Sad
সাদ: 50
মূল আরবি
جَنَّـٰتِ عَدْنٍ مُّفَتَّحَةً لَّهُمُ ٱلْأَبْوَٰبُ
English Translations
Gardens of perpetual residence, whose doors will be opened to them.
'Adn (Edn) Paradise (everlasting Gardens), whose doors will be open for them, [It is said (in Tafsir At-Tabari, Part 23, Page 174) that one can speak to the doors, just one tells it to open and close, and it will open or close as it is ordered].
- everlasting gardens, with (their) doors opened for them.
� everlasting Gardens with gates wide open for them
Gardens of Eden, whereof the gates are opened for them,
Gardens of Eternity, whose doors will (ever) be open to them;
বাংলা অনুবাদ
চিরস্থায়ী জান্নাত, তাদের জন্য উন্মুক্ত দ্বার।
চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ থাকবে তাদের জন্য উন্মুক্ত।
চিরস্থায়ী জান্নাত, তাদের জন্য উম্মুক্ত রয়েছে যার দ্বার।
চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত।
চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত।
৫০. সেই উৎকৃষ্ট ঠিকানা হলো অবস্থানের উদ্যানসমূহ। যাতে তাঁরা কিয়ামত দিবসে প্রবেশ করবেন। তাঁদের উদ্দেশ্যে যেগুলোর দ্বারসমূহ সেদিন খুলে দেয়া হবে।
তাফসীর
৫০-৫৪ নং আয়াতের তাফসীর: আল্লাহ তা'আলা তাঁর সৎ বান্দাদের সম্পর্কে খবর দিচ্ছেন যে, তাদের জন্যে পরকালে উত্তম পুরস্কার ও সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং রয়েছে চিরস্থায়ী জান্নাত। জান্নাতের দরগুলো তাদের জন্যে বন্ধ থাকবে না, বরং সব সময় খোলা থাকবে। দরযা খুলবার কষ্টটুকুও তাদেরকে করতে হবে না।হযরত আবদুল্লাহ ইবনে আমর (রাঃ) হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “জান্নাতের মধ্যে আদন নামক একটি প্রাসাদ রয়েছে, যার আশে পাশে মিনার রয়েছে। ওর পাঁচ হাজার দর আছে এবং প্রত্যেক দরযার উপর পাঁচ হাজার চাদর রয়েছে। তাতে শুধু নবী, সিদ্দীক, শহীদ এবং ন্যায়পরায়ণ বাদশাহগণ অবস্থান করবেন।
(এ হাদীসটি ইমাম ইবনে আবি হাতিম (রঃ) বর্ণনা করেছেন) আর এটা তো বিশুদ্ধ হাদীসসমূহ দ্বারা প্রমাণিত যে, জান্নাতের আটটি দরযা রয়েছে।মহান আল্লাহ বলেনঃ সেথায় তারা আসীন হবে হেলান দিয়ে। নিশ্চিন্তভাবে অতি আরামে চার জানু হয়ে তারা বসে থাকবে। আর সেথায় তারা বহুবিধ ফল মূল ও পানীয়ের জন্যে আদেশ দিবে। অর্থাৎ যে ফল অথবা যে সুরা পানাহারের তাদের ইচ্ছা হবে, হুকুমের সাথে সাথে পরিচারকের দল সেগুলো এনে তাদের কাছে হাযির করে দিবে। সেথায় তাদের পার্শ্বে থাকবে আনত নয়না সমবয়স্কা তরুণীগণ। তারা হবে অতি পবিত্র। তারা চক্ষু নীচু করে থাকবে এবং জান্নাতীদের প্রতি তারা চরমভাবে আসক্তা থাকবে।
