জ্ঞানকোষ প্রবন্ধ

হাবিল-কাবিলের আপন বোন বিবাহ

প্রকাশিত: মে 5, 2024 · লেখক: আসিফ মহিউদ্দীন · 2 মিনিট পড়া

ইসলামের বিশ্বাস অনুসারে, আদম হাওয়ার ছেলে হাবিল ও কাবিলের সাথে তাদের আপন বোনদের বিবাহ দেয়া হয়েছিল। কে কাকে বিয়ে করবে, এই নিয়ে এই দুই ছেলের মধ্যে ঝগড়ার সুচনা হয় [1]

আল-বিদায়া ওয়ান নিহায়া পৃষ্ঠা ২১৭
সুদ্দী (র) ইব্‌ন আব্বাস ও ইবন মাসউদ (রা)-সহ কতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন যে, আদম (আ) এক গর্ভের পুত্র সন্তানের সঙ্গে অন্য গর্ভের কন্যা সন্তানকে বিয়ে দিতেন। হাবীল সে মতে কাবীলের যমজ বোনকে বিয়ে করতে মনস্থ করেন। কাবীল বয়সে হাবীলের চাইতে বড় ছিল। আর তার বোন ছিল অত্যধিক রূপসী।১.
তাই কাৰীল ভাইকে না দিয়ে নিজেই আপন বোনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইল এবং আদম (আ) হাবীলের সাথে তাকে বিবাহ দেয়ার আদেশ করলে সে তা অগ্রাহ্য করল। ফলে আদম (আ) তাদের দু’জনকে কুরবানী করার আদেশ দিয়ে নিজে হজ্জ করার জন্য মক্কায় চলে যান। যাওয়ার প্রাক্কালে তিনি আসমানসমূহকে তাঁর সন্তানদের দেখাশুনার দায়িত্ব দিতে চান কিন্তু তারা তা গ্রহণে অস্বীকৃতি জানায়। যমীন এবং পাহাড় পর্বতসমূহকে তা নিতে বললে তারাও অস্বীকৃতি জানায়। অবশেষে কাবীল এ দায়িত্বভার গ্রহণ করে।
তারপর আদম (আ) চলে গেলে তারা তাদের কুরবানী করে। হাবীল একটি মোটা-তাজা বকরী কুরবানী করেন। তার অনেক বকরী ছিল। আর কাবীল কুরবানী দেয় নিজের উৎপাদিত নিম্নমানের এক বোঝা শস্য।
তারপর আগুন হাবীলের কুরবানী গ্রাস করে নেয় আর কাবীলের কুরবানী অগ্রাহ্য করে। এতে কাবীল ক্ষেপে গিয়ে বলল, তোমাকে আমি হত্যা করেই ছাড়ব। যাতে করে তুমি আমার বোনকে বিয়ে করতে না পার। উত্তরে হাবীল বললেন, আল্লাহ্ তা’আলা কেবল মুত্তাকীদের কুরবানী-ই কবুল করে থাকেন।
ইব্‌ন আব্বাস (রা) থেকে আরো একাধিক সূত্রে এবং আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) থেকেও এটা বর্ণিত আছে। আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) বলেন, আল্লাহর কসম! তাদের দু’জনের মধ্যে নিহত লোকটি-ই অধিকতর শক্তিশালী ছিল। কিন্তু নিদোর্ষ থাকার প্রবণতা তাকে হত্যাকারীর প্রতি হাত বাড়ানো থেকে বিরত রাখে।
আবূ জা’ফর আল-বাকির (র) বলেন, আদম (আ) হাবীল ও কাবীলের কুরবানী করার এবং হাবীলের কুরবানী কবুল হওয়ার আর কাবীলের কুরবানী কবুল না হওয়ার প্রত্যক্ষদর্শী ছিলেন। তখন কাবীল বলল, ওর জন্য আপনি দু’আ করেছিলেন বিধায় তার কুরবানী কবুল হয়েছে আর আমার জন্য আপনি দু’আই করেননি। সাথে সাথে সে ভাইকে হুমকি প্রদান করে।
এর কিছুদিন পর একরাতে হাবীল পশুপাল নিয়ে বাড়ি ফিরতে বিলম্ব করেন। ফলে আদম (আ) তার ভাই কাবীলকে বললেন, দেখতো ওর আসতে এত দেরি হচ্ছে কেন? কাবীল গিয়ে হাবীলকে চারণ ভূমিতে দেখতে পেয়ে তাকে বলল, তোমার কুরবানী কবুল হলো আর আমারটা হয়নি। হাবীল বললেন, আল্লাহ কেবল মুত্তাকীদের কুরবানী-ই কবুল করে থাকেন। এ কথা শুনে চটে গিয়ে কাবীল সাথে থাকা একটি লোহার টুকরো দিয়ে আঘাত করে তাকে হত্যা করে।

হাবিল

আসুন একটি ওয়াজ শুনে নেয়া যাক,


তথ্যসূত্রঃ
  1. আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামিক ফাউন্ডেশন, প্রথম খণ্ড, পৃষ্ঠা ২১৭ ↩︎

About This Article

Genre: Semi-Academic Skeptical Analysis

Epistemic Position: Scientific Skepticism and Secular Humanist Ethics

This article belongs to the skeptical-rationalist analytical tradition of Shongshoy.com.

Its purpose is evidence-based critical examination of religious, philosophical, moral, and historical claims.

Leave a comment

Your email will not be published.