশার বয়স আসলে ১৮–১৯ বছর ছিল?

আয়িশার শিশুবিবাহের সমালোচনা এড়ানোর জন্য আধুনিক সময়ে সবচেয়ে বহুল প্রচারিত দাবিগুলোর একটি হচ্ছে—আয়িশার বয়স আসলে ছয় ও নয় বছর ছিল না; বিবাহের সময় তিনি কিশোরী বা প্রায় প্রাপ্তবয়স্ক ছিলেন এবং মুহাম্মদের সঙ্গে দাম্পত্য শুরু হওয়ার সময় তার বয়স ছিল প্রায় আঠারো বা উনিশ বছর। এই বয়স সাধারণত কোনো সরাসরি বর্ণনা থেকে পাওয়া যায় না। এমন কোনো সহিহ হাদিস নেই যেখানে আয়িশা বলেছেন, “মুহাম্মদের সঙ্গে দাম্পত্য শুরু হওয়ার সময় আমার বয়স আঠারো বা উনিশ ছিল।” সংখ্যাটি তৈরি করা হয় কয়েকটি পরবর্তী ঐতিহাসিক তথ্য একত্র করে হিসাব কষে—বিশেষ করে আয়িশার বড় বোন আসমার মৃত্যুকালের বয়স, দুই বোনের কথিত দশ বছরের বয়সের পার্থক্য, হিজরতের সাল এবং আরও কয়েকটি জীবনীমূলক তথ্য ব্যবহার করে। সমস্যা হলো, এই পরোক্ষ হিসাব দাঁড় করাতে গিয়ে আয়িশার নিজের নামে সংরক্ষিত সরাসরি বয়স-বর্ণনাগুলোকে উপেক্ষা করতে হয়।

১৮–১৯ বছরের এই পুনর্গঠনের বিরুদ্ধে বিস্তারিত আপত্তি ইসলামQA-র নিজের উত্তরেই রয়েছে। আয়িশার বয়স নিয়ে প্রশ্নের উত্তরে তারা স্পষ্ট ভাষায় বলেছে, ছয় বছর বয়সে বিবাহ এবং নয় বছর বয়সে দাম্পত্যের তথ্য কোনো ফকিহের অনুমান বা ইতিহাসবিদের হিসাব নয়; বরং আয়িশার নিজের নামে একাধিক বর্ণনাসূত্রে সংরক্ষিত তথ্য। তাদের ভাষায় বিষয়টি এমন কোনো ব্যক্তিগত মত নয় যেখানে একজন আলেমের মতের বিপরীতে আরেকজনের মত দাঁড় করিয়ে বয়স পাল্টে দেয়া যাবে [1]


IslamQA-র পূর্ণ জবাবে ১৮–১৯ বছরের পুনর্গঠন

IslamQA-র সংশ্লিষ্ট উত্তরে সহিহ সনদ, আসমার বয়স, দুই বোনের কথিত বয়সের ব্যবধান, আবদুর রহমান ইবন আবি আল-জিনাদের অবস্থান এবং জীবনীগ্রন্থের কালপঞ্জি একসঙ্গে আলোচনা করা হয়েছে। তাদের পূর্ণ যুক্তি ও উদ্ধৃত দলিল নিচে দেয়া হলো।

প্রশ্নঃ
ইন্টারনেটে একটি চ্যাটরুমে অন্যদের সাথে আলাপচারিতার সময় একটি আশ্চর্য বিষয় আমার গোচরীভূত হয়। আমি চাই, রাসুল মুহাম্মাদের সিরাত বা জীবনী সম্পর্কে যার সম্যক জ্ঞান আছে, তেমন কেউ যেন আমাকে এই বিষয়টি ব্যাখ্যা করে দেন। সহিহ বুখারিতে বর্ণিত যে ব্যাপারটি আছে, অর্থাৎ রাসুল মুহাম্মাদ আয়িশার ছয় বছর বয়সের সময় বিয়ের চুক্তি করেছিলেন, আর নয় বছর বয়সের সময় সহবাস করে বিয়ের পূর্ণতা দান করেছিলেন, এই ব্যাপারটি নিয়ে গবেষণা করে একজন সাংবাদিক বুখারির এই হাদিসটির সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। উক্ত গবেষক হাদিসের বর্ণনাটি সংখ্যা ও তারিখের ভিত্তিতে বিচার তো করেছেনই, সেই সঙ্গে বুখারি ও মুসলিমে উল্লেখিত হাদিসটি ইসনাদের ভিত্তিটি পুনর্বিবেচনা করেছেন। দুই ক্ষেত্রেই তিনি তার সন্দেহকে দক্ষতার সাথে প্রমাণ করার চেষ্টা করেছেন।
উত্তরঃ
প্রথমত,
রাসুল মুহাম্মাদ যখন আয়িশার সঙ্গে বিয়ের চুক্তি সম্পাদন করলেন, তখন আয়িশার বয়স কত ছিল, আর যখন আয়িশার সঙ্গে বিছানায় যৌনকর্ম সম্পাদনের মাধ্যমে বিবাহকে পূর্ণতা দিলেন, তখনই বা আয়িশার বয়স কত ছিল, এই পুরো ব্যাপারটি ইসলামি শাস্ত্র বিশেষজ্ঞদের ব্যক্তিগত মতের উপর একেবারেই নির্ভর করে না, যাতে কিনা কেউ তর্ক করতে পারে যে বিষয়টি ঠিক ছিল নাকি ভুল ছিল। বরং এই ব্যাপারটি তথ্য প্রমাণের মাধ্যমে দ্ব্যর্থহীনভাবে প্রমাণিত হওয়া একটি ইতিহাসভিত্তিক বিবরণ, যা কিনা মেনে নেওয়া ছাড়া উপায় নেই। এর অনেকগুলো কারণ রয়েছে-
১.
বয়সের উল্লেখ আয়িশা নিজমুখে করেছিলেন। এমন কিন্তু নয় যে,অন্য কেউ তাঁর ব্যাপারে বলেছিল, বা কোন ইতিহাসবিদ বা হাদিস বিশারদের বর্ণনা থেকে আমরা বয়সের ব্যাপারটি জানতে পেরেছি। বরং বয়সের ব্যাপারটি এমন একটি প্রেক্ষাপট থেকেই আমরা জানতে পারছি যখন কিনা আয়িশা নিজমুখে নিজের সম্বন্ধে বলছিলেন। তিনি যা বলেছিলেন, সেটি বুখারি শরিফের ৩৮৯৪ ও মুসলিম শরিফের ১৪২২ নম্বর হাদিসের বর্ণনায় সরাসরি এসেছে –
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে বিবাহ করেন, তখন আমার বয়স ছিল ছয় বছর। তারপর আমরা মদিনায় এলাম এবং বনু হারিস গোত্রে অবস্থান করলাম। সেখানে আমি জ্বরে আক্রান্ত হলাম। এতে আমার চুল পড়ে গেল। পরে যখন আমার মাথার সামনের চুল জমে উঠল। সে সময় আমি একদিন আমার বান্ধবীদের সাথে দোলনায় খেলা করছিলাম। তখন আমার মাতা উম্মে রূমান আমাকে উচ্চস্বরে ডাকলেন। আমি তাঁর কাছে এলাম। আমি বুঝতে পারিনি, তার উদ্দেশ্য কী? তিনি আমার হাত দরে ঘরের দরজায় এসে আমাকে দাঁড় করালেন। আর আমি হাঁফাচ্ছিলাম। শেষে আমার শ্বাস-প্রশ্বাস কিছুটা প্রশমিত হল। এরপর তিনি কিছু পানি নিলেন এবং তা দিয়ে আমার মুখমন্ডল ও মাথা মাসেহ করে দিলেন। তারপর আমাকে ঘরের ভিতর প্রবেশ করালেন। সেখানে কয়েকজন আনসারী মহিলা ছিলেন। তাঁরা বললেন, কল্যাণময়, বরকতময় এবং সৌভাগ্যমন্ডিত হোক। আমাকে তাদের কাছে দিয়ে দিলেন। তাঁরা আমার অবস্থান ঠিক করে দিলেন, তখন ছিল দ্বিপ্রহরের পূর্ব মুহূর্ত। হঠাৎ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দেখে আমি হকচকিয়ে গেলাম। তাঁরা আমাকে তাঁর কাছে তুলে দিল। সে সময় আমি নয় বছরের বালিকা।
২.
আয়িশার এই বর্ণনাটি এসেছে এমন দুটি গ্রন্থে, যে দুটিকে কোরানের পরেই সবচেয়ে নির্ভরযোগ্য গ্রন্থ মনে করা হয় – সহিহ বুখারি ও সহিহ মুসলিম শরিফ।
৩.
কিছু অজ্ঞ মানুষ যদিও দাবী করে যে এই হাদিসটির একটিই মাত্র ইসনাদ বা বর্ণনাসূত্র আছে, কিন্তু আসলে এই হাদিসটির একাধিক ইসনাদ রয়েছে।
সবচেয়ে প্রচলিত যে বর্ণনাসূত্র, সেটি হচ্ছে হিশাম ইবনে উরওয়াহ ইবনে আজজুবায়ের এর থেকে, তিনি শুনেছিলেন তার পিতা উরওয়াহ ইবনে আজজুবায়ের এর থেকে, এবং উরওয়াহ ইবনে আজজুবায়ের শুনেছিলেন স্বয়ং আয়িশার কাছ থেকে। এই বর্ণনাটি সবচেয়ে নির্ভুল বর্ণনাগুলোর একটি, কারণ এই উরওয়াহ ইবনে আজজুবায়ের পারিবারিকভাবে আয়িশার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষদের একজন ছিলেন, সম্পর্কে আয়িশা উরওয়াহ ইবনে আজজুবায়েরের খালা হতেন।
মুসলিম শরীফের ১৪২২ নম্বর হাদিসের বর্ণনাটির সূত্র আবার আরেকটি, সেটি হচ্ছে আজজুহরি, তিনি শুনেছিলেন উরওয়াহ ইবনে আজজুবায়ের এর কাছ থেকে, আর উরওয়াহ ইবনে আজজুবায়ের শুনেছিলেন স্বয়ং আয়িশার কাছ থেকে।
এটির আরো একটি বর্ণনাসূত্র হচ্ছে আল আমাশ, তিনি শুনেছিলেন ইবরাহিমের কাছ থেকে, ইবরাহিম শুনেছিলেন আল আসওয়াদের কাছ থেকে, আল আসওয়াদ শুনেছিলেন স্বয়ং আয়িশার কাছ থেকে। যা শুনেছিলেন, সেটি মুসলিম শরীফের ১৪২২ নম্বর হাদিসের বর্ণনায় এভাবে এসেছে – আয়িশাহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন যে, তার ছয় বছর বয়সে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করেন, তার নয় বছর বয়সে তিনি তাকে নিয়ে বাসর যাপন করেন এবং আঠারো বছর বয়সে তিনি ইন্তিকাল করেন।
এছাড়াও, বয়সের কথাটি আরেকটি ইসনাদে আছে, সেটি হছে মুহাম্মদ ইবনে আমর এর থেকে, মুহাম্মদ ইবনে আমর শুনেছিলেন ইয়াহিয়া ইবনে আবদুর রহমান ইবনে হাতিব এর থেকে, ইয়াহিয়া ইবনে আবদুর রহমান ইবনে হাতিব শুনেছিলেন স্বয়ং আয়িশার কাছ থেকে, যেটি কিনা উল্লেখিত আছে আবু দাউদ শরিফের ৪৯৩৭ নম্বর হাদিসে।
শেখ আবু ইসহাক আল হুওয়াইনি একটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন। যেসব মানুষ উরওয়াহ ইবনে আজজুবায়ের এর কাছ থেকে শুনে এই হাদিসটি বর্ণনা করেছিলেন, তাদের একটি তালিকা প্রস্তুত করেছিলেন শেখ আবু ইসহাক আল হুওয়াইনি। তালিকাটি এরূপ – আল আসওয়াদ ইবনে ইয়াজিদ, আল কাশেম ইবনে আবদুর রহমান, আল কাশেম ইবনে মুহাম্মদ ইবনে আবু বকর, আমরাহ বিনতে আবদুর রহমান এবং ইয়াহিয়া ইবনে আবদুর রহমান ইবনে হাতিব।
এছাড়াও তিনি সেসব ব্যক্তিদের নামের তালিকাও তৈরি করেছিলেন, যারা হিশাম ইবনে উরওয়াহ এর কাছ থেকে শুনে এই হাদিসটি বর্ণনা করেছেন। তারা হলেন, ইবনে শিহাব আজ জুহরি এবং উরওয়াহ এর মুক্তকৃত দাস আবু হামজা মাইমুন।
এছাড়া শেখ আবু ইসহাক আল হুওয়াইনি যেটা করলেন, সেটা হচ্ছে মদিনার ইসলামি শাস্ত্রজ্ঞদের মধ্যে যারা এই হাদিস বর্ণনায় হিশাম ইবনে উরওয়াহকে অনুসরণ করেছেন, তাদের একটি তালিকা তৈরি করলেন। তারা হলেন আবু জিন্নাদ আবদুল্লাহ ইবনে যাকওয়ান, তার পুত্র আবদুর রহমান ইবনে আবি জিন্নাদ এবং আবদুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে ইয়াহিয়া ইবনে উরওয়াহ। পাঠকদের স্মরণে থাকা ভাল যে হিশাম মদিনায় যেসব হাদিস বর্ণনা করেছিলেন, তাদের মধ্যে এই হাদিসটি অন্যতম।
মক্কানিবাসী ইসলামি শাস্ত্রজ্ঞদের মধ্যে সুফিয়ান ইবনে উ-ইয়াইনাহ এই হাদিসটি বর্ণনা করেছন। এছাড়াও আর রাই নিবাসী ইসলামি বিশেষজ্ঞ জারির ইবনে আবদুল হামিদ আদ দুব্বি এই হাদিসটি বর্ণনাকারীদের অন্যতম।
বসরানিবাসী ইসলামি পন্ডিতদের মধ্যে থেকে এই হাদিস বর্ণনাকারীদের তালিকায় আছেন হাম্মাদ উবনে সালামাহ, হাম্মাদ ইবনে জায়েদ, উহাইব ইবনে খালিদ প্রমুখ।
আরবী ভাষা যারা জানেন, তারা নিচে দেওয়া লিংকদুটিতে ক্লিক করে শেখ আবু ইসহাক আল হুওয়াইনির আরবী বক্তব্যটি শুনে দেখতে পারেন ( ) ( )
All of these lists are mentioned in order to ward off the specious argument of some ignorant people who say that Hishaam ibn ‘Urwah was the only one who narrated it. Even if we accept [?} that Hishaam became confused at the end of his life, the correct view is that this accusation was made only by Abu’l-Hasan ibn al-Qattaan in Bayaan al-Wahm wa’l-Eehaam, and he was mistaken in doing so.
যেসব অজ্ঞ লোক না জেনেই মন্তব্য করে বসে যে, হিশাম ইবনে উরওয়াহ ছিলেন এই হাদিসটির একমাত্র বর্ণনাকারী,তাদের যুক্তিখণ্ডনের জন্যই এই তালিকাগুলো তৈরি করা হয়েছে। তর্কের খাতিরে যদি ধরেও নিই যে বৃদ্ধবয়সে হিশাম ইবনে উরওয়াহ এর স্মৃতিভ্রম হচ্ছিল, এই মিথ্যে অভিযোগটি কেবলমাত্র উত্তর আফ্রিকার আলমোহাদ নামক মুসলিম সাম্রাজ্যের একজন ইসলামি গবেষক আবুল হাসান ইবনে আল কাত্তান একাই করেছেন তার বয়ান আল ওয়াহম ওয়া আল ইহাম আল ওয়াকি-ইন ফি কিতাব আল আহকাম নামক বইটিতেই এসেছে।
পরবর্তীতে বিখ্যাত সিরিয়ান-তুর্কেমেনিস্তানি ইসলামি শাস্ত্রজ্ঞ শামসুদ্দিন আজ জাহাবি তার লেখা বিখ্যাত বই মিজান উল ইতিদাল এ ৪/৩০১-৩০২ অংশে লিখেছিলেন
“হিশাম ইবনে উরওয়াহ ছিলেন ইসলামের পন্ডিতদের মধ্যে অগ্রগণ্য একজন ব্যক্তি। বুড়ো বয়সে তার স্মৃতি কখনো কখনো ঝাপসা হয়ে গেলেও তিনি একেবারে খেই হারিয়ে সন্দিহান হয়ে পড়তেন না। তাই আবুল হাসান ইবনে আল কাত্তানের অভিযোগ, যে হিশাম ইবনে উরওয়াহ এবং সোহেল ইবনে আবি সালেহ বুড়ো হয়ে যাওয়ার দরুণ সম্পূর্ণ সন্দিহান হয়ে পড়তেন, এর মধ্যে আমি যৌক্তিক কিছু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, বুড়ো হবার দরুণ উনি হয়ত কিছুটা বদলে গিয়েছিলেন, এবং তাঁর স্মৃতিশক্তি হয়ত একটু দুর্বল হয়ে পড়েছিল, এবং তিনি কিছু কিছু বিষয় ভুলে যেতেন, কিন্তু তাতে কী? তিনি তো আর ভুলের উর্ধ্বে নন। যখন তিনি জীবনের শেষ প্রান্তে উপনীত অবস্থায় ইরাকে এসেছিলেন, তখনও তিনি শিক্ষার্থীদের মাঝে অনেক জ্ঞান বিতরণ করে গিয়েছিলেন,এর মধ্যে এমন কিছু হাদিসও ছিল যেগুলো তিনি ঠিকমত স্মরণ রাখতে পারতেন না। মালিক, শুবাহ, ওয়াকি প্রমুখ বিশ্বস্ত হাদিস বর্ণনাকারীদের অনেকেরই বৃদ্ধ বয়সে এই সমস্যাটি হয়েছিল। নির্ভরযোগ্য ইসলামি সুপন্ডিতদের দুর্বল বর্ণনাকারী বা বার্ধক্যের কারণে স্মৃতিভ্রষ্ট বর্ণনাকারীদের সাথে গুলিয়ে ফেলে আবুল হাসান ইবনে আল কাত্তান যে আলোচনাটি করছিলেন, সেই হাস্যকর দাবীটিকে আর পাত্তা না দেওয়াই উচিত বলে মনে করি। হিশাম ইবনে উরওয়াহ ছিলেন রীতিমত শায়খুল ইসলাম, তার বিরুদ্ধে ইবনে আল কাত্তান যা বলেছিলেন, তার প্রভাব থেকে আল্লাহ আমাদের মুক্তি দান করুন, এবং আবদুর রহমান ইবনে খারাশ যা বলেছিলেন, সেটা থেকেও – মালিক তাকে পছন্দ করতেন না, কারণ ইরাকে গিয়ে হাদিস বর্ণনা করার কারণে তিনি তার উপর রেগে ছিলেন”।
৪.
এমন কিন্তু নয় যে আয়িশা একাই বলেছেন যে রাসুল মুহাম্মদের সাথে বিয়ের সময় তার বয়স নয় ছিল। আয়িশার সমসাময়িক অনেকেই এই হাদিসটি বর্ণনা করেছেন, যারা আয়িশাকে অন্যদের চেয়ে বেশি ঘনিষ্ঠভাবে চিনতেন। এমন একটি বর্ণনা নিম্নরূপঃ
ইমাম আহমেদ ইবনে হাম্বল তার মুসনাদে আহমাদ গ্রন্থের ৬/১১২ তে মুহাম্মদ ইবনে বশিরের সূত্রে বর্ণনা করেছেন যে, মুহাম্মদ ইবনে বশির বলেন, মুহাম্মদ ইবনে আমর আমাদের বলেছিলেন, আবু সালামাহ ও ইয়াহিয়া বলেছিলেন, যখন খাদিজা মারা গেলেন, তখন ওসমান ইবনে মাজুন এর স্ত্রী খাওলা বিনতে হাকিম রাসুলের কাছে এসে জিজ্ঞেস করলেন, আপনি পুনরায় বিয়ে করছেন না কেন? রাসুল পালটা প্রশ্ন করলেন, কাকে? খাওলা বিনতে হাকিম বললেন, আপনি চাইলে কুমারীকে, বা বিধবাকে। রাসুল জানতে চাইলেন, কে সেই কুমারী? উত্তরে খাওলা বিনতে হাকিম বললেন, আল্লাহর সৃষ্টির মধ্যে যিনি আপনার নিকট সবচেয়ে প্রিয়, আপনার বন্ধু সেই আবু বকরের কন্যা আয়িশা বিনতে আবু বকর… এবং এরপরে মুসনাদে আহমাদে এই বর্ণনাটি বিস্তারিত রয়েছে, যেখানে এটি উল্লেখ করা আছে যে আয়িশার ছয় বছর বয়সের সময় বিয়ের চুক্তিপত্র হয়েছিল, আর নয় বছর বয়সের সময় বিবাহ যৌনসম্পর্ক স্থাপনের মাধ্যমে পূর্ণাঙ্গ হয়েছিল।
৫.
এই বর্ণনাটি আয়িশার নিজের করা বর্ণনার সাথে মিলে তো যাচ্ছেই, এবং অন্যান্য বর্ণনাকারীরাও বর্ণনাটি আয়িশার থেকেই পেয়েছেন এবং আয়িশার জীবনকাল নিয়ে যতগুলো ঐতিহাসিক সূত্র পাওয়া যায়, সবগুলো সূত্রতেই একই বর্ণনা পাওয়া যায়। বর্ণনাগুলোতে কোন পরষ্পরবিরোধীতা বা বৈপরীত্য নেই। এবং বিষয়টি ইজতেহাদ বা কোন বিশেষজ্ঞের ব্যক্তিগত মতের উপরও নির্ভরশীল নয়। একজন মানুষ যখন নিজের ব্যাপারে বক্তব্য দেন, তখন অন্য সে বক্তব্যকে অস্বীকার করার অধিকার স্বভাবতই অন্য কারো থাকে না।
৬.
মুসলিম হিসেবেই আয়িশার জন্ম হয়েছিল বলে ঐতিহাসিক সূত্রগুলো থেকে ঐক্যমত পাওয়া যায়, অর্থাৎ রাসুল মুহাম্মদের ইসলাম প্রচার শুরুর চার বা পাঁচ বছর পরে আয়িশা জন্মগ্রহণ করেছিলেন।
এই যে হাদিসটি “আমার বাবা-মাকে কেবল ইসলাম ধর্ম অনুসরণ করতে দেখার কথা আমার স্মরণ আছে”, এর ব্যাপারে ইমাম বায়হাকি তার সুনানুল কুবরা হাদিস গ্রন্থের ৬/২০৩ এ লিখেছেনঃ
আয়িশা মুসলিম হিসেবেই জন্মগ্রহণ করেছিলেন, কারণ রাসুলের ইসলাম প্রচার কার্যক্রম শুরুর একেবারে প্রথম দিকে আয়িশার বাবা মুসলিম হয়েছিলেন। আল আসওয়াদের সূত্রে প্রাপ্ত হাদিসটি, যেটি আল আসওয়াদ আয়িশা থেকে সরাসরি বর্ণনা করেছেন, সেই হাদিসটি থেকে প্রমাণিত হয় যে রাসুল মুহাম্মদ আয়িশাকে বিয়ে করেছিলেন তার ছয় বছর বয়সে, আর যৌনসম্পর্ক স্থাপন করে বিবাহকে পূর্ণতা দিয়েছিলেন আয়িশার নয় বছর বয়সে, আর যখন রাসুল মারা গিয়েছিলেন, তখন আয়িশার বয়স ছিল আঠার বছর। কিন্তু আসমা বিনতে আবু বকর জন্মেছিলেন জাহেলিয়ার যুগে আর মুসলিম হয়েছিলেন তার বাবা মুসলমান হবার পর। এ ব্যাপারে আবু আবদুল্লাহ ইবনে মান্দাহ একটি সূত্র ইবনে আবি জিন্নাদ এর থেকে প্রাপ্ত হয়ে বর্ণনা করেছেন। সেটি অনুযায়ী আসমা বিনতে আবু বকর আয়িশার চেয়ে দশ বছরের বড় ছিলেন, এবং আসমার মা পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আসমা বলেছিলেন, মা আমার কাছে এসেছিলেন এবং তখনও তিনি মুশরিকদের ধর্মের অনুসারীই ছিলেন। আসমার বর্ণিত একটি হাদিস থেকে জানা যায় যে আসমার মায়ের নাম ছিল ক্বাতিলাহ, তিনি বনু মালিক ইবনে হাসাল গোত্রের ছিলেন। তিনি আয়িশার মা ছিলেন না। আসমা তার বাবার সাথেই মুসলমান হয়েছিলেন, কিন্তু তার মা সেসময় মুসলমান হন নি। আবদুর রহমান ইবনে আবু বকর এর ব্যাপারে যা জানা যায়, তা থেকে মনে করা হয় যে তিনি তার বাবা-মায়ের ইসলাম গ্রহণের সময় যুবক ছিলেন, কিন্তু তিনিও বাবা-মায়ের অনুসরণ করে মুসলমান হন নি, তিনি অনেক পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আবদুর রহমান ইবনে আবু বকর ছিলেন আবু বকরের জ্যেষ্ঠতম সন্তান।
শামসুদ্দিন আজ জাহাবি তার সিয়ার আলাম আন নুবালা গ্রন্থের ২/১৩৯ এ বলেছেনঃ
যারা বাবা-মায়ের সূত্রে মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছিলেন, আয়িশা ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি ফাতেমার চেয়ে আট বছরের ছোট ছিলেন। তিনি বলতেন, “আমার বাবা-মাকে কেবল ইসলাম ধর্ম অনুসরণ করতে দেখার কথা আমার স্মরণ আছে”।
আল হাফিজ ইবনে হাজর তার আল ইসাবাহ গ্রন্থের ৮/১৬ তে বলেছেনঃ
তিনি, অর্থাৎ আয়িশা জন্মেছিলেন রাসুলের ইসলাম প্রচার শুরুর চার বা পাঁচ বছর পরে।
এ থেকে প্রতীয়মান হয় হিজরতের সময় আয়িশার বয়স ছিল আট বা নয় বছর। এ তথ্যটি স্বয়ং আয়িশা কর্তৃক বর্নিত উপরোল্লিখিত হাদিসের সাথে সংগতিপূর্ণ।
৭.
ইতিহাসের সূত্রগুলো এ বিষয়ে একমত যে রাসুল মুহাম্মদের মৃত্যুর সময় আয়িশার বয়স ছিল আঠার বছর। সুতরাং, হিজরতের সময় আয়িশার বয়স ছিল আট বা নয়।
৮.
জীবনী ও ইতিহাস গ্রন্থসমূহ থেকে পাওয়া যায় যে ৬৩ বছর বয়সে আয়িশা যখন মারা গিয়েছিলেন, তখন ছিল ৫৭ হিজরি। তাই বোঝা যায়, হিজরতের আগে আয়িশার বয়স ছিল ছয় বছর। তাই আপনি যদি তৎকালীন আরবের রীতি অনুযায়ী বয়স তথা সালের আসন্নায়ন করেন, তাহলে দেখতে পাবেন হিজরতের সময়ে আয়িশার বয়স ছিল আট বছর, এবং হিজরতের আট মাস পর যখন রাসুল মুহাম্মদ আয়িশাকে ঘরে তুলে নিয়েছিলেন, তখন আয়িশার বয়স ছিল নয় বছর।
৯.
আসমা বিনতে আবু বকর ও আয়িশার বয়সের পার্থক্য বিষয়ে ইসলামি বিশেষজ্ঞদের মতের সাথে উপরের বর্ণনাটি সামঞ্জস্যপূর্ণ। শামসুদ্দিন আজ জাহাবি বলেছেন, আসমা বিনতে আবু বকর আয়িশার চেয়ে দশ বা ততোধিক বছরের বড় ছিলেন। এ বিষয়ে তাঁর লিখিত সিয়ার আলাম আন নুবালা গ্রন্থের ২/১৮৮ তে বর্ণিত আছে – রাসুলের ইসলাম প্রচার শুরুর চার কিংবা পাঁচ বছর পর আয়িশা জন্মেছিলেন। আবু নাইম তাঁর মুজাম আস সাহাবা গ্রন্থে উল্লেখ করেছেন যে আসমা বিনতে আবু বকরের জন্ম হয়েছিল রাসুলের ইসলাম প্রচার শুরুর দশ বছর পরে। সুতরাং, আসমা বিনতে আবু বকর ও আয়িশার বয়সের পার্থক্য ছিল চৌদ্দ থেকে পনের বছর। এটি শামসুদ্দিন আজ জাহাবির মত। তাঁর সরাসরি বর্ণনা থেকে আমরা যেটি পাই, সেটি আগেই উল্লেখ করা হয়েছে – তিনি অর্থাৎ আসমা বিনতে আবু বকর ছিলেন আয়িশার চেয়ে দশ বা ততোধিক বছরের বড়।
১০.
Although we quote these numbers that are mentioned in the books of biography and history, what we mostly rely on is what is narrated with saheeh isnaads, not what we find in books quoted without any isnaad. But all of the reports are in accordance with the hadeeths with undoubtedly saheeh isnaads that we quoted at the beginning of this answer. Hence we quoted reports from the history books that support what we quoted above.
যদিও জীবনীগ্রন্থ ও ইতিহাসের বইগুলোতে থেকে পাওয়া বয়স এই লেখায় উল্লেখ করছি, আমরা কিন্তু প্রধানত নির্ভর করি সেসব হাদিসের উপর যা সহিহ ইসনাদ অনুযায়ী বর্ণিত হয়েছে। কোনরকম ইসনাদ ছাড়া যে বর্ণনাগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা উল্লেখ করছি না। কিন্তু, বর্ণনাগুলো থেকে পাওয়া বয়স সহিহ ইসনাদসমৃদ্ধ হাদিসগুলোর সাথে মিলে যাচ্ছে, যেটার উল্লেখ আমরা এই উত্তরের শুরুতেই করেছি। সেজন্যেই আমরা ইতিহাস গ্রন্থগুলো থেকে পাওয়া বিবরণ উল্লেখ করছি যেটা আমাদের বর্ণনাকেও সমর্থন করে।
দ্বিতীয়তঃ
বৈরী ঐ প্রবন্ধের লেখক, যিনি কিছু সূত্রে পাওয়া তথ্য উল্লেখ করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে আসমা ও আয়িশার বয়সের পার্থক্য দশ বছর, তার প্রত্যুত্তরে আমরা বলতে চাইঃ
ইসনাদ বা বর্ণনাসূত্রের যথার্থতার নিরিখে এই দশ বছরের বয়স-পার্থক্য প্রমাণিত হয় না। এর ইসনাদ যদি প্রমাণিত হয়, তবে এটি এমনভাবে বোঝা যাবে যা আমাদের প্রদত্ত উপরোল্লেখিত চূড়ান্ত প্রমাণাদির সাথে মিলে যাবে।
ইসনাদ বিবেচনায় দেখা যায়, এটি বর্ণিত হয়েছিল আবদুর রহমান ইবনে আবি জিন্নাদ এর থেকে যিনি বলেছিলেন, আসমা বিনতে আবু বকর আয়িশার চেয়ে দশ বছরের বড় ছিলেন। আবদুর রহমান ইবনে আবি জিন্নাদ এই বর্ণনাটি দুটি ইসনাদের সূত্র ধরে আল আসমা’ই এর নিকট থেকে প্রাপ্ত হয়েছিলেন।
প্রথম ইসনাদটি ছিল এরকম – ইবনে আসাকির তার তারিখ দিমাশক (৬৯/১০) এ উল্লেখ করেছেন যে, তিনি বলেন, আবুল হাসান আলি ইবনে আহমেদ আল মালিকি আমাদের বলেছেন, আহমেদ ইবনে আবদুল ওয়াহিদ আস সুলামি আমাদের বলেছেন যে, আমার দাদা আবু বকর আমাদের বলেছেন যে, আবু মুহাম্মদ ইবনে জাবির বলেছেন, আহমেদ ইবনে সাদ ইবনে ইব্রাহিম আজ জুহরি বলেছেন, মুহাম্মদ ইবনে আবি সাফওয়ান বলেছেন, আল আসমা’ই আমাদের বলেছিলেন যে, ইবনে আবি জিন্নাদ বলেছেন… এবং এরপর তিনি বর্ণনাটি করেন।
দ্বিতীয় ইসনাদটি ছিল এরকম – ইবনে আবদুল বা’র তার আল ইসতিয়াব ফি মারেফাত আল আসহাব গ্রন্থে (২/৬১৬) বর্ণনা করেছেন: আহমেদ ইবনে কাশেম বলেছেন, মুহাম্মদ ইবনে মুয়াবিয়া বলেছেন, ইব্রাহিম ইবনে মুসা ইবনে জামিল বলেছেন, ইসমাইল ইবনে ইসহাক আল কাদি বলেছেন, নাসির ইবনে আলি বলেছেন, আল আসমা’ই আমাদের বলেছেন, ইবনে আবি জিন্নাদ বলেছেন, আসমা বিনতে আবু বকর, যিনি আয়িশার চেয়ে দশ এর কাছাকাছি বছরের বড় ছিলেন, বলেছেন… একজন নিরপেক্ষ গবেষক যদি এই বর্ণনাটি নিয়ে চিন্তা করেন, তবে তার কাছে পরিষ্কার হয়ে যাবে যে বর্ণনাটির বিপক্ষে উপস্থাপিত সকল সুপ্রমাণিত তথ্যাদি অগ্রাহ্য করে যদি কেবল এই বর্ণনাটির আপাত অর্থ মেনে নেয়া হয়, তবে নিম্নল্লিখিত কারণে সেটি হবে জ্ঞান ও বিদ্যাবত্তার প্রতি অবমাননাস্বরূপ:
১।
আবদুর রহমান ইবনে আবি জিন্নাদ (১০০-১৭৪ হিজরি) হচ্ছেন একমাত্র ব্যক্তি যিনি বলেছিলেন যে আসমা আর আয়িশার বয়সের পার্থক্য ছিল দশ বছর। অপরপক্ষে, এর বিপরীতে যেসব সুস্পষ্ট প্রমাণ উপরে উল্লেখিত হয়েছে তা যথেষ্ট এবং, সেসব বর্ণনাগুলো এসেছে একাধিক তাবেইনের কাছ থেকে। এটা তো স্বতসিদ্ধ যে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে অধিক সংখ্যকবার বর্ণিত একটি বর্ণনা অপেক্ষাকৃত কম সংখ্যকবার বর্ণিত বর্ণনার চেয়ে বেশি অগ্রাধিকার পায়।
২।
বেশিরভাগ ইসলামি পন্ডিত আবদুর রহমান ইবনে আবি জিন্নাদ এর বর্ণনা জইফ বা দুর্বল বলে মনে করেন। ইমাম আহমেদ ইবনে হাম্বল তার রচিত জীবনীগ্রন্থ তাহজিব আত তাহজিব এর ৬/১৭২ এ আবদুর রহমান ইবনে জিন্নাদ সম্পর্কে লিখেছেন, উনি হচ্ছেন মুদতারাব-এ-হাদিস, অর্থাৎ তার বর্ণিত হাদিসগুলো ত্রুটিপূর্ণ। ইবনে মঈন যা আবদুর রহমান ইবনে আবি জিন্নাদ সম্পর্কে বলেছিলেন, সেটি ছিল, হাদিস বিশেষজ্ঞরা তার থেকে প্রাপ্ত বর্ণনাকে প্রমাণ হিসেবে উপস্থাপন করেন না। আলি ইবনে আল মাদিনি বলেছেন, উনি (আবদুর রহমান ইবনে আবি জিন্নাদ) মদিনায় থাকতে যা বলতেন, সেগুলো সহিহ, কিন্তু বাগদাদে আসার পর তিনি যা বলেছেন, সেগুলো বাগদাদের মানুষ বিকৃত করে ফেলেছে। আমি আবদুর রহমানকে – অর্থাৎ ইবনে মাহাদি – দেখেছি আবদুর রহমান ইবনে আবি জিন্নাদ এর বর্ণিত হাদিসের মধ্যে কেটে দেবার মত করে দাগ টানতে। আবু হাতেম বলেন, তার হাদিসগুলো লিখে রাখা যেতে পারে, কিন্তু প্রমাণ হিসেবে পেশ করা চলবে না। আন নাসাই বলেছেন, তার হাদিসগুলো প্রমাণ হিসাবে উপস্থাপন করা যায় না।
যদিও হাদিস নং ১৭৫৫ এর সূত্র অনুসারে ইমাম তিরমিজি আবদুর রহমান ইবনে আবি জিন্নাদকে বিশ্বাসযোগ্য হিসেবে উল্লেখ করেছেন, কিন্তু এটি পূর্ববর্তী আলোচকদের সমালোচনার পরিপন্থী। আর নিশ্চয়ই সমালোচনা প্রশংসার উপর অগ্রাধিকার পায়, বিশেষত সেইসব বর্ণনার ক্ষেত্রে যা শুধু আবদুর রহমান ইবনে আবি জিন্নাদ বর্ণনা করেছেন, বিশেষত যখন তিনি এমন কিছু বলেন যা সুন্নাহ ও ইতিহাসের প্রসিদ্ধ বইয়ের বর্ণনার সাথে সাংঘর্ষিক।
৩।
ইবনে আবদুল বা’রের বর্ণনা অনুযায়ী, “আসমা আয়িশার চেয়ে দশ এর কাছাকাছি বছরের বড় ছিলেন”। এই বর্ণনাটি ইবনে আসাকির এর বর্ণনার চেয়ে শুদ্ধতর, কারণ যিনি এটি ইবনে আবদুল বা’রের ইসনাদে আল আসমা’ই এর কাছ থেকে বর্ণনা করেছিলেন, সেই নাসির ইবনে আলীকে ইমাম আহমদ ইবনে হাম্বল তাঁর তাহজিব আত তাহজিব গ্রন্থে (১০/৪৩১) বিশ্বাসযোগ্য (সিকাহ) হিসেবে মান্যতা দিয়েছেন। কিন্তু বর্ণনাকারী মুহাম্মদ ইবনে আবি সাফওয়ান, যিনি ইবনে আসাকিরের ইসনাদে হাদিসটি আল আসমা’ই থেকে বর্ণনা করেছন, তাকে কেউ বিশ্বাসযোগ্য বলে অভিহিত করে নি।
The words in the report of Ibn ‘Abd al-Barr, “or so”, indicate that he was not certain about (the difference in age) being ten years. This makes his report weak and it is not permissible for the fair-minded researcher to reject the evidence quoted above for the sake of this uncertainty.
ইবনে আবদুল বা’র এর বর্ণনায় যে শব্দবন্ধটি আছে, “এর কাছাকাছি” এটি থেকে বোঝা যায় যে তিনি আদৌ নিশ্চিত ছিলেন না যে বয়সের পার্থক্য দশ বছর কিনা। এ থেকে তার বর্ণনা দুর্বল হিসেবে প্রতীয়মান হয় এবং একজন নিরপেক্ষ গবেষকের পক্ষে উপরে উল্লেখিত সুস্পষ্ট প্রমাণাদি অগ্রাহ্য করে এই অনিশ্চিত বর্ণনাটি গ্রহণ করা সম্পূর্ণ অনুচিত।
৪।
তার উপর, এই বর্ণনার সাথে অন্য বর্ণনাগুলো মিলানো সম্ভব এটা বলে যে আসমা রাসুল মুহাম্মদের ধর্মপ্রচার কার্যক্রম শুরুর ছয় কিংবা পাঁচ বছর আগে জন্মেছিলেন, আর আয়িশা জন্মেছিলেন চার কিংবা পাঁচ বছর পরে। আসমা যখন ৭৩ হিজরিতে মারা গেলেন, তার বয়স হয়েছিল ৯১ বা ৯২ বছর, যেটা কিনা বর্ণিত আছে শামসুদ্দিন আজ জাহাবি কর্তৃক লিখিত সিয়ার আ লাম আন নুবালাতে (৩/৩৮০) – ইবনে আবি জিন্নাদ বলেছেন, তিনি আয়িশার চেয়ে দশ বছরের বড় ছিলেন। আমি (শামসুদ্দিন আজ জাহাবি) মনে করি, এর ভিত্তিতে মৃত্যুকালে তার (আসমার) বয়স হবার কথা ৯১ বছর। অন্যদিকে হিশাম ইবনে উরওয়াহ এর মতে, মৃত্যুকালে তার (আসমার) বয়স হয়েছিল ১০১ বছর, কিন্তু তারপরো তার কোন দাঁত বার্ধক্যজনিত কারণে পড়ে যায় নি।
৫।
এটাও যোগ করা প্রয়োজন যে আসমার জন্ম হয়েছিল রাসুল মুহাম্মদের ধর্মপ্রচার কার্যক্রম শুরুর ১৪ বছর আগে – যেটা কিনা ঐ লেখক তার আগের প্রবন্ধে নিজেই নিশ্চিত করেছেন – এবং হিজরতের বছর আসমার বয়স ছিল ২৭ বছর, এবং ৭৩ হিজরিতে মৃত্যুকালে তার বয়স ছিল ১০০ বছর, যাতে করে আসমার সম্পর্কে যেসব বিষয় নিয়ে ঐতিহাসিক সূত্রগুলোর মধ্যে ঐক্যমত রয়েছে, সেগুলোর সঙ্গে সামঞ্জস্য রাখা যায় – অর্থাৎ আসমা এবং যুদ্ধে নিহত তার পুত্র আবদুল্লাহ ইবনে জুবায়ের উভয়েই ৭৩ হিজরি সালে মারা গিয়েছিলেন এবং মৃত্যুকালে আসমার বয়স ছিল ১০০ বছর। হিশাম ইবনে উরওয়াহ তার পিতার সূত্রে বর্ণনা করেন – আসমা ১০০ বছর আয়ুপ্রাপ্ত হয়েছিলেন এবং সেই বয়সেও তার একটি দাঁতও পড়ে যায় নি, এবং তিনি সারাজীবন সজ্ঞানেই ছিলেন।
যেসব উৎস থেকে এই তথ্য পাওয়া গেছে, তার একটি তালিকা নিম্নে দেওয়া হলঃ
হিলইয়াত আল আউলিয়া ২/৫৬
মুজাম আস সাহাবা, লেখক আবি নাইম আল আসবাহানি
আল ইসতিয়াব, লেখক ইবনে আবদুল বার, ৪/১৭৮৩
তারিখ দিমাশক, লেখক ইবনে আসাকির, ৬৯/৮
আসাদ আল গাবাহ, লেখক ইবনে আল আসির, ৭/১২
আল ইসাবাহ, লেখক ইবনে হাজার, ৭/৪৮৭
তাহজিব আল কামাল, ৩৫/১২৫
রাসুল মুহাম্মদের ধর্মপ্রচার কার্যক্রম শুরুর হবার দশ বছর আগে আসমার জন্ম হওয়ার এই ব্যাপারটি আবু নাইম আল আসবাহানিও উল্লেখ করে গেছেন। তিনি লিখেছেন,
তিনি, অর্থাৎ আসমা, পিতৃসূত্রে আয়িশার বড় বোন ছিলেন। তিনি আয়িশার চেয়ে বয়সে বড় ছিলেন; হিজরতের সাতাশ বছর অর্থাৎ রাসুলের ধর্মপ্রচার কার্যক্রম শুরুর দশ বছর আগে আসমার জন্ম হয়েছিল। আসমার জন্মের সময় তার পিতা আবু বকর ছিলেন ২১ বছর বয়সী। আসমা ৭৩ হিজরি সালে মক্কায় মারা গিয়েছিলেন, তার নিজ পুত্র আবদুল্লাহ ইবনে জুবায়েরের মৃত্যুর কিছুদিন পরেই। মৃত্যুকালে আসমার বয়স হয়েছিল ১০০ বছর, এবং তিনি দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন।

ব্যাপারটি এমন যেন আবু নাইম বোঝাতে চেয়েছেন যে রাসুল মুহাম্মদের মাক্কী জীবন ছিল ১৭ বছর দীর্ঘ, যেটি কিনা স্বল্পসংখ্যক সিরাত লেখকেরও মত। যদিও এটি একটি জইফ তথা দুর্বল মত, কিন্তু আবু নাইমের মতামত বোঝার জন্য ব্যাপারটি উল্লেখ করা প্রয়োজন ছিল।
পরিশেষে, রাসুল ও শিশুবয়স্কা আয়িশার মধ্যেকার বিবাহের নেপথ্যের হেকমত বিষয়ে জানতে ৪৪৯৯০ নং প্রশ্নের উত্তর দেখুন।
নিশ্চয়ই আল্লাহ সবার চেয়ে ভাল জানেন।


সহিহ বুখারি ও মুসলিম সরাসরি কী বলছে?

বয়সের প্রশ্নে প্রথমে সবচেয়ে সরাসরি দলিলটিই দেখতে হবে। সহিহ বুখারির ৫১৩৩ নম্বর হাদিসে আয়িশার নামে স্পষ্টভাবে বলা হয়েছে, মুহাম্মদ তাকে ছয় বছর বয়সে বিবাহ করেন এবং নয় বছর বয়সে তাকে মুহাম্মদের কাছে প্রবেশ করানো হয়; এরপর তিনি মুহাম্মদের সঙ্গে নয় বছর অবস্থান করেন [2]। বুখারির ৫১৫৮ নম্বর হাদিসে একই তথ্য আবার এসেছে এবং সেখানে ব্যবহৃত হয়েছে بَنَى بِهَاবানা বিহা—যা দাম্পত্য সম্পন্ন করার ভাষা [3]। বুখারি ৫১৫৮-কে যে অধ্যায়ের অধীনে রেখেছেন তার শিরোনামই—“যে ব্যক্তি নয় বছর বয়সী স্ত্রীর সঙ্গে বিবাহ সম্পন্ন করেছে”। অর্থাৎ বুখারির নিজের বিন্যাসেও নয় বছর সংখ্যাটি কোনো অস্পষ্ট শৈশবস্মৃতি নয়; বিবাহ সম্পন্ন হওয়ার বয়স হিসেবেই ব্যবহৃত হয়েছে।

تَزَوَّجَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَائِشَةَ وَهْىَ ابْنَةُ سِتٍّ وَبَنَى بِهَا وَهْىَ ابْنَةُ تِسْعٍ وَمَكَثَتْ عِنْدَهُ تِسْعًا.
নবী আয়িশাকে ছয় বছর বয়সে বিবাহ করেন এবং নয় বছর বয়সে তার সঙ্গে দাম্পত্য সম্পন্ন করেন; এরপর তিনি তার সঙ্গে নয় বছর অবস্থান করেন।
সহিহ বুখারি, হাদিস ৫১৫৮

সহিহ মুসলিমে বিষয়টি আরও সমস্যাজনক হয়ে দাঁড়ায় তাদের জন্য যারা দাম্পত্যের সময় আয়িশার বয়স আঠারো বা উনিশ বানাতে চান। মুসলিমের একটি বর্ণনায় একই বাক্যের মধ্যে তিনটি বয়স দেয়া হয়েছে: বিবাহের সময় ছয় বা সাত, দাম্পত্যের সময় নয় এবং মুহাম্মদের মৃত্যুর সময় আঠারো। অর্থাৎ “আয়িশা আঠারো ছিলেন” তথ্যটি ইসলামি সূত্রে সত্যিই আছে—কিন্তু সেটি মুহাম্মদের মৃত্যুর সময়ের বয়স, দাম্পত্য শুরু হওয়ার সময়ের নয় [4] [5]

تَزَوَّجَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْىَ بِنْتُ سِتٍّ وَبَنَى بِهَا وَهْىَ بِنْتُ تِسْعٍ وَمَاتَ عَنْهَا وَهْىَ بِنْتُ ثَمَانَ عَشْرَةَ
রাসুলুল্লাহ তাকে ছয় বছর বয়সে বিবাহ করেন, নয় বছর বয়সে তার সঙ্গে দাম্পত্য সম্পন্ন করেন এবং তিনি যখন মারা যান তখন আয়িশার বয়স ছিল আঠারো বছর।
সহিহ মুসলিম, হাদিস ১৪২২d

এই একটি বর্ণনাই “দাম্পত্যের সময় আয়িশার বয়স আঠারো ছিল” দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। একই আয়িশার বয়স একই বর্ণনায় নয় বছর এবং পরে আঠারো বছর বলা হয়েছে। আঠারোকে যদি দাম্পত্যের বয়স বানানো হয়, তাহলে মুহাম্মদের মৃত্যুর সময় আয়িশার বয়স সম্পর্কে সহিহ মুসলিমের সরাসরি বক্তব্য অস্বীকার করতে হয়। আবার সহিহ মুসলিমের এই তথ্য গ্রহণ করলে নয় বছর বয়সটিও গ্রহণ করতে হয়। কেবল সুবিধাজনক সংখ্যাটি আলাদা করে নিয়ে তার সময়কাল বদলে দেয়া যায় না।


“সব বর্ণনাই হিশাম ইবন উরওয়ার কাছ থেকে এসেছে”—দাবিটিও মিথ্যা

আয়িশার বয়স ১৮–১৯ করার আরেকটি প্রচলিত কৌশল হলো হিশাম ইবন উরওয়াকে কেন্দ্র করে পুরো ছয়-নয় বছরের বর্ণনাকে দুর্বল করার চেষ্টা। বলা হয়, হিশাম বৃদ্ধ বয়সে ইরাকে গিয়ে স্মৃতিভ্রষ্ট হয়ে পড়েছিলেন এবং আয়িশার বয়সের সব বর্ণনাই নাকি তার মাধ্যমে এসেছে; তাই বয়সটি নির্ভরযোগ্য নয়। প্রথম সমস্যাটি খুবই সরল: আয়িশার ছয় ও নয় বছরের তথ্য শুধু হিশামের সূত্রে সংরক্ষিত হয়নি।

সহিহ মুসলিম ১৪২২c-তে বর্ণনাসূত্র হলো আবদ ইবন হুমাইদ → আবদুর রাজ্জাক → মা‘মার → যুহরি → উরওয়া → আয়িশা। এই সনদে হিশাম ইবন উরওয়া নেই। সেই বর্ণনাতেই আয়িশার নয় বছর বয়সে মুহাম্মদের কাছে পাঠানো এবং মুহাম্মদের মৃত্যুর সময় তার বয়স আঠারো হওয়ার কথা এসেছে [4]। আরও শক্তভাবে, মুসলিম ১৪২২d-এর সনদ আল-আ‘মাশ → ইবরাহিম → আল-আসওয়াদ → আয়িশা; এখানেও হিশাম নেই, এমনকি উরওয়াও নেই। সেই স্বাধীন সনদেও ছয়, নয় এবং আঠারো—তিনটি বয়স একইভাবে সংরক্ষিত [5]

অতএব “হিশামের স্মৃতি দুর্বল হয়েছিল, তাই নয় বছর বয়সের পুরো তথ্যটি ভেঙে পড়ে”—এই যুক্তি শুরুতেই ব্যর্থ। হিশামের বিরুদ্ধে যত আপত্তিই তোলা হোক, হিশামকে বাদ দিয়েও নয় বছরের বর্ণনা থেকে যায়। একটি বর্ণনাকারীকে দুর্বল প্রমাণ করে এমন একটি তথ্য বাতিল করা যায় না যা অন্য স্বাধীন বর্ণনাসূত্রেও একইভাবে এসেছে।

IslamQA-র দীর্ঘ জবাবেও এই বিষয়টিই বিশেষভাবে দেখানো হয়েছে। তারা উল্লেখ করেছে, হিশাম → উরওয়া → আয়িশা ছাড়াও যুহরি → উরওয়া → আয়িশা, আল-আ‘মাশ → ইবরাহিম → আল-আসওয়াদ → আয়িশা, মুহাম্মদ ইবন আমর → ইয়াহইয়া ইবন আবদুর রহমান → আয়িশা প্রভৃতি ভিন্ন সূত্রে বয়সসংক্রান্ত তথ্য এসেছে। অর্থাৎ “একজন বৃদ্ধ ইরাকি বর্ণনাকারীর একক ভুল” হিসেবে বিষয়টিকে ব্যাখ্যা করা ইসলামি হাদিস-কর্পাসের বাস্তব অবস্থার সঙ্গে মেলে না ।


আসমার বয়স থেকে ১৮–১৯ বছর বানানোর হিসাব

১৮–১৯ বছর দাবিটির সবচেয়ে পরিচিত হিসাবটি আয়িশার বড় বোন আসমাকে কেন্দ্র করে। যুক্তিটি সাধারণত এভাবে সাজানো হয়: আসমা ৭৩ হিজরিতে একশ বছর বয়সে মারা যান; সুতরাং হিজরতের সময় তার বয়স ছিল প্রায় ২৭ বছর। আসমা আয়িশার চেয়ে ঠিক দশ বছরের বড় ছিলেন; তাই হিজরতের সময় আয়িশার বয়স হবে প্রায় ১৭ বছর। এরপর মুহাম্মদের সঙ্গে দাম্পত্য শুরু হয় হিজরতের পরে; ফলে আয়িশার বয়স দাঁড়ায় ১৮ বা ১৯। সংখ্যার হিসাবটি ঠিক—কিন্তু সমস্যা সংখ্যায় নয়, হিসাবের পূর্বধারণাগুলোতে।

প্রথম পূর্বধারণা হলো, আসমা ঠিক একশ বছর বয়সেই মারা গিয়েছিলেন—একশর কাছাকাছি নয়, ঠিক একশ। দ্বিতীয় পূর্বধারণা হলো, আসমা আয়িশার চেয়ে ঠিক দশ বছরের বড় ছিলেন। তৃতীয় পূর্বধারণা হলো, এই পরবর্তী জীবনীমূলক সংখ্যাগুলো আয়িশার নিজের নামে সংরক্ষিত সহিহ বর্ণনার চেয়ে বেশি নির্ভুল। এই তিনটি ধরে নিলেই ১৮–১৯ পাওয়া যায়। একটি ভেঙে গেলেই হিসাবটি আর নিশ্চিত থাকে না।

দ্বিতীয় পূর্বধারণাটিই স্থির নয়। “আসমা আয়িশার চেয়ে দশ বছরের বড়” বক্তব্যটি আবদুর রহমান ইবন আবি আল-জিনাদের নামে সংরক্ষিত। Ibn Abd al-Barr-এর একটি বর্ণনায় শব্দটি আবার নির্দিষ্ট “দশ বছর” নয়, বরং “দশ বছর বা তার কাছাকাছি”। IslamQA এই পার্থক্যটি বিশেষভাবে তুলে ধরেছে এবং বলেছে, “দশ বা তার কাছাকাছি” নিজেই দেখায় যে সংখ্যাটি এমন কোনো নির্ভুল জন্মনিবন্ধনের হিসাব নয় যার ওপর ভর করে আয়িশার সরাসরি বয়স-বর্ণনা বাতিল করা যায় ।

আরও বড় সমস্যা হলো, একই আবদুর রহমান ইবন আবি আল-জিনাদকে বহু হাদিসবিশারদ শক্তিশালী দলিল হিসেবে গ্রহণ করেননি। IslamQA তাদের আলোচনায় আহমদ ইবন হাম্বল, ইবন মঈন, আলী ইবন আল-মাদিনি, আবু হাতিম এবং নাসাঈর সমালোচনা উদ্ধৃত করেছে। তাদের উদ্ধৃত বিবরণ অনুযায়ী, আহমদ তার হাদিসে অস্থিরতার কথা বলেছেন, ইবন মঈন তাকে দলিল হিসেবে গ্রহণযোগ্যদের অন্তর্ভুক্ত করেননি, আবু হাতিম বলেছেন তার হাদিস লেখা যেতে পারে কিন্তু দলিল হিসেবে ব্যবহার করা যাবে না এবং নাসাঈও তাকে দলিল হিসেবে গ্রহণ করেননি। অথচ এই তুলনামূলক দুর্বল ও আনুমানিক বয়সের তথ্য ব্যবহার করেই সহিহ বুখারি ও মুসলিমের সরাসরি ছয়-নয় বছরের বর্ণনা বাতিল করার চেষ্টা করা হয়।

