ধর্মীয় নৈতিকতায় অজাচারের রূপরেখাঃ নাস্তিকরা অজাচার করে?

Table of Contents

ভূমিকা

সমসাময়িক ধর্মীয় ও সামাজিক বিতর্কে একটি ‘স্লিপারি স্লোপ’ (Slippery Slope) বা পিচ্ছিল ঢালের যুক্তি প্রায়শই রক্ষণশীল ধর্মবিশ্বাসীদের পক্ষ থেকে উত্থাপিত হতে দেখা যায়। তাদের দাবি অনুসারে, কোনো অতিপ্রাকৃত বা ঐশ্বরিক নৈতিক মানদণ্ড ব্যতিরেকে একজন মানুষ অনিবার্যভাবে নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হয় এবং চরম পর্যায়ে সে অজাচার বা রক্ত-সম্পর্কীয় (Incest) যৌনতায় লিপ্ত হতে পারে। এই অভিযোগের মূল ভিত্তি হলো এই ধারণা যে, ধর্মীয় অনুশাসনই নৈতিকতার একমাত্র উৎস। অথচ সমাজতাত্ত্বিক বা বিবর্তনীয় জীববিজ্ঞানের প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে দেখা যায়, অজাচার বা ঘনিষ্ঠ আত্মীয়ের প্রতি যৌন অনীহা কোনো ধর্মীয় অনুশাসনের ফল নয়, বরং এটি প্রধানত একটি বিবর্তনীয় অভিযোজন, যা পরবর্তীতে সামাজিক ও সাংস্কৃতিক বিধিনিষেধ দ্বারা আরও শক্তিশালী হয়েছে।

বিস্ময়কর বিষয় হলো, নাস্তিক্যবাদকে অজাচারের উৎস হিসেবে চিহ্নিত করার জন্য বিশ্বাসীদের হাতে কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান বা তথ্য-প্রমাণ নেই। বরং ঐতিহাসিকভাবে লক্ষ্য করলে দেখা যায়, আব্রাহামিক ধর্মগ্রন্থগুলোর বর্ণনা এবং পরবর্তীকালের আইনি ব্যাখ্যাগুলোতে অজাচার বা নিকটাত্মীয়ের সাথে যৌন সম্পর্কের বিষয়টি অনেক ক্ষেত্রে ধর্মীয় বিধানেই প্রচলিত, পরোক্ষভাবে অনুমোদিত অবস্থায় বিদ্যমান। যে নৈতিক কাঠামোর দোহাই দিয়ে বিশ্বাসীরা নাস্তিকদের অভিযুক্ত করেন, সেই কাঠামোর ভেতরেই এমন সব দৃষ্টান্ত এবং আইনগত ফাঁকফোকর রয়েছে যা আধুনিক সভ্যতার মাপকাঠিতে অকল্পনীয়। এই প্রবন্ধের মূল লক্ষ্য হলো, ধার্মিকদের এই প্রচলিত দাবির অসারতা প্রমাণ করা এবং খোদ ধর্মগ্রন্থ ও ধর্মীয় আইনশাস্ত্রের ভেতরেই লুকিয়ে থাকা অজাচারমূলক উপাদানগুলো নিয়ে একটি যুক্তিবাদী ব্যবচ্ছেদ উপস্থাপন করা।

একজন যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি থেকে বিচার করতে গেলে প্রথমেই দেখা হয়—কোনো ব্যক্তির অধিকার, মানবাধিকার বা অন্য কারও অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা। যদি তা না ঘটে, তাহলে শুধুমাত্র সামাজিক ট্যাবু বা অন্ধবিশ্বাসের ভিত্তিতে কাউকে অপরাধী সাব্যস্ত করা যুক্তিসঙ্গত নয়; বরং এটি আধুনিক মানবাধিকার নীতির পরিপন্থী। অতএব, এমন কোনো পরিস্থিতিতে যেখানে ক্ষমতার অপব্যবহার নেই এবং সংশ্লিষ্ট প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা স্বেচ্ছায়, সজ্ঞানে ও পারস্পরিক সম্মতিতে কোনো সম্পর্কে জড়িত, সেখানে তৃতীয় পক্ষ হিসেবে জোরপূর্বক হস্তক্ষেপ বা বলপ্রয়োগের নৈতিক ভিত্তি থাকে না। তবে সম্ভাব্য জৈবিক, মানসিক বা সামাজিক ঝুঁকি সম্পর্কে সতর্ক করা এবং প্রাসঙ্গিক ক্ষেত্রে যুক্তিসঙ্গত পরামর্শ প্রদান করা যেতে পারে।


অজাচারের নৈতিক ভিত্তিঃ ঐশ্বরিক আদেশ জনিত সমস্যা

অজাচার বা রক্ত-সম্পর্কীয় যৌনতার নৈতিকতা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে দার্শনিক সংকটটি সামনে আসে তা হলো—কোনো কাজ কি কেবল এই কারণেই ‘অনৈতিক’ যে কোনো ঈশ্বর সেটি নিষেধ করেছেন, নাকি সেই কাজটি প্রকৃতপক্ষে ক্ষতিকর বলেই ঈশ্বর সেটি নিষেধ করেছেন? যদি দ্বিতীয়টি সত্য হয়, তবে নৈতিকতার জন্য ঈশ্বরের কোনো প্রয়োজন নেই, কারণ যুক্তি ও বিজ্ঞানের মাধ্যমেই আমরা ক্ষতির কারণগুলো নির্ণয় করতে পারি। কিন্তু যদি প্রথমটি সত্য হয়, তবে নৈতিকতা হয়ে পড়ে সম্পূর্ণ খামখেয়ালি বা বিষয়ীগত (Subjective), কোন ঐশ্বরিক সত্ত্বার নিজস্ব খেয়ালখুশী। আব্রাহামিক সৃষ্টিতত্ত্ব অনুযায়ী, আদম ও হাওয়ার সন্তান হাবিল ও কাবিল তাদের সহোদর বোনদের বিবাহ ও যৌন সঙ্গম করেছিলেন [1]। এখন প্রশ্ন জাগে, সেই সময় কি এই অজাচার ‘নৈতিক’ ছিল? যদি আল্লাহ বা ঈশ্বর তখন এর অনুমতি দিয়ে থাকেন, তবে নৈতিকতার ধ্রুব অবস্থানটি কোথায়? আল্লাহ পাকের কাছে কী ভাইবোনের যৌন সঙ্গম ঘটানো ছাড়া মানব প্রজাতির বংশ বিস্তারের জন্য আর কোন উপায় ছিল না? সর্বশক্তিমান আল্লাহ যিনি হও বললেই সব হয়ে যায়, তিনি চাইলেই পাঁচ জোড়া আদম হাওয়া বানিয়ে তাদের সন্তানদের মধ্যে বিবাহ দিতে পারতেন। কিন্তু নিখুঁত বা পারফেক্ট পরিকল্পনাকারী আল্লাহ ভাইবোনের সঙ্গমে জন্ম নেয়া বাচ্চাদের মাধ্যমেই নাকি মানব প্রজাতির বিস্তারের অসমান্য নিখুঁত ডিজাইনটি করেছেন! এখান থেকেই বোঝা যায় যে, আল্লাহ এটিই করতে চেয়েছেন, এবং ধর্মীয় নৈতিকতা কোনো স্থিতিশীল যুক্তির ওপর নয়, বরং তথাকথিত ‘ঐশ্বরিক নির্দেশের’ ওপর নির্ভরশীল, যা পরিস্থিতিভেদে পরিবর্তিত হতে পারে। দর্শনে এই সমস্যাটি ‘ইউথিফ্রো দ্বন্দ্ব’ (Euthyphro Dilemma) নামে পরিচিত, যা প্রথম আলোচনা করেন Plato। এই দ্বন্দ্ব দেখায় যে, নৈতিকতা যদি কেবল ঈশ্বরের আদেশের ওপর নির্ভরশীল হয়, তবে তা অবজেক্টিভ হতে পারে না।

আরও অদ্ভুত বিষয় হলো, যে ধর্মবিশ্বাসী মুসলিমরা নাস্তিকদের অজাচারের অভিযোগে অভিযুক্ত করেন, তারা নিজেরাই ‘ফার্স্ট ব্লাড কাজিন’ বা আপন চাচাতো-মামাতো ভাইবোনের সাথে বিবাহকে বৈধ মনে করেন। ইসলামের ইতিহাসে দেখা যায়, নবী মুহাম্মদ স্বয়ং তার ফুফাতো বোন জয়নব বিনতে জাহশকে বিবাহ করেছিলেন এবং তার আপন কন্যা ফাতিমাকে বিয়ে দিয়েছিলেন আপন চাচাতো ভাই আলীর সাথে। অথচ আধুনিক জিনতত্ত্ব বলছে, কাজিন বিবাহের ফলে জন্ম নেওয়া শিশুদের মধ্যেও জিনগত রোগের ঝুঁকি সাধারণের তুলনায় অনেক বেশি থাকে। সুতরাং, নৈতিকতার দাবিটি যখন কেবল ধর্মীয় অনুশাসনের শেকলে বাঁধা থাকে, তখন তা প্রায়শই বিজ্ঞানের বিপরীতে গিয়ে কাজিন বিবাহের মতো ক্ষতিকর প্রথাকেও ‘পবিত্র’ হিসেবে জায়েজ করে নেয়।


ধর্মগ্রন্থে অজাচার ও নিকটাত্মীয়ের সাথে যৌন সম্পর্কের রূপরেখা

আব্রাহামিক ধর্মগুলোর তাত্ত্বিক কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায়, যে অজাচারকে নৈতিকভাবে ‘ঘৃণ্য’ বলা হচ্ছে, সেই একই কাজ ধর্মগ্রন্থের বিভিন্ন আখ্যানে এবং আইনি ব্যাখ্যায় কখনো ‘অপরিহার্য’, কখনো ‘বৈধ’ আবার কখনো ‘আইনি মারপ্যাঁচে ক্ষমার যোগ্য’ হিসেবে উপস্থাপিত হয়েছে। নিচে বিভিন্ন ধর্মের রেফারেন্সসহ এর একটি তুলনামূলক ব্যবচ্ছেদ তুলে ধরা হলো:


সৃষ্টিতত্ত্ব ও ভ্রাতৃ-ভগ্নী অজাচারঃ ইসলাম ও খ্রিস্টধর্ম

আব্রাহামিক সৃষ্টিতত্ত্ব অনুযায়ী, মানবজাতির বিস্তার ঘটেছে আদম ও হাওয়ার সন্তানদের পারস্পরিক মিলনের মাধ্যমে। ইসলামী বিশ্বাস মতে, আদমের এক গর্ভের পুত্রের সাথে অন্য গর্ভের কন্যার বিবাহ দেওয়া হতো। এই প্রথা অনুযায়ী কাবীলের সাথে তার যমজ বোন আকলিমার বিয়ে হওয়ার কথা থাকলেও কাবীল তার নিজের সহোদরা (যিনি অধিক সুন্দরী ছিলেন) তাকেই বিবাহ করতে চায় এবং তা থেকেই পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডের সূত্রপাত ঘটে [1]

