অজ্ঞেয়বাদ কাকে বলে?

ভূমিকা

অজ্ঞেয়বাদ অর্থ হচ্ছে, কোন বিষয় সম্পর্কে জ্ঞান না থাকার সরল স্বীকারোক্তি। ঈশ্বর বা এই সম্পর্কিত বিষয়াদি সম্পর্কে যেহেতু মানুষের কোন বস্তুনিষ্ঠ প্রমাণ নির্ভর জ্ঞান নেই, তাই এই বিষয়ে অজ্ঞেয়বাদীগণ কিছু জানেন না বলে মনে করেন। একইসাথে, অজ্ঞেয়বাদীগণ দাবী করেন যে, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যারা জানেন বলে দাবী করেন, তারা কীভাবে জানেন!


অজ্ঞেয়বাদ কাকে বলে?

অজ্ঞেয়বাদ শব্দটি ইংরেজি শব্দ “Agnostic” এর পারিভাষিক রূপ। এই শব্দটির উৎপত্তি গ্রিক দুটি শব্দ থেকে—“a” এবং “gnostos।” এখানে “gnostos” শব্দের অর্থ হলো “জ্ঞানী” বা “জ্ঞাত,” আর এর আগে “a” উপসর্গটি যোগ করা হলে “agnostic” শব্দের আক্ষরিক অর্থ দাঁড়ায় “জ্ঞানহীন” বা “অজ্ঞাত।” তবে এই “অজ্ঞাত” অর্থটি সাধারণত নির্দিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই অর্থে, একজন ব্যক্তি বিভিন্ন বিষয়ে অজ্ঞেয়বাদী হতে পারেন, যার মানে তিনি সেই নির্দিষ্ট সেই বিষয়ে জানেন না বা নিশ্চিতভাবে জানার বা জ্ঞানলাভের উপায় নেই।

তবে ইতিহাসে, বিশেষ করে প্রাচীন যুগের খ্রিস্টান ধর্মপ্রচারকদের মধ্যে, গ্রিক শব্দ “নসিস” (gnosis) কে আধ্যাত্মিক জ্ঞান বোঝাতে ব্যবহার করা হতো। “নসিস” মূলত ঈশ্বরের প্রতি আধ্যাত্মিক বা গভীর জ্ঞানের দিকে ইঙ্গিত করতো। এই প্রেক্ষাপটে, অজ্ঞেয়বাদীরা তাদের জ্ঞানের সীমাবদ্ধতার কথা স্বীকার করে থাকেন যে, এই বিষয়ে আমাদের কোন নিশ্চিত জ্ঞান নেই যা পরীক্ষা যোগ্য বা পর্যবেক্ষণযোগ্য।

ধর্মীয় বিষয়ে অজ্ঞেয়বাদ একটি নির্দিষ্ট অবস্থানকে বোঝায়, যেখানে কেউ ঈশ্বর বা পরলোকের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত মতামত পোষণ করেন না। একজন অজ্ঞেয়বাদী ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিজের নিশ্চিত জ্ঞান নেই বলে দাবী করেন। তাই একজন অজ্ঞেয়বাদী ব্যক্তি আস্তিকও হতে পারেন, আবার নাস্তিকও হতে পারেন। আস্তিক অজ্ঞেয়বাদী বিশ্বাস করেন যে ঈশ্বরের অস্তিত্ব আছে, তবে তা প্রমাণের বাইরে। অন্যদিকে, নাস্তিক অজ্ঞেয়বাদী মনে করেন, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমাদের কাছে কোনো নিশ্চিত জ্ঞান বা প্রমাণ নেই বলে আমরা তা নির্দিষ্টভাবে জানি না।

  • ধরুন, কেউ প্রশ্ন করলো, আপনি মামদো ভুত সম্পর্কে জানেন?
  • উত্তর হচ্ছে, আমি জানি না। ( অর্থাৎ আমি এই বিষয়ে অজ্ঞেয়বাদী )
  • এবারে প্রশ্ন হচ্ছে, আপনি কী মামদো ভুতের অস্তিত্বে বিশ্বাস করেন?
  • উত্তর হচ্ছে, না, আমি বিশ্বাস করি না। ( অর্থাৎ আমি এই বিষয়ে নাস্তিক )

তাহলে, উপরের দুইটি উত্তর যুক্ত হয়ে আমি মামদো ভুত সম্পর্কে আমি একজন অজ্ঞেয়বাদী নাস্তিক। উল্লেখ্য, উপরের উদাহরণগুলো বিষয়টি বুঝাবার জন্য ব্যবহৃত হয়েছে। এবারে আসুন একটি ছবির মাধ্যমে বিষয়গুলো বোঝার চেষ্টা করি।

