Sad

সাদ: 10

38:10
38 সাদ Sad · 88 আয়াত ص

আরবি

أَمْ لَهُم مُّلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ فَلْيَرْتَقُوا۟ فِى ٱلْأَسْبَـٰبِ

English Translations

Sahih International

Or is theirs the dominion of the heavens and the earth and what is between them? Then let them ascend through [any] ways of access.

Muhsin Khan

Or is it that the dominion of the heavens and the earth and all that is between them is theirs? If so, let them ascend up with means (to the heavens)!

Taqi Usmani

Or do they have the ownership of the heavens and the earth and what lies between them? Then let them ascend (to the sky) by ropes.

Abul Ala Maududi

Or do they possess the dominion of the heavens and the earth and of all that is in between them? If so, let them ascend the heights of the realm of causation and see!

Pickthall

Or is the kingdom of the heavens and the earth and all that is between them theirs? Then let them ascend by ropes!

Yusuf Ali

Or have they the dominion of the heavens and the earth and all between? If so, let them mount up with the ropes and means (to reach that end)!

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

কিংবা আকাশ ও পৃথিবী- এ দু’ এর মাঝে যা আছে তার সর্বময় ক্ষমতা কি তাদের আছে? তাহলে তারা বিশ্ব পরিচালনার উচ্চস্থানে উঠে পড়ুক।

রাওয়াই আল-বায়ান

অথবা আসমান ও যমীন এবং এ দু’য়ের মধ্যে যা আছে তার মালিকানা কি তাদের? তাহলে তারা আরোহণ করুক (আসমানে উঠার) কোন উপায় অবলম্বন করে।

শাইখ মুজিবুর রহমান

তাদের কি সার্বভৌমত্ব আছে আকাশমন্ডলী ও পৃথিবী এবং এতদুভয়ের অন্তবর্তী সব কিছুর উপর? থাকলে তারা সিড়ি বেয়ে আরোহণ করুক।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

নাকি তাদের কর্তৃত্ব আছে আসমানসমূহ ও যমীন এবং এ দু’য়ের অন্তর্বতী সমস্ত কিছুর উপর? থাকলে, তারা কোনো উপায় অবলম্বন করে আরোহণ করুক !

ফাতহুল মাজীদ

অথবা তাদের কি আধিপত্ত আছে আসমান ও জমিন এবং উভয়ের মধ্যে অবস্থিত সবকিছুর ওপর? তাহলে তারা সিঁড়ি বেয়ে আকাশে আরোহণ করুক।

মুখতাসার

১০. না কি তাদের হাতে আসমান-যমীন ও এতদুভয়ের রাজত্ব রয়েছে? যার ফলে তাদের জন্য কিছু প্রদান করা কিংবা বারণ করার অধিকার সাব্যস্ত হয়ে গেছে? যদি এটিই তাদের ধারণা হয়ে থাকে তবে যেন তারা আসমান পর্যন্ত পৌঁছার সিঁড়ি অবলম্বন করে। যাতে করে তারা প্রদান ও বারণের বিধান বাস্তবায়ন করতে পারে। অথচ কস্মিনকালেও তারা তা করতে পারবে না।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

38:4

তাফসীর আবু বকর যাকারিয়া

নাকি তাদের কর্তৃত্ব আছে আসমানসমূহ ও যমীন এবং এ দু’য়ের অন্তর্বতী সমস্ত কিছুর উপর? থাকলে, তারা কোন উপায় অবলম্বন করে আরোহণ করুক !