সুদ্দী (র) ইব্‌ন আব্বাস ও ইবন মাসউদ (রা)-সহ কতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন যে, আদম (আ) এক গর্ভের পুত্র সন্তানের সঙ্গে অন্য গর্ভের কন্যা সন্তানকে বিয়ে দিতেন। হাবীল সে মতে কাবীলের যমজ বোনকে বিয়ে করতে মনস্থ করেন। কাবীল বয়সে হাবীলের চাইতে বড় ছিল। আর তার বোন ছিল অত্যধিক রূপসী।১.
তাই কাৰীল ভাইকে না দিয়ে নিজেই আপন বোনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইল এবং আদম (আ) হাবীলের সাথে তাকে বিবাহ দেয়ার আদেশ করলে সে তা অগ্রাহ্য করল। ফলে আদম (আ) তাদের দু’জনকে কুরবানী করার আদেশ দিয়ে নিজে হজ্জ করার জন্য মক্কায় চলে যান। যাওয়ার প্রাক্কালে তিনি আসমানসমূহকে তাঁর সন্তানদের দেখাশুনার দায়িত্ব দিতে চান কিন্তু তারা তা গ্রহণে অস্বীকৃতি জানায়। যমীন এবং পাহাড় পর্বতসমূহকে তা নিতে বললে তারাও অস্বীকৃতি জানায়। অবশেষে কাবীল এ দায়িত্বভার গ্রহণ করে।
তারপর আদম (আ) চলে গেলে তারা তাদের কুরবানী করে। হাবীল একটি মোটা-তাজা বকরী কুরবানী করেন। তার অনেক বকরী ছিল। আর কাবীল কুরবানী দেয় নিজের উৎপাদিত নিম্নমানের এক বোঝা শস্য।
তারপর আগুন হাবীলের কুরবানী গ্রাস করে নেয় আর কাবীলের কুরবানী অগ্রাহ্য করে। এতে কাবীল ক্ষেপে গিয়ে বলল, তোমাকে আমি হত্যা করেই ছাড়ব। যাতে করে তুমি আমার বোনকে বিয়ে করতে না পার। উত্তরে হাবীল বললেন, আল্লাহ্ তা’আলা কেবল মুত্তাকীদের কুরবানী-ই কবুল করে থাকেন।
ইব্‌ন আব্বাস (রা) থেকে আরো একাধিক সূত্রে এবং আবদুল্লাহ ইব্‌ন আমর (রা) থেকেও এটা বর্ণিত আছে। আবদুল্লাহ ইবন আমর (রা) বলেন, আল্লাহর কসম! তাদের দু’জনের মধ্যে নিহত লোকটি-ই অধিকতর শক্তিশালী ছিল। কিন্তু নিদোর্ষ থাকার প্রবণতা তাকে হত্যাকারীর প্রতি হাত বাড়ানো থেকে বিরত রাখে।
আবূ জা’ফর আল-বাকির (র) বলেন, আদম (আ) হাবীল ও কাবীলের কুরবানী করার এবং হাবীলের কুরবানী কবুল হওয়ার আর কাবীলের কুরবানী কবুল না হওয়ার প্রত্যক্ষদর্শী ছিলেন। তখন কাবীল বলল, ওর জন্য আপনি দু’আ করেছিলেন বিধায় তার কুরবানী কবুল হয়েছে আর আমার জন্য আপনি দু’আই করেননি। সাথে সাথে সে ভাইকে হুমকি প্রদান করে।
এর কিছুদিন পর একরাতে হাবীল পশুপাল নিয়ে বাড়ি ফিরতে বিলম্ব করেন। ফলে আদম (আ) তার ভাই কাবীলকে বললেন, দেখতো ওর আসতে এত দেরি হচ্ছে কেন? কাবীল গিয়ে হাবীলকে চারণ ভূমিতে দেখতে পেয়ে তাকে বলল, তোমার কুরবানী কবুল হলো আর আমারটা হয়নি। হাবীল বললেন, আল্লাহ কেবল মুত্তাকীদের কুরবানী-ই কবুল করে থাকেন। এ কথা শুনে চটে গিয়ে কাবীল সাথে থাকা একটি লোহার টুকরো দিয়ে আঘাত করে তাকে হত্যা করে।

অজাচার

আসুন একটি ওয়াজ শুনে নেয়া যাক,


এই আখ্যানটি একটি গভীর যুক্তিবাদী প্রশ্নের জন্ম দেয়: একজন সর্বশক্তিমান স্রষ্টা, যিনি মুহূর্তেই কোটি কোটি ভিন্ন ভিন্ন মানুষ সৃষ্টি করতে সক্ষম, তিনি কেন মানবজাতির সূচনার জন্য ‘অজাচার’-এর মতো একটি জৈবিকভাবে ত্রুটিপূর্ণ ও নৈতিকভাবে বিতর্কিত পথ বেছে নিলেন? আধুনিক জেনেটিক্স অনুযায়ী, সহোদর ভাই-বোনের মিলনে জন্ম নেওয়া সন্তানদের মধ্যে মারাত্মক জন্মগত ত্রুটি ও বুদ্ধিপ্রতিবন্ধিতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এবং বিভিন্ন গবেষণায় এটি সাধারণ জনসংখ্যার তুলনায় বহু গুণ বেশি বলে দেখা গেছে। অথচ ধর্মীয় বয়ান অনুযায়ী, ঈশ্বর এই জেনেটিক ঝুঁকিকেই মানব সভ্যতার ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন।


বাইবেলের আখ্যানঃ নবী ও অজাচার

খ্রিস্টধর্ম ও ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থ বাইবেলে অজাচারের আরও রগরগে ও প্রত্যক্ষ বর্ণনা পাওয়া যায়। বাইবেলের আদিপুস্তক অনুসারে, আব্রাহামিক ধর্মের অন্যতম প্রধান পুরুষ ইব্রাহিম (আব্রাহাম) তার স্ত্রী সারাহকে একই সাথে নিজের ‘বোন’ হিসেবে পরিচয় দিয়েছেন। বাইবেলের ভাষায়, “সারা আমার স্ত্রী, আবার আমার বোনও বটে। সারা আমার পিতার কন্যা বটে, কিন্তু আমার মাতার কন্যা নয়” [2]

সারা আমার স্ত্রী, আবার আমার বোনও বটে। সারা আমার পিতার কন্যা বটে, কিন্তু আমার মাতার কন্যা নয়।

আরও চরম একটি উদাহরণ পাওয়া যায় লুত নবীর বর্ণনায়। বাইবেল অনুযায়ী, লুতের দুই কন্যা তাদের পিতাকে দ্রাক্ষারস পান করিয়ে বেহুঁশ করে তার সাথে যৌন সঙ্গম করেন এবং তারা উভয়েই পিতার মাধ্যমে গর্ভবতী হন [3]। ধর্মীয় প্রবক্তারা একে ‘বিপদের সময় বংশ রক্ষার প্রচেষ্টা’ হিসেবে জায়েজ করতে চাইলেও, একজন নবীর জীবনের সাথে এমন অজাচারমূলক আখ্যান যুক্ত থাকা স্রষ্টার নৈতিক মানদণ্ডের ওপর বড় ধরনের প্রশ্ন চিহ্ন ছুড়ে দেয়। একইসাথে, সর্বশক্তিমান ঈশ্বরের অসহায়ত্বও প্রমাণ করে, কারণ সর্বশক্তিমান ঈশ্বরের কাছে লুতের বংশ বিস্তারের জন্য এছাড়া আর কোন উপায় ছিল না বলেও মেনে নেয়া হয়!

30 সোযরে বাস করতে লোটের ভয় করছিল। তাই তিনি ও তাঁর দুই মেয়ে পর্বতে বাস করতে চলে গেলেন। সেখানে তাঁরা একটা গুহার মধ্যে বাস করতে লাগলেন।
31 দুজনের মধ্যে যে মেয়ে বড় সে একদিন ছোট বোনকে বলল, “পৃথিবীতে সর্বত্র স্ত্রী ও পুরুষ বিয়ে করে এবং তাদের সন্তানাদি হয়। কিন্তু আমাদের পিতা বৃদ্ধ হয়েছেন এবং আমাদের সন্তানাদি দিতে পারে এমন অন্য পুরুষ এখানে নেই।
32 তাই আমরা পিতাকে প্রচুর দ্রাক্ষারস পান করিয়ে বেহুঁশ করিয়ে দেব। তারপর তাঁর সঙ্গে আমরা যৌনসঙ্গম করব। আমাদের পরিবার রক্ষা করার জন্যে আমরা এইভাবে আমাদের পিতার সাহায্য নেব!”
33 সেই রাত্রে দু মেয়ে তাদের পিতার কাছে গেল এবং তাঁকে প্রচুর দ্রাক্ষারস পান করতে দিল। তারপর বড় মেয়ে পিতার বিছানায় গিয়ে তাঁর সঙ্গে যৌন সঙ্গম করল। লোট এমন নেশাগ্রস্ত ছিলেন যে তাঁর বিছানায় কে কখন এল এবং কে কখন গেল কিছুই বুঝতে পারলেন না।
34 পরদিন ছোট বোনকে বড় বোন বলল, “গত রাত্রে আমি পিতার সঙ্গে এক বিছানায় শুয়েছি। আজ রাতে আবার তাঁকে দ্রাক্ষারস পান করিয়ে বেহুঁশ করে দেব। তাহলে তুমি তাঁর সঙ্গে যৌন সঙ্গম করতে পারবে। এভাবে আমরা সন্তানাদি পেতে আমাদের পিতার সাহায্য নেব। এতে আমাদের বংশধারা অব্যাহত থাকবে।”
35 সুতরাং সেই রাত্রে দু মেয়ে আবার পিতাকে নেশাতে বেহুঁশ করে দিল। তারপর ছোট মেয়ে পিতার বিছানায় গিয়ে পিতার সঙ্গে যৌন সঙ্গম করল। এবারেও লোট এমন নেশাগ্রস্ত ছিলেন যে জানতে পারলেন না কে তার বিছানায এল, কে গেল।
36 লোটের দু মেয়েই গর্ভবতী হল। তাদের পিতাই তাদের সন্তানাদির পিতা।
37 বড় মেয়ের হল এক পুত্র সন্তান। তার নাম হল মোযাব। বর্তমানে য়ে মোয়াবীয় জাতি আছে তাদের আদিপুরুষ হলেন মোযাব।
38 ছোট মেয়েও এক পুত্র সন্তানের জন্ম দিল। তার নাম বিন্-অম্মি। বর্তমানে য়ে অম্মোন জাতি আছে তাদের আদিপুরুষ হলেন বিন্-অম্মি।


হিন্দু ধর্মশাস্ত্রে অজাচার ও পৌরাণিক আখ্যান

আব্রাহামিক ধর্মগুলোর ন্যায় আর্য বা হিন্দু ধর্মশাস্ত্রেও সৃষ্টির আদিলগ্নে অজাচারমূলক সম্পর্কের একাধিক বর্ণনা পাওয়া যায়। হিন্দু পুরাণের সৃষ্টিতত্ত্ব এবং বৈদিক সূক্তগুলোতে এমন কিছু আখ্যান রয়েছে যা আধুনিক নৈতিকতা ও অজাচারবিরোধী অবস্থানের সাথে সরাসরি সাংঘর্ষিক।

ব্রহ্মা ও সরস্বতী: সৃষ্টিকর্তার কন্যা-গমন

হিন্দু পুরাণ অনুযায়ী, ব্রহ্মাণ্ডের রচয়িতা ব্রহ্মা নিজের দেহ থেকে শতরুপা বা সরস্বতীকে সৃষ্টি করেন। ব্রহ্মাণ্ডপুরাণ ও মৎস্যপুরাণে বর্ণিত হয়েছে যে, ব্রহ্মা নিজের সৃষ্টি করা এই কন্যার সৌন্দর্যে বিমোহিত হন এবং তার সাথে যৌন সম্পর্ক স্থাপনের লালসা পোষণ করেন। সরস্বতী তার পিতার কামার্ত দৃষ্টি থেকে বাঁচতে বিভিন্ন দিকে পালাতে থাকলেও ব্রহ্মা তাকে দেখার জন্য চতুর্দিকে চারটি মাথা এবং পরবর্তীতে আকাশের দিকে তাকানোর জন্য পঞ্চম একটি মাথা তৈরি করেন [4]। শেষ পর্যন্ত ব্রহ্মার সাথে তার কন্যার মিলন ঘটে এবং তাদের মিলনের ফলে মানবজাতির আদিপুরুষ মনু-র জন্ম হয় বলে কোনো কোনো পুরাণে উল্লেখ করা হয়েছে। একজন পরম পূজনীয় দেবতার এই আচরণকে অনেক ধর্মতাত্ত্বিক ‘রূপক’ হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করলেও, আক্ষরিক অর্থে এটি একটি চরম অজাচারমূলক আখ্যান।


