Sad

সাদ: 57

38:57
38 সাদ Sad · 88 আয়াত ص

আরবি

هَـٰذَا فَلْيَذُوقُوهُ حَمِيمٌ وَغَسَّاقٌ

English Translations

Sahih International

This - so let them taste it - is scalding water and [foul] purulence.

Muhsin Khan

This is so! Then let them taste it, a boiling fluid and dirty wound discharges.

Taqi Usmani

Let them taste this: hot water and pus,

Abul Ala Maududi

All this (is for them); so let them taste boiling water and pus,

Pickthall

Here is a boiling and an ice-cold draught, so let them taste it,

Yusuf Ali

Yea, such! - then shall they taste it,- a boiling fluid, and a fluid dark, murky, intensely cold!-

বাংলা অনুবাদ

তাইসিরুল কুরআন

সত্য বটে, এসব (আল্লাহদ্রোহীদের জন্য), কাজেই সেখানে তারা পান করুক ফুটন্ত পানি ও রক্ত পুঁজ।

রাওয়াই আল-বায়ান

এমনই, সুতরাং তারা এটি আস্বাদন করুক, ফুটন্ত পানি ও পুঁজ।

শাইখ মুজিবুর রহমান

এটা সীমালংঘনকারীদের জন্য। সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ।

ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া

এটাই। কাজেই তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ।

ফাতহুল মাজীদ

(সীমালঙ্ঘনকারীদের জন্য) সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ।

মুখতাসার

৫৭. এ শাস্তি হলো চূড়ান্ত পর্যায়ের ফুটন্ত পানি, শাস্তিপ্রাপ্ত জাহান্নামীদের থেকে নির্গত পুঁজ। তারা তাই পান করবে। এটি এমন এক পানীয় যা তৃঞ্চা নিবারণে ব্যর্থ।

তাফসীর

তাফসীর ইবনে কাসীর

38:55

তাফসীর আবু বকর যাকারিয়া

এটাই। কাজেই তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ [১]।

[১] মূলে غساق শব্দ ব্যবহার করা হয়েছে। আভিধানিকগণ এর কয়েকটি অর্থ বৰ্ণনা করেছেন। এর একটি অর্থ হচ্ছে, শরীর থেকে বের হয়ে আসা রক্ত, পুঁজ ইত্যাদি জাতীয় নোংরা তরল পদার্থ এবং চোখের পানিও এর অন্তর্ভুক্ত। দ্বিতীয় অর্থ হচ্ছে, অত্যন্ত ও চরম ঠাণ্ডা জিনিস। তৃতীয় অর্থ হচ্ছে, চরম দুৰ্গন্ধযুক্ত পচা জিনিস। কিন্তু প্রথম অর্থেই এ শব্দটির সাধারণ ব্যবহার হয়, যদিও বাকি দু'টি অর্থও আভিধানিক দিক দিয়ে নির্ভুল। [তাবারী]