তাদের চক্ষু কখনো অন্যের দিকে উঠবে না এবং উঠতে পারে না। তারা হবে সমবয়স্কা।মহান আল্লাহ বলেনঃ এটাই হিসাব দিবসের জন্যে তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি। অর্থাৎ এসব গুণ বিশিষ্ট জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তাঁর ঐ বান্দাদের সাথে করেছেন যারা তাকে ভয় করে। তারা কবর হতে উঠে, জাহান্নামের আগুন হতে মুক্তি পেয়ে এবং হিসাব হতে অবকাশ প্রাপ্ত হয়ে এই জান্নাতে গিয়ে পরম সুখে বসবাস করবে।অতঃপর আল্লাহ তাবারাকা ওয়া তা'আলা খবর দিচ্ছেন যে, এটাই তার দেয়া রিযক যা কখনো নিঃশেষ হবে না। যেমন তিনি অন্য জায়গায় বলেনঃ (আরবী) অর্থাৎ “তোমাদের কাছে যা আছে তা শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে তা বাকী থাকবে (কখনো নিঃশেষ হবে না)।” (১৬:৯৬)আর এক জায়গায় বলেনঃ (আরবী) অর্থাৎ “তাদের জন্যে রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।”(৮৪:২৫) আরো বলেনঃ (আরবী) অর্থাৎ “ওর ফলমূল ও পানাহারের জিনিস এবং ওর ছায়া চিরস্থায়ী, পরহেযগারদের পরিণাম ফল এটাই।
আর কাফিরদের পরিণাম ফল জাহান্নাম।” (১৩:৩৫) এ বিষয়ের আরো বহু আয়াত রয়েছে।
চিরস্থায়ী জান্নাত, যার দরজাসমূহ তাদের জন্য উন্মুক্ত [১]।
[১] এর কয়েকটি অর্থ হতে পারে। এক, এসব জান্নাতে তারা দ্বিধাহীনভাবে ও নিশ্চিন্তে ঘোরাফেরা করবে এবং কোথাও তাদের কোনপ্রকার বাধার সম্মুখীন হতে হবে না। দুই, জান্নাতের দরজা খোলার জন্য তাদের কোন প্রচেষ্টা চালাবার দরকার হবে না বরং শুধুমাত্র তাদের মনে ইচ্ছা জাগার সাথে সাথেই তা খুলে যাবে। তিন, জান্নাতের ব্যবস্থাপনায় যেসব ফেরেশতা নিযুক্ত থাকবে তারা জান্নাতের অধিবাসীদেরকে দেখতেই তাদের জন্য দরজা খুলে দেবে। [ইবন কাসীর, সাদী, ফাতহুল কাদীরা] এ তৃতীয় বিষয়বস্তুটি কুরআনের এক জায়গায় বেশী স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, “এমনকি যখন তারা সেখানে পৌঁছুবে এবং তার দরজা আগে থেকেই খোলা থাকবে তখন জান্নাতের ব্যবস্থাপকরা তাদেরকে বলবে, ‘সালামুন আলাইকুম, শুভ আগমন’ চিরকালের জন্য এর মধ্যে প্রবেশ করুন।' [সূরা আয-যুমার: ৭৩]
[সূরা সোয়াদ (৩৮): আয়াত ৪৮ থেকে ৫৪] পূর্ণ পৃষ্ঠা
ঈসা আস-সাকাফী (রহ.) 'উলিল আইদি' শব্দটিকে মিলাবার সময় এবং থামবার সময়—উভয় ক্ষেত্রেই 'ইয়া' ছাড়া পাঠ করেছেন; যার অর্থ আল্লাহর আনুগত্যে শক্তিশালী হওয়া। আবার এও হতে পারে যে, এর অর্থ জমহুর বা সাধারণ পঠনরীতির অনুরূপই, কেবল সহজ করার জন্য 'ইয়া' বিলুপ্ত করা হয়েছে। মহান আল্লাহর বাণী: "নিশ্চয়ই আমি তাদেরকে একটি বিশেষ গুণের মাধ্যমে—অর্থাৎ পরকালের স্মরণ দ্বারা—একনিষ্ঠ করেছি।" সাধারণ পঠনরীতি অনুযায়ী 'বি-খলিসাতিন' শব্দটি তানভীন সহকারে পঠিত। এটিই আবু উবাইদ এবং আবু হাতেমের পছন্দনীয় পাঠ। আর নাফি‘, শায়বাহ, আবু জাফর এবং ইবনে আমিরের সূত্রে হিশাম 'বি-খলিসাতি জিকর আদ-দার' অর্থাৎ ইজাফাতসহ (সংযুক্ত করে) পাঠ করেছেন।