যম ও যমী: ভাই-বোনের যৌন সংলাপ

ঋগ্বেদের দশম মণ্ডলে যম ও যমী নামক যমজ ভাই-বোনের একটি দীর্ঘ সংবাদ বা সংলাপ রয়েছে। সেখানে দেখা যায়, বোন যমী তার ভাই যমকে বংশ রক্ষার দোহাই দিয়ে যৌন মিলনের জন্য প্রলুব্ধ করছেন। যমী যুক্তি দেন যে, সৃষ্টির আদিতে তারা দুজনেই এক জরায়ু থেকে জন্ম নিয়েছেন এবং এটিই প্রকৃতির নিয়ম হওয়া উচিত [5]। যদিও উক্ত সূক্তে যম তার বোনের এই প্রস্তাবকে নীতিবহির্ভূত বলে প্রত্যাখ্যান করেছিলেন, তবুও আদি বৈদিক সাহিত্যে এমন একটি কামোদ্দীপক সংলাপের উপস্থিতি প্রমাণ করে যে, আদিম সমাজগুলোতে বংশ রক্ষার তাগিদে অজাচার একটি আলোচিত ও বাস্তব বিষয় ছিল।


দক্ষিণ ভারতীয় সংস্কৃতি ও কাজিন বিবাহ

ইসলামের ন্যায় হিন্দু ধর্মের একটি বৃহৎ অংশে, বিশেষ করে দক্ষিণ ভারতে (যেমন: অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক) আপন মামাতো বোন বা ফুফাতো বোনের সাথে বিবাহ অত্যন্ত জনপ্রিয় এবং সামাজিকভাবে স্বীকৃত। হিন্দু ম্যারেজ অ্যাক্ট-১৯৫৫ অনুযায়ী সাধারণত ‘সপিণ্ড’ বা নির্দিষ্ট রক্তের সম্পর্কের মধ্যে বিবাহ নিষিদ্ধ হলেও, সেকশন ৫ (আইভি) এবং (ভি) অনুযায়ী যদি কোনো গোষ্ঠীর দীর্ঘদিনের প্রথা বা কাস্টম থাকে, তবে সেটি বৈধ হিসেবে গণ্য হবে [6]। উত্তর ভারতের হিন্দু সমাজে এটি অজাচার হিসেবে বিবেচিত হলেও দক্ষিণ ভারতে এটি ‘পবিত্র’ প্রথা হিসেবে পালিত হয়। এটি পুনরায় প্রমাণ করে যে, নৈতিকতা কোনো ঐশ্বরিক ধ্রুব সত্য নয়, বরং এটি ভৌগোলিক ও সামাজিক প্রথার ওপর নির্ভরশীল।


প্রজাপতি ও ঊষার আখ্যান

ঐতরেয় ব্রাহ্মণে প্রজাপতির নিজ কন্যা ঊষার প্রতি কামাসক্ত হওয়ার বর্ণনা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, প্রজাপতি যখন তার কন্যার সাথে মিলিত হওয়ার চেষ্টা করেন, তখন দেবতারা তার এই ‘অধর্ম’ দেখে ক্রুদ্ধ হন এবং রুদ্রের সৃষ্টি করেন প্রজাপতিকে শাস্তি দেওয়ার জন্য [7]। এই আখ্যানটি একদিকে অজাচারের চেষ্টার কথা যেমন স্বীকার করে, অন্যদিকে তৎকালীন সমাজে এটি নিয়ে যে এক ধরণের অস্বস্তি ও নিষেধাজ্ঞার সৃষ্টি হচ্ছিল, তারও প্রতিফলন ঘটায়।


ফাতাওয়ায়ে আলমগীরীঃ ইসলামী আইনশাস্ত্রের নৈতিক অস্পষ্টতা

ইসলামী আইনের অন্যতম প্রধান গ্রন্থ ‘ফাতাওয়ায়ে আলমগীরী’-তে অজাচারমূলক আচরণের ক্ষেত্রে এমন কিছু আইনি মাসআলা বা সমাধান দেওয়া হয়েছে যা আধুনিক নৈতিকতার মাপকাঠিতে অত্যন্ত আতঙ্কজনক। সেখানে বলা হয়েছে, কোনো পিতা যদি স্বীয় কন্যার সাথে যৌন সংস্পর্শে লিপ্ত হতে চায় বা উরুদ্বয়ের মাঝখানে লিঙ্গ প্রবেশ করায়, তবে তা কেবল তখনই ‘হুরমতে মুসাহারা’ (অর্থাৎ মায়ের সাথে বাবার বিবাহ হারাম হওয়া) সাব্যস্ত হবে, যদি পিতার লিঙ্গ স্পর্শের ফলে আরও বেশি শক্ত হয়। এই বিধানটি মূলত ‘হুরমতে মুসাহারা’ নির্ধারণের একটি কারিগরি আইনি আলোচনার অংশ, তবে এর ভাষা ও কাঠামো আধুনিক নৈতিকতার সঙ্গে স্পষ্ট অসামঞ্জস্যপূর্ণ। [8]

১২. মাসআলা: যে বয়সের বালক সহবাস করতে সক্ষম এ বয়সের বালকের
সহবাস প্রাপ্তবয়স্ক পুরুষের সহবাসের মতই। অর্থাৎ এ জাতীয় বয়সের কোন বালক সহবাস করলে তাতে ‘হুরমত মুসাহারা’ সাব্যস্ত হবে। ফকীহগণ বলেন, এমন বালক যার মত বয়সের বালকেরা সহবাস করে থাকে তারা ঐ বালক যারা সাধারণতঃ সহবাস করে থাকে, যাদের মধ্যে কাম চেতনা সৃষ্টি হয় এবং যাদেরকে দেখলে মহিলাগণ লজ্জা পায়, (ফাতাওয়ায়ে কাযীখান) মহিলাকে স্পর্শ করা বা মহিলার প্রতি নযর করার সময় কামোদ্দীপনা থাকলে তা ধর্তব্য হবে। পরে কামোদ্দীপনা সৃষ্টি হলে তা ধর্তব্য হবে না। সুতরাং স্পর্শ করা ও নযর করার পর যদি কামোদ্দীপনা সৃষ্টি হয় এর দ্বারা হুরমত
প্রমাণিত হবে না। পুরুষের খাহিশাত এবং কামোদ্দীপনার পরিচয় হল এই যে, পুরুষের জননেন্দ্রীয় সোজা ও শক্ত হয়ে যাওয়া। আর পূর্ব হতে শক্ত থাকলে তা আরো বেড়ে যাওয়া। (তাবয়ীন) এটাই সহীহ্ মত। (জাওয়াহিরুল আন্নাতী) এভাবেই ফাওয়া দেওয়া হয়। (খুলাসা) পুরুষের জননেন্দ্রীয় সোজা ও শক্ত হয়ে যাওয়ার পর সে যদি তার স্ত্রীকে তলব করে না পেয়ে স্বীয় কন্যার উরুদ্বয়ের মধ্যবর্তী স্থানে তা প্রবেশ করায় তবে এতে এই কন্যার মা তার জন্য পিতার জন্য হারাম হবে না। যতক্ষণ পর্যন্ত না তার জননেন্দ্রীয় আরো বেশি শক্ত হয়। (তাবয়ীন) বর্ণিত এই আলামত তখনই প্রযোজ্য হবে যদি পুরুষ লোকটি যুবক এবং সহবাস করতে সক্ষম হয়। আর যদি কেউ বৃদ্ধ অথবা পৌরুষত্বহীন হয় তবে তার খায়িশাতের আলামত হচ্ছে এই বিষয়ে হৃদয়ে স্পন্দন না’ থেকে থাকে। কিন্তু যদি এ বিষয়ে হৃদয়ে পূর্ব হতে কোন স্পন্দন থেকে থাকে তাহলে তা আরো বিপুলভাবে বৃদ্ধি পাওয়া আবশ্যক। (মুহীত)।

অজাচার 1

এখানে লক্ষণীয় যে, ইসলামী আইনশাস্ত্রে এই ভয়াবহ আচরণকে সরাসরি একটি চূড়ান্ত নৈতিক অপরাধ বা দণ্ডযোগ্য ‘ইনসেস্ট’ হিসেবে না দেখে বরং ‘লিঙ্গ শক্ত হওয়া বা না হওয়ার’ শারীরবৃত্তীয় মাপকাঠিতে বিচার করা হয়েছে। এটি প্রকারান্তরে পারিবারিক পরিসরে শিশুদের বিরুদ্ধে হওয়া যৌন সহিংসতাকে এক ধরণের আইনি নমনীয়তা প্রদান করে।


কাজিন বিবাহ ও উত্তরাধিকারসূত্রে অজাচারের বৈধতা

ইসলামে ফার্স্ট ব্লাড কাজিন (আপন চাচাতো, মামাতো, ফুফাতো বোন) বিবাহ কেবল বৈধই নয়, বরং নবী ও তার উত্তরসূরীদের জীবনে এর চর্চা ছিল ব্যাপক।

  • নবী মুহাম্মদ তার আপন ফুফাতো বোন জয়নব বিনতে জাহশকে বিবাহ করেছিলেন।
  • হযরত আলী ছিলেন নবীর আপন চাচাতো ভাই, অথচ নবী তার সাথে তার আপন মেয়ে ফাতিমার বিবাহ দিয়েছিলেন।
  • হযরত উমর তার আপন চাচাতো বোন আতিকা বিনতে যায়েদকে বিবাহ করেন।
  • এমনকি উমর নবীর নাতনী উম্মে কুলসুমকে বিবাহ করেন, যিনি ছিলেন হযরত আলী ও ফাতিমার মেয়ে [9]

সহীহ মুসলিম (হাঃ একাডেমী)
অধ্যায়ঃ ১৭। বিবাহ
পরিচ্ছদঃ ২. কোন মহিলাকে দেখে কোন পুরুষের মনে যৌন কামনা জাগ্রত হলে সে যেন তার স্ত্রীর সাথে অথবা ক্রীতদাসীর সাথে গিয়ে মিলিত হয়
৩২৯৮-(৯/১৪০৩) আমর ইবনু আলী (রহঃ) ….. জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন। তখন তিনি তার স্ত্রী যায়নাব এর নিকট আসলেন। তিনি তখন তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন পূরণ করলেন। অতঃপর বের হয়ে সাহাবীগণের নিকট এসে তিনি বললেনঃ স্ত্রীলোক সামনে আসে শয়ত্বানের বেশে এবং ফিরে যায় শায়ত্বানের বেশে। অতএব তোমাদের কেউ কোন স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে। কারণ তা তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয়। (ইসলামিক ফাউন্ডেশন, ৩২৭৩, ইসলামীক সেন্টার ৩২৭১)
হাদিসের মানঃ সহিহ (Sahih)