এখানে প্রমাণের স্তর উল্টো করে দেয়া হয়। একদিকে আয়িশার নিজের নামে বর্ণিত সরাসরি বক্তব্য—“ছয় বছরে বিবাহ, নয় বছরে দাম্পত্য”; বহু বছর পর সংরক্ষিত তার বোনের আনুমানিক বয়স, মৃত্যুকালের গোল সংখ্যা এবং “দশ বছর বা তার কাছাকাছি” বয়সের ব্যবধান। সরাসরি বক্তব্যকে পরবর্তী পরোক্ষ হিসাব দিয়ে বাতিল করতে হলে পরোক্ষ তথ্যকে আরও শক্ত হতে হয়। এখানে পরিস্থিতি তার উল্টো।


আসমা একশ বছর বেঁচেছিলেন—এই তথ্যও ১৮–১৯ প্রমাণ করে না

আসমা ৭৩ হিজরিতে মারা যান এবং তার বয়স একশ হয়েছিল—এই তথ্য বিভিন্ন জীবনীগ্রন্থে পাওয়া যায়। কিন্তু এখান থেকেও আয়িশার বয়স নিজে নিজে বের হয় না। আয়িশার বয়স পেতে হলে এর সঙ্গে বাধ্যতামূলকভাবে “আসমা ঠিক দশ বছরের বড়” তথ্যটি যোগ করতে হয়। অর্থাৎ আসমার মৃত্যুকালের বয়স ১৮–১৯ তত্ত্বের অর্ধেক হিসাব মাত্র; বাকি অর্ধেক দাঁড়িয়ে আছে দুই বোনের বয়সের ব্যবধানের ওপর। সেই ব্যবধানই যখন নির্দিষ্ট নয়, তখন একশ থেকে তিয়াত্তর বাদ দিয়ে পাওয়া ২৭-এর সঙ্গে দশ বাদ দিয়ে ১৭ বানানো কোনো সরাসরি ঐতিহাসিক সাক্ষ্য নয়—এটি কয়েকটি আনুমানিক সংখ্যা দিয়ে তৈরি পুনর্গঠন।

আল-যাহাবির আলোচনাও এই সমস্যাটি দেখায়। IslamQA তাদের উদ্ধৃতিতে উল্লেখ করেছে, আবদুর রহমান ইবন আবি আল-জিনাদের “দশ বছর” বক্তব্য ধরে নিলে আসমার মৃত্যুকালের বয়স প্রায় ৯১ হওয়ার কথা—হিশাম ইবন উরওয়ার বর্ণনায় আসমা একশ বছর বেঁচেছিলেন। অর্থাৎ ঐতিহাসিক সংখ্যাগুলো নিজেরাই এমনভাবে পাওয়া যায় যে সবগুলোকে একই সঙ্গে গাণিতিকভাবে exact ধরে নিলে অসঙ্গতি তৈরি হয় ।

প্রাচীন জীবনীগ্রন্থে “একশ বছর”, “দশ বছর বড়”, “দশ বা তার কাছাকাছি”—এই সংখ্যাগুলোকে আধুনিক জন্মনিবন্ধনের তারিখের মতো ধরে নেওয়াই ১৮–১৯ তত্ত্বের প্রধান গাণিতিক দুর্বলতা। অথচ আয়িশার বয়সের ক্ষেত্রে এমন হিসাবের দরকারই নেই, কারণ সরাসরি বয়স উল্লেখকারী বর্ণনা বিদ্যমান।


আয়িশার মৃত্যুকালের বয়সও ১৮–১৯ তত্ত্বের বিরুদ্ধে

১৮–১৯ তত্ত্বের আরেকটি সমস্যা হলো আয়িশার জীবনের শেষ দিকের কালানুক্রম। সহিহ মুসলিম সরাসরি বলে, মুহাম্মদ মারা যাওয়ার সময় আয়িশার বয়স ছিল আঠারো। মুহাম্মদ নয় বছর দাম্পত্যের পর মারা গেছেন—বুখারির বর্ণনাতেও এই নয় বছর একাধিকবার এসেছে। ফলে সহিহ হাদিসের নিজস্ব কালানুক্রম অত্যন্ত সরল: নয় বছর বয়সে দাম্পত্য শুরু, নয় বছর একসঙ্গে অবস্থান, আঠারো বছর বয়সে মুহাম্মদের মৃত্যু।

১৮–১৯ বছরকে দাম্পত্যের বয়স বানালে এই পুরো ধারাবাহিকতা ভেঙে যায়। তখন মুহাম্মদের মৃত্যুর সময় আয়িশার বয়স প্রায় ২৭–২৮ হওয়া উচিত। কিন্তু সহিহ মুসলিম বলছে আঠারো। সুতরাং “দাম্পত্যের সময় আঠারো” দাবি রক্ষা করতে গিয়ে শুধু বুখারির নয় বছর নয়, মুসলিমের মৃত্যুকালের আঠারো বছরও প্রত্যাখ্যান করতে হয়। অর্থাৎ তত্ত্বটি একটি সহিহ বর্ণনা সংশোধন করে না; একই সঙ্গে বহু সরাসরি বর্ণনার বিরুদ্ধে নতুন কালানুক্রম দাঁড় করায়।

এ কারণেই প্রচলিত সুন্নি হাদিসপদ্ধতির ভেতরে ১৮–১৯ বছরের দাবি অত্যন্ত দুর্বল। কেউ যদি বলেন সহিহ বুখারি ও মুসলিমের বয়সসংক্রান্ত সমস্ত বর্ণনাই ঐতিহাসিকভাবে অবিশ্বস্ত, তাহলে সেটি হাদিসের ঐতিহাসিকতা নিয়ে পৃথক বিতর্ক। কিন্তু বুখারি-মুসলিমকে ধর্মীয়ভাবে সহিহ মানা, তাদের অন্য বর্ণনা দিয়ে আয়িশার জীবনী তৈরি করা, আবার বয়সের ক্ষেত্রে অসুবিধাজনক সরাসরি বর্ণনাগুলো বাদ দিয়ে কয়েক শতাব্দী পরের আনুমানিক সংখ্যা দিয়ে নতুন বয়স তৈরি করা—এটি সামঞ্জস্যপূর্ণ পদ্ধতি নয়।


আসমার হিসাবের পাশাপাশি অন্য পরোক্ষ হিসাবগুলোর একই সমস্যা

আয়িশাকে বড় দেখানোর জন্য আসমার বয়স ছাড়াও বিভিন্ন পরোক্ষ কালপঞ্জি ব্যবহার করা হয়—তিনি ইসলাম গ্রহণকারীদের প্রাথমিক তালিকায় ছিলেন, উহুদের যুদ্ধে উপস্থিত ছিলেন, সূরা কামারের আয়াত নাজিলের সময় তার স্মৃতি ছিল, ফাতিমার সঙ্গে তার বয়সের তুলনা ইত্যাদি। এসব তথ্য থেকে কোনো বয়স অনুমান করা সম্ভব হলেও এগুলোর কোনোটিই “দাম্পত্যের সময় আয়িশার বয়স আঠারো বা উনিশ ছিল”—এমন সরাসরি বক্তব্য নয়। প্রতিটি হিসাবের মধ্যে অন্তত একটি অনুমান যোগ করতে হয়: কোনো ঘটনার সময় তার ন্যূনতম বয়স কত হতে হতো, কোনো স্মৃতি থাকার জন্য কত বছর বয়স প্রয়োজন, কোনো যুদ্ধে পানি বহনকারী মেয়ের বয়স কত হওয়া আবশ্যক ইত্যাদি।

উহুদের যুদ্ধের উপস্থিতি থেকেই প্রাপ্তবয়স্কতা প্রমাণ হয় না। যুদ্ধক্ষেত্রে সরাসরি যোদ্ধা হিসেবে অংশ নেয়া এবং আহতদের পানি বহন করা এক বিষয় নয়। অল্পবয়সী ছেলে-মেয়ে ও নারীরা যুদ্ধক্ষেত্রের সহায়ক কাজে উপস্থিত থাকতে পারত। ফলে আয়িশাকে পানি বহন করতে দেখা গেছে—এই তথ্য থেকে তার বয়স ১৫, ১৮ বা ১৯ ছিল এমন সিদ্ধান্ত আসে না। একইভাবে কোনো কোরআনিক ঘটনার স্মৃতি থাকা মানে সেই সময় তার বয়স নির্দিষ্ট সংখ্যার বেশি ছিল—এমন কোনো নির্ভুল সূত্র নেই। শিশুদের শৈশবের স্মৃতি থাকে; “আমি মনে করতে পারি” থেকে জন্মসাল গণনা করা যায় না।

এসব পরোক্ষ তথ্য তখনই শক্তিশালী হতো যদি সরাসরি বয়স-বর্ণনা না থাকত। কিন্তু এখানে পরিস্থিতি উল্টো: সরাসরি বয়স-বর্ণনা আছে, সেটি একাধিক গ্রন্থ ও একাধিক সনদে আছে, আর পরোক্ষ হিসাবগুলো সেই সরাসরি বক্তব্যের বিপরীতে দাঁড় করানো হচ্ছে। ইতিহাসচর্চায় একটি অস্পষ্ট আনুমানিক সূত্র দিয়ে একাধিক স্পষ্ট সূত্র বাতিল করতে হলে অস্পষ্ট সূত্রটির পক্ষে অত্যন্ত শক্ত প্রমাণ প্রয়োজন। ১৮–১৯ বছরের তত্ত্ব সেই মান পূরণ করে না।


প্রাচীন ইসলামি ফিকহ আয়িশাকে নাবালিকা হিসেবেই ব্যবহার করেছে

আধুনিক ১৮–১৯ বছরের তত্ত্বের বিরুদ্ধে আরেকটি বড় সমস্যা হলো, প্রাচীন ইসলামি আইনশাস্ত্র নিজেই আয়িশাকে নয় বছরের শিশু হিসেবে পড়েছে। বুখারি ৫১৩৩-কে “ছোট শিশুদের বিবাহ দেয়া” অধ্যায়ের অধীনে রেখেছেন। মুসলিম সংশ্লিষ্ট হাদিসগুলোকে রেখেছেন “পিতার জন্য অল্পবয়সী কুমারী মেয়ের বিবাহ দেয়া বৈধ” অধ্যায়ে। পরবর্তী ফকিহরা আয়িশার বিবাহকে নাবালিকা মেয়ের বিবাহের বৈধতার দলিল হিসেবে ব্যবহার করেছেন। যদি প্রাচীন ইসলামি ঐতিহ্যের কাছে আয়িশা আসলে আঠারো বা উনিশ বছরের প্রাপ্তবয়স্ক নারী হতেন, তাহলে তার বিবাহকে নাবালিকা বিবাহের বিধানের দলিল বানানোর কোনো অর্থই থাকত না।

অর্থাৎ ১৮–১৯ বছরের ব্যাখ্যাটি শুধু কয়েকটি হাদিসের সংখ্যার সঙ্গে সংঘর্ষে যায় না; এটি শতাব্দীব্যাপী ইসলামি ফিকহের আয়িশা-বিবাহ পাঠের সঙ্গেও সংঘর্ষে যায়। আধুনিক নৈতিক অস্বস্তি তৈরি হওয়ার বহু শতাব্দী আগে মুসলিম মুহাদ্দিস ও ফকিহরা বর্ণনাগুলোকে সরল অর্থেই পড়েছেন: অল্পবয়সে বিবাহ, নয় বছরে দাম্পত্য। এই কারণেই আয়িশার ঘটনাটি নাবালিকা বিবাহের আলোচনায় এত গুরুত্বপূর্ণ নজির হয়েছে।

সুতরাং “আয়িশা আসলে ১৮–১৯ বছরের ছিলেন” দাবি ইসলামি মূল উৎসের সরল পাঠ নয়; এটি পরবর্তী কিছু আনুমানিক তথ্য বেছে নিয়ে তৈরি আধুনিক পুনর্গঠন। এটিকে গ্রহণ করতে হলে সহিহ বুখারির ছয় ও নয় বছরের বর্ণনা, সহিহ মুসলিমের ছয়/সাত–নয়–আঠারো কালানুক্রম, হিশামবিহীন স্বাধীন সনদ এবং প্রাচীন ফিকহ-এর আয়িশা-বিবাহ পাঠ—সবকিছুর ওপর পরোক্ষ হিসাবকে অগ্রাধিকার দিতে হয়। সেই অগ্রাধিকারের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই। প্রচলিত সুন্নি উৎসসমষ্টি গ্রহণ করলে সবচেয়ে সরাসরি সিদ্ধান্ত একটিই: মুহাম্মদ আয়িশাকে অল্পবয়সে বিবাহ করেন এবং নয় বছর বয়সে তার সঙ্গে দাম্পত্য শুরু করেন।


‘নিসা’ মানেই কি শুধু প্রাপ্তবয়স্ক নারী

ইসলামে নাবালিকা মেয়ের বিবাহের বৈধতা অস্বীকার করতে আধুনিক সময়ে একটি ভাষাগত দাবি খুবই প্রচলিত হয়েছে। দাবি করা হয়, সূরা তালাকের ৪ নম্বর আয়াতে যেহেতু নিসা (نِسَاء) বা “নারী” শব্দ ব্যবহৃত হয়েছে, তাই আয়াতের “وَاللَّائِي لَمْ يَحِضْنَ”—“যাদের এখনও ঋতুস্রাব হয়নি”—অংশটি কোনোভাবেই অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বোঝাতে পারে না। যুক্তিটি হলো, শিশু তো “নারী” নয়; অতএব আয়াতটি কেবল এমন প্রাপ্তবয়স্ক নারীদের কথা বলছে যারা কোনো শারীরিক অসুস্থতা বা অন্য কারণে কখনো ঋতুমতী হয়নি। এই ব্যাখ্যা শুনতে আধুনিক ভাষাবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হলেও কোরআনের ব্যবহার, প্রাচীন তাফসির এবং ইসলামি ফিকহের দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে এটি মেলে না।

এই দাবির প্রথম ভুল হলো একটি সাধারণ আরবি শব্দকে আধুনিক আইনি বয়সের কারিগরি পরিভাষায় পরিণত করা। নিসা শব্দটি কোনো জন্মনিবন্ধনভিত্তিক আইনগত শ্রেণি নয়, যার অর্থ সর্বদা “আঠারো বছর বা তার বেশি বয়সী নারী”। একটি শব্দ কোন বয়সসীমাকে অন্তর্ভুক্ত করবে তা বাক্যের প্রসঙ্গ, ব্যবহারের ধরন এবং সংশ্লিষ্ট ব্যাখ্যাগত ঐতিহ্যের ওপর নির্ভর করে। সূরা তালাক ৬৫:৪-এর প্রাচীন তাফসিরগুলো এই অর্থ নির্ধারণে সরাসরি প্রমাণ দেয়। তারা যদি “وَاللَّائِي لَمْ يَحِضْنَ” দ্বারা অল্পবয়সের কারণে এখনও ঋতুস্রাব শুরু হয়নি এমন মেয়েদের বুঝে থাকেন, তাহলে আধুনিক সময়ে শুধু “নিসা মানে নারী” বলে সেই অর্থ মুছে ফেলা মূল আরবি শব্দের স্বাভাবিক ব্যাখ্যা নয়; এটি প্রাচীন ইসলামি পাঠের বিপরীতে তৈরি নতুন অর্থ।

সূরা তালাক ৬৫:৪-এর নাবালিকা বিবাহসংক্রান্ত তাফসির, ফিকহ এবং বিভিন্ন ইসলামি গ্রন্থের দলিল আলাদাভাবে কোরআনে শিশুবিবাহের বৈধতা প্রবন্ধে বিস্তারিতভাবে সংকলিত হয়েছে। নিসা শব্দ থাকার কারণে আয়াত থেকে নাবালিকা মেয়েদের বাদ দেয়া যায়—এই দাবিটিই এখানে আলোচ্য।


কোরআন ৪:১২৭-এ “ইয়াতামা আন-নিসা”

কোরআনের নিজের ভাষাতেই নিসা শব্দের ব্যবহারকে আধুনিক “শুধু প্রাপ্তবয়স্ক নারী” সংজ্ঞার মধ্যে আটকে রাখা যায় না। সূরা নিসা ৪:১২৭-এ বলা হয়েছে—

وَيَسْتَفْتُونَكَ فِى ٱلنِّسَآءِ ۖ قُلِ ٱللَّهُ يُفْتِيكُمْ فِيهِنَّ وَمَا يُتْلَىٰ عَلَيْكُمْ فِى ٱلْكِتَـٰبِ فِى يَتَـٰمَى ٱلنِّسَآءِ ٱلَّـٰتِى لَا تُؤْتُونَهُنَّ مَا كُتِبَ لَهُنَّ وَتَرْغَبُونَ أَن تَنكِحُوهُنَّ وَٱلْمُسْتَضْعَفِينَ مِنَ ٱلْوِلْدَٰنِ وَأَن تَقُومُوا۟ لِلْيَتَـٰمَىٰ بِٱلْقِسْطِ ۚ وَمَا تَفْعَلُوا۟ مِنْ خَيْرٍۢ فَإِنَّ ٱللَّهَ كَانَ بِهِۦ عَلِيمًۭا ١٢٧

আয়াতটির “يَتَامَى ٱلنِّسَآءِ”—“নারীদের মধ্যে ইয়াতীমরা”—বাক্যটি দেখায় যে নিসা শব্দকে আধুনিক আইনের “শুধু প্রাপ্তবয়স্ক নারী” অর্থে আবদ্ধ করা যায় না। আয়িশার ব্যাখ্যাতেও এই আয়াতের চরিত্রটি এমন এক ইয়াতীম মেয়ে, যে অভিভাবকের তত্ত্বাবধানে থাকে এবং যাকে অভিভাবক বিবাহ করতে চায় [6]

লিসানুল আরবে ইয়াতীমের মূল অর্থ এবং মেয়েদের ক্ষেত্রে শব্দটির সম্প্রসারিত ব্যবহার এভাবে দেয়া হয়েছে—

اليتيم: الذي يموت أبوه حتى يبلغ الحلم، فإذا بلغ زال عنه اسم اليتيم، واليتيمة ما لم تتزوج، فإذا تزوجت زال عنها اسم اليتيمة
অর্থঃ ইয়াতীম এমন সন্তানকে বলা হয়, যার পিতা মারা গিয়েছে, বালেগ হওয়া অবধি সে ইয়াতীম হিসাবে গণ্য হবে, বালেগ হবার পর ইয়াতীম নামটি তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আর মেয়ে সন্তান বিয়ের পূর্ব পর্যন্ত ইয়াতীম বলে গণ্য হবে বিয়ের পর তাকে আর ইয়াতীম বলা হবে না। [7]

ইসলামি আইনের সাধারণ সংজ্ঞায় বয়ঃসন্ধির পরে ইয়াতীমত্ব শেষ হয়। একই সঙ্গে লিসানুল আরব নারীর ক্ষেত্রে অবিবাহিত থাকা পর্যন্ত ইয়াতীমা শব্দের সম্প্রসারিত ব্যবহারও নথিবদ্ধ করেছে। তাই ৪:১২৭ একাই প্রতিটি ইয়াতীমাকে বয়ঃসন্ধিপূর্ব শিশু প্রমাণ করে না; কিন্তু নিসা শব্দের উপস্থিতি মাত্রেই অল্পবয়সী মেয়েদের ভাষাগতভাবে বাদ দেয়া যায়—এই দাবিকে এটি সরাসরি ভেঙে দেয়। [8] [9]

বালেগ হওয়ার পর ইয়াতীম থাকে না। [10]

সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
অধ্যায়ঃ ১২/ ওসিয়াত প্রসঙ্গে
পাবলিশারঃ আল্লামা আলবানী একাডেমী
পরিচ্ছদঃ ৯. ইয়াতীমের মেয়াদকাল কখন শেষ হয়
২৮৭৩। ‘আলী ইবনু আবূ তালিব (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে শুনে মুখস্থ করে নিয়েছিঃ ‘‘যৌবনপ্রাপ্ত হলে কেউ ইয়াতীম থাকে না এবং সকাল থেকে রাত পর্যন্ত নীরব থাকা জায়িয নয়।’’(1)
(1). সহীহ।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

শিশু

আবু দাউদের বর্ণনায় “لا يُتْمَ بَعْدَ احْتِلَامٍ”—বয়ঃসন্ধির পরে ইয়াতীমত্ব থাকে না—বলা হয়েছে। IslamWeb-এ আওনুল মা‘বুদ-এর ব্যাখ্যাতেও সাধারণ বয়ঃসন্ধির বয়সে পৌঁছালে প্রকৃত অর্থে ইয়াতীম নাম উঠে যাওয়ার কথা বলা হয়েছে [11]


তাবারি সরাসরি বলেছেন: “অল্পবয়সের কারণে যাদের ঋতুস্রাব হয়নি”

সূরা তালাক ৬৫:৪-এর ক্ষেত্রে শব্দের অর্থ নিয়ে অনুমান করারও প্রয়োজন নেই। প্রাচীন তাফসিরকারেরা নিজেরাই বলে গেছেন “وَاللَّائِي لَمْ يَحِضْنَ” দ্বারা কাদের বোঝানো হয়েছে। তাবারির তাফসিরে আয়াতটির ব্যাখ্যা অত্যন্ত সরাসরি। তিনি লিখেছেন—

وَكَذَلِكَ عِدَدُ اللَّائِي لَمْ يَحِضْنَ مِنَ الْجَوَارِي لِصِغَرٍ
অর্থাৎ, “একইভাবে সেই অল্পবয়সী মেয়েদের ইদ্দত, যারা ছোট হওয়ার কারণে এখনও ঋতুমতী হয়নি…” [12]

তাবারি আরও স্পষ্ট করেন যে এই বিধান এমন মেয়েদের ক্ষেত্রে, যাদের স্বামীরা দাম্পত্যের পর তালাক দিয়েছে। অর্থাৎ এখানে এমন কোনো রহস্যময় প্রাপ্তবয়স্ক নারীর কথা নেই যার চিকিৎসাগত কারণে ঋতুস্রাব হয়নি—অন্তত অল্পবয়সী মেয়েরা যে আয়াতটির অন্তর্ভুক্ত, তাবারির কাছে সে বিষয়ে কোনো অস্পষ্টতা নেই। তিনি “لِصِغَرٍ”—“অল্পবয়সের কারণে”—শব্দ ব্যবহার করেছেন। “নিসা মানে কেবল প্রাপ্তবয়স্ক নারী” ব্যাখ্যা গ্রহণ করলে তাবারির এই তাফসিরকে সরাসরি ভুল বলতে হবে।


ইবন কাসির: প্রশ্নই ছিল “ছোট মেয়ে, বৃদ্ধা ও গর্ভবতীর ইদ্দত” নিয়ে

ইবন কাসিরও আয়াতটির পটভূমিতে উবাই ইবন কা‘বের একটি বর্ণনা উল্লেখ করেছেন। সেখানে প্রশ্ন করা হয়েছিল, কোরআনে কয়েক শ্রেণির নারীর ইদ্দত এখনও উল্লেখ করা হয়নি—“الصغار والكبار وأولات الأحمال”—অর্থাৎ ছোট মেয়েরা, বয়স্ক নারীরা এবং গর্ভবতীরা। এর পরেই সূরা তালাক ৬৫:৪ নাজিল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে [13]

এখানে الصغار শব্দের অর্থই ছোট বা অল্পবয়সী মেয়েরা। ইবন কাসিরের সংরক্ষিত ব্যাখ্যায় আয়াতটির একটি শ্রেণি বৃদ্ধ নারী, একটি শ্রেণি গর্ভবতী এবং আরেকটি শ্রেণি ছোট মেয়ে। অতএব আধুনিক সময়ে এসে “আয়াতে নারী শব্দ আছে, তাই এখানে শিশুর কথা হতে পারে না”—এই দাবি ইবন কাসিরের তাফসিরের সঙ্গেও সরাসরি সাংঘর্ষিক।


সা‘দি ও আলুসির ভাষা আরও স্পষ্ট

তাফসির আস-সা‘দিতে আয়াতটির অর্থ ব্যাখ্যা করতে সরাসরি বলা হয়েছে— [14]

وَاللَّائِي لَمْ يَحِضْنَ أَيْ: الصِّغَارُ، اللَّائِي لَمْ يَأْتِهِنَّ الْحَيْضُ بَعْدُ
অর্থাৎ, “যারা এখনও ঋতুমতী হয়নি—অর্থাৎ অল্পবয়সী মেয়েরা, যাদের এখনও ঋতুস্রাব আসেনি।”

আলুসির রূহুল মা‘আনি-তেও একই অর্থ এসেছে। তিনি “واللائي لم يحضن” ব্যাখ্যা করেছেন—“الصغار اللائي لم يبلغن سن الحيض”—“সেই অল্পবয়সী মেয়েরা যারা এখনও ঋতুস্রাবের বয়সে পৌঁছেনি” [15]

ইবন আশুরের আত-তাহরির ওয়াত-তানওয়ির-এও শ্রেণিটি ব্যাখ্যা করা হয়েছে এমন নারী হিসেবে “التي لم تبلغ سن من تحيض وهي الصغيرة”—যে এখনও ঋতুস্রাবের বয়সে পৌঁছেনি এবং সে অল্পবয়সী [16]। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন একটি তাফসিরকারের অদ্ভুত ব্যাখ্যা নয়; বিভিন্ন যুগের বহু সুপরিচিত তাফসিরে একই অর্থ পুনরাবৃত্ত হয়েছে।


IslamWeb-ও স্বীকার করছে আয়াতটি “বালেগ হয়নি এমন ছোট মেয়ে”কে অন্তর্ভুক্ত করে

আরও তাৎপর্যপূর্ণ হলো, আধুনিক ইসলামি ফতোয়া-ওয়েবসাইট IslamWeb-এ এই প্রশ্নটি সরাসরি তোলা হয়েছে। সেখানে একটি আপত্তি উদ্ধৃত করা হয়—সূরা তালাক ৬৫:৪ হয়তো নিজে থেকেই অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিবাহ বৈধ প্রমাণ করে না; কারণ “যারা ঋতুমতী হয়নি” বলতে এমন প্রাপ্তবয়স্ক নারীও হতে পারে যার কোনো কারণে ঋতুস্রাব হয়নি। IslamWeb এই আপত্তির কিছু যুক্তিগত মূল্য আছে বলে স্বীকার করেও শেষ পর্যন্ত চার মাজহাবসহ অধিকাংশ ফকিহের অবস্থান হিসেবে নাবালিকা মেয়ের বিবাহের চুক্তিকে বৈধ বলেছে। আয়াতের সংশ্লিষ্ট শ্রেণি সম্পর্কে তাদের নিজের ভাষা—[17]

وَالْآيَةُ إِنَّمَا تَنَاوَلَتْ خُصُوصَ الصَّغِيرَةِ الَّتِي لَمْ تَبْلُغْ
অর্থাৎ, “আয়াতটি বিশেষভাবে এমন অল্পবয়সী মেয়েকে অন্তর্ভুক্ত করেছে যে এখনও বালেগ হয়নি।”

একই ফতোয়ায় ইবন বাত্তালের মাধ্যমে ইবনুল মুনযিরের বক্তব্য উদ্ধৃত করে আয়িশার বিবাহকে এমন দলিল হিসেবে ব্যবহার করা হয়েছে যেখানে পিতা এমন ছোট মেয়ের বিবাহ দিতে পারেন যার নিজের অনুমতির কোনো আইনি অর্থ তখন নেই। শাওকানির বক্তব্যও উদ্ধৃত হয়েছে—অল্পবয়সী মেয়ের অনুমতি চাওয়ার অর্থ নেই, কারণ সে অনুমতি কী তা বোঝে না [18]

অতএব একই ইসলামি উৎস একদিকে স্পষ্টভাবে বলছে আয়াতের সংশ্লিষ্ট শ্রেণির মধ্যে “বালেগ হয়নি এমন ছোট মেয়ে” রয়েছে, আর আধুনিক প্রতিরক্ষায় বলা হচ্ছে নিসা শব্দ থাকার কারণে কোনো ছোট মেয়ে এখানে থাকতে পারে না। দুটি বক্তব্য একসঙ্গে সত্য হতে পারে না।


ইদ্দতের বিধান সহবাস-পরবর্তী তালাককেও অন্তর্ভুক্ত করে

সূরা তালাক ৬৫:৪ শুধু কোনো বিমূর্ত বয়সশ্রেণি নিয়ে আলোচনা করছে না; এটি তালাকপ্রাপ্ত নারীর ইদ্দত নির্ধারণ করছে। আয়াতে এক শ্রেণি হলো ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া বয়স্ক নারী, আরেক শ্রেণি হলো যারা এখনও ঋতুমতী হয়নি, এবং আরেক শ্রেণি হলো গর্ভবতী নারী। “واللائي لم يحضن” শ্রেণির জন্য তিন মাস ইদ্দত নির্ধারণ করা হয়েছে।

কোরআন ৩৩:৪৯ অনুসারে যে বিবাহে স্ত্রীকে স্পর্শ বা দাম্পত্যের পূর্বেই তালাক দেয়া হয়েছে, সেখানে ইদ্দত নেই। ফলে প্রাচীন ফকিহরা যখন ৬৫:৪-এর “যারা এখনও ঋতুমতী হয়নি” দ্বারা অল্পবয়সী মেয়েদের বুঝেছেন, তখন বিষয়টি শুধু কাগজে বিবাহের চুক্তির মধ্যে সীমাবদ্ধ থাকেনি; তালাক ও ইদ্দতের বিধানের মাধ্যমে এমন দাম্পত্যের কথাও তাদের আইনি কাঠামোয় প্রবেশ করেছে যেখানে অল্পবয়সী স্ত্রী এখনও ঋতুমতী হয়নি। তাবারির ভাষায় তাই সরাসরি এসেছে—অল্পবয়সের কারণে যারা ঋতুমতী হয়নি, তাদের স্বামী দাম্পত্যের পরে তালাক দিলে তাদের ইদ্দতও তিন মাস।

এই কারণেই সূরা তালাক ৬৫:৪ ইসলামি শিশুবিবাহের আলোচনায় এত গুরুত্বপূর্ণ। আধুনিক সময়ে শুধু নিসা শব্দের বাংলা বা ইংরেজি অর্থ “নারী” দেখিয়ে এই শতাব্দীব্যাপী তাফসিরি ও ফিকহি অর্থ অদৃশ্য করা যায় না। আয়াতটির প্রাচীন ব্যাখ্যা কী ছিল, সেটির উত্তর তাবারি, ইবন কাসির, আলুসি, সা‘দি, ইবন আশুর এবং ফিকহের গ্রন্থগুলো বহু আগেই দিয়েছে।


“নিসা মানে শুধু প্রাপ্তবয়স্ক নারী”: শব্দগত কৌশল

পুরো যুক্তিটির ভিত্তি একটি শব্দকে তার বাক্য ও ব্যাখ্যাগত ইতিহাস থেকে বিচ্ছিন্ন করা। বাংলায় “নারী” বললে আধুনিক পাঠকের মনে সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মহিলা আসে; সেই আধুনিক অনুভূতিটিকেই আরবি নিসা-র ওপর চাপিয়ে দিয়ে বলা হয়, কোরআনে যেহেতু “নারী” বলা হয়েছে তাই কোনো নাবালিকা থাকতে পারে না। কিন্তু প্রাচীন আরবি ধর্মীয় পাঠের অর্থ আধুনিক বাংলা শব্দের মানসিক অভিঘাত দিয়ে নির্ধারিত হয় না। সেই অর্থ নির্ধারিত হয় আরবি ব্যবহার, বাক্যের গঠন, সংশ্লিষ্ট আয়াত এবং প্রাচীন ব্যাখ্যার মাধ্যমে।

প্রাচীন তাফসিরগুলোর ভাষা স্পষ্ট [19]। তাবারি বলেছেন—অল্পবয়সের কারণে যারা ঋতুমতী হয়নি। সা‘দি বলেছেন—অল্পবয়সী মেয়েরা যাদের এখনও ঋতুস্রাব আসেনি। আলুসি বলেছেন—যারা ঋতুস্রাবের বয়সে পৌঁছেনি। ইবন কাসির ছোট মেয়েদের আলাদা শ্রেণি হিসেবে উল্লেখ করেছেন। IslamWeb নিজেই লিখেছে—আয়াতটি “বালেগ হয়নি এমন ছোট মেয়ে”কে অন্তর্ভুক্ত করে। এই সমস্ত বক্তব্যের সামনে “নিসা মানে কেবল প্রাপ্তবয়স্ক নারী”—দাবিটি ভাষাতাত্ত্বিক ব্যাখ্যা নয়; এটি প্রাচীন ইসলামি ব্যাখ্যা-এর বিপরীতে আধুনিক অর্থ চাপানোর চেষ্টা।

এই প্রতিরক্ষা গ্রহণ করতে হলে আধুনিক একজন ব্যাখ্যাকারীকে দাবি করতে হয় যে কোরআনের আরবি তিনি তাবারি, ইবন কাসির, আলুসি, সা‘দি, ইবন আশুর এবং শতাব্দীব্যাপী ফিকহি ঐতিহ্যের চেয়ে ভালো বুঝেছেন—এবং তারা সবাই এমন একটি বয়সশ্রেণি আয়াতে ঢুকিয়েছেন যা আরবি শব্দের অর্থেই অসম্ভব। এই দাবির পক্ষে শুধু “নিসা মানে নারী” বলা কোনো প্রমাণ নয়। বরং ইসলামি ব্যাখ্যাগত ঐতিহ্য নিজেই সেই দাবি প্রত্যাখ্যান করে।


সূরা নিসা ৪:৬ কি বিবাহের সর্বনিম্ন বয়স নির্ধারণ করেছে?

ইসলামে নাবালিকা মেয়ের বিবাহের বৈধতা অস্বীকার করতে আধুনিক সময়ে সূরা নিসার ৬ নম্বর আয়াতও নিয়মিত ব্যবহার করা হয়। আয়াতটির বাংলা অনুবাদে পাওয়া যায়—“ইয়াতীমদের পরীক্ষা কর যতক্ষণ না তারা বিবাহের বয়সে পৌঁছে”। এখান থেকে দাবি করা হয়, কোরআন নিজেই নাকি বিবাহের জন্য একটি ন্যূনতম বয়স বা পরিপক্বতার সীমা নির্ধারণ করেছে; সেই “বিবাহের বয়সে” পৌঁছানোর আগে কোনো ছেলে বা মেয়ের বিবাহ দেয়া কোরআন অনুযায়ী বৈধ নয়। আয়িশার ছয় বছর বয়সে বিবাহের বর্ণনার বিরুদ্ধেও এই আয়াত ব্যবহার করে বলা হয়—মুহাম্মদের নামে প্রচলিত শিশুবিবাহের হাদিস কোরআনের ৪:৬-এর বিরোধী, কারণ কোরআন নাকি আগে বিবাহযোগ্য বয়সে পৌঁছানোর শর্ত দিয়েছে।

এই দাবি আয়াতটির বিষয়বস্তু বদলে দেয়। সূরা নিসা ৪:৬ কোনো ব্যক্তিকে কখন বিবাহ দেয়া বৈধ বা অবৈধ—সেই বিধান দিচ্ছে না। আয়াতটির বিষয় হলো ইয়াতীমের সম্পত্তির ওপর অভিভাবকের নিয়ন্ত্রণ কখন শেষ হবে এবং কোন শর্তে তার সম্পত্তি তার নিজের হাতে ফিরিয়ে দেয়া হবে। আয়াতের শুরুতে ইয়াতীমকে পরীক্ষা করতে বলা হয়েছে, মাঝখানে বুলুগ ও রুশদ যাচাইয়ের কথা বলা হয়েছে, এরপর সরাসরি নির্দেশ এসেছে—“তাদের সম্পদ তাদের কাছে ফিরিয়ে দাও”; পরের বাক্যগুলোতেও সেই সম্পদ অভিভাবক যেন অপচয় করে না খায়, দরিদ্র অভিভাবক কতটুকু নিতে পারে এবং সম্পদ ফিরিয়ে দেয়ার সময় সাক্ষী রাখতে হবে—এসবই আলোচনা করা হয়েছে। পুরো আয়াতের আইনি বিষয় সম্পত্তির অভিভাবকত্ব; অপ্রাপ্তবয়স্কের বিবাহ নিষিদ্ধ করা নয়।

وَابْتَلُوا الْيَتَامَىٰ حَتَّىٰ إِذَا بَلَغُوا النِّكَاحَ فَإِنْ آنَسْتُمْ مِنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ ۖ وَلَا تَأْكُلُوهَا إِسْرَافًا وَبِدَارًا أَنْ يَكْبَرُوا ۚ وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ ۖ وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ ۚ فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ فَأَشْهِدُوا عَلَيْهِمْ ۚ وَكَفَىٰ بِاللَّهِ حَسِيبًا
“আর তোমরা ইয়াতীমদের পরীক্ষা করতে থাক, যতক্ষণ না তারা বিবাহের উপযুক্ত অবস্থায় পৌঁছে। তারপর যদি তাদের মধ্যে বিচারবুদ্ধি দেখতে পাও, তবে তাদের সম্পদ তাদের হাতে ফিরিয়ে দাও। তারা বড় হয়ে যাবে—এই আশঙ্কায় অপচয় করে ও তাড়াহুড়ো করে তাদের সম্পদ খেয়ে ফেলো না। যে অভিভাবক সচ্ছল, সে যেন বিরত থাকে; আর যে দরিদ্র, সে যেন ন্যায়সঙ্গতভাবে গ্রহণ করে। আর যখন তাদের সম্পদ তাদের হাতে ফিরিয়ে দেবে, তখন সাক্ষী রাখবে।” [20]


“বিবাহের বয়স” অনুবাদটি আয়াতে একটি আইনি minimum marriage age তৈরি করে না

ভুলটির বড় অংশ তৈরি হয় “حَتَّىٰ إِذَا بَلَغُوا النِّكَاحَ” বাক্যটিকে বাংলায় “যখন তারা বিবাহের বয়সে পৌঁছাবে” বা ইংরেজিতে “until they reach marriageable age” পড়ার পর। আধুনিক পাঠকের কাছে “বিবাহের বয়স” বলতে রাষ্ট্রনির্ধারিত minimum legal age-এর মতো একটি নির্দিষ্ট সীমা মনে হতে পারে। কিন্তু আরবি আয়াতে কোনো সংখ্যা নেই, কোনো সর্বনিম্ন বয়স ঘোষণা নেই এবং “এর আগে তাদের বিবাহ দিও না” ধরনের কোনো নিষেধাজ্ঞাও নেই। আয়াতের “بلغوا النكاح” কথাটিকে প্রাচীন মুফাসসিররা সাধারণত বুলুগ বা যৌবনে পৌঁছানো বোঝাতে ব্যবহার করেছেন; এরপর সেই বুলুগের সঙ্গে সম্পত্তি পরিচালনার রুশদ পাওয়া গেলে সম্পদ ফিরিয়ে দিতে বলেছেন।

অর্থাৎ এখানে নিকাহ শব্দটি উপস্থিত থাকলেও বাক্যটি “নিকাহ করার অনুমতি এখন থেকে শুরু হলো”—এমন কোনো আইনি declaration নয়। আরবিতে কোনো অবস্থায় পৌঁছানো বোঝাতে সংশ্লিষ্ট অবস্থার স্বাভাবিক ফল বা সক্ষমতার নাম ব্যবহার করা অস্বাভাবিক নয়। প্রাচীন তাফসিরগুলোও ঠিক এভাবেই বাক্যটি পড়েছে। তারা “بلغوا النكاح”-কে বিবাহের চুক্তির জন্য একটি নিষেধাজ্ঞামূলক বয়সসীমা হিসেবে ব্যাখ্যা না করে হুলুম, বুলুগ, ঋতুস্রাব বা বয়ঃসন্ধির লক্ষণ দিয়ে ব্যাখ্যা করেছে।


কুরতুবি: “بلغوا النكاح” অর্থ বয়ঃসন্ধিতে পৌঁছানো

কুরতুবির তাফসিরে এই শব্দগুচ্ছের ব্যাখ্যা একেবারে সরাসরি। তিনি লিখেছেন—“حتى إذا بلغوا النكاح أي الحلم”—অর্থাৎ “যখন তারা নিকাহের অবস্থায় পৌঁছে—অর্থাৎ হুলুম বা বয়ঃসন্ধিতে পৌঁছে।” এরপর তিনি বুলুগ কীভাবে নির্ধারিত হবে তা নিয়ে ফকিহদের মতভেদ আলোচনা করেছেন। নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রে কিছু সাধারণ লক্ষণ এবং নারীদের ক্ষেত্রে ঋতুস্রাব ও গর্ভধারণকে বুলুগের লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন; বয়সের ক্ষেত্রেও বিভিন্ন ফকিহের ১৫, ১৭, ১৮ বা ১৯ বছরের মতভেদ নথিবদ্ধ করেছেন [21]

حَتَّى إِذَا بَلَغُوا النِّكَاحَ أَيْ الْحُلُمَ
অর্থাৎ: “যখন তারা নিকাহের পর্যায়ে পৌঁছে—অর্থাৎ বয়ঃসন্ধিতে পৌঁছে।” [21]

কুরতুবির পরবর্তী আলোচনাই দেখায় তিনি আয়াতটিকে কোনো নির্দিষ্ট “কোরআনিক বিবাহের বয়স” হিসেবে পড়ছেন না। যদি কোরআন এখানে বিবাহের জন্য একটি নির্দিষ্ট minimum age স্থির করে দিত, তাহলে সেই বয়স নিয়ে এত ভিন্ন ফিকহি হিসাবের প্রয়োজন হতো না। কুরতুবি বরং বয়ঃসন্ধির লক্ষণ কী, বয়সকে কখন বিকল্প সূচক হিসেবে ধরা হবে এবং বয়ঃসন্ধির পরও সম্পদ পরিচালনার যোগ্যতা না থাকলে অভিভাবকত্ব চলবে কি না—এসব নিয়ে আলোচনা করেছেন। তার আলোচনার কেন্দ্র সম্পত্তি ও আইনি সক্ষমতা; “এর আগে বিবাহ হারাম”—এমন কোনো বিধান তিনি এই আয়াত থেকে বের করেননি।


ইবন কাসিরও “بلغوا النكاح”কে হুলুম বা বুলুগ হিসেবেই ব্যাখ্যা করেছেন

ইবন কাসিরের তাফসিরেও একই ব্যাখ্যা পাওয়া যায়। তিনি ইবন আব্বাস, মুজাহিদ, হাসান, সুদ্দি ও মুকাতিল ইবন হাইয়ানের নামে প্রথমে “وابتلوا اليتامى”-এর অর্থ ইয়াতীমদের পরীক্ষা করা বলে উল্লেখ করেন। এরপর “حتى إذا بلغوا النكاح” সম্পর্কে মুজাহিদের ব্যাখ্যা উদ্ধৃত করেন—“يعني الحلم”, অর্থাৎ এর অর্থ বয়ঃসন্ধি। এরপর ছেলেদের বুলুগের লক্ষণ, স্বপ্নদোষ এবং বয়সের আলোচনা এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আয়াতের শেষ অংশ ব্যাখ্যা করতে ইবন কাসির সরাসরি বলেন—বয়ঃসন্ধিতে পৌঁছানো এবং তাদের মধ্যে রুশদ পাওয়া গেলে তখন তাদের সম্পদ তাদের হাতে তুলে দিতে হবে [22]

فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ يَعْنِي بَعْدَ بُلُوغِهِمُ الْحُلُمَ وَإِينَاسِ الرُّشْدِ مِنْهُمْ
অর্থাৎ: “যখন তোমরা তাদের সম্পদ তাদের কাছে ফিরিয়ে দেবে—অর্থাৎ তাদের বয়ঃসন্ধিতে পৌঁছানো এবং তাদের মধ্যে রুশদ পাওয়া যাওয়ার পরে।” [22]

ইবন কাসিরের ব্যাখ্যাতেও আয়াতের ফলাফল “এখন থেকে তাদের বিবাহ করা হালাল” নয়; ফলাফল হলো এখন তাদের সম্পদ ফিরিয়ে দেয়ার প্রশ্ন পরীক্ষা করা যাবে। এমনকি বয়ঃসন্ধিও একা যথেষ্ট নয়—রুশদও থাকতে হবে। ফলে এই আয়াত থেকে বিবাহের চুক্তির বৈধতা নির্ধারণ করার চেষ্টা করলে আয়াতের predicate-ই বদলে যায়: কোরআন বলছে “রুশদ পেলে তাদের সম্পদ দাও”, apologetic ব্যাখ্যায় সেটি হয়ে যাচ্ছে “বুলুগের আগে তাদের বিবাহ দিও না।” দ্বিতীয় বাক্যটি প্রথমটির অনুবাদ বা যৌক্তিক ফল নয়।


জাসসাসের আহকামুল কোরআন: পুরো আলোচনার শিরোনামই “ইয়াতীমকে সম্পদ হস্তান্তর”

হানাফি ফকিহ আবু বকর আল-জাসসাস তার আহকামুল কোরআন-এ সূরা নিসা ৪:৬ নিয়ে যে আলোচনা করেছেন তার অধ্যায়ের শিরোনামই “باب دفع المال إلى اليتيم”“ইয়াতীমের কাছে সম্পদ হস্তান্তরের অধ্যায়”। তিনি ইবন আব্বাস, মুজাহিদ ও সুদ্দির ব্যাখ্যা উল্লেখ করে বলেন, “بلغوا النكاح” হলো হুলুম—অর্থাৎ স্বপ্নদোষ বা বুলুগের অবস্থায় পৌঁছানো। এরপর তার আলোচনা চলে কখন ইয়াতীমের ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা উঠবে, কত বয়স পর্যন্ত সম্পদ আটকানো যেতে পারে এবং রুশদ বলতে সম্পদ রক্ষার সক্ষমতা কীভাবে বোঝা হবে—এই প্রশ্নগুলো নিয়ে [23]

هُوَ الْحُلُمُ؛ وَهُوَ بُلُوغُ حَالِ النِّكَاحِ مِنَ الِاحْتِلَامِ
অর্থাৎ: “এর অর্থ হুলুম; অর্থাৎ স্বপ্নদোষের মাধ্যমে নিকাহের উপযুক্ত বয়ঃসন্ধির অবস্থায় পৌঁছানো।” [24]

জাসসাসের আলোচনা এই অ্যাপোলোজেটিক দাবির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ আহকামুল কোরআন নিছক ভাষাগত তাফসির নয়; কোরআনের আয়াত থেকে আইনি বিধান বের করাই গ্রন্থটির মূল উদ্দেশ্য। অথচ ৪:৬ থেকে তিনি “অপ্রাপ্তবয়স্কের বিবাহ নিষিদ্ধ” নামে কোনো বিধান বের করেননি। তিনি আয়াতটিকে হজর, আর্থিক সক্ষমতা, বুলুগ এবং ইয়াতীমের সম্পদ ফিরিয়ে দেয়ার বিধান হিসেবে পড়েছেন। একটি আয়াত থেকে যদি সত্যিই বালেগ হওয়ার আগের বিবাহ হারাম হওয়ার সুস্পষ্ট কোরআনিক বিধান বের হতো, তাহলে কোরআনিক আইন নিয়ে লিখতে গিয়ে জাসসাসের মতো ফকিহের আলোচনায় সেই নিষেধাজ্ঞা অনুপস্থিত থাকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।


ইবন আতিয়্যা ও জালালাইনও একই অর্থ দিয়েছে

ইবন আতিয়্যার আল-মুহাররার আল-ওয়াজিয-এ “بلغوا النكاح”-এর অর্থ দেয়া হয়েছে—“بلغوا مبلغ الرجال بحلم وحيض أو ما يوازيه”—অর্থাৎ স্বপ্নদোষ, ঋতুস্রাব অথবা সমতুল্য লক্ষণের মাধ্যমে নারী-পুরুষের বুলুগের পর্যায়ে পৌঁছানো। এরপর রুশদ বলতে তাদের বুদ্ধিবিবেচনা, সম্পদ পরিচালনা ও লেনদেনের সক্ষমতা পরীক্ষা করার কথা বলা হয়েছে [25]। জালালাইনের সংক্ষিপ্ত তাফসিরেও বলা হয়েছে—ইয়াতীমদের বুলুগের আগে তাদের ধর্মীয় ও আর্থিক আচরণ পরীক্ষা করতে হবে; “بلغوا النكاح” অর্থ তারা স্বপ্নদোষ বা বয়সের মাধ্যমে তার উপযুক্ত অবস্থায় পৌঁছেছে [26]

এই ব্যাখ্যাগুলোর কোথাও বাক্যটি এমনভাবে ব্যাখ্যা করা হয়নি যে, “কোরআন নির্দেশ দিচ্ছে—এই পর্যায়ের আগে কারও বিবাহের চুক্তি করা হারাম।” বরং একই pattern বারবার পাওয়া যায়: বুলুগ একটি শর্ত, রুশদ আরেকটি শর্ত, আর এই দুই শর্তের ফল হলো নিজের সম্পদের নিয়ন্ত্রণ লাভ। এটি সম্পূর্ণ ভিন্ন আইনি প্রশ্ন। বয়ঃসন্ধির আগে একজন অভিভাবক শিশুর সম্পদ তার হাতে না দিলেও তার পক্ষে অন্য অনেক আইনি কাজ করতে পারে; সম্পদের পূর্ণ স্বাধীন নিয়ন্ত্রণ এবং বিবাহের চুক্তির বৈধতা ইসলামী ফিকহে একই legal capacity হিসেবে বিবেচিত হয়নি।

উৎস“بلغوا النكاح” কীভাবে ব্যাখ্যা করা হয়েছেআয়াতের আলোচ্য বিধান
কুরতুবিأي الحلم — বয়ঃসন্ধিবুলুগ ও রুশদের পরে সম্পদ হস্তান্তর
ইবন কাসিরমুজাহিদের ব্যাখ্যায় الحلمবয়ঃসন্ধি ও রুশদের পরে ইয়াতীমের সম্পদ ফিরিয়ে দেয়া
আল-জাসসাসالحلم, স্বপ্নদোষের মাধ্যমে বুলুগইয়াতীমের ওপর আর্থিক অভিভাবকত্ব কখন শেষ হবে
ইবন আতিয়্যাস্বপ্নদোষ, ঋতুস্রাব বা সমতুল্য বুলুগের লক্ষণসম্পদ পরিচালনার বিচারবুদ্ধি পরীক্ষা
জালালাইনস্বপ্নদোষ অথবা বয়সের মাধ্যমে বুলুগবুলুগের পরে রুশদ থাকলে সম্পদ প্রদান

“রুশদ” শর্তটিই দেখায় আয়াতটি বিবাহের অনুমতির সীমা নির্ধারণ করছে না

আয়াতটির দ্বিতীয় শর্ত “فَإِنْ آنَسْتُمْ مِنْهُمْ رُشْدًا”—“তাদের মধ্যে রুশদ দেখতে পেলে”—apologetic ব্যাখ্যার অসঙ্গতিকে আরও পরিষ্কার করে। কোরআন শুধু “بلغوا النكاح” বলেই সম্পদ ফিরিয়ে দিতে বলেনি। বুলুগের পর্যায়ে পৌঁছানোর পরও অভিভাবককে দেখতে হবে ইয়াতীম নিজের সম্পদ বিচক্ষণভাবে পরিচালনা করতে পারে কি না। কুরতুবি ইবন আব্বাস, সুদ্দি ও সুফিয়ান সাওরির ব্যাখ্যা হিসেবে রুশদ-কে বুদ্ধিবিবেচনা ও সম্পদ রক্ষার সক্ষমতার সঙ্গে যুক্ত করেছেন। তিনি এমন মতও উল্লেখ করেছেন যে একজন ব্যক্তি বৃদ্ধ হয়ে গেলেও তার মধ্যে রুশদ না পাওয়া গেলে তার সম্পদ তার হাতে দেয়া হবে না। অধিকাংশ আলেমের অবস্থান হিসেবে কুরতুবি বলেন, সম্পদ হস্তান্তরের জন্য বুলুগ এবং রুশদ—দুই শর্তই প্রয়োজন [21]

دَفْعُ الْمَالِ يَكُونُ بِشَرْطَيْنِ: إِينَاسِ الرُّشْدِ وَالْبُلُوغِ

অর্থাৎ: “সম্পদ হস্তান্তর দুটি শর্তে হয়: রুশদ পাওয়া এবং বুলুগ।” [21]

এখানে একটি গুরুত্বপূর্ণ যৌক্তিক ফল পাওয়া যায়। যদি “بلغوا النكاح”-কে “কোরআনিক minimum marriage age” বলা হয়, তাহলে সেই বয়সে পৌঁছানোর পরও কোরআন কেন আরেকটি স্বতন্ত্র রুশদ পরীক্ষা দাবি করছে? কারণ আয়াতটি আসলে বিবাহের জন্য informed consent বা marital capacity পরীক্ষা করছে না; এটি আর্থিক সম্পদ স্বাধীনভাবে পরিচালনার সক্ষমতা পরীক্ষা করছে। কোনো ব্যক্তি শরিয়তি অর্থে বালেগ হলেও অর্থনৈতিকভাবে নির্বোধ বা অপব্যয়ী হতে পারে; তাই সম্পদ এখনও তার হাতে দেয়া নাও হতে পারে। আয়াতের এই গঠনই দেখায় বুলুগ, রুশদ এবং সম্পত্তির স্বাধীনতা তিনটি সম্পর্কিত কিন্তু পৃথক আইনি ধারণা। এখান থেকে “অতএব বুলুগের আগে বিবাহের চুক্তি নিষিদ্ধ”—এই চতুর্থ সিদ্ধান্তটি কোরআনের বাক্যে নেই।


IslamQA সরাসরি বলেছে: এই আয়াত ছোট ছেলে বা মেয়ের বিবাহ নিষিদ্ধ করে না

এই আয়াতকে শিশুবিবাহ নিষিদ্ধ করার দলিল বানানোর বিরুদ্ধে সবচেয়ে সরাসরি সাক্ষ্য আধুনিক সালাফি ফতোয়া-সাইট IslamQA-র নিজের কাছ থেকেই পাওয়া যায়। ২০১৭ সালে তাদের কাছে প্রায় এই প্রশ্নটিই করা হয়েছিল: সূরা নিসা ৪:৬-এ যদি “بلغوا النكاح” থাকে, তাহলে আয়িশাকে ছয় বছর বয়সে বিবাহ করার বর্ণনা কি কোরআনের বিরোধী নয়? উত্তরে IslamQA কোনো জটিল ভাষাগত পাল্টা ব্যাখ্যা দেয়নি; তারা সরাসরি বলেছে, আয়াতটি শিশুর বিবাহ নিষিদ্ধ করার জন্য নয় এবং বিবাহের বিষয় নির্ধারণ করতেই নাজিল হয়নি। তাদের ভাষায়—[27]

