জ্ঞানকোষ প্রবন্ধ

চাঁদের ফাটল সম্পর্কে নাসাঃ দ্বিখণ্ডিত চাঁদ সম্পর্কে নাসার স্বীকৃতি?

প্রকাশিত: এপ্রিল 27, 2024 · লেখক: আসিফ মহিউদ্দীন · 2 মিনিট পড়া

ভূমিকা

বাংলাদেশ ভারত পাকিস্তানের মত দেশগুলোতে, অর্থাৎ তৃতীয় বিশ্বের দেশগুলোতে জমজমাট ধর্মব্যবসার একটি প্রধান অংশ হচ্ছে ওয়াজ ব্যবসা। ধর্মপ্রচার এবং ধর্মের সত্যতা তুলে ধরাই এসব ওয়াজের প্রধান কাজ থাকে। কিন্তু এইসব ওয়াজে আসলে কী বলা হয়? লক্ষ লক্ষ শিক্ষাবঞ্চিত মানুষ প্রতিদিন এসব ওয়াজ শুনে ধর্মীয় বিশ্বাস হিসেবে সত্য মনে করে। কিন্তু এগুলো তো যাচাই করে দেখা প্রয়োজন। যাচাই না করে শুধুমাত্র “ধর্মের কথা” হওয়ার কারণে, বিশ্বাসের দোহাই দিয়ে, বিশ্বাসে আঘাত করা যাবে না, এইসব বলে এই ধরনের অন্ধবিশ্বাস সমাজে প্রচার করতে দেয়ার কী যৌক্তিকতা থাকতে পারে?


ওয়াজের বক্তব্য

আসুন শুরুতেই দাবীগুলো জেনে নিই। ইসলামপন্থীদের হাজার হাজার ওয়াজে দাবী করা হচ্ছে, নাসার বিজ্ঞানীরা নাকি চাঁদে দুই খণ্ডে বিভক্ত হওয়ার মত ফাটল দেখে দলে দলে ইসলাম কবুল করে নিচ্ছে। আসুন শুনি,


এই বিষয়ে নাসার বক্তব্য

নাসার বিজ্ঞানীরা বলেছেন যে, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার দাবির স্বপক্ষে কোন প্রমাণ পাওয়া যায়নি। ২০১০ সালে, নাসা বিজ্ঞানী ব্র্যাড বেইলি মন্তব্য করেন, “আমার অনুরোধ, আপনি ইন্টারনেটে যা পড়ছেন তাই বিশ্বাস করবেন না। কেবল পিয়ার-রিভিউড পেপারস’ই বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য উৎস। বর্তমানে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই যা বলে, অতীতে চাঁদ দুই (বা আরো) অংশে বিভক্ত হয়ে পরে পুনরায় কোনো একসময়ে একত্রিত হয়েছে।” প্রথম দিকে, নাসার বিজ্ঞানীদের যখন বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হয়, তারা প্রশ্নটি বুঝতেই পারেন নি। [1]

ফাটল

পরবর্তীতে যখন আরও ভালভাবে তাদেরকে জিজ্ঞেস করা হয়, বিষয়টি তারা ইন্টারনেটের গুজব বলে পুরোপুরিই উড়িয়ে দেন। [2]

ফাটল 1


তথ্যসূত্রঃ
  1. Was the Moon Split In Two? ↩︎
  2. Brad Bailey, “Evidence of the moon having been split in two“, NASA Lunar Science Institute, June 21, 2010 ↩︎

About This Article

Genre: Semi-Academic Skeptical Analysis

Epistemic Position: Scientific Skepticism and Secular Humanist Ethics

This article belongs to the skeptical-rationalist analytical tradition of Shongshoy.com.

Its purpose is evidence-based critical examination of religious, philosophical, moral, and historical claims.

Leave a comment

Your email will not be published.