হি. ১১ সনে যাদের ইনতিকাল হয়
হিজরী ১১ সনে যেসব বিখ্যাত ব্যক্তির ইনতিকাল হয় এখানে তাঁদের নাম উল্লেখ করা হচ্ছে। এই সাথে ইয়ামামার যুদ্ধে যেসব বিখ্যাত ব্যক্তি নিহত হন তাঁদের নামও উল্লেখ করা হয়েছে। কারণ এই যুদ্ধও ১১ হিজরীতেই সংঘটিত হয়েছিল; যদিও প্রসিদ্ধ মতে এটা ১২ হিজরীর প্রথম দিকে সংঘটিত হয়। প্রসিদ্ধ মতে এই সনের ১২ রবীউল আউয়ালের সোমবার বনী আদমের শ্রেষ্ঠ সন্তান উভয় জাহানের নেতা আল্লাহর রসূল মুহাম্মদ ইব্‌ন আবদুল্লাহ্ (সা)-এর ইনতিকাল হয় যেমনটি পূর্বে বর্ণিত হয়েছে। প্রসিদ্ধ মতে রাসূলুল্লাহ্ (সা)-এর ইনতিকালের ছয় মাস পরে তার কন্যা হযরত ফাতিমা (রা) ইনতিকাল করেন। তাঁর কুনিয়াত তাঁর পিতার মায়ের নামের সাথে সম্পৃক্ত করে (উম্মে আমিনা) রাখা হয়েছিল। রাসূল (সা) তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, পরিবারবর্গের মধ্যে তিনিই সর্ব প্রথম তাঁর সাথে মিলিত, হবেন। সাথে সাথে তিনি তাঁকে জিজ্ঞেস করেছিলেন, হে ফাতিমা! তুমি কি জান্নাতবাসিনী أَمَا تَرْضِينَ أَنْ تَكُونِي سَيِّدَةَ نِسَاء أَهْلِ الْجَنَّة ? 70 1 25 24 afrations প্রসিদ্ধ মতে, ফাতিমা ছিলেন রাসূলুল্লাহ্ (সা)-এর সর্বকনিষ্ঠা কন্যা। রাসূলুল্লাহ্ (সা)-এর ইনতিকালের পরে তিনি ছাড়া রাসূলুল্লাহ্ (সা)-এর সন্তানদের আর কেউ জীবিত ছিলেন না। ফাতিমা অধিক পুরস্কারের যোগ্য এ জন্য হয়েছেন যে, পিতৃ বিয়োগের ব্যথা ও মর্মপীড়া তিনিই ভোগ করেছেন। কেউ কেউ বলেছেন যে, রাসূল (সা)-এর পুত্র আবদুল্লাহ্ ও ফাতিমার জন্ম যমজরূপে হয়েছিল। রাসূলের বংশধারা ফাতিমা ভিন্ন অন্য কোন সন্তান থেকে অব্যাহত থাকেনি। যুবায়র ইব্‌ন্ন বাক্কার বর্ণনা করেছেন যে, হযরত আলী ও ফাতিমার বাসর রাত্রে রাসূলুল্লাহ্ (সা) উযূ করে সে পানি তাদের উপর ছিঁটিয়ে দেন এবং তাদের বংশ বিস্তারে বরকতের দু’আ করেন। আলী ও ফাতিমার বিবাহ সম্পাদন হয় হিজরতের পরে, কারও মতে বদর যুদ্ধের পরে, কারও মতে উহুদ যুদ্ধের পরে, আবার কারও মতে হযরত আয়েশার সাথে রাসূলুল্লাহর বিবাহের সাড়ে চার মাস পরে। বিবাহের সাড়ে সাত মাস পরে তাদের বাসর হয়। আলী বিবাহের মহর হিসাবে তার মূল্যবান হাত্মী বর্ম প্রদান করেন-যার মূল্য ছিল চারশ’ দিরহাম। বিবাহের সময় ফাতিমার বয়স হয়েছিল পনের বছর পাঁচ মাস। আলী (রা) তাঁর
থেকে ছয় বছরের বড় ছিলেন। আলী ও ফাতিমার বিবাহকে কেন্দ্র করে বহু মনগড়া ও মিথ্যা
বর্ণনা রয়েছে। আমরা এখানে তার অবতারণা করব না। ফাতিমা থেকে আলীর চারজন সন্তানের জন্ম হয়। তাঁরা হলেন- হাসান, হুসায়ন, মুহসিন ও উম্মু কুলছুম। উম্মু কুলছুমকে হযরত উমর ইবন খাত্তাব পরবর্তীকালে বিবাহ করেছিলেন।
ইমাম আহমদ হযরত আলী (রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, আমার সঙ্গে বিবাহ হলে রাসূলুল্লাহ্ (সা) ফাতিমার সাথে নিম্নলিখিত উপহারাদি পাঠিয়ে দেন: ১টা চাদর, ১টা চামড়ার বালিশ-যার মধ্যে ছিল খেজুর গাছের আঁশ, গম পেষার যাঁতা, একটা মশক ও দুটা কলস।
একদা আলী (রা) ফাতিমাকে ডেকে বললেন, আল্লাহ্র কসম, কুয়ো থেকে পানি উঠাতে উঠাতে আমার বুক ধরে গেছে। আল্লাহ্ তোমার পিতার হাতে বহু বন্দী এনে দিয়েছেন, তুমি তাঁর নিকট গিয়ে খিদমতের জন্য একজন লোক চেয়ে আনো! ফাতিমা বললেন, আল্লাহ্

অজাচার 3

সমাজতাত্ত্বিকভাবে দেখলে, কাজিন বিবাহের এই ধারা বংশগত সম্প্রীতি রক্ষা করলেও বিবর্তনীয় জীববিজ্ঞানের দৃষ্টিতে এটি অত্যন্ত ক্ষতিকর। ব্রিটিশ সাইকোলজিক্যাল সোসাইটির একটি গবেষণায় দেখা গেছে, রক্ত-সম্পর্কীয় আত্মীয়ের মধ্যে বিবাহের ফলে অটিজম এবং অন্যান্য জেনেটিক ডিসঅর্ডারের হার উল্লেখযোগ্যভাবে বেশি। তবুও, সৌদি আরবের সর্বোচ্চ আলেমদের দ্বারা পরিচালিত ওয়েবসাইট ‘IslamQA’ সাফ জানিয়ে দেয় যে, ইসলামে কাজিন বিবাহে কোনো বাধা নেই এবং একে নিরুৎসাহিত করারও কোনো বিধান নেই [10],

Ruling on marrying cousins
Publication : 23-07-1997
Question
Is it correct,that our Rusul , discouraged marrying cousins. You, see marrying cousins should be the last resort.
Jazakallah.
Answer
Praise be to Allah.
Al-hamdu lillah (All praise be to Allah). There is no objection whatsoever in the Islamic religion for a man to marry any of his relatives except al-maharim (those forbidden for marriage) whom Allah mentioned in surat al-nisaa’, 4:23 (interpretation of the meaning):
Prohibited to you (for marriage) are: your mothers, daughters, sisters; father’s sisters, mother’s sisters; brother’s daughters, sister’s daughters; foster-mothers (who breast-fed you), foster-sisters (who breast-fed from the same woman as you); your wives’ mothers; your step-daughters under your guardianship, born of your wives with whom you have consummated marriage, no prohibition if ye have not consummated; (those who have been) wives of your sons proceeding from your loins; and two sisters in wedlock at one and the same time, except for what is past; for Allah is Oft-Forgiving, Most Merciful.
Thus, when Allah mentioned for us the relatives to whom marriage is forbidden, we then come to know that there is no objection for the remainder of the family relations. Furthermore, there is no condition that it be the last resort as indicated in the question. Among the most prominent evidence of this fact is that the Prophet (peace be upon him) married his daughter Fatima to Ali (may Allah be pleased with them) and he is the son of her father’s uncle, as well as the marriage of the Prophet himself to Zainab bint Jahsh (may Allah be please with her) and she is his aunt’s daughter (i.e. his cousin); and there are many other such examples.
However, a different question may be asked, namely: “Is it better or preferable for a Muslim to marry someone he is not related to rather than a relative?”
The answer to this question varies from case to case, and perhaps it may be preferable to marry people who are non-relations, for example if one aspires to form new social ties or bonds, and regards the existence of a marriage relationship with a different family as constructive in widening the circle of social bonds.


ধর্মবিশ্বাসীদের মধ্যে অজাচারঃ কন্যার সাথে মুমিন

এবারে আসুন কিছু ভিডিও দেখে নিই, ইসলামিক আলেমদের মুসলিমগণ কী কী প্রশ্ন করছেন,

এবারে আসুন শুনি আরও কিছু আলেমের বক্তব্য,

উপরে আলেমদের কাছে করা এই প্রশ্নোত্তরগুলো থেকেই বোঝা যায়, ইমানদার মুসলিমদের মধ্যে এই ধরনের প্রশ্নোত্তরগুলোর উপস্থিতি দেখায় যে বিষয়টি সামাজিক বাস্তবতায় একেবারেই অনুপস্থিত নয়, যদিও এর প্রকৃত পরিসর নির্ধারণের জন্য নির্ভরযোগ্য পরিসংখ্যান প্রয়োজন। কিছুদিন পরে পরেই আমরা পত্রিকায় কিংবা টিভি চ্যানেলে এরকম খবর দেখি। আসুন একটি উদাহরণ দেখে নিই,


গরুও রক্ষা পায় না যাদের কাছে

শুধু কী মানুষ? গরু ছাগল বিড়াল এমনকি কুকুররাও তো এদের হাত থেকে রক্ষা পায় না। যাদের কাছে গরু ভেড়া ছাগল মুরগি নিরাপদ নয়, তাদের কাছে পরিবারের সদস্যরা কীভাবে নিরাপদ বোধ করবে? আসুন একজন প্রখ্যাত আলেমের বক্তব্য শুনি,


শৈশবিক আকর্ষণ, ফ্রয়েডিয়ান তত্ত্ব এবং আধুনিক মনোবিজ্ঞানের মূল্যায়ন

মানব মনোবিজ্ঞানে একটি বিতর্কিত কিন্তু দীর্ঘদিন আলোচিত ধারণা হলো, শিশুরা প্রাথমিক পর্যায়ে তাদের পিতামাতার প্রতি একধরনের আবেগিক বা মনস্তাত্ত্বিক আকর্ষণ অনুভব করে। এই ধারণাটি সবচেয়ে সুপরিচিতভাবে উঠে আসে সিগমুন্ড ফ্রয়েডের মনোবিশ্লেষণ তত্ত্বে, বিশেষত “ওডিপাস কমপ্লেক্স” এবং “ইলেক্ট্রা কমপ্লেক্স” ধারণার মাধ্যমে। ফ্রয়েডের মতে, একটি ছেলে শিশু তার মায়ের প্রতি অবচেতন আকর্ষণ এবং বাবার প্রতি প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাব তৈরি করে; একইভাবে, একটি মেয়ে শিশুর ক্ষেত্রে এই প্রবণতা বাবার প্রতি কেন্দ্রীভূত হতে পারে।

তবে এই তত্ত্বটি আধুনিক বৈজ্ঞানিক মানদণ্ডে ব্যাপকভাবে সমালোচিত। প্রধান সমস্যা হলো—এটি পরীক্ষণযোগ্য (testable) বা ফ্যালসিফায়েবল (falsifiable) নয়, এবং অধিকাংশ ক্ষেত্রেই এটি ক্লিনিক্যাল পর্যবেক্ষণের ওপর নির্ভরশীল, যা পক্ষপাতদুষ্ট হতে পারে। আধুনিক ডেভেলপমেন্টাল সাইকোলজি শিশুদের আচরণকে ব্যাখ্যা করতে “attachment theory” বা সংযুক্তি তত্ত্বকে বেশি গ্রহণযোগ্য মনে করে। এই তত্ত্ব অনুযায়ী, শিশুর পিতামাতার প্রতি আকর্ষণ মূলত নিরাপত্তা, নির্ভরতা এবং বেঁচে থাকার প্রাকৃতিক প্রবণতা থেকে উদ্ভূত—যৌন বা রোমান্টিক আকর্ষণ থেকে নয়।

গবেষণা বলছে, শিশুদের এই “আকর্ষণ” আসলে যত্নদাতার (caregiver) প্রতি গভীর আবেগিক নির্ভরতা এবং নিরাপত্তাবোধের প্রতিফলন। উদাহরণস্বরূপ, একটি শিশু তার মায়ের কাছাকাছি থাকতে চায় কারণ মা তার খাদ্য, সুরক্ষা এবং সান্ত্বনার প্রধান উৎস। এই আচরণকে যৌন বা রোমান্টিক অর্থে ব্যাখ্যা করা আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিতে অতিরঞ্জিত এবং ভুল ব্যাখ্যা। এছাড়া, ক্রস-কালচারাল স্টাডিগুলো দেখায় যে, ফ্রয়েডের প্রস্তাবিত এই কমপ্লেক্সগুলো সর্বজনীন নয়; বরং এগুলো নির্দিষ্ট সাংস্কৃতিক প্রেক্ষাপটে সীমাবদ্ধ থাকতে পারে। ফলে, এই ধারণাগুলোকে মানব মনোবিজ্ঞানের সার্বজনীন সত্য হিসেবে গ্রহণ করা বৈজ্ঞানিকভাবে যৌক্তিক নয়।

সারসংক্ষেপে বলা যায়, শিশুদের পিতামাতার প্রতি প্রাথমিক আকর্ষণ একটি জৈবিক ও মনস্তাত্ত্বিক প্রয়োজনের ফল—যা নিরাপত্তা ও সংযুক্তির সাথে সম্পর্কিত। এটিকে ফ্রয়েডীয় অর্থে যৌন আকর্ষণ হিসেবে ব্যাখ্যা করা আধুনিক বৈজ্ঞানিক প্রমাণ দ্বারা সমর্থিত নয় এবং অধিকাংশ ক্ষেত্রেই তা তাত্ত্বিক অতিরঞ্জন হিসেবে বিবেচিত।