ليس للنكاح سن معين وبيان المراد بقوله تعالى (حتى إذا بلغوا النكاح)
21/جمادى الثانية/1438 الموافق 20/مارس/2017
السؤال 256830
لديَّ سؤال بخصوص الحد الأدنى لسن الزواج ، يذكر القرآن في الآية (6) من سورة النساء: (وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح) ، فجاء في ” تفسير الجلالين ” ، وغيرها من كتب التفسير أنّ “بلوغ النكاح” يعنى بلوغ سن الخامسة عشرة ، والآن النبي صلى الله عليه وسلم تزوج من عائشة عندما كانت تبلغ من العمر ست سنوات ، فهل ما فعله النبي يناقض القرآن ؟ وكيف يمكننا فهم الآية 6 من سورة النساء بخصوص الحد الأدنى لسن الزواج ؟
ملخص الجواب
خلاصة الجواب :
أن الآية الكريمة ليس فيها منع تزويج الصغير أو الصغيرة، ولم تسق لبيان موضوع التزويج، وإنما هي في إيتاء المال لليتامى، وأن ذلك يكون بعد البلوغ، وغاية الأمر أنه جاء التعبير فيها عن بلوغ الحلم ببلوغ النكاح، مراعاة للغالب، وهو أن النكاح يكون مع البلوغ، وبه تتم مقاصده.
وبلوغ المرأة يكون بالحيض، وغيره من العلامات، ويكون ذلك قبل سن الخامسة عشرة غالبا، لا سيما في البلاد الحارة .
الجواب
الحمد لله والصلاة والسلام على رسول الله، وبعد:
ليس في الشريعة تحديد لسن زواج الرجل أو المرأة، وقد أجمع أهل العلم على جواز تزويج الصغير، وكذا الصغيرة إذا زوجها أبوها من كفء .
وقد دل الكتاب والسنة والإجماع على صحة تزويج الصغيرة التي لم تبلغ، وعدم تحديد ذلك بسن معين .
قال ابن عبد البر رحمه الله: ” أجمع العلماء على أن للأب أن يزوج ابنته الصغيرة ولا يشاورها ، وأن رسول الله صلى الله عليه وسلم تزوج عائشة بنت أبي بكر، وهي صغيرة بنت ست سنين، أو سبع سنين؛ أنكحه إياها أبوها” انتهى من ” الاستذكار ” ( 16 / 49) .
وقال ابن قدامة رحمه الله : ” : وإذا زوج الرجل ابنته البكر ، فوضعها في كفاءة : فالنكاح ثابت … أما البكر الصغيرة ، فلا خلاف فيها . قال ابن المنذر أجمع كل من نحفظ عنه من أهل العلم ، أن نكاح الأب ابنته البكر الصغيرة جائز ، إذا زوجها من كفء ، ويجوز له تزويجها مع كراهيتها وامتناعها .
وقد دل على جواز تزويج الصغيرة قول الله تعالى : ( وَاللَّائِي يَئِسْنَ مِنَ الْمَحِيضِ مِنْ نِسَائِكُمْ إِنِ ارْتَبْتُمْ فَعِدَّتُهُنَّ ثَلَاثَةُ أَشْهُرٍ وَاللَّائِي لَمْ يَحِضْنَ) فجعل للائي لم يحضن عدة ثلاثة أشهر ، ولا تكون العدة ثلاثة أشهر إلا من طلاق في نكاح أو فسخ ، فدل ذلك على أنها تزوج وتطلق ، ولا إذن لها فيعتبر .
وقالت عائشة رضي الله عنهما : ( تزوجني النبي صلى الله عليه وسلم وأنا ابنة ست ، وبنى بي وأنا ابنة تسع ) متفق عليه . ومعلوم أنها لم تكن في تلك الحال ممن يعتبر إذنها .
وروى الأثرم ، أن قُدامة بن مظعون تزوج ابنة الزبير حين نفست ، فقيل له ؟ فقال : ابنة الزبير؛ إن مت ورثتني ، وإن عشت كانت امرأتي ، وزوج علي ابنته أم كلثوم وهي صغيرة عمر بن الخطاب رضي الله عنهما ” انتهى من “المغني” (7/ 30).
ولا تعارض بين هذا وبين قوله تعالى: ( وَابْتَلُوا الْيَتَامَى حَتَّى إِذَا بَلَغُوا النِّكَاحَ فَإِنْ آنَسْتُمْ مِنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ ) النساء/6
فإن هذه الآية في بيان متى يُدفع المال لليتيم أو اليتيمة، وأن ذلك بعد بلوغهم ورشدهم، والرشد: حسن التصرف في المال، وهذا لا يكون إلا بعد البلوغ.
والمقصود ببلوغ النكاح هنا : بلوغ الحلم، الذي يعرف بالعلامات المشهورة، كالحيض للمرأة ونبات شعر القبل، أو بلوغ سن خمسة عشر.
وإنما عبر عن بلوغ الحلم ببلوغ النكاح: لأن الغالب أن النكاح لا يكون إلا من البالغ، وهذا لا يمنع من نكاح غير البالغ الذي دل على جوازه الكتاب والسنة والإجماع.
وآيات سورة النساء في هذا الموضع نفسه تدل عليه؛ فإن الله تعالى قال قبل هذه الآية: ( وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ ) النساء/3 ؛ وهذا دليل على جواز نكاح اليتيمة، واليتم لا يكون بعد البلوغ!
روى البخاري (2494) ومسلم (3018) عن عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّهُ سَأَلَ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنْ قَوْلِ اللَّهِ تَعَالَى: وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا [النساء: 3] إِلَى وَرُبَاعَ [النساء: 3]، فَقَالَتْ: يَا ابْنَ أُخْتِي؛ هِيَ اليَتِيمَةُ تَكُونُ فِي حَجْرِ وَلِيِّهَا، تُشَارِكُهُ فِي مَالِهِ، فَيُعْجِبُهُ مَالُهَا وَجَمَالُهَا، فَيُرِيدُ وَلِيُّهَا أَنْ يَتَزَوَّجَهَا، بِغَيْرِ أَنْ يُقْسِطَ فِي صَدَاقِهَا، فَيُعْطِيهَا مِثْلَ مَا يُعْطِيهَا غَيْرُهُ، فَنُهُوا أَنْ يُنْكِحُوهُنَّ إِلَّا أَنْ يُقْسِطُوا لَهُنَّ، وَيَبْلُغُوا بِهِنَّ أَعْلَى سُنَّتِهِنَّ مِنَ الصَّدَاقِ، وَأُمِرُوا أَنْ يَنْكِحُوا مَا طَابَ لَهُمْ مِنَ النِّسَاءِ سِوَاهُنَّ.
قال الحافظ ابن حجر رحمه الله: ” وفيه جواز تزويج اليتامى قبل البلوغ، لأنهن بعد البلوغ لا يقال لهن يتيمات” انتهى من فتح الباري (8/ 241).
وقال القرطبي رحمه الله في بيان المراد ببلوغ النكاح: ” قوله تعالى: (حتى إذا بلغوا النكاح) : أي الحلم، لقوله تعالى: (وإذا بلغ الأطفال منكم الحلم) ؛ أي البلوغ ، وحال النكاح.
والبلوغ يكون بخمسة أشياء: ثلاثة يشترك فيها الرجال والنساء، واثنان يختصان بالنساء، وهما الحيض والحبل.
فأما الحيض والحبل: فلم يختلف العلماء في أنه بلوغ، وأن الفرائض والأحكام تجب بهما.
واختلفوا في الثلاث، فأما الإنبات والسن: فقال الأوزاعي والشافعي وابن حنبل: خمس عشرة سنةً : بلوغٌ لمن لم يحتلم. وهو قول ابن وهب وأصبغ وعبد الملك بن الماجشون وعمر بن عبد العزيز وجماعة من أهل المدينة، واختاره ابن العربي. وتجب الحدود والفرائض عندهم على من بلغ هذا السن…” انتهى من تفسير القرطبي (5/ 34).
وقال القاسمي رحمه الله: ” وَابْتَلُوا الْيَتامى أي اختبروا عقولهم، ومعرفتهم بالتصرف، حَتَّى إِذا بَلَغُوا النِّكاحَ أي بأن يحتلموا، أو يبلغوا خمس عشرة سنة” انتهى من تفسير القاسمي (3/ 29).
وقد قلنا: إنه عبر عن بلوغ الحلم، ببلوغ النكاح، مراعاة للغالب؛ وهو أن النكاح يكون للبالغ، وهو الذي يتحقق به تمام مقاصد النكاح، لا سيما إنجاب الذرية، فالمراد: لا تدفعوا إليهم أموالهم إلا بعد بلوغهم مبلغ الرجال والنساء، مع الرشد.
قال النسفي رحمه الله: ” حتى إِذَا بَلَغُواْ النّكَاحَ أي الحلم، لأنه يصلح للنكاح عنده، ولطلب ما هو مقصود به وهو التولد ” انتهى من تفسيره (1/ 473). ومثله للزمشخري (1/ 473).
وقال البغوي رحمه الله: ” حتى إذا بلغوا النكاح أي: مبلغ الرجال والنساء” انتهى من تفسيره (2/ 165).
وقال الرازي رحمه الله: ” المراد من بلوغ النكاح: هو الاحتلام المذكور في قوله: (وإذا بلغ الأطفال منكم الحلم) [النور: 59] .
وهو في قول عامة الفقهاء: عبارة عن البلوغ مبلغ الرجال، الذي عنده يجري على صاحبه القلم، ويلزمه الحدود والأحكام، وإنما سمي الاحتلام بلوغ النكاح لأنه إنزال الماء الدافق الذي يكون في الجماع” انتهى من تفسيره (9/ 498).
والحاصل: أن الآية الكريمة ليس فيها منع تزويج الصغير أو الصغيرة، ولم تسق لبيان موضوع التزويج، وإنما هي في إيتاء المال لليتامى، وأن ذلك يكون بعد البلوغ، وغاية الأمر أنه جاء التعبير فيها عن بلوغ الحلم ببلوغ النكاح، مراعاة للغالب، وهو أن النكاح يكون مع البلوغ، وبه تتم مقاصده.
وبلوغ المرأة يكون بالحيض، وغيره من العلامات، ويكون ذلك قبل سن الخامسة عشرة غالبا، لا سيما في البلاد الحارة .
وهذا يبطل قول من اعتمد على هذه الآية في تحديد سن للزواج، فالآية أشارت للبلوغ، والحكم بالبلوغ بناء على الحيض مجمع عليه كما تقدم.
وانظر للفائدة: جواب السؤال رقم (177280)، ففيه الرد على من حد للزواج سنا معينا.
ثم إننا مع هذا نقول: إنه لا ينبغي تزويج الصغير أو الصغيرة، بل ُينتظر بلوغهما، ليختارا لأنفسهما، وينظر للمرأة في مصلحتها ، مع مشورة والدها ، أو وليها .
وهذا كله أيضا : من حيث العقد.
وأما الوطء، فلا توطؤ الزوجة إلا إذا كانت تطيق ذلك، ولا يضرها، ويمنع الأب تسليم ابنته الصغيرة لذلك.
قال النووي رحمه الله في شرح مسلم (9/ 206): ” واعلم أن الشافعي وأصحابه قالوا: يستحب أن لا يزوج الأب والجد البكر حتى تبلغ، ويستأذنها؛ لئلا يوقعها في أسر الزوج وهي كارهة.
وهذا الذي قالوه: لا يخالف حديث عائشة؛ لأن مرادهم أنه لا يزوجها قبل البلوغ، إذا لم تكن مصلحة ظاهرة يُخاف فوتها بالتأخير، كحديث عائشة، فيستحب تحصيل ذلك الزوج؛ لأن الأب مأمور بمصلحة ولده، فلا يفوتها والله أعلم.
وأما وقت زفاف الصغيرة المزوجة، والدخول بها، فإن اتفق الزوج والولي على شيء لا ضرر فيه على الصغيرة: عُمل به.
وإن اختلفا: فقال أحمد وأبو عبيد: تجبر على ذلك بنت تسع سنين دون غيرها.
وقال مالك والشافعي وأبو حنيفة: حد ذلك أن تطيق الجماع، ويختلف ذلك باختلافهن، ولا يضبط بسن، وهذا هو الصحيح، وليس في حديث عائشة تحديد، ولا المنع من ذلك فيمن أطاقته قبل تسع، ولا الإذن فيمن لم تطقه وقد بلغت تسعا. قال الداودي: وكانت عائشة قد شبت شبابا حسنا رضى الله عنها” انتهى.
والله أعلم.
المصدر: موقع الإسلام سؤال وجواب

বাংলা অনুবাদ:
বিবাহের কোনো নির্দিষ্ট বয়স নেই এবং আল্লাহর বাণী “যখন তারা বিবাহের পর্যায়ে পৌঁছে” দ্বারা কী বোঝানো হয়েছে
২১ জমাদিউস সানি ১৪৩৮ হিজরি, সমতুল্য ২০ মার্চ ২০১৭
প্রশ্ন ২৫৬৮৩০
বিবাহের সর্বনিম্ন বয়স সম্পর্কে আমার একটি প্রশ্ন আছে। কোরআনে সূরা নিসার ৬ নম্বর আয়াতে বলা হয়েছে: “আর তোমরা ইয়াতীমদের পরীক্ষা কর, যতক্ষণ না তারা বিবাহের পর্যায়ে পৌঁছে।” তাফসির আল-জালালাইন এবং অন্যান্য তাফসির গ্রন্থে বলা হয়েছে, “বিবাহের পর্যায়ে পৌঁছানো” বলতে পনেরো বছর বয়সে পৌঁছানো বোঝানো হয়েছে। অথচ নবী মুহাম্মদ আয়িশাকে যখন বিবাহ করেন, তখন তার বয়স ছিল ছয় বছর। তাহলে নবী যা করেছিলেন তা কি কোরআনের বিরোধী? এবং বিবাহের সর্বনিম্ন বয়স সম্পর্কে সূরা নিসার ৬ নম্বর আয়াতকে আমরা কীভাবে বুঝব?
উত্তরের সারসংক্ষেপ
উত্তরের সারকথা হলো:
এই আয়াতে ছোট ছেলে বা ছোট মেয়েকে বিবাহ দেয়ার কোনো নিষেধাজ্ঞা নেই এবং আয়াতটি বিবাহের বিষয় ব্যাখ্যা করার জন্যও নাজিল হয়নি। বরং এটি ইয়াতীমদের সম্পদ তাদের হাতে ফিরিয়ে দেয়ার বিষয়ে; আর সেটি বয়ঃসন্ধির পরে হবে। এখানে শুধু বয়ঃসন্ধিতে পৌঁছানোকে “বিবাহের পর্যায়ে পৌঁছানো” বলে প্রকাশ করা হয়েছে, সাধারণত বিবাহ বয়ঃসন্ধির সঙ্গে সম্পর্কিত এবং এর মাধ্যমে বিবাহের উদ্দেশ্যগুলো পূর্ণতা লাভ করে—এই বিষয়টি বিবেচনায় রেখে।
নারীর বয়ঃসন্ধি ঋতুস্রাব এবং অন্যান্য লক্ষণের মাধ্যমে নির্ধারিত হয়। সাধারণত তা পনেরো বছর বয়সের আগেই ঘটে, বিশেষ করে উষ্ণ অঞ্চলে।

উত্তর
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং আল্লাহর রাসুলের প্রতি দরুদ ও সালাম। অতঃপর:
শরিয়তে পুরুষ বা নারীর বিবাহের জন্য কোনো নির্দিষ্ট বয়স নির্ধারণ করা হয়নি। আলেমগণ ছোট ছেলেকে বিবাহ দেয়ার বৈধতার বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন; একইভাবে ছোট মেয়েকেও তার পিতা উপযুক্ত পাত্রের সঙ্গে বিবাহ দিলে তা বৈধ।
কোরআন, সুন্নাহ এবং আলেমদের ঐকমত্য থেকে এমন অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিবাহের বৈধতা প্রমাণিত হয়েছে, যে এখনও বয়ঃসন্ধিতে পৌঁছায়নি; এবং এর জন্য নির্দিষ্ট কোনো বয়স নির্ধারণ করা হয়নি।
ইবন আবদুল বার বলেন: “আলেমগণ এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন যে, পিতা তার অপ্রাপ্তবয়স্ক কন্যাকে তার সঙ্গে পরামর্শ না করেই বিবাহ দিতে পারেন। রাসুলুল্লাহ আবু বকরের কন্যা আয়িশাকে বিবাহ করেছিলেন যখন তিনি ছয় বা সাত বছরের ছোট মেয়ে ছিলেন; তার পিতাই তাকে রাসুলুল্লাহর সঙ্গে বিবাহ দিয়েছিলেন।” — আল-ইস্তিযকার, ১৬/৪৯।
ইবন কুদামা বলেন: “কোনো ব্যক্তি তার কুমারী কন্যাকে উপযুক্ত পাত্রের সঙ্গে বিবাহ দিলে সেই বিবাহ কার্যকর হবে… অপ্রাপ্তবয়স্ক কুমারী মেয়ের ব্যাপারে কোনো মতভেদ নেই। ইবনুল মুনযির বলেছেন: যেসব আলেমের মতামত আমাদের জানা আছে, তারা সবাই একমত যে পিতা তার অপ্রাপ্তবয়স্ক কুমারী কন্যাকে উপযুক্ত পাত্রের সঙ্গে বিবাহ দিতে পারেন। এমনকি মেয়েটি অপছন্দ করলে এবং অস্বীকৃতি জানালেও পিতা তাকে বিবাহ দিতে পারেন।
অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিবাহ দেয়ার বৈধতার প্রমাণ আল্লাহর এই বক্তব্য: ‘তোমাদের নারীদের মধ্যে যারা ঋতুস্রাব থেকে নিরাশ হয়েছে, তাদের ব্যাপারে সন্দেহ হলে তাদের ইদ্দত তিন মাস; এবং তাদেরও যারা এখনও ঋতুমতী হয়নি।’ আল্লাহ যারা এখনও ঋতুমতী হয়নি তাদের জন্য তিন মাসের ইদ্দত নির্ধারণ করেছেন। বিবাহের পর তালাক বা বিবাহ বাতিল হওয়া ছাড়া তিন মাসের ইদ্দত হয় না। ফলে এটি প্রমাণ করে যে এমন মেয়ের বিবাহ হতে পারে এবং তাকে তালাকও দেয়া হতে পারে; আর তার অনুমতি বিবেচ্য নয়।
আয়িশা বলেছেন: ‘নবী আমাকে বিবাহ করেন যখন আমার বয়স ছিল ছয় বছর এবং আমার সঙ্গে দাম্পত্য সম্পন্ন করেন যখন আমার বয়স ছিল নয় বছর।’ এটি বুখারি ও মুসলিমে বর্ণিত। এটি জানা বিষয় যে, সেই অবস্থায় আয়িশা এমন বয়সে ছিলেন না যে তার অনুমতিকে বিবেচনা করা হবে।
আল-আসরাম বর্ণনা করেছেন যে কুদামা ইবন মাজউন যুবাইরের কন্যাকে সে সদ্য জন্মগ্রহণ করার সময় বিবাহ করেছিলেন। তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন: ‘সে যুবাইরের কন্যা; আমি মারা গেলে সে আমার উত্তরাধিকারী হবে, আর আমি বেঁচে থাকলে সে আমার স্ত্রী হবে।’ আলীও তার অপ্রাপ্তবয়স্ক কন্যা উম্মে কুলসুমকে উমর ইবনুল খাত্তাবের সঙ্গে বিবাহ দিয়েছিলেন।” — আল-মুগনি, ৭/৩০।
এর সঙ্গে আল্লাহর এই বক্তব্যের কোনো বিরোধ নেই: “আর তোমরা ইয়াতীমদের পরীক্ষা কর, যতক্ষণ না তারা বিবাহের পর্যায়ে পৌঁছে। অতঃপর যদি তোমরা তাদের মধ্যে বিচক্ষণতা দেখতে পাও, তাহলে তাদের সম্পদ তাদের হাতে ফিরিয়ে দাও।” — সূরা নিসা ৪:৬।
কারণ এই আয়াতটি ইয়াতীম ছেলে বা মেয়ের সম্পদ কখন তার হাতে ফিরিয়ে দেয়া হবে তা ব্যাখ্যা করছে। সেটি তাদের বয়ঃসন্ধিতে পৌঁছানো এবং তাদের মধ্যে রুশদ বা বিচক্ষণতা পাওয়া যাওয়ার পরে হবে। রুশদ বলতে সম্পদ ভালোভাবে পরিচালনা করার সক্ষমতা বোঝানো হয়েছে; আর এটি বয়ঃসন্ধির পরে বিবেচিত হয়।
এখানে “বিবাহের পর্যায়ে পৌঁছানো” বলতে বয়ঃসন্ধি বা স্বপ্নদোষের পর্যায়ে পৌঁছানো বোঝানো হয়েছে, যা পরিচিত লক্ষণগুলোর মাধ্যমে নির্ধারিত হয়—যেমন নারীর ঋতুস্রাব, যৌনাঙ্গের আশপাশে লোম গজানো অথবা পনেরো বছর বয়সে পৌঁছানো।
বয়ঃসন্ধিকে “বিবাহের পর্যায়ে পৌঁছানো” বলে প্রকাশ করা হয়েছে, কারণ সাধারণত বিবাহ বয়ঃসন্ধিতে পৌঁছানো ব্যক্তির ক্ষেত্রেই ঘটে। কিন্তু এটি এমন অপ্রাপ্তবয়স্কের বিবাহকে নিষিদ্ধ করে না, যার বিবাহের বৈধতা কোরআন, সুন্নাহ ও আলেমদের ঐকমত্য দ্বারা প্রমাণিত।
সূরা নিসার একই অংশের আয়াতগুলোও এর প্রমাণ দেয়। এই আয়াতের আগে আল্লাহ বলেছেন: “আর যদি তোমরা আশঙ্কা কর যে ইয়াতীমদের ব্যাপারে ন্যায়বিচার করতে পারবে না, তাহলে নারীদের মধ্যে যাদের তোমাদের ভালো লাগে তাদের দুই, তিন অথবা চারজনকে বিবাহ কর।” — সূরা নিসা ৪:৩। এটি ইয়াতীম মেয়েকে বিবাহ করার বৈধতার দলিল; আর বয়ঃসন্ধির পরে কাউকে ইয়াতীম বলা হয় না।
বুখারি (২৪৯৪) ও মুসলিম (৩০১৮)-এ উরওয়া ইবন যুবাইর থেকে বর্ণিত হয়েছে যে, তিনি আয়িশাকে আল্লাহর বাণী “আর যদি তোমরা আশঙ্কা কর যে ইয়াতীমদের ব্যাপারে ন্যায়বিচার করতে পারবে না…” থেকে “চারজন পর্যন্ত” অংশ সম্পর্কে জিজ্ঞেস করেন। আয়িশা বলেন: “হে আমার বোনের ছেলে, এখানে সেই ইয়াতীম মেয়ের কথা বলা হয়েছে যে তার অভিভাবকের তত্ত্বাবধানে থাকে এবং তার সম্পদে অভিভাবকের অংশীদারিত্ব থাকে। মেয়েটির সম্পদ ও সৌন্দর্য তার পছন্দ হয় এবং অভিভাবক তাকে বিবাহ করতে চায়, কিন্তু তার মোহরের ব্যাপারে ন্যায়বিচার করতে চায় না—অর্থাৎ অন্য কেউ তাকে যে পরিমাণ মোহর দিত, সে পরিমাণ দিতে চায় না। তাই তাদের নিষেধ করা হয়েছে যেন তারা সেই ইয়াতীম মেয়েদের বিবাহ না করে, যতক্ষণ না তাদের প্রতি ন্যায়বিচার করে এবং তাদের সর্বোচ্চ প্রচলিত মোহর প্রদান করে। আর তাদের নির্দেশ দেয়া হয়েছে, তাদের পরিবর্তে অন্য নারীদের মধ্যে যাদের পছন্দ হয় তাদের বিবাহ করতে।”
হাফিজ ইবন হাজার বলেন: “এতে বয়ঃসন্ধির আগে ইয়াতীম মেয়েদের বিবাহ দেয়ার বৈধতার প্রমাণ রয়েছে; কারণ বয়ঃসন্ধির পরে তাদের আর ইয়াতীমা বলা হয় না।” — ফাতহুল বারি, ৮/২৪১।
কুরতুবি “বিবাহের পর্যায়ে পৌঁছানো” দ্বারা কী বোঝানো হয়েছে তা ব্যাখ্যা করতে বলেন: “আল্লাহর বক্তব্য ‘যখন তারা বিবাহের পর্যায়ে পৌঁছে’—এর অর্থ হলো স্বপ্নদোষের বয়সে পৌঁছানো। যেমন আল্লাহ বলেছেন, ‘আর যখন তোমাদের শিশুরা স্বপ্নদোষের বয়সে পৌঁছে।’ অর্থাৎ বুলুগ বা বিবাহের অবস্থায় পৌঁছানো।
বয়ঃসন্ধি পাঁচটি বিষয়ের মাধ্যমে নির্ধারিত হয়। এর মধ্যে তিনটি নারী ও পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য এবং দুটি শুধু নারীর ক্ষেত্রে প্রযোজ্য—সেগুলো হলো ঋতুস্রাব এবং গর্ভধারণ।
ঋতুস্রাব ও গর্ভধারণ বয়ঃসন্ধির লক্ষণ—এ বিষয়ে আলেমদের কোনো মতভেদ নেই; আর এগুলোর মাধ্যমে ধর্মীয় ফরজ ও বিধান প্রযোজ্য হয়।
অন্য তিনটি বিষয়ে তারা মতভেদ করেছেন। লোম গজানো ও বয়সের বিষয়ে আওযাঈ, শাফেয়ি ও ইবন হাম্বল বলেছেন: যে ব্যক্তি স্বপ্নদোষে পৌঁছায়নি, তার ক্ষেত্রে পনেরো বছর বয়স বয়ঃসন্ধি হিসেবে গণ্য হবে। ইবন ওয়াহব, আসবাগ, আবদুল মালিক ইবন মাজিশুন, উমর ইবন আবদুল আজিজ এবং মদিনার একদল আলেমেরও এই মত; ইবনুল আরাবি এটিই গ্রহণ করেছেন। তাদের মতে যে ব্যক্তি এই বয়সে পৌঁছে তার ওপর হুদুদ ও ফরজ বিধান কার্যকর হবে…” — তাফসির আল-কুরতুবি, ৫/৩৪।
আল-কাসিমি বলেন: “‘ইয়াতীমদের পরীক্ষা কর’—অর্থাৎ তাদের বুদ্ধিবৃত্তি এবং সম্পদ পরিচালনার জ্ঞান পরীক্ষা কর। ‘যখন তারা বিবাহের পর্যায়ে পৌঁছে’—অর্থাৎ তারা স্বপ্নদোষে পৌঁছে অথবা পনেরো বছর বয়সে পৌঁছে।” — তাফসির আল-কাসিমি, ৩/২৯।
আমরা আগেই বলেছি, বয়ঃসন্ধিতে পৌঁছানোকে “বিবাহের পর্যায়ে পৌঁছানো” বলে প্রকাশ করা হয়েছে সাধারণ অবস্থাকে বিবেচনা করে; কারণ সাধারণত বিবাহ বয়ঃসন্ধিতে পৌঁছানো ব্যক্তির সঙ্গে হয় এবং তখনই বিবাহের উদ্দেশ্যগুলো পূর্ণভাবে বাস্তবায়িত হয়, বিশেষ করে সন্তান উৎপাদন। ফলে আয়াতের উদ্দেশ্য হলো: তারা নারী-পুরুষের বয়ঃসন্ধির পর্যায়ে পৌঁছানো এবং তাদের মধ্যে রুশদ পাওয়া যাওয়ার আগে তাদের সম্পদ তাদের হাতে ফিরিয়ে দিও না।
নাসাফি বলেন: “‘যখন তারা বিবাহের পর্যায়ে পৌঁছে’—অর্থাৎ স্বপ্নদোষের বয়সে পৌঁছে; কারণ তখন সে বিবাহের উপযুক্ত হয় এবং বিবাহের উদ্দেশ্য—সন্তান উৎপাদনের সক্ষমতা অর্জন করে।” — তার তাফসির, ১/৪৭৩। যামাখশারির তাফসিরেও একই বক্তব্য রয়েছে, ১/৪৭৩।
আল-বাগাওয়ি বলেন: “‘যখন তারা বিবাহের পর্যায়ে পৌঁছে’—অর্থাৎ নারী-পুরুষের পর্যায়ে পৌঁছে।” — তার তাফসির, ২/১৬৫।
আর-রাযি বলেন: “‘বিবাহের পর্যায়ে পৌঁছানো’ বলতে এখানে স্বপ্নদোষ বোঝানো হয়েছে, যা আল্লাহর এই বক্তব্যে উল্লেখ আছে: ‘আর যখন তোমাদের শিশুরা স্বপ্নদোষের বয়সে পৌঁছে।’ অধিকাংশ ফকিহের মতে এটি এমন অবস্থায় পৌঁছানো বোঝায় যেখানে ব্যক্তি পূর্ণবয়স্ক পুরুষের পর্যায়ে পৌঁছে, তার ওপর শরিয়তের দায়িত্বের কলম কার্যকর হয় এবং হুদুদ ও অন্যান্য বিধান বাধ্যতামূলক হয়। স্বপ্নদোষকে ‘বিবাহের পর্যায়ে পৌঁছানো’ বলা হয়েছে কারণ এর মাধ্যমে সেই প্রবাহমান বীর্য নির্গত হয় যা যৌনমিলনের সময়ও নির্গত হয়।” — তার তাফসির, ৯/৪৯৮।
সারকথা হলো, এই আয়াতে ছোট ছেলে বা ছোট মেয়েকে বিবাহ দেয়ার কোনো নিষেধ নেই এবং আয়াতটি বিবাহের বিষয় ব্যাখ্যা করার জন্যও নাজিল হয়নি। বরং এটি ইয়াতীমদের সম্পদ তাদের হাতে ফিরিয়ে দেয়ার বিষয়ে এবং তা বয়ঃসন্ধির পরে হবে। এখানে শুধু বয়ঃসন্ধিতে পৌঁছানোকে “বিবাহের পর্যায়ে পৌঁছানো” বলে প্রকাশ করা হয়েছে সাধারণ অবস্থার প্রতি লক্ষ্য রেখে—কারণ সাধারণত বিবাহ বয়ঃসন্ধির সঙ্গে হয় এবং তখনই বিবাহের উদ্দেশ্যগুলো পূর্ণতা লাভ করে।
নারীর বয়ঃসন্ধি ঋতুস্রাব এবং অন্যান্য লক্ষণের মাধ্যমে নির্ধারিত হয় এবং সাধারণত তা পনেরো বছর বয়সের আগেই ঘটে, বিশেষ করে উষ্ণ অঞ্চলে।
এটি সেই ব্যক্তির বক্তব্যকে বাতিল করে, যে এই আয়াতের ওপর নির্ভর করে বিবাহের একটি নির্দিষ্ট বয়স নির্ধারণ করতে চায়। আয়াতটি বয়ঃসন্ধির দিকে ইঙ্গিত করেছে এবং ঋতুস্রাবের ভিত্তিতে বয়ঃসন্ধি নির্ধারণের বিধানের ব্যাপারে আলেমদের ঐকমত্য রয়েছে, যেমন আগে উল্লেখ করা হয়েছে।
আরও উপকারের জন্য প্রশ্ন নং ১৭৭২৮০-এর উত্তর দেখুন; সেখানে যারা বিবাহের জন্য নির্দিষ্ট বয়স নির্ধারণ করে তাদের বক্তব্যের জবাব দেয়া হয়েছে।
এরপরও আমরা বলি: ছোট ছেলে বা ছোট মেয়েকে বিবাহ দেয়া উচিত নয়; বরং তাদের বয়ঃসন্ধি পর্যন্ত অপেক্ষা করা উচিত, যাতে তারা নিজেদের জন্য নিজেরাই নির্বাচন করতে পারে। মেয়ের স্বার্থ বিবেচনা করা হবে এবং তার পিতা বা অভিভাবকের সঙ্গে পরামর্শ করা হবে।
উপরের সব আলোচনা বিবাহের চুক্তির দিক থেকে।
যৌনমিলনের ক্ষেত্রে, স্ত্রী যতক্ষণ না তা সহ্য করতে সক্ষম হয় এবং এতে তার ক্ষতি না হয়, ততক্ষণ তার সঙ্গে যৌনমিলন করা হবে না। পিতা তার অপ্রাপ্তবয়স্ক কন্যাকে এমন অবস্থায় স্বামীর কাছে হস্তান্তর করা থেকে বিরত রাখবেন।
ইমাম নববী শরহ সহিহ মুসলিমে (৯/২০৬) বলেন: “জেনে রাখুন, শাফেয়ি ও তার অনুসারীরা বলেছেন: পিতা ও পিতামহের জন্য মুস্তাহাব হলো কুমারী মেয়েকে বয়ঃসন্ধির আগে বিবাহ না দেয়া এবং বয়ঃসন্ধির পরে তার অনুমতি নেয়া, যাতে তার অনিচ্ছা থাকা সত্ত্বেও তাকে স্বামীর অধীনে আবদ্ধ করে দেয়া না হয়।
তারা যা বলেছেন তা আয়িশার হাদিসের বিরোধী নয়। তাদের উদ্দেশ্য হলো, যদি এমন কোনো সুস্পষ্ট কল্যাণ না থাকে যা বিলম্ব করলে হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাহলে মেয়েকে বয়ঃসন্ধির আগে বিবাহ না দেয়া উত্তম। আয়িশার ঘটনার মতো যদি এমন কোনো বিশেষ কল্যাণ থাকে, তাহলে সেই স্বামীকে পাওয়া উত্তম; কারণ পিতাকে তার সন্তানের কল্যাণ রক্ষার নির্দেশ দেয়া হয়েছে, তাই সে যেন তা হারিয়ে না ফেলে। আল্লাহই সর্বাধিক জ্ঞাত।
বিবাহিত অপ্রাপ্তবয়স্ক মেয়েকে স্বামীর কাছে পাঠানো এবং তার সঙ্গে দাম্পত্য শুরু করার সময় সম্পর্কে—স্বামী ও অভিভাবক যদি এমন কোনো বিষয়ের ওপর একমত হয় যাতে মেয়েটির ক্ষতি নেই, তাহলে সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হবে।
তারা মতভেদ করলে আহমদ ও আবু উবাইদ বলেছেন: নয় বছর বয়সী মেয়েকে এ বিষয়ে বাধ্য করা যেতে পারে, তার চেয়ে কম বয়সী মেয়েকে নয়।
মালিক, শাফেয়ি এবং আবু হানিফা বলেছেন: এর সীমা হলো মেয়েটি যৌনমিলন সহ্য করার সক্ষমতা অর্জন করা। মেয়েভেদে এটি ভিন্ন হয় এবং কোনো নির্দিষ্ট বয়স দিয়ে তা নির্ধারণ করা যায় না। এটিই সঠিক মত। আয়িশার হাদিসে কোনো নির্দিষ্ট বয়সসীমা নির্ধারণ করা হয়নি; যে মেয়ে নয় বছরের আগেই যৌনমিলন সহ্য করতে সক্ষম, তার ক্ষেত্রে এটি নিষিদ্ধ বলেও হাদিসে কিছু নেই; আবার যে মেয়ে নয় বছর বয়সে পৌঁছেছে কিন্তু তা সহ্য করতে সক্ষম নয়, তার ক্ষেত্রেও অনুমতি দেয়া হয়নি। দাউদি বলেছেন: আয়িশার শারীরিক বৃদ্ধি ভালোভাবে হয়েছিল।”
আল্লাহই সর্বাধিক জ্ঞাত।
উৎস: ইসলাম প্রশ্ন ও উত্তর — প্রশ্ন ২৫৬৮৩০

IslamQA এরপর ব্যাখ্যা করেছে, আয়াতটির বিষয় হলো ইয়াতীমকে তার সম্পদ কখন ফিরিয়ে দেয়া হবে। তাদের ভাষ্য অনুযায়ী “بلغوا النكاح” দ্বারা মূলত বুলুগুল হুলুম বা বয়ঃসন্ধিকে বোঝানো হয়েছে; “নিকাহ” শব্দ ব্যবহার করা হয়েছে কারণ সাধারণ অবস্থায় বুলুগের সঙ্গে বিবাহের সম্পর্ক রয়েছে। একই উত্তরে তারা স্পষ্টভাবে বলেছে—এই ভাষা অপ্রাপ্তবয়স্কের বিবাহ নিষিদ্ধ করে না। বরং তারা সূরা তালাক ৬৫:৪, আয়িশার ছয় বছর বয়সে বিবাহ এবং নয় বছর বয়সে দাম্পত্য, ইবন কুদামা ও অন্যান্য ফকিহের বক্তব্য উদ্ধৃত করে দেখিয়েছে যে নাবালিকা হওয়া নিজে বিবাহের আইনগত বাধা নয়। একই উত্তরের শেষাংশে দাম্পত্য শুরুর প্রশ্নেও কোনো সর্বজনীন বুলুগ বা নির্দিষ্ট বয়সসীমা দেয়া হয়নি; বরং পরবর্তী ফকিহদের “সহবাস সহ্য করতে পারা” সংক্রান্ত অনির্দিষ্ট কাল্পনিক মানদণ্ড উদ্ধৃত করা হয়েছে। অর্থাৎ যে আয়াতকে আধুনিক অ্যাপোলোজেটিক আলোচনায় “কোরআন শিশুবিবাহ এবং বুলুগের আগের যৌন দাম্পত্য নিষিদ্ধ করেছে” বলে ব্যবহার করা হয়, IslamQA-র নিজের পূর্ণ উত্তর সেই পাঠ সমর্থন করে না।


IslamWeb: সূরা নিসা ৪:৬ এবং সূরা তালাক ৬৫:৪-এর মধ্যে কোনো বিরোধ নেই

IslamWeb-এও ঠিক এই আপত্তি নিয়ে একটি পৃথক ফতোয়া রয়েছে। প্রশ্নটি ছিল—সূরা নিসা ৪:৬-এর “بلغوا النكاح” এবং সূরা তালাক ৬৫:৪-এর ঋতুস্রাব শুরু হয়নি এমন তালাকপ্রাপ্ত মেয়েদের ইদ্দতের বিধান কি পরস্পরবিরোধী? IslamWeb-এর উত্তর হলো, কোনো বিরোধ নেই; কারণ প্রথম আয়াতের বিষয় এক জিনিস এবং দ্বিতীয় আয়াতের বিষয় আরেক জিনিস। তাদের ভাষায়, ৪:৬ নাজিল হয়েছে ইয়াতীমের অভিভাবক তার সম্পদের সঙ্গে কীভাবে আচরণ করবে এবং কখন সেই সম্পদ তাকে ফেরত দেবে—এই প্রশ্নে [28]

الْآيَةُ الْأُولَى نَزَلَتْ فِيمَا يَحِلُّ لِكَافِلِ الْيَتِيمِ مِنْ مَالِ يَتِيمِهِ وَمَتَى يَدْفَعُ إِلَيْهِ مَالَهُ
অর্থাৎ: “প্রথম আয়াতটি ইয়াতীমের অভিভাবকের জন্য তার সম্পদ থেকে কী বৈধ এবং কখন তাকে তার সম্পদ ফিরিয়ে দিতে হবে—সে বিষয়ে নাজিল হয়েছে।” [29]

একই উত্তরে IslamWeb সূরা তালাক ৬৫:৪-কে এমন তালাকপ্রাপ্ত নারীর ইদ্দতসংক্রান্ত আয়াত হিসেবে ব্যাখ্যা করেছে যার ঋতুস্রাব বার্ধক্য অথবা অল্পবয়সের কারণে হয়নি। অর্থাৎ তাদের নিজের ব্যাখ্যায় ৪:৬-এর “بلغوا النكاح” অপ্রাপ্তবয়স্ক বিবাহকে নিষিদ্ধ করে ৬৫:৪-এর classical অর্থ বাতিল করছে না। দুটি আয়াত দুই আলাদা আইনি ক্ষেত্র নিয়ে কথা বলছে: ৪:৬ ইয়াতীমের সম্পত্তি পরিচালনা ও হস্তান্তর নিয়ে; ৬৫:৪ তালাক ও ইদ্দত নিয়ে। আধুনিক apologetic ব্যাখ্যা প্রথম আয়াতকে দ্বিতীয়টির বিরুদ্ধে দাঁড় করায়, অথচ IslamWeb নিজেই এই বিরোধ অস্বীকার করেছে।


একটি আর্থিক সক্ষমতার আয়াতকে বিবাহ-নিষেধের আয়াতে রূপান্তর

সূরা নিসা ৪:৬-এর ব্যাকরণ ও বাক্যের ধারাবাহিকতাও বিষয়টি পরিষ্কার করে। আয়াতের প্রধান imperative দুটি হলো—“وَابْتَلُوا الْيَتَامَى”, ইয়াতীমদের পরীক্ষা কর; এবং “فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ”, তাদের সম্পদ তাদের হাতে ফিরিয়ে দাও। এই দুই নির্দেশের মধ্যে “بلغوا النكاح” এবং “آنستم منهم رشدا” শর্ত হিসেবে এসেছে। অর্থাৎ পরীক্ষা চলবে; তারা বুলুগে পৌঁছালে এবং তাদের মধ্যে সম্পদ পরিচালনার বিচারবুদ্ধি পাওয়া গেলে সম্পদ ফিরিয়ে দেয়া হবে। এরপর একই আয়াত আবার “তাদের সম্পদ”, “তা খেয়ে ফেলো না”, “অভিভাবক ধনী হলে বিরত থাকুক”, “দরিদ্র হলে ন্যায়সঙ্গতভাবে গ্রহণ করুক” এবং “সম্পদ ফিরিয়ে দেয়ার সময় সাক্ষী রাখো”—এসব নিয়ে কথা বলে। আয়াতের শুরু থেকে শেষ পর্যন্ত বিষয়বস্তু একটিই।

এই আয়াত থেকে “বুলুগের আগে বিবাহ নিষিদ্ধ” বের করতে হলে এমন একটি নিষেধাজ্ঞা যোগ করতে হয় যা আয়াতের আরবি বাক্যে নেই। কোরআন বলেনি “لا تنكحوا اليتامى حتى يبلغوا النكاح”—“তারা নিকাহের বয়সে না পৌঁছানো পর্যন্ত তাদের বিবাহ দিও না।” বলেনি “لا يجوز النكاح قبل البلوغ”—“বুলুগের আগে নিকাহ বৈধ নয়।” বলেনি বিবাহের চুক্তির জন্য কত বছর বয়স আবশ্যক। যে নির্দেশটি বাস্তবে আছে তা হলো সম্পদ হস্তান্তরের নির্দেশ। একটি বাক্যে নিকাহ শব্দের উপস্থিতি দেখে সেই বাক্যের grammatical object এবং legal subject দুটোই বদলে দিয়ে নতুন prohibition তৈরি করা যায় না।


বুলুগের আগের বিবাহকে নিষিদ্ধ মনে করলে ক্লাসিক্যাল ফিকহের সঙ্গে সরাসরি সংঘর্ষ তৈরি হয়

৪:৬-কে যদি সত্যিই “বালেগ হওয়ার আগে বিবাহ হারাম” বলে পড়া হতো, তাহলে classical Islamic jurisprudence-এ এর সুস্পষ্ট প্রতিফলন থাকার কথা ছিল। বাস্তব চিত্র তার বিপরীত। প্রাচীন ফকিহদের বড় অংশ পিতা বা উপযুক্ত অভিভাবকের মাধ্যমে নাবালিকা মেয়ের বিবাহের চুক্তিকে বৈধ হিসেবে আলোচনা করেছেন; আয়িশার ছয় বছর বয়সের বিবাহকে সেই বিধানের প্রধান নজির হিসেবে ব্যবহার করেছেন; সূরা তালাক ৬৫:৪-এর “যারা এখনও ঋতুমতী হয়নি” শ্রেণিকেও নাবালিকা স্ত্রীর তালাক ও ইদ্দতের আলোচনায় প্রয়োগ করেছেন। এই প্রবন্ধের আগের অংশে তাবারি, ইবন কাসির, আলুসি, সা‘দি, ইবন আশুর ও IslamWeb-এর সেই ব্যাখ্যাগুলো দেখানো হয়েছে।

আরও তাৎপর্যপূর্ণ হলো, IslamQA-র ৪:৬ বিষয়ক সরাসরি উত্তরেই ইবন আবদুল বার, ইবন কুদামা ও অন্যান্য ফকিহের বক্তব্য উদ্ধৃত করে নাবালিকা মেয়ের বিবাহের বৈধতা আলোচনা করা হয়েছে। তারা স্পষ্টভাবে বলেছে, ৪:৬ সেই ফিকহি অবস্থানের বিরোধী নয়, কারণ আয়াতটির বিষয় marriage contract নয়। অর্থাৎ “classical Islam ভুল বুঝেছিল; কোরআন আসলে ৪:৬-এ child marriage নিষিদ্ধ করেছে”—এটি classical tafsir বা fiqh-এর স্বাভাবিক reading নয়; এটি আধুনিক সময়ে আয়াতের একটি বাক্যাংশকে তার সম্পত্তি-সংক্রান্ত context থেকে আলাদা করে তৈরি করা নতুন interpretation।


“বিবাহের বয়স” বললেই বুলুগের আগে বিবাহ বা সহবাস নিষিদ্ধ হয়ে যায় না

এখানে আরও একটি গুরুত্বপূর্ণ ভুল inference করা হয়। ধরা যাক, “بلغوا النكاح” কথাটির অর্থ “বিবাহের উপযুক্ত শারীরিক পর্যায়ে পৌঁছানো” বা বুলুগে পৌঁছানো। তাতেও আয়াতটি থেকে এই সিদ্ধান্ত আসে না যে, তার আগে বিবাহের চুক্তি করা হারাম অথবা নাবালিকা স্ত্রীর সঙ্গে দাম্পত্য শুরু করা আইনত নিষিদ্ধ। কারণ classical Islamic law-এ বুলুগ, বিবাহের চুক্তি এবং সহবাসের অনুমতি—এই তিনটি প্রশ্ন একই নিয়মে বাঁধা ছিল না। নাবালিকা মেয়ের নিকাহের বৈধতা বহু ফকিহ স্বীকার করেছেন; একইভাবে সহবাসের ক্ষেত্রেও তারা কোনো সর্বজনীন বয়ঃসন্ধি বা নির্দিষ্ট minimum age নির্ধারণ করেননি। ফলে সূরা নিসা ৪:৬-এর “بلغوا النكاح”-কে এমন একটি statutory threshold হিসেবে পড়া যায় না যার নিচে বিবাহ এবং যৌন দাম্পত্য উভয়ই শরিয়তে নিষিদ্ধ।

এই পার্থক্যটি আয়িশার ঘটনাতেই স্পষ্ট। প্রচলিত সহিহ বর্ণনা অনুযায়ী তার সঙ্গে বিবাহের চুক্তি হয় ছয় বছর বয়সে এবং নয় বছর বয়সে মুহাম্মদ তার সঙ্গে দাম্পত্য শুরু করেন। কিন্তু এই নয় বছরকে কোরআন বা হাদিস কোথাও মুসলিম নারীদের জন্য সর্বজনীন minimum age of marriage বা minimum age of intercourse হিসেবে নির্ধারণ করেনি। আরও গুরুত্বপূর্ণ হলো, বয়ঃসন্ধি বা ঋতুস্রাবকেও নাবালিকা স্ত্রীর সঙ্গে সহবাসের অপরিহার্য পূর্বশর্ত হিসেবে কোরআন বা আয়িশার হাদিস নির্ধারণ করে না। অর্থাৎ “বালেগ হওয়ার আগে বিবাহ করা যাবে না” এবং “বালেগ হওয়ার আগে সহবাস করা যাবে না”—এই দুই নিষেধের কোনোটিই সূরা নিসা ৪:৬ থেকে পাওয়া যায় না।

পরবর্তী ফিকহি আলোচনায় কিছু ফকিহ নাবালিকা স্ত্রীকে স্বামীর কাছে হস্তান্তর ও তার সঙ্গে সহবাসের প্রশ্নে “أن تطيق الجماع”—সে যৌনমিলন সহ্য করতে পারে কি না—এ ধরনের ভাষা ব্যবহার করেছেন। কিন্তু এটি আয়িশার হাদিসে দেয়া কোনো শর্ত নয়। হাদিসে এমন কোনো নির্দেশ নেই যে, “সক্ষমতা পরীক্ষা কর; সক্ষম হলে সহবাস কর, সক্ষম না হলে করো না।” বরং এটি পরবর্তী ফকিহদের তৈরি একটি ফিকহি মানদণ্ড। সেই মানদণ্ডেরও কোনো নির্দিষ্ট বয়স নেই, বুলুগকে আবশ্যিক করা হয়নি, ঋতুস্রাবকে আবশ্যিক করা হয়নি এবং উদ্ধৃত আলোচনায় “সহবাস সহ্য করতে সক্ষম” হওয়ার কোনো পরিমাপযোগ্য শারীরিক পরীক্ষা বা নির্দিষ্ট objective criterion-ও দেয়া হয়নি। কে এই সক্ষমতা নির্ধারণ করবে, কী লক্ষণ দেখে নির্ধারণ করবে এবং কতটুকু শারীরিক বিকাশকে যথেষ্ট ধরা হবে—এই উদ্ধৃত বিধানে তার কোনো নির্দিষ্ট মাপকাঠি নেই।

وقال مالك والشافعي وأبو حنيفة: حد ذلك أن تطيق الجماع، ويختلف ذلك باختلافهن، ولا يضبط بسن، وهذا هو الصحيح، وليس في حديث عائشة تحديد، ولا المنع من ذلك فيمن أطاقته قبل تسع، ولا الإذن فيمن لم تطقه وقد بلغت تسعا.

অর্থাৎ: “মালিক, শাফেয়ি ও আবু হানিফা বলেছেন: এর সীমা হলো মেয়েটি যৌনমিলন সহ্য করতে সক্ষম হওয়া। মেয়েভেদে এটি ভিন্ন হয় এবং কোনো নির্দিষ্ট বয়স দিয়ে তা নির্ধারণ করা যায় না। এটিই সঠিক মত। আয়িশার হাদিসে কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই; যে মেয়ে নয় বছরের আগেই তা সহ্য করতে সক্ষম, তার ক্ষেত্রে এতে নিষেধ নেই; আবার যে নয় বছরে পৌঁছেছে কিন্তু তা সহ্য করতে সক্ষম নয়, তার ক্ষেত্রেও এতে অনুমতি নেই।”

এই বক্তব্যটি নববীর ফিকহি ব্যাখ্যা; আয়িশার হাদিসের সরাসরি ভাষা নয়। বরং উদ্ধৃতিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো “ولا يضبط بسن”—এটিকে কোনো নির্দিষ্ট বয়স দিয়ে বেঁধে দেয়া যায় না—এবং “ولا المنع من ذلك فيمن أطاقته قبل تسع”—নয় বছরের আগের ক্ষেত্রেও নিষেধের কোনো বয়সসীমা হাদিস থেকে পাওয়া যায় না। অর্থাৎ এই ফিকহি কাঠামোতেও নাবালিকা হওয়া বা বয়ঃসন্ধিতে না পৌঁছানো নিজে সহবাসের আইনগত নিষেধ নয়। “সহ্যক্ষমতা” নামে যে শর্তটি কিছু ফকিহ ব্যবহার করেছেন, সেটি শিশুর বয়স, বুলুগ বা স্বাধীন যৌনসম্মতির সমতুল্য কোনো বিধান নয়; বরং নির্দিষ্ট বয়সবিহীন একটি অনির্দিষ্ট শারীরিক ধারণা। ফলে এটিকে আধুনিক minimum age, age of consent বা কোনো নির্ভুল চিকিৎসাবৈজ্ঞানিক নিরাপত্তা-সীমা হিসেবে উপস্থাপন করা যায় না।

এই কারণেই সূরা নিসা ৪:৬-কে “কোরআন বিবাহ ও যৌনসম্পর্কের minimum age নির্ধারণ করেছে” বলে উপস্থাপন করা ভুল। আয়াতটি ইয়াতীমের সম্পদ হস্তান্তরের প্রসঙ্গে বুলুগ ও রুশদ নিয়ে কথা বলছে। এটি বলেনি—বুলুগের আগে নিকাহ করা যাবে না; বলেনি—বুলুগের আগে সহবাস করা যাবে না; এবং কোনো সংখ্যাগত বয়সও নির্ধারণ করেনি। classical Islamic law-এ নাবালিকা মেয়ের বিবাহ বৈধ হিসেবে স্বীকৃত হয়েছে; একইসঙ্গে নাবালিকা স্ত্রীর সঙ্গে সহবাসের ক্ষেত্রেও তার নাবালকত্ব, ঋতুস্রাব না হওয়া বা বয়ঃসন্ধিতে না পৌঁছানোকে সর্বজনীন নিষেধাজ্ঞা করা হয়নি। পরবর্তী কিছু ফকিহ “সহ্যক্ষমতা”র ভাষা ব্যবহার করেছেন, কিন্তু সেই অস্পষ্ট মানদণ্ডকে কোরআনিক minimum age বা শিশুর সঙ্গে যৌনসম্পর্কের সাধারণ নিষেধাজ্ঞায় রূপান্তর করা যায় না।

সুতরাং “بلغوا النكاح” থেকে “এর আগে বিবাহ হারাম” বা “এর আগে যৌন দাম্পত্য হারাম”—কোনো সিদ্ধান্তই স্বয়ংক্রিয়ভাবে আসে না। বরং classical Islamic law-এর যে কাঠামো সংশ্লিষ্ট তাফসির ও ফিকহি গ্রন্থে দেখা যায়, সেখানে নাবালকত্ব নিজে বিবাহের বাধা নয় এবং বুলুগ নিজে সহবাসের অপরিহার্য আইনগত পূর্বশর্ত নয়। ৪:৬-এর “বিবাহের পর্যায়ে পৌঁছানো” বাক্যাংশকে আধুনিক statutory minimum marriage age বা age of consent-এর সমতুল্য করা তাই আয়াতের বিষয়বস্তু এবং classical legal tradition—দুটোকেই বদলে ফেলে।


সূরা নিসা ৪:৬ থেকে আসলে কী প্রমাণিত হয়?