যারা 'খলিসাহ' শব্দটিকে তানভীন দিয়ে পড়েছেন, তাদের মতে 'জিকরা আদ-দার' শব্দটি তার থেকে 'বদল' (পরিবর্তিত বিশেষ্য) হিসেবে গণ্য হবে। এর বিশ্লেষণ হলো—আমি তাদেরকে এই গুণের মাধ্যমে বিশিষ্ট করেছি যে, তারা পরকালকে স্মরণ করবে, তার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, তাতে আগ্রহী হবে এবং মানুষকে সে বিষয়ে উৎসাহিত করবে। এছাড়া 'খলিসাহ' শব্দটি 'খালাসা' ক্রিয়ার মাসদার (ক্রিয়ামূল) হতে পারে এবং 'জিকরা' শব্দটি রফ' (কর্তৃবাচক) অবস্থায় আছে কারণ সেটি এর কর্তা। তখন এর অর্থ হবে: আমি তাদেরকে এই বৈশিষ্ট্যের মাধ্যমে বিশিষ্ট করেছি যে, তাদের নিকট পরকালের স্মরণ বিশুদ্ধ ও একনিষ্ঠ হয়েছে।
আবার 'খলিসাহ' শব্দটি 'আখলাসতু' ক্রিয়ার মাসদার হতে পারে যেখানে অতিরিক্ত অক্ষরটি বিলুপ্ত করা হয়েছে। এই অবস্থায় 'জিকরা' শব্দটি নসব (কর্মবাচক) অবস্থায় থাকবে। তখন অর্থ হবে: তারা যেন পরকালের স্মরণকে একনিষ্ঠ করে নেয়। আর 'গৃহ' (আদ-দার) দ্বারা দুনিয়াও উদ্দেশ্য হতে পারে। অর্থাৎ তারা যেন দুনিয়াকে স্মরণ করে তাতে অনাসক্ত হয় এবং তাদের জন্য যেন উত্তম প্রশংসা ও সুখ্যাতি অবশিষ্ট থাকে। যেমন মহান আল্লাহ বলেন: "এবং আমি তাদের জন্য দান করেছি সুউচ্চ সুখ্যাতি।" [সূরা মারইয়াম: ৫০]। আবার এটি দ্বারা পরকাল এবং মানুষকে তা স্মরণ করিয়ে দেওয়াও উদ্দেশ্য হতে পারে।
আর যারা 'খলিসাহ' শব্দটিকে 'আদ-দার' এর সাথে ইজাফাত বা সংযুক্ত করেছেন, তাদের মতে এটি ইখলাস বা একনিষ্ঠতা অর্থে মাসদার হিসেবে ব্যবহৃত হয়েছে এবং 'জিকরা' হলো কর্মপদ যা মাসদারের সাথে যুক্ত হয়েছে। অর্থাৎ তারা পরকালকে একনিষ্ঠভাবে স্মরণের কারণে এমনটি হয়েছে। আবার মাসদারটি কর্তার সাথেও যুক্ত হতে পারে এবং 'খলিসাহ' হলো 'খুলুস' বা বিশুদ্ধতা অর্থে মাসদার। অর্থাৎ তাদের নিকট পরকালের স্মরণ বিশুদ্ধ ও একনিষ্ঠ হয়েছে। আর 'গৃহ' দ্বারা পরকাল বা দুনিয়া—উভয়ই উদ্দেশ্য হতে পারে যা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। ইবনে যাইদ (রহ.) বলেন: 'আমি তাদেরকে বিশিষ্ট করেছি' এর অর্থ হলো পরকালের স্মরণের মাধ্যমে।
অর্থাৎ তারা পরকালকে স্মরণ করবে, তার প্রতি আগ্রহী হবে এবং দুনিয়ার প্রতি অনাসক্ত হবে। মুজাহিদ (রহ.) বলেন: এর অর্থ হলো, আমি জান্নাতকে তাদের স্মরণে দেওয়ার মাধ্যমে তাদেরকে একনিষ্ঠ করেছি। [সূরা সোয়াদ (৩৮): আয়াত ৪৮ থেকে ৫৪]আর স্মরণ করুন ইসমাইল, আল-ইয়াসা‘ এবং যুল-কিফলের কথা। তারা প্রত্যেকেই ছিলেন সজ্জনদের অন্তর্ভুক্ত। (৪৮) এটি একটি উপদেশ। আর নিশ্চয়ই মুত্তাকীদের জন্য রয়েছে উত্তম প্রত্যাবর্তনস্থল। (৪৯) স্থায়ী জান্নাতসমূহ, যার দ্বারসমূহ তাদের জন্য উন্মুক্ত থাকবে। (৫০) সেখানে তারা হেলান দিয়ে আসীন থাকবে; তারা সেখানে প্রচুর ফলমূল ও পানীয় চাইবে।
(৫১) আর তাদের পাশে থাকবে আয়তলোচনা সমবয়স্কা তরুণীগণ। (৫২) বিচার দিবসের জন্য তোমাদেরকে এরই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। (৫৩) নিশ্চয়ই এটি আমার দেওয়া রিযিক, যার কোনো শেষ নেই। (৫৪)