আধুনিক বৈজ্ঞানিক গবেষণা ও ডেটাঃ অজাচারের বাস্তব ফলাফল

অজাচার বা রক্ত-সম্পর্কীয় প্রজনন (Inbreeding) কেন জৈবিকভাবে ক্ষতিকর, তা আজ আর কোনো অনুমানের বিষয় নয়; বরং কয়েক দশকের জিনতাত্ত্বিক গবেষণা এবং পরিসংখ্যানগত ডেটা এই বিষয়ে অকাট্য প্রমাণ হাজির করেছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘ইনব্রিডিং ডিপ্রেশন’ (Inbreeding Depression), যার ফলে একটি নির্দিষ্ট জনসমষ্টির জৈবিক সুস্থতা এবং টিকে থাকার সক্ষমতা হ্রাস পায়। আধুনিক জেনেটিক্স অনুযায়ী, প্রতিটি মানুষের মধ্যে কিছু ক্ষতিকর ‘রিসেসিভ অ্যালিল’ (Recessive Alleles) বা ত্রুটিপূর্ণ জিন সুপ্ত অবস্থায় থাকে। যখন দুইজন অনাত্মীয় মানুষ সন্তান জন্ম দেন, তখন তাদের উভয়ের মধ্যে একই ত্রুটিপূর্ণ জিন থাকার সম্ভাবনা খুব কম থাকে। ফলে সন্তানটি সুস্থ হয়। কিন্তু যখন দুইজন নিকটাত্মীয়ের মধ্যে প্রজনন ঘটে, তখন তাদের দুজনের পূর্বপুরুষ একই হওয়ায় তাদের জিনের মধ্যে সাদৃশ্য থাকে। ফলে তাদের সন্তানদের মধ্যে সেই সুপ্ত ত্রুটিপূর্ণ জিনগুলো জোড়া বাঁধার এবং প্রকট হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় [11]
গবেষণায় দেখা গেছে, সাধারণ জনসংখ্যার ক্ষেত্রে জন্মগত ত্রুটির ঝুঁকি যেখানে প্রায় ২-৩ শতাংশ, সেখানে আপন চাচাতো-মামাতো ভাইবোনের (First Cousins) মধ্যে বিবাহের ক্ষেত্রে এই ঝুঁকি বেড়ে ৪-৬ শতাংশে দাঁড়ায়। তবে যদি সম্পর্কটি আরও ঘনিষ্ঠ হয়, যেমন—সহোদর ভাই-বোন বা বাবা-মেয়ের মধ্যে অজাচার, তবে জন্মগত ত্রুটির ঝুঁকি প্রায় ৪০ শতাংশ বা তারও বেশি হতে পারে [12]। এই ঝুঁকির মধ্যে রয়েছে:

  • অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার: থ্যালাসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস এবং মেরুদণ্ডের পেশীর ক্ষয়জনিত রোগের মতো মারাত্মক বংশগত রোগ।
  • শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা: শ্রবণশক্তিহীনতা, অন্ধত্ব, মাইক্রোসেফালি (মাথা অস্বাভাবিক ছোট হওয়া) এবং আইকিউ বা বুদ্ধিবৃত্তিক সক্ষমতা কমে যাওয়া।
  • শিশু মৃত্যুহার: অজাচারের ফলে জন্ম নেওয়া শিশুদের মধ্যে শৈশবে এবং গর্ভকালীন মৃত্যুহার সাধারণের তুলনায় অনেক বেশি।

ল্যানসেট (The Lancet) জার্নালে প্রকাশিত একটি বিশাল পরিসরের গবেষণায় দেখা গেছে, রক্ত-সম্পর্কীয় বিবাহের ফলে জন্ম নেওয়া শিশুদের মধ্যে গুরুতর স্নায়বিক ও হৃদরোগের ঝুঁকি অনাত্মীয় দম্পতির সন্তানদের তুলনায় দ্বিগুণ [13]। বিশেষ করে যেসব মুসলিম প্রধান দেশে কাজিন বিবাহের সংস্কৃতি প্রবল (যেমন পাকিস্তান বা মধ্যপ্রাচ্যের দেশগুলো), সেখানে বংশগত রোগের হার বিশ্বজুড়ে সর্বোচ্চ। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যের বার্মিংহামে পাকিস্তানি বংশোদ্ভূত শিশুদের মধ্যে জেনেটিক ডিসঅর্ডারের হার ব্রিটিশ শিশুদের তুলনায় ১০ গুণ বেশি, যদিও তারা মোট জনসংখ্যার মাত্র একটি ক্ষুদ্র অংশ। এর কারণ হিসেবে গবেষকরা তাদের দীর্ঘদিনের কাজিন বিবাহের সংস্কৃতিকেই দায়ী করেছেন [14]। এই ডেটাগুলো প্রমাণ করে যে, অজাচার কোনো বিমূর্ত পাপ নয়; এটি একটি বাস্তব জৈবিক বিপর্যয় যা পরবর্তী প্রজন্মের জীবনকে দুর্বিষহ করে তোলে। অতএব, অজাচারবিরোধী অবস্থানটি কোনো বিমূর্ত ধর্মীয় ট্যাবু নয়; বরং এটি পরীক্ষণযোগ্য জৈবিক ঝুঁকির ওপর প্রতিষ্ঠিত একটি প্রমাণভিত্তিক অবস্থান।


অজাচার বর্জনঃ বিবর্তনীয় মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা

মানুষ কেন তার নিকটাত্মীয়ের প্রতি যৌন আকর্ষণ বোধ করে না এবং কীভাবে এই অনীহা মানব প্রজাতির টিকে থাকার লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠল, তা বুঝতে হলে আমাদের লক্ষ লক্ষ বছরের বিবর্তনীয় ইতিহাসের দিকে তাকাতে হবে। এটি কোনো আকস্মিক ধর্মীয় আদেশ নয়, বরং একটি সুদীর্ঘ ও জটিল বিবর্তনীয় অভিযোজন (Evolutionary Adaptation)।


প্রাকৃতিক নির্বাচন ও প্রজননগত উপযোগিতা (Reproductive Fitness)

বিবর্তনের প্রাথমিক স্তরে জীবজগতের প্রধান লক্ষ্য ছিল স্বীয় জিনের সফল স্থানান্তর। কিন্তু অতি নিকটাত্মীয়ের মধ্যে প্রজনন বা ‘ইনব্রিডিং’ (Inbreeding) প্রজাতির টিকে থাকার সম্ভাবনাকে সংকুচিত করে তোলে। যখন খুব কাছাকাছি জিনের দুই ব্যক্তি সন্তান জন্ম দেয়, তখন তাদের ডিএনএ-তে থাকা ক্ষতিকর ‘রিসেসিভ মিউটেশন’ (Recessive Mutations) গুলো সন্তানের শরীরে প্রকট হয়ে ওঠে। এর ফলে জন্মগত অন্ধত্ব, হার্টের সমস্যা, এবং রোগ প্রতিরোধ ক্ষমতার চরম অভাব দেখা দেয়—যাকে বিজ্ঞানের ভাষায় ‘ইনব্রিডিং ডিপ্রেশন’ বলা হয় [11]। বিবর্তনের ধারায় যে আদিম গোষ্ঠীগুলো অজাচার পরিহার করতে পারেনি, তারা রোগাক্রান্ত হয়ে বিলুপ্ত হয়ে গেছে। কেবল তারাই টিকে থেকেছে, যাদের মস্তিষ্কে নিকটাত্মীয়ের প্রতি এক ধরণের জৈবিক অনীহা তৈরি হয়েছিল।


ওয়েস্টারমার্ক ইফেক্ট: প্রকৃতির জৈবিক সেন্সরশিপ

১৮৯১ সালে নৃতত্ত্ববিদ এডওয়ার্ড ওয়েস্টারমার্ক প্রস্তাব করেছিলেন যে, মানুষের মধ্যে অজাচার এড়ানোর একটি সহজাত মনস্তাত্ত্বিক মেকানিজম রয়েছে। একে বলা হয় ‘ওয়েস্টারমার্ক ইফেক্ট’ [15]। এই তত্ত্ব অনুযায়ী, শৈশবের প্রথম কয়েক বছর (সাধারণত শূন্য থেকে ছয় বছর) যে শিশুরা একসাথে নিবিড়ভাবে বেড়ে ওঠে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের মধ্যে একে অপরের প্রতি কোনো যৌন আকর্ষণ তৈরি হয় না। মস্তিষ্ক এই সহাবস্থানকে ‘আত্মীয়তা’ হিসেবে শনাক্ত করে এবং স্বয়ংক্রিয়ভাবে যৌন আকাঙ্ক্ষাকে অবদমিত করে।

এর সপক্ষে সবচেয়ে শক্তিশালী প্রমাণ পাওয়া যায় ইসরায়েলের ‘কিবুতজ’ (Kibbutz) এবং তাইওয়ানের ‘সিম-পুয়া’ (Sim-pua) বিবাহের গবেষণায়। কিবুতজে দেখা গেছে, অসম্পর্কীয় শিশুরাও যখন একসাথে বেড়ে ওঠে, তখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে একে অপরকে বিয়ে করতে চায় না। অন্যদিকে তাইওয়ানের প্রথায় ছোটবেলা থেকে পুত্রবধু হিসেবে লালন-পালন করা মেয়ের সাথে সেই বাড়ির ছেলের বিয়ে দিলে দেখা যায় তাদের মধ্যে যৌন শীতলতা এবং বিবাহবিচ্ছেদের হার সাধারণের তুলনায় অনেক বেশি [16]। অর্থাৎ, রক্ত থাকুক বা না থাকুক, শৈশবের সহাবস্থানই যৌন আকর্ষণ নিভিয়ে দেওয়ার প্রাকৃতিক সংকেত। তবে এই প্রভাবটি সর্বজনীন বা শতভাগ কার্যকর নয়; কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে আত্মীয়দের মধ্যেও যৌন আকর্ষণ তৈরি হতে দেখা যায়।


ঘ্রাণ ও মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স (MHC)

বিবর্তন কেবল মনস্তাত্ত্বিক নয়, বরং ঘ্রাণ বা গন্ধের মাধ্যমেও অজাচার ঠেকানোর ব্যবস্থা করেছে। প্রাণিবিজ্ঞান এবং মানুষের ওপর করা গবেষণায় দেখা গেছে, আমরা এমন সঙ্গীর প্রতি বেশি আকৃষ্ট হই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা MHC (Major Histocompatibility Complex) জিনগুলো আমাদের নিজস্ব জিনের চেয়ে আলাদা। নিকটাত্মীয়ের শরীরের গন্ধ আমাদের মস্তিষ্কে এক ধরণের ‘তটস্থতা’ বা আকর্ষণের অভাব তৈরি করে, যা ইনব্রিডিং এড়াতে সাহায্য করে [17]। এর ফলে প্রাকৃতিকভাবেই জিনগত বৈচিত্র্য নিশ্চিত হয়।


সামাজিক জোট ও এক্সোগ্যামি (Exogamy)

বিবর্তনের ধারাবাহিকতায় মানুষ যখন সমাজবদ্ধ হতে শুরু করল, তখন অজাচার বর্জন কেবল জৈবিক নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক কৌশল হয়ে দাঁড়াল। নিজের গোত্রের বাইরে বিবাহ (Exogamy) করার ফলে বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী বা ট্রাইবগুলোর মধ্যে মৈত্রীর বন্ধন তৈরি হতো। এই জোটবদ্ধতা খাদ্য সংগ্রহ এবং শত্রু পক্ষ থেকে আত্মরক্ষার জন্য অপরিহার্য ছিল। যারা অজাচার করত, তারা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ত এবং শক্তিশালী জোট তৈরি করতে পারত না, ফলে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ত [18]


জৈবিক অনীহা থেকে সামাজিক ‘ট্যাবু’ বা নিষেধাজ্ঞায় রূপান্তর

বিবর্তনীয় মনোবিজ্ঞানীদের মতে, অজাচার বিরোধী তীব্র সামাজিক ঘৃণা বা ‘ট্যাবু’ (Incest Taboo) মূলত আমাদের গভীর জৈবিক অনীহারই একটি সামাজিক সংস্করণ। মানুষ যখন দেখল যে অজাচারের ফলে দুর্বল সন্তান হচ্ছে এবং সামাজিক জোট বাধাগ্রস্ত হচ্ছে, তখন তারা এই অভিজ্ঞতাকে প্রথা এবং পরবর্তীতে আইনের রূপ দিল। এটি ধর্মের হাত ধরে আসেনি, বরং মানুষের টিকে থাকার প্রয়োজনেই ধর্ম ও সমাজ এই প্রাকৃতিক নিয়মগুলোকে আত্মস্থ করেছে।


অবজেক্টিভ নৈতিকতাঃ যুক্তিবাদীরা কেন অজাচারকে নিরুৎসাহিত করেন?