সূরা নিসা ৪:৬ থেকে স্পষ্টভাবে যে বিধান পাওয়া যায় তা হলো: ইয়াতীম অপ্রাপ্তবয়স্ক থাকা অবস্থায় তার সম্পদের পূর্ণ স্বাধীন নিয়ন্ত্রণ তার হাতে দেয়া হবে না; অভিভাবক তাকে সম্পদ পরিচালনায় পরীক্ষা করবে; সে বুলুগে পৌঁছানোর পরও তার মধ্যে রুশদ বা আর্থিক বিচারবুদ্ধি দেখা প্রয়োজন; এই দুই শর্ত পূরণ হলে সম্পদ তার হাতে ফিরিয়ে দিতে হবে এবং হস্তান্তরের সময় সাক্ষী রাখা উচিত। এই ব্যাখ্যায় কুরতুবি, ইবন কাসির, জাসসাস, ইবন আতিয়্যা, জালালাইনসহ বিভিন্ন তাফসিরের মূল দিক একই।

আয়াতটি যে কথা বলে না সেটিও সমানভাবে পরিষ্কার। এখানে মেয়েদের বিবাহের জন্য কোনো সংখ্যাগত minimum age নেই; “বুলুগের আগে কোনো বিবাহের চুক্তি করা যাবে না” এমন বাক্য নেই; অপ্রাপ্তবয়স্ক বিবাহকে হারাম ঘোষণা নেই; আয়িশার ছয় বছর বয়সের বিবাহকে অস্বীকার করার কোনো বক্তব্য নেই। বরং এই নির্দিষ্ট apologetic আপত্তির উত্তর দিতে গিয়ে IslamQA নিজেই বলেছে আয়াতটি ছোট ছেলে বা মেয়ের বিবাহ নিষিদ্ধ করে না এবং বিবাহের বিধান নির্ধারণের জন্যই নাজিল হয়নি; IslamWeb বলেছে ৪:৬-এর সম্পত্তি-সংক্রান্ত বিধান এবং ৬৫:৪-এর অল্পবয়সী তালাকপ্রাপ্ত স্ত্রীর ইদ্দতের মধ্যে কোনো বিরোধ নেই।

অতএব “وَابْتَلُوا الْيَتَامَىٰ حَتَّىٰ إِذَا بَلَغُوا النِّكَاحَ” উদ্ধৃত করে “কোরআন নিজেই মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স নির্ধারণ করেছে এবং তার আগে বিবাহ হারাম করেছে”—এই দাবি মূল আরবি আয়াত, আয়াতের বাক্যগত প্রসঙ্গ, প্রাচীন তাফসির এবং প্রচলিত ইসলামি ফিকহ—কোনোটির সঙ্গেই মেলে না। আয়াতের আলোচ্য বিষয় ইয়াতীমের সম্পদ; “بلغوا النكاح” classical ব্যাখ্যায় বুলুগের ভাষা; আর রুশদ-সহ সেই বুলুগের আইনি ফল এখানে নিজের সম্পদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। সম্পত্তির অভিভাবকত্বের এই বিধানকে অপ্রাপ্তবয়স্ক বিবাহ নিষিদ্ধ করার কোরআনিক আইন হিসেবে উপস্থাপন করা আয়াতের প্রসঙ্গ বদলে তৈরি করা আধুনিক পুনর্ব্যাখ্যা।


“নয় বছরে মেয়ে মহিলা হয়ে যায়”—আয়িশার নামে প্রচলিত বর্ণনার সত্যতা ও অপব্যবহার

আয়িশার নয় বছর বয়সে মুহাম্মদের সঙ্গে দাম্পত্য শুরু হওয়ার পক্ষে বহুল ব্যবহৃত আরেকটি বক্তব্য হলো—আয়িশা নিজেই নাকি বলেছিলেন, “إذا بلغت الجارية تسع سنين فهي امرأة”“কোনো মেয়ে নয় বছর বয়সে পৌঁছালে সে মহিলা।” এই একটি বাক্য থেকে কয়েকটি আলাদা দাবি তৈরি করা হয়: নয় বছর বয়সেই আরবের মেয়েরা সাধারণভাবে বয়ঃসন্ধিতে পৌঁছে যেত, নয় বছর বয়স হলেই তারা শিশু থেকে পূর্ণবয়স্ক নারী হয়ে যেত, এবং সেই কারণে নয় বছরের আয়িশার সঙ্গে একজন পঞ্চাশোর্ধ্ব পুরুষের যৌনসম্পর্কে কোনো সমস্যা ছিল না। কিন্তু বর্ণনাটির উৎস, সনদ এবং ইসলামি আলেমদের নিজেদের ব্যাখ্যা পরীক্ষা করলে এই তিনটি দাবির কোনোটিই প্রতিষ্ঠিত হয় না।

প্রথম সমস্যাটি সবচেয়ে মৌলিক: আয়িশার নামে প্রচলিত এই বক্তব্যটির কোনো সহিহ সনদ জানা যায় না। তিরমিজি বাক্যটি উল্লেখ করেছেন, কিন্তু আয়িশা পর্যন্ত পৌঁছানো কোনো সনদ দেননি। বায়হাকিও একইভাবে বর্ণনাটি উল্লেখ করেছেন, কিন্তু তারও কোনো সংযুক্ত সনদ নেই। আধুনিক সালাফি ফতোয়া-সাইট IslamQA পর্যন্ত বিষয়টি স্পষ্টভাবে স্বীকার করেছে। তাদের ভাষায়, বর্ণনাটি ফকিহদের মধ্যে বহুল প্রচলিত হলেও হাদিসের গ্রন্থগুলোতে এটি মু‘আল্লাক—অর্থাৎ সনদ ছাড়াই—উল্লেখ করা হয়েছে; বহু গবেষক অনুসন্ধান করেও এর কোনো সনদ পাননি [30]

هذا الأثر رغم كثرة تداول الفقهاء له؛ إلا أنه ورد في المصنفات الحديثية معلقا من غير إسناد.
অর্থাৎ: “এই বর্ণনাটি ফকিহদের মধ্যে ব্যাপকভাবে প্রচলিত হলেও হাদিসের সংকলনগুলোতে এটি সনদ ছাড়া মু‘আল্লাক অবস্থায় এসেছে।”

IslamWeb-ও একই সিদ্ধান্ত দিয়েছে। তাদের ফতোয়ায় সরাসরি বলা হয়েছে—“لم نجد هذا الأثر عن أم المؤمنين عائشة مسندا”—“উম্মুল মুমিনিন আয়িশার কাছ থেকে এই বর্ণনাটি আমরা সনদযুক্ত অবস্থায় পাইনি।” তারা আরও বলেছে, তিরমিজি ও বায়হাকি উভয়েই এটি সনদ ছাড়াই উল্লেখ করেছেন [31]। অর্থাৎ এটি এমন কোনো সহিহ হাদিস নয় যার মাধ্যমে আয়িশার নয় বছর বয়সের শারীরিক অবস্থা নিশ্চিতভাবে প্রমাণ করা যায়।


IslamQA-র পূর্ণ সনদ-পর্যালোচনা

IslamQA-র ৩২৪৫৭৫ নম্বর উত্তরে বর্ণনাটির আরবি পাঠ, তিরমিজি ও বায়হাকির মু‘আল্লাক উদ্ধৃতি, আলবানির সনদ-সমালোচনা এবং নয় বছর বয়সকে ঋতুস্রাবের শর্তের সঙ্গে যুক্ত করার ব্যাখ্যা এক জায়গায় দেয়া হয়েছে।

خبر عائشة: إذا بلغت الجارية تسع سنين، فهي امرأة.
324575
تاريخ النشر : 11-02-2020
المشاهدات : 11432
السؤال
عن عائشة أنها قالت: “إذا بلغت الجارية تسع سنين فهي امرأة” ورد في سنن الترمذي، فهل هذا القول صحيح؟
ملخص الجواب
هذا الخبر، سواء ثبت عن عائشة، أو لم يثبت : ليسا عاما ، بظاهره ، لجميع من بلغت التاسعة؛ وإنما معناه : أن من بلغتها ، وحاضت، كما قد يحصل في بلاد العرب : فإنها تكون امرأة ، يحكم لها بحكم البالغات .
الجواب
الحمد لله.
هذا الأثر رغم كثرة تداول الفقهاء له؛ إلا أنه ورد في المصنفات الحديثية معلقا من غير إسناد.
حيث قال الترمذي رحمه الله تعالى:
” وَقَدْ قَالَتْ عَائِشَةُ: إِذَا بَلَغَتِ الجَارِيَةُ تِسْعَ سِنِينَ فَهِيَ امْرَأَةٌ ” انتهى من “السنن” (3 / 409).
وقال البيهقي رحمه الله تعالى:
” ورُوِّينا عن عائشةَ أنَّها قالَت: إذا بَلَغَتِ الجاريَةُ تِسعَ سِنينَ فهِىَ امرأَةٌ ” انتهى من “السنن الكبرى” (2 / 433).
وقد تتبعه كثير من الباحثين فلم يقفوا له على إسناد.
قال الشيخ الألباني رحمه الله تعالى:
” رواه الترمذي، والبيهقي تعليقا بدون إسناد…
قلت: وقد روي مرفوعا من حديث ابن عمر كما سيأتي في “النكاح” وبلفظه: ( إذا أتى على الجارية تسع سنين فهي امرأة ).
أخرجه أبو نعيم في “أخبار أصبهان” وعنه الديلمي في “المسند” عن عبيد بن شريك، حدثني سليمان بن شرحبيل، حدثنا عبد الملك بن مهران، حدثنا سهل بن أسلم العدوى، عن معاوية بن قرة قال: سمعت ابن عمر به.
قلت: وهذا سند ضعيف، عبد الملك بن مهران قال ابن عدى: “مجهول”.
وقال العقيلي: ” صاحب مناكير، غلب عليه الوهم، لا يقيم شيئا من الحديث “.
قلت: ومن دونه لم أعرفهم … ” انتهى من “إرواء الغليل” (1 / 199).
فالحاصل؛ أن هذا الخبر لا يعلم له إسناد صحيح.
لكن مع عدم وجود إسناد صحيح له؛ إلا أن معناه له وجه من الصواب؛ وهو أن الجارية في بلاد العرب ربما حاضت في سن التاسعة.
وأشار إلى هذا المعنى البيهقي رحمه الله تعالى؛ حيث قال عقب الخبر المنسوب لعائشة رضي الله عنها:
” تعني والله أعلم: [إذا بلغت تسع سنين] ، فحاضَت : فهِي امرأَةٌ ” انتهى من”السنن الكبرى” (2 / 433).
وأشار إليه أيضا البغوي رحمه الله تعالى؛ حيث قال:
” وذهب أحمد، إلى أن اليتيمة إذا بلغت تسع سنين، جاز لغير الأب والجد تزويجها برضاها، ولا خيار لها.
ولعله قال ذلك، لما عُلم أن كثيرا من نساء العرب يدركن إذا بلغن هذا السن، قالت عائشة: ( وإذا بلغت الجارية تسع سنين، فهي امرأة ) ” انتهى من “شرح السنة” (9 / 37).
والحيض علامة على البلوغ ، وتنتقل به البنت من الطفولة فتصبح امرأة.
قال ابن القطان رحمه الله تعالى:
” واتفق أهل العلم إلا من شذ، ممن لا يعد خلافه: على أن الاحتلام ، والحيض : بلوغ.
وأجمع أهل العلم على أن المرأة إذا حاضت ، وجبت عليها الفرائض ” انتهى من “الإقناع” (1 / 125).
والحاصل:
أن هذا الخبر، سواء ثبت عن عائشة، أو لم يثبت : ليسا عاما ، بظاهره ، لجميع من بلغت التاسعة؛ وإنما معناه : أن من بلغتها ، وحاضت، كما قد يحصل في بلاد العرب : فإنها تكون امرأة ، يحكم لها بحكم البالغات .
والله أعلم.
هل انتفعت بهذه الإجابة؟

আয়িশার বর্ণনাঃ যখন দাসী/বাদী ৯ বছর বয়সে পৌঁছায় তখন সে মহিলা/প্রাপ্তবয়স্ক নারী।
প্রশ্নঃ আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যা সুনানে তিরমিজীতে উল্লেখ আছে যে- তিনি বলেছেনঃ “যখন একজন দাসী/বাদী ৯ বছর বয়সে পৌঁছায় তখন সে মহিলা/প্রাপ্তবয়স্ক নারী।” এই বর্ণনাটি কি সঠিক?
সারসংক্ষেপ উত্তরঃ এই বর্ণনা যে আয়িশার থেকে তা প্রমাণিত হোক বা না হোক এই কথাটি “আম” বা প্রকাশ্য অর্থে সর্বজনবিদিত নয়; অর্থাৎ সমস্ত ৯ বছর বয়সী বাঁদীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। বরং এই বর্ণনার দ্বারা উদ্দেশ্য হলো সেই মেয়ে যে প্রাপ্তবয়স্ক হয়েছে, যার মাসিক হয়েছে যেমনটা আরব দেশগুলোতে হয়ে থাকে। তখন তাকে প্রাপ্তবয়স্ক মহিলা ধরা হবে এবং তার উপর প্রাপ্তবয়স্ক নারীর যে হুকুম তা বর্তাবে।
(বিস্তারিত) উত্তরঃ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। ফিকহবিদগণ প্রমাণসহ এটা উপস্থাপন করার পরও এই বিষয়টির ওপর বিপুল সংখ্যক মানুষের একটি বিরূপ প্রভাব রয়ে গেছে। এছাড়া নতুন লেখকগণ এটি সনদ উল্লেখ ছাড়াই বর্ণনা করেছেন। যখন তা তিরমিজী (রহ:) থেকেও বর্ণিত।
“যখন দাসী/বাদী ৯ বছর বয়সে পৌঁছায় তখন সে প্রাপ্তবয়স্ক নারী।” (আস-সুনান (৩/৪০৯) এর শেষাংশ থেকে উল্লেখিত)
ইমাম বায়হাকী (রহ:)ও বলেছেনঃ
“আয়িশা থেকে বর্ণিত, তিনি বলেনঃ যখন দাসী/বাঁদী ৯ বছর বয়সে পৌঁছায় তখন সে প্রাপ্তবয়স্ক নারী।” (আস-সুনান আল-কুবরা(2/433)এর শেষাংশ থেকে উল্লেখিত)
অনেক গবেষক ইমাম বায়হাকীকে অনুসরন করেছেন কিন্তু সনদের ব্যাপারে তারা একমত হননি।
শায়েখ আলবানী (রহঃ) বলেছেনঃ “ইমাম তিরমিজী এবং ইমাম বায়হাকী এই হাদিসটি কোন সনদ যুক্ত না করেই বর্ণনা করেছেন।”
(উত্তরদাতা) আমি বলি, হ্যাঁ, ঠিক আছে। এটা মারফু হাদিস হিসেবে ইবনে উমর থেকে বর্ণিত আর “বিবাহ” অধ্যায়ে হুবহু এই শব্দেই বর্ণিত আছে যেঃ “যখন দাসী/বাঁদী ৯ বছর বয়সে পৌঁছায় তখন সে প্রাপ্তবয়স্ক নারী”
প্রাপ্ত সনদঃ
——–
আবু নাঈম থেকে “আখবারে ইস্ফাহানে” বর্ণিত এবং দায়লামী তার “মুসনাদ” গ্রন্থে বর্ণনা করেছেন উবায়দুল্লাহ ইবনে শারীক থেকে। তিনি বলেছেন আমার কাছে সুলাইমান ইবনে সুরাহবিল এভাবে বর্ণনা করেছেন যে, আমাদেরকে আব্দুল মালিক ইবনে মিহরান বর্ণনা করেছেন। আমাদেরকে সাহল ইবনে আসলাম আদী বর্ণনা করেছে মুয়াবিয়া ইবনে কুররাহ থেকে যিনি বলেছেন যে আমি এটি ইবনে ওমর থেকে শুনেছি।
(উত্তরদাতা) আমি বলিঃ এটি একটি দুর্বল সনদ। কারন, আব্দুল মালিক ইবনে মিহরান ইবনে আদী থেকে বর্ণনা করেছে বিষয়টি “অজানা”।
উকাইলী বলেনঃ যে কারো নিন্দা করেছে বা বিভ্রান্তিতে পড়েছে তার থেকে বর্ণিত জিনিস হাদিসের অন্তর্ভুক্ত নয়।
(উত্তরদাতা) আমি বলি “উকাইলীর মন্তব্য ছাড়াও তারা কোন পরিচিত ব্যক্তি নয়। (কাজেই তাদের থেকে উল্লেখিত সনদ সহিহ নয়।)
মোটকথা, এই হাদিসটির সহিহ সনদ জানা যায়না।”

কিন্তু এটার সহিহ সনদ না থাকলেও কথাটির সঠিক ব্যাখ্যা আছে। আর তা হলোঃ এই হাদিসে বাদীকে আরব অঞ্চলের বাদী হিসাবে বলা হয়েছে যে যাদের ৯ বছর বয়সেই মাসিক (পিরিয়ড) হয়। আর ইমাম বায়হাকী আয়েশার বর্ণনা বলে এই ব্যাখ্যার দিকেই ইশারা করেছেন।
“এই বর্ণনা নিয়ে এটি আমার ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা আল্লাহই ভালো জানেন।
অধ্যায়সমূহঃ “যদি বাদীর নয় বছর বয়স হয় এবং তার মাসিক হয়” আল-সুনান আল-কুবরা (2/433)
উপরোক্ত ব্যাখ্যার দিকে আল বাগাওয়ি ও ইঙ্গিত করেছেন। যেমন তিনি বলেছেনঃ
“ইমাম আহমদ ও এই বর্ণনা করেছেন যে, যখন এতিম মেয়ে নয় বছর বয়সে পৌঁছায় তখন তার বাবা, দাদার অনুমতি ছাড়া তার সন্তুস্টিতে বিয়ে দেয়া জায়েজ। “আর এই এই মেয়ের কোন সম্মতি বলে কিছু নেই”
সম্ভবত তিনি এটাও বলেছেন যে, যখন আরবের বেশিরভাগ নারী তাদের প্রাপ্তবয়স্ক হওয়ার বয়স বুঝতে পারলো তখন আয়েশা (রাঃ) “নয় বছর বয়সে পোঁছালে সে প্রাপ্তবয়স্কা নারী”একথা বলেছেন। (সরহুস-সুন্নাহ (৯/৩৭) এর শেষাংশে উল্লেখিত)
মাসিক (পিরিয়ড) প্রাপ্তবয়স্কা হওয়ার আলামত। আর শিশু থেকে মাসিকের মাধ্যমেই প্রাপ্তবয়স্ক হয়।
ইবনে কাতরান (রহঃ) বলেছেন-
বিভ্রান্ত আলেমগন ছাড়া বাকী সবাই একমত যে- স্বপ্নদোষ এবং মাসিক হওয়াই প্রাপ্তবয়স্ক হওয়া।
আর জমহুর আলেমগণ একমত যে যখন কোন মেয়ের মাসিক (পিরিয়ড) হয় তখন তার ওপর শরীয়াহর হুকুমসমূহ ফরজ হয়ে যায়।
মোটকথাঃ এই বর্ণনা যে আয়েশার থেকে তা প্রমাণিত হোক বা না হোক এই কথাটি “আম” বা প্রকাশ্য অর্থে সর্বজনবিদিত নয়; অর্থাৎ সমস্ত ৯ বছর বয়সী বাদীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। বরং এই বর্ণনার দ্বারা উদ্দেশ্য হলো সেই মেয়ে যে প্রাপ্তবয়স্ক হয়েছে, যার মাসিক হয়েছে যেমনটা আরবদেশগুলোতে হয়ে থাকে। তখন তাকে প্রাপ্তবয়স্ক মহিলা ধরা হবে এবং তার উপর প্রাপ্তবয়স্ক নারীর যে হুকুম তা বর্তাবে।


তিরমিজিতে বাক্যটি আছে, কিন্তু আয়িশা পর্যন্ত কোনো সনদ নেই

জামে তিরমিজির ১১০৯ নম্বর হাদিসের পরে বিভিন্ন আলেমের মতামত আলোচনা করতে গিয়ে তিরমিজি লিখেছেন [32],

وَقَالَ أَحْمَدُ وَإِسْحَاقُ إِذَا بَلَغَتِ الْيَتِيمَةُ تِسْعَ سِنِينَ فَزُوِّجَتْ فَرَضِيَتْ فَالنِّكَاحُ جَائِزٌ وَلاَ خِيَارَ لَهَا إِذَا أَدْرَكَتْ، وَاحْتَجَّا بِحَدِيثِ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَنَى بِهَا وَهِيَ بِنْتُ تِسْعِ سِنِينَ، وَقَدْ قَالَتْ عَائِشَةُ: إِذَا بَلَغَتِ الْجَارِيَةُ تِسْعَ سِنِينَ فَهِيَ امْرَأَةٌ.
আহমদ ও ইসহাক বলেছেন, কোনো ইয়াতীম মেয়ে নয় বছর বয়সে পৌঁছানোর পর তাকে বিবাহ দেয়া হলে এবং সে সন্তুষ্ট হলে বিবাহ বৈধ হবে; পরবর্তীতে তার আর তা বাতিল করার অধিকার থাকবে না। তারা দলিল হিসেবে আয়িশার হাদিস ব্যবহার করেছেন যে নবী তার সঙ্গে নয় বছর বয়সে দাম্পত্য সম্পন্ন করেছিলেন। আর আয়িশার নামে বলা হয়েছে: “মেয়ে নয় বছর বয়সে পৌঁছালে সে মহিলা।”

তিরমিজির পাঠে স্পষ্ট যে তিরমিজি মূল হাদিসের পর ফিকহি মতামত আলোচনা করতে গিয়ে আয়িশার নামে বাক্যটি উদ্ধৃত করেছেন; কিন্তু “আয়িশা → অমুক → অমুক → তিরমিজি” ধরনের কোনো বর্ণনাসূত্র দেননি। তাই তিরমিজির ১১০৯ নম্বর হাদিসকে কোনো সংস্করণে “হাসান” বলা হলে সেই মান সরাসরি আয়িশার এই বিচ্ছিন্ন বাক্যের জন্য সনদ তৈরি করে দেয় না। মূল হাদিসের সনদ ও পরবর্তী মন্তব্যে সনদহীনভাবে উদ্ধৃত একটি বক্তব্য একই জিনিস নয়।

এই পার্থক্য বাদ দিয়ে প্রায়ই বলা হয়—“তিরমিজিতে সহিহ/হাসান হাদিস আছে, আয়িশা বলেছেন নয় বছরে মেয়ে মহিলা।” বাস্তিরমিজির লেখায় বক্তব্যটি আছে, কিন্তু আয়িশার কাছ থেকে সেটি কীভাবে তিরমিজির কাছে পৌঁছেছে তার কোনো সনদ সেখানে নেই। সুতরাং বক্তব্যটির উপস্থিতি এবং বক্তব্যটির সহিহভাবে আয়িশার কাছে প্রমাণিত হওয়া—দুটি আলাদা প্রশ্ন। প্রথমটি সত্য, দ্বিতীয়টি প্রমাণিত নয়।


বায়হাকিও বর্ণনাটিকে সনদ ছাড়াই উল্লেখ করেছেন

বায়হাকির সুনান আল-কুবরা-তেও আয়িশার নামে একই বক্তব্য পাওয়া যায়— [33]

ورُوِّينا عن عائشةَ أنَّها قالَت: إذا بَلَغَتِ الجاريَةُ تِسعَ سِنينَ فهِىَ امرأَةٌ
অর্থাৎ: “আমাদের কাছে আয়িশার নামে বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন, মেয়ে নয় বছর বয়সে পৌঁছালে সে মহিলা।”

কিন্তু বায়হাকিও এর জন্য আয়িশা পর্যন্ত কোনো পূর্ণ সনদ দেননি। IslamQA আলবানির বক্তব্য উদ্ধৃত করে বলেছে, তিরমিজি ও বায়হাকি উভয়েই এটি “تعليقا بدون إسناد”—সনদ ছাড়াই মু‘আল্লাকভাবে—বর্ণনা করেছেন [34]। ফলে দুইটি বইয়ে বাক্যটি পাওয়া যায় বলেই দুইটি স্বাধীন সনদ তৈরি হয় না। ইসলামের সনদের পদ্ধতি অনুসারেই একই সনদহীন বক্তব্য একাধিক গ্রন্থে উদ্ধৃত হওয়া আর একাধিক স্বতন্ত্র সহিহ বর্ণনাসূত্র থাকা এক বিষয় নয়।


ইবন উমরের নামে মারফু বর্ণনাটিও দুর্বল

আয়িশার সনদহীন বক্তব্যটির সমর্থনে ইবন উমরের নামে মুহাম্মদের একটি বক্তব্যও উদ্ধৃত করা হয়েছে—“إذا أتى على الجارية تسع سنين فهي امرأة”“কোনো মেয়ে নয় বছরে পৌঁছালে সে মহিলা।” আবু নু‘আইমের আখবার ইসফাহান এবং দায়লামির মাধ্যমে এই বর্ণনা পাওয়া যায়। কিন্তু আলবানি এর সনদ পরীক্ষা করে একে দুর্বল বলেছেন। IslamQA তাদের বিশ্লেষণে আলবানির বক্তব্য হুবহু উদ্ধৃত করেছে ।

قلت: وهذا سند ضعيف، عبد الملك بن مهران قال ابن عدي: مجهول. وقال العقيلي: صاحب مناكير، غلب عليه الوهم، لا يقيم شيئا من الحديث… ومن دونه لم أعرفهم.
অর্থাৎ: “আমি বলি, এই সনদ দুর্বল। আবদুল মালিক ইবন মিহরান সম্পর্কে ইবন আদি বলেছেন, সে অজ্ঞাত। উকাইলি বলেছেন, তার বর্ণনায় অস্বাভাবিকতা রয়েছে এবং ভুল তার ওপর প্রাধান্য পেয়েছে… আর তার নিচের কয়েকজনকেও আমি চিনি না।” [35]

এরপর IslamQA-র নিজের সিদ্ধান্ত—

فالحاصل؛ أن هذا الخبر لا يعلم له إسناد صحيح.
অর্থাৎ: “সারকথা, এই বর্ণনার কোনো সহিহ সনদ জানা যায় না।”

এই সিদ্ধান্তের পরে “সহিহ হাদিসে আয়িশা বলেছেন নয় বছরে মেয়ে মহিলা হয়ে যায়”—এভাবে বক্তব্যটি প্রচার করা সরাসরি ভুল। প্রমাণিত অবস্থাটি হলো: আয়িশার নামে একটি বহুল প্রচলিত উক্তি তিরমিজি ও বায়হাকিতে সনদ ছাড়াই উদ্ধৃত হয়েছে; একটি মারফু সংস্করণ দুর্বল সনদে পাওয়া যায়; এবং ইসলামQA ও IslamWeb—দুটি ইসলামি উৎসই স্বীকার করেছে যে আয়িশার কাছে পৌঁছানো এর কোনো সহিহ সনদ জানা যায় না।


বর্ণনাটি সহিহ ধরে নিলেও “সব নয় বছরের মেয়ে মহিলা” অর্থ হয় না

IslamQA বর্ণনাটিকে সহিহ বলে প্রমাণ করতে পারেনি এবং একই উত্তরে এর অর্থকে সব নয় বছরের মেয়ের জন্য সাধারণ বলেও গ্রহণ করেনি। তাদের সারসংক্ষেপে সরাসরি বলা হয়েছে—বর্ণনাটি আয়িশা থেকে প্রমাণিত হোক বা না হোক, এর প্রকাশ্য অর্থ সমস্ত নয় বছর বয়সী মেয়ের ক্ষেত্রে সাধারণ নয়। বরং যে মেয়ে নয় বছর বয়সে পৌঁছে এবং ঋতুমতী হয়, তাকে শরিয়তের বিধানে বালেগ নারী হিসেবে গণ্য করা হবে ।

هذا الخبر، سواء ثبت عن عائشة، أو لم يثبت: ليس عاما، بظاهره، لجميع من بلغت التاسعة؛ وإنما معناه: أن من بلغتها، وحاضت، كما قد يحصل في بلاد العرب: فإنها تكون امرأة، يحكم لها بحكم البالغات.

অর্থাৎ: “এই বর্ণনাটি আয়িশা থেকে প্রমাণিত হোক বা না হোক, এর বাহ্যিক অর্থ নয় বছরে পৌঁছানো প্রত্যেক মেয়ের জন্য সাধারণ নয়। বরং অর্থ হলো—যে মেয়ে নয় বছরে পৌঁছে এবং ঋতুমতী হয়, যেমন আরব অঞ্চলে কখনো ঘটতে পারে, তাকে নারী হিসেবে গণ্য করা হবে এবং তার ওপর বালেগ নারীর বিধান প্রযোজ্য হবে।”

ইসলামQA নিজেই বলছে না যে নয় বছর সংখ্যাটি স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তবয়স্কতার সীমা। তাদের ব্যাখ্যাতেও অতিরিক্ত শর্ত হলো ঋতুস্রাব। অর্থাৎ “আয়িশা নয় বছরের ছিলেন → নয় বছরে সব মেয়ে মহিলা → আয়িশা অবশ্যই পূর্ণবয়স্ক ছিলেন”—এই যুক্তির দ্বিতীয় ধাপটিই IslamQA গ্রহণ করছে না। বায়হাকির ব্যাখ্যাও একই। তিনি আয়িশার নামে প্রচলিত বাক্যের পর লিখেছেন—

تعني والله أعلم: إذا بلغت تسع سنين، فحاضت: فهي امرأة.
অর্থাৎ: “আল্লাহই ভালো জানেন, এর অর্থ হলো—সে নয় বছরে পৌঁছে যদি ঋতুমতী হয়, তাহলে সে নারী।” [36]

অতএব বায়হাকিও নয় বছরের ক্যালেন্ডার বয়সকে একা যথেষ্ট মনে করেননি। তার ব্যাখ্যাতেও নয় বছর + ঋতুস্রাব—দুটি বিষয় একত্রে আছে। অথচ আধুনিক প্রতিরক্ষায় প্রায়ই দ্বিতীয় শর্তটি বাদ দিয়ে শুধু প্রথম সংখ্যাটি প্রচার করা হয়।


এই বর্ণনা আয়িশার নিজের ঋতুস্রাবের কোনো প্রমাণই দেয় না

বর্ণনাটিকে সত্য ধরে নিলেও আরেকটি মৌলিক সমস্যা থেকে যায়। “কোনো মেয়ে নয় বছরে পৌঁছে ঋতুমতী হলে তাকে নারী বলা হবে”—এই সাধারণ বক্তব্য থেকে “আয়িশা নিজে নয় বছরে ঋতুমতী হয়েছিলেন” সিদ্ধান্ত আসে না। প্রথমটি একটি সাধারণ ফিকহি বা সামাজিক বক্তব্য; দ্বিতীয়টি একটি নির্দিষ্ট ব্যক্তির শারীরিক ইতিহাস। একটি থেকে আরেকটি প্রমাণ করতে হলে আয়িশার নিজের ঋতুস্রাব সম্পর্কে আলাদা দলিল প্রয়োজন।

সহিহ বুখারি ও সহিহ মুসলিমের বয়সসংক্রান্ত বর্ণনাগুলো আয়িশার নয় বছর বয়সে দাম্পত্যের কথা বলে, কিন্তু সেই সময়ে তার ঋতুস্রাব শুরু হয়েছিল বলে কোথাও বলে না। ফলে আয়িশার নামে সনদহীন একটি সাধারণ উক্তিকে ব্যবহার করে তার নিজের শারীরিক অবস্থার তথ্য তৈরি করা যায় না। “নয় বছর বয়সে কিছু মেয়ে ঋতুমতী হতে পারে” এবং “আয়িশা নয় বছর বয়সে ঋতুমতী হয়েছিলেন”—দুটি সম্পূর্ণ আলাদা দাবি।

আয়িশার বয়ঃসন্ধির পক্ষে আরেকটি বহুল ব্যবহৃত দলিল—সহিহ বুখারির أَعْقِلْ শব্দের ভুল ইংরেজি অনুবাদ এবং সুনান আবু দাউদ ৪৯৩৩-এর “ঋতুস্রাব” অনুবাদ—পরবর্তী পরিচ্ছেদে আলাদাভাবে যাচাই করলে দেখা যাবে সেগুলোও আয়িশার নয় বছর বয়সে ঋতুস্রাব প্রমাণ করে না। এই প্রশ্নটি আরও বিস্তারিতভাবে সহবাসের সময় আয়িশা কি বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন? প্রবন্ধে আলোচিত হয়েছে।


তিরমিজির আলোচনাই দেখায় বিষয়টি জৈবিক “পূর্ণবয়স্কতা” নয়, ফিকহি বিধান

তিরমিজির আলোচনার বিষয় চিকিৎসাবিজ্ঞান বা নারীর পূর্ণ শারীরিক বিকাশ নয়; বিষয় ছিল ইয়াতীম মেয়ের বিবাহ, অভিভাবকের ক্ষমতা এবং পরবর্তীকালে মেয়েটির বিবাহ বাতিলের অধিকার থাকবে কি না—এই ফিকহি প্রশ্ন নিয়ে। তিরমিজি বিভিন্ন আলেমের মত উল্লেখ করার পর আহমদ ও ইসহাকের অবস্থান হিসেবে বলেন, নয় বছর বয়সে কোনো ইয়াতীম মেয়েকে বিবাহ দেয়া হলে এবং সে সম্মতি দিলে বিবাহ বৈধ হবে এবং পরে তার আর বাতিলের অধিকার থাকবে না; তারা আয়িশার নয় বছর বয়সে মুহাম্মদের সঙ্গে দাম্পত্যের ঘটনাকে এর দলিল হিসেবে ব্যবহার করেছেন [37]

অর্থাৎ “فهي امرأة”—“সে নারী”—ভাষাটি এখানে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অর্থে সম্পূর্ণ মস্তিষ্ক, অস্থি, শ্রোণী, মানসিক সক্ষমতা ও সিদ্ধান্তগ্রহণের পূর্ণ বিকাশের ঘোষণা নয়। এটি নির্দিষ্ট শরিয়তি বিধান কার্যকর হওয়ার প্রসঙ্গে ব্যবহৃত। ইসলামQA-ও সেই কারণেই বলেছে, menstruation হলে তাকে “يحكم لها بحكم البالغات”—“বালেগ নারীদের বিধানে গণ্য করা হবে।” শরিয়তে কোনো ব্যক্তির ওপর নামাজ, রোজা বা বিবাহসংক্রান্ত বিধান প্রযোজ্য হওয়ার বয়স এবং আধুনিক বিকাশবিজ্ঞানে পূর্ণ প্রাপ্তবয়স্কতা একই ধারণা নয়।

এই দুই ধারণাকে এক করে ফেললেই “শরিয়তে বালেগ → পূর্ণবয়স্ক → প্রাপ্তবয়স্ক যৌনসঙ্গী” ধরনের ভুল সমীকরণ তৈরি হয়। শরিয়তের আইনি শ্রেণিবিন্যাস থেকে একটি নয় বছরের শিশুর পূর্ণ শারীরিক ও মানসিক পরিপক্বতা প্রমাণ করা যায় না।


ঋতুস্রাব শুরু হওয়া মানেই শারীরিক পরিপক্বতা নয়

বিতর্কটির আরও মৌলিক দুর্বলতা হলো, আয়িশা নয় বছর বয়সে ঋতুমতী হয়েছিলেন ধরে নিলেও তবুও সেখান থেকে তিনি পূর্ণ শারীরিক ও মানসিক প্রাপ্তবয়স্ক ছিলেন—এই সিদ্ধান্ত আসে না। প্রথম ঋতুস্রাব বয়ঃসন্ধির একটি পর্যায়; বয়ঃসন্ধির সমাপ্তি নয়। শরীরের বৃদ্ধি, অস্থির বিকাশ, প্রজননতন্ত্রের পরিপক্বতা, শ্রোণীর বৃদ্ধি এবং স্নায়ু ও মস্তিষ্কের বিকাশ প্রথম ঋতুস্রাবের সঙ্গে হঠাৎ সম্পন্ন হয়ে যায় না।

এই কারণে “মাসিক হয়েছে” এবং “পূর্ণবয়স্ক হয়েছে” সমার্থক নয়। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে আট বা নয় বছরের কোনো শিশুর ঋতুস্রাব হওয়া সম্ভব; এমন ক্ষেত্রে চিকিৎসকেরা শিশুটিকে তৎক্ষণাৎ প্রাপ্তবয়স্ক নারী ঘোষণা করেন না। সে বয়সের দিক থেকে এবং সামগ্রিক বিকাশের দিক থেকে শিশু হিসেবেই থাকে। তার প্রজননতন্ত্র-এর একটি বিশেষ পর্যায় শুরু হয়েছে—এইটুকুই সেই শারীরবৃত্তীয় ঘটনার অর্থ।

বয়ঃসন্ধি, প্রাপ্তবয়স্কতা, সক্ষম সম্মতি এবং শিশুবিবাহের স্বাস্থ্যঝুঁকির এই পার্থক্য বিস্তারিতভাবে শিশুবিবাহ, বয়ঃসন্ধি ও প্রাপ্তবয়স্কতা: সংজ্ঞা, সম্মতি এবং স্বাস্থ্যঝুঁকি প্রবন্ধে আলোচনা করা হয়েছে।


IslamQA-র দুই ধরনের বক্তব্য পরস্পরের সঙ্গে মিলেও পড়ে না

এই প্রসঙ্গে IslamQA-র বিভিন্ন উত্তরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অসঙ্গতিও দেখা যায়। আয়িশার বয়স নিয়ে তাদের পুরোনো একটি উত্তরে বলা হয়েছে, উষ্ণ অঞ্চলে মেয়েরা আগে বয়ঃসন্ধিতে পৌঁছায় এবং সমর্থন হিসেবে আয়িশার নামে “নয় বছরে মেয়ে মহিলা” বক্তব্যটি উদ্ধৃত করা হয়েছে [38]। সেখানে ইমাম শাফেয়ির নামে ইয়েমেন ও তিহামায় নয় বছর বয়সে মেয়েদের ঋতুমতী হওয়ার পর্যবেক্ষণও ব্যবহার করা হয়েছে।

২০২০ সালের একটি বিস্তারিত সনদ-পর্যালোচনায় IslamQA নিজেই স্বীকার করেছে যে “নয় বছরে মেয়ে মহিলা হয়ে যায়”—আয়িশার নামে প্রচলিত এই বক্তব্যটির কোনো সহিহ সনদ জানা যায় না। একইসঙ্গে তারা এটাও বলেছে যে বক্তব্যটি নয় বছর বয়সী সব মেয়ের জন্য প্রযোজ্য কোনো সাধারণ নিয়ম নয়। তাদের ব্যাখ্যা অনুযায়ী, কোনো মেয়ে শুধু নয় বছর বয়সে পৌঁছালেই “নারী” বা বালেগ হিসেবে গণ্য হবে না; বরং নয় বছর বয়সে পৌঁছানোর পাশাপাশি তার ঋতুস্রাবও শুরু হতে হবে। অর্থাৎ IslamQA-র নিজের ব্যাখ্যাতেই “নয় বছর বয়স = স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তবয়স্ক নারী”—এই দাবি গ্রহণ করা হয়নি।

অতএব পুরোনো প্রতিরক্ষায় যেভাবে “আয়িশা বলেছেন নয় বছরে মেয়ে মহিলা” বাক্যটি একটি প্রতিষ্ঠিত ঐতিহাসিক সত্যের মতো ব্যবহার করা হয়েছে, তাদের পরবর্তী বিশদ বিশ্লেষণই সেই নিশ্চয়তা নষ্ট করে দেয়। একটি সনদহীন বক্তব্যকে প্রথমে নয় বছর বয়সের স্বাভাবিক প্রাপ্তবয়স্কতার প্রমাণ হিসেবে ব্যবহার করা এবং পরে স্বীকার করা যে এর সহিহ সনদ নেই ও এটি সব নয় বছরের মেয়ের ক্ষেত্রেও প্রযোজ্য নয়—দুটি অবস্থান একই শক্তিতে ধরে রাখা যায় না।


সনদহীন উক্তিটি আয়িশার প্রাপ্তবয়স্কতা প্রমাণ করে না

আয়িশার নামে “নয় বছরে মেয়ে মহিলা” বক্তব্যটি দিয়ে নয় বছরের আয়িশাকে পূর্ণবয়স্ক প্রমাণ করার চেষ্টা কয়েকটি স্তরেই ব্যর্থ হয়। প্রথমত, বক্তব্যটির আয়িশা পর্যন্ত কোনো সহিহ সনদ জানা যায় না। দ্বিতীয়ত, ইবন উমরের নামে একই ধরনের মারফু বর্ণনার সনদও দুর্বল। তৃতীয়ত, বায়হাকি ও IslamQA উভয়েই এটিকে নয় বছর বয়সে পৌঁছানো সব মেয়ের জন্য সাধারণ নিয়ম হিসেবে গ্রহণ করেনি; তারা ঋতুস্রাবের অতিরিক্ত শর্ত যুক্ত করেছে। চতুর্থত, সেই সাধারণ বক্তব্য সত্য হলেও তা আয়িশা নিজে নয় বছর বয়সে ঋতুমতী হয়েছিলেন—এমন কোনো তথ্য দেয় না। পঞ্চমত, ঋতুস্রাব হয়েছিল প্রমাণিত হলেও তা পূর্ণ শারীরিক, মানসিক ও সিদ্ধান্তগ্রহণের পরিপক্বতা প্রমাণ করে না।

সবচেয়ে বড় বিষয় হলো, নয় বছরের একটি শিশুর সঙ্গে যৌনসম্পর্কের নৈতিক প্রশ্নের উত্তর একটি সনদহীন উক্তির “মহিলা” শব্দ দিয়ে দেয়া যায় না। কোনো ফিকহি ব্যবস্থায় একটি বয়স বা শারীরিক চিহ্নের পর কাউকে “বালেগের বিধানে” গণ্য করা এবং আধুনিক অর্থে স্বাধীন, পরিণত, সক্ষম যৌনসঙ্গী হওয়া এক বিষয় নয়। আয়িশার বয়স নয় ছিল—এই তথ্যকে “নয় মানেই নারী” বলে প্রাপ্তবয়স্কতায় রূপান্তর করার চেষ্টা তাই হাদিসের সনদ, ইসলামি ব্যাখ্যা এবং মানব বিকাশ—তিন ক্ষেত্রেই টেকে না।


অনুবাদে বয়ঃসন্ধি ঢোকানো: বুখারি ৪৭৬ ও আবু দাউদ ৪৯৩৩-এর পাঠবিকৃতি

আয়িশা নয় বছর বয়সেই বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন—এই দাবি প্রমাণ করতে দুটি হাদিস নিয়মিতভাবে ব্যবহার করা হয়। প্রথমটি সহিহ বুখারির ৪৭৬ নম্বর হাদিস, যেখানে আয়িশা তার শৈশবের স্মৃতি সম্পর্কে বলেছেন। পুরোনো ইংরেজি অনুবাদের একটি বহুল প্রচারিত সংস্করণে সেখানে “since I attained the age of puberty” লেখা হয়েছিল। দ্বিতীয়টি সুনান আবু দাউদের ৪৯৩৩ নম্বর হাদিস, যেখানে আয়িশাকে দোলনা থেকে নিয়ে গিয়ে প্রস্তুত করে মুহাম্মদের কাছে পাঠানোর বিবরণ রয়েছে। Sunnah.com-এর ইংরেজি অনুবাদে আবু দাউদের নামে সেখানে “I menstruated” লেখা হয়েছে। এই দুই অনুবাদ পাশাপাশি রাখলে মনে হয় ইসলামি মূল উৎসেই আয়িশার বয়ঃসন্ধি ও ঋতুস্রাবের স্পষ্ট প্রমাণ আছে। কিন্তু আরবি মূল পাঠ পড়লে দেখা যায়, প্রথম হাদিসে বয়ঃসন্ধির কোনো শব্দই নেই এবং দ্বিতীয় হাদিসের প্রদর্শিত আরবিতেও ঋতুস্রাবের কথা নেই।

এই দুই হাদিসের গুরুত্ব এখানেই। আয়িশার নয় বছর বয়সে দাম্পত্য শুরু হওয়ার বিষয়টি সহিহ বুখারি ও মুসলিমে স্পষ্ট, কিন্তু সেই বয়সে তার ঋতুস্রাব হয়েছিল বা তিনি বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন—এমন সরাসরি বক্তব্য বয়সসংক্রান্ত সহিহ হাদিসগুলোতে নেই। ফলে বয়ঃসন্ধির পক্ষে এই দুইটি আলাদা অনুবাদকে ব্যবহার করা হয়। আরবি পাঠ যাচাই করলে সেই ভিত্তিটিই ভেঙে পড়ে। আয়িশার বয়ঃসন্ধি সম্পর্কে অন্যান্য দাবির বিশদ আলোচনা সহবাসের সময় আয়িশা কি বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন? প্রবন্ধে দেয়া হয়েছে।


সহিহ বুখারি ৪৭৬: আরবিতে বয়ঃসন্ধির কোনো কথাই নেই

সহিহ বুখারি ৪৭৬ নম্বর হাদিসে আয়িশা তার পিতা-মাতাকে ইসলাম পালন করতে দেখার শৈশবস্মৃতি বর্ণনা করছেন। হাদিসটির হলো—

(86)Chapter: (If) a mosque (is built) on a road, it should not be a cause of harm for the people
Narrated `Aisha:
(the wife of the Prophet) I had seen my parents following Islam since I attained the age of puberty. Not a day passed but the Prophet (ﷺ) visited us, both in the mornings and evenings. My father Abu Bakr thought of building a mosque in the courtyard of his house and he did so. He used to pray and recite the Qur’an in it. The pagan women and their children used to stand by him and look at him with surprise. Abu Bakr was a Softhearted person and could not help weeping while reciting the Qur’an. The chiefs of the Quraish pagans became afraid of that (i.e. that their children and women might be affected by the recitation of Qur’an).
Reference : Sahih al-Bukhari 476
In-book reference : Book 8, Hadith 124
USC-MSA web (English) reference : Vol. 1, Book 8, Hadith 465
(deprecated numbering scheme)

বাংলা তাওহীদ প্রকাশনীর অনুবাদে এর অর্থ করা হয়েছে—“আমার জ্ঞানমতে আমি আমার মাতা-পিতাকে সব সময় দ্বীনের অনুসরণ করতে দেখেছি।” এই অনুবাদ আরবি বাক্যের অর্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এখানে মূল ক্রিয়া أَعْقِلْ—যার মূল ধাতু عقل, অর্থ বোঝা, উপলব্ধি করা, জ্ঞান রাখা বা স্মরণক্ষমতার পর্যায়ে পৌঁছানো। বাক্যটির বিষয় আয়িশার ঋতুস্রাব বা যৌন পরিপক্বতা নয়; বিষয় হলো যতদূর থেকে তার জ্ঞান বা স্মৃতি পৌঁছায়, ততদূর থেকেই তিনি পিতা-মাতাকে ইসলাম অনুসরণ করতে দেখেছেন [39] [40]

সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৮/ সলাত
পরিচ্ছেদঃ ৮/৮৬. লোকের অসুবিধা না হলে রাস্তায় মাসজিদ বানানো বৈধ।
হাসান বাসরী, আইয়ূব এবং মালিক (রহ.) এরূপ বলেছেন।
৪৭৬. ‘উরওয়াহ বিন যুবাইর সংবাদ দিয়েছেন যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী ‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেছেনঃ আমার জ্ঞানমতে আমি আমার মাতা-পিতাকে সব সময় দ্বীনের অনুসরণ করতে দেখেছি। আর আমাদের এমন কোন দিন যায়নি যে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে দিনের উভয় প্রান্তে সকাল-সন্ধ্যায় আমাদের নিকট আসেননি। অতঃপর আবূ বাকর (রাযি.)-এর মাসজিদ নির্মাণের প্রয়োজন দেখা দিল। তিনি তাঁর ঘরের আঙ্গিণায় একটি মাসজিদ তৈরি করলেন। তিনি এতে সালাত আদায় করতেন ও কুরআন তিলাওয়াত করতেন। মুশরিকদের মহিলা ও ছেলেমেয়েরা সেখানে দাঁড়াতো এবং এতে তারা বিস্মিত হয়ে তাঁর দিকে তাকিয়ে থাকতো। আবূ বাকর (রাযি.) ছিলেন একজন অধিক ক্রন্দনকারী ব্যক্তি। তিনি কুরআন পড়া শুরু করলে অশ্রু সংবরণ করতে পারতেন না। তাঁর এ অবস্থা নেতৃস্থানীয় মুশরিক কুরাইশদের নেতৃবৃন্দকে শঙ্কিত করে তুলল। (২১৩৮, ২২৬৩, ২২৬৪, ২২৯৭, ৩৯০৫, ৪০৯৩, ৫৮০৭, ৬০৭৯) (আধুনিক প্রকাশনীঃ ৪৫৬, ইসলামিক ফাউন্ডেশনঃ ৪৬২)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ উরওয়াহ বিন যুবাইর (রহঃ)
Narrated `Aisha:
(the wife of the Prophet) I had seen my parents following Islam since I attained the age of puberty. Not a day passed but the Prophet (ﷺ) visited us, both in the mornings and evenings. My father Abu Bakr thought of building a mosque in the courtyard of his house and he did so. He used to pray and recite the Qur’an in it. The pagan women and their children used to stand by him and look at him with surprise. Abu Bakr was a Softhearted person and could not help weeping while reciting the Qur’an. The chiefs of the Quraish pagans became afraid of that (i.e. that their children and women might be affected by the recitation of Qur’an).

কিন্তু পুরোনো ইংরেজি অনুবাদে একই জায়গায় লেখা হয়েছিল—“since I attained the age of puberty। অর্থাৎ أَعْقِلْ বা “আমি বুঝতে/স্মরণ করতে শেখার পর থেকে” কথাটিকে সরাসরি “আমি বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর থেকে” বানিয়ে দেয়া হয়েছিল। আরবি বাক্যে বুলুগ (بلوغ), হুলুম (حلم), হায়য (حيض) বা বয়ঃসন্ধি/ঋতুস্রাব নির্দেশকারী কোনো শব্দ নেই। তাই “বয়ঃসন্ধি” এখানে অনুবাদকৃত আরবি শব্দ নয়; অনুবাদে বাইরে থেকে ঢোকানো একটি ধারণা।

“আমি যতদূর মনে করতে পারি” এবং “আমি বয়ঃসন্ধিতে পৌঁছানোর পর থেকে”—দুটি বাক্য থেকে সম্পূর্ণ ভিন্ন বয়সগত তথ্য পাওয়া যায়। প্রথমটি শিশুর স্মৃতির সূচনা সম্পর্কে; দ্বিতীয়টি শারীরিক যৌন বিকাশের সূচনা সম্পর্কে। একটি পাঁচ-ছয় বছরের শিশু তার পিতা-মাতার ধর্মীয় আচরণ স্মরণ করতে পারে; সেজন্য তার বয়ঃসন্ধি হয়ে গেছে এমন সিদ্ধান্ত আসে না। অনুবাদে “বয়ঃসন্ধি” ঢুকলে হাদিসটি হঠাৎ আয়িশার শারীরিক পরিপক্বতার দলিলে পরিণত হয়, অথচ আরবি মূল সেই তথ্য দেয় না।


বর্তমান Sunnah.com-ও পুরোনো “puberty” অনুবাদ রাখেনি

এই ভুলটি আরও স্পষ্ট হয় Sunnah.com-এর বর্তমান অনুবাদ দেখলে। একই সহিহ বুখারি ৪৭৬-এর বর্তমান ইংরেজি পাঠে এখন লেখা হয়েছে—“since I attained the age of intelligence” [40]। অর্থাৎ যে ইংরেজি ওয়েবসাইটের পুরোনো অনুবাদে “age of বয়ঃসন্ধি” দেখিয়ে আয়িশার বয়ঃসন্ধি প্রমাণ করা হতো, সেই ওয়েবসাইটের বর্তমান পাঠেই আর “বয়ঃসন্ধি” নেই।

(86)Chapter: (If) a mosque (is built) on a road, it should not be a cause of harm for the people(86)باب الْمَسْجِدِ يَكُونُ فِي الطَّرِيقِ مِنْ غَيْرِ ضَرَرٍ بِالنَّاسِ
Narrated `Aisha:
(the wife of the Prophet) I had seen my parents following Islam since I attained the age of intelligence. Not a day passed but the Prophet (ﷺ) visited us, both in the mornings and evenings. My father Abu Bakr thought of building a mosque in the courtyard of his house and he did so. He used to pray and recite the Qur’an in it. The pagan women and their children used to stand by him and look at him with surprise. Abu Bakr was a soft-hearted person and could not help weeping while reciting the Qur’an. The chiefs of the Quraish pagans became afraid of that (i.e. that their children and women might be affected by the recitation of Qur’an).
حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمْ أَعْقِلْ أَبَوَىَّ إِلاَّ وَهُمَا يَدِينَانِ الدِّينَ، وَلَمْ يَمُرَّ عَلَيْنَا يَوْمٌ إِلاَّ يَأْتِينَا فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَرَفَىِ النَّهَارِ بُكْرَةً وَعَشِيَّةً، ثُمَّ بَدَا لأَبِي بَكْرٍ فَابْتَنَى مَسْجِدًا بِفِنَاءِ دَارِهِ، فَكَانَ يُصَلِّي فِيهِ وَيَقْرَأُ الْقُرْآنَ، فَيَقِفُ عَلَيْهِ نِسَاءُ الْمُشْرِكِينَ، وَأَبْنَاؤُهُمْ يَعْجَبُونَ مِنْهُ وَيَنْظُرُونَ إِلَيْهِ، وَكَانَ أَبُو بَكْرٍ رَجُلاً بَكَّاءً لاَ يَمْلِكُ عَيْنَيْهِ إِذَا قَرَأَ الْقُرْآنَ، فَأَفْزَعَ ذَلِكَ أَشْرَافَ قُرَيْشٍ مِنَ الْمُشْرِكِينَ‏.‏
Reference : Sahih al-Bukhari 476
In-book reference : Book 8, Hadith 124
USC-MSA web (English) reference : Vol. 1, Book 8, Hadith 465
(deprecated numbering scheme)

“Age of intelligence” অনুবাদটিও বাংলার “আমার জ্ঞানমতে” বা “যতদূর থেকে আমার বোধ হয়েছে” অর্থের কাছাকাছি। বর্তমান অনুবাদে আর এটিকে শারীরিক বয়ঃসন্ধির ঘটনা হিসেবে উপস্থাপন করা হচ্ছে না। ফলে পুরোনো ইংরেজি “বয়ঃসন্ধি” অনুবাদকে ধরে এখনও আয়িশার নয় বছর বয়সে বয়ঃসন্ধি প্রমাণ করা আরও দুর্বল হয়ে গেছে।

এখানে হাদিসটির সময়কালও গুরুত্বপূর্ণ। আয়িশার বক্তব্য হলো, যতদূর থেকে তার স্মৃতি রয়েছে, ততদূর থেকেই তার পিতা-মাতা মুসলিম। আবু বকর ইসলামের একেবারে প্রথম যুগের অনুসারী। এই স্মৃতি থেকেই যদি “বয়ঃসন্ধি” প্রমাণ করা হয়, তাহলে আয়িশাকে ইসলামের প্রাথমিক মক্কি যুগেই বয়ঃসন্ধিতে পৌঁছানো ধরে নিতে হয়—যা আবার প্রচলিত ছয় বছর বয়সে বিবাহের কালানুক্রম-র সঙ্গে নতুন অসঙ্গতি তৈরি করে। মূল আরবিতে “জ্ঞান/স্মৃতি” অর্থ গ্রহণ করলে এই কৃত্রিম সমস্যার কোনো অস্তিত্বই থাকে না।


একটি অনুবাদ দিয়ে আরবি শব্দের অর্থ বদলে যায় না

কোনো অনুবাদক একটি আরবি শব্দের জায়গায় “puberty” লিখলে আরবি মূলের অর্থ বদলে যায় না। অনুবাদ সবসময় ব্যাখ্যামূলক কাজ; মূল পাঠ নয়। কোনো অনুবাদের ওপর বয়সসংক্রান্ত গুরুত্বপূর্ণ যুক্তি দাঁড় করাতে হলে প্রথমেই দেখতে হবে আরবিতে কোন শব্দ আছে। এখানে আরবি أَعْقِلْ; বয়ঃসন্ধির কোনো শব্দ নেই। বাংলা অনুবাদ “আমার জ্ঞানমতে” বলছে; বর্তমান ইংরেজি অনুবাদ “age of intelligence” বলছে। একমাত্র পুরোনো অনুবাদের “puberty” ধরে মূল শব্দের অর্থ পাল্টানো যায় না।

আয়িশার নয় বছর বয়সে বয়ঃসন্ধি প্রমাণ করতে এই হাদিস ব্যবহার করলেও সময়গত কোনো সংযোগ নেই। হাদিসে আয়িশা বলেননি, “নয় বছর বয়সে আমি أَعْقِلْ পর্যায়ে পৌঁছলাম।” তিনি তার প্রাথমিক স্মৃতির কথা বলেছেন। ফলে “أَعْقِلْ = বয়ঃসন্ধি” ধরে নিলেও হাদিসটি নয় বছর বয়সে সেই ঘটনা ঘটেছে বলে না। অর্থাৎ ভুল অনুবাদ গ্রহণ করলেও এই হাদিস থেকে “দাম্পত্যের সময় আয়িশা বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন” সিদ্ধান্তটি যৌক্তিকভাবে অনুসরণ করে না।


সুনান আবু দাউদ ৪৯৩৩: ইংরেজিতে “I menstruated”, আরবিতে “সে হাঁপাল”

দ্বিতীয় হাদিসটি আরও তাৎপর্যপূর্ণ। সুনান আবু দাউদ ৪৯৩৩-এ আয়িশা তার বিবাহের বিস্তারিত বর্ণনা করেছেন। মুহাম্মদ তাকে ছয় বা সাত বছর বয়সে বিবাহ করেন; মদিনায় আসার পরে তার মা তাকে দোলনায় খেলার সময় নিয়ে যান, নারীরা তাকে প্রস্তুত করেন এবং নয় বছর বয়সে মুহাম্মদের কাছে পাঠানো হয় [41]

General Behavior (Kitab Al-Adab)
(63)Chapter: About swings
Narrated Aisha, Ummul Mu’minin:
The Messenger of Allah (ﷺ) married me when I was seven or six. When we came to Medina, some women came. according to Bishr’s version: Umm Ruman came to me when I was swinging. They took me, made me prepared and decorated me. I was then brought to the Messenger of Allah (ﷺ), and he took up cohabitation with me when I was nine. She halted me at the door, and I burst into laughter.
Abu Dawud said: That is to say: I menstruated, and I was brought in a house, and there were some women of the Ansari in it. They said: With good luck and blessing. The tradition of one of them has been included in the other.
Grade : Sahih (Al-Albani)
Reference : Sunan Abi Dawud 4933
In-book reference : Book 43, Hadith 161
English translation : Book 42, Hadith 4915

