
Table of Contents
ভূমিকা
অজ্ঞেয়বাদ মূলত কোনো নির্দিষ্ট বিষয় সম্পর্কে জ্ঞান না থাকার একটি সত্যনিষ্ঠ এবং বিনয়ী স্বীকারোক্তি। মহাবিশ্বের উৎস বা ঈশ্বরের অস্তিত্বের মতো অতিপ্রাকৃত বিষয়গুলো নিয়ে যখন কোনো চূড়ান্ত বস্তুনিষ্ঠ প্রমাণ বা পর্যবেক্ষণযোগ্য তথ্য পাওয়া যায় না, তখন অজ্ঞেয়বাদীগণ সেই বিষয়ে কোনো নিশ্চিত দাবি করা থেকে বিরত থাকেন। এই দার্শনিক অবস্থানের মূল ভিত্তি হলো—মানুষের জ্ঞানেন্দ্রিয় ও বুদ্ধিবৃত্তির সীমাবদ্ধতা। অজ্ঞেয়বাদীরা মনে করেন, যেহেতু ঈশ্বরের অস্তিত্ব বা অনস্তিত্ব প্রমাণ করার মতো অকাট্য কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখন পর্যন্ত নেই, তাই ‘আমি জানি না’ বলাই সবচেয়ে যুক্তিসঙ্গত অবস্থান। এটি কেবল একটি ব্যক্তিগত মতামত নয়, বরং যেকোনো বড় দাবির ক্ষেত্রে প্রমাণের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়ার একটি পদ্ধতিগত দৃষ্টিভঙ্গি।
সংক্ষেপে, অজ্ঞেয়বাদ অর্থ হচ্ছে, কোন বিষয় সম্পর্কে জ্ঞান না থাকার সরল স্বীকারোক্তি। ঈশ্বর বা এই সম্পর্কিত বিষয়াদি সম্পর্কে যেহেতু মানুষের কোন বস্তুনিষ্ঠ প্রমাণ নির্ভর জ্ঞান নেই, তাই এই বিষয়ে অজ্ঞেয়বাদীগণ কিছু জানেন না বলে মনে করেন। একইসাথে, অজ্ঞেয়বাদীগণ দাবী করেন যে, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যারা জানেন বলে দাবী করেন, তারা কীভাবে জানেন!
অজ্ঞেয়বাদ কাকে বলে?
অজ্ঞেয়বাদ শব্দটি ইংরেজি শব্দ “Agnostic” এর পারিভাষিক রূপ। এই শব্দটির উৎপত্তি গ্রিক দুটি শব্দ থেকে—“a” এবং “gnostos।” এখানে “gnostos” শব্দের অর্থ হলো “জ্ঞানী” বা “জ্ঞাত,” আর এর আগে “a” উপসর্গটি যোগ করা হলে “agnostic” শব্দের আক্ষরিক অর্থ দাঁড়ায় “জ্ঞানহীন” বা “অজ্ঞাত।” তবে এই “অজ্ঞাত” অর্থটি সাধারণত নির্দিষ্ট কোনো বিষয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই অর্থে, একজন ব্যক্তি বিভিন্ন বিষয়ে অজ্ঞেয়বাদী হতে পারেন, যার মানে তিনি সেই নির্দিষ্ট সেই বিষয়ে জানেন না বা নিশ্চিতভাবে জানার বা জ্ঞানলাভের উপায় নেই।
তবে ইতিহাসে, বিশেষ করে প্রাচীন যুগের খ্রিস্টান ধর্মপ্রচারকদের মধ্যে, গ্রিক শব্দ “নসিস” (gnosis) কে আধ্যাত্মিক জ্ঞান বোঝাতে ব্যবহার করা হতো। “নসিস” মূলত ঈশ্বরের প্রতি আধ্যাত্মিক বা গভীর জ্ঞানের দিকে ইঙ্গিত করতো। এই প্রেক্ষাপটে, অজ্ঞেয়বাদীরা তাদের জ্ঞানের সীমাবদ্ধতার কথা স্বীকার করে থাকেন যে, এই বিষয়ে আমাদের কোন নিশ্চিত জ্ঞান নেই যা পরীক্ষা যোগ্য বা পর্যবেক্ষণযোগ্য।