নাস্তিক বা মুক্তমনাদের বিরুদ্ধে ধর্মবাদীদের প্রধান অভিযোগ হলো—যেহেতু তারা কোনো ঐশ্বরিক বিধানে বিশ্বাস করেন না, তাই তারা সম্ভবত অজাচারকেও সমর্থন করেন। এটি একটি ভ্রান্ত এবং উদ্দেশ্যপ্রণোদিত ধারণা। যুক্তিবাদীরা কোনো কাজকে ‘পাপ’ বা ‘পুণ্য’ হিসেবে দেখেন না, বরং তারা একে বিচার করেন ‘ক্ষতি’ (Harm) এবং ‘সম্মতি’ (Consent)-এর মাপকাঠিতে। অজাচার বা রক্ত-সম্পর্কীয় যৌনতাকে যুক্তিবাদীরা অবজেক্টিভলি বা বস্তুনিষ্ঠভাবে নিরুৎসাহিত করেন এবং এর পেছনে অত্যন্ত সুনির্দিষ্ট কিছু কারণ রয়েছে।


সম্ভাব্য বংশধরের ক্ষতির অধিকার (Right to Health)

মুক্তমনাদের নৈতিকতার একটি প্রধান স্তম্ভ হলো অন্যের ক্ষতি না করা। অজাচারের ক্ষেত্রে কেবল সংশ্লিষ্ট দুই ব্যক্তির সম্মতির প্রশ্নই থাকে না, বরং তাদের সম্পর্কের ফলে জন্ম নিতে যাওয়া সম্ভাব্য সন্তানের অধিকারের প্রশ্নটিও জড়িত থাকে। আধুনিক জেনেটিক্স যেহেতু প্রমাণ করেছে যে, রক্ত-সম্পর্কীয় প্রজননের ফলে জন্ম নেওয়া সন্তান মারাত্মক শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতার শিকার হতে পারে, তাই একজন যুক্তিবাদী একে সমর্থন করতে পারেন না। নিজের যৌন লালসা মেটানোর জন্য এমন একটি প্রাণ সৃষ্টি করা যাকে সারা জীবন পঙ্গুত্ব বরণ করতে হবে, তা অত্যন্ত অনৈতিক এবং অন্যের ওপর ক্ষতির বোঝা চাপিয়ে দেওয়ার নামান্তর [11]


সম্মতি এবং ক্ষমতার ভারসাম্য (Consent and Power Dynamics)

যুক্তিবাদী দর্শনে ‘সম্মতি’ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে পারিবারিক সম্পর্কের ভেতর এই ‘সম্মতি’ অনেক সময়ই প্রশ্নবিদ্ধ থাকে। বাবা-মেয়ে, মা-ছেলে বা বড় ভাই-ছোট বোনের সম্পর্কের মধ্যে একটি প্রাকৃতিকভাবেই অসম ক্ষমতার ভারসাম্য (Power Imbalance) বিদ্যমান থাকে। অনেক ক্ষেত্রে পারিবারিক প্রভাব, মানসিক চাপ বা কর্তৃত্ব ব্যবহার করে ছোটদের সম্মতি আদায় করা হতে পারে, যা প্রকৃতপক্ষে স্বাধীন সম্মতি নয়। মুক্তমনা নাস্তিকরা মনে করেন, কোনো সম্পর্ক যদি ক্ষমতার অপব্যবহার বা ভীতি প্রদর্শনের ওপর ভিত্তি করে গড়ে ওঠে, তবে তা আবশ্যিকভাবেই বর্জনীয়।


বৈজ্ঞানিক উপাত্তের প্রতি গুরুত্ব প্রদান

একজন যুক্তিবাদী কেবল ‘কেতাবে নিষেধ করা হয়েছে’ তা নিয়ে পড়ে থাকেন না, বরং ‘নিষেধ করার যৌক্তিক কারণ’ অনুসন্ধান করেন। ধর্মগ্রন্থগুলোতে অনেক সময় কারণ ছাড়াই কোনো কিছু নিষেধ করা হয়েছে, আবার কোনো কোনো ক্ষেত্রে একই বিষয়কে বৈধ করা হয়েছে (যেমন কাজিন বিবাহ)। যুক্তিবাদীরা এই দ্বিচারিতা পরিহার করেন। তারা দেখেন যে, আন্তর্জাতিক মানবাধিকার সনদ এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞান উভয়েই মানুষের ব্যক্তিগত স্বাধীনতা এবং সুস্থ জনস্বাস্থ্যের কথা বলে। যেহেতু অজাচার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং জেনেটিক বিপর্যয়ের কারণ, তাই যুক্তিবাদীরা বৈজ্ঞানিক গবেষণার আলোকে একে নিরুৎসাহিত করাকেই যৌক্তিক মনে করেন [19]


অন্ধ অনুকরণ বনাম যৌক্তিক সিদ্ধান্ত

ধর্মবাদীরা অজাচার করেন না কারণ তাদের ঈশ্বর এটি নিষেধ করেছেন—অর্থাৎ তারা অন্ধ অনুকরণ করেন। অন্যদিকে, একজন যুক্তিবাদী অজাচার করেন না কারণ তিনি জানেন এর ফলে তাঁর ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হতে পারে এবং এটি একটি সুস্থ সামাজিক কাঠামোর জন্য প্রতিবন্ধক। যুক্তিবাদীদের অবস্থান এখানে অত্যন্ত স্বচ্ছ: তারা সমর্থনও করেন না, আবার অন্ধের মতো ঘৃণা প্রকাশও করেন না। তারা আধুনিক বৈজ্ঞানিক গবেষণার তথ্য দিয়ে মানুষকে পরামর্শ দেন এবং ব্যক্তিগত গোপনীয়তার অধিকার ও সুস্থ বংশগতির সুরক্ষার মধ্যে একটি ভারসাম্য রক্ষা করেন।

সংক্ষেপে, যুক্তিবাদীদের অবস্থান কোনো ধর্মীয় ‘ট্যাবু’র ওপর দাঁড়িয়ে নেই, বরং তা দাঁড়িয়ে আছে যুক্তি, বিজ্ঞান এবং অন্যের প্রতি দয়ার ওপর। তারা মনে করেন, অজাচার বিরোধী সামাজিক চেতনা কোনো ধর্মীয় কৃতিত্ব নয়, বরং এটি মানুষের অর্জিত একটি বিবর্তনীয় ও যৌক্তিক নৈতিকতা। এবারে আসুন নাস্তিকদের এই বিষয়ে মতামতটি জেনে নেয়া যাক,


মানবাধিকার, ব্যক্তিগত স্বাধীনতা এবং সম্মতির গুরুত্ব

নাস্তিক বা যুক্তিবাদীদের নৈতিক দর্শনের একটি প্রধান স্তম্ভ হলো ব্যক্তির স্বায়ত্তশাসন এবং ব্যক্তিগত পরিসরে রাষ্ট্রের বা ধর্মের হস্তক্ষেপহীনতা। যেখানে ধর্মীয় নৈতিকতা কেবল অলৌকিক আদেশের ওপর ভিত্তি করে কোনো কাজকে ‘বৈধ’ বা ‘অবৈধ’ ঘোষণা করে, যুক্তিবাদীরা সেখানে মানুষের মৌলিক অধিকার এবং ‘সম্মতি’ (Consent)-কে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেন। এই দৃষ্টিভঙ্গির পেছনে কিছু সুনির্দিষ্ট মানবাধিকার এবং নৈতিক যুক্তি কাজ করে।


ব্যক্তিগত স্বায়ত্তশাসন ও মানবাধিকার সনদ

আন্তর্জাতিক মানবাধিকার সনদ (UDHR) অনুযায়ী, প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের অধিকার রয়েছে নিজের পছন্দমতো জীবনসঙ্গী বেছে নেওয়ার এবং জীবন অতিবাহিত করার [20]। যুক্তিবাদীরা মনে করেন, যদি দুইজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ কোনো প্রকার ভয়ভীতি, চাপ কিংবা ক্ষমতার অপব্যবহার ছাড়া পারস্পরিক সম্মতিতে কোনো ব্যক্তিগত সম্পর্কে জড়ান, তবে সেখানে সমাজ, ধর্ম বা রাষ্ট্রের অনধিকার চর্চা করার কোনো নৈতিক ভিত্তি নেই। ব্যক্তিগত গোপনীয়তার অধিকার (Right to Privacy) একটি আধুনিক গণতান্ত্রিক চেতনার অংশ, যা যুক্তিবাদীরা অত্যন্ত দৃঢ়ভাবে লালন করেন।


সম্মতিহীন যৌন সম্পর্কই প্রকৃত অপরাধ


মুক্তমনা বা যুক্তিবাদী নৈতিকতায় ‘অপরাধ’-এর সংজ্ঞা ধর্মগ্রন্থের চেয়ে ভিন্ন। তাদের কাছে কোনো কাজ তখনই অপরাধ হিসেবে গণ্য হয় যখন সেখানে কোনো ‘ভিক্টিম’ (Victim) বা শিকার থাকে। ধর্মের দৃষ্টিতে ‘অজাচার’ বা ‘সমকামিতা’ অপরাধ কারণ তা ঈশ্বরের আদেশ লঙ্ঘন করে, কিন্তু যুক্তিবাদীদের কাছে ‘ধর্ষণ’ বা ‘জবরদস্তি’ হলো সবচাইতে বড় অপরাধ কারণ এখানে একজনের অধিকার চরমভাবে লঙ্ঘিত হয়। যুক্তিবাদীরা মনে করেন, যৌন সম্পর্কের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ শর্ত হলো অবাধ এবং স্বাধীন সম্মতি। যদি কোনো সম্পর্কে ভীতি প্রদর্শন বা ক্ষমতার ভারসাম্যহীনতা থাকে, তবে সেটি রক্ত-সম্পর্কীয় হোক বা না হোক—তা আবশ্যিকভাবেই একটি অপরাধ।


ক্ষমতার অপব্যবহার ও সম্মতির অসারতা

পারিবারিক গণ্ডির ভেতরে ‘সম্মতি’ অনেক সময় একটি ধোঁয়াশা তৈরি করতে পারে। যুক্তিবাদীরা সতর্ক করেন যে, পরিবারের বয়োজ্যেষ্ঠদের প্রতি কনিষ্ঠদের যে নির্ভরতা বা আনুগত্য থাকে, তার সুযোগ নিয়ে আদায় করা সম্মতি আসলে কোনো ‘সম্মতি’ নয়। বরং এটি এক ধরণের শোষণ বা ‘অ্যাবিউজ অফ পাওয়ার’। যুক্তিবাদী নৈতিকতায় এই ক্ষমতার অপব্যবহারকে কঠোরভাবে ঘৃণা করা হয়। তাদের মতে, যেখানেই প্রভাব খাটিয়ে বা ব্ল্যাকমেইল করে কাউকে যৌনতায় বাধ্য করা হয়, সেটিই প্রকৃত অনৈতিকতা। তাই তারা মনে করেন, অজাচার সম্পর্কের ক্ষেত্রে সম্মতির সত্যতা যাচাই করা অত্যন্ত কঠিন বলে এটি নিরুৎসাহিত করা জরুরি।


তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সীমাবদ্ধতা

নাস্তিকরা কেন অন্যের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেন না? এর কারণ হলো ‘লিবার্টি’ বা স্বাধীনতার মূলমন্ত্র— “আপনার স্বাধীনতা ততক্ষণ পর্যন্তই অটুট, যতক্ষণ না তা অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করে।” যদি দুইজন মানুষ তাদের ব্যক্তিগত শোবার ঘরে কী করছেন তা অন্যের ক্ষতির কারণ না হয়, তবে সেখানে নাক গলানোকে যুক্তিবাদীরা অসভ্যতা ও মানবাধিকারের লঙ্ঘন বলে মনে করেন। তবে সম্পর্কের ফলে যদি কোনো তৃতীয় সত্তার (যেমন: জন্ম নিতে যাওয়া সন্তান) স্বাস্থ্যঝুঁকি থাকে, কেবল তখনই তারা বৈজ্ঞানিক গবেষণার প্রেক্ষাপটে পরামর্শ বা নিরুৎসাহ প্রদান করতে পারেন, কিন্তু গায়ের জোরে বাধা দেওয়ার পক্ষপাতী তারা নন।

সংক্ষেপে, যুক্তিবাদীদের কাছে নৈতিকতা মানে কোনো অদৃশ্য সত্তাকে খুশি করা নয়; বরং নৈতিকতা মানে হলো প্রতিটি মানুষের স্বাধীনতাকে সম্মান করা এবং কোনোভাবেই অন্যের ওপর জবরদস্তি বা ক্ষমতার অপব্যবহার না করা।


একটি নৈতিক প্যারাডক্সঃ ঐশ্বরিক আদেশ বনাম যুক্তি

অজাচারের বিরুদ্ধে ধর্মবাদীদের প্রধান যুক্তি হলো—যুক্তি, বিজ্ঞান বা তথ্য-প্রমাণ দিয়ে মানুষকে অজাচার থেকে বিরত রাখা সম্ভব নয়; শুধুমাত্র ‘আল্লাহর নির্দেশ’ বা পরকালের শাস্তির ভয়ই একমাত্র রক্ষাকবচ। এই দাবিটি বিশ্লেষণ করলে একটি চরম নৈতিক প্যারাডক্স বা স্ববিরোধিতা উন্মোচিত হয়, যা ধর্মবাদীদের নৈতিক মানদণ্ডকেই কাঠগড়ায় দাঁড় করায়।


দমিত লালসা ও নৈতিকতার দেউলিয়াত্ব

যদি কোনো ধর্মবিশ্বাসী দাবি করেন যে, “আল্লাহর নিষেধ না থাকলে অজাচার না করার কোনো যৌক্তিক কারণ নেই,” তবে পরোক্ষভাবে তিনি এটিই স্বীকার করে নিচ্ছেন যে—তার ভেতরে নিজ পরিবারের সদস্যদের প্রতি যৌন আকাঙ্ক্ষা বিদ্যমান, কিন্তু কেবল শাস্তির ভয়ে তিনি তা চরিতার্থ করতে পারছেন না। এখানে নৈতিকতা কোনো সহজাত বোধ বা সহমর্মিতা থেকে আসছে না, বরং তা আসছে একটি ‘পুলিশি নজরদারি’র ভীতি থেকে।

একজন যুক্তিবাদীর কাছে অজাচার বর্জনীয় কারণ তিনি এর জৈবিক ক্ষতি এবং পারিবারিক সম্পর্কের অবমাননা উপলব্ধি করতে পারেন। কিন্তু একজন ধর্মবাদীর কাছে এই বর্জন কেবলই ‘অন্ধ আনুগত্য’। প্রশ্ন ওঠে, যদি কোনো কারণে সেই ঐশ্বরিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, তবে কি ওই ধর্মবিশ্বাসী তৎক্ষণাৎ তার মা বা বোনের সাথে যৌন সঙ্গমে লিপ্ত হবেন? যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে বুঝতে হবে তার নৈতিকতার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই; তিনি কেবল একজন দমিত কামুক ব্যক্তি যিনি সুযোগের অভাবে ‘সৎ’ হয়ে আছেন।


জান্নাত ও অজাচার: এক অমীমাংসিত বৈপরীত্য

ইসলামি ধর্মতত্ত্ব অনুযায়ী, শরিয়তের ‘হালাল-হারাম’ বা বাধানিষেধের বিধানগুলো শুধুমাত্র এই ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য প্রযোজ্য। জান্নাত হলো এমন একটি স্থান যেখানে মুমিনদের সব ধরণের ইচ্ছা পূরণ করা হবে এবং দুনিয়ার অনেক নিষেধাজ্ঞা সেখানে কার্যকর থাকবে না—যেমন দুনিয়াতে মদ পান নিষিদ্ধ হলেও জান্নাতে ‘শরাবান তহুরা’ বা মদের নহর থাকবে। ইসলামি বিশ্বাসে হালাল হারাম সবই দুনিয়ার শরীয়ত, জান্নাতে এরকম কোন আইনকানুন নেই। আসুন বিষয়টি আলেমদের কাছ থেকে জেনে নিই। আরও বিস্তারিত জানার জন্য এই লেখাটি [21] পড়ুন –

আবার ইসলামের বিধান অনুসারে, একজন মুসলিম যদি অসংখ্য পাপ করে, অসংখ্য মানুষ হত্যা করে, অসংখ্য নারী ধর্ষণ করে, তারপরেও সে সরাসরি জান্নাতে যাবে। শুধুমাত্র শর্ত হচ্ছে, তার অহংকারী হওয়া যাবে না। আবার অন্য হাদিসে বলা হয়েছে, একজন মুসলিম যত বড় অন্যায় অপরাধী করুক না কেন, সে জান্নাতেই যাবে [22] [23] [24] [25]

সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৭৭/ পোশাক
পরিচ্ছদঃ ৭৭/২৪. সাদা পোশাক প্রসঙ্গে
৫৮২৭. আবূ যার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলাম। তাঁর পরনে তখন সাদা পোশাক ছিল। তখন তিনি ছিলেন নিদ্রিত। কিছুক্ষণ পর আবার এলাম, তখন তিনি জেগে গেছেন। তিনি বললেনঃ যে কোন বান্দা ‘লা ইলা-হা ইল্লাল্লা-হ’ বলবে এবং এ অবস্থার উপরে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি বললামঃ সে যদি যিনা করে, সে যদি চুরি করে? তিনি বললেনঃ যদি সে যিনা করে, যদি সে চুরি করে তবুও। আমি জিজ্ঞেস করলামঃ সে যদি যিনা করে, সে যদি চুরি করে তবুও? তিনি বললেনঃ হ্যাঁ, সে যদি যিনা করে, সে যদি চুরি করে তবুও। আমি বললামঃ যদি সে যিনা করে, যদি সে চুরি করে তবুও? তিনি বললেনঃ যদি সে যিনা করে, যদি সে চুরি করে তবুও। আবূ যারের নাক ধূলি ধুসরিত হলেও। আবূ যার যখনই এ হাদীস বর্ণনা করতেন তখন আবূ যারের নাসিকা ধূলাচ্ছন্ন হলেও বাক্যটি বলতেন। আবূ ‘আবদুল্লাহ ইমাম বুখারী) বলেনঃ এ কথা প্রযোজ্য হয় মৃত্যুর সময় বা তার পূর্বে যখন সে তাওবাহ করে ও লজ্জিত হয় এবং বলে ‘লা ইলা-হা ইল্লাল্লা-হ’, তখন তার পূর্বের গুনাহ মাফ করে দেয়া হয়। (১২৩৭) (আধুনিক প্রকাশনী- ৫৪০১, ইসলামিক ফাউন্ডেশন- ৫২৯৭)
হাদিসের মানঃ সহিহ (Sahih)

সহীহ মুসলিম (ইফাঃ)
অধ্যায়ঃ ১/ কিতাবুল ঈমান
পরিচ্ছদঃ ৩৯. অহংকারের বিবরণ ও তা হারাম হওয়া
১৬৮। মিনজাব ইবনু হারিস আত তামীমী ও সুয়ায়দ ইবনু সাঈদ (রহঃ) … আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার অন্তরে সরিষার দানা পরিমান ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না। আর যে ব্যাক্তির অন্তরে এক সরিষার দানা পরিমাণ অহমিকা থাকবে সেও জান্নাতে প্রবেশ করবে না।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

সূনান আত তিরমিজী (তাহকীককৃত)
অধ্যায়ঃ ৩৮/ ঈমান
২৬৪৪৷ আবূ যার (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জিবরীল (আঃ) আমার নিকট এসে এই সুসংবাদ দেন যে, যে ব্যক্তি আল্লাহ তা’আলার সাথে কিছু শারীক না করে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। আমি প্রশ্ন করলাম, সে যদি ব্যভিচার করে থাকে, সে যদি চুরি করে থাকে? তিনি বললেনঃ হ্যাঁ (তবুও সে জান্নাতে যাবে)।
সহীহঃ সহীহাহ (৮২৬), বুখারী ও মুসলিম।
আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ অনুচ্ছেদে আবূদ দারদা (রাযিঃ) হতেও হাদীস বর্ণিত আছে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

সহীহ বুখারী (ইফাঃ)
অধ্যায়ঃ ৮৬/ জাহ্‌মিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ‏
৭০০১। ইউসুফ ইবনু রাশিদ (রহঃ) … আনাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি যে, কিয়ামতের দিন যখন আমাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে তখন আমি বলব, হে আমার প্রতিপালক! যার অন্তরে এক সরিষা পরিমাণ ঈমান আছে, তাকে তুমি জান্নাতে দাখিল করো। তারপর তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। তারপর আমি বলব, তাকেও জান্নাতে প্রবেশ করাও, যার অন্তরে সামান্য ঈমানও আছে। আনাস (রাঃ) বলেনঃ আমি যেন এখনো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতের আঙুলগুলো দেখছি।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

এখানেই একটি বড় দার্শনিক ফাঁদ তৈরি হয়। যদি অজাচারকে কেবল দুনিয়ার একটি ‘আইনি পরীক্ষা’ (Test) হিসেবে গণ্য করা হয় এবং যুক্তি বা ক্ষতির প্রশ্নকে তুচ্ছ জ্ঞান করা হয়, তবে জান্নাতে—যেখানে কোনো পরীক্ষা নেই এবং কোনো জৈবিক ত্রুটি বা ‘ইনব্রিডিং ডিপ্রেশন’-এর ভয় নেই—সেখানে কি এই নিষেধাজ্ঞা বহাল থাকবে? ইসলামি বিশ্বাস অনুযায়ী জান্নাতে কোনো দুঃখ বা অপূর্ণতা নেই। এমতাবস্থায়, কোনো মুমিন যদি জান্নাতে তার নিকটাত্মীয়ের সাথে যৌন সঙ্গম করতে চান, তবে কি আল্লাহ তাকে বাধা দেবেন?

  • যদি আল্লাহ সেখানে বাধা দেন, তবে জান্নাতের ‘সব ইচ্ছা পূরণের’ প্রতিশ্রুতি ক্ষুণ্ণ হয়।
  • আর যদি আল্লাহ সেখানে অজাচারের অনুমতি দেন, তবে এটি প্রমাণিত হয় যে অজাচার আদতে কোনো চিরন্তন অনৈতিক কাজ নয়, বরং আল্লাহর একটি খেয়ালখুশি মাত্র যা তিনি যখন খুশি বৈধ করতে পারেন।
মুশফিক মিনারের নৈতিক প্যারাডক্স
ইহলৌকিক অবস্থা: মুশফিক মিনারের মনে আপন মায়ের প্রতি তীব্র যৌন কামনা জাগে।
ধর্মীয় অবদমন: “আল্লাহ নিষেধ করেছেন” – এই ভয়ে তিনি ইচ্ছা পূরণ থেকে বিরত থাকেন এবং ইবাদতে মশগুল হন।
ফলাফল: ধার্মিক জীবন অতিবাহিত করার পুরস্কার হিসেবে তিনি শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করেন।
জান্নাতের চূড়ান্ত দ্বন্দ্ব (The Paradox) ❓

জান্নাতে কোনো পার্থিব শরীয়ত নেই এবং বলা হয়েছে “সেখানে মুমিন যা চাইবে তা-ই পাবে”। মুশফিকের সেই আদি ও অকৃত্রিম ইচ্ছাটি (মায়ের সাথে সঙ্গম) কি জান্নাতে পূরণ হবে?