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، ح وَحَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالاَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزَوَّجَنِي وَأَنَا بِنْتُ سَبْعِ سِنِينَ فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ أَتَيْنَ نِسْوَةٌ – وَقَالَ بِشْرٌ فَأَتَتْنِي أُمُّ رُومَانَ – وَأَنَا عَلَى أُرْجُوحَةٍ فَذَهَبْنَ بِي وَهَيَّأْنَنِي وَصَنَعْنَنِي فَأُتِيَ بِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَبَنَى بِي وَأَنَا ابْنَةُ تِسْعٍ فَوَقَفَتْ بِي عَلَى الْبَابِ فَقُلْتُ هِيهْ هِيهْ – قَالَ أَبُو دَاوُدَ أَىْ تَنَفَّسَتْ – فَأُدْخِلْتُ بَيْتًا فَإِذَا فِيهِ نِسْوَةٌ مِنَ الأَنْصَارِ فَقُلْنَ عَلَى الْخَيْرِ وَالْبَرَكَةِ ‏.‏ دَخَلَ حَدِيثُ أَحَدِهِمَا فِي الآخَرِ ‏.
আয়িশাহ (রাঃ) থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, আমার ছয় বা সাত বছর বয়সে (রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)) আমাকে বিয়ে করেন। আমরা মদিনায় আগমন করলে একদল মহিলা আসলেন। বর্ণনাকারী বিশরের বর্ণনায় রয়েছেঃ আমার নিকট (আমার মা) উম্মু রূমান (রাঃ) আসলেন, তখন আমি দোলনায় দোল খাচ্ছিলাম। তিনি আমাকে নিয়ে গেলেন, আমাকে প্রস্তুত করলেন এবং পোশাক পরিয়ে সাজালেন। অতঃপর আমাকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট পেশ করা হলো। তিনি আমার সঙ্গে বাসর যাপন করলেন, তখন আমার বয়স নয় বছর। মা আমাকে ঘরের দরজায় দাড় করালেন এবং আমি উচ্চহাসি দিলাম। ইমাম আবূ দাঊদ (রহঃ) বলেন, অর্থাৎ আমার মাসিক ঋতু হয়েছে। আমাকে একটি ঘরে প্রবেশ করানো হলো। তাতে আনসার গোত্রের একদল মহিলা উপস্থিত ছিলেন। তারা আমার জন্য কল্যাণ ও বরকত কামনা করলেন।
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৯৩৩
হাদিসের মান: সহিহ হাদিস

প্রাসঙ্গিক অংশটি হলো—“فَقُلْتُ هِيهْ هِيهْ – قَالَ أَبُو دَاوُدَ أَىْ تَنَفَّسَتْ”। আবু দাউদের প্রদর্শিত আরবি ব্যাখ্যা “أَىْ تَنَفَّسَتْ”তানাফফাসাত (تَنَفَّسَتْ) শব্দের অর্থ শ্বাস নেয়া, হাঁপানো বা নিঃশ্বাস ফেলা। এখানে ঋতুস্রাব বোঝানোর حاضت, حيض বা এজাতীয় কোনো শব্দ নেই।

অথচ Sunnah.com-এর ইংরেজি অনুবাদে একই জায়গায় লেখা হয়েছে—“Abu Dawud said: That is to say: I menstruated…”। অর্থাৎ প্রদর্শিত আরবি আর প্রদর্শিত ইংরেজি এখানে পরস্পরের সঙ্গে মেলে না [41]। আরবি যদি হয় “সে শ্বাস নিল/হাঁপাল”, সেটিকে “আমার ঋতুস্রাব হলো” অনুবাদ করা যায় না। দুই বাক্যের অর্থ সম্পূর্ণ ভিন্ন।


বুখারির সমান্তরাল বর্ণনাই “হাঁপানো” অর্থ নিশ্চিত করে

আবু দাউদের আরবি ব্যাখ্যাকে আরও পরিষ্কার করে সহিহ বুখারির সমান্তরাল বর্ণনা। সহিহ বুখারি ৩৮৯৪-এ আয়িশা একই ঘটনাটি আরও বিস্তারিতভাবে বলেছেন। তার মা তাকে দোলনা থেকে ডেকে নিয়ে যান, হাত ধরে ঘরের দরজায় দাঁড় করান এবং আয়িশা বলেন— [42]

فَأَخَذَتْ بِيَدِي حَتَّى أَوْقَفَتْنِي عَلَى بَابِ الدَّارِ، وَإِنِّي لَأَنْهَجُ، حَتَّى سَكَنَ بَعْضُ نَفَسِي
অর্থাৎ: “তিনি আমার হাত ধরে আমাকে ঘরের দরজায় দাঁড় করালেন। আমি তখন হাঁপাচ্ছিলাম; পরে আমার শ্বাস কিছুটা স্বাভাবিক হলো।”

এখানে প্রসঙ্গ একেবারেই পরিষ্কার। আয়িশাকে খেলা থেকে দ্রুত ডেকে আনা হয়েছে; তিনি হাঁপাচ্ছেন; কিছুক্ষণ পরে শ্বাস স্বাভাবিক হয়েছে। আবু দাউদের বর্ণনায় “هيه هيه” শব্দের পরে আবু দাউদ “أي تنفست”—অর্থাৎ “মানে, সে শ্বাস নিল/হাঁপাল”—বলেছেন। বুখারির একই ঘটনার বিস্তৃত ভাষা সেই অর্থের সঙ্গেই মিলে যায়। ঋতুস্রাব এখানে কোথা থেকে এলো তার কোনো আরবি ভিত্তি প্রদর্শিত পাঠে নেই।

এই সমান্তরাল বর্ণনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এখানে কেবল অভিধানের অর্থের ওপর নির্ভর করতে হচ্ছে না। একই ঘটনা, একই দরজায় দাঁড়ানো, একই শ্বাসকষ্ট বা হাঁপানোর বর্ণনা দুই হাদিসে এসেছে। একটি বর্ণনায় সংক্ষিপ্ত “هيه هيه” এবং আবু দাউদের ব্যাখ্যা “تنفست”; অন্যটিতে সরাসরি “لأنهج حتى سكن بعض نفسي”—আমি হাঁপাচ্ছিলাম, পরে শ্বাস কিছুটা শান্ত হলো। দুটি বর্ণনা পরস্পরকে ব্যাখ্যা করে।


“I menstruated” আয়িশার বক্তব্যও নয়

ইংরেজি অনুবাদের “I menstruated” বাক্যটি আয়িশার নিজের উদ্ধৃতি হিসেবেও উপস্থিত নয়। আরবি পাঠে প্রথমে আয়িশার বক্তব্য এসেছে, এরপর আলাদা করে “قال أبو داود”—“আবু দাউদ বলেছেন”—লেখা হয়েছে। অর্থাৎ এটি মূল বর্ণনার ঘটনার অংশ ব্যাখ্যা করতে সংকলক আবু দাউদের মন্তব্য। ফলে অনুবাদটিকে সত্য ধরলেও সর্বোচ্চ যা বলা যেত তা হলো, আবু দাউদ বহু বছর পরে একটি শব্দকে ঋতুস্রাব অর্থে ব্যাখ্যা করেছেন; আয়িশা নিজে “আমার ঋতুস্রাব হয়েছিল” বলেছেন—এ কথা বলা যেত না।

কিন্তু প্রদর্শিত আরবি পাঠে সেই সুযোগও নেই, কারণ আবু দাউদের মন্তব্যই হলো “أي تنفست”। তাই এই হাদিস থেকে “আয়িশা বলেছেন নয় বছর বয়সে তার মাসিক হয়েছিল” দাবি দুই স্তরে ভুল: প্রথমত, বক্তব্যটি আয়িশার নয়; দ্বিতীয়ত, আবু দাউদের আরবি মন্তব্যও ঋতুস্রাব বলে না।


হাদিস “সহিহ” হলেই অনুবাদের প্রতিটি বাক্য সহিহ হয়ে যায় না

এই হাদিসের পাশে আলবানি কর্তৃক “সহিহ” মান দেয়া আছে। সেই কারণে কখনো বলা হয়, “হাদিস তো সহিহ; কাজেই মাসিক হওয়ার তথ্যও সহিহ।” এটি হাদিসের মান এবং অনুবাদের নির্ভুলতাকে এক করে ফেলা। হাদিসের সহিহ মান আরবি বর্ণনার সনদ ও পাঠের মূল্যায়ন; কোনো আধুনিক ইংরেজি অনুবাদক আরবি تَنَفَّسَتْ-কে কীভাবে অনুবাদ করেছেন তার সত্যতার সনদ নয়।

সহিহ হওয়া আরবি পাঠটিতেই “তানাফফাসাত” আছে। কাজেই হাদিসের সহিহত্বকে সম্মান করেই বরং প্রদর্শিত আরবি পাঠকে অগ্রাধিকার দিতে হবে। “হাদিস সহিহ, তাই ইংরেজি menstruated-ও সহিহ”—এই যুক্তি করলে মূল আরবির ওপরে অনুবাদকে বসানো হয়।


দুই অনুবাদের কোনোটিই আয়িশার বয়ঃসন্ধি প্রমাণ করে না

সহিহ বুখারি ৪৭৬ এবং সুনান আবু দাউদ ৪৯৩৩—দুটি হাদিসই আয়িশার বয়ঃসন্ধির পক্ষে ব্যবহৃত হয়েছে, কিন্তু আরবি মূল পরীক্ষা করলে কোনোটিই সেই তথ্য দেয় না। বুখারি ৪৭৬-এ أَعْقِلْ হলো বোধ, জ্ঞান বা স্মৃতির ভাষা; বয়ঃসন্ধির নয়। বর্তমান Sunnah.com-ও পুরোনো “age of বয়ঃসন্ধি” বাদ দিয়ে “age of intelligence” ব্যবহার করছে। আবু দাউদ ৪৯৩৩-এর ইংরেজিতে “I menstruated” লেখা থাকলেও একই পৃষ্ঠার আরবিতে আবু দাউদের মন্তব্য “أَىْ تَنَفَّسَتْ”—সে শ্বাস নিল বা হাঁপাল। সহিহ বুখারি ৩৮৯৪-এর একই ঘটনার বর্ণনাতেও আয়িশার হাঁপানো এবং পরে শ্বাস স্বাভাবিক হওয়ার কথাই রয়েছে।

অতএব এই দুই হাদিস দিয়ে নয় বছর বয়সে আয়িশার ঋতুস্রাব বা বয়ঃসন্ধি প্রমাণ করা যায় না। বরং এগুলো দেখায় কীভাবে অনুবাদের একটি শব্দ মূল আরবি না দেখে ব্যবহার করলে সম্পূর্ণ নতুন ঐতিহাসিক তথ্য তৈরি হয়ে যেতে পারে। আয়িশার নয় বছর বয়সের বয়ঃসন্ধির পক্ষে তখনও কোনো সরাসরি সহিহ বক্তব্য পাওয়া যায় না।

আর আয়িশার ঋতুস্রাব হয়েছিল ধরে নিলেও সমস্যাটি শেষ হয় না। ঋতুস্রাবের সূচনা পূর্ণ শারীরিক, মানসিক বা সিদ্ধান্তগ্রহণের পরিপক্বতার সমার্থক নয়। সেই আলাদা বৈজ্ঞানিক প্রশ্নটি শিশুবিবাহ, বয়ঃসন্ধি ও প্রাপ্তবয়স্কতা: সংজ্ঞা, সম্মতি এবং স্বাস্থ্যঝুঁকি প্রবন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।


পুতুল নিয়ে খেলা, বান্ধবীদের সঙ্গে খেলাধুলা: আয়িশা “পূর্ণবয়স্ক নারী”?

আয়িশার বয়স নয় বছর স্বীকার করার পরে তাকে একজন পূর্ণপরিণত নারীর মতো উপস্থাপন করার চেষ্টা করা হয়। বলা হয়, আজকের নয় বছরের শিশুর সঙ্গে সপ্তম শতকের আয়িশার কোনো তুলনা চলে না; তিনি বয়সে নয় হলেও শারীরিক ও মানসিকভাবে একজন পরিণত নারী ছিলেন। ইসলামি মূল উৎসে আয়িশার শৈশব ও দাম্পত্যজীবনের বিবরণ এই উপস্থাপনাকে সমর্থন করে না। সহিহ বুখারি, সহিহ মুসলিম ও সুনান আবু দাউদে তাকে পুতুল নিয়ে খেলতে, সমবয়সী বান্ধবীদের সঙ্গে খেলতে এবং বিনোদনের প্রতি প্রবল আগ্রহী অল্পবয়সী মেয়ে হিসেবে দেখা যায়।

এই বর্ণনাগুলো আয়িশার শৈশবসুলভ সামাজিক অবস্থার সরাসরি দলিল। পুতুল, সমবয়সী বান্ধবী, দলবদ্ধ খেলা এবং বিনোদনের প্রতি প্রবল আগ্রহের পাশাপাশি প্রাচীন ইসলামি ব্যাখ্যায় আরও নির্দিষ্ট সিদ্ধান্ত পাওয়া যায়: আয়িশাকে পুতুল নিয়ে খেলতে দেয়া হয়েছিল কারণ তিনি তখনও বালেগ হননি। ফলে নয় বছরের আয়িশাকে পূর্ণবয়স্ক নারী হিসেবে উপস্থাপন করা ইসলামি বর্ণনা ও তার প্রাচীন ব্যাখ্যার সঙ্গে সাংঘর্ষিক।


সহিহ বুখারি: “আমি নবীর উপস্থিতিতে পুতুল নিয়ে খেলতাম”

সহিহ বুখারি ৬১৩০-এ আয়িশা নিজেই বলেন—

كُنْتُ أَلْعَبُ بِالْبَنَاتِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَ لِي صَوَاحِبُ يَلْعَبْنَ مَعِي، فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ يَتَقَمَّعْنَ مِنْهُ، فَيُسَرِّبُهُنَّ إِلَىَّ فَيَلْعَبْنَ مَعِي
“আমি নবীর উপস্থিতিতে পুতুল নিয়ে খেলতাম। আমার কিছু বান্ধবীও আমার সঙ্গে খেলত। রাসুলুল্লাহ প্রবেশ করলে তারা লুকিয়ে পড়ত; তিনি তাদের আবার আমার কাছে পাঠিয়ে দিতেন, এরপর তারা আমার সঙ্গে খেলত।” [43]

সহিহ মুসলিম ২৪৪০-তেও প্রায় একই বর্ণনা এসেছে। আয়িশার বান্ধবীরা তার কাছে এসে খেলত; মুহাম্মদ প্রবেশ করলে তারা লজ্জায় সরে যেত এবং মুহাম্মদ নিজেই তাদের আবার আয়িশার কাছে পাঠিয়ে দিতেন, যাতে তারা খেলতে পারে [44]। সুনান আবু দাউদ ৪৯৩১-তেও একই বিষয় সংরক্ষিত হয়েছে [45]

অর্থাৎ এটি কোনো একক বিচ্ছিন্ন গল্প নয়। একাধিক হাদিসগ্রন্থে আয়িশার নিজের নামে একই ধরনের দৃশ্য সংরক্ষিত: পুতুল, সমবয়সী বান্ধবী এবং দলবদ্ধ খেলাধুলা। মুহাম্মদ সেই খেলাধুলা বন্ধ করেননি; বরং বান্ধবীরা লুকিয়ে গেলে তাদের আবার আয়িশার কাছে পাঠিয়ে দিয়েছেন।


ইবন হাজারের ব্যাখ্যায় পুতুল খেলার অনুমতির সঙ্গে অপ্রাপ্তবয়স্কতার সম্পর্ক

এই হাদিসের ব্যাখ্যায় প্রাচীন আলেমদের-এর একটি পরিচিত অবস্থান ছিল—জীবন্ত প্রাণীর মূর্তি বা ছবি তৈরির সাধারণ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শিশু মেয়েদের শিক্ষামূলক খেলনা হিসেবে পুতুল ব্যবহারের ব্যতিক্রম অনুমোদিত। সহিহ বুখারি ৬১৩০-এর বহুল প্রচলিত ইংরেজি সংস্করণে ফাতহুল বারি-র ব্যাখ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে যে আয়িশার ক্ষেত্রে পুতুল খেলার অনুমতি দেয়া হয়েছিল, কারণ তিনি তখন অল্পবয়সী এবং বয়ঃসন্ধিতে পৌঁছাননি [43]

বুখারি ৬১৩০ ঘটনাটির সুনির্দিষ্ট সাল দেয় না, কিন্তু হাদিসটির প্রাচীন ব্যাখ্যা আয়িশার অবস্থা সম্পর্কে স্পষ্ট। আল-খাত্তাবির মতে তাকে পুতুল নিয়ে খেলার অনুমতি দেয়া হয়েছিল কারণ তিনি তখন বালেগ হননি; ইবন হাজার এই ব্যাখ্যা উদ্ধৃত করেছেন। ফলে বয়ঃসন্ধির পরের একজন পূর্ণবয়স্ক নারীর সাধারণ বিনোদন হিসেবে আয়িশার পুতুল খেলাকে পুনর্ব্যাখ্যা করা এই প্রাচীন ব্যাখ্যার বিপরীত।


ডানাওয়ালা ঘোড়ার পুতুল: খায়বার অথবা তাবুকের পরেও খেলনা ছিল

সুনান আবু দাউদ ৪৯৩২-এ আরও বিস্তারিত একটি বর্ণনা আছে। মুহাম্মদ খায়বার অথবা তাবুক অভিযান থেকে ফিরে আয়িশার ঘরের পর্দা বাতাসে সরে যেতে দেখেন। পর্দার আড়ালে ছিল আয়িশার পুতুল। সেগুলোর মধ্যে কাপড়ের তৈরি দুই ডানাওয়ালা একটি ঘোড়াও ছিল। মুহাম্মদ সেটি দেখে প্রশ্ন করেন, “ঘোড়ার আবার দুই ডানা?” আয়িশা পাল্টা বলেন, তিনি কি শোনেননি যে সুলাইমানের ঘোড়ার ডানা ছিল? মুহাম্মদ তার উত্তরে এত জোরে হাসেন যে আয়িশা তার পেছনের দাঁত দেখতে পান [46]

فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ … وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ
বাতাস পর্দার একাংশ সরিয়ে দিলে আয়িশার পুতুলগুলো দেখা যায়; সেগুলোর মধ্যে কাপড় দিয়ে তৈরি দুই ডানাওয়ালা একটি ঘোড়া ছিল।

এই হাদিসের সময়কাল নিয়ে বর্ণনাকারীরই সন্দেহ আছে—ঘটনাটি খায়বারের পর, নাকি তাবুকের পর। খায়বার ৭ হিজরি এবং তাবুক ৯ হিজরির ঘটনা। বর্ণনাটি সংশ্লিষ্ট অভিযানের পরে আয়িশার কাছে পুতুল থাকার কথা বলে; কিন্তু তিনি তখন বালেগ ছিলেন—এমন কোনো বক্তব্য এতে নেই। কালপঞ্জি থেকে বয়ঃসন্ধি ধরে নিয়ে সেই অনুমানকে আবার হাদিসের ব্যাখ্যা হিসেবে ব্যবহার করলে বয়ঃসন্ধির তথ্যটি উৎস থেকে নয়, বাইরে থেকে যোগ করা হয়।

IslamQA এই হাদিস থেকে আয়িশাকে বয়ঃসন্ধি-পরবর্তী অবস্থায় রাখার চেষ্টা করেছে। তাদের যুক্তি হলো, খায়বার বা তাবুকের সময় প্রচলিত বয়স-হিসাব অনুযায়ী আয়িশা প্রায় পনেরো বা তারও বেশি বয়সী ছিলেন, তাই তিনি তখন বালেগ ছিলেন এবং পুতুল খেলা প্রাপ্তবয়স্ক নারীর জন্যও অনুমোদিত হতে পারে [47]। কিন্তু হাদিসে আয়িশার বয়ঃসন্ধির কোনো তথ্য নেই। এই সিদ্ধান্তটি দাঁড়িয়ে আছে আয়িশা তখন ইতোমধ্যে বালেগ ছিলেন—এই অপ্রমাণিত পূর্বধারণার ওপর।

পুতুলের হাদিস আয়িশাকে বালেগ প্রমাণ করে না। বরং হাদিসগুলো তার খেলনা, বান্ধবী ও খেলাধুলার জগৎ সরাসরি নথিবদ্ধ করে, আর প্রাচীন ব্যাখ্যার একটি সুস্পষ্ট ধারা তার পুতুল খেলার অনুমতিকে অপ্রাপ্তবয়স্কতার সঙ্গেই যুক্ত করেছে।


বুখারি তাকে বলেছেন “অল্পবয়সী, খেলাধুলাপ্রিয় মেয়ে”

আরেকটি সহিহ বর্ণনায় মুহাম্মদ মসজিদে আবিসিনীয়দের বর্শার খেলা দেখার সময় আয়িশাকে নিজের চাদরের আড়ালে দাঁড় করিয়ে দীর্ঘ সময় দেখার সুযোগ দেন। আয়িশা নিজেই বলেন, তিনি যতক্ষণ না ক্লান্ত হয়েছেন ততক্ষণ দেখেছেন। এরপর বর্ণনায় বলা হয়—“فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ الْحَرِيصَةِ عَلَى اللَّهْوِ”—অল্পবয়সী, খেলাধুলা ও বিনোদনের প্রতি আগ্রহী মেয়ের অবস্থাটি বিবেচনা করো [48]

فَاقْدُرُوا قَدْرَ الْجَارِيَةِ الْحَدِيثَةِ السِّنِّ الْحَرِيصَةِ عَلَى اللَّهْوِ
অর্থাৎ: “অল্পবয়সী এবং খেলাধুলা-বিনোদনের প্রতি আগ্রহী মেয়ের অবস্থাটি বিবেচনা করো।”

এখানে আরবি الحديثة السن অর্থ অল্পবয়সী বা তরুণ বয়সের। আর الحريصة على اللهو অর্থ খেলাধুলা বা বিনোদনের প্রতি প্রবল আগ্রহী। কোনো আধুনিক সমালোচক আয়িশাকে “শিশুসুলভ” বানিয়ে এই ভাষা তৈরি করেনি; মূল ইসলামি বর্ণনার মধ্যেই তার বয়স ও বিনোদনপ্রিয়তার এই বর্ণনা রয়েছে।


পুতুল নিয়ে খেলা: ক্লাসিক্যাল ব্যাখ্যায় আয়িশার অপ্রাপ্তবয়স্কতার প্রমাণ

আয়িশার পুতুল নিয়ে খেলার বর্ণনাকে শুধু “শিশুসুলভ আচরণ” বলে দুর্বল করে দেখার কারণ নেই। ইসলামি আইনে জীবন্ত প্রাণীর মূর্তি ও প্রতিকৃতি সম্পর্কে সাধারণ নিষেধাজ্ঞা থাকার কারণে আয়িশার পুতুল নিয়ে খেলার অনুমতি কেন ছিল—এই প্রশ্নের উত্তর classical আলেমরাই দিয়েছেন। আল-খাত্তাবির ব্যাখ্যা ছিল সরাসরি: আয়িশাকে পুতুল নিয়ে খেলার অনুমতি দেয়া হয়েছিল কারণ তখনও তিনি বয়ঃসন্ধিতে পৌঁছাননি। সহিহ বুখারি ৬১৩০-এর সঙ্গে বহুল প্রচারিত ফাতহুল বারি-র ব্যাখ্যাতেও একই বক্তব্য দেয়া হয়েছে—আয়িশা তখন অল্পবয়সী মেয়ে ছিলেন এবং এখনও বয়ঃসন্ধিতে পৌঁছাননি। [43]

“The playing with the dolls and similar images is forbidden, but it was allowed for ‘Aisha at that time, as she was a little girl, not yet reached the age of puberty.”

ইমাম নববীও আয়িশার পুতুলের বর্ণনা ব্যাখ্যা করতে গিয়ে বলেন, পুতুল বলতে ছোট মেয়েদের খেলনাকেই বোঝানো হয়েছে এবং এই বর্ণনা আয়িশার অত্যন্ত অল্প বয়সের পরিচয় বহন করে। IslamQA-র আয়িশার বয়সসংক্রান্ত পুরোনো আলোচনাতেও নববীর বক্তব্য উদ্ধৃত করা হয়েছে: “What is meant by dolls is these toys that young girls play with; this highlights that she was very young.” [49]

এই ব্যাখ্যাগুলো বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ আয়িশা কোনো সাধারণ মুসলিম নারী ছিলেন না যিনি ইসলামের বিধান না জেনে নিষিদ্ধ একটি কাজ করে যাচ্ছিলেন। তিনি মুহাম্মদের স্ত্রী, বিপুলসংখ্যক হাদিসের বর্ণনাকারী এবং পরবর্তী ইসলামি ঐতিহ্যে অন্যতম প্রধান ফকিহ ও ধর্মীয় কর্তৃত্ব হিসেবে বিবেচিত। মুহাম্মদ নিজেও তাকে পুতুল নিয়ে খেলতে দেখেছেন এবং তার বান্ধবীদের আবার ডেকে এনে তার সঙ্গে খেলতে দিয়েছেন। ফলে classical ব্যাখ্যা যদি হয় যে বয়ঃসন্ধির পরে এ ধরনের পুতুলের সাধারণ অনুমতি ছিল না এবং আয়িশার জন্য অনুমতির কারণ ছিল তার অপ্রাপ্তবয়স্কতা, তাহলে আয়িশার এই খেলাকে পূর্ণবয়স্ক নারীর স্বাভাবিক বিনোদন হিসেবে পুনর্ব্যাখ্যা করা মূল ব্যাখ্যার বিপরীত।

আল-খাত্তাবির বক্তব্যকে ইবন হাজার ফাতহুল বারি-তে উদ্ধৃত করেছেন:

قال الخطابي: وإنما أرخص لعائشة فيها لأنها إذ ذاك كانت غير بالغ
অর্থাৎ: “আল-খাত্তাবি বলেছেন, আয়িশাকে এগুলো [পুতুল] নিয়ে খেলার অনুমতি দেয়া হয়েছিল, কারণ সে সময়ে তিনি বালেগ হননি।”

এই ব্যাখ্যা আয়িশার পুতুল নিয়ে খেলার ঘটনাকে নিছক ব্যক্তিগত রুচির তথ্য হিসেবে দেখে না; বরং তার অপ্রাপ্তবয়স্কতার সঙ্গে সরাসরি যুক্ত করে। সহিহ বুখারির বর্ণনায় আয়িশা শুধু একা পুতুল রাখতেন না—তার সমবয়সী বান্ধবীরা তার সঙ্গে এসে খেলত, মুহাম্মদ প্রবেশ করলে তারা লুকিয়ে পড়ত এবং মুহাম্মদ আবার তাদের আয়িশার কাছে পাঠিয়ে দিতেন। দৃশ্যটি একজন নয় বছরের শিশুর সামাজিক জগতের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ: পুতুল, খেলার সঙ্গী এবং দলবদ্ধ খেলাধুলা।

পরবর্তী সময়ে IslamQA এই প্রমাণের ধার কমানোর জন্য আরেকটি ব্যাখ্যা গ্রহণ করেছে। তাদের ২০১৯ সালের একটি উত্তরে দাবি করা হয়, আয়িশা বয়ঃসন্ধির পরেও পুতুল নিয়ে খেলতে পারেন এবং পুতুল নিয়ে খেলার অনুমতি শুধু অপ্রাপ্তবয়স্ক মেয়েদের মধ্যে সীমাবদ্ধ নয়। এই যুক্তির প্রধান ভিত্তি আবু দাউদের সেই বর্ণনা যেখানে খায়বার অথবা তাবুক থেকে ফিরে মুহাম্মদ আয়িশার ডানাওয়ালা ঘোড়ার পুতুল দেখেছিলেন। এরপর তারা ধরে নিয়েছে, সেই সময় আয়িশা ইতোমধ্যে বালেগ ছিলেন [47]

সমস্যা হলো, আয়িশা তখন বালেগ ছিলেন—এই সিদ্ধান্তের পক্ষে IslamQA আবার সেই একই দুর্বল উপাদান ব্যবহার করেছে যেগুলো অন্যত্র পরীক্ষা করলে টেকে না। তারা “আরবের মেয়েরা দ্রুত বালেগ হতো” দাবি করেছে এবং আয়িশার নামে প্রচলিত “নয় বছরে মেয়ে মহিলা” বক্তব্য ব্যবহার করেছে। অথচ তাদের নিজেদের ২০২০ সালের সনদ-পর্যালোচনাই স্বীকার করেছে যে আয়িশার নামে এই বক্তব্যের কোনো সহিহ সনদ জানা যায় না; আরও বলেছে, নয় বছর বয়সে পৌঁছানো মাত্রই কোনো মেয়ে নারী হয়ে যায় না—ঋতুস্রাবও শুরু হতে হবে। আয়িশা নিজে নয় বছর বয়সে বা খায়বারের আগেই ঋতুমতী হয়েছিলেন—এমন কোনো সরাসরি সহিহ বর্ণনাও নেই।

ফলে আবু দাউদের ডানাওয়ালা ঘোড়ার বর্ণনাকে ব্যবহার করে “আয়িশা বয়ঃসন্ধির পরেও পুতুল খেলতেন” প্রমাণ করতে হলে প্রথমেই এমন একটি তথ্য ধরে নিতে হয়—আয়িশা তখন বালেগ ছিলেন—যেটিই প্রমাণ করা হয়নি। এরপর সেই অনুমান ব্যবহার করে আবার পুতুলের হাদিসকে বয়ঃসন্ধির বিপক্ষে প্রমাণ হতে বাধা দেয়া হয়। এটি বৃত্তাকার যুক্তি।

আয়িশার পুতুল নিয়ে খেলার সবচেয়ে পুরোনো ও সরাসরি classical ব্যাখ্যার একটি তাই স্পষ্ট: তিনি তখনও বালেগ হননি। আল-খাত্তাবি সরাসরি তা বলেছেন; ইবন হাজার সেই ব্যাখ্যা সংরক্ষণ করেছেন; নববী পুতুলের বর্ণনাকে আয়িশার অত্যন্ত অল্প বয়সের পরিচায়ক বলেছেন। এই উৎসগুলোর সামনে “পুতুল তো প্রাপ্তবয়স্করাও খেলতে পারে” বলে ঘটনাটিকে নিরপেক্ষ আচরণগত তথ্য বানিয়ে দেয়া সঠিক নয়। ইসলামি ব্যাখ্যাগত ঐতিহ্যের একটি সুস্পষ্ট ধারা এই পুতুলের বর্ণনাকেই আয়িশার অপ্রাপ্তবয়স্কতার প্রমাণ হিসেবে পড়েছে।


পুতুলের হাদিসকে উল্টোভাবে বয়ঃসন্ধির প্রমাণ বানানো যায় না

IslamQA-র আলোচনায় আরেকটি সমস্যাও দেখা যায়। তারা খায়বার বা তাবুকের সময় আয়িশার পুতুল থাকার ঘটনাকে ব্যবহার করে বলেছে—সে সময় আয়িশা নিশ্চয়ই বয়ঃসন্ধিতে পৌঁছেছিলেন, কারণ “সেই দেশের মানুষ দ্রুত বয়ঃসন্ধিতে পৌঁছায়” এবং আয়িশার নামে “নয় বছরে মেয়ে মহিলা” বক্তব্যও আছে। কিন্তু এই দুই যুক্তির সমস্যাগুলো আগেই দেখা গেছে। নয় বছরের বক্তব্যটির কোনো সহিহ সনদ জানা যায় না; আর “আরবের মেয়েরা দ্রুত বয়ঃসন্ধিতে পৌঁছায়” সাধারণ দাবি থেকে নির্দিষ্ট আয়িশার শারীরিক অবস্থা নির্ধারণ করা যায় না।

আবু দাউদের ডানাওয়ালা ঘোড়ার বর্ণনায় আয়িশার বয়ঃসন্ধির কোনো উল্লেখ নেই। খায়বার বা তাবুকের কালপঞ্জি থেকে তিনি তখন বালেগ ছিলেন বলে যে সিদ্ধান্ত নেয়া হয়, সেটি হাদিসের বক্তব্য নয়; বাইরে থেকে যোগ করা অনুমান। তাই এই বর্ণনাকে আয়িশার বয়ঃসন্ধির প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় না।


ইসলামি উৎসে যে চিত্র পাওয়া যায়

আয়িশাকে নয় বছর বয়সেই “পূর্ণপরিণত নারী” বানানোর দাবি ইসলামি মূল উৎস থেকে আসে না; এটি পরবর্তী প্রতিরক্ষায় তৈরি করা হয়েছে। মূল উৎসে তার বয়স নয় বলা হয়েছে এবং তার জীবনবর্ণনায় পাওয়া যায় দোলনায় খেলা, পুতুল, ডানাওয়ালা খেলনা ঘোড়া, সমবয়সী বান্ধবীদের সঙ্গে খেলা এবং বিনোদনের প্রতি অল্পবয়সী মেয়ের প্রবল আগ্রহ। এর সঙ্গে আল-খাত্তাবির সরাসরি ব্যাখ্যা যুক্ত হয় যে পুতুল খেলার সময় আয়িশা বালেগ হননি। ইসলামি উৎসসমষ্টি তাকে নয় বছর বয়সে পূর্ণপরিণত প্রাপ্তবয়স্ক নারী হিসেবে উপস্থাপন করে না।

আয়িশা নয় বছর বয়সে ঋতুমতী হয়েছিলেন—এমন কোনো সরাসরি সহিহ বর্ণনা নেই। যে পুতুল-হাদিস ব্যবহার করে তাকে বালেগ প্রমাণের চেষ্টা করা হয়, তার প্রাচীন ব্যাখ্যার একটি প্রধান ধারা উল্টো বলছে তিনি তখন বালেগ হননি। দোলনা, পুতুল, বান্ধবী ও খেলাধুলার ধারাবাহিক বর্ণনার সামনে “নয় বছর হলেও তিনি সম্পূর্ণ পরিণত নারী ছিলেন” দাবি প্রমাণহীন।


“প্রাচীনকালে মেয়েরা ৭–৯ বছরেই বয়ঃসন্ধিতে পৌঁছাত”—বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন দাবি

আয়িশার নয় বছর বয়সে মুহাম্মদের সঙ্গে দাম্পত্য শুরু হওয়ার পক্ষে সবচেয়ে প্রচলিত প্রতিরক্ষাগুলোর একটি হলো—“সেই যুগে মেয়েরা অনেক দ্রুত বড় হয়ে যেত।” কখনো দাবি করা হয়, প্রাচীনকালে সাত-আট বছরেই মেয়েদের বয়ঃসন্ধি হয়ে যেত; কখনো বলা হয় আরবের গরম আবহাওয়ায় মেয়েরা দ্রুত আম কাঁঠালের মত “পেকে” যেত; আবার প্রমাণ হিসেবে দাদী-নানীদের অল্প বয়সে বিবাহ, সন্তান জন্মদান কিংবা অতীতের কোনো নারীর কম বয়সে মা হওয়ার ঘটনা দেখানো হয়। এই যুক্তির সমস্যা শুধু প্রমাণের অভাব নয়; গত দেড় শতাব্দীর মানববিকাশ ও ঋতুস্রাবের বয়সসংক্রান্ত গবেষণার বড় অংশ এই দাবির বিপরীত প্রবণতা দেখায়। বহু জনগোষ্ঠীতে আধুনিক মেয়েরাই আগের প্রজন্মের মেয়েদের তুলনায় কম বয়সে বয়ঃসন্ধিতে প্রবেশ করছে।

বয়ঃসন্ধি শুরু হওয়া, প্রথম ঋতুস্রাব হওয়া এবং পূর্ণ প্রাপ্তবয়স্ক হওয়া তিনটি আলাদা পর্যায়। মেয়েদের বয়ঃসন্ধির প্রাথমিক লক্ষণ সাধারণত স্তনের বিকাশ দিয়ে শুরু হয়; প্রথম ঋতুস্রাব ঘটে তার বেশ কিছু সময় পরে। এরপরও শরীর, অস্থি, শ্রোণী, প্রজননতন্ত্র এবং মস্তিষ্কের বিকাশ চলতে থাকে। ফলে কোনো মেয়ের নয় বছর বয়সে বয়ঃসন্ধির প্রথম লক্ষণ দেখা দিলেও সে নয় বছরেই পূর্ণবয়স্ক নারী হয়ে যায় না। আর কোনো ব্যতিক্রমী শিশুর নয় বছর বয়সে ঋতুস্রাব হলেও সেখান থেকে প্রাচীন আরবের সব নয় বছরের মেয়েকে প্রাপ্তবয়স্ক ঘোষণা করা যায় না। বয়ঃসন্ধি, পূর্ণবয়স্কতা এবং যৌনসম্পর্কে সক্ষম সম্মতির এই পার্থক্য বিস্তারিতভাবে শিশুবিবাহ, বয়ঃসন্ধি ও প্রাপ্তবয়স্কতা: সংজ্ঞা, সম্মতি এবং স্বাস্থ্যঝুঁকি প্রবন্ধে আলোচনা করা হয়েছে।


গবেষণা বলছে উল্টো কথা: আধুনিক মেয়েদের বয়ঃসন্ধি বরং আগের দিকে সরে এসেছে

“আগের যুগের মেয়েরা আজকের মেয়েদের তুলনায় অনেক আগে বয়ঃসন্ধিতে পৌঁছাত”—এই দাবির সবচেয়ে বড় সমস্যা হলো, দীর্ঘমেয়াদি গবেষণায় বহু জনগোষ্ঠীতে ঠিক উল্টো প্রবণতা পাওয়া গেছে। গত এক থেকে দুই শতাব্দীতে প্রথম ঋতুস্রাবের গড় বয়স উল্লেখযোগ্যভাবে কমেছে। উন্নত পুষ্টি, শিশুকালের বৃদ্ধি, স্বাস্থ্যসেবা এবং জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে আধুনিক মেয়েরা বহু অঞ্চলে তাদের মা, দাদী এবং আরও পুরোনো প্রজন্মের তুলনায় কম বয়সে ঋতুমতী হচ্ছে। চিকিৎসাবিজ্ঞানে একে প্রথম ঋতুস্রাবের বয়সের দীর্ঘমেয়াদি হ্রাস বা secular decline in age at menarche বলা হয়।

২০২০ সালে প্রকাশিত বিশ্বব্যাপী ৩০টি গবেষণার একটি পদ্ধতিগত পর্যালোচনা ও সমন্বিত বিশ্লেষণে ১৯৭৭ থেকে ২০১৩ সালের মধ্যে মেয়েদের স্তন বিকাশের মাধ্যমে চিহ্নিত বয়ঃসন্ধির সূচনা প্রতি দশকে গড়ে প্রায় ০.২৪ বছর—প্রায় তিন মাস—আগিয়ে আসতে দেখা গেছে। অর্থাৎ কয়েক দশক আগের মেয়েদের তুলনায় বর্তমান মেয়েদের বয়ঃসন্ধির প্রথম লক্ষণ আরও কম বয়সে দেখা যাচ্ছে। গবেষণায় অঞ্চলভেদে পার্থক্য ছিল; কিন্তু সামগ্রিক দিকটি “প্রাচীনকালে সবাই আগে বড় হতো” নয়, বরং সাম্প্রতিক সময়ে বয়ঃসন্ধি আগের দিকে সরে আসা [50]

প্রথম ঋতুস্রাবের বয়স নিয়েও একই ধরনের পরিবর্তন বহু দেশে নথিবদ্ধ হয়েছে। কয়েক দশক বা কয়েক প্রজন্মের ব্যবধানে মেয়েদের ঋতুস্রাবের গড় বয়স কমেছে—যুক্তরাষ্ট্র, ইউরোপ, চীন, ইন্দোনেশিয়া, সৌদি আরবসহ বিভিন্ন অঞ্চলে এই প্রবণতা পাওয়া গেছে। বিভিন্ন অঞ্চলের গবেষণাগুলোও একই প্রবণতা দেখায় [51] [52] [53] [54] [55]

একই ফল বিভিন্ন ভৌগোলিক জনগোষ্ঠীতেও পাওয়া গেছে [56] [57] [58] [59]

এই গবেষণাগুলোর অর্থ এই নয় যে পৃথিবীর প্রতিটি অঞ্চলে প্রতিটি শতাব্দীতে ঠিক একই হারে পরিবর্তন ঘটেছে। কিন্তু এগুলো একটি বিষয় পরিষ্কারভাবে নাকচ করে দেয়: মানবজাতির মেয়েরা অতীতে স্বাভাবিকভাবে সাত-নয় বছরেই প্রাপ্তবয়স্ক হয়ে যেত এবং আধুনিক সভ্যতার কারণে সেই বয়স পরে সরে গেছে—এমন কোনো সাধারণ জৈবিক নিয়ম নেই। পাওয়া তথ্যের বড় অংশ বরং দেখায়, উন্নত জীবনযাত্রার সঙ্গে বয়ঃসন্ধির বিভিন্ন লক্ষণ আরও কম বয়সে দেখা দিতে শুরু করেছে।


সৌদি আরবের আধুনিক গবেষণাই “গরম আরব = খুব দ্রুত ঋতুস্রাব” দাবিকে দুর্বল করে

“আরবের আবহাওয়া আলাদা ছিল”—এই অ্যাপোলোজেটিক প্রতিরক্ষার জন্য সৌদি আরবের নিজস্ব তথ্য বিশেষ গুরুত্বপূর্ণ। রিয়াদের মেয়েদের নিয়ে করা একটি গবেষণায় বর্তমান প্রজন্মের মেয়েদের প্রথম ঋতুস্রাবের গড় বয়স পাওয়া গেছে প্রায় ১৩.০৮ বছর; তাদের মায়েদের ক্ষেত্রে গড় বয়স ছিল প্রায় ১৩.৬৭ বছর। অর্থাৎ একই দেশ, একই বৃহত্তর জলবায়ু এবং মাত্র এক প্রজন্মের ব্যবধানে কন্যারা মায়েদের তুলনায় আগে ঋতুমতী হয়েছে [59]

প্রথম ঋতুস্রাবের বয়সবর্তমান প্রজন্মের মেয়েরাতাদের মায়েরা
গড় বয়স১৩.০৮ ± ১.১ বছর১৩.৬৭ ± ১.৪ বছর
১০ বছর বা তার কম৪ জন (১.৫%)৭ জন (২.৬%)
১১–১৪ বছর২৩৯ জন (৯০.২%)১৭২ জন (৬৪.৯%)
১৫ বছর বা তার বেশি২২ জন (৮.৩%)৮৬ জন (৩২.৫%)
নমুনা২৬৫ জন মেয়েতাদের ২৬৫ জন মা

গবেষণাটিতে ২৬৫ জন মেয়ে ও তাদের মায়ের তথ্য তুলনা করা হয়েছিল। মেয়েদের মধ্যে প্রথম ঋতুস্রাবের গড় বয়স ১৩ বছরের কিছু বেশি; দশ বছর বা তার কম বয়সে ঋতুস্রাব হয়েছে মাত্র ১.৫ শতাংশের। অধিকাংশ—৯০ শতাংশেরও বেশি—১১ থেকে ১৪ বছরের মধ্যে প্রথম ঋতুস্রাব পেয়েছে। এটি আধুনিক সৌদি আরবের একটি নির্দিষ্ট নমুনা; সপ্তম শতকের আরবের সরাসরি তথ্য নয়। কিন্তু “আরব গরম বলেই নয় বছর স্বাভাবিক প্রাপ্তবয়স্কতার বয়স”—এই দাবির পক্ষে এটি কোনো সমর্থন দেয় না। বরং আধুনিক সৌদি তথ্যেও নয় বছরের ঋতুস্রাব সাধারণ ঘটনা নয়।

গবেষণাটিই একটি নিচের দিকে নামা প্রজন্মগত প্রবণতা পেয়েছে—মায়েদের তুলনায় মেয়েদের ঋতুস্রাবের বয়স কম। যদি “পুরোনো আরবের পরিবেশে মেয়েরা আরও দ্রুত বড় হতো” দাবি সত্য হতো, তাহলে অন্তত এই ধরনের প্রজন্মগত তথ্য তার পক্ষে যাওয়ার কথা ছিল। পাওয়া ফলাফল উল্টো দিকে গেছে।


অপুষ্টি মেয়েদের দ্রুত পরিণত করে—এই ধারণাটিও উল্টো

প্রাচীন যুগ নিয়ে আরেকটি অদ্ভুত ধারণা হলো—মানুষ তখন কষ্টে থাকত, তাই শিশুদের শরীর নাকি দ্রুত পরিণত হতো। মানবদেহের বিকাশ এভাবে কাজ করে না। বয়ঃসন্ধির সময় নির্ধারণে শরীরের পুষ্টির অবস্থা, শক্তির প্রাপ্যতা, শারীরিক বৃদ্ধি এবং চর্বির পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দীর্ঘস্থায়ী অপুষ্টি, কম ওজন এবং রোগের চাপ সাধারণত যৌন পরিপক্বতাকে ত্বরান্বিত করার বদলে বিলম্বিত করতে পারে। বিপরীতে উন্নত পুষ্টি ও পর্যাপ্ত শক্তি অনেক জনগোষ্ঠীতে বয়ঃসন্ধির সময়কে এগিয়ে আনার সঙ্গে সম্পর্কিত।

শিশুকালের পুষ্টি ও প্রথম ঋতুস্রাবের সময় নিয়ে বিভিন্ন গবেষণার পদ্ধতিগত পর্যালোচনাতেও পুষ্টিকে বয়ঃসন্ধির সময় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে পাওয়া গেছে। প্রথম ঋতুস্রাব মেয়েদের বয়ঃসন্ধির তুলনামূলক পরের দিকের ঘটনা এবং বর্তমান জনগোষ্ঠীতে সাধারণত প্রায় ১২–১৩ বছর বয়সে ঘটে [60]

পুষ্টিগত উপাদানগবেষণার ফলাফলপ্রথম ঋতুস্রাবের সঙ্গে সম্পর্ক
মোট শক্তি বা ক্যালরি গ্রহণউচ্চ গ্রহণে early menarche-এর আপেক্ষিক ঝুঁকি RR 3.32 (95% CI 1.74–6.34)আগে ঋতুস্রাবের সঙ্গে যুক্ত
মোট প্রোটিনউচ্চ গ্রহণে early menarche-এর আপেক্ষিক ঝুঁকি RR 3.15 (95% CI 2.87–3.44)আগে ঋতুস্রাবের সঙ্গে যুক্ত
প্রাণিজ প্রোটিনশৈশবে দৈনিক প্রতি অতিরিক্ত ১ গ্রাম প্রাণিজ প্রোটিন গ্রহণের সঙ্গে menarche প্রায় ০.১৩ বছর—প্রায় ১.৫–২ মাস আগে হওয়ার সম্পর্ক পাওয়া গেছেআগে ঋতুস্রাবের সঙ্গে যুক্ত
আয়রনউচ্চ গ্রহণে early menarche-এর আপেক্ষিক ঝুঁকি RR 1.20 (95% CI 1.03–1.40)আগে ঋতুস্রাবের সঙ্গে যুক্ত
Polyunsaturated fatty acids (PUFA)উচ্চ গ্রহণে early menarche-এর আপেক্ষিক ঝুঁকি RR 1.25 (95% CI 1.05–1.49)আগে ঋতুস্রাবের সঙ্গে যুক্ত
Dietary fiberউচ্চ গ্রহণে early menarche-এর আপেক্ষিক ঝুঁকি RR 0.83 (95% CI 0.69–1.00)তুলনামূলক দেরিতে ঋতুস্রাবের সঙ্গে যুক্ত
Monounsaturated fatty acids (MUFA)উচ্চ গ্রহণে early menarche-এর আপেক্ষিক ঝুঁকি RR 0.66 (95% CI 0.50–0.86)তুলনামূলক দেরিতে ঋতুস্রাবের সঙ্গে যুক্ত
অপুষ্টিপর্যালোচনায় উদ্ধৃত গবেষণায় অপুষ্টির সঙ্গে menarche-এর বয়স বিলম্বিত হওয়ার সম্পর্ক পাওয়া গেছেঋতুস্রাব বিলম্বিত হওয়ার সঙ্গে যুক্ত

১৬টি prospective study-তে মোট ১০,৮৮৪ জন মেয়ের তথ্য নিয়ে করা systematic review ও meta-analysis। গবেষণায় প্রথম ঋতুস্রাবকে মেয়েদের বয়ঃসন্ধির তুলনামূলক পরের দিকের ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে, যা বর্তমান জনগোষ্ঠীতে সাধারণত প্রায় ১২–১৩ বছর বয়সে ঘটে [60]

এই তথ্যের দিকটি “প্রাচীনকালের কঠিন পরিবেশে মেয়েরা আরও দ্রুত পরিণত হতো” দাবির ঠিক বিপরীত। পর্যাপ্ত ক্যালরি ও প্রোটিন গ্রহণ earlier menarche-এর সঙ্গে সম্পর্কিত, আর অপুষ্টি menarche বিলম্বিত হওয়ার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ খাদ্যস্বল্পতা, অপুষ্টি ও কঠিন জীবনযাত্রাকে সাত-নয় বছর বয়সে সাধারণভাবে দ্রুত যৌন পরিপক্বতার কারণ হিসেবে উপস্থাপন করার বৈজ্ঞানিক ভিত্তি নেই।

এ কারণেই খাদ্যাভাব, সংক্রমণ, স্বাস্থ্যসেবার অভাব এবং কঠিন জীবনযাত্রার একটি প্রাচীন সমাজকে আধুনিক পুষ্টিসমৃদ্ধ সমাজের তুলনায় স্বয়ংক্রিয়ভাবে “দ্রুত বয়ঃসন্ধির সমাজ” হিসেবে কল্পনা করা বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন। এই ধারণার পক্ষে সপ্তম শতকের আরবের কোনো জনসংখ্যাভিত্তিক তথ্যও উপস্থাপন করা হয় না।


“আমাদের দাদী-নানীরা অল্প বয়সে মা হয়েছেন”—এটি দ্রুত বয়ঃসন্ধির প্রমাণ নয়

পারিবারিক ইতিহাসকে বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে ব্যবহার করেও একই ভুল করা হয়। বলা হয়, “আমাদের দাদী বা নানীর বিয়ে দশ-বারো বছর বয়সে হয়েছিল, তারা অল্প বয়সেই সন্তান জন্ম দিয়েছেন; অতএব আগের মেয়েরা দ্রুত পরিণত হতো।” এই যুক্তি কয়েকটি সম্পূর্ণ আলাদা ঘটনাকে এক করে ফেলে। অল্প বয়সে বিবাহ হওয়া প্রমাণ করে সেই সমাজে অল্প বয়সে বিবাহের প্রথা ছিল; এটি মেয়েটির শরীর আধুনিক মেয়ের তুলনায় দ্রুত বিকশিত হয়েছিল এমন প্রমাণ নয়।

একইভাবে একটি কমবয়সী মেয়ে গর্ভধারণ করতে পেরেছে মানেই তার শরীর গর্ভধারণ ও সন্তান জন্মদানের জন্য পূর্ণ নিরাপদ ও পরিণত ছিল না। জৈবিকভাবে গর্ভধারণের সক্ষমতা এবং নিরাপদ মাতৃত্ব দুইটি ভিন্ন বিষয়। প্রথম ঋতুস্রাবের পরে গর্ভধারণ সম্ভব হতে পারে, কিন্তু কৈশোরের প্রথম দিকে শরীরের বৃদ্ধি ও শ্রোণীর বিকাশ তখনও চলমান থাকতে পারে। শিশুবিবাহ ও অল্পবয়সে গর্ভধারণের স্বাস্থ্যঝুঁকি এই কারণেই আধুনিক জনস্বাস্থ্যে পৃথক সমস্যা হিসেবে বিবেচিত হয়।

অতএব “অমুকের দাদী এগারো বছর বয়সে বিবাহিত হয়ে পরে সন্তান জন্ম দিয়েছেন” তথ্য থেকে কেবল সেই ব্যক্তির পারিবারিক ইতিহাস জানা যায়। সপ্তম শতকের আরবের নয় বছরের মেয়েদের গড় ঋতুস্রাবের বয়স, আয়িশার নিজের ঋতুস্রাবের বয়স কিংবা নয় বছর বয়সে সক্ষম যৌন সম্মতি—এই তিনটির কোনোটিই সেখান থেকে প্রমাণ হয় না।


“গরম দেশে ফল আগে পাকে, মেয়েরাও আগে পাকে”—মানুষ ফল নয়

এই বিতর্কে সবচেয়ে নিম্নমানের উপমাগুলোর একটি হলো—“গরম দেশে আম-কাঁঠাল দ্রুত পাকে, তাই মেয়েরাও দ্রুত পাকে।” ফলের পরিপক্বতার সঙ্গে মানবশিশুর বয়ঃসন্ধির এই তুলনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মানুষের বয়ঃসন্ধি নিয়ন্ত্রিত হয় অন্তঃস্রাবী ব্যবস্থা, বংশগত বৈশিষ্ট্য, পুষ্টি, শরীরের গঠন, স্বাস্থ্য, পরিবেশ এবং অন্যান্য বহু উপাদানের পারস্পরিক ক্রিয়ায়। বাতাসের তাপমাত্রা বেশি হলেই মানবশিশু কয়েক বছর আগে পূর্ণবয়স্ক হয়ে যায়—এমন কোনো সাধারণ জৈবিক নিয়ম নেই।

বিশ্বের বিভিন্ন উষ্ণ অঞ্চলের প্রথম ঋতুস্রাবের বয়সও এক নয়। আফ্রিকা, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার জনগোষ্ঠীর মধ্যে বড় পার্থক্য পাওয়া যায়। একই ধরনের উষ্ণ অঞ্চলের মধ্যেও পুষ্টি, দারিদ্র্য, স্বাস্থ্য, উচ্চতা, জীবনযাত্রা এবং জনগোষ্ঠীগত বৈশিষ্ট্যের সঙ্গে বয়সের পরিবর্তন ঘটে। পৃথিবীর অর্ধেকের বেশি জনগোষ্ঠী উষ্ণ বা উপ-উষ্ণ অঞ্চলে বাস করলেও তাদের মেয়েরা সাত-নয় বছর বয়সেই সাধারণভাবে পূর্ণবয়স্ক হয় না।

সৌদি আরবের তথ্যই এই উপমার অসারতা দেখানোর জন্য যথেষ্ট। দেশটি অত্যন্ত উষ্ণ; তবুও সংশ্লিষ্ট গবেষণায় মেয়েদের প্রথম ঋতুস্রাবের গড় বয়স প্রায় ১৩ বছর। “গরম” যদি সরাসরি নয় বছরে নারীতে পরিণত হওয়ার কারণ হতো, তাহলে আধুনিক সৌদি মেয়েদের তথ্য সম্পূর্ণ ভিন্ন হওয়ার কথা ছিল। বাস্তা নয়।


নয় বছরে ঋতুস্রাবের সম্ভাবনা আয়িশার ক্ষেত্রে ঘটনার প্রমাণ নয়

কোনো কোনো মেয়ে আট, নয় বা দশ বছর বয়সে ঋতুমতী হতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এর উদাহরণ আছে। আধুনিক সৌদি গবেষণাতেও অল্পসংখ্যক মেয়ে দশ বছর বা তার আগে ঋতুমতী হয়েছে। কিন্তু একটি ঘটনা সম্ভব হওয়া এবং একটি নির্দিষ্ট ঐতিহাসিক ব্যক্তির ক্ষেত্রে সেই ঘটনা ঘটেছিল—এক জিনিস নয়।

আয়িশার ক্ষেত্রে প্রশ্নটি হলো: নয় বছর বয়সে তার ঋতুস্রাব হয়েছিল—এর প্রমাণ কোথায়? সহিহ বুখারি ও সহিহ মুসলিমের বয়সসংক্রান্ত হাদিসগুলো তা বলে না। “নয় বছরে মেয়ে মহিলা” বর্ণনার সহিহ সনদ জানা যায় না। বুখারি ৪৭৬-এর আরবিতে বয়ঃসন্ধির কথা নেই। আবু দাউদ ৪৯৩৩-এর প্রদর্শিত আরবিতেও ঋতুস্রাবের কথা নেই। ফলে “কিছু মেয়ের নয় বছরে ঋতুস্রাব হতে পারে” থেকে “আয়িশার নিশ্চয়ই হয়েছিল”—এ সিদ্ধান্ত সম্পূর্ণ অনুমান।

একই যুক্তি দিয়ে পৃথিবীর যেকোনো নয় বছরের শিশুর ক্ষেত্রে একই কথা বলা যাবে। কোনো শারীরিক ঘটনা বয়সটিতে সম্ভব বলেই নির্দিষ্ট শিশুর শরীরে সেটি ঘটেছে বলে ধরে নেয়া যায় না। প্রমাণের দায়িত্ব দাবিকারীর। আয়িশার নিজের শরীর সম্পর্কে সরাসরি দলিল ছাড়া সম্ভাবনাকে ইতিহাসে পরিণত করা যায় না।


ঋতুস্রাব হয়েছিল ধরে নিলেও নয় বছরের শিশু প্রাপ্তবয়স্ক হয়ে যায় না

এই প্রতিরক্ষার সবচেয়ে বড় সমস্যা আরও পরে। আয়িশা নয় বছর বয়সে সত্যিই ঋতুমতী হয়েছিলেন। তাতেও নয় বছরের শিশুর সঙ্গে যৌনসম্পর্কের প্রশ্ন শেষ হয় না। কারণ প্রথম ঋতুস্রাব পূর্ণ শারীরিক পরিপক্বতার শেষ ধাপ নয়; এটি বয়ঃসন্ধির চলমান প্রক্রিয়ার একটি ঘটনা।