ধর্মীয় বিষয়ে অজ্ঞেয়বাদ একটি নির্দিষ্ট অবস্থানকে বোঝায়, যেখানে কেউ ঈশ্বর বা পরলোকের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত মতামত পোষণ করেন না। একজন অজ্ঞেয়বাদী ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে নিজের নিশ্চিত জ্ঞান নেই বলে দাবী করেন। তাই একজন অজ্ঞেয়বাদী ব্যক্তি আস্তিকও হতে পারেন, আবার নাস্তিকও হতে পারেন। আস্তিক অজ্ঞেয়বাদী বিশ্বাস করেন যে ঈশ্বরের অস্তিত্ব আছে, তবে তা প্রমাণের বাইরে। অন্যদিকে, নাস্তিক অজ্ঞেয়বাদী মনে করেন, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আমাদের কাছে কোনো নিশ্চিত জ্ঞান বা প্রমাণ নেই বলে আমরা তা নির্দিষ্টভাবে জানি না।
যখন প্রশ্ন করা হয় যে কেউ মামদো ভুত সম্পর্কে জানে কি না, তখন উত্তর “জানি না” হওয়া মানে হলো এটি একটি জ্ঞানের (Knowledge) দাবি। যেহেতু মামদো ভুতের অস্তিত্ব বা অনস্তিত্ব প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্য বা প্রমাণ নেই, তাই এই ক্ষেত্রে অজ্ঞেয়বাদী অবস্থান গ্রহণ করা হয়। এপিভিস্টেমলজি বা জ্ঞানতত্ত্বের মূলনীতি অনুযায়ী কোনো বিষয়ের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত তথ্য না থাকলে তা অজ্ঞেয়বাদ হিসেবে গণ্য হয়।
যখন প্রশ্ন করা হয় কেউ মামদো ভুতের অস্তিত্বে বিশ্বাস করে কি না, তখন উত্তর “বিশ্বাস করি না” হওয়া মানে হলো এটি একটি বিশ্বাসের (Belief) অভাব। কোনো কিছুর অস্তিত্বে বিশ্বাস না করার অর্থ এই নয় যে সেটি নেই বলে প্রমাণ দেওয়া হচ্ছে, বরং এর অর্থ হলো বিশ্বাসের সপক্ষে কোনো যৌক্তিক ভিত্তি খুঁজে না পাওয়া। বিশ্বাসের অভাব বা Lack of belief-ই হলো নাস্তিক্যবাদের মূল ভিত্তি, যা জ্ঞানের দাবির চেয়ে আলাদা।
তাহলে, উপরের দুইটি উত্তর যুক্ত হয়ে আমি মামদো ভুত সম্পর্কে আমি একজন অজ্ঞেয়বাদী নাস্তিক। উল্লেখ্য, উপরের উদাহরণগুলো বিষয়টি বুঝাবার জন্য ব্যবহৃত হয়েছে। এবারে আসুন একটি ছবির মাধ্যমে বিষয়গুলো বোঝার চেষ্টা করি।
নাস্তিকতা ও জ্ঞানের দাবির মধ্যে পার্থক্য
নাস্তিকতা একটি বিশ্বাসগত অবস্থান, কোনও জ্ঞানের দাবি নয়। এটি কেবল একটি ব্যক্তির ঈশ্বর-সংক্রান্ত মনোভাব বা অবস্থানকে বোঝায়—তিনি ঈশ্বরে বিশ্বাস করেন না। এই অবস্থানের পেছনে যুক্তিসম্মত কারণ থাকতে পারে, আবার নিতান্তই ব্যক্তিগত বা আবেগভিত্তিক সিদ্ধান্তও হতে পারে। কিন্তু যেহেতু এটি “জানি” বলে কোনও জ্ঞানের দাবি করছে না, তাই এ অবস্থানের ওপর ঈশ্বরের অস্তিত্বের বিপক্ষে কোনও প্রমাণ উপস্থাপনের দায় পড়ে না।
একইভাবে, একজন আস্তিক যিনি কেবল ঈশ্বরে বিশ্বাস করেন, তিনিও যদি না বলেন যে তিনি “জানেন” ঈশ্বর আছেন, তবে তারও কোনো প্রমাণ প্রদানের দায় নেই।
অন্যদিকে, জ্ঞেয়বাদ (gnosticism) এবং অজ্ঞেয়বাদ (agnosticism) বোঝায়, কোনও বিষয়ে আপনার জ্ঞান আছে কি নেই—এটি বিশ্বাস নয়, জ্ঞানের ব্যাপার। আপনি যদি বলেন “আমি জানি যে ঈশ্বর আছেন বা নেই”, তাহলে সেটি একটি জ্ঞানের দাবি বা নলেজ ক্লেইম। এক্ষেত্রে আপনার ওপর প্রমাণের দায় বর্তায়। এই বিভাজন থেকে চারটি প্রধান অবস্থান গঠিত হয়:
চারটি অবস্থান:
“আমি জানি ঈশ্বর আছেন এবং আমি বিশ্বাস করি।” যেহেতু তিনি ঈশ্বরের অস্তিত্বকে একটি সুনির্দিষ্ট জ্ঞানের (Knowledge) দাবির মাধ্যমে মেনে নিচ্ছেন, তাই এই দাবির সপক্ষে যৌক্তিক প্রমাণ দেওয়ার প্রাথমিক দায়িত্ব বা Burden of Proof তাঁর ওপরই বর্তায়। এপিস্টেমিক জাস্টিফিকেশন অনুযায়ী যে পক্ষ কোনো কিছুর অস্তিত্বের দাবি করে, প্রমাণ করার দায়ভার তাদেরই নিতে হয়।
“আমি জানি না ঈশ্বর আছেন কি না, কিন্তু আমি বিশ্বাস করি।” এই অবস্থানে ব্যক্তি কোনো চূড়ান্ত জ্ঞানের দাবি করছেন না, বরং এটি তাঁর ব্যক্তিগত বিশ্বাসের বহিঃপ্রকাশ মাত্র। যেহেতু তিনি মহাবিশ্বের কোনো পরম সত্যকে ‘জানার’ দাবি করছেন না, তাই এখানে প্রমাণের বাধ্যবাধকতা থাকে না। বিশ্বাস একটি ব্যক্তিগত অনুভুতি বা চয়েস হতে পারে যা সব সময় বস্তুনিষ্ঠ প্রমাণের ওপর নির্ভরশীল নয়।
“আমি জানি ঈশ্বর নেই এবং আমি বিশ্বাস করি না।” এখানে ঈশ্বরের অনস্তিত্বকে একটি নিশ্চিত জ্ঞান হিসেবে দাবি করা হচ্ছে। যেহেতু এটি একটি নেতিবাচক অস্তিত্বের দৃঢ় দাবি, তাই কেন ঈশ্বর থাকা অসম্ভব বা কেন তাঁর অস্তিত্ব নেই—সেই বিষয়ে যুক্তি বা প্রমাণ দেওয়ার দায়িত্ব এই অবস্থানের ব্যক্তির ওপর থাকে। যৌক্তিক দর্শনে কোনো কিছুর অনস্তিত্ব নিশ্চিতভাবে দাবি করলে তার পেছনে পর্যাপ্ত কারণ দর্শাতে হয়।
“আমি জানি না ঈশ্বর আছেন কি না, তবে আমি বিশ্বাস করি না।” এটি মূলত বিশ্বাসের অভাবকে নির্দেশ করে, জ্ঞানের সীমাবদ্ধতাকে নয়। যেহেতু তিনি ঈশ্বরের অনস্তিত্বের কোনো চূড়ান্ত দাবি করছেন না, কেবল বিশ্বাসের সপক্ষে প্রমাণের অভাব দেখছেন, তাই এখানেও কোনো বাড়তি প্রমাণের দায়ভার তৈরি হয় না। এটি একটি ডিফল্ট পজিশন যেখানে প্রমাণের অভাবেই বিশ্বাস স্থগিত রাখা হয়।
প্রাসঙ্গিক ভিডিও
আরও ভালভাবে বোঝার জন্য আসুন এই ভিডিওটি দেখে নেয়া যাক,
উপসংহার
পরিশেষে বলা যায়, অজ্ঞেয়বাদ কোনো বিশ্বাস নয়, বরং এটি তথ্যের অভাবকে বুদ্ধিবৃত্তিক সততার সাথে গ্রহণ করার একটি প্রক্রিয়া। এটি বিশ্বাস (আস্তিক্য বা নাস্তিক্য) এবং জ্ঞান (জ্ঞেয়বাদ বা অজ্ঞেয়বাদ)-এর মধ্যে একটি পরিষ্কার সীমারেখা টেনে দেয়, যা আমাদের বুঝতে সাহায্য করে যে বিশ্বাস করা আর জানা এক কথা নয়। মহাবিশ্বের জটিল রহস্যগুলো সমাধানে মানুষের সীমাবদ্ধতাকে স্বীকার করে নিয়ে অজ্ঞেয়বাদ আমাদের যুক্তিনির্ভর হতে শেখায়। দিনশেষে, অপ্রমাণিত কোনো ধারণাকে সত্য বলে দাবি করার চেয়ে প্রমাণের অপেক্ষায় থাকা এবং নিজের অজ্ঞতাকে স্বীকার করে নেওয়াই একজন সত্যসন্ধানী মানুষের প্রকৃত পরিচয়।
About This Article
Genre: Semi-Academic Skeptical Analysis
Epistemic Position: Scientific Skepticism and Secular Humanist Ethics
This article belongs to the skeptical-rationalist analytical tradition of Shongshoy.com.