উত্তর যদি ‘হ্যাঁ’ হয়: জান্নাত কি তবে এমন এক স্থান যেখানে ‘অজাচার’ বৈধ? এটি প্রমাণ করে যে অজাচার কোনো চিরন্তন মন্দ কাজ নয়, স্রেফ আল্লাহর একটি খেয়ালখুশি।
উত্তর যদি ‘না’ হয়: তবে জান্নাতের “সব ইচ্ছা পূরণ হবে” – এই প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হয়। অথবা সেখানে মুমিনের স্বাধীন ইচ্ছা (Free Will) কেড়ে নেওয়া হয়, ইচ্ছা করাকে নিয়ন্ত্রণ করা হয়।
সারসংক্ষেপ: যদি নৈতিকতা কেবল ঐশ্বরিক আদেশের দাস হয়, তবে তা জান্নাত ও ইহকালের সংজ্ঞায় এক বিশাল স্ববিরোধিতা তৈরি করে।

তওবাকারী মুমিন ও জান্নাতী অজাচারের প্যারাডক্স
স্খলন ও অনুশোচনা: একজন মুমিন ব্যক্তি নিজের পরিবারের সদস্যের সাথে অজাচারে লিপ্ত হলেন, কিন্তু পরবর্তীতে অনুতপ্ত হয়ে ‘তওবা’ করলেন এবং হজ্ব পালন করে পাপমুক্ত হলেন।
অবদমিত ইচ্ছা: তিনি পার্থিব জীবনে পুনরায় আর সেই কাজ করলেন না, কিন্তু তার অবচেতন মনে সেই কার্যের প্রতি তীব্র আকাঙ্ক্ষা বা ফ্যান্টাসি থেকেই গেল।
জান্নাত লাভ: হাদিসের ঘোষণা অনুযায়ী, “অন্তরে এক বিন্দু পরিমাণ ইমান থাকলেও সে জান্নাতে প্রবেশ করবে” — এই ভিত্তিতে তিনি জান্নাতবাসী হলেন।
জান্নাতের নৈতিক দ্বন্দ্ব (Ethical Void) ❓

যেহেতু জান্নাতে মুমিনের সকল ইচ্ছা পূরণ হওয়ার গ্যারান্টি দেওয়া হয়েছে এবং সেখানে কোনো ‘হারাম’ বা শরীয়তের নিষেধাজ্ঞা নেই, তবে কি সেই মুমিন সেখানে তার পরিবারের সেই সদস্যের সাথে যৌন সম্পর্ক স্থাপনের ইচ্ছা প্রকাশ করলে তা পূর্ণ করা হবে?

যদি ইচ্ছা পূরণ করা হয়: এটি প্রমাণ করে যে, অজাচার আল্লাহর দৃষ্টিতে কোনো শাশ্বত অনৈতিক কাজ নয়; এটি কেবল দুনিয়ার একটি সাময়িক আইনি পরীক্ষা ছিল যা জান্নাতে ‘বৈধ’ এবং ‘পবিত্র’ কাজ হয়ে যায়।
যদি ইচ্ছা পূরণ না করা হয়: তবে জান্নাতের “মুমিন যা চাইবে তা-ই পাবে” — এই মূলনীতি ভঙ্গ হয়। অথবা আল্লাহ জান্নাতে মুমিনের মস্তিষ্ক থেকে তার ব্যক্তিগত ইচ্ছা মুছে দেন, যা ব্যক্তির স্বকীয়তা ও স্বাধীনতার পরিপন্থী।
সারসংক্ষেপ: এই প্যারাডক্সটি স্পষ্ট করে যে, ধর্মীয় নৈতিকতা কোনো যৌক্তিক ভিত্তির ওপর নয়, বরং কেবল স্থান-কাল-পাত্রভেদে আল্লাহর খামখেয়ালি নির্দেশের ওপর নির্ভরশীল।

সহজাত অনীহা বনাম যান্ত্রিক আনুগত্য

বিবর্তনীয় মনোবিজ্ঞান যেখানে প্রমাণ করেছে যে মানুষের মধ্যে নিকটাত্মীয়ের প্রতি একটি প্রাকৃতিক অনীহা বা ‘ওয়েস্টারমার্ক ইফেক্ট’ বিদ্যমান, সেখানে ধর্মবাদীদের এই “আল্লাহর নির্দেশ ছাড়া উপায় নেই” যুক্তিটি মানুষের স্বাভাবিক প্রবৃত্তিকেই অস্বীকার করে। এটি মানুষের মর্যাদা ও বিবেককে পশুর স্তরে নামিয়ে আনে, যেখানে তাকে কেবল লাঠি বা গাজরের (জান্নাত-জাহান্নাম) মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হয়। যুক্তিবাদীদের কাছে যা একটি যৌক্তিক ও জৈবিক বিবর্তন, ধর্মবাদীদের কাছে তা কেবলই একটি যান্ত্রিক আনুগত্য। এই প্যারাডক্সটি স্পষ্ট করে দেয় যে, ধর্মীয় নৈতিকতা আসলে মানুষকে নৈতিক করে তোলে না, বরং তাকে আজীবন এক ধরণের অপরাধবোধ এবং দমিত যৌন কামনার শিকলে বন্দি করে রাখে।


উপসংহার

সমগ্র আলোচনার ভিত্তিতে স্পষ্টভাবে বলা যায়, নাস্তিক্যবাদ বা যুক্তিনির্ভর জীবনদর্শন অজাচারকে উৎসাহিত করে—এই দাবিটি একটি ক্লাসিক ‘slippery slope’ ভ্রান্তি, যার পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা কার্যকারণ ব্যাখ্যা উপস্থাপন করা হয় না। বরং বিশ্লেষণ করলে দেখা যায়, ধর্মীয় নৈতিকতার যে কাঠামোকে এখানে চূড়ান্ত মানদণ্ড হিসেবে উপস্থাপন করা হয়, সেটিই অভ্যন্তরীণ অসঙ্গতি ও প্রয়োগগত দ্বৈততায় ভরপুর। উদাহরণস্বরূপ, আব্রাহামিক সৃষ্টিতত্ত্বে মানবজাতির সূচনা নিকটাত্মীয়ের মধ্যকার সম্পর্কের মাধ্যমেই কল্পনা করা হয়েছে, অথচ একই কাঠামো আবার পরবর্তী সময়ে সেই সম্পর্ককেই কঠোরভাবে নিষিদ্ধ করে। একইভাবে, কিছু ধর্মীয় বিধান বৈজ্ঞানিকভাবে ঝুঁকিপূর্ণ জেনেটিক ফলাফল থাকা সত্ত্বেও কাজিন বিবাহকে বৈধতা দেয়। ফলে এখানে একটি নীতিগত অসামঞ্জস্য স্পষ্ট হয়ে ওঠে, যা নৈতিকতার দাবিকৃত ঐশ্বরিক ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে।

অন্যদিকে, যুক্তিনির্ভর নৈতিকতা কোনো অতিপ্রাকৃত নির্দেশ বা শাস্তির ভয়ের ওপর দাঁড়ায় না; এটি গঠিত হয় প্রমাণনির্ভর জ্ঞান, বিবর্তনীয় মনোবিজ্ঞান এবং মানবকল্যাণকেন্দ্রিক নীতির সমন্বয়ে। ‘Westermarck effect’ শৈশবকালীন নৈকট্যের ফলে যৌন আকর্ষণ হ্রাসের একটি প্রাকৃতিক প্রবণতা নির্দেশ করে, এবং আধুনিক জিনতত্ত্ব ‘inbreeding depression’-এর মাধ্যমে নিকটাত্মীয়ের প্রজননের সম্ভাব্য জৈবিক ক্ষতির বিষয়টি ব্যাখ্যা করে [26]। এই দুটি স্তর—মনোবৈজ্ঞানিক এবং জৈবিক—একত্রে অজাচারবিরোধী প্রবণতার একটি বাস্তবসম্মত, পরীক্ষণযোগ্য ব্যাখ্যা প্রদান করে, যেখানে ভীতি বা ধর্মীয় কর্তৃত্বের প্রয়োজন পড়ে না।

সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্যটি নৈতিক প্রেরণার উৎসে। শাস্তিভীতি-নির্ভর নৈতিকতা বহিরাগত নিয়ন্ত্রণের ওপর নির্ভরশীল, যেখানে আচরণ নিয়ন্ত্রিত হয় সম্ভাব্য দণ্ডের আশঙ্কায়। এর বিপরীতে, যুক্তিনির্ভর নৈতিকতা গড়ে ওঠে ক্ষতির ধারণা, সহমর্মিতা এবং দীর্ঘমেয়াদি মানবিক ফলাফলের বিশ্লেষণের ওপর। ফলে এখানে আচরণগত সংযম আসে বোঝাপড়া থেকে, দমন থেকে নয়।

সুতরাং, অজাচারবিরোধী নৈতিকতা ব্যাখ্যা করতে ধর্মীয় কাঠামো অপরিহার্য—এই ধারণাটি টেকসই নয়। বরং বিজ্ঞান, সমাজবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের সমন্বিত বিশ্লেষণই এ বিষয়ে অধিকতর সামঞ্জস্যপূর্ণ, যাচাইযোগ্য এবং কার্যকর ব্যাখ্যা প্রদান করে। একটি যুক্তিসম্মত ও মানবিক সমাজ নির্মাণের জন্য প্রয়োজন তথ্যভিত্তিক শিক্ষা, সমালোচনামূলক চিন্তন এবং অধিকারকেন্দ্রিক নৈতিকতা—কোনো অপ্রমাণিত কর্তৃত্বের ওপর নির্ভরশীল বিধান নয়।


তথ্যসূত্রঃ
  1. আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামিক ফাউন্ডেশন, প্রথম খণ্ড, পৃষ্ঠা ২১৭ 1 2
  2. আদিপুস্তক ২০/১২ ↩︎
  3. আদিপুস্তক ১৯/৩০৩৮ ↩︎
  4. মৎস্য পুরাণ, অধ্যায় ৩, শ্লোক ৩২-৪৩ ↩︎
  5. ঋগ্বেদ, ১০.১০.১-১৪ ↩︎
  6. হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ১৯৫৫, ধারা ৫ ↩︎
  7. ঐতরেয় ব্রাহ্মণ, ৩.৩৩ ↩︎
  8. ফাতাওয়ায়ে আলমগীরী, খণ্ড ২, পৃষ্ঠা ৩৯-৪০ ↩︎
  9. আল বিদায়া ওয়ান নিহায়া, খণ্ড ৬, পৃষ্ঠা ৫০০ ↩︎
  10. Ruling on marrying cousins ↩︎
  11. Lieberman, D., Tooby, J., & Cosmides, L. (2007). The architecture of human kin detection. Nature 1 2 3
  12. Bittles, A. H. (2012). Consanguinity in Context. Cambridge University Press ↩︎
  13. Hamamy, H. (2012). Consanguineous marriages: Preconception consultation in primary health care settings. Journal of Community Genetics ↩︎
  14. BBC. (2005). “Warning on cousin marriage risk.” ↩︎
  15. Westermarck, E. (1891). The History of Human Marriage ↩︎
  16. Wolf, A. P. (1995). Sexual Attraction and Childhood Association: A Chinese Brief for Edward Westermarck ↩︎
  17. Wedekind, C., et al. (1995). MHC-dependent mate preferences in humans ↩︎
  18. Lévi-Strauss, C. (1949). The Elementary Structures of Kinship ↩︎
  19. Hamamy, H. (2012). Journal of Community Genetics ↩︎
  20. United Nations. (1948). Universal Declaration of Human Rights, Article 16 ↩︎
  21. গেলমান বা প্রমোদ বালক প্রসঙ্গে ↩︎
  22. সহীহ বুখারী, তাওহীদ পাবলিকেশন্স, হাদিসঃ ৫৮২৭ ↩︎
  23. সহীহ মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসঃ ১৬৮ ↩︎
  24. সূনান আত তিরমিজী (তাহকীককৃত), হাদিসঃ ২৬৪৪ ↩︎
  25. সহীহ বুখারী, ইসলামিক ফাউন্ডেশন, হাদিসঃ‏ ৭০০১ ↩︎
  26. Westermarck, E. (1891); Lieberman, D., et al. (2007) ↩︎