প্রথম ঋতুস্রাব হওয়ার সময় একটি মেয়ের শরীরের বৃদ্ধি শেষ হয়ে যায় না। তার অস্থি ও শ্রোণীর বিকাশ চলতে থাকে; উচ্চতা ও শরীরের গঠন পরিবর্তিত হতে থাকে; মস্তিষ্ক ও সিদ্ধান্তগ্রহণের ক্ষমতার বিকাশও বহু বছর অব্যাহত থাকে। প্রজননক্ষমতার সূচনা এবং প্রাপ্তবয়স্ক মানুষের সমান শারীরিক-মানসিক পরিপক্বতা এক বিষয় নয়।

এই কারণেই কোনো নয় বছরের শিশুর অস্বাভাবিকভাবে আগে ঋতুস্রাব শুরু হলে আধুনিক চিকিৎসাবিজ্ঞান তাকে “প্রাপ্তবয়স্ক নারী” ঘোষণা করে না। সে এখনও শিশু। তার শরীরে বয়ঃসন্ধির একটি পর্যায় শুরু হয়েছে—এই তথ্য তার বয়স, মানসিক বিকাশ বা যৌনসম্পর্কে সক্ষম সম্মতির অবস্থান বদলে দেয় না। ফলে আয়িশার ঋতুস্রাব প্রমাণ করা গেলেও সেটি শিশুবিবাহের নৈতিক প্রতিরক্ষা হতো না।


সপ্তম শতকের আরবের মেয়েদের গড় বয়ঃসন্ধির বয়সের কোনো প্রমাণই দেখানো হয় না

“সেই সময় আরবের মেয়েরা সাত-নয় বছরেই বড় হতো”—দাবিটির সবচেয়ে বড় প্রমাণগত শূন্যতা হলো, দাবিকারীরা সপ্তম শতকের আরবের মেয়েদের বয়ঃসন্ধির গড় বয়সের কোনো জনসংখ্যাভিত্তিক তথ্য দেখাতে পারে না। কতজন মেয়ে কোন বয়সে প্রথম ঋতুমতী হতো, তাদের পুষ্টির অবস্থা কী ছিল, অঞ্চলভেদে কী পার্থক্য ছিল—এসবের কোনো পরিসংখ্যান নেই।

এর পরিবর্তে হাজির করা হয় তিন ধরনের জিনিস: আধুনিক কোনো শিশুর নয় বছরে ঋতুমতী হওয়ার উদাহরণ, পরবর্তী কোনো আলেমের পর্যবেক্ষণ, অথবা “গরম দেশের মেয়ে দ্রুত বড় হয়” ধরনের লোকজ ধারণা। কোনোটিই সপ্তম শতকের মদিনার নয় বছরের আয়িশার শারীরিক অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ ঐতিহাসিক তথ্য নয়।

অতএব সঠিক প্রমাণগত অবস্থান খুবই সরল। আয়িশার দাম্পত্যের বয়স নয়—এটি ইসলামি সূত্রে সরাসরি বর্ণিত। কিন্তু নয় বছর বয়সে তার ঋতুস্রাব হয়েছিল—এমন সরাসরি সহিহ বর্ণনা নেই। প্রাচীন আরবের সব মেয়েই নয় বছর বয়সে পূর্ণবয়স্ক হতো—এমন জনসংখ্যাগত তথ্যও নেই। আধুনিক বৈজ্ঞানিক গবেষণা বরং বহু জনগোষ্ঠীতে সময়ের সঙ্গে বয়ঃসন্ধি ও প্রথম ঋতুস্রাবের বয়স কমে আসার প্রবণতা দেখিয়েছে। কাজেই “সেই যুগে মেয়েরা সাত-নয় বছরেই দ্রুত বড় হয়ে যেত”—এই প্রতিরক্ষা প্রমাণ নয়; এটি এমন একটি অনুমান, যা নির্দিষ্ট ঐতিহাসিক তথ্যের অনুপস্থিতি পূরণ করতে তৈরি করা হয়েছে।

আর এই অনুমান সত্য হলেও মূল সমস্যাটি দূর হতো না। বয়ঃসন্ধি শুরু হওয়া প্রাপ্তবয়স্কতা নয়, ঋতুস্রাব শুরু হওয়া পূর্ণ শারীরিক পরিপক্বতা নয়, এবং কোনো শারীরিক লক্ষণ নয় বছরের শিশুকে প্রাপ্তবয়স্ক মানুষের সমান যৌন সম্মতির সক্ষমতা দেয় না। তাই “নয়বছরে মেয়েরা মহিলা হয়?” ধরনের ফিকহি বক্তব্য কিংবা গরম আবহাওয়ার অনুমান নয় বছরের আয়িশাকে প্রাপ্তবয়স্কে পরিণত করতে পারে না।


একই প্রচারপরিসরে পরস্পরবিরোধী অতীত-মানব ধারণা

আয়িশার নয় বছর বয়সকে স্বাভাবিক প্রমাণ করার সময় একটি পরিচিত দাবি হলো—প্রাচীন যুগের মানুষ নাকি বর্তমান মানুষের তুলনায় অনেক দ্রুত শারীরিকভাবে পরিণত হতো; আরবের গরম আবহাওয়া, তৎকালীন জীবনযাপন কিংবা মানুষের ভিন্ন শারীরিক প্রকৃতির কারণে নয় বছর বয়সের একটি মেয়ে তখন বর্তমান যুগের প্রাপ্তবয়স্ক নারীর সমতুল্য হতে পারত। এই দাবির পক্ষে কোনো সমসাময়িক জনমিতিক বা চিকিৎসাবৈজ্ঞানিক তথ্য দেখানো হয় না। আরও অদ্ভুত বিষয় হলো, একই ইসলামি প্রচারপরিসরে অতীতের মানুষ সম্পর্কে সম্পূর্ণ বিপরীত আরেকটি ধারণাও প্রচলিত—প্রাচীন মানুষের আয়ু বর্তমান মানুষের তুলনায় কয়েক গুণ নয়, দশ-পনেরো গুণ বেশি ছিল এবং মানুষের জীবনচক্রও ছিল অস্বাভাবিক দীর্ঘ।

এই দ্বিতীয় ধারণাটি শুধু আধুনিক কোনো বক্তার কল্পনা নয়; ইসলামি মূল উৎসেই অস্বাভাবিক দীর্ঘায়ুর বর্ণনা রয়েছে। কোরআন নূহ সম্পর্কে সরাসরি বলছে [61],

وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ فَلَبِثَ فِيهِمْ أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًا
“আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম; সে তাদের মধ্যে এক হাজার বছর থেকে পঞ্চাশ বছর কম অবস্থান করেছিল।”

অর্থাৎ কোরআনের সরাসরি বক্তব্য অনুযায়ী নূহ তার জাতির মধ্যে ৯৫০ বছর অবস্থান করেছিলেন। এই ৯৫০ বছরকে নূহের মোট আয়ু বলা পুরোপুরি নির্ভুল নয়; আয়াতটি তার জাতির মধ্যে অবস্থানের সময় বলছে। বরং বহু প্রাচীন তাফসিরে তার মোট আয়ু ৯৫০ বছরের চেয়েও বেশি বলা হয়েছে। ইবন কাসির সূরা আনকাবুত ২৯:১৪-এর তাফসিরে ইবন আব্বাসের নামে একটি বর্ণনা উল্লেখ করেছেন: নূহকে চল্লিশ বছর বয়সে নবী হিসেবে পাঠানো হয়, তিনি তার জাতির মধ্যে ৯৫০ বছর থাকেন এবং মহাপ্লাবনের পরে আরও ষাট বছর জীবিত থাকেন। এই হিসাব অনুযায়ী মোট আয়ু দাঁড়ায় ১০৫০ বছর। ইবন কাসির এই মতটিকে অন্য কয়েকটি বর্ণনার তুলনায় অধিক গ্রহণযোগ্য বলেছেন [62]

بُعِثَ نُوحٌ وَهُوَ لِأَرْبَعِينَ سَنَةً، وَلَبِثَ فِي قَوْمِهِ أَلْفَ سَنَةٍ إِلَّا خَمْسِينَ عَامًا، وَعَاشَ بَعْدَ الطُّوفَانِ سِتِّينَ عَامًا
অর্থাৎ: “নূহকে চল্লিশ বছর বয়সে পাঠানো হয়েছিল; তিনি তার জাতির মধ্যে এক হাজার থেকে পঞ্চাশ বছর কম অবস্থান করেন এবং প্লাবনের পরে আরও ষাট বছর জীবিত থাকেন।” [63]

নূহের মোট আয়ু নিয়ে ইসলামি ঐতিহ্যের মধ্যেই একাধিক মত আছে। IslamQA তাদের বিস্তারিত পর্যালোচনায় ৯৫০, ১০২০, ১০৫০, ১৪০০, ১৬৫০ এবং ১৭০০ বছর পর্যন্ত বিভিন্ন প্রাচীন মত নথিবদ্ধ করেছে। তাদের নিজের সিদ্ধান্তও হলো, কোরআন ও সহিহ সুন্নাহ থেকে নূহের মোট আয়ু নির্দিষ্ট করে নিশ্চিত হওয়া যায় না; নিশ্চিতভাবে যা বলা যায় তা হলো, কোরআন অনুযায়ী তিনি তার জাতির মধ্যে ৯৫০ বছর ছিলেন [64]। অর্থাৎ ইসলামি ঐতিহ্যের অভ্যন্তরীণ বিতর্কটি ৯৫০ বছর “অত্যধিক দীর্ঘ” কি না তা নিয়ে নয়; বিতর্ক হলো তার মোট জীবন ৯৫০, ১০৫০, ১৪০০, ১৬৫০ নাকি আরও বেশি ছিল।

আদমের ক্ষেত্রেও হাদিসে প্রায় এক হাজার বছরের আয়ুর ধারণা পাওয়া যায়। জামে তিরমিজি ৩৩৬৭-এ মুহাম্মদের নামে বর্ণিত হয়েছে, আদম তার বংশধরদের দেখার সময় দাউদকে দেখে তার আয়ু বাড়ানোর অনুরোধ করেন। আল্লাহ দাউদের জন্য চল্লিশ বছর লিখেছেন বলে জানালে আদম নিজের আয়ু থেকে ষাট বছর তাকে দিতে চান। মৃত্যুর ফেরেশতা পরে আদমের কাছে এলে আদম বলেন—“আমার জন্য তো এক হাজার বছর লেখা হয়েছিল”। তিরমিজি এই বর্ণনাকে হাসান গরিব বলেছেন; Sunnah.com-এর Darussalam grading-এও এটি Hasan হিসেবে দেয়া হয়েছে [65]

قَدْ كُتِبَ لِي أَلْفُ سَنَةٍ
অর্থাৎ: “আমার জন্য এক হাজার বছর লেখা হয়েছিল।” [65]

একই ঘটনার আরেক বর্ণনায় আদম দাউদকে চল্লিশ বছর দেন। তিরমিজি ৩০৭৬-এ দাউদের মূল আয়ু ষাট বছর বলা হয়েছে এবং আদম নিজের আয়ু থেকে আরও চল্লিশ বছর দেয়ার অনুরোধ করেন [66]। ইসলামি ভাষ্যকারদের মধ্যেও তাই আদম ঠিক কত বছর জীবিত ছিলেন তা নিয়ে পার্থক্য দেখা যায়। IslamWeb-এর একটি classical commentary-তে বলা হয়েছে, এক বর্ণনা ধরে আদম ১০০০ বছর থেকে ৪০ বছর কম—অর্থাৎ ৯৬০ বছর—বেঁচেছিলেন; আবার অন্য মত অনুযায়ী তার এক হাজার বছর পূর্ণ হয়েছিল [67]। ফলে “আদম এক হাজার বছর” বলা ইসলামি ঐতিহ্যের বহুল প্রচলিত সংখ্যা হলেও মৃত্যুকালের সুনির্দিষ্ট বয়স নিয়ে বর্ণনাভেদ আছে।

ব্যক্তিইসলামি উৎসে বর্ণিত সময়/আয়ুউৎসব্যাখ্যা
আদম১,০০০ বছর লেখা হয়েছিলজামে তিরমিজি ৩৩৬৭হাদিসে আদম বলেন, “আমার জন্য এক হাজার বছর লেখা হয়েছিল।” একই বর্ণনায় তিনি দাউদকে নিজের আয়ু থেকে ৬০ বছর দেন। অন্য বর্ণনায় ৪০ বছর দেয়ার কথা আছে; ফলে প্রকৃত মৃত্যুকালের বয়স নিয়ে বর্ণনাভেদ রয়েছে।
নূহকমপক্ষে ৯৫০ বছর জাতির মধ্যে অবস্থানকোরআন ২৯:১৪এটি নূহের মোট আয়ু নয়; কোরআনের সরাসরি ভাষায় তার জাতির মধ্যে অবস্থানের সময়।
নূহপ্রায় ১,০৫০ বছর মোট আয়ুইবন আব্বাসের নামে বর্ণনা; তাফসির ইবন কাসির ২৯:১৪৪০ বছর বয়সে নবুওয়ত + ৯৫০ বছর জাতির মধ্যে + প্লাবনের পরে ৬০ বছর। ইবন কাসির এই মতকে অধিক নিকটবর্তী বলেছেন।
নূহ৯৫০, ১০২০, ১০৫০, ১৪০০, ১৬৫০ বা ১৭০০ বছরবিভিন্ন সালাফি/তাফসিরি বর্ণনা সংকলিত IslamQA 105695মোট আয়ু নিয়ে প্রাচীন বর্ণনাগুলো পরস্পরভিন্ন; ৯৫০ বছরের জাতির মধ্যে অবস্থানই কোরআনের নিশ্চিত সংখ্যা।
আদম ও নূহের আয়ু সম্পর্কে ইসলামি উৎসে প্রচলিত বর্ণনা। নূহের ক্ষেত্রে কোরআনের ৯৫০ বছর তার মোট আয়ু নয়, জাতির মধ্যে অবস্থানের সময়; তাফসিরে মোট আয়ু আরও বেশি বলা হয়েছে। আদমের ক্ষেত্রেও এক হাজার বছরের আয়ু লেখা থাকার হাদিস রয়েছে, যদিও দাউদকে আয়ু দেয়ার বিবরণে বর্ণনাভেদ আছে।

তাফসির ইবন কাসিরে এই দীর্ঘায়ুর ধারণার সঙ্গে আরও একটি আকর্ষণীয় বক্তব্য সংরক্ষিত হয়েছে। মুজাহিদের মাধ্যমে ইবন উমরের নামে বলা হয়েছে, নূহের সময়ের পর থেকে মানুষের আয়ু, أحلام (বোধ/বিবেচনা) এবং চরিত্র ক্রমাগত কমেছে [63]। অর্থাৎ ইসলামি তাফসিরি ঐতিহ্যের অন্তত একটি ধারা অতীতের মানুষকে আজকের মানুষের তুলনায় ছোট জীবনচক্রের, দ্রুত বেড়ে ওঠা জীব হিসেবে নয়; বরং উল্টোভাবে অনেক দীর্ঘ আয়ুসম্পন্ন মানুষ হিসেবে কল্পনা করেছে।

মুহাম্মদের উম্মতের ক্ষেত্রে আবার হাদিসে সম্পূর্ণ ভিন্ন আয়ু বলা হয়েছে। তিরমিজির বর্ণনায় মুহাম্মদ বলেন—“আমার উম্মতের আয়ু ষাট থেকে সত্তর বছরের মধ্যে; খুব কম মানুষই এর বেশি অতিক্রম করবে।” [68]। ইসলামি ধর্মীয় বর্ণনার নিজের কাঠামোতেই তাই মানবজীবনের দৈর্ঘ্য নিয়ে একটি বিরাট পরিবর্তনের ধারণা রয়েছে: আদমের জন্য প্রায় এক হাজার বছর, নূহের ক্ষেত্রে অন্তত ৯৫০ বছরের দীর্ঘ সময় এবং পরবর্তী উম্মতের জন্য সাধারণত ৬০–৭০ বছর।


তাহলে অতীতের দীর্ঘ জীবন থেকে “নয় বছরে পূর্ণবয়স্ক” ধারণা আসে কোথা থেকে?

এই জায়গাতেই আয়িশাকে রক্ষার জন্য ব্যবহৃত “প্রাচীন মানুষ দ্রুত পরিণত হতো” যুক্তিটির সমস্যা প্রকট হয়। ইসলামি উৎসের দীর্ঘায়ুর বর্ণনা থেকে কোনোভাবেই এই সিদ্ধান্ত আসে না যে মানুষের পুরো জীবন হাজার বছর হলেও শৈশব উল্টো আরও সংক্ষিপ্ত হয়ে সাত-নয় বছরের মধ্যে শেষ হয়ে যেত। দীর্ঘ আয়ু এবং দ্রুত শৈশব—দুটি সম্পূর্ণ আলাদা জৈবিক দাবি। একটি সত্য হলেও অন্যটি তার থেকে অনুসরণ করে না। নয় বছরের মেয়েরা তখন বর্তমানের আঠারো-বিশ বছরের নারীর সমতুল্য ছিল—এমন দাবি প্রতিষ্ঠা করতে হলে সেই যুগের puberty, menarche, skeletal maturation, growth এবং reproductive development-এর আলাদা প্রমাণ প্রয়োজন। দীর্ঘায়ুর ধর্মীয় কাহিনি সেই প্রমাণ নয়।

বরং জনপ্রিয় ইসলামি বক্তৃতার কোনো কোনো সংস্করণে দীর্ঘায়ুর ধারণাকে এত দূর নিয়ে যাওয়া হয়েছে যে শত শত বছর বয়সেও মানুষকে “শিশু” হিসেবে বর্ণনা করা হয়। নিচের ভিডিওতে তিনশ বছর বয়সী “কোলের শিশু”-র কাহিনি বলা হয়েছে। এই নির্দিষ্ট তিনশ বছরের শিশুর দাবির পক্ষে কোরআন বা কোনো নির্ভরযোগ্য সহিহ হাদিসের দলিল পাওয়া যায় না; এটি বক্তার নিজস্ব বা লোকমুখে প্রচলিত অতিরঞ্জিত বর্ণনা। কিন্তু বক্তব্যটি একই প্রচারপরিসরের অন্তর্নিহিত অসঙ্গতিকে অত্যন্ত স্পষ্টভাবে দেখায়: এক আলোচনায় প্রাচীন মানুষের জীবনচক্র এত দীর্ঘ করা হচ্ছে যে শত শত বছর বয়সকেও শৈশব বলা হচ্ছে, আবার আয়িশার বিবাহের প্রশ্নে একই অতীতকে এমনভাবে কল্পনা করা হচ্ছে যেন নয় বছরেই শৈশব শেষ হয়ে পূর্ণ নারীত্ব শুরু হয়ে যেত।

দুটি ধারণাকে প্রয়োজন অনুযায়ী পালাক্রমে ব্যবহার করা যায় না। যদি দাবি করা হয় প্রাচীন মানুষের জীবনচক্র মৌলিকভাবে আজকের মানুষের চেয়ে আলাদা ছিল, তাহলে সেই পার্থক্যের প্রকৃতি প্রমাণ করতে হবে। “মানুষ তখন এক হাজার বছর বাঁচত” থেকে “তাই নয় বছরের মেয়ে দ্রুত প্রাপ্তবয়স্ক হতো” সিদ্ধান্ত আসে না; বরং দীর্ঘ জীবনচক্রের ধারণা থেকে ঠিক উল্টো প্রশ্নই ওঠে—যদি জীবন এত দীর্ঘ হয়, তাহলে শৈশব কেন অস্বাভাবিকভাবে ছোট হওয়ার কথা? এর উত্তর ধর্মীয় দীর্ঘায়ুর কাহিনিতে নেই।

আয়িশার ক্ষেত্রে সিদ্ধান্ত তাই প্রমাণনির্ভরই থাকতে হবে। তার নয় বছর বয়সে ঋতুস্রাব হয়েছিল—এমন সরাসরি সহিহ বর্ণনা নেই; “নয় বছরে মেয়ে মহিলা” উক্তিটির সহিহ সনদ জানা যায় না; প্রাচীন মানুষ আধুনিক মানুষের চেয়ে দ্রুত বয়ঃসন্ধিতে পৌঁছাত—এমন বৈজ্ঞানিক তথ্য নেই; সৌদি আরবের আধুনিক জনমিতিক তথ্য বরং প্রায় ১৩ বছরের menarche দেখায় এবং মা-মেয়ের তুলনায় নতুন প্রজন্মের মেয়েরা আরও আগে ঋতুমতী হচ্ছে। এই প্রমাণগুলোর বিপরীতে আদম বা নূহের শত শত বছরের আয়ুর ধর্মীয় কাহিনি নয় বছরের শিশুকে জৈবিকভাবে প্রাপ্তবয়স্ক বানায় না।


“চৌদ্দশ বছর আগে অনেকেই শিশুবিবাহ করত”—ইতিহাসকে বিকৃত করে তৈরি একটি প্রতিরক্ষা

আয়িশার নয় বছর বয়সে মুহাম্মদের সঙ্গে দাম্পত্য শুরু হওয়ার পক্ষে আরেকটি বহুল প্রচলিত দাবি হলো—“চৌদ্দশ বছর আগে এটাই স্বাভাবিক ছিল”, “তখন পৃথিবীর সব সমাজেই অল্প বয়সে মেয়েদের বিয়ে দেয়া হতো”, অথবা “আজকের বয়সের মানদণ্ড দিয়ে সপ্তম শতাব্দীকে বিচার করা যায় না।” এই যুক্তি একটি সত্য তথ্যের সঙ্গে একটি মিথ্যা সাধারণীকরণ মিশিয়ে তৈরি করা হয়। সত্য হলো, প্রাচীন ও মধ্যযুগের বহু সমাজে অল্পবয়সে বিবাহ হয়েছে; অনেক সমাজে পিতামাতা সন্তানদের বিবাহ নির্ধারণ করতেন; আধুনিক আঠারো বছরের ন্যূনতম বয়স তখন সর্বজনীন আইন ছিল না। কিন্তু সেখান থেকে “নয় বছর বয়সী মেয়ের সঙ্গে বহু বয়স্ক পুরুষের যৌন দাম্পত্য পৃথিবীর সব উন্নত সমাজেই স্বাভাবিক ছিল” সিদ্ধান্তটি আসে না।

ইতিহাসে “কোথাও ঘটেছে”, “একটি সমাজে প্রচলিত ছিল”, “আইন অনুমোদন করেছিল” এবং “সব সমাজে স্বাভাবিক ছিল”—চারটি সম্পূর্ণ আলাদা দাবি। প্রথমটির কয়েকটি উদাহরণ দেখিয়ে চতুর্থটি প্রমাণ করা যায় না। বিবাহের চুক্তি, বাগদান, স্বামী-স্ত্রীর একসঙ্গে বসবাস এবং যৌন দাম্পত্যও একই ঘটনা নয়। প্রাচীন সমাজে অল্প বয়সে বাগদান বা বৈবাহিক চুক্তির উদাহরণ পাওয়া গেলেই নয় বছর বয়সে যৌন দাম্পত্যকে সেই সমাজের সাধারণ মানদণ্ড বলা যায় না।

মুহাম্মদের ঘটনাটি নিয়ে প্রশ্নও শুধু “বিবাহের কাগজ কখন হয়েছিল” নয়। প্রচলিত সহিহ ইসলামি বর্ণনা অনুসারে ছয় বছর বয়সে আয়িশার বিবাহ হয় এবং নয় বছর বয়সে মুহাম্মদ তার সঙ্গে দাম্পত্য শুরু করেন। তাই ঐতিহাসিক তুলনাও সেই নির্দিষ্ট বিষয়টির সঙ্গে করতে হবে—একজন বহু বয়স্ক পুরুষের সঙ্গে নয় বছরের শিশুর দাম্পত্য। পৃথিবীর কোথাও কোনো শিশুর বাগদান হয়েছিল, কিংবা কোনো বারো-তেরো বছরের মেয়ের বিবাহ হয়েছিল—এসব আলাদা তথ্য দিয়ে এই নির্দিষ্ট ঘটনাকে “তখনকার সর্বজনীন স্বাভাবিকতা” বানানো যায় না।


মুহাম্মদের জন্মের শতাব্দী আগেই রোমে মেয়েদের বিবাহের আইনি ন্যূনতম বয়স ছিল ১২

“তখন তো কোনো বিবাহের বয়সই ছিল না”—এই ধারণাটি প্রাচীন রোমের আইন দেখলেই ভেঙে পড়ে। মুহাম্মদের জন্মের বহু শতাব্দী আগে রোমান আইনে বৈধ বিবাহের জন্য মেয়েদের ন্যূনতম বয়স ১২ এবং ছেলেদের ১৪ হিসেবে স্বীকৃত ছিল। অর্থাৎ নয় বছরের একটি মেয়েকে রোমান আইনের সাধারণ নিয়মে বৈধ বিবাহযোগ্য বয়সে পৌঁছানো ব্যক্তি হিসেবে গণ্য করা হতো না। Beryl Rawson সম্পাদিত The Family in Ancient Rome: New Perspectives গ্রন্থে এই বিধান এবং বিবাহে সম্মতির প্রশ্নটি স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে [69]

The Roman Family 21
First marriages, at least, were normally arranged by the parents of the couple. Although these marriages must often have been intended to suit the interests or ambitions of the parents rather than the inclinations of the couple, the law required that when betrothal and marriage took place both partners should be old enough to understand the vows and both should consent.
Since boys were normally older than girls at marriage (a five-year difference was probably most common)
 and would already have begun some of the activities of a citizen, a son’s wishes may have been taken more seriously than a daughter’s. The grounds on which a daughter could withhold her consent were severely restricted: she had to claim (and prove?) that the proposed husband was of bad moral character. One suspects that sometimes the young rakes were more attractive potential partners to young women than were sounder, duller men, and that they would not necessarily withhold their consent from such matches. Cicero’s daughter Tullia and her mother chose the dissolute Dolabella for Tullia’s third husband when Cicero was safely out of the way in his province in 51 BC. Cicero probably disapproved, and foresaw the unhappiness that this marriage would bring his daughter, but he was a fond enough father to hope that the women’s judgement would be justified.60 Tullia had had two previous marriages arranged for her by her father, and they may have given her no reason to associate soundness of character with the ability to make a wife happy.
Moreover, at a girl’s first betrothal she was probably very young and not in a strong position to press her preferences against those of her parents. The legal minimum age of marriage was 12 for girls and 14 for boys, and betrothal could take place some time before that: Augustus fixed the minimum age for betrothal at 10. In exceptional circumstances, such as the need to make dynastic arrangements in the imperial family, betrothal did sometimes take place in infancy. Claudius’s daughter Octavia was only one or two years old when her engagement to Lucius Iunius Silanus was announced in AD 41 (the boy was probably in his early teens). But there was no question of contracting any sort of marriage until Octavia reached an age probably associated with puberty. In fact, several years later the engagement was broken because Claudius, a loving father, was persuaded that Silanus was

শিশু 1

রোমান আইনে মেয়েদের বৈধ বিবাহের ন্যূনতম বয়স ছিল বারো, ছেলেদের চৌদ্দ। একই সঙ্গে বিবাহের অঙ্গীকার বোঝার মতো বয়স ও উভয় পক্ষের সম্মতির নীতি স্বীকৃত ছিল। প্রথম বিবাহ সাধারণত পিতামাতাই আয়োজন করতেন এবং মেয়ের আপত্তির সুযোগ সীমিত ছিল; তবুও নয় বছরের শিশুকে বৈধ বিবাহযোগ্য বয়সে গণ্য করা হয়নি।

Rawson-এর আলোচনায় আরও বলা হয়েছে, মেয়ের প্রথম বাগদান অনেক কম বয়সে হতে পারত; Augustus বাগদানের ন্যূনতম বয়স দশ করেছিলেন। কিন্তু বাগদান এবং বিবাহ এক করা হয়নি। বিশেষ রাজনৈতিক কারণে রাজপরিবারে শিশুকালেও বাগদান ঘটেছে, অথচ বৈধ বিবাহের জন্য মেয়েটির বয়স ১২ হওয়া প্রয়োজন ছিল। অর্থাৎ প্রাচীন রোমের উদাহরণ ব্যবহার করলে বরং বাগদান এবং দাম্পত্যের বয়স আলাদা করার প্রয়োজনই সামনে আসে।


আইন থাকা মানেই আইনের নিচে কোনো বিবাহ ঘটেনি—এমন নয়

রোমান আইনে মেয়েদের ন্যূনতম বয়স ১২ ছিল বললেই “রোমে ১২ বছরের নিচে কখনো বিবাহ হয়নি” বলা হচ্ছে না। আইনের নিচে বয়সের মেয়েদের নিয়ে তথাকথিত বিবাহ বা দাম্পত্যের উদাহরণ পাওয়া যায় এবং রোমান আইনবিদদের এসব অনিয়মিত সম্পর্কের আইনি পরিণতি নিয়েও আলোচনা করতে হয়েছে। অর্থাৎ আইনি বিধান এবং সমাজে সংঘটিত প্রতিটি ঘটনা এক ছিল না।

এই তথ্য অ্যাপোলোজেটিক দাবিকে রক্ষা করে না; বরং ইতিহাস পড়ার সঠিক পদ্ধতি দেখায়। কোনো সমাজে আইন ভাঙার ঘটনা ঘটলে আইনটির অস্তিত্ব বাতিল হয়ে যায় না। আজ কোনো দেশে আঠারোর নিচে অবৈধ বিবাহ ঘটলে তা দিয়ে প্রমাণ হয় না যে সেই দেশের আইনেই শিশুবিবাহ বৈধ। একইভাবে রোমে ১২ বছরের নিচে বিচ্ছিন্ন বিবাহের উদাহরণ পাওয়া গেলেও সেখান থেকে “রোমানরা নয় বছরের বিবাহকে স্বাভাবিক বৈধ বিবাহ বলে মনে করত” সিদ্ধান্ত আসে না। দেখতে হবে, শিশুদের জন্য আইনি কাঠামোর মধ্যে এই প্রটেকশন বা নিরাপত্তা ছিল কিনা।

রোমান মেয়েদের বাস্তব বিবাহের বয়স নিয়েও গবেষকদের মধ্যে দীর্ঘ আলোচনা রয়েছে। সাহিত্যিক উৎসে খুব কম বয়সে বিবাহের কিছু চমকপ্রদ উদাহরণ পাওয়া গেলেও সেগুলোকে সাধারণ জনগোষ্ঠীর গড় আচরণ হিসেবে গ্রহণ করা যায় না। জনমিতিক ও শিলালিপিভিত্তিক তথ্য বিশ্লেষণে গবেষকেরা দেখিয়েছেন, বিচ্ছিন্ন অল্পবয়সী বিবাহের উদাহরণ বাস্তব বিবাহের সাধারণ বয়সকে ঠিকভাবে প্রতিফলিত করে না। অর্থাৎ ইতিহাসের কয়েকটি অস্বাভাবিক কম বয়সের বিবাহ সংগ্রহ করে “সবাই এভাবেই করত” বলা পদ্ধতিগতভাবে ভুল।


বাইজেন্টাইন খ্রিস্টীয় সাম্রাজ্যেও ১২ ও ১৪ বছরের সীমা বহাল ছিল

রোমান আইনের এই বয়সসীমা শুধু প্রাক-খ্রিস্টীয় রোমে হারিয়ে যায়নি। পরবর্তী পূর্ব রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যেও মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স ১২ এবং ছেলেদের ১৪ বহাল ছিল। Byzantine women নিয়ে Lynda Garland-এর গবেষণায় বলা হয়েছে, মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স ছিল ১২, ছেলেদের ১৪, এবং পিতামাতার সম্মতিও প্রয়োজনীয় ছিল [70]

এটি মুহাম্মদের সময়ের কাছাকাছি বৃহৎ একটি সভ্যতার আইনি কাঠামোর উদাহরণ। সপ্তম শতকের আরবের আশপাশের পৃথিবী এমন কোনো একরৈখিক সামাজিক অঞ্চল ছিল না যেখানে নয় বছরের শিশুর সঙ্গে যৌন দাম্পত্যকে সবাই একইভাবে গ্রহণ করত। রোমান-বাইজেন্টাইন আইনের শতাব্দীব্যাপী ধারাবাহিকতায় নয় বছরের চেয়ে বেশি একটি স্পষ্ট আইনি সীমা ছিল।

অতএব “চৌদ্দশ বছর আগে তো ১২, ১৪, ১৬, ১৮—এ ধরনের বয়সের ধারণাই ছিল না”—এই ধারণা ইতিহাসের সঙ্গে মেলে না। আধুনিক আঠারো বছরের আন্তর্জাতিক মান তখন ছিল না, কিন্তু বয়সভিত্তিক সক্ষমতা ও বিবাহযোগ্যতার সীমা যে প্রাচীন আইনেও ছিল তার সরাসরি প্রমাণ রয়েছে।


প্রাচীন গ্রিক চিন্তাতেও “যত কম বয়স তত ভালো” কোনো সর্বজনীন ধারণা ছিল না

গ্রিক জগতও একক বিবাহপ্রথার সমাজ ছিল না। নগররাষ্ট্রভেদে আইন ও প্রথা আলাদা ছিল। তাই “গ্রিসেও সবাই শিশুদের বিয়ে করত” ধরনের সাধারণীকরণও ইতিহাসসম্মত নয়। প্রাচীন গ্রিক চিন্তাবিদদের মধ্যেই কম বয়সে যৌনসম্পর্ক ও বিবাহ নিয়ে আপত্তি পাওয়া যায়। Aristotle তার Politics-এ নারীর বিবাহের উপযুক্ত বয়স হিসেবে প্রায় ১৮ বছর এবং পুরুষের জন্য প্রায় ৩৭ বছর প্রস্তাব করেছিলেন। তার যুক্তির মধ্যে শারীরিক বৃদ্ধি ও সন্তান উৎপাদনের উপযোগিতার কথাও ছিল [71]

Aristotle নারীদের প্রায় আঠারো বছর বয়সে এবং পুরুষদের তার চেয়ে অনেক পরে বিবাহের কথা বলেন; অল্প বয়সে যৌনসম্পর্ক শারীরিক বিকাশের জন্য ক্ষতিকর হতে পারে বলেও তিনি আলোচনা করেন।

Aristotle-এর সুপারিশ যে তার সময়ের প্রতিটি গ্রিক সমাজের বাস্তব আইন ছিল তা নয়। এই বক্তব্যই “প্রাচীন মানুষ কম বয়সের বিবাহ নিয়ে কোনো সমস্যাই দেখত না” দাবির বিরুদ্ধে প্রাসঙ্গিক। “প্রাচীন মানুষ কম বয়সের বিবাহ নিয়ে কোনো সমস্যাই দেখত না”—এই দাবিকে তার বক্তব্য সরাসরি খণ্ডন করে। খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর একজন প্রভাবশালী দার্শনিকই নারীকে প্রায় ১৮ বছর বয়সে বিবাহ দেয়ার পক্ষে যুক্তি দিয়েছেন এবং অল্প বয়সে যৌনসম্পর্কের শারীরিক সমস্যার কথা বলেছেন। কাজেই আধুনিক যুগ আসার আগে কেউ বয়স ও শারীরিক পরিপক্বতা নিয়ে চিন্তাই করেনি—এমন কথা বলা যায় না।


স্পার্টার উদাহরণও নয় বছরের শিশুবিবাহের পক্ষে যায় না

প্রাচীন স্পার্টাকে নিয়েও প্রায়ই অতিরঞ্জিত বক্তব্য দেয়া হয়। Plutarch-এর Life of Lycurgus-এ স্পার্টান নারীদের বিবাহের বর্ণনা দিতে গিয়ে স্পষ্টভাবে বলা হয়েছে, তাদের বিবাহ দেয়া হতো না যখন তারা “small and unfit for wedlock”; বরং যখন তারা “in full bloom and wholly ripe”—অর্থাৎ শারীরিকভাবে যথেষ্ট পরিণত বলে বিবেচিত হতো [72]

“For their marriages the women were carried off by force, not when they were small and unfit for wedlock, but when they were in full bloom and wholly ripe.”

Plutarch বহু শতাব্দী পরে লিখেছেন; তাই তার বিবরণ স্পার্টার আইনি বিবাহবয়সের সরাসরি নথি নয়। তার বর্ণনায় স্পষ্ট যে প্রাচীন ঐতিহ্যের মধ্যেই “ছোট ও বিবাহের অনুপযুক্ত” মেয়ের সঙ্গে “যথেষ্ট পরিণত” মেয়ের পার্থক্য তৈরি করা হয়েছিল। নয় বছরের শিশু যৌন দাম্পত্যের জন্য স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত—এমন কোনো সর্বজনীন প্রাচীন ধারণা এখানে দেখা যায় না।


“সেই যুগে ঘটত” এবং “সেই যুগে সবাই স্বাভাবিক মনে করত”—দুটি আলাদা দাবি

ইতিহাসে অল্পবয়সী মেয়ের সঙ্গে প্রাপ্তবয়স্ক পুরুষের বিবাহের উদাহরণ আছে। কোনো কোনো রাজবংশে রাজনৈতিক স্বার্থে শিশুবাগদান হয়েছে; কোনো কোনো সমাজে খুব অল্প বয়সেই মেয়েদের বিবাহ দেয়া হয়েছে; কোনো কোনো আইন আধুনিক মানদণ্ডের তুলনায় অত্যন্ত কম বয়স অনুমোদন করেছে।

কিন্তু সেই তথ্য থেকে “মুহাম্মদের কাজ তার সময়ের সর্বজনীন ও বিতর্কহীন মানদণ্ড ছিল” সিদ্ধান্ত আসে না। একটি কাজ বহু সমাজে সংঘটিত হওয়া এবং সব সমাজে একইভাবে স্বাভাবিক ও বৈধ বলে বিবেচিত হওয়া আলাদা। রোমের ১২ বছরের আইনি সীমা, বাইজেন্টাইন আইনের একই সীমা, Aristotle-এর প্রায় ১৮ বছরের প্রস্তাব এবং Plutarch-এর “small and unfit” বনাম “ripe” বিভাজন—এসবই দেখায় যে প্রাচীন বিশ্ব নিজেই বয়স ও বিবাহযোগ্যতা নিয়ে একরকম ছিল না।

অতএব ইতিহাসের সত্য বর্ণনা হবে—অতীতে শিশুবিবাহ ও অল্পবয়সে বিবাহ বহু সমাজে ছিল, কিন্তু বয়সের মানদণ্ড সময় ও সমাজভেদে ভিন্ন ছিল; এবং নয় বছরের শিশুর সঙ্গে যৌন দাম্পত্যকে পৃথিবীর সব সভ্যতার অভিন্ন স্বাভাবিকতা বলা যায় না। “তখন সবাই করত” একটি ইতিহাসসম্মত সারসংক্ষেপ নয়; এটি বহু ভিন্ন সভ্যতা, আইন ও প্রথাকে একটি বাক্যে মুছে ফেলা।


“তখন সবাই করত” সত্য হলেও নৈতিক প্রতিরক্ষা হতো না

সপ্তম শতাব্দীতে পৃথিবীর প্রতিটি সমাজেই নয় বছরের মেয়ের সঙ্গে প্রাপ্তবয়স্ক পুরুষের যৌন দাম্পত্য স্বাভাবিক ধরে নিলেও সেই তথ্য দিয়ে কাজটির নৈতিকতা প্রমাণ হয় না। একটি আচরণ কোনো সমাজে বহুল প্রচলিত হওয়া এবং সেই আচরণ নৈতিক হওয়া দুটি আলাদা বিষয়। ইতিহাসে দাসপ্রথা, যুদ্ধবন্দী নারীকে যৌনদাসী করা, নারীদের সম্পত্তি ও রাজনৈতিক অধিকার অস্বীকার, শিশুশ্রম, শারীরিক দণ্ড এবং অসংখ্য ক্ষতিকর প্রথা বহু সমাজে স্বাভাবিক ছিল। সামাজিক স্বাভাবিকতা নৈতিক সত্যের মানদণ্ড নয়।

“তখন সবাই করত” দাবি সত্য হলেও তা সর্বোচ্চ ব্যাখ্যা করতে পারে—একজন ঐতিহাসিক ব্যক্তি কেন নিজের সমাজে কাজটিকে অস্বাভাবিক মনে করেননি। এটি কাজটির ক্ষতি দূর করে না, শিশুর বয়স বদলায় না এবং শিশুর সম্মতির সক্ষমতা তৈরি করে না। কোনো আচরণের সামাজিক ইতিহাস তার নৈতিক মূল্যায়নের প্রাসঙ্গিক প্রেক্ষাপট হতে পারে; নৈতিক বৈধতার সনদ নয়।


মুহাম্মদের ক্ষেত্রে “তিনি তো তার যুগের মানুষ” প্রতিরক্ষার আরও বড় সমস্যা আছে

একজন সাধারণ সপ্তম শতাব্দীর আরব ব্যক্তির কাজ নিয়ে বলা যেতে পারে—তিনি নিজের সময় ও সংস্কৃতির প্রভাবে এমন কাজ করেছিলেন। কিন্তু মুহাম্মদকে নিয়ে ইসলামি দাবিটি এত সীমিত নয়। ইসলামি ধর্মতত্ত্বে মুহাম্মদ শুধু তার যুগের একজন আরব নন; তার কাজ সুন্নাহ, তার আচরণ অনুসরণযোগ্য নজির এবং তার অনুমোদন ইসলামি আইনের উৎস। আয়িশার শিশুবিবাহকে পরবর্তী ফকিহরা নাবালিকা মেয়ের বিবাহের বৈধতার দলিল হিসেবে ব্যবহার করেছেন। বিষয়টি বিস্তারিতভাবে কোরআনে শিশুবিবাহের বৈধতা প্রবন্ধে আলোচনা করা হয়েছে।

ফলে একই ঘটনার পক্ষে দুই বিপরীত অবস্থান ব্যবহার করা যায় না। যদি বলা হয় মুহাম্মদের এই কাজ সর্বকালের মুসলিমদের জন্য বৈধতার নজির, তাহলে কাজটিকে শুধু “সপ্তম শতাব্দীর স্থানীয় সামাজিক রীতি” বলে নৈতিক সমালোচনা থেকে সরিয়ে রাখা যায় না। আর যদি বলা হয় এটি কেবল সেই যুগের সীমাবদ্ধ সামাজিক প্রথা, আধুনিক সময়ে যার কোনো নৈতিক প্রাসঙ্গিকতা নেই, তাহলে সেই ঘটনাকে নাবালিকা বিবাহের চিরস্থায়ী শরিয়তি বৈধতার দলিল হিসেবে ব্যবহার করার ভিত্তিও দুর্বল হয়ে যায়।

এই দ্বৈত অবস্থানই আধুনিক প্রতিরক্ষার মূল অসঙ্গতি। সমালোচনা এলে মুহাম্মদকে “তার যুগের মানুষ” বানানো হয়; শরিয়তি বৈধতা প্রতিষ্ঠার সময় একই মুহাম্মদকে “সর্বকালের আদর্শ” হিসেবে হাজির করা হয়। একটি ঐতিহাসিক কাজ একই সঙ্গে সময়ের সীমাবদ্ধতায় নৈতিকভাবে অব্যাহতি পাওয়া এবং সর্বকালের জন্য বিধানগত আদর্শ হওয়া—দুটি অবস্থান একসঙ্গে ধরে রাখা যায় না।


নিজের মেয়ের ক্ষেত্রে “সে অল্পবয়সী”: ফাতিমার বিবাহ ও বয়সের ব্যবধান

“সেই যুগে বয়সের ব্যবধান কোনো বিষয়ই ছিল না”, “কমবয়সী মেয়ের সঙ্গে অনেক বেশি বয়সী পুরুষের বিবাহ তখন সম্পূর্ণ স্বাভাবিক ছিল”, কিংবা “আজকের মানুষই কেবল বয়স নিয়ে সমস্যা দেখে”—এই দাবিগুলোর বিরুদ্ধে মুহাম্মদের নিজের পরিবারের একটি ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুনান আন-নাসাঈর একটি সহিহ বর্ণনা অনুযায়ী আবু বকর ও উমর উভয়েই মুহাম্মদের কন্যা ফাতিমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। মুহাম্মদ তাদের দুজনকেই একই কথা বলে প্রত্যাখ্যান করেন—“إِنَّهَا صَغِيرَةٌ”, “সে অল্পবয়সী।” পরে আলী প্রস্তাব দিলে মুহাম্মদ ফাতিমাকে তার সঙ্গে বিবাহ দেন [73] [74]

خَطَبَ أَبُو بَكْرٍ وَعُمَرُ رضى الله عنهما فَاطِمَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: «إِنَّهَا صَغِيرَةٌ». فَخَطَبَهَا عَلِيٌّ فَزَوَّجَهَا مِنْهُ.
আবু বকর ও উমর ফাতিমাকে বিবাহের প্রস্তাব দিলেন। রাসুলুল্লাহ বললেন, “সে অল্পবয়সী।” এরপর আলী তাকে বিবাহের প্রস্তাব দিলেন এবং মুহাম্মদ তাকে আলীর সঙ্গে বিবাহ দিলেন।

হাদিসটির অধ্যায়ের শিরোনামও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নাসাঈ এটিকে রেখেছেন—“باب تزوج المرأة مثلها في السن”—অর্থাৎ “নারীর তার সমবয়সী বা বয়সে কাছাকাছি ব্যক্তিকে বিবাহ করা” প্রসঙ্গে। ফলে “إنها صغيرة” বাক্যটিকে নিছক “ফাতিমা তখন ছোট ছিল” ধরনের অপ্রাসঙ্গিক মন্তব্য হিসেবে সরিয়ে দেয়ার সুযোগ নেই। সংকলক নিজেই হাদিসটিকে বর-কনের বয়সের সামঞ্জস্যের প্রসঙ্গে শ্রেণিবদ্ধ করেছেন।


ফাতিমা “অল্পবয়সী”—কিন্তু আয়িশার ক্ষেত্রে অল্পবয়স কেন বাধা হলো না?

এই বর্ণনা আয়িশার বিবাহের আলোচনায় একটি সরাসরি প্রশ্ন তৈরি করে। মুহাম্মদ যখন নিজের কন্যা ফাতিমার জন্য আবু বকর ও উমরের প্রস্তাব প্রত্যাখ্যান করেন, তখন তার মুখে আপত্তির ভাষা ছিল—“সে অল্পবয়সী।” অথচ আয়িশার ক্ষেত্রে ইসলামি সূত্র অনুযায়ী মুহাম্মদ নিজেই তাকে ছয় বছর বয়সে বিবাহ করেন এবং নয় বছর বয়সে দাম্পত্য শুরু করেন। অর্থাৎ কম বয়স বিবাহের ক্ষেত্রে একেবারেই অপ্রাসঙ্গিক বিষয় ছিল—এ কথা মুহাম্মদের নিজের আচরণ দিয়েই বলা যায় না। নিজের কন্যার সম্ভাব্য পাত্রের ক্ষেত্রে তিনি বয়সকে বিবেচ্য কারণ হিসেবে উল্লেখ করেছেন।

হাদিসটি সমস্ত বয়সের ব্যবধানের নীতিগত নিষেধাজ্ঞা প্রমাণ করে না; মুহাম্মদের নিজের বিবাহগুলোই তা দেখায়। এটি যে বিষয়টি সরাসরি প্রমাণ করে তা হলো: মুহাম্মদের সমাজে এবং মুহাম্মদের নিজের বিবাহ-সিদ্ধান্তে মেয়ের কম বয়স ও পাত্রের বয়সগত সামঞ্জস্য বিবেচ্য বিষয় ছিল। অতএব “সেই যুগে মানুষ বয়সের পার্থক্যকে কোনো বিষয় হিসেবেই দেখত না”—এমন সার্বিক দাবি মিথ্যা।

আবু বকর মুহাম্মদের ঘনিষ্ঠতম সাহাবিদের একজন এবং আয়িশার পিতা। উমরও মুহাম্মদের অন্যতম প্রধান সাহাবি। তাদের প্রত্যাখ্যানের কারণ হিসেবে হাদিসে চরিত্রহীনতা, ধর্মীয় অযোগ্যতা, আর্থিক অসামর্থ্য বা সামাজিক মর্যাদার অভাবের কথা বলা হয়নি। মুহাম্মদের সরাসরি উত্তর ছিল—ফাতিমা অল্পবয়সী। এরপর অপেক্ষাকৃত কম বয়সী আলীর প্রস্তাব গ্রহণ করা হয়। ফলে বয়স এখানে বাস্তব সিদ্ধান্তকারী উপাদান ছিল।


IslamWeb-ও বলছে: কারণ ছিল ফাতিমার কম বয়স এবং আলীর সঙ্গে বয়সের নৈকট্য

এই ব্যাখ্যা কোনো আধুনিক সমালোচকের তৈরি নয়। IslamWeb-এ সরাসরি প্রশ্ন করা হয়েছিল—মুহাম্মদ কেন আবু বকর ও উমরের প্রস্তাব প্রত্যাখ্যান করে আলীর সঙ্গে ফাতিমার বিবাহ দিলেন? তাদের উত্তরে বলা হয়েছে, এর কারণ আবু বকর বা উমরের তুলনায় আলীর ধর্মীয় শ্রেষ্ঠত্ব নয়; বরং ফাতিমার কম বয়স এবং আলীর বয়স তার কাছাকাছি হওয়া [75]

إنما كان ذلك لصغر سن فاطمة … وقرب سن علي من سنها
অর্থাৎ: বিষয়টি ছিল ফাতিমার অল্প বয়স এবং আলীর বয়স তার বয়সের কাছাকাছি হওয়ার কারণে।

আরেকটি IslamWeb ফতোয়ায় বিষয়টি আরও স্পষ্টভাবে বলা হয়েছে: স্বামী-স্ত্রীর বয়স কাছাকাছি হওয়া সাধারণভাবে বিবেচনা করা উচিত, কারণ তা পারস্পরিক ঘনিষ্ঠতা ও ভালোবাসার পক্ষে সহায়ক; মুহাম্মদ আবু বকর ও উমরকে ফাতিমার ক্ষেত্রে প্রত্যাখ্যান করেছিলেন এবং আলীর সঙ্গে বিবাহ দিয়েছিলেন তাদের বয়সের নৈকট্যের কারণে [76]

অর্থাৎ “সেই যুগে বয়সের সামঞ্জস্যের ধারণাই ছিল না”—এই প্রতিরক্ষা ইসলামি উৎসের নিজের ব্যাখ্যার সঙ্গেও মেলে না। অন্তত ফাতিমার বিবাহের ক্ষেত্রে বয়সের নৈকট্যকে ইতিবাচক বিবেচনা এবং বড় বয়সের ব্যবধানকে প্রত্যাখ্যানের কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।


আয়িশা ছোট হলে মুহাম্মদ বিয়ে করলেন, ফাতিমা ছোট হলে আপত্তি কেন?

এই বৈপরীত্যটি এতটাই স্পষ্ট যে ইসলামি ভাষ্যকারদেরও এর উত্তর দিতে হয়েছে। IslamWeb যাখিরাতুল উকবা ফি শরহিল মুজতাবা থেকে এমন একটি আপত্তি উদ্ধৃত করেছে: মুহাম্মদ নিজে যখন অল্পবয়সী আয়িশাকে বিবাহ করেছিলেন, তখন আবু বকর ও উমরকে ফাতিমার ক্ষেত্রে “সে অল্পবয়সী” বলা কীভাবে ব্যাখ্যা করা হবে?

উদ্ধৃত ব্যাখ্যার সারকথা হলো—স্বামী-স্ত্রীর বয়স কাছাকাছি হওয়া বিবেচ্য, যদি স্বামীর এমন কোনো বিশেষ মর্যাদা বা গুণ থাকে যা বয়সের ব্যবধানকে পূরণ করে দেয়, তাহলে ব্যতিক্রম হতে পারে। সেই ব্যাখ্যা অনুসারে মুহাম্মদের নিজের বিশেষ মর্যাদা তার সঙ্গে আয়িশার বিশাল বয়সের ব্যবধানকে গ্রহণযোগ্য করেছে; কিন্তু আবু বকর ও উমরের ক্ষেত্রে ফাতিমার জন্য আলীর বয়সগত নৈকট্যকে অগ্রাধিকার দেয়া হয়েছে [76]

এই জবাব সমস্যাটি সমাধান করে না; বরং দ্বৈত মানদণ্ডটি আরও স্পষ্ট করে। মূল নীতি যদি হয় বয়সের নৈকট্য দাম্পত্যের ভালোবাসা ও স্থায়িত্বের পক্ষে গুরুত্বপূর্ণ, তাহলে আয়িশার ক্ষেত্রেও সেই বিবেচনা প্রাসঙ্গিক হওয়ার কথা। কিন্তু ব্যাখ্যাটি বলছে, মুহাম্মদের ব্যক্তিগত মর্যাদার কারণে তার জন্য সেই সাধারণ বিবেচনা প্রযোজ্য নয়। অর্থাৎ ফাতিমার জন্য যে বয়সগত সুরক্ষা যুক্তিযুক্ত, আয়িশার ক্ষেত্রে মুহাম্মদের বিশেষ মর্যাদাকে কারণ দেখিয়ে সেটিই অকার্যকর করা হয়েছে।


“তৎকালীন সমাজে বয়স কোনো বিষয় ছিল না”—এই দাবি টেকে না

ফাতিমার ঘটনা “তখন সবাই করত” যুক্তির একটি নির্দিষ্ট অংশকে সরাসরি নাকচ করে। সপ্তম শতাব্দীর আরবে বয়সের ব্যবধান নিয়ে কোনো ধারণাই ছিল না—এমন নয়। মুহাম্মদ নিজেই একটি বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করতে মেয়ের অল্প বয়স উল্লেখ করেছেন। নাসাঈ হাদিসটিকে বয়সে কাছাকাছি ব্যক্তির সঙ্গে নারীর বিবাহের অধ্যায়ে রেখেছেন। পরবর্তী ইসলামি ভাষ্যকাররাও আলীর বয়সের নৈকট্যকে মুহাম্মদের সিদ্ধান্তের কারণ হিসেবে ব্যাখ্যা করেছেন।

ফলে আয়িশার বিবাহকে রক্ষা করতে “তখন বয়সের পার্থক্য নিয়ে কেউ ভাবত না” বলা ইতিহাস নয়। একই ঐতিহ্যের মধ্যেই এর বিপরীত প্রমাণ আছে। কম বয়স ও বয়সের ব্যবধান যে বিবাহের উপযুক্ততা নির্ধারণে বিবেচ্য হতে পারে, মুহাম্মদের নিজের সিদ্ধান্তই সেটি দেখায়।


ফাতিমার জন্য যে বিবেচনা, আয়িশার জন্য তা কেন নয়?

এই ঘটনাটির সবচেয়ে কঠিন প্রশ্নটি নৈতিক। মুহাম্মদ নিজের কন্যার সম্ভাব্য বিবাহে তার কম বয়সকে গুরুত্ব দিয়েছেন এবং বয়সে কাছাকাছি আলীকে গ্রহণ করেছেন। অথচ আবু বকরের কন্যা আয়িশার ক্ষেত্রে মুহাম্মদ নিজেই বহু বেশি বয়সী স্বামী এবং নয় বছর বয়সেই তার সঙ্গে দাম্পত্য শুরু করেন। এখানে “সেই যুগের নিয়ম” বলে পার্থক্যটি মুছে দেয়া যায় না, কারণ একই যুগে একই ব্যক্তির দুইটি সিদ্ধান্ত তুলনা করা হচ্ছে।

এটিকে আরও স্পষ্ট করে IslamWeb-এর নিজের ব্যাখ্যা: বয়সের নৈকট্য সাধারণভাবে দাম্পত্যের জন্য কাঙ্ক্ষিত, কিন্তু মুহাম্মদের বিশেষ মর্যাদা আয়িশার ক্ষেত্রে সেই বয়সগত ব্যবধানকে অতিক্রম করেছে। এই ব্যাখ্যার অর্থ দাঁড়ায়, বয়সের সামঞ্জস্যের যে বিবেচনা ফাতিমার জন্য স্বীকৃত হয়েছে, মুহাম্মদ নিজে পাত্র হওয়ার কারণে আয়িশার ক্ষেত্রে তার ব্যতিক্রম তৈরি হয়েছে। এটি “তখন বয়স কোনো বিষয় ছিল না” প্রতিরক্ষা নয়; বরং বয়স বিষয় ছিল, কিন্তু মুহাম্মদের জন্য ব্যতিক্রম দাবি করা হচ্ছে।

সুতরাং ফাতিমার বিবাহের এই হাদিস আয়িশার বিবাহের বয়স পরিবর্তন করে না এবং কোনো নতুন নিষেধাজ্ঞাও তৈরি করে না। এটি অন্য একটি গুরুত্বপূর্ণ দাবি ভেঙে দেয়: প্রাচীন আরবে মেয়ের বয়স ও বর-কনের বয়সগত ব্যবধানকে কেউ বিবেচনাই করত না। মুহাম্মদ নিজেই করেছিলেন। নিজের কন্যার ক্ষেত্রে “সে অল্পবয়সী” আপত্তি তুলে অধিক বয়সী দুই পাত্রকে প্রত্যাখ্যান করার পর আয়িশার বিশাল বয়সের ব্যবধানকে শুধু “তৎকালীন স্বাভাবিকতা” বলে ব্যাখ্যা করা তাই ইসলামি উৎসের নিজের সাক্ষ্যের সঙ্গে সাংঘর্ষিক।


রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র ও শেখ মুজিব: অন্যের শিশুবিবাহ কি মুহাম্মদের কাজকে নৈতিক করে?