ঈশ্বর প্রসঙ্গে বিশ্বাস বনাম জ্ঞান – ৪ ধরনের অবস্থান
উপরের সেট/ম্যাট্রিক্সে অনুভূমিক অক্ষ বোঝায় “বিশ্বাস করে কি না”, আর উল্লম্ব অক্ষ বোঝায় “জ্ঞান দাবি করে কি না”। চারটি ঘরে – চার ধরনের অবস্থান: জ্ঞেয়/অজ্ঞেয় × আস্তিক/নাস্তিক।
জ্ঞেয়বাদী (Gnostic) আস্তিক (Theist)
১. জ্ঞেয়বাদী আস্তিক (Gnostic Theist)
“আমি জানি ঈশ্বর আছেন এবং আমি বিশ্বাস করি।”
এখানে ব্যক্তি দাবি করছেন যে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে তাঁর জ্ঞান আছে (শুধু বিশ্বাস নয়) – অর্থাৎ তিনি নিশ্চিতভাবে জানেন বলে মনে করেন।
প্রমাণের দায়: আছে – কারণ তিনি জ্ঞানের দাবী করছেন, তাই ঈশ্বরের অস্তিত্বের পক্ষে প্রমাণ/যুক্তি দেখানোর দায়িত্ব তাঁর।
জ্ঞেয়বাদী (Gnostic) নাস্তিক (Atheist)
৩. জ্ঞেয়বাদী নাস্তিক (Gnostic Atheist)
“আমি জানি ঈশ্বর নেই এবং আমি বিশ্বাস করি না।”
এখানে ব্যক্তি শুধু অবিশ্বাসী নন, বরং দাবি করছেন যে ঈশ্বর নেই – এ বিষয়ে নিশ্চিত জ্ঞান আছে বলে মনে করেন।
প্রমাণের দায়: আছে – ঈশ্বরের অস্তিত্ব অস্বীকারের পক্ষে শক্ত যুক্তি বা প্রমাণ হাজির করার দায় তাঁর ওপর বর্তায়।
অজ্ঞেয়বাদী (Agnostic) আস্তিক (Theist)
২. অজ্ঞেয়বাদী আস্তিক (Agnostic Theist)
“আমি জানি না ঈশ্বর আছেন কি না, কিন্তু আমি বিশ্বাস করি।”
তিনি স্বীকার করছেন যে নিশ্চিত জ্ঞান নেই, কিন্তু ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চান – বিশ্বাস তাঁর জন্য আস্থার/আশার জায়গা।
প্রমাণের দায়: নেই – কারণ তিনি জ্ঞানের দাবি না করে কেবল ব্যক্তিগত বিশ্বাসের কথা বলছেন।
অজ্ঞেয়বাদী (Agnostic) নাস্তিক (Atheist)
৪. অজ্ঞেয়বাদী নাস্তিক (Agnostic Atheist)
“আমি জানি না ঈশ্বর আছেন কি না, তবে আমি বিশ্বাস করি না।”
তিনি বলছেন: ঈশ্বর আছেন কি না তা জানেন না, তবে প্রমাণ না পাওয়ায় বা যুক্তি না দেখে বিশ্বাস করেন না – এটা মূলত প্রমাণ-অভাবের ভিত্তিতে অবিশ্বাস।
প্রমাণের দায়: নেই – কারণ তিনি “ঈশ্বর নেই এটা জানি” বলছেন না, বরং “বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ পাইনি” এই অবস্থানে আছেন।
সারাংশ:
ওপরের সেট/ম্যাট্রিক্স থেকে দেখা যাচ্ছে – জ্ঞেয়বাদী (জ্ঞান দাবি করে) হোক আস্তিক বা নাস্তিক – তাদের ওপরই মূলত প্রমাণের দায় বর্তায়। আর অজ্ঞেয়বাদী (জ্ঞান দাবি করে না) আস্তিক-নাস্তিক – তারা নিজেদের বিশ্বাস বা অবিশ্বাসকে “এটাই চূড়ান্ত জ্ঞান” বলে হাজির করছে না, তাই তাদের ক্ষেত্রে প্রমাণের দায় যৌক্তিকভাবে আলাদা।
অজ্ঞেয়বাদ

নাস্তিকতা ও জ্ঞানের দাবির মধ্যে পার্থক্য

নাস্তিকতা একটি বিশ্বাসগত অবস্থান, কোনও জ্ঞানের দাবি নয়। এটি কেবল একটি ব্যক্তির ঈশ্বর-সংক্রান্ত মনোভাব বা অবস্থানকে বোঝায়—তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না। এই অবস্থানের পেছনে যুক্তিসম্মত কারণ থাকতে পারে, আবার নিতান্তই ব্যক্তিগত বা আবেগভিত্তিক সিদ্ধান্তও হতে পারে। কিন্তু যেহেতু এটি “জানি” বলে কোনও জ্ঞানের দাবি করছে না, তাই এ অবস্থানের ওপর ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে কোনও প্রমাণ উপস্থাপনের দায় পড়ে না।
একইভাবে, একজন আস্তিক যিনি কেবল ঈশ্বরে বিশ্বাস করেন, তিনিও যদি না বলেন যে তিনি “জানেন” ঈশ্বর আছেন, তবে তারও কোনো প্রমাণ প্রদানের দায় নেই।