Its purpose is not theological neutrality or artificial both-sides balance, but evidence-based critical examination of religious, philosophical, moral, and historical claims.
Neutrality here means methodological fairness: accurate use of sources, logical rigor, evidentiary discipline, and factual consistency. It does not mean moral indifference or equal treatment between harmful doctrines and their criticism.
Strong criticism should not be mistaken for bias if it is supported by evidence and sound reasoning.
This article should be evaluated through source quality, evidentiary strength, logical rigor, factual consistency, and fairness in representing opposing claims—not through theological sensitivity, apologetic expectations, or demand for rhetorical softness.

একাডেমিকভাবে এই চার ক্যাটাগরিতে ভাগ করা থাকলেও আমরা অহরহ দেখতে পাই অনেক মানুষ নিজেকে শুধু এগনস্টিক বলে পরিচয় দেন। এবং এক্ষেত্রে যারা দার্শনিক বিষয়ে জ্ঞানের অভাবে এমনটা করেন আমি তাদের কথা বলছি না। অনেকেই হয়তো শুধু এগনস্টিক শব্দটি ব্যবহার করতে চান তাদের দ্বিধান্বিত মানসিক অবস্থাকে তুলে ধরার জন্য এবং এই ৪ ক্যাটাগরি দিয়ে তা সম্ভব বলে হয়তো তাদের মনে হয় না। এই মানুষগুলোর আসলে কোন শব্দ ব্যবহার করা উচিৎ? অনলাইনে এই বিষয়ে দুই গ্রুপে প্রায় তর্ক দেখি।
দ্বিতীয়ত, কেউ যদি প্রচলিত ধর্মগুলো দ্বারা প্রচারিত স্রষ্টা বা পারসোনাল, ইন্টারভেনিং গড আছে বলে মনে না করে, কিন্তু “there is something rather than nothing” জাতীয় কিছুর ব্যাপারে কোন সিদ্ধান্তে না পৌছে থাকে তাহলে তাকে কোন ক্যাটাগরিতে ফেলা উচিৎ? সে নিজেকে Deist মনে করে না। কারণ কোন বুদ্ধিমান স্বত্তা আগে থেকে পরিকল্পনা করে মহাবিশ্ব তৈরি করে তারপর হাত গুটিয়ে নিয়েছেন এরকম কিছু সে বিশ্বাস করছে না। তার বরং কনশাসনেস, ইউনিভার্স ইজ লাইক এ মাইন্ড এই জাতীয় দর্শন নিয়ে ঘাটার আগ্রহ। এই আর্টিকেলে পাওয়া শব্দগুলোর মধ্যে এগনোস্টিক এথিস্ট সবচেয়ে বেশী মিলে। কিন্তু এরচেয়েও বেশী উপযুক্ত কোন শব্দ আছে কি তার এই ট্রেডিশনাল গডে অবিশ্বাস কিন্তু অন্য সম্ভাবনা এক্সপ্লোর করার সদিচ্ছাকে তুলে ধরার জন্য?
আপনার আর্টিকেল পড়ে ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।