আয়িশার শিশুবিবাহের সমালোচনার জবাবে বাংলাদেশ ও ভারতের কয়েকজন বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তির নাম প্রায়ই সামনে আনা হয়। বলা হয়—রবীন্দ্রনাথ ঠাকুর অল্পবয়সী মৃণালিনী দেবীকে বিবাহ করেছিলেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পাঁচ বছরের একটি মেয়েকে বিবাহ করেছিলেন, শেখ মুজিবুর রহমানের স্ত্রীও বিবাহ নির্ধারণের সময় শিশু ছিলেন; তাহলে শুধু মুহাম্মদের বিবাহ নিয়েই আপত্তি কেন? এই যুক্তির মধ্যে দুটি সম্পূর্ণ আলাদা কৌশল কাজ করে। প্রথমটি হলো tu quoque বা “অন্যেরাও করেছে” যুক্তি—অন্য একজন একই বা অনুরূপ কাজ করেছেন বলে আলোচ্য কাজটি বৈধ হয়ে যায় বলে ধরে নেয়া। দ্বিতীয়টি হলো, তিনটি ভিন্ন ধরনের ঐতিহাসিক ঘটনাকে শুধু “শিশুবিবাহ” শব্দটির নিচে রেখে তাদের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ পার্থক্য মুছে দেয়া।

রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র কিংবা শেখ মুজিব—কারও মর্যাদা এই আলোচনায় কোনো নৈতিক ছাড় তৈরি করে না। যেখানেই একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি একটি শিশুকে বিবাহ করেছেন, সেই কাজ একই নৈতিক সমালোচনার অধীন। আবার যেখানে বর নিজেই শিশু এবং পরিবার তার পক্ষ থেকে বিবাহ নির্ধারণ করেছে, সেখানে শিশুটিকে একজন স্বাধীন প্রাপ্তবয়স্ক সিদ্ধান্তগ্রহণকারীর ভূমিকায় বসানো যাবে না। ফলে তিনটি ঘটনাকে আগে যথাযথভাবে আলাদা করতে হবে।

নামকনেবয়সঘটনার ধরন
রবীন্দ্রনাথ ঠাকুরমৃণালিনী দেবী (ভবতারিণী)রবীন্দ্রনাথ ২২; মৃণালিনী প্রায় ১০পরিবার-নির্ধারিত বিবাহ; বর প্রাপ্তবয়স্ক
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়মোহিনী দেবীবঙ্কিম প্রায় ১০–১১; মোহিনী ৫উভয়েই শিশু; পরিবার-নির্ধারিত বিবাহ
শেখ মুজিবুর রহমানশেখ ফজিলাতুন্নেছা (রেণু)বিবাহ নির্ধারণের সময় প্রায় ১৩ ও ৩; পরবর্তী আনুষ্ঠানিক বিবাহে প্রায় ১৮ ও ৮প্রথম সিদ্ধান্ত পরিবারের বড়দের; মুজিব নিজেও শিশু

রবীন্দ্রনাথের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক পুরুষ ও শিশু-কনের বিবাহ সত্য

Scottish Centre of Tagore Studies-এর তথ্য অনুযায়ী, ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর রবীন্দ্রনাথ যখন মৃণালিনী দেবীকে—তখনকার ভবতারিণী—বিবাহ করেন, রবীন্দ্রনাথের বয়স ছিল ২২ বছর এবং মৃণালিনীর বয়স মাত্র ১০ বছর। বিবাহটি দুই পরিবারের ইচ্ছায় হয়েছিল [77]

রবীন্দ্রনাথের বিবাহ ছিল একজন ২২ বছরের পুরুষের সঙ্গে প্রায় দশ বছরের শিশুর বিবাহ। কেউ যদি নয়-দশ বছরের শিশুর সঙ্গে প্রাপ্তবয়স্ক পুরুষের বিবাহকে অনৈতিক মনে করেন, তাহলে রবীন্দ্রনাথের এই বিবাহও সেই একই সমালোচনার অধীন। রবীন্দ্রনাথ নোবেলজয়ী কবি, বাঙালি সংস্কৃতির বিশাল ব্যক্তিত্ব বা মানবতাবাদী চিন্তক ছিলেন—এসবের কোনোটি তার ব্যক্তিজীবনের এই কাজকে নৈতিক করে না। একই নিয়ম মুহাম্মদের ক্ষেত্রেও প্রযোজ্য। ব্যক্তির সাংস্কৃতিক বা ধর্মীয় মর্যাদা দিয়ে শিশুর বয়স বদলে যায় না।

বরং রবীন্দ্রনাথকে সামনে আনা মুহাম্মদের প্রতিরক্ষায় উল্টো ফল তৈরি করে। যদি যুক্তি হয়—“রবীন্দ্রনাথও শিশু বিয়ে করেছেন, তাই মুহাম্মদের কাজ নিয়ে আপত্তি করা যাবে না”—তাহলে এর যৌক্তিক রূপ দাঁড়ায়: একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি শিশু বিয়ে করেছেন, অতএব আরেকজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির শিশু বিয়ে নৈতিক। দ্বিতীয় কাজের নৈতিকতা প্রথম কাজের অস্তিত্ব থেকে কোনোভাবেই অনুসরণ করে না। দুটি কাজই নিজ নিজ তথ্যের ভিত্তিতে বিচারযোগ্য।

Scottish Centre of Tagore Studies-এর একই কালপঞ্জি অনুযায়ী রবীন্দ্রনাথ ও মৃণালিনীর প্রথম সন্তান মাধুরীলতা জন্মের সময় মৃণালিনীর বয়স ছিল প্রায় ১৩ বছর [78]। ফলে ঘটনাটিকে নিছক “শৈশবে নামমাত্র বিবাহ হয়েছিল, কিন্তু বহু বছর কোনো দাম্পত্য হয়নি”—এভাবে সরিয়ে দেয়ারও সুযোগ নেই। মুহাম্মদ-আয়িশার ঘটনার সঙ্গে তুলনায় নির্ভুল থাকতে হলে এটাও বলতে হবে: আয়িশার ক্ষেত্রে নয় বছর বয়সে দাম্পত্য শুরু হওয়ার বয়স সরাসরি হাদিসে দেয়া আছে; মৃণালিনীর ক্ষেত্রে বিয়ের বয়স জানা থাকলেও যৌনজীবন শুরু হওয়ার নির্দিষ্ট বয়সের সমতুল্য সরাসরি বর্ণনা এখানে নেই। এই পার্থক্য রেখে রবীন্দ্রনাথের শিশুবিবাহকে সমালোচনা করলেই যথেষ্ট।


রবীন্দ্রনাথের বিবাহের উদাহরণ মুহাম্মদের ঘটনার সমতুল্য নয়

“রবীন্দ্রনাথ দশ বছরের মেয়েকে বিয়ে করেছিলেন, অথচ তাকে পেডোফাইল বলা হয় না; মুহাম্মদকে কেন বলা হবে?”—এই তুলনার প্রথম সমস্যাই হলো, দুটি ঘটনার সিদ্ধান্ত গ্রহণের কাঠামো এক নয়। রবীন্দ্রনাথ ও মৃণালিনীর বিবাহ সম্পর্কে জীবনীমূলক সূত্রে বলা হয়েছে, বিবাহটি তাদের পিতাদের ইচ্ছায় পারিবারিকভাবে নির্ধারিত হয়েছিল। ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বিবাহের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল বাইশ এবং মৃণালিনীর প্রায় দশ বছর। অর্থাৎ মৃণালিনীর অল্প বয়স একটি ঐতিহাসিক সত্য, কিন্তু উপলব্ধ তথ্য থেকে রবীন্দ্রনাথ নিজে দশ বছরের একটি মেয়েকে খুঁজে, নির্বাচন করে বা তার অল্প বয়সের প্রতি আকৃষ্ট হয়ে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন—এমন সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয় না।

মুহাম্মদ ও আয়িশার ক্ষেত্রে ইসলামি উৎসে যে ঘটনাটি সংরক্ষিত হয়েছে তার প্রকৃতি ভিন্ন। এখানে মুহাম্মদ নিজেই বিবাহের পক্ষ, আয়িশাকে ছয় বছর বয়সে বিবাহ করেন এবং নয় বছর বয়সে তার সঙ্গে দাম্পত্য শুরু করেন—সহিহ বুখারি ও সহিহ মুসলিমের বর্ণনায় এই বয়সগুলো সরাসরি এসেছে। ফলে রবীন্দ্রনাথের পারিবারিকভাবে নির্ধারিত বিবাহকে মুহাম্মদের নিজের বৈবাহিক সিদ্ধান্তের সঙ্গে এক কাতারে রেখে “দুজনেই একই কাজ করেছেন” বলা ঐতিহাসিক তথ্যের গুরুত্বপূর্ণ পার্থক্য মুছে ফেলে।

রবীন্দ্রনাথের উদাহরণ দিয়ে আরও একটি কৌশল করা হয়: একটি সমাজে শিশুবিবাহ প্রচলিত ছিল—এই তথ্যকে একজন নির্দিষ্ট প্রাপ্তবয়স্ক পুরুষের একটি নির্দিষ্ট শিশুকে বিবাহ ও তার সঙ্গে যৌনসম্পর্ক স্থাপনের নৈতিক প্রতিরক্ষা হিসেবে ব্যবহার করা। কিন্তু সামাজিক প্রথার অস্তিত্ব এবং ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত একই বিষয় নয়। ঊনবিংশ শতকের বাংলায় পরিবার-নির্ধারিত শিশুবিবাহ ছিল ব্যাপক একটি সামাজিক প্রতিষ্ঠান; সেই ব্যবস্থার মধ্যে কোনো ব্যক্তির নিজের বিবাহ পরিবার ঠিক করে দেয়ার ঘটনা থেকে তার ব্যক্তিগত যৌন পছন্দ সম্পর্কে সরাসরি সিদ্ধান্ত টানা যায় না। মুহাম্মদের ক্ষেত্রে আলোচ্য তথ্য হলো তার নিজের বিবাহ এবং নয় বছরের আয়িশার সঙ্গে তার নিজের দাম্পত্য সম্পর্ক।

ফলে রবীন্দ্রনাথের নাম এখানে মুহাম্মদের কাজকে নির্দোষ প্রমাণ করে না; বরং তুলনাটিই দুর্বল। “রবীন্দ্রনাথও অল্পবয়সী মেয়েকে বিয়ে করেছিলেন”—এই একটিমাত্র বাহ্যিক মিল দেখিয়ে সিদ্ধান্ত গ্রহণকারী কে ছিল, বিবাহ কীভাবে নির্ধারিত হয়েছিল, সংশ্লিষ্ট পুরুষের ব্যক্তিগত ভূমিকা কী ছিল এবং যৌনসম্পর্ক শুরু হওয়ার বয়স সম্পর্কে কী প্রমাণ আছে—এসব পার্থক্য বাদ দেয়া যায় না। মুহাম্মদের ক্ষেত্রে যে সরাসরি ইসলামি বর্ণনা রয়েছে, রবীন্দ্রনাথের ক্ষেত্রে একই ধরনের ব্যক্তিগত নির্বাচন বা অল্পবয়সী মেয়ের প্রতি আকর্ষণের প্রমাণ দেখানো ছাড়া দুজনকে একই উদাহরণ হিসেবে ব্যবহার করা যুক্তিসঙ্গত নয়।


বঙ্কিমচন্দ্রের উদাহরণ সম্পূর্ণ ভিন্ন: বর নিজেই ছিল শিশু

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামও একই তালিকায় দেয়া হয়, কিন্তু তার ঘটনা রবীন্দ্রনাথ বা মুহাম্মদের ঘটনার সঙ্গে একই কাঠামোর নয়। জীবনীমূলক সূত্র অনুযায়ী বঙ্কিমের প্রথম বিবাহের সময় তার নিজের বয়সই ছিল প্রায় ১০–১১ বছর এবং তার স্ত্রীর বয়স ছিল প্রায় পাঁচ বছর। Indian Express বঙ্কিমের বয়স ১১ এবং স্ত্রীর বয়স পাঁচ বলেছে; EBSCO-র জীবনীমূলক সংক্ষিপ্তসারেও একই তথ্য দেয়া হয়েছে [79] [80]

অর্থাৎ এখানে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ নিজে সিদ্ধান্ত নিয়ে একটি পাঁচ বছরের শিশুকে বিবাহ করছেন—এমন পরিস্থিতি নয়। এগারো বছরের বঙ্কিম নিজেও শিশু। যে সামাজিক ও পারিবারিক ব্যবস্থা পাঁচ বছরের একটি মেয়েকে বিবাহ দিয়েছে, সেই একই ব্যবস্থা এগারো বছরের বঙ্কিমের পক্ষেও সিদ্ধান্ত নিয়েছে। তাই এই বিবাহ শিশুবিবাহের একটি স্পষ্ট উদাহরণ হলেও বঙ্কিমকে মুহাম্মদের সমান সিদ্ধান্তগ্রহণকারী প্রাপ্তবয়স্ক পুরুষ হিসেবে হাজির করা তথ্যগতভাবে ভুল।

এতে বঙ্কিমের স্ত্রীর শিশুবিবাহ কোনোভাবে গ্রহণযোগ্য হয়ে যায় না। পাঁচ বছরের শিশুকে বিবাহ দেয়া নিজেই ভয়াবহ একটি সামাজিক প্রথার উদাহরণ। কিন্তু নৈতিক দায় বিশ্লেষণ করতে হলে কে সিদ্ধান্ত নিয়েছে সেটিও দেখতে হয়। একটি এগারো বছরের ছেলের পরিবারের নির্ধারিত বিবাহ এবং পঞ্চাশোর্ধ্ব একজন পুরুষের নয় বছরের একটি শিশুর সঙ্গে দাম্পত্য শুরু—দুটি ঘটনায় শিশু রয়েছে, কিন্তু ক্ষমতা ও সিদ্ধান্তের কাঠামো একই নয়।

বঙ্কিমকে উদাহরণ হিসেবে ব্যবহার করে মুহাম্মদের পক্ষে যুক্তি দেয়া তাই দ্বিগুণভাবে ব্যর্থ। প্রথমত, বঙ্কিমের শিশুবিবাহ অন্য শিশুবিবাহকে নৈতিক করে না। দ্বিতীয়ত, বঙ্কিম নিজেই শিশু হওয়ায় তাকে একজন প্রাপ্তবয়স্ক groom-এর সমান্তরাল উদাহরণ হিসেবে ব্যবহার করাই ভুল তুলনা।


শেখ মুজিবের ক্ষেত্রে বিবাহ নির্ধারণের সময় তিনিও শিশু ছিলেন

শেখ মুজিবুর রহমানের উদাহরণ আরও পরিষ্কারভাবে দেখায় কেন শুধু “তিন বছরের মেয়েকে বিয়ে করেছিলেন” বাক্যটি দিয়ে ইতিহাস বলা যায় না। তার নিজের অসমাপ্ত আত্মজীবনী-তে তিনি জানিয়েছেন, বিবাহ নির্ধারণের সময় তার নিজের বয়স ছিল প্রায় ১২–১৩ বছর এবং রেণুর বয়স প্রায় তিন বছর। রেণুর পরিবারের সম্পত্তি ও অভিভাবকত্বের পরিস্থিতিতে পরিবারের বড়দের সিদ্ধান্তে এই বিবাহ নিবন্ধিত করা হয়। শেখ মুজিব নিজেই লিখেছেন যে তিনি তখন ঘটনাটির তাৎপর্য বুঝতেন না এবং পিতার নির্দেশেই বিবাহটি হয়েছিল [81]

শিশু 3

পরবর্তী জীবনীর তথ্য অনুযায়ী বিষয়টি আরও স্পষ্ট। New Age-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ মুজিব ১৩ বছর বয়সে রেণুর সঙ্গে বাগদত্ত বা বিবাহ-নির্ধারিত হন; কিন্তু পরবর্তী আনুষ্ঠানিক বিবাহের সময় রেণুর বয়স প্রায় আট এবং শেখ মুজিবের বয়স প্রায় ১৮ ছিল [82]। অর্থাৎ “১৩ বছরের মুজিব তিন বছরের রেণুকে বিয়ে করে দাম্পত্য শুরু করেছিলেন”—এই বাক্য ঐতিহাসিক ঘটনাক্রমকে বিকৃত করে। প্রথম পর্যায়টি ছিল পরিবার-নির্ধারিত নিবন্ধন বা বিবাহব্যবস্থা; মুজিব নিজেও তখন শিশু এবং নিজের ভাষ্য অনুযায়ী ঘটনার অর্থ বুঝতেন না।

রেণুর বয়স তিন বা আট—দুই ক্ষেত্রেই তিনি শিশু। কিন্তু মুহাম্মদের ঘটনার সঙ্গে তুলনা করতে হলে প্রধান পার্থক্যটি হলো: শেখ মুজিব নিজেও প্রথম সিদ্ধান্তের সময় শিশু ছিলেন এবং তার পিতার নির্দেশে বিষয়টি ঘটেছিল। মুহাম্মদের ক্ষেত্রে ইসলামি বর্ণনা একজন পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিকে ছয় বছরের একটি মেয়েকে বিবাহ করতে এবং নয় বছর বয়সে তার সঙ্গে দাম্পত্য শুরু করতে দেখায়। দুই ঘটনায় “কম বয়সী কনে” আছে বলে সিদ্ধান্তগ্রহণকারীর বয়স ও ক্ষমতার পার্থক্য মুছে যায় না।


ঐতিহাসিক ব্যক্তিকে রক্ষা করা নয়, একই মানদণ্ড প্রয়োগ করাই যথেষ্ট

রবীন্দ্রনাথ, বঙ্কিম বা শেখ মুজিব—কারও ক্ষেত্রেই ব্যক্তির মর্যাদা কাজটির নৈতিক মূল্যায়ন বদলায় না। রবীন্দ্রনাথ ২২ বছর বয়সে দশ বছরের শিশুকে বিবাহ করেছেন—কাজটি সমালোচনার যোগ্য। বঙ্কিমের পাঁচ বছরের স্ত্রী ছিল—সেই শিশুবিবাহও সমালোচনার যোগ্য; একই সঙ্গে বঙ্কিম নিজেও তখন প্রায় এগারো বছরের শিশু ছিলেন। রেণুর বিবাহও শিশুবিবাহ; একই সঙ্গে বিবাহ নির্ধারণের সময় শেখ মুজিব নিজেও প্রায় তেরো বছরের শিশু এবং পারিবারিক সিদ্ধান্তের অধীন ছিলেন।

এই ঘটনাগুলোর কোনোটিই মুহাম্মদ-আয়িশার ঘটনার কোনো অংশ বদলায় না। আয়িশার বয়স নয় থেকে বেড়ে যায় না, মুহাম্মদের বয়স কমে যায় না, দাম্পত্যের বর্ণনা অদৃশ্য হয় না এবং আয়িশার স্বাধীন সম্মতির কোনো নতুন দলিল তৈরি হয় না। অন্য মানুষের ভুল দিয়ে আলোচ্য কাজকে নির্দোষ করার চেষ্টা যুক্তিগতভাবে ব্যর্থ। একই নৈতিক মানদণ্ড সবার ওপর প্রয়োগ করলে সমস্যাটির সমাধান খুব সরল: রবীন্দ্রনাথের প্রাপ্তবয়স্ক-শিশু বিবাহ সমালোচনার যোগ্য, বঙ্কিম ও রেণুর শিশুবিবাহের সামাজিক ব্যবস্থা সমালোচনার যোগ্য, এবং মুহাম্মদ-আয়িশার ঘটনাও তার নিজস্ব তথ্যের ভিত্তিতে সমালোচনার যোগ্য।


এই তুলনায় মুহাম্মদের ধর্মীয় অবস্থানই বরং অতিরিক্ত প্রশ্ন তৈরি করে

রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র বা শেখ মুজিবের ব্যক্তিগত বিবাহকে তাদের অনুসারীদের জন্য চিরস্থায়ী ধর্মীয় আইন হিসেবে মানতে হয় না। কেউ রবীন্দ্রনাথের কবিতা পছন্দ করলেই তার দশ বছরের মেয়েকে বিবাহ করার কাজ অনুসরণযোগ্য হয়ে যায় না; বঙ্কিমের সাহিত্যিক অবদান গ্রহণ করতে তার পারিবারিক শিশুবিবাহকে বৈধ বলতে হয় না; শেখ মুজিবের রাজনৈতিক ভূমিকা মূল্যায়ন করতে তার শৈশবের পারিবারিক বিবাহব্যবস্থাকে নৈতিক আদর্শ বানাতে হয় না।

মুহাম্মদের অবস্থান ইসলামি কাঠামোয় ভিন্ন। তার কথা, কাজ ও অনুমোদন সুন্নাহর উৎস, এবং আয়িশার বিবাহকে পরবর্তী ফকিহরা নাবালিকা মেয়ের বিবাহের আইনি নজির হিসেবে ব্যবহার করেছেন। ফলে রবীন্দ্রনাথের শিশুবিবাহ দেখিয়ে মুহাম্মদের ঘটনাকে স্বাভাবিক করার চেষ্টা এই মৌলিক পার্থক্যও উপেক্ষা করে। রবীন্দ্রনাথের ভুলকে আজ কোনো ধর্মীয় আইন রক্ষা করার প্রয়োজন নেই; আয়িশার বিবাহের ক্ষেত্রে সেই ঐতিহাসিক ঘটনাই পরবর্তী শরিয়তি বিধানে দলিল হিসেবে ব্যবহৃত হয়েছে।

তাই “রবীন্দ্রনাথও করেছেন”, “বঙ্কিমও করেছেন”, “শেখ মুজিবও করেছেন”—এই নামের তালিকা আয়িশার শিশুবিবাহের পক্ষে কোনো যুক্তি নয়। এগুলো সর্বোচ্চ দেখায় যে দক্ষিণ এশিয়াতেও শিশুবিবাহ একটি বাস্তব ও দীর্ঘস্থায়ী সামাজিক সমস্যা ছিল। সেই ইতিহাস শিশুবিবাহের বিরুদ্ধে সমালোচনাকে দুর্বল করে না; বরং কেন সামাজিক ও ধর্মীয় মর্যাদা নির্বিশেষে একই মানদণ্ডে এই প্রথাকে বিচার করা প্রয়োজন, সেটিই দেখায়।


“বালেগ হলে আয়িশা চাইলে বিবাহ বাতিল করতে পারতেন”—খিয়ারুল বুলুগের অপব্যবহার

আয়িশার শিশুবিবাহের পক্ষে ব্যবহৃত আরেকটি প্রচলিত প্রতিরক্ষা হলো—ইসলামে নাবালিকা মেয়েকে অভিভাবক বিবাহ দিলেও সে বয়ঃসন্ধিতে পৌঁছানোর পরে চাইলে সেই বিবাহ বাতিল করতে পারে। এই অধিকারকে সাধারণত খিয়ারুল বুলুগ বা বয়ঃসন্ধির পর বিবাহ বহাল রাখা কিংবা ভেঙে দেয়ার অধিকার হিসেবে উপস্থাপন করা হয়। এরপর যুক্তি দেয়া হয়, আয়িশা যদি মুহাম্মদের সঙ্গে বিবাহে অসন্তুষ্ট হতেন তাহলে বালেগ হওয়ার পর সহজেই বিবাহ বাতিল করতে পারতেন; তিনি তা করেননি, অতএব বিবাহটি তার ইচ্ছাতেই বহাল ছিল।

এই বক্তব্য ইসলামি ফিকহের একটি শর্তসাপেক্ষ বিধানকে সার্বজনীন অধিকার হিসেবে উপস্থাপন করে। খিয়ারুল বুলুগ সব নাবালিকা বিবাহের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য নয়। অভিভাবক কে ছিলেন—পিতা, পিতামহ, ভাই, চাচা অথবা অন্য কেউ—তার ওপর বিধান বদলেছে; মাজহাবভেদেও মতপার্থক্য রয়েছে। বিশেষত হানাফি ফিকহে পিতা বা পিতামহের সম্পাদিত নাবালিকা বিবাহ এবং অন্য অভিভাবকের সম্পাদিত বিবাহের মধ্যে স্পষ্ট পার্থক্য করা হয়েছে। আয়িশার বিবাহ দিয়েছিলেন তার পিতা আবু বকর। ফলে অন্য অভিভাবকের দেয়া বিবাহের ক্ষেত্রে যে খিয়ারুল বুলুগ পাওয়া যায়, সেটিকে আয়িশার ওপর সরাসরি বসানোই ভুল।


আহকামুল কুরআনের বাংলা সংস্করণে আয়িশার ঘটনাটি

আহকামুল কুরআন-এর বাংলা অনুবাদে বিধানটি এভাবে দেয়া হয়েছে [83]

তোমাদের স্ত্রীদের মধ্যে যারা হায়য হওয়া থেকে নিরাশ হয়ে গেছে, তাদের ব্যাপারে তোমরা সন্দিহান হয়ে পড়লে, তাহলে তাদের ইদ্দত তিন মাসকাল ধরবে। এ নিয়ম তাদের জন্যেও, যাদের এখনও হায়য আসতে শুরু করেনি।
(সূরা তালাক: ৪)
অতএব হায়য হয়নি- এমন অল্প বয়সী মেয়েকে তালাক দেয়া সহীহ্ হবে। আর তালাক তো সহীহ্ বিয়ের ক্ষেত্রেই হতে পারে। তাই আয়াতের এ তাৎপর্য রয়েছে যে, অল্প বয়সী মেয়েকে বিয়ে দেয়া সম্পূর্ণ জায়েয। তাছাড়া বাস্তব প্রমাণ হচ্ছে, রাসূলে করীম (স) হযরত আয়েশা (রা)-কে বিয়ে করেছিলেন যখন তাঁর বয়স মাত্র ছয় বছর। তাঁর পিতা হযরত আবূ বকর (রা)-ই তাঁকে বিয়ে দিয়েছিলেন। এ ঘটনার দুটি তাৎপর্য। একটি, ছোট বয়সের মেয়েকে তার পিতা বিয়ে দিতে পারে সম্পূর্ণ জায়েয। আর দ্বিতীয় হচ্ছে, এই ছোট বয়সের মেয়ে পূর্ণবয়স্কা হয়ে সে বিয়ে রাখা-না-রাখার অধিকারিণী হবে না। তা বাধ্যতামূলক। কেননা নবী করীম (স) পূর্ণবয়স্কতা লাভের পর তাঁকে সে ইখতিয়ার দেন নি।

শিশু 5

হানাফি ফিকহে পিতা বা পিতামহ বিবাহ দিলে বালেগ হওয়ার পর খিয়ার নেই

হানাফি ফকিহ আবু বকর আল-জাসসাস আহকামুল কুরআন-এ নাবালকদের বিবাহ নিয়ে বিভিন্ন ফকিহের মত উল্লেখ করতে গিয়ে আবু হানিফার অবস্থান স্পষ্টভাবে লিখেছেন। তার ভাষ্য অনুযায়ী, নাবালক ছেলে বা মেয়েকে আত্মীয় অভিভাবকদের কেউ বিবাহ দিতে পারে; কিন্তু বিবাহদানকারী যদি পিতা বা পিতামহ হন, বালেগ হওয়ার পর তাদের আর বিবাহ বাতিলের খিয়ার থাকবে না। অন্য অভিভাবক বিবাহ দিলে খিয়ার সৃষ্টি হবে [84]

فقال أبو حنيفة: لكل من كان من أهل الميراث من القرابات أن يزوج الأقرب فالأقرب؛ فإن كان المزوج الأب أو الجد فلا خيار لهم بعد البلوغ، وإن كان غيرهما فلهم الخيار بعد البلوغ.
অর্থাৎ: আবু হানিফা বলেছেন, উত্তরাধিকারী আত্মীয়দের মধ্যে নিকটতম অভিভাবক নাবালকের বিবাহ দিতে পারে। যদি বিবাহদানকারী পিতা বা পিতামহ হন, তাহলে বালেগ হওয়ার পর তাদের আর খিয়ার থাকবে না; আর যদি অন্য কেউ বিবাহ দেয়, তাহলে বালেগ হওয়ার পরে খিয়ার থাকবে।

এই বিধানই “নাবালিকা মেয়েকে বিয়ে দিলেও বড় হয়ে সে চাইলে অবশ্যই বাতিল করতে পারে”—দাবিটিকে সরাসরি ভুল প্রমাণ করে। হানাফি ব্যবস্থায় খিয়ারুল বুলুগের সবচেয়ে পরিচিত রূপটি মূলত সেই বিবাহের সঙ্গে যুক্ত যেখানে পিতা বা পিতামহ ছাড়া অন্য অভিভাবক নাবালকের পক্ষে বিবাহ সম্পন্ন করেছে। পিতার সম্পাদিত বিবাহকে একই শ্রেণিতে রাখা হয়নি।


জাসসাস সরাসরি আয়িশার বিবাহ দিয়েই বলেছেন: বালেগ হওয়ার পর তার কোনো খিয়ার ছিল না

আয়িশার ক্ষেত্রে বিষয়টি অনুমান করারও প্রয়োজন নেই। জাসসাস নিজেই মুহাম্মদ ও আয়িশার বিবাহকে এই বিধানের প্রমাণ হিসেবে ব্যবহার করেছেন। তার যুক্তি ছিল—মুহাম্মদ আয়িশাকে ছয় বছর বয়সে বিবাহ করেন, আবু বকর তাকে বিবাহ দেন; এই ঘটনা দুইটি বিষয় প্রমাণ করে: প্রথমত, পিতা তার নাবালিকা কন্যাকে বিবাহ দিতে পারে; দ্বিতীয়ত, বালেগ হওয়ার পর মেয়েটির নতুন করে বিবাহ গ্রহণ বা প্রত্যাখ্যানের খিয়ার থাকে না, কারণ মুহাম্মদ আয়িশাকে বালেগ হওয়ার পরে এমন কোনো খিয়ার দেননি। IslamWeb-ও জাসসাসের এই বক্তব্য হুবহু উদ্ধৃত করেছে [85]

وقد حوى هذا الخبر معنيين أحدهما: جواز تزويج الأب الصغيرة، والآخر أن لا خيار لها بعد البلوغ لأن النبي صلى الله عليه وسلم لم يخيرها بعد البلوغ.
অর্থাৎ: “এই বর্ণনার মধ্যে দুইটি অর্থ রয়েছে। প্রথমটি হলো—পিতা নাবালিকা মেয়েকে বিবাহ দিতে পারে। দ্বিতীয়টি হলো—বালেগ হওয়ার পর তার আর খিয়ার থাকে না; কারণ নবী বালেগ হওয়ার পরে আয়িশাকে খিয়ার দেননি।”

এখানে আধুনিক প্রতিরক্ষাটির সঙ্গে প্রাচীন ফিকহি পাঠ-এর সংঘর্ষ একেবারে সরাসরি। আধুনিক দাবি বলছে—“আয়িশা বড় হয়ে চাইলে বিবাহ বাতিল করতে পারতেন।” জাসসাস ঠিক উল্টো সিদ্ধান্ত নিয়েছেন—আয়িশাকে বালেগ হওয়ার পরে খিয়ার দেয়া হয়নি, এবং সেই ঘটনাটিকেই তিনি প্রমাণ হিসেবে ব্যবহার করছেন যে পিতার দেয়া এমন বিবাহে পরবর্তী খিয়ার নেই।

অতএব আয়িশার ঘটনা দিয়ে খিয়ারুল বুলুগের প্রতিরক্ষা দাঁড় করানো বিশেষভাবে অসঙ্গত। যে ঘটনাকে প্রাচীন ফকিহ নিজেই “বালেগ হওয়ার পর খিয়ার নেই” বিধানের দলিল হিসেবে ব্যবহার করেছেন, সেই একই ঘটনাকে আধুনিক সময়ে “আয়িশা চাইলে বালেগ হয়ে বেরিয়ে যেতে পারতেন” দাবি প্রমাণে ব্যবহার করা যায় না।


IslamWeb-ও স্বীকার করছে: এ বিষয়ে ফকিহদের মতভেদ আছে

IslamWeb-এর একই ফতোয়ায় প্রথমেই বলা হয়েছে যে ফকিহদের মতে পিতার জন্য নাবালিকা কন্যাকে বিবাহ দেয়া বৈধ। তারপর তারা আলোচনা করেছে, বালেগ হওয়ার পরে মেয়ের মতামত নেয়া বাধ্যতামূলক কি না—এই প্রশ্নে মতভেদ রয়েছে। একদল আলেমের মতে তা বাধ্যতামূলক নয়; সেই অবস্থানের পক্ষে জাসসাসের আয়িশা-উদাহরণ উদ্ধৃত করা হয়েছে। অন্য কিছু আলেম বালেগ হওয়ার পরে খিয়ারের পক্ষে মত দিয়েছেন [85]

এই মতভেদ “সব নাবালিকা বিবাহেই বড় হয়ে স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে যাওয়ার অধিকার থাকে” দাবিকে মিথ্যা প্রমাণ করে। যদি ইসলামি ফিকহের ভেতরেই একটি প্রতিষ্ঠিত মত হয় যে পিতার দেয়া নাবালিকা বিবাহ বালেগ হওয়ার পরে বাধ্যতামূলকভাবে নতুন সম্মতির ওপর নির্ভরশীল নয়, তাহলে “ইসলামে শিশুবিবাহে সমস্যা নেই, কারণ মেয়ের সবসময় পরে বেরিয়ে যাওয়ার অধিকার আছে”—এমন বক্তব্য সত্য নয়। কিছু ফিকহি মত ও কিছু পরিস্থিতিতে পরবর্তী খিয়ার স্বীকৃত হয়েছে।


IslamQA-র পুরোনো ব্যাখ্যাতেও সংখ্যাগরিষ্ঠ আলেমের মত: খিয়ার নেই

IslamQA-র নাবালিকা বিবাহ নিয়ে একটি বিস্তারিত আলোচনায় সরাসরি বলা হয়েছে—“وذهب جمهور العلماء إلى أنه لا خيار للزوجة إذا بلغت”—সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে স্ত্রী বালেগ হওয়ার পরে তার খিয়ার থাকে না। এরপর আয়িশার ঘটনাকেই দলিল হিসেবে দেয়া হয়েছে: মুহাম্মদ তাকে অল্প বয়সে বিবাহ করেছিলেন এবং বালেগ হওয়ার পর তাকে নতুন করে বিবাহ গ্রহণ বা প্রত্যাখ্যানের সুযোগ দেননি [86]

وذهب جمهور العلماء إلى أنه لا خيار للزوجة إذا بلغت، وقد تزوج النبي صلى الله عليه وسلم عائشة رضي الله عنها وهي ابنة سبع سنين ولم يخيرها عند البلوغ.
অর্থাৎ: “সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে স্ত্রী বালেগ হওয়ার পরে তার কোনো খিয়ার নেই। নবী আয়িশাকে অল্প বয়সে বিবাহ করেছিলেন এবং বালেগ হওয়ার পরে তাকে খিয়ার দেননি।”

আরেকটি IslamQA ফতোয়ায় আরও নির্দিষ্টভাবে বলা হয়েছে—“إذا زوج الأب ابنته الصغيرة غير البالغة، فلا خيار لها إذا بلغت”—পিতা যদি তার অপ্রাপ্তবয়স্ক কন্যাকে বিবাহ দেয়, সে বালেগ হওয়ার পরে খিয়ার পাবে না [87]। একই ফতোয়ায় ইবন আবদুল বাররের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, পিতা তার নাবালিকা কন্যাকে তার মতামত না নিয়েই বিবাহ দিতে পারেন এবং আয়িশার বিবাহকে তার উদাহরণ করা হয়েছে।

অর্থাৎ “ইসলাম নিজেই শিশুকে পরে পূর্ণ স্বাধীনতা দিয়েছে”—এই আধুনিক উপস্থাপনা সংশ্লিষ্ট ইসলামি ফতোয়া-সাইটের নিজেদের পুরোনো ব্যাখ্যার সঙ্গেও মেলে না। সেখানে পিতার দেয়া নাবালিকা বিবাহকে binding হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং আয়িশার ঘটনাকে সেই বিধানের দলিল বানানো হয়েছে।


অন্য অভিভাবকের দেয়া বিবাহে খিয়ার—এটিকেই সব নাবালিকা বিবাহের নিয়ম বানানো হয়

হানাফি ফিকহে যে খিয়ারুল বুলুগ সবচেয়ে স্পষ্টভাবে পাওয়া যায়, তা মূলত পিতা বা পিতামহ ছাড়া অন্য অভিভাবকের দেয়া বিবাহে। ইসলামQA-র একটি অপেক্ষাকৃত নতুন উত্তরে আল-মাওসুআ আল-ফিকহিয়্যা থেকে উদ্ধৃত হয়েছে যে অধিকাংশ হানাফির মতে ভাই, চাচা বা অন্য অভিভাবক কোনো নাবালক বা নাবালিকাকে উপযুক্ত পাত্র-পাত্রীর সঙ্গে বিবাহ দিলে বিবাহ কার্যকর হবে, কিন্তু তারা বালেগ হওয়ার পরে তা বাতিল করার খিয়ার পাবে [88]

এই বিধানটিকে প্রসঙ্গ থেকে বিচ্ছিন্ন করেই প্রায়ই বলা হয়—“দেখুন, ইসলামে child marriage হলেও মেয়ে পরে চাইলে বাতিল করতে পারে।” কিন্তু উদ্ধৃত হানাফি বিধানের মধ্যেই শর্তটি লেখা আছে—“إن زوجهما غير الأب والجد”—যদি পিতা ও পিতামহ ছাড়া অন্য কেউ বিবাহ দেয়। আয়িশার পিতা আবু বকর নিজেই তার বিবাহ দিয়েছেন। কাজেই এই বিধান আয়িশার ঘটনাকে রক্ষা করার জন্য ব্যবহার করলে সংশ্লিষ্ট শর্তটাই বাদ পড়ে যায়।

এটি ছোটখাটো কারিগরি পার্থক্য নয়। পিতা ও পিতামহের ক্ষেত্রে খিয়ার না থাকা এবং অন্য অভিভাবকের ক্ষেত্রে খিয়ার থাকা—হানাফি বিধানের কাঠামোর কেন্দ্রীয় পার্থক্য। সেটি বাদ দিলে খিয়ারুল বুলুগের অর্থই পাল্টে যায়।


পরবর্তী কিছু আলেম খিয়ার স্বীকার করেছেন—কিন্তু তাতেও আয়িশার অতীতের সম্মতি তৈরি হয় না

ইসলামি ফিকহ একক মত নয়। পরবর্তী কিছু আলেম এবং সমকালীন ফকিহ নাবালিকা অবস্থায় দেয়া বিবাহের পরে মেয়েকে বয়ঃসন্ধিতে খিয়ার দেয়ার পক্ষে অবস্থান নিয়েছেন। IslamQA-র ২০২০ সালের উত্তরে ইবন উসাইমিনের মত উদ্ধৃত হয়েছে যে নাবালিকা মেয়েকে উপযুক্ত ব্যক্তির সঙ্গে পিতা বিবাহ দিলেও মেয়েটি বড় হলে চাইলে বিবাহ প্রত্যাখ্যান করতে পারবে। কিছু হাম্বলি মতেও নয় বছর পূর্ণ করা মেয়ের অনুমতি প্রয়োজন বলা হয়েছে [88]

এই মতগুলো স্বীকার করলেও আয়িশার নয় বছর বয়সের দাম্পত্যের প্রশ্নের সমাধান হয় না। পরবর্তী কোনো বয়সে বিবাহ ভাঙার অধিকার থাকা এবং নয় বছর বয়সে যৌনসম্পর্কে স্বাধীন সম্মতি দেয়া এক বিষয় নয়। একটি শিশু প্রথমে এমন দাম্পত্যের মধ্যে প্রবেশ করবে যেখানে তার সম্মতি আইনি শর্ত নয়, পরে কয়েক বছর পর তাকে সেই সম্পর্ক থেকে বের হওয়ার সুযোগ দেয়া হবে—এতে প্রথম যৌনসম্পর্কটি পূর্বসম্মত হয়ে যায় না।

অতএব খিয়ার স্বীকারকারী মতটিও আয়িশার শিশুকালের সম্মতির প্রমাণ নয়। এটি পরবর্তী পর্যায়ে সম্পর্ক শেষ করার একটি আইনি পথ। “পরে বের হতে পারবে” এবং “শুরু থেকেই স্বাধীনভাবে এতে সম্মতি দিয়েছিল”—দুটি সম্পূর্ণ পৃথক ধারণা।


সূরা আহযাব ৩৩:২৮–২৯ কি আয়িশার স্বাধীনভাবে বিবাহ বাতিলের অধিকার প্রমাণ করে?

আয়িশার নাবালিকা অবস্থায় সম্পাদিত বিবাহের পক্ষে আরেকটি প্রতিরক্ষা হলো—মুহাম্মদ নাকি পরবর্তীকালে তার স্ত্রীদের স্বাধীনভাবে তাকে ছেড়ে যাওয়ার সুযোগ দিয়েছিলেন; আয়িশাও চাইলে সেই সুযোগ গ্রহণ করে বিবাহ শেষ করতে পারতেন। এর প্রমাণ হিসেবে সাধারণত সূরা আহযাব ৩৩:২৮–২৯ দেখানো হয়। সেখানে মুহাম্মদকে তার স্ত্রীদের বলতে বলা হয়েছে—তারা যদি পার্থিব জীবন ও তার ভোগবিলাস চায়, তাহলে তিনি তাদের কিছু সম্পদ দিয়ে “সুন্দরভাবে বিদায়” করবেন; আর যদি আল্লাহ, তার রাসুল ও পরকাল চায়, তাহলে তাদের জন্য মহাপুরস্কার রয়েছে [89]

يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ إِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا فَتَعَالَيْنَ أُمَتِّعْكُنَّ وَأُسَرِّحْكُنَّ سَرَاحًا جَمِيلًا ۝ وَإِنْ كُنْتُنَّ تُرِدْنَ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الْآخِرَةَ فَإِنَّ اللَّهَ أَعَدَّ لِلْمُحْسِنَاتِ مِنْكُنَّ أَجْرًا عَظِيمًا

অর্থাৎ: “হে নবী, আপনার স্ত্রীদের বলুন, তোমরা যদি পার্থিব জীবন ও তার চাকচিক্য কামনা কর, তাহলে এসো, আমি তোমাদের ভোগের ব্যবস্থা করে দেব এবং সুন্দরভাবে বিদায় করে দেব। আর যদি তোমরা আল্লাহ, তাঁর রাসুল ও পরকাল কামনা কর, তবে তোমাদের সৎকর্মশীলদের জন্য আল্লাহ মহাপুরস্কার প্রস্তুত রেখেছেন।”

এই আয়াতকে “আয়িশা বালেগ হওয়ার পর যেকোনো সময় নিজের শিশুবিবাহ বাতিল করতে পারতেন”—এর প্রমাণ হিসেবে ব্যবহার করা ভুল। এটি খিয়ারুল বুলুগ-এর বিধান নয় এবং আয়িশা বয়ঃসন্ধিতে পৌঁছানোর মুহূর্তে তাকে দেয়া কোনো স্বয়ংক্রিয় বিবাহ-বাতিলের অধিকারও নয়। আয়াতটি বহু বছর পরে মুহাম্মদের বিদ্যমান স্ত্রীদের সঙ্গে একটি নির্দিষ্ট পারিবারিক সংঘাতের মধ্যে নাজিল হয়েছিল। সহিহ মুসলিমের বর্ণনায় মুহাম্মদের স্ত্রীদের খোরপোষ ও অতিরিক্ত সম্পদের দাবি, মুহাম্মদের বিরক্ত হয়ে তাদের থেকে প্রায় এক মাস দূরে থাকা এবং সেই সংকটের পর ৩৩:২৮–২৯ নাজিল হওয়ার কথা এসেছে [90]। অর্থাৎ এটি কোনো নাবালিকা মেয়েকে বালেগ হওয়ার পরে তার পিতার দেয়া বিবাহ নতুন করে অনুমোদন বা প্রত্যাখ্যানের সুযোগ দেয়া নয়; এটি ইতোমধ্যে প্রতিষ্ঠিত দাম্পত্যের মধ্যে একটি বিশেষ সংকটের পর মুহাম্মদের স্ত্রীদের সামনে দেয়া এককালীন পছন্দ।

বর্ণনার ভাষাও “সম্পূর্ণ স্বাধীনভাবে যখন ইচ্ছা চলে যেতে পারতেন”—এই সরল ছবিকে সমর্থন করে না। মুহাম্মদ প্রথমে আয়িশার কাছে গিয়ে তাকে বলেন, সিদ্ধান্ত দেয়ার আগে যেন তিনি তার পিতা-মাতার সঙ্গে পরামর্শ করেন। আয়িশার উত্তর ছিল আরও তাৎপর্যপূর্ণ: তিনি বলেন, তার পিতা-মাতা কখনোই তাকে মুহাম্মদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পরামর্শ দেবেন না; এরপর তিনি আল্লাহ, রাসুল ও পরকালকেই বেছে নেন। অর্থাৎ যে ঘটনাকে পরবর্তীতে আয়িশার স্বাধীন বিবাহ-বাতিলের অধিকার হিসেবে দেখানো হয়, সেই বর্ণনার মধ্যেই সিদ্ধান্ত গ্রহণের পারিবারিক ও ধর্মীয় চাপের কাঠামো দৃশ্যমান [90]

আরও গুরুত্বপূর্ণ হলো, আয়াতের বিকল্প দুটিও নিরপেক্ষ ভাষায় “থাকবে নাকি তালাক নেবে?” ছিল না। একদিকে ছিল “পার্থিব জীবন ও তার চাকচিক্য” বেছে নিয়ে বিদায় নেয়া; অন্যদিকে ছিল “আল্লাহ, তাঁর রাসুল ও পরকাল” বেছে নিয়ে থেকে যাওয়া। একজন বিশ্বাসী মুসলিম নারীর সামনে এই দুই বিকল্পের ধর্মীয় মূল্য সমান নয়। থেকে যাওয়াকে আল্লাহ, রাসুল ও আখিরাতের সঙ্গে এবং চলে যাওয়াকে দুনিয়ার ভোগবিলাসের সঙ্গে ভাষাগতভাবে যুক্ত করা হয়েছে। ফলে এটিকে আধুনিক অর্থে কোনো চাপমুক্ত, ধর্মনিরপেক্ষ divorce option হিসেবে উপস্থাপন করা আয়াতের নিজের কাঠামোই বাদ দেয়।

এই ঘটনাকে আয়িশার শিশুবিবাহের বৈধতার পক্ষে ব্যবহার করলে সময়গত সমস্যাও তৈরি হয়। মুহাম্মদ যখন নয় বছর বয়সে আয়িশার সঙ্গে দাম্পত্য শুরু করেন, তখন এই আয়াতের choice তার সামনে ছিল না। বহু বছর দাম্পত্যজীবন কাটানোর পরে একটি নির্দিষ্ট গৃহস্থালি সংকটে স্ত্রীদের সামনে এই বিকল্প হাজির হয়। পরবর্তী জীবনে কোনো বিশেষ পরিস্থিতিতে বিবাহ থেকে বের হওয়ার একটি সুযোগ পাওয়া, নয় বছর বয়সে সংঘটিত যৌনসম্পর্কের সময় স্বাধীন ও অবহিত সম্মতি ছিল—এমন প্রমাণ তৈরি করে না। পরবর্তী সম্মতি বা থেকে যাওয়ার সিদ্ধান্ত অতীতের সম্মতি সৃষ্টি করতে পারে না।

আর এই ঘটনাটির পটভূমি শুধু দুটি আয়াত পড়লে সম্পূর্ণ বোঝা যায় না। মুহাম্মদের স্ত্রীদের খোরপোষের দাবি, স্ত্রীদের সঙ্গে তার দীর্ঘ বিরোধ, প্রায় একমাস দূরে থাকা, তালাকের আশঙ্কা, আবু বকর ও উমরের হস্তক্ষেপ, আয়িশা ও হাফসার ওপর পারিবারিক চাপ, সূরা তাহরীমের তালাকের হুমকি এবং নবীপত্নীদের বিশেষ আইনি অবস্থান—সবগুলো একই বৃহত্তর পারিবারিক সংকটের অংশ। এই ঘটনাপুঞ্জ, সংশ্লিষ্ট হাদিস, তাফসির এবং কোরআনের আয়াত বিস্তারিতভাবে নবীর স্ত্রীদের তালাকের হুমকির নেপথ্যে প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে।

সুতরাং সূরা আহযাব ৩৩:২৮–২৯ থেকে সর্বোচ্চ যা প্রতিষ্ঠিত হয় তা হলো—একটি নির্দিষ্ট বৈবাহিক সংকটে মুহাম্মদের বিদ্যমান স্ত্রীদের তার সঙ্গে থেকে যাওয়ার অথবা বিদায় নেয়ার একটি পছন্দ দেয়া হয়েছিল। এটি খিয়ারুল বুলুগ নয়, আয়িশার বয়ঃসন্ধির সময় দেয়া কোনো বিবাহ-বাতিলের অধিকার নয় এবং নয় বছর বয়সে তার সঙ্গে দাম্পত্য শুরু হওয়ার সময় স্বাধীন সম্মতিরও প্রমাণ নয়। এই পৃথক ঘটনাকে খিয়ারুল বুলুগের বিকল্প প্রমাণ হিসেবে ব্যবহার করা দুটি সম্পূর্ণ ভিন্ন আইনি ও ঐতিহাসিক প্রসঙ্গকে এক করে ফেলা।


বিবাহ বাতিলের অধিকার থাকলেও শিশুর ওপর প্রথম বিবাহ চাপানোর প্রশ্ন থেকেই যায়

খিয়ারুল বুলুগের প্রতিরক্ষা আরও একটি মৌলিক প্রশ্ন এড়িয়ে যায়। কোনো শিশুর জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার হয়ে প্রাপ্তবয়স্করা নিয়ে ফেললেন, তারপর বলা হলো সে বড় হয়ে চাইলে সেই সিদ্ধান্ত বাতিল করতে পারবে—এই ব্যবস্থা শিশুর প্রাথমিক সম্মতির বিকল্প নয়। বিবাহের বন্ধন, সামাজিক সম্পর্ক, স্বামীর পরিবার, যৌন দাম্পত্য এবং সম্ভাব্য গর্ভধারণ—এসব যদি বালেগ হওয়ার আগেই শুরু হয়ে যায়, পরে বিবাহ ভাঙার অধিকার আগের ঘটনাগুলো মুছে দেয় না।

বিশেষত আয়িশার ক্ষেত্রে ইসলামি বর্ণনা অনুযায়ী নয় বছর বয়সেই দাম্পত্য শুরু হয়েছে। ফলে “বালেগ হয়ে চাইলে বেরিয়ে যেতে পারতেন” দাবি সত্য হলেও প্রশ্ন থেকে যেত—নয় বছর বয়সে দাম্পত্য শুরু করার সময় তার স্বাধীন সম্মতির অবস্থান কী ছিল? পরবর্তী বিচ্ছেদের অধিকার সেই প্রশ্নের উত্তর নয়।


আয়িশাকে কখনো খিয়ার দেয়া হয়েছিল—এমন বর্ণনাও নেই

আয়িশা বালেগ হওয়ার পরে মুহাম্মদ বা আবু বকর তাকে ডেকে বলেছেন, “শৈশবে তোমার বিবাহ হয়েছিল; এখন তুমি চাইলে এই বিবাহ বাতিল করতে পারো”—এমন কোনো বর্ণনা নেই। বরং জাসসাস, IslamWeb এবং IslamQA-র উদ্ধৃত প্রাচীন মতগুলো ঠিক এই অনুপস্থিতিকেই বিপরীত সিদ্ধান্তের দলিল করেছে: মুহাম্মদ আয়িশাকে বালেগ হওয়ার পরে খিয়ার দেননি, তাই এই ধরনের পিতৃসম্পাদিত বিবাহে খিয়ার নেই।

পরবর্তী সময়ে সূরা আহযাবের আয়াতের ভিত্তিতে মুহাম্মদের স্ত্রীদের পার্থিব জীবন ও বিচ্ছেদ অথবা মুহাম্মদের সংসার বেছে নেয়ার যে ঘটনা রয়েছে, সেটি খিয়ারুল বুলুগ নয়। সেটি বহু বছর পর, ইতোমধ্যে প্রতিষ্ঠিত স্ত্রীদের সামনে নির্দিষ্ট পরিস্থিতিতে দেয়া পৃথক একটি বিকল্প। সেই পরবর্তী ঘটনা দিয়ে শৈশবের বিবাহের সময় কোনো খিয়ার ছিল বলে প্রমাণ করা যায় না।


“খিয়ারুল বুলুগ ছিল, তাই আয়িশার বিবাহে সমস্যা নেই”—দাবিটি কেন টেকে না

খিয়ারুল বুলুগকে আয়িশার শিশুবিবাহের সার্বজনীন প্রতিরক্ষা হিসেবে ব্যবহার করলে ইসলামি ফিকহের নিজস্ব পার্থক্যগুলো মুছে ফেলতে হয়। হানাফি ফিকহে পিতা বা পিতামহের দেয়া বিবাহে খিয়ার নেই, অন্য অভিভাবকের দেয়া বিবাহে খিয়ার আছে। জাসসাস আয়িশার ঘটনাকেই প্রথম শ্রেণির দলিল করেছেন। IslamWeb এই মত স্পষ্টভাবে উদ্ধৃত করেছে। IslamQA-র পুরোনো ফতোয়াগুলোও সংখ্যাগরিষ্ঠ আলেমের মত হিসেবে বালেগ হওয়ার পরে খিয়ার না থাকার কথা বলেছে এবং আয়িশার উদাহরণ দিয়েছে। পরবর্তী কিছু আলেম খিয়ারের পক্ষে মত দিলেও সেটি ঐকমত্য নয় এবং তা নয় বছর বয়সের দাম্পত্যে পূর্বসম্মতি সৃষ্টি করে না।

“আয়িশা চাইলে বড় হয়ে বিবাহ বাতিল করতে পারতেন, তাই তার শিশুবিবাহ স্বেচ্ছাসম্মত ছিল”—এই বক্তব্য ইসলামি ফিকহের সঠিক সারসংক্ষেপ নয়। আয়িশার ক্ষেত্রে প্রাচীন ফিকহি ঐতিহ্যের একটি শক্তিশালী ধারা ঠিক উল্টো সিদ্ধান্ত নিয়েছে: আবু বকরের দেয়া বিবাহ বাধ্যতামূলক ছিল এবং বালেগ হওয়ার পরে নতুন করে তা গ্রহণ বা প্রত্যাখ্যানের খিয়ার ছিল না। আর যে মত খিয়ার স্বীকার করে, সেটিও শিশুকালে সম্পন্ন বিবাহ ও দাম্পত্যকে পূর্বসম্মত করে না।