অন্যদিকে, জ্ঞেয়বাদ (gnosticism) এবং অজ্ঞেয়বাদ (agnosticism) বোঝায়, কোনও বিষয়ে আপনার জ্ঞান আছে কি নেই—এটি বিশ্বাস নয়, জ্ঞানের ব্যাপার। আপনি যদি বলেন “আমি জানি যে ঈশ্বর আছেন বা নেই”, তাহলে সেটি একটি জ্ঞানের দাবি বা নলেজ ক্লেইম। এক্ষেত্রে আপনার ওপর প্রমাণের দায় বর্তায়। এই বিভাজন থেকে চারটি প্রধান অবস্থান গঠিত হয়:


চারটি অবস্থান:

১. জ্ঞেয়বাদী আস্তিক (Gnostic Theist):
  “আমি জানি ঈশ্বর আছেন এবং আমি বিশ্বাস করি।”
  → যেহেতু তিনি ঈশ্বরের অস্তিত্বকে জ্ঞানের দাবির মাধ্যমে মেনে নিচ্ছেন, তাই প্রমাণ দেওয়ার দায়িত্ব তার ওপর বর্তায়।

২. অজ্ঞেয়বাদী আস্তিক (Agnostic Theist):
  “আমি জানি না ঈশ্বর আছেন কি না, কিন্তু আমি বিশ্বাস করি।”
  → কোনও জ্ঞানের দাবি করছেন না, কেবল বিশ্বাস করছেন। তাই প্রমাণের দায় নেই।

৩. জ্ঞেয়বাদী নাস্তিক (Gnostic Atheist):
  “আমি জানি ঈশ্বর নেই এবং আমি বিশ্বাস করি না।”
  → জ্ঞানের দাবি থাকায়, ঈশ্বরের অস্তিত্ব অস্বীকারের পক্ষে যুক্তি বা প্রমাণ দেওয়ার দায়িত্ব তার ওপর।

৪. অজ্ঞেয়বাদী নাস্তিক (Agnostic Atheist):
  “আমি জানি না ঈশ্বর আছেন কি না, তবে আমি বিশ্বাস করি না।”
  → বিশ্বাস করেন না, তবে জ্ঞানের দাবি না থাকায় প্রমাণের দায় নেই।


বিশ্বাস (আস্তিক/নাস্তিক) × জ্ঞান-দাবি (জ্ঞেয়/অজ্ঞেয়): চার অবস্থান
উক্তি, ট্যাগ ও “প্রমাণের দায়” এক নজরে।
জ্ঞান-দাবির অক্ষ (Knowledge Claim)
বিশ্বাসের অক্ষ (Belief)
১) জ্ঞেয়বাদী আস্তিক Gnostic Theist
বিশ্বাস: আছে জ্ঞান-দাবি: আছে
“আমি জানি ঈশ্বর আছেন এবং আমি বিশ্বাস করি।”
প্রমাণের দায়: আছে — ইতিবাচক অস্তিত্বের জ্ঞান-দাবি।
২) অজ্ঞেয়বাদী আস্তিক Agnostic Theist
বিশ্বাস: আছে জ্ঞান-দাবি: নেই
“আমি জানি না ঈশ্বর আছেন কি না, কিন্তু আমি বিশ্বাস করি।”
প্রমাণের দায়: নেই — জ্ঞান-দাবি ছাড়া বিশ্বাস।
৩) জ্ঞেয়বাদী নাস্তিক Gnostic Atheist
বিশ্বাস: নেই জ্ঞান-দাবি: আছে
“আমি জানি ঈশ্বর নেই এবং আমি বিশ্বাস করি না।”
প্রমাণের দায়: আছে — অস্তিত্ব অস্বীকারের যুক্তি দেখাতে হবে।
৪) অজ্ঞেয়বাদী নাস্তিক Agnostic Atheist
বিশ্বাস: নেই জ্ঞান-দাবি: নেই
“আমি জানি না ঈশ্বর আছেন কি না, তবে আমি বিশ্বাস করি না।”
প্রমাণের দায়: নেই — জ্ঞান-দাবি ছাড়া অবিশ্বাস।
বিশ্বাস আছে: আস্তিক (১, ২)
বিশ্বাস নেই: নাস্তিক (৩, ৪)
জ্ঞান-দাবি আছে: জ্ঞেয় (১, ৩)
জ্ঞান-দাবি নেই: অজ্ঞেয় (২, ৪)
প্রমাণের দায় থাকে: জ্ঞান-দাবি থাকলে (১, ৩)

প্রাসঙ্গিক ভিডিও

আরও ভালভাবে বোঝার জন্য আসুন এই ভিডিওটি দেখে নেয়া যাক,