প্রাপ্তবয়স্ক স্ত্রী থাকা কি পেডোফিলিয়া নাকচ করে? গবেষণা যা বলে

আয়িশার বয়স নিয়ে আলোচনায় একটি বহুল ব্যবহৃত প্রতিরক্ষা হলো—মুহাম্মদের খাদিজা, সওদা, হাফসা, উম্মে সালামাসহ একাধিক প্রাপ্তবয়স্ক স্ত্রী ছিলেন; অতএব তাকে পেডোফিলিয়া বা শিশুদের প্রতি যৌন আকর্ষণের সঙ্গে কোনোভাবেই যুক্ত করা যায় না। যুক্তিটির ভিত্তি হলো, যে ব্যক্তি প্রাপ্তবয়স্ক নারীর প্রতি যৌন আকর্ষণ অনুভব করে সে একই সঙ্গে শিশুর প্রতিও যৌন আকর্ষণ অনুভব করতে পারে না। পেডোফিলিয়া-সংক্রান্ত চিকিৎসাবিজ্ঞান ও গবেষণায় এই ধারণাটি সরাসরি ভুল। শিশুদের প্রতি যৌন আকর্ষণ থাকা ব্যক্তিদের সবাই কেবল শিশুদের প্রতিই আকৃষ্ট হয় না; একটি সুপ্রতিষ্ঠিত শ্রেণি হলো অ-একচেটিয়া ধরন, যেখানে একই ব্যক্তি শিশু এবং প্রাপ্তবয়স্ক—উভয়ের প্রতিই যৌন আকর্ষণ অনুভব করতে পারে।

“তার প্রাপ্তবয়স্ক স্ত্রী ছিল” তথ্যটি দিয়ে প্রমাণ করা যায় যে সংশ্লিষ্ট ব্যক্তি প্রাপ্তবয়স্ক নারীর প্রতিও আকৃষ্ট হতে সক্ষম ছিলেন। সেখান থেকে শিশুদের প্রতি যৌন আগ্রহ অসম্ভব—এই সিদ্ধান্ত আসে না। চিকিৎসাবিজ্ঞানে এই দুই ধরনের আকর্ষণকে পরস্পর-বিরোধী হিসেবে সংজ্ঞায়িতই করা হয়নি।


DSM-IV-তেই ছিল “একচেটিয়া” এবং “অ-একচেটিয়া” দুই ধরন

DSM-IV-এর পেডোফিলিয়া অংশে স্পষ্টভাবে বলা হয়েছিল, কিছু ব্যক্তি শুধু শিশুদের প্রতিই যৌন আকর্ষণ অনুভব করে—এটি একচেটিয়া ধরন; আবার অন্যরা শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের প্রতিও যৌন আকর্ষণ অনুভব করে—এটি অ-একচেটিয়া ধরন। অর্থাৎ প্রাপ্তবয়স্ক মানুষের প্রতি যৌন আকর্ষণ পেডোফিলিক আকর্ষণকে বাতিল করে না; বরং শ্রেণিবিন্যাসের মধ্যেই এই সম্ভাবনা রাখা হয়েছিল [91]

302.2 Pedophilia
Topics Discussed: pedophilia.
Excerpt: “The paraphilic focus of Pedophilia involves sexual activity with a prepubescent child (generally age 13 years or younger). The individual with Pedophilia must be age 16 years or older and at least 5 years older than the child. For individuals in late adolescence with Pedophilia, no precise age difference is specified, and clinical judgment must be used; both the sexual maturity of the child and the age difference must be taken into account. Individuals with Pedophilia generally report an attraction to children of a particular age range. Some individuals prefer males, others females, and some are aroused by both males and females. Those attracted to females usually prefer 8- to 10-year-olds, whereas those attracted to males usually prefer slightly older children. Pedophilia involving female victims is reported more often than Pedophilia involving male victims. Some individuals with Pedophilia are sexually attracted only to children (Exclusive Type), whereas others are sometimes attracted to adults (Nonexclusive Type). Individuals with Pedophilia who act on their urges with children may limit their activity to undressing the child and looking, exposing themselves, masturbating in the presence of the child, or gentle touching and fondling of the child. Others, however, perform fellatio or cunnilingus on the child or penetrate the child’s vagina, mouth, or anus with their fingers, foreign objects, or penis and use varying degrees of force to do so. These activities are commonly explained with excuses or rationalizations that they have “educational value” for the child, that the child derives “sexual pleasure” from them, or that the child was “sexually provocative”—themes that are also common in pedophilic pornography. Because of the ego-syntonic nature of Pedophilia, many individuals with pedophilic fantasies, urges, or behaviors do not experience significant distress. It is important to understand that experiencing distress about having the fantasies, urges, or behaviors is not necessary for a diagnosis of Pedophilia. Individuals who have a pedophilic arousal pattern and act on these fantasies or urges with a child qualify for the diagnosis of Pedophilia. Individuals may limit their activities to their own children, stepchildren, or relatives or may victimize children outside their families. Some individuals with Pedophilia threaten the child to prevent disclosure. Others, particularly those who frequently victimize children, develop complicated techniques for obtaining access to children, which may include winning the trust of a child’s mother, marrying a woman with an attractive child, trading children with other individuals with Pedophilia, or, in rare instances, taking in foster children from nonindustrialized countries or abducting children from strangers. Except in cases in which the disorder is associated with Sexual Sadism, the person may be attentive to the child’s needs in order to gain the child’s affection, interest, and loyalty and to prevent the child from reporting the sexual activity. The disorder usually begins in adolescence, although some individuals with Pedophilia report that they did not become aroused by children until middle age. The frequency of pedophilic behavior often fluctuates with psychosocial stress. The course is usually chronic, especially in those attracted to males. The recidivism rate for individuals with Pedophilia involving a preference for males is roughly twice that for those who prefer females….”
DOI: 10.1176/appi.books.9780890423349.10311

শিশুকামিতা নামক বিকৃতির (পেডোফেলিয়া) এর যৌন উত্তেজনার কেন্দ্রে রয়েছে একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সাথে (সাধারণত বয়স ১৩ বছর বা তার কম) কোন সাথে যৌনক্রিয়া। ১৬ বছর বা ততোধিক বয়সী কোন ব্যক্তি যদি এমন কোন শিশুর প্রতি যৌন আকর্ষণ বোধ করে, যার সাথে তার বয়সের পার্থক্য অন্তত পাঁচ বছর, তবেই সেই ব্যক্তিকে শিশুকামী হিসেবে চিহ্নিত করা যাবে। কৈশোর পেরিয়ে সদ্য যৌবনে পদার্পণ করা ব্যক্তিদের ক্ষেত্রে বয়সের পার্থক্যটি সুনির্দিষ্টভাবে ধার্য করা নেই, এবং এক্ষেত্রে চিকিৎসাশাস্ত্রীয় বিবেচনা ব্যবহার করা উচিত; কমবয়সীর যৌন পরিপক্কতা এবং দুজনের বয়সের পার্থক্য উভয়ই গ্রাহ্য করতে হবে। শিশুকামী রোগে আক্রান্ত ব্যক্তিরা সাধারণত একটি সুনির্দিষ্ট বয়সসীমার শিশুদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে বলে রিপোর্ট পাওয়া যায় । কেউ হয়ত ছেলেশিশুদের প্রতি আকৃষ্ট হয়, কেউ আবার মেয়ে শিশুদের প্রতি আকৃষ্ট হয়, আবার এমনও অনেকে আছে, যারা ছেলে-মেয়ে উভয়ের প্রতিই যৌন আকর্ষণ বোধ করে । যেসব শিশুকামী মেয়ে শিশুদের প্রতি আকৃষ্ট, তারা সাধারণত ৮ থেকে ১০ বছর বয়সীদের প্রতি আকৃষ্ট হয়, অন্যদিকে ছেলে শিশুদের প্রতি আকৃষ্ট শিশুকামীরা এর চেয়ে আরেকটু বেশি বয়সী ছেলে শিশুদের দিকে আকৃষ্ট হয়ে থাকে। দায়ের করা অভিযোগকে ভিত্তি ধরলে দেখা যায় যে কন্যা শিশুরা ছেলে শিশুদের চাইতে অধিক পরিমাণে শিশুকামিতার শিকারে পরিণত হয়ে থাকে। কোন কোন শিশুকামী শুধুই শিশুদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে থাকে (যাদের একচেটিয়া শিশুকামিতা আছে), আবার কোন কোন শিশুকামী এমনও আছে যারা শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের প্রতিও কখনো কখনো আকর্ষণ বোধ করে থাকে (বহুগামি শিশুকামিতার ক্ষেত্রে)। শিশুকামিতা চরিতার্থ করার সুযোগ পেলে শিশুকামীরা যে ধরণের ক্রিয়াকর্ম করে থাকে, সেটার মধ্যেও বিভিন্নতা লক্ষ্য করা যায়। শিশুটির কাপড় খুলে নিয়ে তার দিকে তাকিয়ে থাকা, সেইসাথে নিজের কাপড় খুলে শিশুটির দিকে তাকিয়ে হস্তমৈথুন করা, অথবা শিশুটির শরীরের নানান স্থানে কামভাব নিয়ে স্পর্শ করা – এ সবের মধ্যেই কেউ কেউ যৌনকার্য সীমাবদ্ধ রাখে। অন্যদিকে, এমন অনেক শিশুকামীও আছে, যারা সুযোগ পেলে শিশুটির সাথে মুখমেহন, যোনিলেহনের মত যৌনক্রিয়ায় লিপ্ত হয়, অথবা শিশুটির যোনিদ্বারে, মুখে বা পায়ুপথে নিজের আঙুল বা পুরুষাঙ্গ বা কোন ধরণের কঠিন বস্তু বাইরে থেকে ঢুকিয়ে যৌনক্রিয়ায় লিপ্ত হয়, এবং এটা করতে গিয়ে বিভিন্ন মাত্রায় শারীরিক শক্তি প্রয়োগ করে থাকে। এ ধরণের বিকৃত যৌনক্রিয়াগুলোকে বৈধতাদানের জন্য যে অজুহাতগুলো ব্যবহার করা হয় – যেসব বিকৃত ধারণাগুলো শিশু পর্নোগ্রাফিতেও লক্ষণীয় – তা হল যে এতে নাকি শিশুদের জন্য শিক্ষণীয় ব্যাপার রয়েছে, এ থেকে শিশুটিও নাকি যৌন আনন্দ পাচ্ছে, অথবা শিশুটিই যৌন প্ররোচনা দিয়েছিল ইত্যাদি। শিশুকামিতার ইগো-সিনটনিক চরিত্রের কারণে যেটা হয়, সেটা হল শিশুকামিতার মত যৌন বিকৃতিতে আক্রান্ত লোকেরা তেমন উল্লেখযোগ্য কোন মর্মপীড়া বা মানসিক যন্ত্রণায় ভোগেন না। এটা বোঝা খুবই জরুরী যে কাউকে শিশুকামী বলে চিহ্নিত করার কাজটির সাথে সেই ব্যক্তিটির শিশুকাম সংক্রান্ত কল্পনা, যৌনচাহিদা, কামাচরণ নিয়ে মর্মপীড়ায় ভোগা সম্পর্কিত নয়। যারা শিশুদের সঙ্গে যৌনক্রিয়ার কথা ভেবে কামোত্তেজিত হয় এবং সে কামোত্তেজনাকে একজন শিশুর সাথে শারীরিকভাবে চরিতার্থ করে, তারা শিশুকামী হিসেবে চিকিৎসাশাস্ত্রের দৃষ্টিতে চিহ্নিত হবে। শিশুকামীরা তাদের কর্মকাণ্ড নিজের সন্তান বা সৎ সন্তান বা আত্মীয়দের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারে, আবার পরিবারের বাইরের কোন শিশুকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। কোন কোন শিশুকামী ক্ষতিগ্রস্ত শিশুটিকে হুমকি দিয়ে ঘটনা ফাঁস হওয়া ঠেকাতে চেষ্টা করে। অন্যরা, বিশেষ করে যারা নিয়মিত শিশুদের যৌন নির্যাতন করে থাকে, নানান রকম জটিল পন্থা অবলম্বন করে শিশুদের নাগাল পাওয়ার চেষ্টা করে থাকে। তারা কখনো বাচ্চাটির মায়ের আস্থা অর্জন করে, কখনো আবার এমন কোন মহিলাকে বিয়ে করে যার একটি আকর্ষণীয় শিশুসন্তান রয়েছে, কখনোবা অন্য শিশুকামীদের কাছ থেকে নির্যাতনের উপযোগী শিশুর সন্ধান জোগাড় করে। কিছু বিরল ক্ষেত্রে এমনও দেখা গেছে, শিশুকামীরা অনুন্নত দেশগুলো থেকে বাচ্চা দত্তক হিসেবে এনে, অথবা অন্যের শিশুসন্তানকে অপহরণ করে সেই শিশুদের সাথে যৌনক্রিয়ায় লিপ্ত হওয়ার চেষ্টা করে। শিশুকামিতার সঙ্গে জুড়ি হিসেবে যদি ধর্ষকাম না থাকে, তাহলে দেখা যায় যে শিশুকামী ব্যক্তিটি অনেক ক্ষেত্রেই শিশুটির বিভিন্ন প্রয়োজন পূরণে সচেষ্ট হয়, যাতে করে বাচ্চাটির অনুরাগ, আগ্রহ ও আনুগত্য অর্জন করা তার জন্য সহজ হয়, এবং যাতে বাচ্চাটি ঘটনাটি কাউকে জানানো থেকে বিরত থাকে। এই বিকৃতি সাধারণত কৈশোরে শুরু হলেও অনেক শিশুকামী জানিয়েছেন যে তারা মধ্যবয়সে পৌঁছোনোর আগে কখনো শিশুদের দেখলে কামোত্তেজিত হন নি। মানসিক ধকলের ওপর অনেক সময়ই শিশুকামিতার সংঘটনের হার ওঠানামা করে। শিশুকামিতা সেইসব ব্যক্তিদের মধ্যে সাধারণত দীর্ঘস্থায়ী হয়ে থাকে, যারা বিশেষ করে ছেলে শিশুদের প্রতি আকৃষ্ট। শিশুকামীদের মধ্যে যারা ছেলে শিশুদের প্রতি আকৃষ্ট, তাদের পুনরায় অপকর্ম করার হার মেয়ে শিশুদের প্রতি আগ্রহীদের চেয়ে প্রায় দ্বিগুণ।

এই সংজ্ঞার অর্থ একেবারে সরল। কোনো ব্যক্তির স্ত্রী আছে, সে স্ত্রীর সঙ্গে যৌনসম্পর্ক করে, সন্তান আছে অথবা প্রাপ্তবয়স্ক নারীদের প্রতিও তার যৌন আকর্ষণ আছে—এসব তথ্য দিয়ে শিশুদের প্রতি যৌন আকর্ষণের সম্ভাবনা বাতিল করা যায় না। একচেটিয়া শিশু-আকর্ষণ এবং শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের প্রতি আকর্ষণ—দুটি পৃথক ধরন।


JAMA: আকর্ষণ “একচেটিয়াভাবে অথবা আংশিকভাবে” শিশুদের প্রতি হতে পারে

Peter J. Fagan, Thomas N. Wise, Chester W. Schmidt এবং Fred S. Berlin-এর ২০০২ সালের JAMA পর্যালোচনাতেও একই বিষয় স্পষ্টভাবে বলা হয়েছে। তাদের সংজ্ঞায় পেডোফিলিয়ার মূল বৈশিষ্ট্য হলো, ব্যক্তির যৌন আকর্ষণ “exclusively or in part”—একচেটিয়াভাবে অথবা আংশিকভাবে—বয়ঃসন্ধিপূর্ব শিশুদের প্রতি থাকা [92]

“The essential feature of pedophilia is that an individual is sexually attracted exclusively or in part to prepubescent children.”

“or in part” কথাটিই প্রাপ্তবয়স্ক স্ত্রী-যুক্তির সরাসরি জবাব। শিশুদের প্রতি আকর্ষণ কোনো ব্যক্তির সম্পূর্ণ যৌন আগ্রহের একমাত্র লক্ষ্য হওয়া আবশ্যক নয়। সে একইসঙ্গে প্রাপ্তবয়স্কদের প্রতিও আকৃষ্ট হতে পারে। ফলে মুহাম্মদের জীবনে প্রাপ্তবয়স্ক স্ত্রী থাকার তথ্য দিয়ে “শিশুর প্রতি যৌন আকর্ষণ তার পক্ষে সংজ্ঞাগতভাবেই অসম্ভব”—এমন দাবি করা চিকিৎসাবিজ্ঞানের সংজ্ঞার সঙ্গে মেলে না।


২৪২৯ জনের গবেষণায় মাত্র ৭ শতাংশ ছিল একচেটিয়া শিশু-আকর্ষণের শ্রেণিতে

Ryan C. W. Hall এবং Richard C. W. Hall-এর ২০০৭ সালের বহুল উদ্ধৃত পর্যালোচনা A Profile of Pedophilia: Definition, Characteristics of Offenders, Recidivism, Treatment Outcomes, and Forensic Issues-এ একচেটিয়া ও অ-একচেটিয়া শ্রেণির পার্থক্য আরও স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে। তারা Abel ও Harlow-এর ২৪২৯ জন প্রাপ্তবয়স্ক পুরুষের তথ্যের ওপর করা গবেষণা উদ্ধৃত করে জানান, পেডোফাইল হিসেবে শ্রেণিবদ্ধ ব্যক্তিদের মধ্যে মাত্র ৭ শতাংশ নিজেদের শুধুমাত্র শিশুদের প্রতি যৌন আকর্ষণ অনুভবকারী হিসেবে চিহ্নিত করেছিল। অর্থাৎ ঐ নমুনায় বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ একচেটিয়াভাবে শিশুদের প্রতিই আকৃষ্ট ছিল না [93]

“One of the first distinctions made when classifying pedophiles is to determine whether they are ‘exclusively’ attracted to children … or attracted to adults as well as children (nonexclusive pedophile). In a study … of 2429 adult male pedophiles, only 7% identified themselves as exclusively sexually attracted to children…”

৭ শতাংশটি ওই নির্দিষ্ট ২৪২৯ জনের নমুনার অনুপাত; বৈশ্বিক হার নয়। গবেষণাটির প্রাসঙ্গিক ফল হলো, গবেষণায় বিপুলসংখ্যক ব্যক্তিই শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের প্রতি আকর্ষণ অনুভবকারী শ্রেণিতে পড়েছে। তাই “প্রাপ্তবয়স্ক নারীকে বিয়ে করেছে → শিশুদের প্রতি আকর্ষণ থাকতে পারে না”—এই অনুমান গবেষণার সঙ্গে সাংঘর্ষিক।


বর্তমান DSM-5-TR-ভিত্তিক চিকিৎসা নির্দেশিকাতেও একই পার্থক্য রয়েছে

এটি শুধু পুরোনো DSM-IV-এর শ্রেণিবিন্যাস নয়। DSM-5-TR-ভিত্তিক বর্তমান চিকিৎসা নির্দেশিকাতেও নির্দিষ্ট করতে বলা হয় সংশ্লিষ্ট ব্যক্তির আকর্ষণ শুধু বয়ঃসন্ধিপূর্ব শিশুদের প্রতি কি না, নাকি শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের প্রতিই। MSD Manual-এর ২০২৬ সালের হালনাগাদ চিকিৎসা-সারাংশে সরাসরি বলা হয়েছে—কেউ শুধু শিশুদের প্রতি আকৃষ্ট হতে পারে (একচেটিয়া ধরন), আবার শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্কদের প্রতিও আকৃষ্ট হতে পারে (অ-একচেটিয়া ধরন) [94]

সাম্প্রতিক গবেষণাতেও এই শ্রেণিবিন্যাস কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। ২০২৩ সালে প্রকাশিত একটি গবেষণায় পেডোফিলিক ডিসঅর্ডারে আক্রান্ত ৫০ জন পুরুষের মধ্যে ১১ জনকে একচেটিয়া এবং ৩৯ জনকে অ-একচেটিয়া শ্রেণিতে রাখা হয়েছিল; অ-একচেটিয়া অর্থ ছিল শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের প্রতিই আকর্ষণ [95]। অর্থাৎ প্রাপ্তবয়স্ক যৌনসঙ্গী থাকা বা প্রাপ্তবয়স্কের প্রতি আকর্ষণ থাকা কোনোভাবেই শিশুদের প্রতি যৌন আকর্ষণকে সংজ্ঞাগতভাবে অসম্ভব করে না।


প্রাপ্তবয়স্ক স্ত্রী থাকা শিশুদের প্রতি আকর্ষণ নাকচ করে না

মুহাম্মদের খাদিজা, সওদা, উম্মে সালামা বা অন্য প্রাপ্তবয়স্ক স্ত্রী থাকার তথ্য প্রমাণ করে যে তিনি প্রাপ্তবয়স্ক নারীদের সঙ্গে যৌন ও বৈবাহিক সম্পর্কে ছিলেন। কিন্তু এটুকুই। এই তথ্য থেকে নয় বছরের আয়িশার প্রতি যৌন আগ্রহ ছিল না—এ সিদ্ধান্ত বের হয় না, কারণ ইসলামি মূল উৎসই বলছে তিনি নয় বছর বয়সে আয়িশার সঙ্গে দাম্পত্য সম্পন্ন করেছিলেন।

কেউ একইসঙ্গে প্রাপ্তবয়স্ক নারীর সঙ্গে বিবাহিত এবং শিশুর প্রতি যৌনভাবে আকৃষ্ট হতে পারে—এই সাধারণ সম্ভাবনা প্রতিষ্ঠার জন্যই একচেটিয়া/অ-একচেটিয়া পার্থক্য যথেষ্ট। কাজেই “তার তো বৃদ্ধা ও বিধবা স্ত্রীও ছিল”—এই তথ্যটি আয়িশার বয়সসংক্রান্ত সমালোচনার জবাব নয়। প্রাপ্তবয়স্কের প্রতি আকর্ষণ শিশুদের প্রতি আকর্ষণের যৌক্তিক বিপরীত নয়।


আয়িশা সবচেয়ে প্রিয় ছিলেন—এটি বিশেষ অনুরাগের বর্ণনা

সহিহ হাদিসে আয়িশাকে মুহাম্মদের সবচেয়ে প্রিয় ব্যক্তি বলা হয়েছে—এটি সত্য। আমর ইবনুল আস মুহাম্মদকে জিজ্ঞেস করেছিলেন, মানুষের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় কে; মুহাম্মদ উত্তর দেন, “আয়িশা।” পুরুষদের মধ্যে জিজ্ঞেস করলে তিনি আবু বকরের নাম বলেন [96]

সহীহ বুখারী (ইসলামিক ফাউন্ডেশন)
৫১/ মাগাযী (যুদ্ধাভিযান)
পরিচ্ছেদঃ ২২২৭. যাতুস সালাসিল যুদ্ধ। ইসমাইল ইবন আবু খালিদ (রহঃ) এর মতে একটি লাখম ও জুযাম গোত্রের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধ। ইবন ইসহাক (রহঃ) ইয়াযীদ (রহঃ) এর মাধ্যমে উরওয়া (রাঃ) থেকে বর্ণনা করেন যে, যাতুস সালাসিল হল বালী, উযরা এবং বনিল কায়ন গোত্রসমুহের স্থাপিত শহর
ইসলামিক ফাউন্ডেশন নাম্বারঃ ৪০১৯, আন্তর্জাতিক নাম্বারঃ ৪৩৫৮
৪০১৯। ইসহাক (রহঃ) … আবূ উসমান (রহঃ) থেকে বর্নিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস (রাঃ) কে (সেনাপতি নিযুক্ত করে) যাতুস সালাসিল বাহিনীর বিরুদ্ধে পাঠিয়েছেন। আমর ইবনুল আস বলেনঃ (যুদ্ধ শেষ করে) আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এসে তাঁকে জিজ্ঞাসা করলাম, আপনার কাছে কোন লোকটি অধিকতর প্রিয়? তিনি উত্তর দিলেন, আয়িশা (রাঃ)। আমি বললাম, পুরুষদের মধ্যে কে? তিনি বললেন, তাঁর (আয়িশার) পিতা। আমি বললাম, তারপর কে? তিনি বললেন, উমর (রাঃ), এভাবে তিনি (আমার প্রশ্নের জবাবে) একের পর এক আরো কয়েকজনের নাম বললেন। আমি চুপ হয়ে গেলাম এই আশংকায় যে, আমাকে না তিনি সকলের শেষে স্থাপন করে বসেন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ ‘উসমান (রহঃ)

কিন্তু “সবচেয়ে প্রিয়” হওয়া এবং “তার বয়সশ্রেণির প্রতি মুহাম্মদের প্রধান যৌন আকর্ষণ ছিল”—এক কথা নয়। ভালোবাসা, আবেগ, ঘনিষ্ঠতা, বুদ্ধিবৃত্তিক সঙ্গ কিংবা বৈবাহিক পছন্দের কোনো একটি তথ্য থেকে নির্দিষ্ট বয়সশ্রেণির প্রতি প্রধান যৌন পছন্দ নির্ধারণ করা যায় না। আয়িশা মুহাম্মদের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন—এই হাদিস সেই তথ্যই প্রমাণ করে; তার বেশি নয়।


সওদা নিজের পালার রাত আয়িশাকে দিয়েছিলেন

আয়িশার প্রতি মুহাম্মদের প্রধান যৌন আকর্ষণ প্রমাণ করতে কখনো সহিহ বুখারি ৫২১২ ব্যবহার করা হয়। সেখানে দেখা যায়, আয়িশার জন্য দুই রাত বরাদ্দ ছিল—নিজের পালার রাত এবং সওদার পালার রাত। কিন্তু হাদিসটি নিজেই ব্যাখ্যা করে কেন আয়িশা দুই রাত পাচ্ছিলেন: সওদা স্বেচ্ছায় নিজের পালার রাত আয়িশাকে দিয়ে দিয়েছিলেন [97]

সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
৬৭/ বিয়ে
পরিচ্ছেদঃ ৬৭/৯৯. যে স্ত্রী স্বামীকে নিজের পালার দিন সতীনকে দিয়ে দেয় এবং এটা কীভাবে ভাগ করতে হবে?
৫২১২. ’আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, সওদা বিনতে যাম’আহ (রাঃ) তাঁর পালার রাত ’আয়িশাহ (রাঃ)-কে দান করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ’আয়িশাহ (রাঃ)-এর জন্য দু’দিন বরাদ্দ করেন- ’আয়িশাহ (রাঃ)-’র দিন এবং সওদা (রাঃ)-’র দিন। [২৫৯৩] (আধুনিক প্রকাশনী- ৪৮২৯, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৩২)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)

অতএব এই দুই রাত মুহাম্মদ অন্য স্ত্রীদের কমিয়ে আয়িশাকে নিজের যৌন পছন্দের কারণে অতিরিক্ত দিয়েছিলেন—এমন কথা হাদিসে নেই। সওদা নিজের পালা আয়িশাকে দান করেছিলেন। এই হাদিসকে “মুহাম্মদ আয়িশার জন্য অন্য স্ত্রীদের চেয়ে বেশি যৌন সময় নির্ধারণ করেছিলেন” প্রমাণ হিসেবে ব্যবহার করলে হাদিসটির কারণটিই বাদ পড়ে যায়।


কুমারী স্ত্রী হিসেবে আয়িশার সাত রাতের বিশেষ বরাদ্দ

সহিহ বুখারি ৫২১৩-তে বলা হয়েছে, কোনো ব্যক্তির আগে থেকেই স্ত্রী থাকা অবস্থায় সে নতুন কোনো কুমারী নারীকে বিবাহ করলে নতুন স্ত্রীর সঙ্গে প্রথম সাত দিন-রাত্রি অবস্থান করবে; আর নতুন স্ত্রী পূর্বে বিবাহিত হলে তার সঙ্গে তিন দিন-রাত্রি অবস্থান করবে, এরপর স্বাভাবিক পালাক্রমে ফিরে যাবে [98]

সহীহ বুখারী (তাওহীদ)
৬৭/ বিয়ে
পরিচ্ছেদঃ ৬৭/১০১. যখন কেউ সাইয়্যেবা স্ত্রী থাকা অবস্থায় কুমারী মেয়ে বিয়ে করে।
৬৭/১০০. অধ্যায়ঃ আপন স্ত্রীদের মধ্যে ইনসাফ করা।
আল্লাহ্ বলেন, ‘‘তোমরা কক্ষনো স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতে পারবে না যদিও প্রবল ইচ্ছে কর….আল্লাহ প্রশস্ততার অধিকারী, মহাকুশলী।’’ (সূরাহ আন্-নিসা ৪/১২৯-১৩০)
৫২১৩. আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নত এই যে, যদি কেউ কুমারী মেয়ে বিয়ে করে, তবে তার সঙ্গে সাত দিন-রাত্রি যাপন করতে হবে আর যদি কেউ কোন বিধবা মহিলাকে বিয়ে করে, তাহলে তার সঙ্গে তিন দিন যাপন করতে হবে। (৫২১৪; মুসলিম ১৭/১২, হাঃ ১৪৬১, আহমাদ ১২৯৭০) (আধুনিক প্রকাশনী- ৪৮৩০, ইসলামিক ফাউন্ডেশন- ৪৮৩৩)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)

বিধানটি সাধারণ ভাষায় বর্ণিত হলেও মুহাম্মদের নিজের স্ত্রীদের মধ্যে এর বাস্তব প্রয়োগ ছিল বিশেষভাবে আয়িশার ক্ষেত্রে। কারণ সহিহ বুখারির বর্ণনা অনুযায়ী আয়িশাই ছিলেন মুহাম্মদের একমাত্র কুমারী স্ত্রী। আয়িশা নিজেই মুহাম্মদকে একটি উপমা দিয়ে প্রশ্ন করেছিলেন—এক ব্যক্তির দুটি স্ত্রী থাকলে, একজনের কাছে সে আগে অন্য পুরুষের আগমন ঘটেছে এবং অন্যজন সম্পূর্ণ অব্যবহৃত, সে কার প্রতি বেশি আকৃষ্ট হবে? বুখারির ব্যাখ্যায় স্পষ্ট করা হয়েছে, আয়িশা এর দ্বারা নিজের অবস্থাই বোঝাচ্ছিলেন, কারণ মুহাম্মদ তাকে ছাড়া আর কোনো কুমারী নারীকে বিবাহ করেননি [99]

تَعْنِي أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَتَزَوَّجْ بِكْرًا غَيْرَهَا
অর্থাৎ: “এর অর্থ, রাসুলুল্লাহ আয়িশা ছাড়া আর কোনো কুমারী নারীকে বিবাহ করেননি।” [99]

ফলে “কুমারী স্ত্রীকে সাত রাত দেয়া একটি সাধারণ বিধান”—এই কথাটি সত্য হলেও মুহাম্মদের ব্যক্তিগত বৈবাহিক জীবনের ক্ষেত্রে তার ফলাফল ছিল একেবারেই নির্দিষ্ট। তার স্ত্রীদের মধ্যে আয়িশাই একমাত্র কুমারী হওয়ায় সাত রাতের এই বিশেষ প্রাথমিক বরাদ্দ অন্য কোনো স্ত্রীর ক্ষেত্রে কার্যকর হওয়ার সুযোগই তৈরি হয়নি। অন্য স্ত্রীদের অধিকাংশই পূর্বে বিবাহিত ছিলেন; তাদের জন্য একই বিধানে ছিল তিন রাত। অর্থাৎ একই বৈবাহিক ব্যবস্থার মধ্যে আয়িশার কুমারীত্ব তাকে শুরুতেই অন্য স্ত্রীদের তুলনায় দীর্ঘতর একান্ত সময়ের অধিকারী করেছিল।

আয়িশার প্রতি এই বিশেষ অবস্থান শুধু সাত রাতের বিধানেই সীমাবদ্ধ ছিল না। সহিহ বুখারি ৫২১২ অনুযায়ী সওদা নিজের পালার দিন আয়িশাকে দিয়ে দিয়েছিলেন; ফলে মুহাম্মদ আয়িশাকে তার নিজের পালার দিন এবং সওদার পালার দিন—দুটিই দিতেন [97]। আবার মুহাম্মদকে যখন জিজ্ঞেস করা হয়েছিল মানুষের মধ্যে তার কাছে সবচেয়ে প্রিয় কে, তিনি সরাসরি আয়িশার নাম বলেন [96]

এই হাদিসগুলো একত্রে রাখলে আয়িশার অবস্থান স্পষ্ট হয়: তিনি ছিলেন মুহাম্মদের একমাত্র কুমারী স্ত্রী; সেই কুমারীত্বের কারণে সাত রাতের বিশেষ প্রাথমিক বরাদ্দ তার ক্ষেত্রেই কার্যকর হয়েছিল; পরবর্তীতে সওদার পালাও তার কাছে চলে আসে; এবং মুহাম্মদ নিজেই তাকে তার সবচেয়ে প্রিয় ব্যক্তি বলেছেন। ফলে আয়িশাকে মুহাম্মদের অন্যান্য স্ত্রীদের সঙ্গে সম্পূর্ণ সমতুল্য একটি বৈবাহিক উদাহরণ হিসেবে উপস্থাপন করে তার প্রতি এই বিশেষ পছন্দ ও অতিরিক্ত সময়ের প্রমাণ অগ্রাহ্য করা যায় না।


“প্রাথমিক বা একচেটিয়া যৌন আগ্রহ” উদ্ধৃতির অপব্যবহার

Fagan ও সহকর্মীদের গবেষণা উদ্ধৃত করে কখনো বলা হয়, শিশু যৌন নির্যাতনের অপরাধীকে পেডোফাইল বলতে হলে শিশুদের প্রতি তার আকর্ষণ অবশ্যই “primary or exclusive” হতে হবে; মুহাম্মদের যেহেতু প্রাপ্তবয়স্ক স্ত্রী ছিল, তাই এই শর্ত পূরণ হয় না। প্রথমত, একই গবেষণার সংজ্ঞাতেই পেডোফিলিক আকর্ষণকে “exclusively or in part” শিশুদের প্রতি আকর্ষণ হিসেবে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয়ত, “primary” এবং “exclusive” এক অর্থ নয়। কোনো আগ্রহ প্রধান হতে পারে কিন্তু একমাত্র না-ও হতে পারে।

Researchers recommend that these imprecise uses be avoided, because although some people who commit child sexual abuse are pedophiles, child sexual abuse offenders are not pedophiles unless they have a primary or exclusive sexual interest in prepubescent children.

গবেষকরা সুপারিশ করেন যে, পেডফিলিয়া বা এরকম শব্দাবলীর যত্রতত্র ব্যবহার এড়ানো উচিত, কারণ যদিও কিছু লোক যারা শিশু যৌন নির্যাতন করে তারা পেডোফাইল, কিন্তু শিশু যৌন নির্যাতনের অপরাধীরা পেডোফাইল নয় যদি না তাদের নাবালক শিশুদের প্রতি প্রাথমিক বা একচেটিয়া যৌন আগ্রহ থাকে।

শিশু যৌন নির্যাতন এবং পেডোফিলিয়া এক জিনিস নয়—এই গবেষণাগুলো সেই পার্থক্যটিও করে। সব শিশু-যৌন-অপরাধীর শিশুদের প্রতি স্থায়ী যৌন পছন্দ থাকে না, আবার শিশুদের প্রতি যৌন পছন্দ থাকা সবাই অপরাধ করে না। তাই কোনো একটি যৌন আচরণের ঘটনা থেকে স্বয়ংক্রিয়ভাবে পুরো যৌন-পছন্দের ধরন নির্ধারণ করা যায় না। একই কারণে প্রাপ্তবয়স্ক স্ত্রী থাকার ঘটনা থেকেও শিশুদের প্রতি আকর্ষণের সম্ভাবনা বাতিল করা যায় না। দুই দিকের শর্টকাটই ভুল [100]


প্রাপ্তবয়স্ক স্ত্রী থাকার যুক্তির ফল

ইসলামি সূত্র থেকে একটি বিষয় সরাসরি বলা যায়: মুহাম্মদ নয় বছর বয়সী আয়িশার সঙ্গে দাম্পত্য সম্পন্ন করেছিলেন। একই সূত্র থেকে এটিও জানা যায় যে তার একাধিক প্রাপ্তবয়স্ক স্ত্রী ছিল। দ্বিতীয় তথ্যটি প্রথম তথ্যকে বাতিল করে না। গবেষণা অনুযায়ী শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের প্রতি যৌন আকর্ষণ একই ব্যক্তির মধ্যে থাকা সম্পূর্ণ সম্ভব; চিকিৎসাবিজ্ঞানের শ্রেণিবিন্যাসে এর জন্য অ-একচেটিয়া ধরনের স্বীকৃতিই রয়েছে।

কিন্তু আয়িশা মুহাম্মদের সবচেয়ে প্রিয় স্ত্রী ছিলেন, সওদা নিজের রাত তাকে দিয়েছিলেন অথবা নতুন কুমারী স্ত্রীকে সাত রাত দেয়ার সাধারণ বিধান ছিল—এসব দিয়ে “শিশুদের প্রতি মুহাম্মদের প্রধান বা একচেটিয়া যৌন আগ্রহ ছিল” প্রমাণ করা যায় না। ঐ হাদিসগুলো সেই প্রশ্নের তথ্য দেয় না। প্রাপ্তবয়স্ক স্ত্রী থাকার যুক্তিটি যেমন পেডোফিলিক আকর্ষণকে নাকচ করতে পারে না, তেমনি আয়িশার প্রতি বিশেষ ভালোবাসা দিয়ে নির্দিষ্ট যৌন-পছন্দের শ্রেণিও প্রমাণ করা যায় না।

“মুহাম্মদের প্রাপ্তবয়স্ক স্ত্রী ছিল, তাই শিশুদের প্রতি যৌন আকর্ষণ তার পক্ষে অসম্ভব”—এই বক্তব্য চিকিৎসাবিজ্ঞানের সংজ্ঞা ও গবেষণার সঙ্গে সাংঘর্ষিক। একচেটিয়া ও অ-একচেটিয়া—দুই ধরনের আকর্ষণই স্বীকৃত, এবং অ-একচেটিয়া ক্ষেত্রে একই ব্যক্তি শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের প্রতিই আকৃষ্ট হতে পারে। প্রাপ্তবয়স্ক স্ত্রী থাকা তাই নিজে কোনো খণ্ডন নয়।


উপসংহার

আয়িশার শিশুবিবাহের পক্ষে আধুনিক প্রতিরক্ষাগুলো পরীক্ষা করলে মূল ইসলামি বর্ণনাটি বদলায় না। সহিহ বুখারি ও সহিহ মুসলিমের একাধিক বর্ণনায় ছয় বা সাত বছর বয়সে বিবাহ এবং নয় বছর বয়সে দাম্পত্যের কথা এসেছে। আঠারো বা উনিশ বছরের পুনর্গঠন কোনো সরাসরি বর্ণনার ওপর দাঁড়ায় না; আসমার আনুমানিক বয়স, দুই বোনের অনির্দিষ্ট বয়সের ব্যবধান এবং পরবর্তী জীবনীমূলক হিসাব একত্র করে সংখ্যাটি তৈরি করা হয়। একই সহিহ মুসলিমের বর্ণনায় মুহাম্মদের মৃত্যুর সময় আয়িশার বয়স আঠারো বলা হয়েছে, ফলে আঠারোকে দাম্পত্যের বয়স বানালে সরাসরি হাদিসের কালানুক্রমই ভেঙে যায়।

আয়িশাকে নয় বছর বয়সেই পূর্ণবয়স্ক নারী প্রমাণের প্রচেষ্টাও দলিলের পরীক্ষায় ব্যর্থ। “নয় বছরে মেয়ে মহিলা” উক্তিটির আয়িশা পর্যন্ত কোনো সহিহ সনদ জানা যায় না; IslamQA নিজেই তা স্বীকার করেছে এবং বক্তব্যটির অর্থকে নয় বছর বয়সের সঙ্গে ঋতুস্রাবের অতিরিক্ত শর্তে সীমিত করেছে। সহিহ বুখারির أَعْقِلْ শব্দের অর্থ বোধ বা স্মৃতি, বয়ঃসন্ধি নয়। সুনান আবু দাউদের প্রদর্শিত আরবি تَنَفَّسَتْ শ্বাস নেয়া বা হাঁপানোর অর্থ দেয়; “ঋতুস্রাব হলো” অনুবাদটির সঙ্গে মূল আরবি মেলে না। আয়িশার নয় বছর বয়সে ঋতুস্রাব হয়েছিল—এমন সরাসরি সহিহ বর্ণনাও নেই।

“প্রাচীনকালে মেয়েরা দ্রুত বড় হতো” এবং “গরম আরবে নয় বছরেই পূর্ণবয়স্ক হয়ে যেত” দাবির পক্ষে সপ্তম শতকের আরবের কোনো জনসংখ্যাগত তথ্য নেই। আধুনিক গবেষণায় বহু জনগোষ্ঠীতে উল্টো প্রবণতা পাওয়া গেছে—উন্নত পুষ্টি ও স্বাস্থ্যপরিবেশের সঙ্গে বয়ঃসন্ধি ও প্রথম ঋতুস্রাবের বয়স সময়ের সঙ্গে কমেছে। বয়ঃসন্ধির সূচনা, প্রথম ঋতুস্রাব, পূর্ণ শারীরিক বিকাশ এবং স্বাধীন যৌন সম্মতির সক্ষমতাও এক ঘটনা নয়। নয় বছর বয়সে ঋতুস্রাব সম্ভব হলেও সেই সম্ভাবনা কোনো নির্দিষ্ট শিশুর ক্ষেত্রে ঘটনাটি ঘটেছে বলে প্রমাণ করে না এবং তাকে পূর্ণবয়স্ক যৌনসঙ্গীতে পরিণত করে না।

“তখন সবাই এমন করত” দাবিটিও ইতিহাসসম্মত নয়। প্রাচীন রোমে মেয়েদের বৈধ বিবাহের ন্যূনতম বয়স বারো ছিল, বাইজেন্টাইন আইনে বয়সসীমা ছিল, গ্রিক চিন্তায় বেশি বয়সে বিবাহের পক্ষে যুক্তি ছিল, এবং মুহাম্মদ নিজেই ফাতিমার ক্ষেত্রে “সে অল্পবয়সী” বলে আবু বকর ও উমরের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র বা শেখ মুজিবের জীবনের শিশুবিবাহের উদাহরণ মুহাম্মদের কাজের নৈতিকতা নির্ধারণ করে না; বরং দক্ষিণ এশিয়ায় শিশুবিবাহের নিজস্ব ইতিহাস দেখায়। একইভাবে খিয়ারুল বুলুগকে সার্বজনীন অধিকার বানানো যায় না, কারণ প্রাচীন ফিকহের একটি শক্তিশালী ধারায় পিতা বা পিতামহের দেয়া নাবালিকা বিবাহে বালেগ হওয়ার পর স্বয়ংক্রিয় খিয়ার স্বীকৃত হয়নি এবং আয়িশার ঘটনাই সেই বিধানের দলিল হিসেবে ব্যবহৃত হয়েছে।

প্রাপ্তবয়স্ক স্ত্রী থাকার যুক্তিও নয় বছরের আয়িশার ঘটনাকে বাতিল করে না। পেডোফিলিয়া-সংক্রান্ত চিকিৎসা ও গবেষণায় একচেটিয়া এবং অ-একচেটিয়া আকর্ষণের পার্থক্য স্বীকৃত; প্রাপ্তবয়স্কের প্রতি আকর্ষণ শিশুদের প্রতি আকর্ষণের যৌক্তিক বিপরীত নয়। সবগুলো প্রতিরক্ষা একত্রে দেখলে একই পদ্ধতি বারবার দেখা যায়: সরাসরি বর্ণনার বদলে পরোক্ষ হিসাব, আরবি মূলের বদলে অনুবাদের শব্দ, প্রাচীন তাফসিরের বদলে আধুনিক পুনর্ব্যাখ্যা, নির্দিষ্ট ঐতিহাসিক ঘটনার বদলে বিচ্ছিন্ন তুলনা, এবং বয়ঃসন্ধিকে পূর্ণ প্রাপ্তবয়স্কতার সমার্থক বানানো। এসব কৌশলের কোনোটিই সহিহ ইসলামি উৎসে বর্ণিত মূল ঘটনাকে বদলায় না: আয়িশা শিশু অবস্থায় বিবাহিত হন এবং নয় বছর বয়সে মুহাম্মদের সঙ্গে তার দাম্পত্য শুরু হয়।


তথ্যসূত্রঃ
  1. IslamQA — Age of the Mother of the Believers ‘Aa’ishah when the Prophet married her ↩︎
  2. সহিহ বুখারি, হাদিস ৫১৩৩ ↩︎
  3. সহিহ বুখারি, হাদিস ৫১৫৮ ↩︎
  4. সহিহ মুসলিম, হাদিস ১৪২২c 1 2
  5. সহিহ মুসলিম, হাদিস ১৪২২d 1 2
  6. IslamWeb — تفسير قوله تعالى: في يتامى النساء اللاتي لا تؤتونهن ↩︎
  7. লিসানুল আরব ১২/৬৪৫ ↩︎
  8. সুনান আবূ দাউদ (তাহকিককৃত), আল্লামা আলবানী একাডেমী, হাদিসঃ ২৮৭৩ ↩︎
  9. সুনান আবূ দাঊদ, তাহক্বীকঃ আল্লামা আলবানী, হুসাইন আল-মাদানী প্রকাশনী , চতুর্থ খণ্ড, পৃষ্ঠা ১৭৩, হাদিসঃ ২৮৭৩ ↩︎
  10. আবু দাউদ শরীফ ২৮৭৫, সুনানে কুবরা বায়হাক্বী ৬/৫৭ হাদীছ ১১৬৪২, মুজামুল কবীর তাবরানী ৩৪২২, সুনানে ছগীর লি বায়হাকী ২০৪৯, শরহুস সুন্নহ ৯/২০০, ফতহুল বারী ২/৩৪৬, উমদাতুল ক্বারী ২১/১০৭, কানযুল উম্মল ৬০৪৬ ↩︎
  11. IslamWeb — شرح حديث: لا يتم بعد احتلام ↩︎
  12. তাফসির আত-তাবারি — সূরা তালাক ৬৫:৪ ↩︎
  13. তাফসির ইবন কাসির — সূরা তালাক ৬৫:৪ ↩︎
  14. তাফসির আস-সা‘দি — সূরা তালাক ৬৫:৪ ↩︎
  15. তাফসির আলুসি — সূরা তালাক ৬৫:৪ ↩︎
  16. তাফসির আত-তাহরির ওয়াত-তানওয়ির — সূরা তালাক ৬৫:৪ ↩︎
  17. IslamWeb — دلالة قوله تعالى: واللائي لم يحضن على مسألة تزويج البنت الصغيرة ↩︎
  18. IslamWeb — একই ফতোয়া ↩︎
  19. কোরআনে শিশুবিবাহ ও অপ্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে সহবাস: সূরা তালাক ৬৫:৪ এবং তাফসীরসমূহের সাক্ষ্য ↩︎
  20. কোরআন ৪:৬ ↩︎
  21. তাফসির আল-কুরতুবি — সূরা নিসা ৪:৬ 1 2 3 4
  22. তাফসির ইবন কাসির — সূরা নিসা ৪:৬ 1 2
  23. আহকামুল কোরআন, আল-জাসসাস — باب دفع المال إلى اليتيم ↩︎
  24. আহকামুল কোরআন, আল-জাসসাস — সূরা নিসা ৪:৬ ↩︎
  25. তাফসির ইবন আতিয়্যা — সূরা নিসা ৪:৬ ↩︎
  26. তাফসির আল-জালালাইন — সূরা নিসা ৪:৬ ↩︎
  27. IslamQA — ليس للنكاح سن معين وبيان المراد بقوله تعالى حتى إذا بلغوا النكاح ↩︎
  28. IslamWeb — معنى بلغوا النكاح في آية وابتلوا اليتامى ↩︎
  29. IslamWeb — ফতোয়া ২৯৫৮৯৭ ↩︎
  30. IslamQA — خبر عائشة: إذا بلغت الجارية تسع سنين، فهي امرأة ↩︎
  31. IslamWeb — إذا بلغت الجارية تسع سنين فهي امرأة.. أحكام ودلالات ↩︎
  32. জামে তিরমিজি, হাদিস ১১০৯ ↩︎
  33. সুনান আল-কুবরা, বায়হাকি ২/৪৩৩ ↩︎
  34. IslamQA — خبر عائشة ↩︎
  35. ইরওয়াউল গালিল ১/১৯৯ ↩︎
  36. সুনান আল-কুবরা ২/৪৩৩ ↩︎
  37. জামে তিরমিজি ১১০৯ ↩︎
  38. IslamQA — الرد على فرية زواج النبي بعائشة ولها 18 سنة ↩︎
  39. সহিহ বুখারি, তাওহীদ পাবলিকেশন, হাদিস ৪৭৬ ↩︎
  40. Sahih al-Bukhari 476 1 2
  41. Sunan Abi Dawud 4933 1 2
  42. সহিহ বুখারি ৩৮৯৪ ↩︎
  43. সহিহ বুখারি ৬১৩০ 1 2 3
  44. সহিহ মুসলিম ২৪৪০a ↩︎
  45. সুনান আবু দাউদ ৪৯৩১ ↩︎
  46. সুনান আবু দাউদ ৪৯৩২ ↩︎
  47. IslamQA — Are dolls only for girls? Is it permissible to play with them after reaching puberty? 1 2
  48. সহিহ বুখারি ৫২৩৬ ↩︎
  49. IslamQA — Refutation of the claim that Aisha was 18 ↩︎
  50. Worldwide Secular Trends in Age at Pubertal Onset Assessed by Breast Development Among Girls: A Systematic Review and Meta-analysis ↩︎
  51. Girls beginning puberty almost a year earlier than in 1970s ↩︎
  52. Menstruation in Girls and Adolescents: Using the Menstrual Cycle as a Vital Sign ↩︎
  53. International Variability of Ages at Menarche and Menopause: Patterns and Main Determinants ↩︎
  54. Recent Decline in Age at Menarche: The Fels Longitudinal Study ↩︎
  55. Commentary: The decreasing age of puberty—as much a psychosocial as biological problem? ↩︎
  56. AGE AT MENARCHE AMONG IN-SCHOOL ADOLESCENTS IN SAWLA TOWN, SOUTH ETHIOPIA ↩︎
  57. Secular trends in age at menarche among women born between 1955 and 1985 in Southeastern China ↩︎
  58. Declining age at menarche in Indonesia: a systematic review and meta-analysis ↩︎
  59. Decline in menarcheal age among Saudi girls 1 2
  60. Nutrient Intake through Childhood and Early Menarche Onset in Girls: Systematic Review and Meta-Analysis 1 2
  61. কোরআন ২৯:১৪ ↩︎
  62. তাফসির ইবন কাসির — সূরা আনকাবুত ২৯:১৪ ↩︎
  63. তাফসির ইবন কাসির — ২৯:১৪ 1 2
  64. IslamQA — How Long Did Noah Live? ↩︎
  65. জামে তিরমিজি ৩৩৬৭ 1 2
  66. জামে তিরমিজি ৩০৭৬ ↩︎
  67. IslamWeb — আদমের আয়ু সম্পর্কিত বর্ণনা ↩︎
  68. সুনান তিরমিজি — أعمار أمتي ما بين الستين إلى السبعين ↩︎
  69. The Family in Ancient Rome: New Perspectives, Beryl Rawson, পৃষ্ঠা ২১ ↩︎
  70. Lynda Garland — Women, Byzantium ↩︎
  71. Aristotle, Politics 7.1335a ↩︎
  72. Plutarch, Life of Lycurgus 15 ↩︎
  73. সুনান আন-নাসাঈ ৩২২১ ↩︎
  74. সুনান আন-নাসাঈ, ইসলামিক ফাউন্ডেশন — নিকাহ অধ্যায় ↩︎
  75. IslamWeb — কেন আবু বকর ও উমরের বদলে আলীর সঙ্গে ফাতিমার বিবাহ দেয়া হয়েছিল ↩︎
  76. IslamWeb — الزواج مع التفاوت في السن 1 2
  77. The Scottish Centre of Tagore Studies — Mrinalini Devi ↩︎
  78. The Scottish Centre of Tagore Studies — Birth of Tagore’s First Child Bela ↩︎
  79. The Indian Express — Bankim Chandra Chattopadhyay ↩︎
  80. EBSCO — Bankim Chandra Chatterji ↩︎
  81. শেখ মুজিবুর রহমান, অসমাপ্ত আত্মজীবনী, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, পৃ. ৭ ↩︎
  82. New Age — Sheikh Fazilatunnesa Mujib’s birth anniversary ↩︎
  83. আহকামুল কুরআন, ইমাম আহমাদ ইবনে আলী আবূ বকর আর-রায়ী আল-জাসসাস, অনুবাদ: মাওলানা মুহাম্মদ আবদুর রহীম, খায়রুন প্রকাশনী, তৃতীয় খণ্ড, পৃষ্ঠা ১৩১ ↩︎
  84. আল-জাসসাস, আহকামুল কুরআন — باب تزويج الصغار ↩︎
  85. IslamWeb — مِنْ أحكام تزويج الأب ابنته الصغيرة 1 2
  86. IslamQA — الحكمة من تشريع تزويج الصغيرة دون البلوغ ↩︎
  87. IslamQA — هل يشترط إذن الصغيرة إذا زوجها أبوها؟ ↩︎
  88. IslamQA — هل يحق للمرأة الصغيرة الخيار إذا زوجت عند البلوغ أو قبله؟ 1 2
  89. কোরআন ৩৩:২৮–২৯ ↩︎
  90. সহিহ মুসলিম ১৪৭৮ 1 2
  91. Diagnostic and Statistical Manual of Mental Disorders, Fourth Edition — Pedophilia ↩︎
  92. Fagan PJ, Wise TN, Schmidt CW, Berlin FS. “Pedophilia.” JAMA. 2002;288(19):2458–2465. doi:10.1001/jama.288.19.2458 ↩︎
  93. Hall RCW, Hall RCW. “A Profile of Pedophilia: Definition, Characteristics of Offenders, Recidivism, Treatment Outcomes, and Forensic Issues.” Mayo Clinic Proceedings. 2007;82(4):457–471. doi:10.4065/82.4.457 ↩︎
  94. MSD Manual Professional Edition — Pedophilic Disorder ↩︎
  95. Altered Neural and Behavioral Response to Sexually Implicit Stimuli During a Pictorial-Modified Stroop Task in Pedophilic Disorder ↩︎
  96. সহিহ বুখারি ৪৩৫৮ 1 2
  97. সহিহ বুখারি ৫২১২ 1 2
  98. সহিহ বুখারি ৫২১৩ ↩︎
  99. সহিহ বুখারি ৫০৭৭ 1 2
  100. Fagan PJ et al., JAMA, 2002; Hall RCW & Hall RCW, Mayo Clinic Proceedings, 2007 ↩︎

Preferred Sources

About This Article

Genre: Semi-Academic Historical, Textual and Scientific Critique

Epistemic Position: Historical-Critical Analysis, Scientific Skepticism and Secular Humanist Ethics

This article critically examines the major modern apologetic defenses surrounding Muhammad’s marriage to Aisha by comparing them with the evidence found in sahih hadith, the Qur’an, classical tafsir, Islamic jurisprudence, historical sources, and modern scientific research. It evaluates claims that Aisha was actually eighteen or nineteen years old, that she had already become a fully mature woman by age nine, that girls in the Arabian climate reached puberty unusually early, that child marriage was universally normal in premodern societies, and that Aisha could simply annul the marriage after reaching puberty.

Special attention is given to the difference between original Arabic texts and later translations, the unauthenticated statement attributed to Aisha that “a girl becomes a woman at nine,” hadith reports concerning dolls and play, classical interpretations of those reports, khiyar al-bulugh, the later episode in which Muhammad’s wives were offered a choice between remaining with him or separation, historical comparisons with figures such as Rabindranath Tagore and Bankim Chandra Chattopadhyay, and modern research on puberty, menarche, nutrition, and human development.

The article distinguishes between what the primary sources actually state and what later apologetic arguments attempt to infer from them. Its central concern is whether those inferences are supported by the evidence, whether the cited sources are being represented accurately, and whether the conclusions follow logically from the available historical, textual, and scientific data.

This article should be evaluated through source accuracy, evidentiary strength, textual consistency, historical validity, scientific evidence, and logical inference—not through devotional commitment, apologetic necessity, or retrospective reinterpretation.

Leave a comment

Your email will not be published.